Tag: সালমান খান

  • আপনার ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় দারোয়ানও তো দেখে: সালমান খান

    ওটিটিতে ‘সেন্সরশিপ’ দাবি করেছেন বলিউডের ভাইজান সালমান খান। তিনি বলেন, এই প্ল্যাটফরমে ‘অশ্লীলতা, নগ্নতা এবং সংলাপে অশ্রাব্য শব্দের ব্যবহার বন্ধ হওয়া উচিত।

    rnrn

    ৬৮তম ফিল্মফেয়ার সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন সালমান খান। এ উপলক্ষ্যে মুম্বাইয়ে এক সংবাদ সম্মলেনে এসে ওটিটি নিয়ে নিজের মতামত জানান তিনি। 

    rnrn

    ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সংবাদ সম্মেলনে এই নায়ক ওটিটি নিয়ে শুরুতেই বলেন, এই প্ল্যাটফরমে অশ্লীলতা, নগ্নতা, যৌনতা বেশি আসছে। সংলাপে গালাগালের মাত্রা বেশি। এসব বন্ধ হওয়া উচিত। আমি ‘৮৯ সাল থেকে ইন্ডাস্ট্রিতে আছি, জনপ্রিয়তা পেতে এমন কিছু করতে হয়নি আমাকে।

    rnrn

    নির্মাতা ‘পরিচ্ছন্ন’ কনটেন্ট বানালে সবার জন্য ভালো হয় বলেই মনে করেন সালমান।

    rnrn

    তিনি বলেন, সব কিছু মোবাইলে চলে আসছে। ১৫-১৬ বছর বয়সিদের কথাই ভাবুন না কেন। তারা যখন মোবাইল নিয়ে পড়াশোনার বাহানা করে এসব দেখে, সেটি কি ভালো হবে?  তাই আমার মনে হয় ওটিটিতে আসার আগে কনটেন্ট খতিয়ে দেখতে হবে। কাজ যত পরিচ্ছন্ন হবে তত ভালো। এতে দর্শক সংখ্যা কমনে না, বাড়বে। 

    rnrn

    সেন্সরশিপের কথা তুলে সালমান বলেন, সিনেমা-টেলিভিশনে সেন্সরশিপ আছে। তা হলে ওটিটিতে থাকবে না কেন?

    rnrn

    আপনি ঘনিষ্ঠ দৃশ্যে, চুম্বন দৃশ্যে অভিনয় করলেন বা নিজেকে মেলে ধরলেন। সেই দৃশ্য আপনার বিল্ডিংয়ের নিরাপত্তাকর্মী বা লিফটম্যান দেখছে। আমার মনে হয় সেটি ভালো হচ্ছে না। সুরক্ষার দিক থেকেও সেটি ভালো হয় না। 

    rnrn

    অনেক ভালো অভিনয় শিল্পী আছেন, যারা খোলামেলা দৃশ্যে কাজ করতে চান না। তারা ওটিটি এড়িয়ে চলছেন বলেও মনে করেন এই অভিনেতা।

    rnrn

    ওটিটির ভালো কাজের প্রশংসাও করেছেন সালমান। তিনি বলেন, রুচিসম্মত কনটেন্টও সেখানে আসছে। ওটিটির কারণে অনেকের কাজের সুযোগ তৈরি হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • নগ্নতা, অশ্লীলতা মোটেই পছন্দ না সালমানের

    অশ্লীলতা, অশ্রাব্য শব্দচয়ন, আপত্তিকর সবকিছু এখনই বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। বুধবার মুম্বাইয়ে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন সালমান। সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে তিনি কখনো নরম, আবার কখনো গরম উত্তর দিয়েছিলেন।

    rnrn

    তবে সালমান সরব ওটিটি প্ল্যাটফরমের অন্তঃরঙ্গ দৃশ্য, যৌনতা ও নগ্নতার ঘোরবিরোধী। ওটিটিতে কোনো ধরনের নজরদারি না থাকায় যেমন খুশি গল্প বলার স্বাধীনতা থাকে গল্পকারের। সেটার বিরোধিতা করে অভিনেতা বলেন, আমার মনে হয় ওটিটিতে নজরদারি থাকা উচিত। অশ্লীলতা, অশ্রাব্য শব্দচয়ন, যৌনতা এখনই বন্ধ হওয়া উচিত।
    rnকিশোর-কিশোরীদের নিয়ে চিন্তিত অভিনেতা।

