Tag: সামান্থা রুথ প্রভু

  • সামান্থার নাম মুখে আনতে চান না নাগা, জবাবে কী বললেন অভিনেত্রী?

    কংগ্রেস নেত্রী ও তেলঙ্গানার পরিবেশমন্ত্রী কোন্ডা সুরেখা বুধবার দাবি করেন, রাজনৈতিক কারণে বিচ্ছেদ হয়েছিল সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের। 

    কোন্ডা সুরেখা দাবি করেন, তেলঙ্গানা বিধানসভার মন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কেটিআর-এর (কেটি রামা রাও) ইন্ধনেই নাকি বিবাহবিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্য ও সামান্থার। 

    তিনি আরও দাবি করেন, শ্বশুর নাগার্জুনই নাকি সামান্থাকে কেটিআর-এর কাছে যেতে বাধ্য করতে চেয়েছিলেন রাজনৈতিক স্বার্থে। কিন্তু শেষ পর্যন্ত সামান্থা নাকি রাজি হননি। সেই কারণেই ভেঙে যায় বিয়ে। 

    নেত্রীর এমন মন্তব্য সারা দেশে শোরগোল ফেলে দেয়। সামান্থাকে নিয়ে এমন রুচিহীন মন্তব্য করার জন্য তেলঙ্গানার ওই মন্ত্রীকে তীব্র রোষের মুখ পড়তে হয়। 

    এই ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিয়েছিলেন সামান্থার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য। সেখানেই যেন ফের অসম্মানের ইঙ্গিত নাগার তরফ থেকে এমনটাই ধারণা অনুরাগীদের। 

    বিবৃতির কোথাও সামান্থা নাম উচ্চারণ করেননি নাগা। কেবলই সাবেক বলে উল্লেখ করেছেন তিনি। তাতেই নাগার ওপর রুষ্ট হয়েছেন নেটিজেনদের একাংশ।

    নাগার এই পোস্ট দেখে একজন মন্তব্য করেন, বারবার ‘সাবেক স্ত্রী’ সম্বোধন করলেন। অথচ একবারও সামান্থার নাম উচ্চারণ করলেন না! আরেকজন সমাজিক মাধ্যমে লেখেন, সামান্থার নাম কি মুখেও আনা যায় না?

    তার এমন কাণ্ডের পর এবার যেন অনুরাগীদের পক্ষ নিলেন সামান্থা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে লেখেন, অন্যদের থেকে আলাদা হতে গেলে, বিরাট কিছু করার দরকার পড়ে না। 

    এর আগেও নানা সময় সাবেক স্বামীকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। এবারও নাম না নিয়ে আকার ইঙ্গিতে মনের কথাটা বুঝিয়ে দিলেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • সামান্থার নাম কি মুখে আনা যায় না?

    বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য দীর্ঘ চার বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। আর তাদের এ বিচ্ছেদের মূল কারণ ছিল— সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন। এরপর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচানা-সমালোচনার গুঞ্জন চলতেই থাকে।

    সম্প্রতি তেলেঙ্গানার বন ও পরিবেশমন্ত্রী কোনডা সুরেখা দাবি করেছেন— সামান্থা ও নাগার বিচ্ছেদের পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক চক্রান্ত। এই চক্রান্তের পেছনে নাকি হাত ছিল তৎকালীন মন্ত্রী কেটি রামা রাওয়ের। এক রাজনৈতিক সভায় দেওয়া বক্তব্যেই এমনটি দাবি করেন কোনডা সুরেখা।

    তার মন্তব্যের জেরে আলোড়ন পড়েছে রাজনীতি থেকে বিনোদন জগতের সর্বত্র। সুরেখার মন্তব্যের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন স্বয়ং নাগা চৈতন্য ও সামান্থা। এমনকি নার্গাজুন আক্কিনেনিও। কিন্তু নাগা চৈতন্য আবার তার মন্তব্যের জন্য সমালোচিত হচ্ছেন। তিনি ১৫০ শব্দের একটি বিবৃতি দেন কিন্তু কোথাও তিনি সামান্থার নাম উল্লেখ করেননি। নিজের বিবৃতিতে একবারও সাবেক স্ত্রী সামান্থার নাম উল্লেখ করেননি নাগা চৈতন্য। 

