গানেও হিট সালমান খান

Written by

in

বলিউড সুপারস্টার সালমান খান মাঝে মধ্যে শখের বশে গানও করেন। অনেক আগেই সিনেমায় গান করেছেন তিনি। 

rnrn

সম্প্রতি আবারও তাকে নিজের সিনেমার একটি গানে দেখা গেছে। মুক্তি প্রতিক্ষীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় ‘জে রেহে দা হাম’ গানটি তারই কণ্ঠে ধারণ করা। এরইমধ্যে এটি প্রকাশও হয়েছে। প্রকাশের পর থেকে নেট দুনিয়ায় হৈ চৈ পড়ে যায়।

rnrn

বর্তমানে গানটি ইউটিউবের ট্রেন্ডিং বেশ উপরের দিকেই অবস্থান করছে। আসছে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সালমান খান। 

rnrn

তার অভিনীত ‘ট্রাইগার থ্রি’ নামের সিনেমাও মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। বর্তমানে এ সিনেমার কিছু অংশের শুটিং নিয়ে ব্যস্ত  আছেন সালমান।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *