Tag: সামান্থা রুথ প্রভু

  • আনুশকা শেঠির ১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক বিভি নন্দিনী রেড্ডির ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমা ১৯ জুন মুক্তি পেয়েছে। এ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ সিনেমাটি মুক্তির ১০ দিনেই ১৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন তিনি। ২০০৯ সালে মুক্তি পাওয়া অভিনেত্রী আনুশকা শেঠীর ‘অরুন্ধতী’ ৭০ কোটি রুপি আয়ের সিনেমাটি এতদিন দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ডটি ধরে রেখেছিল। সামান্থার এ সিনেমাটি মাত্র ১০ দিনেই সেই আয়কে ছাড়িয়ে গেছে।

    গত ১৭ বছর ধরে তেলুগু ইন্ডাস্ট্রির নারীপ্রধান সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল ‘অরুন্ধতী’র দখলে। আনুশকা শেঠি অভিনীত সেই সিনেমাটি সেই সময়ে বক্স অফিসে ৭০ কোটি রুপি আয় করেছিল। সেই রেকর্ড ভাঙলেন সামান্থা রুথ প্রভু। তার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তির মাত্র ১০ দিনেই আয় করেছে ৭৮ কোটি রুপিরও বেশি। 

    সাধারণত নায়কপ্রধান সিনেমাগুলোই ১০০ কোটি, ৫০০ কোটি কিংবা এক হাজার কোটির রেকর্ড গড়ে। এ দৌড়ে নারীপ্রধান সিনেমাগুলো বরাবরই থাকে পিছিয়ে। এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। যদিও এখনো তেলুগুতে নারীপ্রধান সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড ‘মহনতি’র (২০১৮) ঝুলিতে। অভিনেত্রী কীর্তি সুরেশ অভিনীত সেই সিনেমাটির আয় ছিল ৮৩ কোটি রুপি। 

    ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেকের মধ্যে সব সিনেমাকে টপকে যাবে বিভি নন্দিনী রেড্ডির ‘মা ইন্তি বাঙ্গারাম’। সে ক্ষেত্রে শীর্ষস্থানটি দখলে নেবেন সামান্থা রুথ প্রভু। যদিও তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রিও পুরুষকেন্দ্রিক। পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে নারীদের সিনেমার এমন সাফল্যকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন সিনেমা বিশেষজ্ঞরা।

    উল্লেখ্য, ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমায় সামান্থা রুথ প্রভু ছাড়াও আরও অভিনয় করেছেন গুলশান দেবিয়া, দিগন্ত মানচালে, চৈতন্য কৃষ্ণ, শ্রীমুখি প্রমুখ। 

    বিনোদন ডেস্ক

  • কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এর পাশাপাশি শারীরিকভাবেও ছিলেন অসুস্থ। অবশেষে ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া পরিবেশে বিয়ে সারেন অভিনেত্রী। যদিও একটা উদ্বেগ ও ভয় সর্বক্ষণ তার মনে বসে রয়েছে। 

    সম্প্রতি নিজ সিনেমার প্রচার অনুষ্ঠানে অংশ নেন সামান্থা রুথ প্রভু। সেখানে তার স্ফীতোদরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসে। এবার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় সিলমোহর দিলেন তিনি। ‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপনের অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে অভিনেত্রী মা হওয়ার কথা স্বীকার করে নেন। 

    তিনি নিজের জীবনে নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছেন। যার ফলে আবার একটা বিরতি নিতে হবে তাকে। যদিও বছর চারেক আগে যখন অভিনেত্রীর ‘মায়োসাইটিস’ ধরা পড়ে, তখনও দুই বছরের বেশি সময় কাজ করেননি তিনি। সেই সময়ে সাবেক স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় তার। তারপর বেশ উত্থান-পতন ও শারীরিক-মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে সামান্থাকে। এসব সামলেই নাগার সঙ্গে বিচ্ছেদের বছর চারেকের মধ্যে আবার বিয়ে করেন অভিনেত্রী। 

    এর আগে ২০২২ সালে নিজের সিনেমা ‘যশোদা’র প্রচারের সময়ে সামান্থা প্রথম জানিয়েছিলেন যে, তিনি মায়োসাইটিসে আক্রান্ত। এটিকে পেশিপ্রদাহ বলা হয়। এর ফলে পেশিতে অসহ্য যন্ত্রণা অনুভব করতেন অভিনেত্রী। তার নড়তে-চড়তে বেশ কষ্ট হতো। তাই অন্তঃসত্ত্বা হওয়ার পর এই ভয় সার্বক্ষণিক তাড়া করছে তাকে। এবার যেন কোনো ব্যথাযন্ত্রণা সহ্য করতে না হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘প্রতিদিন ঘুম থেকে উঠে আমি প্রার্থনা করি—আজ যেন কোনো যন্ত্রণা সহ্য করতে না হয়। এবং সারাদিন ভালোভাবে কাটানোর মতো শক্তি ও সামর্থ্য যেন আমার থাকে। তিনি বলেন, আসলে মনে মনে ভয় পাই— হয়তো দিনটা পার করার মতো যথেষ্ট জোর থাকবে না। তাই যখন আমাকে প্রথম ‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি বেশ ভয় পেয়েছিলাম। আমি জানতাম না যে, আমি এটা করতে পারব কিনা বা আমার শরীর সায় দেবে কিনা। যখন আপনার সামনে কিছু বিধিনিষেধ ও সীমাবদ্ধতা থাকে, তখন আপনি চাইবেন প্রতিটা দিনকে কাজে লাগাতে।’ 

    সামান্থা সব সময়ে মা হতে চেয়েছেন। সাবেক স্বামী নাগার সঙ্গে সন্তানের ইচ্ছা ছিল তার। সে কথা প্রকাশ্যে বলেছেনও তিনি। অভিনেত্রী বলেন, মা হওয়ার পর তার পুরো পৃথিবী হবে সেই সন্তান। 

    অভিনেত্রীর শৈশব খুব সুখের ছিল না, তাই তিনি চান তার সন্তানকে যেন কোনো  খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়। তিনি যা একসময় পাননি, সেসব কিছু যেন সন্তান পায়। সামান্থা নিজেই সম্প্রতি জানিয়েছেন, সন্তান হওয়ার পর প্রথম কয়েক বছর তিনি সন্তানকেই সময় দেবেন।

    বিনোদন ডেস্ক

  • মা হওয়ার গুঞ্জনের পর যে সিদ্ধান্তের কথা জানালেন সামান্থা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় সিলমোহর দিলেন। ‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে অভিনেত্রী মা হওয়ার কথা স্বীকার করে নেন। 

    সম্প্রতি সিনেমার প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সামান্থা। সেখানে তার স্ফীতোদরের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসে। 

    এরপর অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানায়, সত্যিই অভিনেত্রী মা হতে চলেছেন। অবশেষে বুধবার (২৪ জুন) সেই প্রচার অনুষ্ঠানের সামনেই স্বীকার করে নেন অভিনেত্রী— তিনি মা হতে চলেছেন।

    এর পাশাপাশি তিনি আরও জানান, এ মুহূর্তে যে কাজগুলো হাতে রয়েছে, সেগুলো শেষ করার পর তিনি কিছু দিনের জন্য বিরতি নেবেন। 

    সামান্থা বলেন, এরপর আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কিছু দিনের বিরতি নিতে হবে। আমাকে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। তারপর আমি আবার আমার ভক্ত-অনুরাগীদের জন্য নতুন সিনেমা নিয়ে ফিরব।

    ‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার প্রচার অনুষ্ঠানে দেখা যায়, সামান্থার পরনে ছিল আসমানি রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট। সেই ভিডিও দেখে সামাজিক মাধ্যমের নেটিজেনদের একাংশ শুভেচ্ছা জানাতে শুরু করেন সামান্থাকে।

    নেটিজেনদের দাবি— সামান্থার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। এক নেটিজেন লিখেছেন— আমি খুশিতে কাঁদছি। আরেক নেটিজেন লিখেছেন— সামান্থা এবার প্রাণভরে আনন্দে থাকুক।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে,  আগামী ডিসেম্বর মাসে নাকি ভূমিষ্ঠ হতে পারে রাজ ও সামান্থার দম্পতির প্রথম সন্তান। সামান্থা এখন গর্ভাবস্থার প্রথম তিন মাসে রয়েছেন। এ খবরে তারকা দম্পতি ভীষণ খুশি। বিশেষ করে সামান্থা। কারণ তিনি সবসময়ই মা হতে চেয়েছিলেন। খুব সচেতনভাবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

    উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু এর আগে অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগেছিলেন। এর পাশাপাশি শারীরিক অসুস্থতাতেও ভুগেছিলেন তিনি। ২০২৫ সালের ১ ডিসেম্বর রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া পরিবেশে বিয়ে সারেন সামান্থা।

    বিনোদন ডেস্ক

  • মা হচ্ছেন সামান্থা!

    দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কি তবে জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন? সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এমনটাই জোরালো গুঞ্জন শুরু হয়েছে। 

    তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই সামান্থার মা হতে যাওয়ার জল্পনা তুঙ্গে। তবে এই বিষয়ে সামান্থা কিংবা তার স্বামী পরিচালক রাজ নিদিমোরু—কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

    মূলত ‘মা ইন্তি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদযাপনের একটি ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরেই এই আলোচনার সূত্রপাত। ভিডিওটিতে সামান্থাকে একটি সাদা টি-শার্ট এবং ডেনিম জিন্স পরিহিত অবস্থায় তার স্বামী, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর পাশে দেখা যায়। বেশ কয়েকজন নেটিজেন দাবি করেছেন, ভিডিওটিতে সামান্থার ‘বেবি বাম্প’ স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তাতেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে—তবে কি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি? 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যদিও এই বিষয়ে সামান্থা বা রাজের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদন অনুসারে, তাদের এক ঘনিষ্ঠ সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, ‘হ্যাঁ, খবরটি সত্যি। তারা দুজনেই জীবনের এই নতুন শুরুর জন্য অত্যন্ত আনন্দিত এবং খুব শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে সবাইকে এটি জানাবেন।’ 

    এই গুঞ্জনের মাঝেই সামান্থার মাতৃত্ব নিয়ে করা আগের কিছু মন্তব্য আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে। এর আগে টাইমস নাও-কে দেওয়া একটি সাক্ষাৎকারে পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা শেয়ার করার সময় নিজের ব্যক্তিগত জীবনেও মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন তিনি।

    সামান্থা জানিয়েছিলেন, মা হওয়ার আকাঙ্ক্ষা তার বহু বছরের। বয়স কখনো মা হওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় না খুব বেশি দেরি হয়ে গেছে। মা হওয়ার স্বপ্ন আমার এখনো আছে এবং অবশ্যই আমি মা হতে পছন্দ করব। আমি সবসময়ই মা হতে চেয়েছি; এটি অত্যন্ত সুন্দর একটি অভিজ্ঞতা। আমি এই সুন্দর সময়টার অপেক্ষায় আছি। মানুষ প্রায়শই বয়স নিয়ে চিন্তা করেন, কিন্তু আমার বিশ্বাস, জীবনে এমন কোনো নির্দিষ্ট সময় নেই যখন আপনি মা হতে পারবেন না।’ 

    উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের গুঞ্জনের পর ২০২৫ সালের ১লা ডিসেম্বর পরিচালক জুটি রাজ ও ডিকে-র অন্যতম পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা রুথ প্রভু। পরবর্তীতে সামান্থা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে সব জল্পনার অবসান ঘটান।

    রাজের সঙ্গে বিয়ের আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে গাঁটছড়া বেধেছিলেন সামান্থা। ২০১৭ সালে ভারতের গোয়াতে হিন্দু ও খ্রিস্টান উভয় রীতিতে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের প্রায় চার বছর পর, ২০২১ সালের অক্টোবরে তারা যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। 

    সূত্র: নিউজ১৮ 

    বিনোদন ডেস্ক

  • সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন?

    বিয়ের ছয় মাস না যেতেই মোহভঙ্গ হলো  দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরু। গত ডিসেম্বরে সদগুরুর ঈশাযোগ সেন্টারে আধ্যাত্মিক আবহে রাজ নিদিমরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেই সময়ে সামান্থাকে কম সমালোচনার শিকার হতে হয়নি। শুনতে হয়েছিল ‘ঘরভাঙানি’ খোঁটাও! তবে দ্বিতীয় বিয়ের পর থেকেই ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখেন অভিনেত্রী। 

    সিনেমার প্রচার কিংবা প্রিমিয়ার ব্যতীত সামান্থা রুথ প্রভুকে সিনেপাড়ার আর কোনো অনুষ্ঠানে সেভাবে দেখা যায়নি। তবে এবার এক নতুন সিনেমার প্রোমোশনে পরিচালক স্বামীর সঙ্গে অভিনেত্রীর সমীকরণ ধরা পড়ল, তা নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ওঠে। প্রশ্ন উঠেছে— রাজ নিদিমরু কি নায়িকা স্ত্রীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত? ঠিক কী ঘটেছে? 

    সম্প্রতি ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার প্রচারে স্ত্রী সামান্থার সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক রাজ নিদিমরুও। তিনি এ সিনেমার যৌথ প্রযোজক। ত্রলাল মুভিং পিকচার্সের ব্যানারে সামান্থা এবং হিমাঙ্ক দুভভুরুর সঙ্গে ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রযোজনা করেছেন রাজ নিদিমরু। সেই সিনেমার প্রমোশনেই ভরা মঞ্চে স্ত্রীর প্রতি প্রেম জাহিরে অনীহা দেখালেন পরিচালক! 

    কী রকম? মঞ্চে যখন অভিনেত্রী সামান্থার কাজের প্রতি নিষ্ঠা এবং প্রস্তুতির প্রশংসা করছিলেন রাজ, সেই সময়ে দর্শকাসন থেকে তাকে অনুরোধ করা হয়, তিনি যেন স্ত্রী সামান্থাকে ‘লাভ ইউ’ বলেন। যদিও প্রথমটায় অনুরাগীদের আবদারের কথা বুঝতে পারেননি, তবে সঞ্চালক খানিক ধরিয়ে দিতেই রাজ যা বললেন, তাতে হতবাক সেখানে উপস্থিত সবাই। 

    কোনো রকম কুণ্ঠাবোধ না করেই ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক বলেন, সামান্থাকে অনেকেই মঞ্চে ‘লাভ ইউ’ বলেন, এখনো দর্শকাসন থেকে অনেকে সে কথা চিৎকার করে বলছেন। তাই ‘ভালোবাসি’ কথাটায় তো নতুনত্ব কিছু নেই।

    সিনেমার প্রচার অনুষ্ঠান থেকে এ কথা ফাঁস হতেই দক্ষিণী সিনেপাড়ায় গুঞ্জন ওঠে! কৌতূহলীদের প্রশ্ন— ‘তাহলে কি বিয়ের ছয় মাসের মধ্যেই স্ত্রী সামান্থার প্রতি স্বামীর মোহ ভঙ্গ হলো?’ কারও বা প্রশ্ন— ‘নাকি অভিনেত্রী স্ত্রীর এহেন জনপ্রিয়তাকে হিংসা করেন পরিচালক স্বামী?’

    কিন্তু কেন ভরা মঞ্চে স্ত্রীর প্রতি প্রেম জাহিরে এত অনীহা? রাজ নিদিমরুর আরেক মন্তব্যেই সেটা স্পষ্ট। সামান্থার দিকে তাকিয়ে তিনি বলেন, তোমার মতো দুর্ধর্ষ অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা খুবই রোমাঞ্চকর। এ মুহূর্তে আমি তোমাকে একজন অভিনেত্রী হিসেবেই দেখছি এবং সে রকমই আচরণ করছি। 

    অতঃপর বেডরুমের ভাব-ভালোবাসা যে তিনি প্রকাশ্যে আনতে চান না, সেটি মঞ্চেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রাজ নিদিমরু।

    বিনোদন ডেস্ক

  • ‘খ্যাতির নেশায় আসক্ত’ হয়ে পড়েছিলেন সামান্থা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বলেছেন, রাতারাতি সাফল্য পেলে অনেকেই ‘অহংকারী’ হয়ে ওঠেন। নিজের কথাই নিজেই সামনে আনলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকাখ্যাতির মোহে পড়ে তিনি একসময় বেশ ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন বলে জানান।

    ছোট্ট শহরের একটি মেয়ের জন্য হঠাৎ এত খ্যাতি ও মানুষের ভালোবাসা পাওয়া ছিল রোমাঞ্চকর এবং অভাবনীয়। মানুষ তার সিনেমা দেখত, উচ্ছ্বাস প্রকাশ করত এবং তার নাম ধরে ডাকত। চারদিকে তাকে ঘিরে আলোচনা হতো।— এসব দেখে ‘খ্যাতির নেশায় আসক্ত’ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। একটা সময় বছরে পাঁচটি সিনেমাও করতেন সামান্থা রুথ প্রভু। এবং সব সিনেমাই সাফল্য লাভ করে। বক্স অফিসে সুপার হিট হয়। সে জন্য বলি নির্মাতারা মনে করতেন, সামান্থা হচ্ছে— সোনার ডিম পাড়া হাঁস। । 

    ফলে ক্যারিয়ারে বাড়তি চাপও অনুভব হতো অভিনেত্রীর। একপর্যায়ে তার মনে অহংকার বাসা বাঁধে। ভাবতেন, কখনোই আর খ্যাতি হারাবে না। সবসময় এমনই সাফল্যের জোয়ারে ভাসবেন তিনি।

    কিন্তু সামান্থার সেই ভাবনা আমূল বদলে যায় বছর কয়েক আগে, যখন তিনি অসুস্থতার কারণে বাধ্য হয়েই বিরতি নিয়েছিলেন। অভিনেত্রী বলেন, একজন অভিনয়শিল্পী হিসেবে এতটাই অহংকারী হয়ে উঠেছিলাম, মনে হতো এই পথের কোনো শেষ নেই। সেই শেষটা দেখতেই চাই না। কিন্তু অসুস্থ হয়ে বাধ্যতামূলক বিরতি নিতে গিয়ে সেই ভুল ভেঙেছিল আমার। অতঃপর জীবন ও যাপনে নানা পরিবর্তন আনেন তিনি। এখন সেই পরিবর্তিত চিন্তা-ভাবনা নিয়েই চলছেন বলে জানান সামান্থা রুথ প্রভু। 

    উল্লেখ্য, আগামী ১৯ জুন মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভু অভিনীত সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। এটি প্রযোজনাও করছেন সামান্থা। এ ছাড়া নির্মাতা জুটি রাজ ও ডিকের নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-তেও দেখা যাবে অভিনেত্রীকে।

    বিনোদন ডেস্ক

  • নতুন রূপে ফিরছেন সামান্থা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু আবারও তেলেগু সিনেমায় ফিরছেন। বহু প্রতীক্ষিত ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমাটি তার প্রযোজনা সংস্থা ত্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে। এ সিনেমার স্রষ্টা হিসেবে আছেন তার স্বামী নির্মাতা রাজ নিদিমোরু। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে এ সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন সামান্থা রুথ প্রভু। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমাটির টিজার প্রকাশের কথা।  

    শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় সিনেমাটির টিজার প্রকাশ করা হবে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানানো হয়নি। তবে টিজার প্রকাশের দিনই সিনেমাটি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ত্রালালা মুভিং পিকচার্স।

    ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমাটির পোস্টারে দেখা যায়, একটি বাসের ভেতরে শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন সামান্থা। তার চোখেমুখে তীব্র দৃঢ়তা ও সাহসের ছাপ। শক্ত ও নির্ভীক এক নারীর চরিত্রে তাকে উপস্থাপন করা হয়েছে। 

    জানা গেছে, সিনেমার বেশিরভাগ অ্যাকশন দৃশ্য সামান্থা নিজেই করেছেন। খুব কম ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে বডি ডাবল। এতে চরিত্রটির প্রতি তার দায়বদ্ধতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

    নির্মাতা নন্দিনী রেড্ডি পরিচালিত  ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমাটিতে সামান্থার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া ও দিগন্ত। 

    উল্লেখযোগ্য বিষয় হলো— এর আগে নন্দিনী রেড্ডির সঙ্গে সামান্থার সফল কাজ ছিল ‘ওহ! বেবি’। নতুন ছবিতে এই জুটি আবার একসঙ্গে কাজ করলেন। ছবির সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার সন্তোষ নারায়ণন।

    উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু গত বছরের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে হয় তাদের বিয়ের আয়োজন। কাজের দিক থেকে সামান্থাকে সর্বশেষ দেখা গেছে অ্যাকশন থ্রিলারধর্মী কাজগুলোতে।

    সেগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। ২০২৫ সালে নিজের প্রযোজিত হরর কমেডি ছবিতে বিশেষ উপস্থিতির পর ‘মা ইন্তি বাঙারাম’ তার ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করতে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই।

