Tag: সালমান খান

  • কার হাতে গেল সালমানের সেই অমূল্য ব্রেসলেট!

    সালমান খানের ডান হাতে শোভা পায় একটি ব্রেসলেট। সাদা ধাতু দিয়ে তৈরি শিকল, মাঝে উজ্জ্বল বিশালাকার নীল ফিরোজ়া পাথর। সালমানের প্রায় চব্বিশ ঘণ্টার সঙ্গী এই ব্রেসলেট। 

    rnrn

    ডান হাতের এই ব্রেসলেটটিকে তার সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন সালমান। ব্রেসলেটের পাথরটি নিয়ে একটি বদ্ধমূল ধারণাও রয়েছেন সালমানের। 

    rnrn

    তার দাবি, সমস্ত নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজ়া। পাশাপাশি আরও একটি দাবি করেছেন তিনি। বলিউডের সুপারস্টারের কথায়, ‘প্রত্যেক বার অশুভ কিছুর মুখোমুখি হলে তা বুঝতে পারে ফিরোজ়া।’ 

    rnrn

    আর এসব কারণেইে এই  ব্রেসলেটটি তার কাছে অমূল্য ধন। কিন্তু শোনা যাচ্ছে নিজের ওই মহামূল্য ব্রেসলেটটি সালমান নাকি তার এক বন্ধুকে দিয়ে দিয়েছেন।

    rnrn

    সালমানের বোন অর্পিতা খানের বাড়ির ঈদের পার্টিতে হাজির হয়েছিলেন আমির খান। কুর্তা, সঙ্গে জিন্স— এই লুকেই দেখা মিলল তার। কিন্তু আমিরের হাতের ব্রেসলেট সবার নজর কাড়ল।  অনেকেরই ধারণা ওই ব্রেসলেট সালমানের। 

    rnrn

    কারণ,ঈদের দিন সকালে আমিরের সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন সালমান। এছাড়াও ঈদের দিন বাড়ির বারান্দায় সালমান যখন দর্শন দেন তখন তার হাতে দেখা যায়নি ওই ব্রেসলেট। 

    rnrn

    তার পর থেকেই ধারণা করতে শুরু করেন অনেকে। সালমান অনুরাগীদের একাংশ বলতে শুরু করেন, তা হলে ভাইজান তার সৌভাগ্যের প্রতীক দিয়ে দিয়েছেন আমির খানকে।

    বিনোদন ডেস্ক

  • ভাইজানকে ‘ভাই’ ডেকে বিপাকে পূজা

    আজ মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। এই ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা হেগড়ে। তাদের দুইজনের বয়সের মধ্যে ফারাক ২১ বছর।

    rnrn

    যে কারণে হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে সালমান জুটির রসায়ন অনেকের পছন্দ নয়। অনেকে তাদের রসায়নকে ‘কাকা-ভাইঝি’ বলছেন।  

    rnrn

    ‘বজরঙ্গি ভাইজান’ ছবি মুক্তির পর থেকেই বলিউডে ভাইজান হিসেবে বেশ পরিচিত সালমান খান। যে কারণে সালমানকে ভাইজান বলেই সম্মোধন করেন পূজা। আর তাতেই লাল চক্ষু দেখান বলিউড সুপারস্টার। 

    rnrn

    পূজার মুখে ভাইজান শুনে বিরক্তির সঙ্গে সালমান খান বলেন, ভাইজান হিসেবে তাকে যেন আর না ডাকা হয়। প্রয়োজনে নাম ধরে ডাকতে বলেন সালমান। 

    rnrn

    কিন্তু বয়সে বেশ বড় হওয়ায় সালমান খানকে নাম ধরে ডাকতে পারছিলেন না পূজা। তাই, নিজের মত করেই পূজা ডাকেন এসকে। 

    rnrn

    উল্লেখ্য, কিছুদিন ধরেই গুঞ্জন চলছে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সালমান-পূজা। যদিও এই খবর ভুয়া বলছেন অভিনেত্রী।

    rnrn

    তিনি জানিয়েছেন, আমি এসব শুনেতে পছন্দ করি না। আমি সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকতেই পছন্দ করি। এই মুহূর্তে আমার সব মনযোগ নিজের কেরিয়ারের দিকে। এসব নিয়ে কথা বলার সময় আমার নেই। 

    বিনোদন ডেস্ক

  • সালমান খানের প্রথম পারিশ্রমিক কত ছিল?

