Tag: সামান্থা রুথ প্রভু

  • সাবেক স্বামীকে সামান্থার কড়া জবাব, কী বললেন নায়িকা?

    অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের তিন বছর পর শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়ে এখনো নানা আলোচনা চলছে নেটপাড়ায়। পাশাপাশি তার বর্তমান স্ত্রী শোভিতা ধুলিপালাকে নিয়েও ঘুরছে বেশ কিছু মন্তব্য।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগার্জুনাপুত্র তার সাবেক স্ত্রী সামান্থার সঙ্গে সম্পর্কের ইতির বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, পারস্পরিক সম্মতিতেই দুজনের বিচ্ছেদ হয়েছে। যেমন তিনি (নাগা) ভালোবাসা খুঁজে পেয়েছেন শোভিতার মধ্যে, তেমনি সামান্থাও নতুন প্রেমে পড়েছেন। 

    এদিকে সাবেক স্বামীর এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেননি সামান্থা। দিয়েছেন কড়া জবাব।

    ২০১৭ সালে বিয়ে করার পর ২০২১ সালেই বিচ্ছদের সিদ্ধান্ত নেন দু’জনেই। এরপর থেকে দুজনে আলাদা হয়েছেন ঠিকই, তবে এখনো একে অপরকে সম্মান করেন, যোগাযোগ রাখেন এমনকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন বলেও দাবি করেছেন।

    তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে বিষয়টি যেভাবে আলোচনা হচ্ছে, তাতে নাগা চৈতন্য নিজেকে অপরাধী মনে করছেন।

    অভিনেতা বলেন, আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণেই সিদ্ধান্তটি নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না। আমি যেমন আমার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছি, তেমনটা সামান্থাও পেয়েছে।

    এদিকে নাগার এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে গুজব ছড়ায় যে, বিচ্ছেদের পর নাকি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে পর পর সিনেমায় কাজ করছেন অভিনেত্রী।

    যে কারণে নাগার ওই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি সামান্থা। সাবেক স্বামীকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন তার জবাবও। 

    অভিনেত্রী লিখেছেন, মানুষ হয়ে ওঠা একটা পদ্ধতি। কোনো কিছু পূর্বনির্ধারিত নয়। মানুষের নিজের হাতেই রয়েছে আসলে সে কী হতে চায়!

    নাগা চৈতন্য সামান্থার এমন কড়া জবাবের কী প্রতিক্রিয়া জানান এবং তাদের ভক্ত-সমর্থকরাই বা এটা কিভাবে নেন, সেটাই এখন দেখার বিষয়।

    যুগান্তর ডেস্ক

  • সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে অপরাধী মনে করেন নাগা চৈতন্য

    ২০১৭ সালের ৭ অক্টোবর দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে হয় অভিনেতা নাগা চৈতন্যের। অভিনেতাকে বিয়ের মধ্য দিয়ে অভিনেত্রী হয়েছিলেন ‘আক্কিনেনি’ পরিবারের একজন— সামান্থা আক্কিনেনি। তবে সামান্থা-নাগার রূপকথার বিয়ে খুব বেশি দিন টেকেনি। চার বছর সংসার করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। আর তাদের এ বিচ্ছেদের মূল কারণ ছিল— সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন। 

    শেষ পর্যন্ত আর একছাদে বসবাস করা হয়নি এ দম্পতির। এর মধ্যেই নাগা চৈতন্য খুঁজে নিয়েছেন নতুন সঙ্গিনী। গত ৪ ডিসেম্বর আরেক দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেছেন। অভিনেত্রীকে বিয়ে করে সংসার করছেন অভিনেতা। প্রথম বিচ্ছেদের মতোই চর্চা তার দ্বিতীয় বিবাহ নিয়েও— থেমেও যেন থামতে চায় না, কোনো না কোনোভাবে উসকে ওঠে ফের। সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। তার দাবি— নিজেকে মাঝেমধ্যে তার অপরাধী বলে মনে হয়।