    গত ১ অক্টোবর সুরেখা দাবি করেছিলেন, মন্ত্রী কেটি রামা রাওয়ের ষড়যন্ত্রের কারণেই বিবাহবিচ্ছদ হয় নাগা চৈতন্য ও সামান্থার। তার পরই সামান্থা স্পষ্ট জানান, কোনো রাজনৈতিক কোন্দলে তার নাম যেন না জড়ানো হয়।

    সেই রাতেই ১৫০ শব্দের একটি বিবৃতি দেন নাগা চৈতন্য। কিন্তু কোথাও তিনি সামান্থার নাম উল্লেখ করেননি। বারবার ‘সাবেক স্ত্রী’ সম্বোধন করেছেন এ অভিনেতা। এ বিষয়টি নজর এড়ায়নি নেটিজেনদের। এক নেটিজেন মন্তব্য করেছেন—বারবার ‘স্ত্রী’ সম্বোধন করলেন। অথচ একবারও সামান্থার নাম উচ্চারণ করলেন না। আরেকজন লিখেছেন— সামান্থার নাম কি মুখেও আনা যায় না?

    এখানেই শেষ নয়; বিবাহবিচ্ছেদের পর নেটিজেনদের একটি অংশ সামান্থার দিকে আঙুল তুলেছিলেন। কিন্তু সেই সময়ও চুপ ছিলেন নাগা চৈতন্য। কোনো প্রতিবাদ করেননি। সেই প্রসঙ্গও তুলে আনেন সামান্থার অনুরাগীরা।

    মূল সমস্যার সূত্রপাত এন কনভেনশন সেন্টার থেকে। এর মালিকানা ছিল নাগার্জুনের। হায়দরাবাদ বিপর্যয় মোকাবিলা দপ্তর এই বহুতলের একাংশ ভেঙে ফেলে আগস্টে। কেটিআর নাকি বলেছিলেন— এই কনভেনশন সেন্টার ভাঙা হবে না একটাই শর্ত— সামান্থাকে তার কাছে পাঠাতে হবে। কিন্তু শেষ পর্যন্ত সায় দেননি সামান্থা। তার ফলস্বরূপ বিবাহবিচ্ছেদ। কোন্ডা সুরেখার এ দাবিতেই শুরু হয়েছে বিতর্ক।

    বিনোদন ডেস্ক

  • সামান্থার সঙ্গে প্রতারণার পর শোভিতার সঙ্গে বাগদান, যা বললেন নাগা

    বলিউডের আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্ক থাকাকালেই নাকি শোভিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা নাগা চৈতন্য। যদিও নাগা কিংবা শোভিতা কেউ-ই এ সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।

    আনন্দবাজার সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য স্বীকার করেছিলেন— তিনি সামান্থার সঙ্গে প্রতারণা করেছেন। তিনি সম্পর্ক থাকাকালীন অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এক কথায়— তিনি দ্বিচারিতা করেছেন। তবে জীবন একটাই। তাই সব রকমেরই অভিজ্ঞতার স্বাদ চেয়েছেন বলে জানান নাগা।

    ২০২১ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা চৈতন্য। দীর্ঘ চার বছরের দাম্পত্যজীবন ছিল তাদের। কিন্তু এর মধ্যেই শুরু হয় দুজনের মনের মাঝে সন্দেহ। সামান্থার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই নাকি শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা— নেটিজেনদের এমন সমালোচনার মুখে পড়েন তারা। যদিও নাগা বা শোভিতা কেউই এ সম্পর্ক নিশ্চিত করে বলেননি। আর এ থেকেই সামান্থা ও নাগা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন ।

    জানা গেছে, সম্প্রতি নাগা ও শোভিতা— এ তারকা জুটি একসঙ্গে ইউরোপ বেড়াতে গিয়েছিলেন বলে জানা যায়। সেখান থেকে একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। 

    দেখা যায়, নাগা ও শোভিতা ওয়াইন চেখে দেখার এক অনুষ্ঠান উপভোগ করছেন। সেখান থেকেই তাদের সম্পর্কের জল্পনা ঘনীভূত হতে থাকে। তাই অনুরাগীরা তারকা জুটির পক্ষ থেকে সম্পর্কের ঘোষণা শোনার জন্য মুখিয়ে আছেন।

    এদিকে গুঞ্জনের মাঝে নাগা চৈতন্যের বাবা অভিনেতা নাগার্জুন এক বিবৃতির মাধ্যমে ছেলের বিয়ের ঘোষণা করবেন বলে জানা গেছে। কিন্তু এরই মধ্যে বাগ্দান সারতে চলেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। বহুদিন ধরে দুজনের সম্পর্ক নিয়ে বিনোদন জগতে চলছিল এ আলোচনা-সমালোচনা। অবশেষে বৃহস্পতিবারই নাকি সম্পর্কের এক নতুন সফর শুরু করতে চলেছেন তারা। নাগা ও শোভিতারই এক সূত্র সংবাদমাধ্যমের কাছে এ খবর নিশ্চিত করেছেন।

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • আমি চাইনি আমার জীবনে এমনটা ঘটুক: সামান্থা

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবনে গত তিন বছরে অনেক ঝড় বয়ে গিয়েছে। একদিকে, সামান্থার বিবাহবিচ্ছেদ। অন্যদিকে দুরারোগ্য ব্যাধী মায়োসাইটিসে আক্রান্ত হওয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন সামান্থা। 

    তিনি গত কয়েক বছরে মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো নিয়ে তার অনুভূতিও প্রকাশ করেছিলেন। সামান্থা দক্ষিণের অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। বিয়ের চার বছর পর ২০২২ সালে দু’জনের বিবাহ বিচ্ছেদ হয়। তখন তার মায়োসাইটিস রোগ ধরা পড়ে এবং কাজ থেকে বিরতি নেন। 

    এই রোগ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চাইনি গত তিন বছর আমার জীবনে এমনটা ঘটুক।

    তিনি আরও বলেন, আমরা সবাই জীবনে কিছু পরিবর্তন করতে চাই এবং মাঝে মাঝে আমি ভাবি যে, আমি যা করেছি তা সত্যিই প্রয়োজন ছিল কিনা। কিন্তু এখন যখন পিছন ফিরে তাকাই, তখন মনে হয় আমার আর কোনোও উপায় নেই। আমি কিছুক্ষণ আগে আমার এক বন্ধুর সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিলাম। আমি সবসময় অনুভব করেছি, গত তিন বছরে আমার জীবনে যা ঘটেছে তা হওয়ার কথা ছিল না। কিন্তু এখন আমি মনে করি, জীবনে আপনি যে চ্যালেঞ্জের মুখোমুখি হন না কেন, আপনাকে তাদের মোকাবিলা করতেই হবে। 

    এ অভিনেত্রী বলেন, আপনি যখন সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠবেন, আপনি বিজয়ী হবেন। এখন আমি নিজেকে আরও ক্ষমতাবান মনে করি। কারণ, আমি আগুন নিয়ে খেলে এই জায়গায় পৌঁছেছি। এটাকে আপনারা আধ্যাত্মিক জাগরণও বলতে পারেন।

    সামান্থা এবং নাগা চৈতন্য ২০১০ সাল থেকে একে অপরকে ডেটিং করা শুরু করেন। ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির সেটে দু’জনের প্রেম হয়। তারপর ২৯ জানুয়ারি, ২০১৭-এয় দু’জনেই হায়দরাবাদে বাগদান সারেন। একই বছরের অক্টোবরে দু’জনের বিয়ে হয়। কিন্তু বিয়ের চার বছরের মধ্যেই দু’জনের বিচ্ছেদ হয়ে যায়। তারা ২০২১ সালের অক্টোবরে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের নাম জড়িয়ে পড়ে। সামান্থা বর্তমানে তার শরীরের দিকে মনোযোগ দিয়েছেন। তিনি বিদেশে মায়োসাইটিসের চিকিৎসাও করিয়েছেন। ২০২২ সালে তেলুগু ছবি ‘খুশি’-এর শ্যুটিংয়ের সময় সামান্থা এই রোগে আক্রান্ত হন।

