Tag: সালমান খান

  • শাহরুখের ‘জওয়ান’ ছবির প্রশংসায় যা বললেন সালমান খান

    অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ ভিডিও। ২ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওতে শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে। ক্যারিয়ারের প্রথম একই সিনেমায় শাহরুখের এতগুলো লুক প্রকাশিত হয়েছে। ‘বহুরূপী’ শাহরুখকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

    এমনকি সামাজিকমাধ্যমে সেই প্রিভিউ পোস্ট করে অনেক তারকাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলিউড ভাইজান সালমান খানও বাদ যাননি প্রশংসা করতে। তিনি ভিডিওটি শেয়ার করে জানালেন, প্রথম দিনেই প্রেক্ষাগৃহে যাবেন বন্ধু শাহরুখের সিনেমা দেখতে।

    প্রিভিউটি পোস্ট করে সালমান লেখেন, ‘পাঠান জওয়ান বান গায়া, অসাধারণ প্রিভিউ, প্রচণ্ড পছন্দ হয়েছে। এই ধরনের সিনেমা একমাত্র প্রেক্ষাগৃহেই দেখা উচিত। আমি নিশ্চিতভাবে প্রথম দিনেই দেখতে যাচ্ছি। মাজা আহ গায়া ওয়াহহহ।’

    অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’-এ শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এ ছাড়া রয়েছেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। আর সিনেমাটিতে অতিথি চরিত্রে চমক দেবেন দীপিকা পাডুকোন।

    উল্লেখ্য, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। এতে শাহরুখের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অংশ নিতে দেখা যায় সালমানকে। এদিকে আগেই ঘোষণা করা হয়েছিল সালমানের ‘টাইগার থ্রি’তে দেখা যাবে শাহরুখকে। ‘পাঠান’ ও ‘টাইগার’-এর এই ‘ক্রসওভার’ দর্শকরা খুবই পছন্দ করেছেন। তাই সালমানের ‘টাইগার থ্রি’র অপেক্ষায়ও রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • সালমান খানের পর এবার হানি সিংকে হত্যার হুমকি

    বলিউড ভাইজান সালমান খানকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল। গত কয়েকদিন আগেও তাকে আবারও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বলিউডে উত্তেজনা বিরাজমান আছে। এর মাঝেই এবার মৃত্যুর হুমকি পেলেন র্যাপার হানি সিং।

    rnrn

    এদিকে কিছু দিন আগে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও র্যাপার সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয়।

    rnrn

    গ্যাংস্টার গোল্ডি ব্রার থেকে হুমকি পেয়েছেন তিনি। আপাতত কানাডায় গা ঢাকা দিয়েছেন এ গোল্ডি ব্রার। হানি সিংকে তারা একটি ভয়েজ মেসেজের মাধ্যমে খুনের হুমকি দিয়েছেন।

    rnrn

    এর আগে সংগীতশিল্পী সিধু মুসেওয়ালার খুনে অভিযুক্ত হয়েছিল গোল্ডি ব্রার। এ ঘটনায় দিল্লি পুলিশের বিশেষ সেলে অভিযোগ জানিয়েছেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

    rnrn

    বিখ্যাত ব়্যাপার এ ঘটনার পর দিল্লি পুলিশের কাছে সুরক্ষার আর্জিও জানিয়েছেন।

    rnrn

    এ বিষয়ে হানি সিং জানান, খুনের হুমকি পাওয়ার পর থেকে ভীষণ আতঙ্কে রয়েছে তার পরিবার। এতকাল অনুরাগীদের কাছ থেকে ভালোবাসার বার্তা পেয়ে এসেছি, এই প্রথম খুনের হুমকি পেলাম।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ভাইজানের কী হলো হঠাৎ!

    নেভি ব্লু রঙের স্যুট পরা, ঢুলুঢুলু চোখে সানি দেওলের ছেলের বিয়েতে এলেন সালমান খান। অনুষ্ঠানের ছবি আর ভিডিও ভক্তের চোখে পড়তেই শুরু হয়ে গেল নানান মন্তব্য।

    কমেন্ট সেকশনে একজন লেখেন- সালমানের চোখে কী কিছু হয়েছে। চোখটা এ রকম দেখাচ্ছে কেন? আরেকজন লিখলেন- চোখটা এত ফোলা কেন সালমানের। মনে হচ্ছে কান্না করেছেন খুব। তৃতীয় জনের মন্তব্য- সালমানকে দেখে আমার ঠিক লাগল না আজ। আশা করি সব ঠিক আছে। 