    rnrn

    তার কথায়, এখন ফোনের মাধ্যমে ১৫-১৬ বছরের ছেলেমেয়েরা যে ধরনের কাজ দেখছেন, সেটা একেবারেই অনুচিত। গল্প যত পরিষ্কার হবে, তত বেশি মানুষ দেখবে। অভিনেতার মতে, নিরাপত্তার কারণেও অবিলম্বে এ ধরনের দৃশ্যে কাটছাঁট আনা উচিত।

    rnrn

    এই কিং আরও বলেন, আমরা ভারতে থাকি। এটা আমাদের ভুলে যাওয়া একেবারেই উচিত নয়। সব কিছুর সীমা আছে, তা অতিক্রম করা উচিত নয়। সামনেই ঈদে মুক্তি পেতে চলেছে তার ছবি ‘কিসি ভাই কিসি কা জান’। তার প্রচারে ব্যস্ত। প্রচারে খুব শিগগির কলকাতায় আসবেন অভিনেতা।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • গানেও হিট সালমান খান

    বলিউড সুপারস্টার সালমান খান মাঝে মধ্যে শখের বশে গানও করেন। অনেক আগেই সিনেমায় গান করেছেন তিনি। 

    rnrn

    সম্প্রতি আবারও তাকে নিজের সিনেমার একটি গানে দেখা গেছে। মুক্তি প্রতিক্ষীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় ‘জে রেহে দা হাম’ গানটি তারই কণ্ঠে ধারণ করা। এরইমধ্যে এটি প্রকাশও হয়েছে। প্রকাশের পর থেকে নেট দুনিয়ায় হৈ চৈ পড়ে যায়।

    rnrn

    বর্তমানে গানটি ইউটিউবের ট্রেন্ডিং বেশ উপরের দিকেই অবস্থান করছে। আসছে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সালমান খান। 

    rnrn

    তার অভিনীত ‘ট্রাইগার থ্রি’ নামের সিনেমাও মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। বর্তমানে এ সিনেমার কিছু অংশের শুটিং নিয়ে ব্যস্ত  আছেন সালমান।

    বিনোদন ডেস্ক

  • সালমানকে হত্যার হুমকি, তদন্তে নতুন মোড়

    সালমান খানকে যে ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই ইমেইল অ্যাকাউন্ট খুলতে ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্যের একটি মোবাইল নাম্বার। পুলিশি তদন্তে এমন তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

    rnrn

    শনিবার হুমকির সঙ্গে সঙ্গে সালমানের ব্যবস্থাপক প্রশান্ত গুঞ্জালকর মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন। এ মামলায় বান্দ্রা পুলিশ আইপিসির ধারা ৫০৬ (২), ১২০ (বি), এবং ৩৪ অনুযায়ী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি বরাড়, আর রোহিত বরাডের বিরুদ্ধে মামলা করেছে। আপাতত সালমান খানের বাড়ির চারপাশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে।

    rnrn

    এর আগে এ ঘটনার পর গ্রেফতার করা হয়েছে লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারকে। আপাতত তিহার জেলে রয়েছেন তারা। অভিনেতাকে হুমকির সুরে লরেন্স বলেছিলেন, বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে অভিনেতাকে। তাদের গ্রামের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। না হলে খুন করা হবে তাকে। 

    rnrn

    সালমানকে এখন Y+ ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে। গত নভেম্বরে তার ভাই সোহেল খান এবং তার ব্যক্তিগত সিকিউরিটি গার্ড এসে ভেন্যু পর্যবেক্ষণ করে গেছেন; যাতে অভিনেতার নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

    rnrn

    এদিকে সালমান খানের কলকাতার শো স্থগিত হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। তবে বাতিল হয়নি। এমনই খবর প্রকাশ্যে এলো অর্গানাইজারদের তরফে। তাদের তরফে জানানো হয় নিরাপত্তার কথা ভেবে এই শো স্থগিত করা হয়েছে। মে থেকে জুনের মধ্যে কোনো এক সময়ে এ শো অনুষ্ঠিত হবে। এই শোতে কেবল সালমান নন, বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতার আসার কথা ছিল। এদের মধ্যে আছেন সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা প্রমুখ।  