    এবারের ঈদে মুক্তি পাবে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এ সিনেমায় তিনি ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। 

    rnrn

    তবে ক্যারিয়ারের শুরুর দিকে অন্য অনেক অভিনেতার মতোই সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। প্রথম কাজের পারিশ্রমিক কত পেয়েছিলেন তিনি? সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এ নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম মিড ডে।

    rnrn

    প্রতিবেদনে বলা হয়, অভিনয় শুরুর আগে মডেলিং করতেন সালমান খান। এর আগেও ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে নাচতেন তিনি।

    rnrn

    মুম্বাইয়ের তাজ হোটেলে প্রথম কাজ পেয়েছিলেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে। কত পারিশ্রমিক পেয়েছিলেন তিনি? 

    rnrn

    এ প্রসঙ্গে পিটিআইকে সালমান বলেন, ‘আমার প্রথম বেতন ছিল সম্ভবত ৭৫ রুপি, তাজ হোটেলের একটা শোতে নেচেছিলাম। আমার এক বন্ধু ওখানে নেচেছিল, সে-ই আমাকে নিয়ে যায়। বেশ মজার ছিল ব্যাপারটি।’

    rnrn

    ধীরে ধীরে নিজের পারিশ্রমিক কীভাবে বাড়িয়েছেন, সেটিও জানান সালমান। এরপর আমি একটা কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্র করি, ৭৫০ রুপি পেয়েছিলাম। এর পর অনেক দিন ধরে আমার পারিশ্রমিক ছিল ১ হাজার ৫০০ রুপি, এরপর “ম্যায়নে পেয়ার কিয়া’র জন্য ৩১ হাজার রুপি পাই। পরে এটা বেড়ে ৭৫ হাজার হয়।’

    বিনোদন ডেস্ক

  • শাহরুখকে টেক্কা দিতে পারবেন সালমান খান?

    বলিউডজুড়ে ব্যাপক আলোচনা আর গুঞ্জনের জন্ম দিয়েছে সালমান খানের আগামীকাল মুক্তি প্রতীক্ষিত সিনেমা কিসি কা ভাই কিসি কি জান। এটির ট্রেইলার ছাড়ার ১ ঘণ্টার মধ্যে এটি ১.৭ মিলিয়ন ভিউ হয়েছে। 

    rnrn

    মনুষ্যত্বের পক্ষে সন্ত্রাসী কার্যকলাপের সমর্থনে তৈরি হয়েছে এ সিনেমার গল্প। মূলত সালমানের ছবি মানেই সুপার অ্যাকশন। সেই ধারাতেই নির্মিত এ ছবির একটি গানও ইতোমধ্যে দর্শকদের আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

    rnrn

    অনেকটা একই ধাঁচে ভিন্ন গল্পে গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল শাহরুখ খানের পাঠান ছবিটি। মাত্র ২২৫ কোটি রুপি বাজেটে নির্মিত ওই ছবি বিশ্বব্যাপী ১০০০ কোটির ব্যবসা পার করেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ-দীপিকার পাঠান হিন্দি ছবির ক্ষেত্রে সর্বকালের সেরা বক্সঅফিস কালেকশনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। 

    rnrn

    ২০০০ কোটি রুপি পার করে এক নম্বরে বসে আছে ২০১৬ সালে মুক্তি পাওয়া আমির খানের দঙ্গল ছবিটি। আর ৯১৮ কোটি রুপি ব্যবসা করে পাঠানের পেছনেই রয়েছে সালমান খানের আরেকটি ছবি ২০১৫ সালে মুক্তি পাওয়া বাজরাঙ্গি ভাইজান। এ কারণেই সালমান ভক্তরা আশায় বুক বেঁধে আছেন কিসি কা ভাই কিসি কি জান সিনেমাটি নিয়ে। সময়ই বলে দেবে, সালমান কি পারবেন শাহরুখকে টেক্কা দিতে।