    বিনোদন ডেস্ক

  • নিধির পর প্রকাশ্যে হেনস্তার শিকার সামান্থাও

    বলিউডের নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নিধি আগারওয়াল কিছু দিন আগে নিজের সিনেমার একটি গানের অনুষ্ঠানে হাজির হয়ে হেনস্তার শিকার হয়েছিলেন। ভেন্যু থেকে বের হওয়ার সময় ভক্ত-অনুরাগীদের কবলে পড়েন তিনি। এমনকি অভিনেত্রীর কাপড় ধরে টানাটানি শুরু হয়। পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের মধ্যে অসভ্য আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন নিধি।

    এবার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও হেনস্তার শিকার হন। রোববার (২১ ডিসেম্বর) হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে যখন বেরিয়ে আসেন, তখন একই রকম ঘটনা ঘটে। এ সময় অভিনেত্রীকে নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছিলেন।

    সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে—কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরে অনুষ্ঠানস্থল থেকে বেরোনোর সময় সামান্থাকে চারদিক থেকে ঘিরে ধরেন ভক্ত ও আলোকচিত্রীরা। নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখলেও বিপুলসংখ্যক মানুষের চাপে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয়। কেউ ছবি তুলতে চাইছেন, আবার কেউ একঝলক দেখতে—সব মিলিয়ে মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভিড়। গাড়ি পর্যন্ত পৌঁছাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় সামান্থাকে।

    তবে এই বিশৃঙ্খলার মাঝেও শান্ত ও সংযত ছিলেন অভিনেত্রী। ধীরে ধীরে এগোতে এগোতে ভক্তদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। কিন্তু ভক্ত-অনুরাগীর সংখ্যা এতটাই বেশি ছিল যে, নিরাপত্তাকর্মীদের আলাদা করে পথ পরিষ্কার করতে হয় অভিনেত্রীকে গাড়িতে তোলার জন্য। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। ১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। 

    এদিকে সামান্থাকে শিগগিরই দেখা যাবে ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এ। ছয় পর্বের এই সিরিজে তার বিপরীতে আছেন অভিনেতা আদিত্য রায় কাপুর। সিরিজটি পরিচালনা করেছেন রাহি অনিল বারভে, যা মারাঠি ছোটগল্প ‘বিদূষক’ অবলম্বনে নির্মিত। এ ছাড়া অভিনেত্রী কাজ করছেন নন্দিনী রেড্ডির পরিচালনায় তেলেগু সিনেমা ‘মা ইন্টি বঙ্গারাম’-এ ।

    বিনোদন ডেস্ক

  • রাজের সঙ্গে বিয়ে হতেই বিতর্কিত পোস্ট সামান্থার এক সময়ের প্রিয় বন্ধুর

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু বিয়েরবন্ধনে আবদ্ধ হয়েছেন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্যজীবনে ইতি টানার পর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কাটিয়েছিলেন অভিনেত্রী। সেই বিচ্ছেদের প্রায় চার বছর পর দক্ষিণী নির্মাতাকে বিয়ে করেন তিনি। অন্যদিকে ২০২৩ সালেও পরিচালকের সঙ্গে সংসার করেন প্রথম স্ত্রী শ্যামলী। কিন্তু বদলে গেল সব সমীকরণ। এখন রাজের স্ত্রী সামান্থা। 

    সোমবার (১ ডিসেম্বর) সকালে ঈশা ফাউন্ডেশনের অন্দরেই বিয়ে করেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু। এ নিয়ে সম্প্রতি চাঞ্চল্যকর এক মন্তব্য করে বসলেন অভিনেত্রীর একসময়ের ঘনিষ্ঠ রূপটানশিল্পী সাধনা সিং। অভিনেত্রীর ভীষণ ঘনিষ্ঠ ছিলেন রূপটানশিল্পী। তার কাছের মানুষ হয়ে উঠেছিলেন সাধনা। 

    বিশেষ করে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। সামান্থা-সাধনার সঙ্গে ছিলেন আরেক বন্ধুও। তিনি প্রীতম জুকালক। নাগার সঙ্গে বিচ্ছেদের পর প্রীতমের সঙ্গে অভিনেত্রীর বন্ধুত্বের গভীরতা নিয়ে একসময়ে জোর চর্চা শুরু হয়েছিল। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে— তারা নাকি সম্পর্কে রয়েছেন। আর প্রীতম ও সামান্থার সম্পর্কের রটনায় সাধনার সঙ্গে নায়িকার দূরত্ব বাড়তে থাকে। একসময় সামান্থার সঙ্গ ছাড়েন সাধনা। সামাজিক মাধ্যম থেকেও তিনি সরিয়ে দেন অভিনেত্রীকে।

    সোমবার অভিনেত্রীর বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যকর পোস্ট দিলেন সাধনা। এমনকি রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ে হতেই আঙুল তুললেন সাবেক এ রূপটানশিল্পী। সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে রূপটানশিল্পী সাধনা সিং লিখেছেন, ভিলেন হয়ে ভালোই ভিকটিম সাজছে এখন। 

    সেই পোস্ট মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সামান্থার বিয়ে নিয়ে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর থেকেই খুনের হুমকি পাচ্ছেন বলে জানান সাধনা সিং। যদিও তিনি ভয়ে চুপ করে যাওয়ার পাত্রী নন বলে জানান। যারা তাকে ভয় দেখাচ্ছেন, তাদের পাল্টা জবাবও দিয়েছেন এ রূপটানশিল্পী। 

    সামাজিক মাধ্যমেই উত্তর দিয়ে সাধনা সিং লিখেছেন, এই হচ্ছে শিক্ষিত, হতাশায় ভোগা মানুষের উদাহরণ, যাদের মস্তিষ্ক বলে কিছু নেই। সারাদিন আমার খোঁজখবর নিয়ে খুনের হুমকি দিয়ে যাচ্ছে। তারা মিছেমিছিই সময় নষ্ট করছেন তার পেছনে।

    বিনোদন ডেস্ক

  • সামান্থার সঙ্গে বিয়ের পরে বিস্ফোরক মন্তব্য রাজের প্রথম স্ত্রীর

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্যজীবনে ইতি টানার পর দীর্ঘদিন মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কাটিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেই বিচ্ছেদের প্রায় চার বছর পর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয়বার বিয়েরবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী। 

    তবে দক্ষিণী পরিচালকেরও এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০২৩ সালেও পরিচালকের সঙ্গে আদুরে ছবি ভাগ করতেন তার প্রথম স্ত্রী শ্যামলী। কিন্তু ইতোমধ্যে বদলে গেছে সমীকরণ। রাজ এখন সামান্থার স্বামী। এর মাঝেই প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, রাজ নিদিমোরু নাকি এখনো শ্যামলীর স্বামী।

    এর আগে ২০২৪ সাল থেকে রাজ নিদিমোরুর সঙ্গে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট দিতে শুরু করেন সামান্থা। যতবার রাজ-সামান্থার ছবি প্রকাশ্যে এসেছে, ততবারই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শ্যামলী। সোমবার (১ ডিসেম্বর) সকালে যখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রাজ ও সামান্থার বিয়ের খবর ছড়িয়ে পড়ে, সেই সময়ে শ্যামলী একটি পোস্ট দেন। 

    সেখানে সাবেক রাজপত্নী লেখেন—বেপরোয়া মানুষদের বেপরোয়া সিদ্ধান্ত।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর থেকেই রাজের সঙ্গে তোলা শ্যামলীর ছবির মন্তব্যবাক্সে সামান্থাকে দুষছেন এক দল নেটাগরিক। এবার শ্যামলীর ঘনিষ্ঠ বান্ধবী ভাবনা তপাডিয়াও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। সেখানে রাজের সাবেক স্ত্রীকে একটি পোস্টে ট্যাগ করে লিখেছেন—যারা আমাকে জিজ্ঞাসা করছেন, তাদের উদ্দেশে বলছি— শেষবার যখন ওকে দেখেছি, তখনো ও বিবাহিত ছিল। আর শেষবার বলতে এ মুহূর্তকে বোঝাচ্ছি।

    প্রশ্ন উঠছে— তবে কি শ্যামলীর সঙ্গে আইনি বিচ্ছেদ হওয়ার আগেই সামান্থাকে বিয়ে করে ফেললেন রাজ নিদিমোরু? যদিও রাজ কখনো নিজের ব্যক্তিগতজীবন নিয়ে কোনো মন্তব্য করেননি। এমন তথ্য ছড়িয়ে পড়ার পরও নীরব আছেন পরিচালক।

    বিনোদন ডেস্ক