    অনলাইন ডেস্ক

  • সালমান খানের নিরাপত্তায় যে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ

    গত বছর জুনের পর ফের শনিবার হুমকি পেয়েছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। এই হুমকির পর স্বাভাবিকভাবেই অভিনেতার নিরাপত্তা নিয়ে চিন্তায় তার পরিবার। রাতারাতি বাড়ানো হয় নিরাপত্তারক্ষীর সংখ্যা। শুধু সালমানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীই নয়, এ ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশও। 

    এ ঘটনার পরই চব্বিশ ঘণ্টা সালমানের নিরাপত্তায় দুজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর এবং ৮-১০ জন পুলিশ কনস্টেবল মোতায়েন থাকবে। পাশাপাশি তার বান্দ্রার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভক্তদের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। খবর আনন্দবাজারের।

    এ ঘটনার আগেই ওয়াই প্লাস নিরাপত্তা পেয়েছেন অভিনেতা। এ ছাড়া যাতায়াতের ক্ষেত্রে সব সময় বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন। গোটা নিরাপত্তার দেখভাল করছেন অভিনেতার দীর্ঘদিনের সহযোগী দেহরক্ষী শেরা।

    শনিবার হুমকি দিয়ে একটি ইমেইল আসে সালমানের ম্যানেজারের কাছে। মুম্বাই পুলিশ সূত্রের খবর, সেই মেইলটি পাঠিয়েছে কানাডা প্রবাসী ডন গোল্ডি ব্রারের এক সহযোগী।

    মেইলটিতে উল্লেখ করা হয়েছে তিহার জেল থেকে দেওয়া গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির কথাও। মেইলে বলা হয়েছে, সালমান খানের সঙ্গে মুখোমুখি কথা বলতে চায় গোল্ডি।

    ওই হুমকি মেইলটি করা হয়েছে মোহিত গর্গ নামে একজনের মেইল থেকে। সেখানে লেখা হয়েছে— ‘গোল্ডি ভাই কথা বলতে চায় তোর বস সালমানের সঙ্গে। কিছু হিসাব চোকাতে হবে। সময় আছে। খবর দিয়ে দিলাম। পরেরবার ঝটকা লাগবে।’

    ওই মেইলের কথা জানতেই লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার ও মোহিত গর্গ নামে অন্য এক মাফিয়ার বিরুদ্ধে এফআইআর করে পুলিশ।

    বিনোদন ডেস্ক

  • সালমানকে দেওয়া খুনের হুমকিতে যা লেখা আছে 

    বলিউড সুপারস্টার সালমান খানকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে। গ্যাংস্টারদের কাছ থেকে পেয়েছেন হুমকি। তাদের মধ্যে অন্যতম রয়েছে ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সর্বশেষ তারই দলের এক সদস্যের নামে সালমানের কাছে আবারও প্রাণনাশের হুমকি আসে ইমেইলের মাধ্যমে। 

    rnrn

    এ কারণে ভারতের মুম্বাইয়ে সালমানের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। 

    rnrn

    সালমানকে হুমকি দেওয়ার জন্য এরই মধ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের বিরুদ্ধে বান্দ্রা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। লরেন্স বিষ্ণোই বর্তমানে ভারতের তিহার জেলে আছেন। সেখান থেকেই কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি বারের সঙ্গে এক হয়ে অপরাধজগৎ নিয়ন্ত্রণ করেন তিনি! 

    rnrn

    জানা গেছে, ইমেলটি রোহিত গর্গ নামে একজন পাঠিয়েছিলেন। সেখানে উল্লেখ ছিল, কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার সালমান খানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। এতে গ্যাংস্টার বিষ্ণোইয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারের কথাও উল্লেখ আছে, যেখানে বিষ্ণোই বলেছেন সালমানকে হত্যা করাই তার জীবনের অন্যতম লক্ষ্য। সালমানের প্রতি লরেন্স বিষ্ণোইয়ের ক্ষোভ বেশ আগে থেকে। 

    rnrn

    ১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। এ নিয়ে মামলা হয় এবং তাকে ভারতীয় আদালত পাঁচ বছরের কারাদণ্ডও দিয়েছিলেন। কিন্তু তাতেই সন্তুষ্ট হননি লরেন্স বিষ্ণোই। তার দাবি, কৃষ্ণসার হরিণকে তাদের গ্রামের লোক (বিষ্ণো সম্প্রদায়) দেবতা রূপে পুজো করে। সেই হরিণ মেরে ভয়ংকর অন্যায় করেছেন সালমান খান। গোটা বিষ্ণোই সম্প্রদায়কে আঘাত দিয়েছেন। তাই সালমানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এ জন্য যেতে হবে তাদের গ্রামের মন্দিরে। 

    rnrn

    না হলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। সেই থেকে সালমানকে হত্যার চেষ্টা করে আসছেন লরেন্স। আর এ জন্য আন্ডারওয়ার্ল্ড ডন কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রারের সাহায্য নিচ্ছেন। গত বছর মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকে সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান খান! 

    বলিউড কাঁপানো নায়ক সালমান খানের বয়স ৫৭ বছর। এখনো বিয়ে করেননি মোস্ট এলিজেবল ব্যাচেলর। তবে প্রেম করেছেন অনেক। এবার তার সম্পর্কে জানা গেল নতুন এক তথ্য। সল্লু মিঞাঁ একদিন জুহি চাওলাকেও বিয়ে করতে চেয়েছিলেন! খবর হিন্দুস্তান টাইমসের। 

    rnrn

    সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে হতে হতেও ভেঙে গেছে সালমানের। ঐশ্বর্যকে 'পাগলের মতো ভালোবেসেও' সেই প্রেম পরিণতি পায়নি। 

    rnrn

    এদিকে শুধু জুহির প্রেমে পড়াই নয়, তার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়েও হাজির হয়েছিলেন সালমান। কিন্তু বেচারা সালমান! প্রত্যাখ্যাত ও হতাশ হয়েই সেই সময় ফিরতে হয়েছিল তাকে। 

    rnrn

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা পুরনো একটি সাক্ষাৎকারে সালমানকে সেই কথা নিজের মুখেই বলতে শোনা যাচ্ছে। ভিডিওতে সালমানকে জিন্স ও প্রিন্টেড শার্টে দেখা যাচ্ছে, তিনি মাথায় পরেছেন একটি টুপি। 

    rnrn

    সালমানকে বলতে শোনা যাচ্ছে, জুহি খুব মিষ্টি। আদুরে মেয়ে। আমি তো ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন কিনা! 

    rnrn

    যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি তখন সল্লুকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি তাকে জিজ্ঞেস করেছেন? তিনি কী বলেছেন?’ 

    rnrn

    সালমান ভ্রু কুঁচকে বললেন, ‘না, ভেবেছিলেন হয়ত মানাবে না।’ সালমান খানের এক অনুরাগী লাভ ইমোজি দিয়ে পুরনো এই ভিডিওটি শেয়ার করেছেন। 

    rnrn

    ভিডিওর নিচে কমেন্টে একজন লিখেছেন- ‘হার্টব্রেক মোমেন্ট’। আরও একজন লেখেন- ‘…এবং এরপর তিনি কাউকে বিয়ে করেননি। একেবারে বাধ্য সন্তান।’ 

    rnrn

    প্রসঙ্গত, জুহি ও সালমান শুধু অনিল কাপুর এবং গোবিন্দের সঙ্গে কমেডি ছবি ‘দিওয়ানা মাস্তানা’ (১৯৯৭)-তে একসঙ্গে অভিনয় করেছিলেন, আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। জুহি ১৯৯৫ সালে ব্যবসায়ী জে মেহতাকে বিয়ে করে সুখে সংসার করছেন। তাদের দুই সন্তান রয়েছে এক মেয়ে জাহ্নবী ও ছেলে অর্জুন।

    rnrn

    সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’-এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে সালমানকে। খুব শীঘ্রই 'কিসি কা ভাই কিসি কি জান'-এ দেখা যাবে সল্লুকে। এছাড়াও তার হাতে রয়েছে টাইগার-থ্রি।