    rnrn

    তেমন কিছু আশা করে মুখিয়ে আছেন সালমান খানও। সম্ভবত এ কারণেই ঈদুল ফিতরকে সামনে রেখে ছবিটি মুক্তি দিচ্ছেন তিনি। ফরহাদ স্যামজি পরিচালিত আনুমানিক ১০০ কোটি রুপি বাজেটের এ ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন পুজা হেজ, শেহনাজ গিল, ভুমিকা চাওলা, ভিনালি ভাটনাগার, অমিত তিওয়ারি, ভ্যাংকটেশ দাগ্গুবতি প্রমুখ।

    rnrn

    বলিউড অভিনেতা সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। রাজস্থানের যোধপুরের এক তরুণ সালমানের ফোনে হুমকি দিয়ে জানিয়েছে, তাকে ৩০ এপ্রিলের মধ্যে হত্যা করা হবে। এর আগেও তাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। 

    rnrn

    সংবাদ সংস্থা এএনআই ১১ এপ্রিল এক টুইটে পুলিশ কন্ট্রোল রুমের বরাত দিয়ে জানিয়েছে, নিজেকে ‘গরু-রক্ষক’ বলে দাবি করা রোকি ভাই নামের এক যুবক সালমানের ফোনে হত্যার দিনক্ষণসহ হুমকি দিয়েছে। ১০ এপ্রিল করা ওই কলে হত্যার অভিযোগ পেয়েই মুম্বাই পুলিশ থানে জেলা থেকে ১৬ বছর বয়সি এক তরুণকে গ্রেফতার করেছে। 

    rnrn

    কর্মকর্তারা জানান, ঘটনার তদন্ত শুরুর পর মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে থানে জেলার শাহাপুর থেকে করা কল ট্র্যাক করে ওই তরুণকে আটক করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশ তাকে মুম্বাইয়ের আজাদ ময়দান পুলিশের কাছে হস্তান্তর করেছে।

    rnrn

    গত কয়েক মাস ধরেই ৫৭ বছর বয়সি অভিনেতা মৃত্যুভয়ের মধ্যে জীবনযাপন করছেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা অসংখ্য হত্যার হুমকি পেয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। হত্যা-হুমকির ঘটনায় সালমানের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজন অভিনেতার নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন। 

    rnrn

    সম্প্রতি জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির পর পুলিশের পক্ষ থেকে অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি নিজেও একটি সাদা বুলেটপ্রুফ নিশান এসইউভি কিনেছেন ১ কোটি রুপি খরচে। সালমানকে ইতোমধ্যেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।

    সেলিম কামাল

  • ফল চুরি করতে গিয়ে মার খেয়েছিলেন সালমান খান!

    বলিউডের অন্যতম তারকা হয়েও অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন সালমন খান। বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান, কিন্তু ছোট থেকেই বিলাসী জীবনে অভ্যস্ত ছিলেন না সালমান। চার ভাইবোন মিলে থাকতেন এক কামরার ঘরে। 

    rnrn

    সম্প্রতি তার আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রচারে এসে ছোটবেলার গল্প শোনালেন সালমান। জানালেন, শৈশব-কৈশোরের কীর্তির কথা।

    rnrn

    সালমান বড় হচ্ছেন যখন, তার বাড়িতে পর্যাপ্ত খাবার থাকত না । সেই কারণেই প্রতিবেশীর বাগান থেকে ফল চুরি করতেন।

    rnrn

    কপিল শর্মার অনুষ্ঠানে ছবির প্রচারে এসেছিলেন অভিনেতা। অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে মজার আড্ডা জমিয়েছিলেন কপিল। কমলা পোশাক পরে এসেছিলেন পূজা। কপিল ঠাট্টা করে তাকে ‘অরেঞ্জ কুলফি’ বলে সম্বোধন করতেই সালমান বলেন, ‘একসময় প্রচুর খেয়েছি। এখনও গলা বসে রয়েছে।’

    rnrn

    সালমান জানান, তাদের বড় হয়ে ওঠার সময় রাস্তাঘাটে প্রচুর ফল এবং আইসক্রিম পাওয়া যেত। সেগুলো জন্য তিনি মারও খেয়েছেন। 