    বিনোদন ডেস্ক

  • অতীতের ভুল স্বীকার করলেন অনুতপ্ত সামান্থা

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মায়োসাইটিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তবে গত বছর বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘কুশি’ সিনেমা দিয়ে বিরতি কাটিয়ে পর্দায় ফেরেন তিনি। পাশাপাশি একটি হলিউডি ওয়েব সিরিজের ভারতীয় সংস্করণে কাজ নিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। 

    সম্প্রতি তার পডকাস্ট টেক ২০-এ স্বাস্থ্যকর খাবার খাওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন তিনি৷ এপিসোডটি অনলাইনে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরে এক ভক্ত উল্লেখ করেছেন যে সামান্থা এখন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে কথা বলছেন। এদিকে তিনি অতীতে অস্বাস্থ্যকর খাবার এবং পানীয় ব্র্যান্ডগুলোকে সমর্থন করেছেন।
    মন্তব্যটি আপাতদৃষ্টিতে সামান্থাকে আঘাত করেছে। তবে এর প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, আমি অতীতে ভুল করেছি যখন আমি এইসব বিষয়ে ভালো জানতাম না। তবে আমি এখন সমর্থন করা বন্ধ করে দিয়েছি। আমি যা প্রচার করি তাই নিজের জীবনে অনুশীলনে বিশ্বাসী।

    সামান্থা বলেছেন, আমি কতটা শিখেছি তা বিবেচনা করে এখন এমন জিনিসগুলো দেখা কঠিন যা আমি আগে হয়ত জানতাম না। আমার পছন্দের খাবার বা ব্র্যান্ড যাই হোক না কেন, আমার পুরো নীতি এখন একটি স্বাস্থ্যকর জীবনের উপর। 

    উল্লেখ্য, আমেরিকা থেকে ফিরে সম্প্রতি বেঙ্গালুরুতে ফের হাসপাতালে ভর্তি হতে হয় এ অভিনেত্রীকে। চিকিৎসার পরবর্তী পর্যায়ের জন্য দক্ষিণ কোরিয়া পাড়ি দিতে পারেন তিনি। তার মধ্যেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি রোম্যান্টিক তেলুগু ছবির করার কথা ছিল। তার শুটিংও খুব তাড়াতাড়ি শেষ করবেন বলে জানিয়েছিলেন সামান্থা। 

    এদিকে অ্যামাজন প্রাইম সিরিজ ‘সিটাডেল’-এর বরুণ ধাওয়ানের বিপরীতে থাকছেন সামান্থা। নির্মাতারা জানিয়েছেন এবার ভারতেও তৈরি হবে ‘সিটাডেল’ আর তা শুধু ভারত নয়, একে একে বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে ‘সিটাডেল’।  

    বিনোদন ডেস্ক

  • বিবাহবিচ্ছেদের ২ বছর পর মুখ খুললেন নাগা

    চার বছরের দাম্পত্য ছিল নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর। তার আগে একটা লম্বা সময় একত্রবাস করেছেন তারা। ২০১৭ সালে বিয়ের পরই বাড়তে থাকে জটিলতা। শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন দুপক্ষই। ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় এ জুটির।

    ‘পুষ্পা’র সাফল্যের পর ক্যারিয়ার যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই তোলপাড় সামান্থার ব্যক্তিগত জীবন। ভেঙে যায় তাদের সংসার। বিবাহবিচ্ছেদের দুবছর পর মুখ খুললেন দক্ষিণের জনপ্রিয় তারকা নাগা চৈতন্য। 

    নাগা চৈতন্য অভিনীত সিরিজ ‘ধুত’ সম্প্রতি মুক্তি পেয়েছে। এক সাক্ষাৎকারে নিজের জীবন ও কাজ নিয়ে খোলামেলা আলোচনায় সামান্থার নাম না নিয়েই নিজের অবস্থান বুঝিয়ে দিলেন অভিনেতা।