    অনলাইন ডেস্ক

  • টাইগার-৩ এর শুটিং করতে তুরস্কে সালমান খান

    পাঁচ বছর পর ‘পাঠান’ নামে একটি সিনেমা নিয়ে পর্দায় ফিরে বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন শাহরুখ খান। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত সালমান খানও। কারণ, বলিউডের প্রতি আস্থা ফিরিয়ে এনেছে ‘পাঠান’। তাই নিজেরও আলাদা কিছু করে দেখানো দরকার সেই বিশ্বাসের ধারাবাহিকতা ধরে রাখতে। 

    rnrn

    এ কারণে নিজের আগাম সিনেমা ‘টাইগার-৩’র টানা শুটিং করছেন বলিউড ভাইজান। তুরস্কে কখনো গাড়িতে, কখনো নৌকায় অ্যাকশন দৃশ্য শুট করতে মগ্ন টাইগার, সালমানের এমন ছবিও ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। 

    rnrn

    জানা গেছে, সালমানের ঘনিষ্ঠজনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তুরস্কেই সিনেমাটির বড় অংশের শুটিং হবে। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও সলমান এবং ক্যাটরিনাকে জুটি বাঁধতে দেখা যাবে। বরাবরের মতো এতেও অভিনেত্রী পাকিস্তানি গুপ্তচর জোয়ার চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা। 

    rnrn

    অন্যদিকে সালমনকে দেখা যাবে র-এর এজেন্ট অবিনাশ সিং রাঠোরের চরিত্রে। যদিও তিনি টাইগার নামেই বেশি পরিচিত। ‘টাইগার’ সিরিজের তৃতীয় সিনেমা এটি। আগের সিরিজগুলোয়ও সালমান একই চরিত্রে অভিনয় করেছেন। তৃতীয় কিস্তি পরিচালনা করছেন মণীশ শর্মা। 

    rnrn

    এরই মধ্যে রাশিয়া, অস্ট্রিয়ায়ও সিনেমাটির শুটিং করা হয়েছে। তুরস্কের পর ভারতে কিছু দৃশ্য ধারনের মধ্য দিয়ে দৃশ্যায়নের ইতি টানা হবে। শোনা যাচ্ছে এ সিনেমায় শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে ‘পাঠান’ হিসাবেই। সিনেমাটি চলতি বছরের দিওয়ালির সময় মুক্তি পাবে। 

    rnrn

    যদিও ‘টাইগার-৩’ আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ঈদে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামে আরেকটি সিনেমা মুক্তির তালিকায় থাকায় ‘টাইগার-৩’ পিছিয়ে দেওয়া হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • পাত্র হিসেবে সালমানকে প্রত্যাখ্যান করেছিল যে নায়িকার বাবা

    বলিউডের সবচেয়ে বড় তারকা মনে করা হয় সালমান খানকে। এই জনপ্রিয় অভিনেতার একের পর এক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে। সেটা নিয়ে জোর জল্পনাও চলেছে। তারপরও সালমান খান ‘এলিজিবল ব্যাচেলর’ই রয়ে গেছেন। ধারণা করা হচ্ছে মনের মতো কাউকে পাননি বলেই কি বিয়েটা করা হয়ে ওঠেনি নায়কের? না পছন্দ হয়েছে তবে অপরপক্ষ থেকে ভালো রেসপন্স আসেনি তাই ব্যাচেলরের খড়গ কাটেনি এই তারকার। সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের।  