    এ মুহূর্তে নাগা চৈতন্য তার নতুন সিনেমা ‘থান্ডেল’-এর প্রচার নিয়ে ব্যস্ত। সিনেমার প্রচার অনুষ্ঠানে নিজের প্রথম বিবাহ ও বিচ্ছেদ নিয়ে কথা বললেন তিনি। তার দাবি— ২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১ সালে তারা দুজনে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন। এ সিদ্ধান্ত তারা দুজনে মিলে নিয়েছিলেন। এখনো তারা পরস্পরকে শ্রদ্ধা করেন। কিন্তু সামাজিক মাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে চর্চা হয়, যেন তিনি খুব অপরাধী।

    নাগা বলেন,  আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না।

    নাগা স্পষ্টই জানিয়েছেন, তার জীবনকে ‘বিনোদন’ ভেবে ফেলার একটা প্রবণতা তৈরি হয়েছে। তিনি সেটাকে মোটেও ভালো চোখে দেখেন না। তিনি আশা করেন, তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার বিষয়ে দর্শক ও সংবাদমাধ্যম সচেতন হবে। পাশাপাশি তার মনে হয়, তাকে অপরাধী সাব্যস্ত করে দেওয়া হয়েছে। অভিনেতা বলেন,  তিনি এবং সামান্থা নিজেদের ভালো থাকার জন্যই এ বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন। নাগা যে এখন ভালো আছেন, তা-ও জানিয়েছেন। 

    নাগা বলেন, আমি খুশি মনে এগিয়ে গেছি। সামান্থাও খুশি মনে এগিয়েছে নিজের জীবনে। আমার জীবনে আবার প্রেম এসেছে। আমি খুবই খুশি।

    অভিনেতা বলেন, তার জীবনে যা ঘটেছে তা খুব বিরল বিষয় নয়। একমাত্র তিনিই যে বিচ্ছেদের পথে হেঁটেছেন, এমন নয়। নাগা বলেন, আমি নিজে একটি ভাঙা পরিবারের সন্তান। কোনো সম্পর্ক ভাঙার আগে তাই আমি হাজার বার ভাবি। কারণ আমি জানি, এর প্রতিক্রিয়া কী হতে পারে। 

    এর আগে সামান্থাও দাবি করেছিলেন, তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যত কথা হয়, তা মোটেও সত্য নয়। বিচ্ছেদের পর গুরুতর অসুস্থ হন। মায়োসাইটিস রোগে আক্রান্ত হন তিনি। এখনো চিকিৎসা চলছে। তবে আগের তুলনায় ভালো আছেন সামান্থা। তাই হিংসার কোনো জায়গা নেই তার জীবনে। 

    অভিনেত্রী বলেন, আমি আমার জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে গেছি। আমি এই হিংসা নামক অনুভূতিটা বুঝি না। আমি আমার মনকে এসবের থেকে দূরে রেখেছি। জীবনে বাকি সব পরিস্থিতি উনিশ-বিশ হতে পারে। কিন্তু হিংসার কোনো জায়গা নেই।

    যদিও অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে নাগার সামনেই সামান্থা বলেছেন, তুমি জানো, আমি তোমাকে বেশি ভালোবাসি। তবে গত তিন বছরে যেন পুরোনো সামান্থার অনেকটাই বদল ঘটিয়ে ফেলেছেন অভিনেত্রী। মানসিকভাবে আরও বেশি দৃঢ় হয়েছেন তিনি। অভিনেত্রী নিজেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, এই বিচ্ছেদ তার ইচ্ছায় হয়নি। তাকে শুধুই গ্রহণ করতে হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • কী এমন ঘটেছে, সামান্থা কেন বলছেন- জীবনে অনেক সহ্য করেছি!

    ঘটনা ২০১৭ সালের ৭ অক্টোবর । বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে হয় অভিনেতা নাগা চৈতন্যের। অভিনেতাকে বিয়ের মধ্য দিয়ে অভিনেত্রী হয়েছিলেন ‘আক্কিনেনি’ পরিবারের একজন— সামান্থা আক্কিনেনি। তবে সামান্থা-নাগার রূপকথার বিয়ে খুব বেশি দিন টেকেনি। চার বছর সংসার করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। আর তাদের এ বিচ্ছেদের মূল কারণ ছিল— সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন। 

    শেষ পর্যন্ত আর একছাদে বসবাস করা হয়নি তাদের। এর মধ্যেই নাগা চৈতন্য খুঁজে নিয়েছেন নতুন সঙ্গিনী। অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে সংসার করছেন অভিনেতা।

    অন্যদিকে নিজের মনের দরজায় খিল দিয়ে রেখেছেন সামান্থা। অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন সে কথা। কাজ ও আত্মপ্রেমে ডুবে রয়েছেন তিনি। নাগা-শোভিতার বিয়ে হয়ে যাওয়ার আগে থেকেই সামাজিক মাধ্যম থেকে নাগার সঙ্গে তার বিয়ের সব ছবি মুছে ফেলছেন সামান্থা। কিন্তু সবটা পারেননি। 

    এদিকে শোভিতার সঙ্গে বিয়ের পর তাদের সুখী গৃহকোণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন নাগা চৈতন্য। তবে সাবেক স্বামীর সুখ দেখে হিংসা হচ্ছে সামান্থার? এমন সমালোচনা নেটিজেনদের।

    যদিও অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে নাগার সামনেই সামান্থা বলেছেন, তুমি জানো, আমি তোমাকে বেশি ভালোবাসি। তবে গত তিন বছরে যেন পুরোনো সামান্থার অনেকটাই বদল ঘটিয়ে ফেলেছেন অভিনেত্রী। মানসিকভাবে আরও বেশি দৃঢ় হয়েছেন তিনি। অভিনেত্রী নিজেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, এই বিচ্ছেদ তার ইচ্ছায় হয়নি। তাকে শুধুই গ্রহণ করতে হয়েছে। 

    বিচ্ছেদের পর গুরুতর অসুস্থ হন। মায়োসাইটিস রোগে আক্রান্ত হন তিনি। এখনো চিকিৎসা চলছে। তবে আগের তুলনায় ভালো আছেন সামান্থা। তাই হিংসার কোনো জায়গা নেই তার জীবনে। 

    অভিনেত্রী বলেন, আমি আমার জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে গেছি। আমি এই হিংসা নামক অনুভূতিটা বুঝি না। আমি আমার মনকে এসবের থেকে দূরে রেখেছি। জীবনে বাকি সব পরিস্থিতি উনিশ-বিশ হতে পারে। কিন্তু হিংসার কোনো জায়গা নেই।

    বিনোদন ডেস্ক

  • এবার পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন সামান্থার

    বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য দীর্ঘদিন প্রেমসম্পর্কে থাকার পর ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন। চার বছর এক ছাদের নিচে থাকার পর তৃতীয় নারীর অভিযোগে বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। পরে এ তারকা জুটির বিচ্ছেদ ঘটে। আর অভিনেতা নাগা চৈতন্য বিচ্ছেদের পরপরই যাকে নিয়ে অভিযোগ সেই অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে ফেলেন। যদিও তাদের দাম্পত্য নিয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি সামান্থা। 

    এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়েছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে এমনটিই জানা গেছে। সামান্থার নতুন প্রেমিক ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি-বানি’র পরিচালক রাজ নিদিমোরু। তা নিয়েই নেটিজেনদের গুঞ্জন-সমালোচনা শুরু হয়েছে।

    সম্প্রতি অভিনেত্রী সামান্থা সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে— ওয়ার্ল্ড পিকলবল লিগ ম্যাচে নিদিমোরুর সঙ্গে হাজির হন সামান্থা। দুজনের পোশাকের মধ্যেও ছিল একই রঙের ছোঁয়া। 

    আর এ নিয়েই নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে। তাদের ধারণা— এবার বিচ্ছেদ বেদনা ভুলে নতুন করে স্বপ্ন দেখছেন সামান্থা। অনেকেই তাদের শুভেচ্ছাও জানিয়েছেন। 

    প্রতিবেদনে আরও জানা গেছে, এই প্রথমবার নয়, মাঝে মধ্যেই নাকি কফি শপ, রেস্টুরেন্টে দেখা যায় এই নতুন জুটিকে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সামান্থা।

    বিনোদন ডেস্ক

  • ফের শয্যাশায়ী সামান্থা, এবার কোন রোগের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী

    আবারও অসুস্থ দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ফের শয্যাশায়ী তিনি। শারীরিক অসুস্থতা মানসিক দিক থেকে তাকে কাবু করতে পারেনি ঠিক, কিন্তু ব্যথায় জর্জরিত অভিনেত্রী। শারীরিক অসুস্থতা যেন পিছু ছাড়তেই চাইছে না তার। এবার কোন রোগের সঙ্গে লড়াই করছেন এ দক্ষিণী তারকা, জানালেন নিজেই।

    যদিও অসুস্থতার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে সামান্থা শক্ত আছেন। তাই চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন তিনি। সঙ্গে পর্যাপ্ত বিশ্রামও নিচ্ছেন। 

    জানা গেছে, এবার অভিনেত্রীকে কাবু করেছে চিকুনগুনিয়া। যার জেরে প্রতিটি অস্থিসন্ধিতে প্রবল ব্যথা তার। অভিনেত্রী একেবারে শয্যাশায়ী। টানা চিকিৎসা চলছে। এ খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন সামান্থা রুথ প্রভু।

    তিনি ব্যথা কমাতে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন বলেও জানিয়েছেন। যেখানে এই বিশেষ চিকিৎসা পরিষেবা নিচ্ছেন, সেখান থেকে অভিনেত্রী একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেই ছবির ক্যাপশনে সামান্থা লিখেছেন— অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।

    অভিনেত্রী আরও লিখেছেন— শরীর থাকলে খারাপ হবেই, তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। বরং সাময়িক শরীরচর্চা থেকে ছুটি পেয়ে খুশিই হয়েছেন। তাই বলে এভাবেও বেশি দিন কাটাতে রাজি নন তিনি। দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান। কারণ হাতে অনেক কাজ। 

    নতুন বছরে সামান্থাকে কোন কোন রূপে দেখবেন ভক্ত-অনুরাগীরা?— এমন  প্রশ্নও করেছেন কেউ কেউ। তাদের উদ্দেশে সামান্থার লিখেছেন— তার সম্পর্কে খুঁটিনাটি জানতে তার সামাজিক যোগাযোগমাধ্যমে যেন চোখ রাখেন তারা। সেখানেই সব কিছু ক্রমশ প্রকাশ্য।

    বিনোদন ডেস্ক

  • সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি সর্বত্র, কাকে পাশে পেলেন সামান্থা?

    কাজ ও আত্মপ্রেমে ডুবে রয়েছেন বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এর মাঝেই সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বত্র। এ সময় কাকে পাশে পেলেন অভিনেত্রী?

    অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্য ছিল সামান্থা রুথ প্রভুর। তার আগে একটা লম্বা সময় জুড়ে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। নাগাকে যে তিনি বেশি ভালোবাসেন সে কথা বিবাহিত থাকাকালীন বেশ কয়েকবার জানিয়েছিলেন অভিনেত্রী। নাগার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর তাকে সমাজের কাছে ছোট হতে হয়েছে বিনাদোষে, সে কথাও বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। নিজের জন্য নতুন সঙ্গীও খুঁজে নিয়েছেন নাগা। 

    কিন্তু নিজের মনের দরজায় খিল দিয়েছেন সামান্থা। অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন সে কথা। কাজ ও আত্মপ্রেমে ডুবে আছেন তিনি। এর মাঝেই সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই সময় পাশে পেল পরিবারকে।

    মাস কয়েক আগে সামান্থার ভাই বিয়ে করেছেন। ভাইয়ের বিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সামান্থা। এবার অভিনেত্রীর ভাইয়ের বউ এগিয়ে এলেন ননদের জন্য। তিনি লিখেছেন—ননদেরা এই পৃথিবীতে আছে, আমি আমার ননদকে ভালোবাসি। পাল্টা ভালোবাসা ফিরিয়ে দেন অভিনেত্রীও। নাগা নতুন জীবনে পা দিলেও এখনো সাবেক স্বামীর সঙ্গে তিনটে ছবি রেখে দিয়েছেন সামান্থা।

    তিনটিই ২০১৭ সালের। একটি বিজ্ঞাপনের শুটের সময় তোলা হয়েছিল ছবিগুলো। অন্যটি নাগার ও তার হাত পাশাপাশি রাখা। সামান্থা লিখেছেন— যেখানে তোমার ইচ্ছে নিয়ে চলো আমায়। আরেকটি ছবিতে নাগার পাশে দাঁড়িয়ে, সঙ্গে রয়েছেন তাদের বন্ধুবান্ধব। এ ছাড়া একটি ছবি রয়েছে সামান্থার ইনস্টাগ্রামে। সেটি তাদের বিয়েরই ছবি। ২০১৭ সালের ২৩ নভেম্বর নাগাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন সামান্থা। 

    সেখানে লেখা ছিল— তোমার হৃদয় যা চায়, ঈশ্বর যেন তোমায় তা-ই দেন, প্রার্থনা করি। অনুরাগীরা উষ্মা প্রকাশ করেছেন এ ছবির জন্য। তাদের দাবি, এই ছবি সরিয়ে ফেলে এবার এগিয়ে যাওয়া উচিত সামান্থারও।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে চার হাত এক হলো নাগা-শোভিতার

    দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। এর আগে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে এবার অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা হলো।

    বুধবার (৪ ডিসেম্বর)  চার হাত এক হলো নাগা-শোভিতার! সোনালি সাজে একসঙ্গে থাকার অঙ্গীকার করলেন নবদম্পতি।

    এর আগে আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী তারকা নাগার্জুন আক্কিনেনি। তার পর থেকে দুই পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে।

    অবশেষে প্রতীক্ষার অবসান হলো। তেলেগু নিয়মে বিয়ে সারলেন নাগা ও শোভিতা । গত কয়েক দিন ধরেই চর্চায় ছিল তারকা জুটির বিয়ে নিয়ে। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসেছিল বিয়ের আসর। প্রথমে শোনা গিয়েছিল, রাজস্থানের প্রাসাদে বসবে বিবাহবাসর। কিন্তু অতিরিক্ত আতিশয্যে যেতে চাননি নাগা ও শোভিতা। তাই বেছে নিয়েছেন অন্নপূর্ণা স্টুডিও। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত বিয়ের ছবি প্রকাশ্যে এলো।

    আনন্দবাজার সূত্রে জানা গেছে, বিয়ের জন্য নাগা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি ও লাল পাড়ের সাদা উড়নি। অন্যদিকে শোভিতার পরনে ছিল সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গাছা চুড়ি, বালা এবং গলায় ভারি সোনার অলঙ্কার।

    জানা গেছে, ঘনিষ্ঠ-পরিজন ছাড়াও দক্ষিণী বিনোদন দুনিয়ার তাবৎ তারকারা নিমন্ত্রিত এ বিয়েতে। সেই তারকাদের মধ্যে রয়েছেন চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাদের পরিবার। এ ছাড়া ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদকর, এসএস রাজামৌলি ও প্রভাস। ইতোমধ্যে বিয়ের ভূরিভোজও প্রকাশ্যে এসেছে। 

    নাগা-শোভিতার বিয়েতে ছিল নানা ধরনের বিরিয়ানি। এর পাশাপাশি আরও যেসব  খাবারের কথা শোনা গেছে, সেগুলো হলো— আলু কোর্মা, খুব ছোট ছোট বেগুন দিয়ে তৈরি গুট্টি ভানাক্ক্যা কারি, টমেটো চাট, পালক চাট, টিক্কি-চানা চাট, কচুরি, দই পুরি, ছাছ (মাখন তোলা দুধ)-এর স্যুপ, আপেলের হালুয়া, জিলাপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিভিন্ন এলাকার বিখ্যাত খাজা ইত্যাদি।

    বিনোদন ডেস্ক

  • ২০০ কোটি রুপি দিতে চেয়েছিলেন নাগা, একটি টাকাও নেননি সামান্থা

    শোভিতা ধুলিপালার সঙ্গে চারহাত এক করছেন নাগা চৈতন্য। শোনা যায়, সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই নাগার জীবনে শোভিতার প্রবেশ। ২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন নাগা ও সামান্থা। বিচ্ছেদের খবর নিজেরাই প্রকাশ করেছিলেন। বিচ্ছেদের পরে সামান্থাকে ২০০ কোটি টাকা ভরণপোষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন নাগা চৈতন্য। কিন্তু সেই সময় রাজি হননি অভিনেত্রী।

    নিয়ম অনুযায়ী, সামান্থার নাকি ৫০ কোটি টাকা খোরপোশ ভরণপোষণ কথা ছিল। কিন্তু নাগা চৈতন্য তাকে ২০০ কোটি টাকা ভরণপোষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, সামান্থা নাকি একটা টাকাও নাগা চৈতন্যের থেকে নিতে রাজি হননি। সেই সূত্র বলেছিলেন, ‘সামান্থা খুবই ভেঙে পড়েছিলেন। তার ওই সম্পর্ক থেকে শুধু ভালোবাসা ও সঙ্গ দরকার ছিল। কিন্তু এখন আর সম্পর্কটা নেই। তাই এই সম্পর্ক থেকে ওর আর কিছুর প্রয়োজনও নেই।’

    ২০১০-এ একটি ছবির সেট থেকে আলাপ ও প্রেম নাগা ও সামান্থার। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে ২০১৭-এর গোয়ায় বিয়ে করেছিলেন সাবেক দম্পতি। জুটির বিচ্ছেদের পরে রোজের কাজও কঠিন হয়ে উঠেছিল সামান্থার জন্য। জানিয়েছিলেন অভিনেত্রীর সেই ঘনিষ্ঠ সূত্র। সেই সময় তিনি বলেছিলেন, ‘প্রতি দিন সকালে ঘুম থেকে ওঠার পরে কাজে যাওয়াই সামান্থার জন্য কঠিন হয়ে উঠেছে। ও খুব ভেঙে পড়েছে। কিন্তু সামান্থা চায় না, তার ব্যক্তিগত জীবনের প্রভাব যেন কোনো ভাবেই কাজের ওপর না পড়ে। তিনি বরাবরই একজন পেশাদার অভিনেত্রী।’

    চলতি বছরের আগস্ট মাসে বাগদান সেরেছেন নাগা ও শোভিতা ধুলিপালা। বুধবার রাত ৮টা ১৫ মিনিটে তাদের বিয়ের লগ্ন। বিয়েতে উপস্থিত থাকছেন দক্ষিণী চলচ্চিত্র জগতের নামী তারকারা।  তথ্যসূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর কী পরিকল্পনা ছিল সামান্থার?

    দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ হয়েছে। দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা। এর আগে ২০২১ সালে সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন তিনি।  তৃতীয় ব্যক্তি হিসাবে শোভিতা ধূলিপালার প্রবেশেই তাদের দাম্পত্যে চিড় ধরে বলে জানা গেছে। এরপরও সর্বত্রই নিশানায় রাখা হয় সামান্থাকেই। সেই সময়টা কীভাবে সামাল দেন নিজেকে? শোভিতার সঙ্গেই চার হাত এক করতে চলেছেন নাগা।

    বিবাহবিচ্ছেদ হলে সমাজের আতসকাচ কেবল নারীদের ওপরেই পড়ে। নানা ধরনের মন্তব্য করা হয় নারীদের নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন সামান্থা রুথ প্রভু। 

    অভিনেত্রী বলেন, দুর্ভাগ্যবশত আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি। কিছু ঘটলেই নারীদের উপরে দোষ চাপানো হয়। পুরুষকে কিছুই বলা হয় না, তা নয়। কিন্তু নারীদের অনেক বেশি অপমান করা হয়। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়। বাস্তবেও তাদেরই নিন্দা করা হয়। আর মাত্র কটা দিন। তার পরই শোভিতা ধূলিপালার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সামান্থার সাবেক স্বামী নাগা চৈতন্য। অন্যদিকে সামান্থা ডুব দিয়েছেন আত্মপ্রেমে। তবে নাগার সঙ্গে বিয়ের ভেঙে যাওয়ার পর, এখনকার সামান্থার মধ্যে পরিবর্তন এসেছে অনেকটাই।

     নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর তার মনের সব দরজা বন্ধ হয়ে গেছে, সে কথা আগেই জানিয়েছিলেন সামান্থা। এবার জানালেন সাবেক স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেমন ছিলেন তিনি। এ অভিনেত্রী বলেন, আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। জগৎটা ছোট হয়ে আসে যেন। ২০২১ সালে আমার জীবনে এমন কিছু যে হবে স্বপ্নেও ভাবিনি। এর পর থেকে প্রত্যাশা রাখাই ছেড়ে দিয়েছি। যেভাবে জীবনে যা কিছু আসবে তা গ্রহণ করব। বিবাহবিচ্ছেদের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে সব অসুস্থতা জয় করে ফের ঘুরে দাঁড়িয়েছেন সামান্থা।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর কেন চুপ ছিলেন, জানালেন সামান্থা

    বলিউড এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি তার নতুন সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-এর জন্য ব্যাপক আলোচনায় রয়েছেন। এই সিরিজে তাকে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা গেছে। তবে সামান্থা শুধু পেশাগত কারণেই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও খবরে রয়েছেন।

    সামান্থার জীবনে এক বড় ঘটনা হলো দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ। ২০২১ সালে তাদের পথ বেঁকে যায়। এদিকে শিগগিরই অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করতে চলেছেন সামান্থার সাবেক স্বামী।

    বিবাহবিচ্ছেদের পরে সামান্থার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে মিডিয়াতে নানা আলোচনা হয়েছে, যার মধ্যে অনেক মিথ্যা তথ্যও ছড়ানো হয়েছে। তবে এই সব কিছুর মাঝেও সামান্থা তার মনের শক্তি এবং নিজের সত্যের উপর আস্থা রেখে চুপ ছিলেন। 

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে সামান্থা নারীদের জন্য বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা এমন একটি সমাজে বাস করি যেটি এতটাই পিতৃতান্ত্রিক যে, যখনই কিছু ভুল হয়, একজন নারীকে হয়রানির শিকার হতে হয়। আমি বলছি না যে পুরুষের সঙ্গে তা হয় না, তবে এটি একজন মহিলার সঙ্গে বেশি ঘটে। এটা খুবই লজ্জাজনক।’

    তিনি আরও বলেন, বিবাহবিচ্ছেদের পর তাকে নিয়ে নানা মিথ্যা কথা প্রচারিত হয়েছিল, যার কারণে তাকে অনলাইনে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছিল। তবে এসব কিছুতে তিনি ভেঙে পড়েননি। সামান্থা বলছিলেন, ‘আমি অনেক সময় চেষ্টা করেছি কথা বলার, কিন্তু তারপর মনে হয়েছে চুপ থাকা ভাল। আমি এসব মিথ্যাকে আমার উপর নিয়ন্ত্রণ করতে দিতে পারি না। আমি জানি, আমার পরিবার এবং বন্ধুদের কাছে আমার সত্য স্পষ্ট। তাই আমি আর কাউকে আমার সত্য প্রমাণ করতে চাইনি।’

    সামান্থা আরও বলেন, সমাজে নারীরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন, তার মধ্যে অন্যতম হল সামাজিক দৃষ্টিভঙ্গি। তবে তিনি সবসময় বিশ্বাস করেন যে, শেষ পর্যন্ত সত্য এবং আত্মবিশ্বাসই একটি মানুষের সবচেয়ে বড় শক্তি।

    তার জীবনযাত্রা ও অনুপ্রেরণার কথা শোনাতে গিয়ে সামান্থা আরও জানান, নানা ধরনের কুসংস্কার এবং অপ্রত্যাশিত প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের সত্যের প্রতি বিশ্বাস রেখেছেন। ‘সত্যের প্রতি আত্মবিশ্বাস রাখা একটি দীর্ঘ পথের যাত্রা, কিন্তু যদি আপনি নিজের উপর আস্থা রাখেন এবং আত্মবিশ্বাসী হন, তবে সবকিছু ঠিকঠাক হয়ে যায়’- যোগ করেন সামান্থা।

    বিনোদন ডেস্ক