    rnrn

    তিনি বলেন, ‘যখন বড় হচ্ছি, বাড়িতে অনেক সময় বেশি খাবারদাবার থাকত না। আমি প্রতিবেশীর বাগান থেকে ফল পাড়তে যেতাম। এ জন্য প্রতিবেশীদের হাতে মারধরও খেয়েছি।’

    rnrn

    ‘পাঠান’-এ অতিথি চরিত্রেই দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিনেতা। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে সালমানের, এমনটাই আশা অনুরাগীদের। 

    rnrn

    ছবিতে রয়েছেন পূজা হেগড়ে, ভূমিকা চাওলা, ভেঙ্কটেশ ডগ্গুবতী, পলক তিওয়ারি প্রমুখ। আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

    rnrn

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

    যুগান্তর ডেস্ক

  • বিয়ে নিয়ে শেহনাজকে যে পরামর্শ দিলেন সালমান খান

    বর্তমানে বলিউডের আলোচনায় আসা অন্যতম তারকা হচ্ছেন শেহনাজ গিল। বিনোদন জগতের আত্মপ্রকাশ টেলিভিশনের রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর হাত ধরে। বিগ বসের ১৩তম সিজনে অংশগ্রহণ করে প্রথম নজরে আসেন পাঞ্জাবি এই অভিনেত্রী ও মডেল।

    ২০১৯ সালে ‘বিগ বস’-এর ঘরেই টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজের পরিচয়। সেখান থেকেই গভীর বন্ধুত্ব, প্রেমও। যদিও প্রেমের জল্পনায় কখনও স্বীকারোক্তি দেননি তারা কেউই। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর পর জীবন বদলে গেছে শেহনাজের। এক ঝটকায় যেন অনেকটা পরিণত হয়ে গেছেন ‘বিগ বস’-এর ঘরের সেই চনমনে, প্রাণোচ্ছ্বল শেহনাজ। গত দেড় বছরে শুধুমাত্র কাজেই মন দিয়েছেন এই রিয়্যালিটি তারকা। 

    এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন গিল। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে শেহনাজের। কর্মজীবনের তো গুটি গুটি পায়ে এগোচ্ছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো তিমিরে দাঁড়িয়ে শেহনাজ? সিদ্ধার্থের পর অন্য কাউকে কি মন দিতে পেরেছেন অভিনেত্রী? অনুরাগীদের মনে এখন ঘুরঘুর করছে এই প্রশ্নই। 

    সম্প্রতি এক অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দিলেন খোদ সালমান খান।

    ‘বিগ বস’-এর ঘরে আলাপের পর থেকেই নেটদুনিয়ার অন্যতম প্রিয় জুটি সিদ্ধার্থ ও শেহনাজ। ভালোবেসে অনুরাগীরা তাদের নাম দিয়েছিলেন ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর এত দিন পরেও ইন্টারনেটে ওই হ্যাশট্যাগের ছড়াছড়ি। অনুরাগীদের ‘বাড়াবাড়ি’ দেখে প্রায় ধমকই দিলেন সালমান। এক অনুষ্ঠানে তিনি বলেন, সিদ্ধার্থের মৃত্যুর অনেক দিন হয়ে গেছে। কিন্তু লোকজন এখনো ‘সিডনাজ’ থেকে বের হতে পারেননি। সিদ্ধার্থ নিজে যেখানেই থাকুন, উনিও চাইতেন যে, শেহনাজের জীবনে কেউ আসুক, তার বিয়ে হোক, সংসার হোক।

    ‘সিডনাজ’-এর অনুরাগীদের কাছে সালমানের প্রশ্ন, আপনারা কি চান শেহনাজ কোনো দিন বিয়ে না করুক? আপনাদের মধ্যে থেকে ও কাউকে বেছে নিলে তিনি খুশিই হবেন। অনুরাগীদের ধমকের পর শেহনাজকে ভাইজানের পরামর্শ, এসব আজেবাজে কথা একদম শুনবে না। অনেক হয়েছে, এবার নিজের জীবনে এগিয়ে চলো।

    এর আগে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও শেহনাজকে ‘মুভ অন’ করার পরামর্শ দিয়েছিলেন সালমান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় নৃত্যশিল্পী রাঘব জুয়ালও। খবর, সিদ্ধার্থের পর নাকি তাকেই মন দিয়েছেন শেহনাজ গিল। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি কেউই।

    বিনোদন ডেস্ক

  • সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন পূজা

    বলিউডে অনেক নায়িকাকে ঘিরে প্রেমের খবর বেরিয়েছে ভাইজানখ্যাত সালমান খানের জীবনে। কিন্তু ৫৬ পেরিয়ে আজও সালমান বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর’। শিগগির বিয়েরপিঁড়িতে বসবেন এমন কোনো লক্ষণও নেই। এরই মধ্যে জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে নাম জড়িয়ে গেছে সালমান খানের।

    বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ বিষয়ে এতদিন কথা বলেননি তাদের কেউ-ই। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন পূজা হেগড়ে। 

    পূজা বলেন, ‘এ বিষয়ে আমি কী বলব? আমি কেবল আমারই সম্পর্কে পড়তে থাকি। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করি। সত্যিকার অর্থে আমি এখন আমার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছি। এসব গুঞ্জন নিয়ে আমি আর বক্তব্য দিতে পারি না।’

    ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় রাম চরণকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। তা ছাড়া সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জগপতি বাবু প্রমুখ। 

    সব কিছু ঠিক থাকলে আগামী ২১ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে। 

    সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

    বিনোদন ডেস্ক

  • ‘সালমান খান আমার ভাইয়ের মতো, উনি আমার জান’

    ‘কিসি কা ভাই কিসি কি জান' ছবির সহ-অভিনেতারা শেহনাজ গিল টিজার ভিডিওতে সালমানের প্রশংসা করছেন। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা শেহনাজ গিল বলেন, ‘ভাইজান যায়ে মেরা ভাই হ্যায়, ভাইসে ভাইজান হ্যায়, ভাই মেরি জান হ্যায়।’ অর্থাৎ সালমান আমার ভাই হন। ভাই থেকে ভাইজান, আমার কাছে উনি আমার ভাইয়ের মতো।

    rnrn

    এদিকে ১০ এপ্রিল আসছে ট্রেলার, এ কথা জানিয়ে সম্প্রতি একটি টিজার ভিডিও প্রকাশ করেছেন ‘কিসি কি ভাই, কিসি কি জান’—এর নির্মাতারা। সঙ্গে মুক্তি পেয়েছে একটি পোস্টার, যেখানে সালমান খান ও পূজা হেগড়ে একে অপরকে জড়িয়ে ধরছেন। পর্দায় সালমান খানের প্রত্যাবর্তন নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন ছবির কলাকুশলীরা।
    rnসেই অর্থে সল্লুকে শেষবার পূর্ণাঙ্গ ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে ২০২১-এ 'অ্যান্টিম: দ্যা ফাইনাল ট্রুথ' ছবিতে। সম্প্রতি অবশ্য 'পাঠান'-এ ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমানকে।

    rnrn

    এ ছবিতে সালমানের প্রেমে হাবুডুবু খেতে দেখা যাবে পূজা হেগড়েকে। পূজা বলেন, মানুষ যখন বাস্তব হয়, তখন তিনি সবসময়ই প্রিয় হয়, এটাই আসল পৃথিবী।
    rnউনি নিজের মনের কথা বলেন, তাই আমি ওকে পছন্দ করি। পলক তিওয়ারি বলেন, শুটিং সেটে সত্যিই সালমান খান একজন পরিশ্রমী মানুষ এবং আমি জানি না সাধারণ মানুষ ওকে নিয়ে কী ভাবেন, উনি কিন্তু সেটে আমাদের সবার আগে পৌঁছে যেতেন। উনি ভ্যানিটি ভ্য়ানেই ঘুমাতেন এবং সবার থেকে বেশি কঠোর পরিশ্রম করতেন। আর সে কারণেই হয়তো উনি আজ এ জায়গায়।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • হুমকির মুখে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান 