    rnrn

    একবার এক সাক্ষাৎকারে একটি ইঙ্গিত দিয়েছিলেন সালমান। তিনি জানিয়েছিলেন, এক নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি ফিরিয়ে দেন। কেন ফিরিয়ে দিচ্ছেন, মুখের উপর সেই জবাবও দেন। সে কথা কোনও দিন ভুলতে পারবেন না বলেও জানান সালমান।
    rnকে সেই নায়িকা? জবাব, জুহি চাওলা। জুহির বাবার কাছে নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সালমান। মুখের ওপর প্রত্যাখ্যাত হয়েছিলেন এই তারকা।

    rnrn

    শুধু তাই নয়- ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কইফ, জারিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে অতীতে নাম জড়িয়েছে সালমানের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান, সে খবরও ছড়িয়ে পড়ে। তার পর সেই জল্পনায় জলও পড়ে।  তবে বাস্তবে গড়ায়নি।

    rnrn

    বছর কয়েক আগে একটি সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, জুহি মিষ্টি মেয়ে। তাকে শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন সালমান। এত কিছুর পরেও তৈরি হলো না সম্পর্ক? একটি শুটিংয়ে সালমান বলেছিলেন, জুহি খুব মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। আমি তো বিয়ে করার জন্য ওর বাবাকে প্রস্তাবও দিয়েছি।

    rnrn

    তারপর কী হলো? এমন প্রশ্নে সালমান বলেন, জুইয়ের বাবা না বলেছিলেন। সালমানের মতো নায়ককে প্রত্যাখ্যান! যদিও সম্পর্ক, প্রেম নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন। তবু দেশে তার মতো ভক্তসংখ্যা কত জনেরই বা রয়েছে!

    rnrn

    সালমান এবং জুহি একটি মাত্র ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তাও ঠিক একসঙ্গে কাজ করেছিলেন বলা চলে না। ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’। ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। তার আগে বা পরে দু’জনে আর কোনো ছবিতে একসঙ্গে কাজ করেননি।

    rnrn

    শিল্পপতি জয় মেটার সঙ্গে বিয়ে হয়েছে জুহির। এক পুত্র এবং এক কন্যা রয়েছে তাদের। সম্প্রতি ইউলিয়া ভান্তুরের সঙ্গে নাম জড়িয়েছিল সালমানের। শোনা গিয়েছিল, বিয়েটা তিনি সেরেই ফেলবেন। তবে এখনো সিঙ্গেল তিনি।

    বিনোদন ডেস্ক

  • বলিউডে কোন তারকার আসল নাম কী

    সিনেমাজগতে প্রবেশের পর অনেকেই আসল নাম পরিবর্তন করে চমকপ্রদ নতুন নাম রাখেন। সময়ের ব্যবধানে হারিয়ে যায় আসল নাম।

    ওম ভাটিয়াকে চেনেন কেউ? কিংবা অশ্বিনী শেঠিকে? অধিকাংশ ক্ষেত্রেই পাল্টা প্রশ্ন আসবে- এরা কে? তবে যদি এদের ছবি দেখানো হয়, তখন মুহূর্তেই চেনা হয়ে ধরা দেবেন তারা। সিনেমা নেমে তারা যে নাম নিয়েছেন, তাতে হারিয়ে গেছে তাদের পারিবারিক নাম। রুপালি জগতে নাম বদলের এমন ঘটনা হামেশাই ঘটে আসছে। বলিউডের এমনই কয়েকজনকে নিয়ে এই প্রতিবেদন।

    সালমান খানের পারিবারিক নাম হল আব্দুর রশিদ সেলিম সালমান খান 


    যদি 'ভাইজান' বলেও ডাকা হয়, তাও সবাই ঠিকই বুঝে যাবেন বলা হচ্ছে সালমান খানের কথা। আবার অনেকে 'সাল্লু' বলেও ডাকেন। কিন্তু এই ভাইজান বা সালমানের পারিবারিক নাম হল ‘আব্দুর রশিদ সেলিম সালমান খান। খ্যাতিমান চিত্রনাট্যকার সেলিম খানের এই ছেলে বড় পর্দায় পা দেওয়ার আগে নামের সামনের অংশ ছেঁটে 'সালমান খান' অংশটি শুধু রাখেন।

