Tag: সালমান খান

  • দেশে বাণিজ্যিকভাবে হিন্দি সিনেমার যুগ শুরু

    বছর কয়েক আগে বলিউড অভিনেতা সালমান খানের ‘ওয়ান্টেড’ নামে একটি হিন্দি সিনেমা পরীক্ষামূলকভাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। সেটি তখন তেমন দর্শক টানতে পারেনি। কারণ দেশি দর্শক সিনেমাটি আগেই বিকল্প মাধ্যমে দেখে ফেলেছেন।

    rnrn

    সেটিও হয়তো মূল কারণ নয়। হয়তো দর্শক তখন দেশি প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা দেখতে চাননি। এরপর ২০১৭ সালে বাংলাদেশে হিন্দি সিনেমা যাতে প্রদর্শিত না হয়, এ জন্য চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা কাফনের কাপড় গায়ে জড়িয়ে আন্দোলনও করেছিলেন। পরবর্তী সময়ে আলোচনা-সমালোচনা এবং বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব-এ নিয়েই কেটে যায় পাঁচ বছর।

    rnrn

    নতুন করে আবারও আলোচনায় ‘দেশি প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা প্রদর্শন’। আগামীকাল থেকে বাণিজ্যিকভাবে রাষ্ট্রীয় অনুমতি নিয়ে শর্তসাপেক্ষে সেই ক্ষণ শুরুও হচ্ছে। আগামীকাল শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশে হিন্দি সিনেমা প্রদর্শিত হবে।

    rnrn

    এদিকে গত রোজার ঈদে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। এগুলো হচ্ছে-শাকিব খান-বুবলীর ‘লিডার : আমিই বাংলাদেশ’, অনন্ত ও বর্ষার ‘কিল হিম’, বাপ্পীর ‘শত্রু’, বুবলী-আদরের ‘লোকাল’, রোশান-ববির ‘পাপ’, সজল-পূজার ‘জিন’, ইয়াশ-ঐশীর ‘আদম’ জয়-অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’। ঈদের তিন সপ্তাহ এরই মধ্যে পার হয়ে গেছে। তবে এখনো ঘুরেফিরে প্রেক্ষাগৃহগুলোতে চলছে এসব সিনেমা। কোনো কোনোটির দর্শকও বাড়ছে।
    rnনির্মাতারাও আশায় বুক বাঁধছেন পুঁজি ফেরত পাওয়ার। অবস্থা যখন এই, তখন আগামীকাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতীয় হিন্দি সিনেমা ‘পাঠান’। এ নিয়ে অবশ্য জল ঘোলা অনেক হয়েছে।

    rnrn

    ২০১৫ সালে যেমন প্রেক্ষাগৃহ মালিকদের দাবি ছিল হিন্দি সিনেমা প্রদর্শনের, এবারের দাবিও তারাই করেছেন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও তারা গিয়েছেন। গিয়ে দাবি আদায়ও করেছেন। সেটারই ফল হচ্ছে ‘পাঠান’র প্রদর্শনী। আগামীকাল দেশের ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এরই মধ্যে বিশ্বব্যাপী হাজার কোটি রুপি আয় করা এ সিনেমা।

    rnrn

    মূলত সরকার বছরে ১০টি হিন্দি সিনেমা প্রদর্শন করা যাবে, এরকম শর্তের সঙ্গে আরও কিছু যোগ করে হিন্দি সিনেমা প্রদর্শনের অনুমতি দিয়েছে। এ ১০টি সিনেমাই নাকি বদলে দেবে বাংলাদেশের সিনেমার বাজার, এমনটাই দাবি আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুনের। সুপারহিট ‘পাঠান’ই নয়, কিছুদিনের মধ্যে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ও আসছে বলে জানিয়েছেন তিনি।

    rnrn

    এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘সরকার দুবছরের জন্য পরীক্ষামূলকভাবে বিদেশি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। আমরা ১০টি সিনেমা আমদানির অনুমতি পেয়েছি। পাঠান আসার পর তো আরও ৯টি সিনেমা থাকছে।

    rnrn

    আমরা এরই মধ্যে পরবর্তী সিনেমার বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এরপর দর্শক দেখবেন সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। এভাবে বছরজুড়েই থাকছে নতুন হিন্দি সিনেমা

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার গায়ে হাত তোলার অভিযোগের বিষয়ে যা বললেন সালমান খান

    মাঝে কেটে গেছে অনেক বছর। ঐশ্বরিয়া রাই এখন বচ্চন পরিবারের বধূ। স্বামী অভিষেক এবং কন্যা আরাধ্যাকে নিয়ে সুখের সংসার তার। নব্বইয়ের দশকের শেষের দিক। সালমান খান এবং ঐশ্বরিয়া রাই জুটির প্রেমটা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘হম দিল দে চুকে সনম’-এর সেটে। সেই সময় প্রায়ই খবরের শিরোনামে থাকতেন দুই তারকা।

    একবার নাকি ঐশ্বরিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে সালমান পাগলের মতো দরজা খোলার জন্য চিৎকার করতে থাকেন। শুধু তাই নয়, অভিনেত্রীকে হুমকিও দেন। ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন সালমান, তিনি বলেছিলেন- একবার নয়, বহুবার তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে সালমানের কাছে। ঐশ্বরিয়ার এ অভিযোগের যে উত্তর দেন সালমান, তা শোরগোল ফেলে দেয়।

    এক সাক্ষাৎকারে সালমান ঐশ্বরিয়ার অভিযোগ মিথ্যা বলেই দাবি করেন। সেই সাক্ষাৎকারে সালমান বলেন, যখন একজন নারী বলছেন আমি এমন কাজ করেছি, তখন কিছু বলার নেই। আমার মনে হয় না, আমি প্রচণ্ড রেগে কাউকে আঘাত করছি আর সেটা কোনো নারী মেনে নিচ্ছেন। আমি যদি রেগে কাউকে আঘাত করে থাকি, তাহলে তার রক্ষে থাকবে না! তবে সেসবই এখন অতীত। 

     

    বিনোদন ডেস্ক

  • এবার কি ঐশ্বরিয়ার কাছে হেরে যাবেন সালমান খান?

    বেশ ঘটা করে মুক্তি পেয়েছিল বলিউডের ভাইজান সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি। কিন্তু এই ছবির হালত ক্রমে খারাপ হচ্ছে। ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবি ‘পোন্নিইন সেলভান-২’-এর সামনে মুখ থুবড়ে পড়েছে তার এই ছবি।

    গত শুক্রবার মুক্তি পেয়েছে মণিরত্নম পরিচালিত ‘পোন্নিইন সেলভন’ ছবির দ্বিতীয় মৌসুম। এই ছবির প্রথম মৌসুম বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। এবার দ্বিতীয় মৌসুমও ভালো ব্যবসার দিকে এগোচ্ছে। মণিরত্নমের এই ছবিতে আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, চিয়ন বিক্রম, কার্থি, জয়ম রবি, সোবিতা ধুলিপালা, ঐশ্বরিয়া লক্ষ্মী ও তৃষা। আর ‘পিএস-২’ ছবির সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান।

    ‘পিএস-২’ ছবিটি ৩ হাজার ২০০-এর বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে। ঐতিহাসিক ড্রামাভিত্তিক ছবিটি মুক্তির দুদিনের মাথায় ৫০ কোটি রুপির বেশি আয় করেছে।

    ছবিটি মুক্তির প্রথম দিন সারা বিশ্বে আয় করেছিল ৬১ দশমিক ৫৩ কোটি রুপি। আর শুধু দেশে এই আয়ের অঙ্ক ছিল ২৬ দশমিক ২ কোটি রুপি। এর অরিজিনাল; অর্থাৎ তামিল সংস্করণ আয় করেছিল ১৮ দশমিক ৫ কোটি রুপি। দ্বিতীয় দিন ছবিটি ২০ কোটি রুপির বেশি আয় করেছিল। গত রোববার, অর্থাৎ মুক্তির তিন দিনে ৩০ কোটি রুপি ব্যবসা করেছে ‘পিএস-২’।

    সব মিলিয়ে ছবিটি এরই মধ্যে ৮০ কোটি রুপির অঙ্ক পার করে ফেলেছে। তাই খুব শিগগির অ্যাশের ছবিটি সেঞ্চুরি হাঁকাতে চলেছে।

    এদিকে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি গত ২১ এপ্রিল মুক্তি পেয়েছিল। ‘পিএস-২’ ছবিটি মুক্তির পর ভাইজানের ছবির গতি কমে যাচ্ছে। ‘

    পিএস-২’ মুক্তির দিন; অর্থাৎ গত শুক্রবার সাল্লুর ছবিটি আয় করেছিল মাত্র ২ দশমিক ৩৫ কোটি রুপি। মুক্তির ১০ দিনের মাথায় ভাইজানের ছবিটি ৩ দশমিক ৫০ কোটি রুপি ব্যবসা করেছে। সারা বিশ্বে ছবিটি ১০০ কোটির বেশি ব্যবসা করেছে। তাই সব দিক থেকে ঐশ্বরিয়ার অনুরাগীদের কাছে হার মানতে হচ্ছে সালমান খানের।

    বিনোদন ডেস্ক

  • মেয়েদের শরীর খুব মূল্যবান, যতোটা সম্ভব তা ঢেকে রাখাই ভালো: সালমান খান

    বলিউড অভিনেতা সালমান খান অধিকাংশ সময়ই চর্চায় থাকেন প্রেম ও বিয়ে নিয়ে। তবে এবার সমালোচনার মুখে পড়েছেন ভিন্ন পথে। সম্প্রতি মেয়েদের শরীর ঢাকা নিয়ে মন্তব্য করেছেন। সেখানে স্বপক্ষে কিছু যুক্তিও দাঁড় করিয়েছেন। এ নিয়ে অনুরাগীদের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

    rnrn

    সম্প্রতি ‘আপ কি আদালত’এর মঞ্চে হাজির হয়েছিলেন খান। সেখানে মেয়েদের পোশাক নিয়ে কথা বলেন। তিনি বলেন,‘মেয়েদের শরীর খুব দামি, তাই সেটা যত বেশি ঢাকা থাকবে ততই ভালো’।

    rnrn

    সালমান যুক্তি দেখিয়ে বলেন,‘এতে কোনো ডাবল স্ট্যান্ডার্ড নেই’। ভাইজান বলেন,‘যখন আপনি একটি পারিবারিক ছবি তৈরি করেন, সেটা পরিবারের সকলে মিলে দেখতে যায়। কোনো ডাবল স্ট্যান্ডার্ডের কথা হচ্ছে না। নারীদের শরীর খুব দামি, তা যত ঢাকা থাকবে আমার কাছে ততই ভালো’।

    rnrn

    সালমান আরও বলেন, সমস্যা মেয়েদের স্বল্প পোশাক পরা নিয়ে নয়, স্বল্প পোশাকে মেয়েদের দেখে ছেলেদের অশালীন আচরণ নিয়ে। অভিনেতা বলেন,‘এতে মেয়েদের কিছু করার নেই। যেমনভাবে ছেলেরা তাদের দিকে তাকায়, তোমার বোন, বউ বা মায়ের দিকে সেটা আমার পছন্দ নয়। আমি চাই না মেয়েরা কোনো অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হোক। 

    rnrn

    তবে অনুরাগীরা এমন মন্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, যে নিজে শার্ট খুলে ঘুরে বেড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সে কীভাবে মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করে। অনেকেই প্রশ্ন তুলেছেন ‘কেন ছেলেদের আচরণ শুধরে নেওয়ার নির্দেশের পরিবর্তে মেয়েদের পোশাক বদলের নির্দেশ দিলেন?’

    বিনোদন ডেস্ক

  • দুবাইয়ে আমি সম্পূর্ণ নিরাপদ: সালমান খান

    সালমান খানকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে গত ২৬ মার্চ ধাকড় রাম নামে রাজস্থানের যোজপুরের লুনির বাসিন্দাকে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। ফোন কলের মাধ্যমে ভাইজানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা করা হয়েছিল। অভিযুক্ত তার হুমকি মেইলে উল্লেখ করেন যে, সালমান খানের পরিণামও ‘সিধু মুসেওয়ালা’র মতো হবে। 

    rnrn

    মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ১০ এপ্রিল মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে হুমকির ফোন আসে। যে ফোন করে তিনি নিজের পরিচয় দেন, রকি ভাই নামে। তিনি সালমান খানকে ৩০ এপ্রিল ‘সরিয়ে দেবেন’ বলে হুমকি দেন বলে অভিযোগ উঠেছিল। 

    rnrn

    এবার এ প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের ভাইজান। সম্প্রতি একটি শোতে এসে বলিউডের ভাইজান বলেন,‘আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, এখন আমার এই সমস্যা হচ্ছে যে, আমি যখন ট্রাফিকের মধ্যে থাকি, তখন সেখানে এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়। আমার নিরাপত্তা অন্যদের অসুবিধার সৃষ্টি করে। ফলে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘আমার মনে হয় দুবাইয়ে আমি সম্পূর্ণ নিরাপদ। ভারতের মধ্যে কিছু সমস্যা আছে। দুবাইয়ে আমি নিশ্চিন্তে যেখানে-সেখানে ঘুরতে পারি। ইদানীং আমার সঙ্গে এত বন্দুক ঘোরে যে আমারই মাঝে মধ্যে ভয় লাগে।’

    rnrn

    প্রসঙ্গত, একের পর এক হুমকি পাওয়ার পর সালমান খানের জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করে মুম্বাই পুলিশ।

    rnrn

    লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকির চিঠি পাওয়ার পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল অভিনেতার জন্য। 

    অনলাইন ডেস্ক

  • এবার কার সঙ্গে প্রেমের গুঞ্জন সালমান খানের?

    বলিউডে অনেক নায়িকাকে ঘিরে প্রেমের খবর বেরিয়েছে ভাইজানখ্যাত সালমান খানের জীবনে। কিন্তু ৫৬ পেরিয়ে আজও সালমান বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর’। শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন এমন কোনো লক্ষণও নেই। সম্প্রতি গুঞ্জন উঠেছে, সালমান খান নাকি এক রূপসীর প্রতি দুর্বল হয়ে পড়েছেন।

    rnrn

    গত বছর খানের বোন অর্পিতা খান শর্মার ঈদের পার্টিতেই চোখে পড়েছিল সালমান খান ও নবাগতা অভিনেত্রী শেহনাজ় গিলকে। ‘বিগ বস্’এর সৌজন্যে আগেও বার বার নজরে এসেছে তাদের বিশেষ বন্ধুত্ব। তবে ঈদের পার্টিতে যেন সালমানকে দূরে যেতে দিচ্ছে না শেহনাজ। পার্টি থেকে বের হবার সময় ক্যামেরার সামনে সালমানের হাত ধরেই উপস্থিত ছিলেন তিনি। 

    rnrn

    সেখানেই শেষ নয়, তার আবদারে শেহনাজকে গাড়ি পর্যন্ত রেখে আসেন সালমান। এর আগ পর্যন্ত এক বারের জন্যও সালমানের হাত ছাড়েননি শেহনাজ। একাধিক বার জড়িয়ে ধরেছেন ‘ভাইজান’কে। কখনো চুম্বন দিয়েছেন সালমানের গালে, কখনো আবার তার গলার পাশে। শেহনাজের এমন কাণ্ড দেখে অনেকেই মনে করেছিলেন, বুঝি একে অপরের প্রেমে পড়েছেন সালমান ও শেহনাজ। 

    rnrn

    চলতি বছরের ‘কিসি কা ভাই কিসি কি জান’ছবির প্রচারেও ক্যামেরার সামনেই প্রাক্তন সিদ্ধার্থ শুক্লাকে ভুলে শেহনাজকে এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন বলিউডের ভাইজান। স্বাভাবিক ভাবেই, সবার একটাই প্রশ্ন, তবে কি একে অপরকে মন দিয়েছেন সালমান ও শেহনাজ। 

    rnrn

    তবে এ নিয়ে এক অনুষ্ঠানে মুখ খুলেছেন সালমান খান।  তিনি বলেছেন, আমি ওকে (শেহনাজ) বলেছি নিজের জীবনে এগিয়ে যেতে। সিদ্ধার্থ আর বেঁচে নেই। তিনিও নিশ্চয়ই এটাই চাইতেন যে, শেহনাজের একটা সংসার হোক, ওর নিজস্ব পরিবার হোক। এখনোই নয়, অনেক সময় আছে। কিন্তু এগোতে তো হবে!

    বিনোদন ডেস্ক

  • ঝগড়া থেকে হাতাহাতি, শাহরুখ খানকে গুলি করেন সালমান!

    বলিউডের প্রথম সারির তারকা হলেন শাহরুখ খান ও সামলান খান। তাদের দুইজনের বন্ধুত্ব কয়েক দশকের। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তারা। 

    rnrn

    এত কিছুর পরও এক সময় নাকি রাগের মাথায় শাহরুখ খানকে গুলি করেছিলেন সালমান খান।  সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে সরল স্বীকারোক্তি দিলেন বলিউডে ‘ভাইজান’ খ্যাত সালমান খান।

    rnrn

    ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘করণ অর্জুন’ ছবিতে দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমান খান। দুই ভাইয়ের মায়ের ভূমিকায় ছিলেন রাখি গুলজার। খলনায়কের চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা অমরিশ পুরী।  সেই ছবির সেটেই নাকি শাহরুখকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন সালমান খান। 

    rnrn

    সালমান খান বলেন, শুটিংয়ের সময় আমাদের খালি বন্দুক দেওয়া হত। আমি আমাদের অ্যাকশন পরিচালক ভিকু বর্মার কাছ থেকে একটা খালি বন্দুক পেয়েছিলাম। একটা পার্টির দৃশ্য শুট হওয়ার কথা তখন। সেটে ভর্তি লোক। আমি তখন শাহরুখকে বললাম, আমি তোকে নাচ করার জন্য ডাকব, তুই তাতে মানা করবি, আমাদের মধ্যে একটা হাতাহাতি হবে। এই যে, খালি বন্দুক রয়েছে, আমি তোকে গুলি করব, আর তুই লুটিয়ে পড়বি। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তখন শাহরুখ বলল, ও নাকি ক্লান্ত, এখন নাকি ওই দৃশ্য শুট করার ইচ্ছা নেই।

    rnrn

    সালমান খান আরও বলেন, আমার ভাই সোহেলও ওখানে ছিল। আমি শাহরুখের হাত টানতেই ও ছিটকে পড়ে যায়। এরপর শাহরুখের সঙ্গে আমার হাতাহাতি হয়। আমি তখন বন্দুক নিয়ে শাহরুখ খানকে গুলি করি। গুলি খেয়ে শাহরুখ মাটিতে লুটিয়ে পড়ে।  সেখানে জাভেদ আখতারের স্ত্রী হানি ইরানি ছিলেন, একজন সাংবাদিকও ছিলেন।

    rnrn

    সেই স্মৃতিচারণ করে সালমান আরও বলেন, ১০ মিনিট ধরে আমরা অপেক্ষা করছি যে শাহরুখ উঠে বসবে, আমার চোখ লাল হয়ে গিয়েছে। আমি শাহরুখকে ডাকছি, ও উঠছে না। যখন ও চোখ খুলছেই না, তখন সোহেল আর ভিকুও চিন্তায় পড়ে গিয়েছিল। তারপরে শুনতে পেলাম শাহরুখ নাক ডাকছে।

    rnrn

    সেটে শাহরুখের সেই দুষ্টুমির ঘটনা নিয়ে সালমান খান আরও বলেন, ছবিতে অর্জুনের পারফরম্যান্সের থেকে ওই নাকডাকা বেশি ভালো ছিল। সবাই বিশ্বাস করে নিয়েছিলেন যে কিছু একটা অঘটন ঘটে গিয়েছে।

    rnrn

    এই উদাহরণ দিয়ে সলমন বলেন, শাহরুখের মতো ‘পারফর্মার’ এই মুহূর্তে গোটা দেশে আর এক জন নেই। সম্প্রতি ‘পাঠান’ ছবিতে টাইগারের চরিত্রে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছে সলমনকে। আগামী ‘টাইগার ৩’ ছবিতেও সলমনের সঙ্গে জুটি বাঁধবেন শাহরুখ।

    বিনোদন ডেস্ক

  • হত্যার হুমকি ও নিরাপত্তা নিয়ে মুখ খুললেন সালমান খান

    একাধিকবার বিষ্ণোই সম্প্রদায়ের কাছে হত্যার হুমকি পেয়েছেন বলিউড কিং সালমান খান। পাচ্ছেন একের পর এক খুনের হুমকি। এরপরই সম্প্রতি সালমানকে বিশেষ নিরাপত্তা দিচ্ছে মুম্বাই পুলিশ। 

    rnrn

    সম্প্রতি একের পর এক হুমকির মুখে কীভাবে পরিস্থিতি সামলাচ্ছেন সে বিষয়েই কথা বলেছেন সালমান খান।

    rnrn

    ইন্ডিয়া টিভির শো ‘আপ কি আদালত’-এ হাজির হয়েছিলেন ‘ভাইজান’। সেখানেই সাম্প্রতিক উদ্বেগপূর্ণ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কিসি কা ভাই কিসি কি জান—এর অভিনেতা। 

    rnrn

    বলেন, নিরাপত্তাহীনতায় ভোগার চেয়ে নিরাপত্তার মধ্যে থাকা ভালো। হ্যাঁ, এখন তাই নিরাপত্তার মধ্যেই আমায় থাকতে হচ্ছে। এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। আর এখন সবচেয়ে বড় সমস্যা, আমি যখন ট্রাফিকের মধ্যে ফেঁসে থাকি, তখন এত নিরাপত্তা, যানবাহন অন্যদের অসুবিধার সৃষ্টি করে। অনেকেই আমাকে দেখেন। আর আমার অসহায় ভক্তরা…। আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, সেকারণেই এই নিরাপত্তা। আর আমাকে এখন যা বলা হচ্ছে আমি তাই করছি। 

    rnrn

    সালমান বলেন, ‘আমি এখন নিরাপত্তা নিয়েই সব জায়গায় যাচ্ছি, যদিও এটাও জানি যা ঘটার তাই ঘটবে। আমি শুধু জানি তিনি (সৃষ্টিকর্তার উদ্দেশ্যে) আছেন। তবে তার মানে এটাও নয় যে আমি স্বাধীনভাবে ঘুরতে পারব, পরিস্থিতি তেমন নয়। এখন আমার চারপাশে অনেক শেরা (সালমানের নিরাপত্তারক্ষীর নাম), এত বন্দুক আমার চারপাশে ঘুরছে যে আজকাল আমি নিজেই ভয় পাচ্ছি।’

    rnrn

    সাম্প্রতিক সময়ে একাধিকবার তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্য সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই জানিয়েছেন খুন করবেন তিনি সালমানকে।

    rnrn

    এমনকি স্বীকার করে নিয়েছেন এর আগেও শার্প শুটার দিয়ে ভাইজানকে খুনের চেষ্টা করা হয়েছে। তবে তা ব্যর্থ হয়। সঙ্গে লরেন্সের দাবি, যদি সালমান বিকানেরে তাদের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে নেন, তাহলে তারা ক্ষমা করার কথা ভেবে দেখবেন।

    যুগান্তর ডেস্ক

  • তরুণীর বিয়ের প্রস্তাবে যে জবাব দিলেন সালমান খান

    বলিউডের ‘চিরকুমার’ সালমান খান। দুবাই সফরে গিয়ে জমিয়ে প্রচার সারছেন নিজের ঈদ রিলিজ ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর। সেখানে গিয়ে ফ্যানদের সঙ্গে সাক্ষাৎ করেন ভাইজান। পাপারাজ্জি ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সালমানের দুবাই সফরের একটি ঝলক। সেখানেই দর্শক দরবারে পাওয়া গেল সালমানকে। এদিন সালমানের দেখা মিলল মেরুন শার্ট আর কালো প্যান্টে। চলতি বছর জীবনের ৫৮তম বসন্তে সালমানের হ্যান্ডসাম লুক দেখে অবাক অনুরাগীরা।

    সালমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। নারী অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ‘বলিউডের ইটারন্যাল প্রেম’ সালমানের প্রতি এত বছরেও তাদের প্রেম কমেনি তার প্রমাণ মিলল এই ভিডিওতে। এদিন সালমানের সামনে উঠে দাঁড়িয়ে এক তরুণী বলেন, সালমান, মুঝছে শাদি করগে? সুন্দরীর এমন আবেগ ভরা প্রস্তাবের কী জবাব দেবেন বুঝে ওঠতে পারছিলেন না সালমান। তখনই দর্শক আসনের অপর এক তরুণী বলে ওঠেন, না, সালমান একদম বিয়ে করো না, দরকার নেই বিয়ের। তার সুরে সুর মিলিয়ে সালমান বলেন, একদম ঠিক কথা বলেছেন।

    সালমানের জীবনে নারীসঙ্গ বহুবার এসেছে। নব্বইয়ের দশকের গোড়ার দিকে সঙ্গীত বিজলানির সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান। ১৯৯৪ সালের ২৭ মে বিয়ের তারিখ পাকা ছিল সালমান-সঙ্গীতার। কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, তবে বিয়ে ভেঙে দেন সঙ্গীতা। আজ যদিও তারা ঘনিষ্ঠ বন্ধু। পরবর্তীতে সোমি আলি, ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভাইজান। নতুন শতাব্দীতে কখনও ক্যাটরিনা কখনও জ্যাকলিন বা ইউলিয়া- একাধিক বিদেশিনীর সঙ্গে নাম জড়িয়েছে সালমানের। তবে ‘বিয়ে’ থেকে দূরেই থেকেছেন সালমান।

    বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে বছর দশেক আগে কফি উইথ করণের মঞ্চে সালমান জানিয়েছিলেন, একটা সময় ছিল যখন আমি সত্যি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সেটা সফল হল না। অনেকবারই কাছাকাছি পৌঁছেছি। ওরা ভাবে বয়ফ্রেন্ড হিসাবে আমি পারফেক্ট কিন্তু স্বামী হিসাবে আমাকে সারা জীবন সহ্য করাটা বোধ হয় মুশকিল ভাবে, সঙ্গীতার সঙ্গে তো বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল তবে বিয়েটা হয়নি।

    বিনোদন ডেস্ক

  • বাজিমাত করল সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ 

    বলিউড সুপারস্টার সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান নিয়ে বহু দিন ধরে আলোচনা চলছিল।সিনেমাটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। ইতোমধ্যে সিনেমাটি দর্শক হৃদয় কেড়ে নিয়েছে। তবে কতটা ব্যবসাসফল হবে সেটি মূল্যায়ন করার সময় এখনও আসেনি।

    rnrn

    শুরুটা দেখে মনে হচ্ছে আগামী দিনগুলোতে সিনেমা হলে ভিড় আরও বাড়বে। 

    rnrn

    মুক্তির দুদিনে প্রায় ৪১ কোট ৫৬ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

    rnrn

    বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরান আদর্শ রোববার দুপুরে টুইটারে জানান, মুক্তির দিন সিনেমাটি আয় করেছিল প্রায় ১৫ কোটি ৮১ লাখ রুপি। দ্বিতীয় দিন শনিবার করেছে আরও ২৫ কোটি ৭৫ লাখ রুপি।দিন দিন সিনেমাটির আয় বাড়বে বলে মনে করা হচ্ছে।

    rnrn

    সালমান খান রোববার ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। সঙ্গে এতে ভক্ত ও দর্শকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন দুই লাইন লিখে।

    rnrn

    সিনেমা মুক্তির দুদিনে এমন কৃতজ্ঞতা প্রকাশ থেকে এমনটা ধরে নিলে ভুল হবে না যে, সদ্য মুক্তি পাওয়া ‘কেবিকেজে’ ব্যবসায় হয়ত ভালোই করছে।

    rnrn

    দক্ষিণের জনপ্রিয় একটি সিনেমার এ রিমেকে সালমান শুধু অভিনেতা নন, প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন।

    rnrn

    ফরহাদ সামজি পরিচালিত এ চলচ্চিত্রে সালমানের নায়িকা দক্ষিণের অভিনেত্রী পূজা হেগড়ে। তিনি ছাড়াও অভিনয়ে দক্ষিণী শিল্পীরা প্রাধান্য পেয়েছেন এ সিনেমায়।

    rnrn

    জনপ্রিয় তামিল অ্যাকশন-কমেডি ছবি ‘বীরাম’ এর হিন্দি রিমেক হল ‘কিসি কা ভাই কিসি কি জান’।
    rn 

    বিনোদন ডেস্ক