    বারবার খুনের হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। যার ফলে তার নিরাপত্তা যাতে একেবারে নিশ্ছিদ্র হয়, সেই ব্যবস্থাই করা হলো এবার। 

    rnrn

    গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে হুমকি আসার পরই সালমান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু একবার নয়, একাধিকবার ই-মেইলে এবং চিঠির মাধ্যমে এই অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছে। 

    rnrn

    এরপর থেকেই আঁটসাঁট করা হয়েছে তার নিরাপত্তা। তার সুরক্ষাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ পরিবার-পরিজনের কাছে। এর মাঝেই এবার সালমান কিনলেন বুলেটপ্রুফ গাড়ি নিসান পেট্রল এসইউভি।

    rnrn

    এখনো পর্যন্ত ভারতীয় বাজারে আসেনি এই গাড়ি। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে এই গাড়িটি। ইতোমধ্যেই এই গাড়ি করেই নিজের আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর প্রচারে যাচ্ছেন ভাইজান। ভারতীয় মুদ্রায় গাড়িটির মূল্য প্রায় ৪৫.৮৯ লাখ টাকা।

    rnrn

    বুধবার মায়ানগরীতে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকে হাজির হন সালমান। সেখানেই সালমানকে খুনের হুমকি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাব দেন অভিনেতা। 

    rnrn

    হাসিমুখে সালমান বলেন, আমি সবার ভাইজান নই, কারও কারও আবার ‘জান’ও আমি। তিনি বলেন, আমি তাদের জন্য ভাইজান, যারা আমার ভাইয়ের মতো এবং যাদের আমি বোন হিসেবে দেখি। স্বাভাবিকভাবেই অভিনেতার এ উত্তরে সাংবাদিক বৈঠকে হাসির রোল ওঠে। 

    অনলাইন ডেস্ক

  • সিনেমা থেকে অবসর নেওয়া নিয়ে যা বললেন সালমান খান

    সালমান খানের বয়স ৬০ ছুঁই ছুঁই। তার সমসাময়িক অনেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন। সালমানও অনেকটা সেই পথে, সিনেমা করছেন বেছে বেছে। অনেকে ধরে নিয়েছেন সিনেমাকে বিদায় বলার অপেক্ষায় সালমান।

    rnrn

    নতুন প্রজন্মকে কখন মঞ্চ ছেড়ে দিচ্ছেন, জানতে চাইলে সালমান জানান, ‘আমরা এখনই অবসর নিচ্ছি না।’

    rnrn

    বুধবার ৬৮তম ফিল্মফেয়ার সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন সালমান খান। এ উপলক্ষ্যে মুম্বাইতে আয়োজন হয় এক সংবাদ সম্মেলনের। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

    rnrn

    সালমান খান বলেন, তরুণ অভিনেতারা সবাই পরিশ্রমী, মনোযোগী ও প্রতিভাবান। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রির পাঁচ তারকা আমি, শাহরুখ খান, অজয় দেবগান, অক্ষয় কুমার ও আমির খানের সঙ্গে দৌড়াতে গেলে তারা ক্লান্ত হয়ে যাবেন। এখনই নতুন এই প্রজন্মকে জায়গা ছেড়ে দিচ্ছি না। 

    rnrn

    তিনি আরও বলেন, আমরা সহজে হাল ছাড়ছি না। আমাদের সিনেমা দর্শক পছন্দ করেন। তারা পর্দায় আমাদের দেখতে চান। তাই আমরা আমাদের সিনেমার পারিশ্রমিক বাড়াই। 

    rnrn

    অন্যদিকে তরুণ অভিনেতাদের নিয়ে সালমান বলেন, তরুণ অভিনেতারা আমাদের সঙ্গে পাল্লা দিয়ে পারিশ্রমিক বাড়ান। কিন্তু দর্শক তাদের সিনেমা না দেখে আমাদের সিনেমা দেখতে হলে আসেন।

    rnrn

    সালমান অভিনীত ‘কিসিকা ভাই কিসিকা জান’ মুক্তি পাবে এই ঈদে। সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে।

    বিনোদন ডেস্ক