    করণ দেওল আর দৃশা আচার্য রোববার বিয়ে করেন। সকালে তাজ হোটেলে বিয়ে আর রাতে রিসেপশন পার্টি। রিসেপশনে নবদম্পতিকে অভিনন্দন জানাতে এসেছিলেন সালমান খান, আমির খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সুনীল শেঠি, অনুপম খের, জ্যাকি শ্রফ এবং পুনম ধিলনসহ অসংখ্য বলিউড তারকা।

    বর্তমানে ব্যস্ত রয়েছেন সালমান। প্রথম সিজনে বিগ বস ওটিটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর; কিন্তু বারবার পরিচালক-প্রযোজকের ওপর উঠতে থাকে পক্ষপাতিত্বের অভিযোগ। অবশেষে দ্বিতীয় সিজনে এসে সেই দায়িত্বও চাপল সালমান খানের কাঁধেই। ওটিটি শেষ হলেই বিগ বস ১৭ শুরু হবে কালার্সে।

    আসছে জনপ্রিয় সিরিজ ‘টাইগার থ্রি’। সালমানের স্পাই থ্রিলার টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। এ সিনেমাতে সালমানের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ইমরান হাসমিও রয়েছেন। সালমান ভক্তদের আশা, টাইগার থ্রি কম করে ৫০০ কোটির ব্যবসা করবে। 

    সালমানকে শেষ দেখা গিয়েছে কিসি কা ভাই কিসি কি জান ছবিতে। ভারতের বাজার থেকে এর আয় মাত্র ১৩১ কোটি টাকা। ঈদের সিনেমা হিসেবে এ অঙ্ক ছিল খুবই কম। ছবিটি বিশ্বব্যপী ১৮১ কোটি টাকা আয় করে।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে জানা গেল সালমান খানের প্রথম প্রেমিকার পরিচয়

    বলিউডের জনপ্রিয় তারকাদের অন্যতম হলেন সালমান খান। তার ছবি হোক কিংবা জীবন— দুই নিয়েই উৎসাহ রয়েছে দর্শকদের মনে। তার জীবনের সব খুঁটিনাটি বিষয় জানতে চান দর্শকরা। তবে তিনি সবচেয়ে বেশি আলোচিত হন তার প্রেমের সম্পর্কের জন্য। ক্যারিয়ারের শুরু থেকেই বহু নায়িকার প্রেমে পড়েছেন অভিনেতা। কিন্তু কোনো প্রেম টেকেনি তার।

    সংগীতা বিজলানী থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ— সবাই ছিলেন তার প্রেমিকা। কিন্তু কারুর সঙ্গেই সম্পর্ক টেকেনি অভিনেতার। তাই ৫৭ বছর বয়সি অভিনেতা এখনো অবিবাহিত। বারবার তার বিয়ের খবর পাওয়া গেলেও সেই খবর সত্যি হয়নি।

    কিন্তু সালমান খানের এমন এক প্রেমিকার নাম অনেকেই জানেন, যাকে একসময় বিয়েও করতে চেয়েছিলেন তিনি। তখনো সিনেমার জগতে পা রাখেননি সালমান। মাত্র ১৯ বছর বয়সে এই প্রেমিকার প্রেমে পড়েছিলেন তিনি। তার এই প্রেমিকার নাম ছিল শাহিন জাফরি।

    সালমান শাহিনকে এতটাই পছন্দ করতেন যে, তিনি নিজের পরিবারের সবার সঙ্গে তার আলাপ করিয়ে দিয়েছিলেন। তার ইচ্ছা ছিল শাহিনকে বিয়ে করার। কিন্তু শেষ ইচ্ছা পূরণ হয়নি। কারণ সেই সময় সালমানের জীবনে আসে সংগীতা বিজলানী। তার জন্যই সালমান শাহিনের সম্পর্ক ভেঙে যায়।

    যদিও সংগীতার সঙ্গে বেশি দিন সম্পর্ক টেকেনি সালমান খানের। সংগীতা বিয়ে করেন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে। তাদের বিয়ে বেশি দিন টেকেনি। তবে এখানে বলে রাখা দরকার— সালমানের প্রেমিকা শাহিন কিন্তু বর্তমান সময়ের এক জনপ্রিয় নায়িকার মাসি।

    জনপ্রিয় এ নায়িকা হলেন কিয়ারা আদভানি। এ ছাড়া শাহিন জাফরি বলিউড অভিনেত্রী অশোক কুমারের নাতনি। সালমানের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর শাহিন জাফরি বিয়ে করেছিলেন বিক্রম আগরওয়ালকে। বর্তমান সময় সুখে সংসার করছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • এবার ভারতে যাচ্ছে বাংলাদেশি যে সিনেমা

    বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্সকে সিনেমাটি আমদানি করার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

    rnrn

    এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান বিষয়টি জানিয়ে বলেছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমা ভারতে যাবে।

    rnrn

    চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আসছে। খুব দ্রুতই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে।

    rnrn

    ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ দাগুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • নারী সাংবাদিকের বিয়ের প্রস্তাবে যে উত্তর দিলেন সালমান খান

    আগে একাধিক ভক্ত থেকে বিয়ের প্রস্তাব পেলেও এবার হলিউডের এক নারী সাংবাদিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান।   

    rnrn

    টাইগার ৩–এর শুটিং শেষেই আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আবুধাবিতে চলে আসেন সালমান খান। শুক্রবার আইফা রকস অনুষ্ঠানে অংশ নেন বলিউডের ‘ভাইজান’। 

    rnrn

    এই অনুষ্ঠানেই এক নারী সাংবাদিক বিয়ের প্রস্তাব দিয়ে সালমান খানকে বলেন, ‘আপনি কি আমাকে বিয়ে করবেন।’ হঠাৎ এমন প্রস্তাবে অবাক হননি সালমান।

    rnrn

    উত্তরে তিনি বলেন, আমার বিয়ের দিন শেষ। আমার সঙ্গে আপনার ২০ বছর আগে দেখা করা উচিত ছিল।

    rnrn

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অ্যালিনা খলিফে ওই নারী সাংবাদিক জানান তিনি হলিউড থেকে এসেছেন এবং তিনি সালমানকে জানান, তাকে দেখেই তার প্রেমে পড়েছেন তিনি। তখন সালমান মজা করে বলেন, আপনি মনে হয় শাহরুখ খানের কথা বলছেন। পরে ওই নারী বলেন, ‘না, আমি আপনার কথাই বলছি।’ এরপরই তিনি বিয়ের প্রস্তাব দেন। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের সঙ্গে এই নারী সাংবাদিকের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। 

    যুগান্তর ডেস্ক

  • এবার শাহরুখকে টেক্কা দিলেন সালমান

    হাল সময়ে সিনেমা দিয়ে না পারলেও মহত্ব দিয়ে ঠিকই বলিউড কিং শাহরুখ খানকে টেক্কা দিলেন বলিউড ভাইজান সালমান খান। মাস কয়েক আগে শাহরুখ খানের ‘পাঠান’ নামে একটি সিনেমা মুক্তি পায়। পাঁচ বছর পর কামব্যাক এ সিনেমা দিয়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন শাহরুখ খান।

    rnrn

    গত মাসে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ নামের একটি সিনেমা মুক্তি পায়। এটিও ব্যবসাসফল হয়। কিন্তু শাহরুখ খানকে ব্যবসায়িক দিক দিয়ে টেক্কা দিতে পারেননি ভাইজান। তবে অন্যদিক দিয়ে কিন্তু ঠিকই ভক্তদের মন কেড়েছেন সালমান। মাসখানেক আগে শাহরুখ ‘ডাঙ্কি’ সিনেমার শুটিং সেরে কাশ্মীর থেকে মুম্বাই ফিরছিলেন।

    rnrn

    বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসার সময় সঙ্গে তার ম্যানেজার পূজাও ছিলেন। সে সময়ই সাদা শার্ট পরা এক ব্যক্তি বিনা অনুমতিতে সেলফি তোলার জন্য পাশে এলে তাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন। লোকটিও বেশ বিব্রত হন। নেট দুনিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়। সবাই এ ঘটনার জন্য শাহরুখকে তুলোধুনা করতে ছাড়েননি।

    rnrn

    একই ঘটনা সম্প্রতি সালমানের সঙ্গেও ঘটেছিল। কিন্তু ভাইজান ঘটিয়েছেন অন্যরকম কাণ্ড। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, এয়ারপোর্টে প্রবেশ করছেন সালমান খান। তাকে ঘিরে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। তখন হঠাৎই ছুটে আসে একটি বাচ্চা। এসে জড়িয়ে ধরেন সালমানকে। সালমান বাচ্চাটির পিঠ থাবড়ে মাথায় হাত বুলিয়ে দেন। কথাও বলেন। আর এতেই সালমান হয়ে ওঠেন প্রশংসার পাত্র। নেটিজেনরা করতে থাকেন প্রশংসাসূচক মন্তব্য।

    rnrn

    একজন লিখেছেন, ‘সালমান বরাবরই বাচ্চাদের ভালোবাসে। ছোটদের সঙ্গে তার রসায়ন অসাধারণ।’ আরেকজন শাহরুখের সমালোচনা করে লিখেছেন, ‘শাহরুখ-ভক্তদের দেখা উচিত এই ভিডিও। কিছুদিন আগেই তো কিং খান ঠেলে দিয়েছিল একজনকে এয়ারপোর্টে।’ অন্যজন লিখেছেন, ‘শাহরুখের উচিত সালমানের কাছ থেকে ব্যবহার শেখা।’