    শিল্পা শেঠির আসল নাম অশ্বিনী শেঠি


    অভিনয়ের পাশাপাশি তিনি 'ধ্যান' করে বেশ নাম করেন বছর ছয়েক আগে। নিয়মকানুন মেনে চলেন ব্যক্তিগত জীবনেও। কিন্তু নাম বদলে ফেলেছেন তিনিও। আসলে কিন্তু শিল্পা শেঠি নন, তিনি অশ্বিনী শেঠি। তবে অশ্বিনীর চেয়ে শিল্পা নামটাই তার কাছে বেশি প্রিয়। কারণ তার মায়ের মতে নামটি অভিনেত্রীর সৌভাগ্য বয়ে আনবে।

    রাজীব হরি ওম ভাটিয়া সিনেমায় এসে হন অক্ষয় কুমার


    পারিবারিক নামের সঙ্গে একেবারেই মিল নেই অক্ষয় কুমারের। নব্বই দশকের অ্যাকশন হিরোর পারিবারিক নাম রাজীব হরি ওম ভাটিয়া। মাহামারির ধাক্কার পর বলিউডে টিকে থাকতে সম্প্রতি পারিশ্রমিক কমিয়েছেন তিনি।

    টাবুর আসল নাম তাবাসসুম ফাতিমা হাশমি 


    তাবাসসুম ফাতিমা হাশমি বলিউডে টাবু নামেই স্বীকৃত। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা সতীশ কৌশিক পরিচালিত ‘প্রেম’। ক্যারিয়ারে সফল এই অভিনেত্রী ‘চাঁদনি বার’ থেকে ‘হায়দর’ সব সিনেমাতেই নিজেকে মেলে ধরেছেন। অফট্র্যাক সিনেমার পাশাপাশি ‘হেরাফেরি’, ‘বিবি নাম্বার ওয়ান’ দিয়ে টাবু প্রমাণ করেন বাণিজ্যিক ও কমেডিতেও তিনি সমান পারঙ্গম।

    কিয়ারা আদবানি ছিলেন আলিয়া আদবানি


    মায়ের কোলে শুয়ে বেবি ক্রিমের একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। আট মাস থেকেই অভিনয়ে যাত্রা শুরু হলো, তখন ছিলেন আলিয়া। অভিনয় এখনও চলছে, তবে হারিয়ে গেছে আলিয়া, জাজ্বল্যমান কিয়ারা আদবানি নামে। বলিউডের এই নায়িকার নাম বদলে অভিনেতা সালমান খানের হাত আছে বলে শোনা গেছে। কারণ কিয়ারা আদবানি যখন বলিউডে যাত্রা শুরু করেন, তত দিনে নিজের জায়গা করে ফেলেছেন মহেশ ভাটকন্যা আলিয়া ভাট।

    জয় হেমন্ত শ্রফ সিনেমায় এসে হয়েছেন টাইগার শ্রফ


    জ্যাকি শ্রফের ছেলে টাইগারের শ্রফের আসল নাম কিন্তু ‘টাইগার’ নয়। তার আসল নাম জয় হেমন্ত শ্রফ। জয় থেকে টাইগার হয়ে ওঠার পেছনে একটা গল্প আছে। হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে নাম পরিবর্তের কারণ খোলাসা করে বলেছিলেন, তিনি যখন খুব ছোট ছিলেন, বাসায় কেউ এলে তাকে কামড়ে দিতেন, নখ দিয়ে আঁচড়ে দিতেন। তাই তার মা–বাবা তাকে ‘টাইগার’ বলে ডাকা শুরু করেন। সেই থেকে হেমন্ত হয়ে উঠলেন টাইগার।

    প্রভাসের নাম ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উৎপলপতি 


    বাহুবলী খ্যাত প্রভাসের আসল নামটি বেশ খটোমটো, ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উৎপলপতি। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের একজন প্রভাস। এই অভিনেতার বিষয়ে আরেকটি অবাক করা তথ্য হল, একবার বসেই ১৫ রকম বিরিয়ানি দিয়ে পেটপূজা করতেন প্রভাস!

    অনলাইন ডেস্ক