    আনন্দনগর ডেস্ক

  • দুঃসংবাদ দিলেন সালমান খান

    ‘টাইগার থ্রি’র শুটিংয়ের মাঝে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নিজেই ভক্তদের এই দুঃসংবাদ দিলেন বলিউড ‘ভাইজান’। এমন পোস্ট দেখে স্বাভাবিকভাবেই অনুরাগীদের কপালে ভাঁজ। ঠিক কী হয়েছে?

    এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে সালমান নিজের ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন, তা দেখে শোরগোল পড়ে গেছে ভক্তদের মাঝে। ছবিতে দেখা যাচ্ছে, খালি গায়ে ক্যামেরার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন ‘ভাইজান’। তবে নজর কাড়ল অভিনেতার কাঁধের টেপ। সাধারণত চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে এই ধরনের টেপ ব্যবহার করা হয়।

    ছবির ক্যাপশনে সালমান লিখেছেন- ‘যখন কেউ ভাবে যে সে সারাবিশ্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে, তখন আমি তাকে বলি, আগে পাঁচ কেজির ডাম্বল তুলে দেখাও।’

    সেই সঙ্গে সিনেম্যাটিক স্টাইলে যোগ করেন- ‘টাইগার জখমি হ্যায়..’, অর্থাৎ ‘টাইগার আহত’।

    বিনোদন ডেস্ক

  • সালমানকে আজীবন সদস্যপদ দিল ইস্টবেঙ্গল ক্লাব, খুশি ভাইজান

    বলিউড অভিনেতা সালমান খানকে আজীবন সদস্যপদ দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। সেখানে তার নাচ ঘিরে জমজমাট আয়োজন ছিল। দুর্দান্ত পারফর্ম করে মাতালেন সালমান খান।

    rnrn

    অনুষ্ঠানের শেষে প্রথমে মঞ্চে ওঠেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। উত্তরীয় পরিয়ে তারা সম্মানিত করেন সালমানকে। উপহার পেয়ে খুব খুশি হয়েছেন তিনি।

    rnrn

    তারপর মঞ্চে ওঠেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত (নীতু) সরকার। সঙ্গে ইস্টবেঙ্গলের বাকি কর্তারাও ছিলেন।

    বিনোদন ডেস্ক

  • মমতাকে দেওয়া কথা রাখলেন সালমান খান (ভিডিও)

    কথা দিয়েছিলেন, সেই কথা রাখতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করলেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। 

    শনিবার বিকাল ৪টা নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছান সালমান খান। কালো রঙের বিলাসবহুল গাড়ি থেকে নেমেই হাত জোড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এগিয়ে যান তিনি। সুপারস্টারকে অভ্যর্থনা জানাতে তখন বাড়ির গেটের সামনেই দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী।

    সালমানের সঙ্গে আলাপচারিতার ভিডিও নিজেই ফেসবুকে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘স্বনামধন্য অভিনেতা সালমান খানের সঙ্গে আলাপকালে’। 

    ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর দিকে হাত জোর করে এগিয়ে যাচ্ছেন সালমান। তাকে সংবর্ধনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

    মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই সালমান সোজা যাবেন ইস্টবেঙ্গল মাঠে। সেখানেই আছে দাবাং তারকার শো। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ খেকেও ভাইজানকে সংবর্ধনা দেওয়া হবে। তাকে ক্লাবের লাইফটাইম মেম্বারশিপ দেওয়া হবে বলে জানা গেছে।

    এদিকে সালমান খানের কলকাতা সফর ঘিরে ইস্টবেঙ্গল মাঠ নিরাপত্তার চাদরে মু়ড়ে ফেলা হয়েছে। প্রায় ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে সেখানে। দীর্ঘদিন ধরেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান। আর এ কারণেই তার নিরাপত্তার কথা মাথায় রেখে এখন কঠোর বিধিনিষেধ মেনে চলছে পুলিশ-প্রশাসন। কেন্দ্রের পক্ষ থেকেও তাকে Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে।

    বিনোদন ডেস্ক