    নাগা চৈতন্য বলেন, আমি চাই আমার ব্যক্তিগত জীবন নয়, বরং আলোচনা হোক আমার কাজ নিয়ে। দিনের শেষে কাজটাই থেকে যায়। আমি চাই দর্শক আমাকে আমার কাজ দিয়ে মনে রাখুন, অন্য কোনও কিছুর জন্য নয়। 

     

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের ২ বছর পরও সামান্থাকে ভুলতে পারছেন না নাগা

    চার বছরের দাম্পত্য জীবন ভুলে দুই বছর আগে পৃথক হয়ে যান দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। এর মধ্যে গত কয়েক বছর ধরে সামান্থার ব্যক্তিগত জীবনে অনেক ঝড় বয়ে গেছে। 

    তবু সব সামলে পেশাদার অভিনেত্রী হিসাবে নিজের জীবনের অন্যতম সেরা সময় উপভোগ করেন এই নায়িকা। কয়েক বছর আগে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রেখেছেন তিনি। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে বলিউডে হাতে খড়ির পরে মার্ভেলখ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণেও কাজ করেছেন তিনি। 

    মাঝে ‘শকুন্তলা’ ও ‘কুশি’র মতো ছবিগুলো মুক্তি পেয়েছে তার। ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, কর্মজীবনে সাফল্যেই পেয়েছেন অভিনেত্রী। তবে এই দুই বছরে বারবার নাগা-সামান্থার অনুরাগীরা ভেবেছেন ফের এক হবেন তারা। 

    এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ওয়েব সিরিজ নিয়ে প্রশ্ন করতেই নাগা নাম নেন সামান্থার। নাগাকে প্রশ্ন করা হয় কোন ভারতীয় সিরিজ দেখে বাকরুদ্ধ হয়ে যান তিনি। একমুহূর্ত দেরি না করেই অভিনেতা বলেন ‘দ্য ফ্যামিলি ম্যান’। 

    এই সিরিজের দ্বিতীয় ভাগে রাজলক্ষ্মী শেখরনের চরিত্রে অভিনয় করেন সামান্থা। প্রশংসিত হয়েছে তার অভিনয়। 

    আরও পড়ুন: 

    তার এমন উত্তরের পর অনেকের কৌতূহল, তবে কি ভাঙা সম্পর্ক ফের জোড়া লাগার সম্ভাবনা রয়েছে! তবে এই আলোচনার মধ্যেও আরেকটি গুঞ্জন রয়েছে— অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নাগা। যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি নাগা।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে না করেই দুই সন্তানের মা হতে চান সামান্থা! 

    নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে করার কোনো পরিকল্পনা নেই সামান্থা রুথ প্রভুর। এদিকে দুশ্চিন্তায় পড়েছেন সামান্থার বাবা-মা। তারা বিয়ের জন্য চাপ দিচ্ছেন মেয়েকে। কারণ সামান্থার বয়স ৩৬ বছর। সময় যত যাবে, সামান্থার মা হতে আরও জটিলতা বাড়বে।

    বিচ্ছেদের পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সামান্থা। মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হন অভিনেত্রী। সেই চিকিৎসা এখনো চলছে। ফলে সন্তানের মা হওয়া নিয়ে জটিলতা বাড়ছে এই নায়িকার জীবনে।

    টালিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ে করবেন না, তবে মা হওয়ার ইচ্ছাপূরণ করবেন সামান্থা। সেটা সন্তান দত্তক নিয়ে। তিনি দুটি সন্তান দত্তক নিতে চান। 

    তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা-সামান্থার। কয়েক বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিয়ে করেন তারা। তারপর ২০২১ নাগাদ সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন এই জুটি।
     

    বিনোদন ডেস্ক

  • নয়নতারার পথেই হাঁটলেন সামান্থা!

    দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সিটাডেল দিয়ে বলিউডে অভিষেক করেছেন। ওটিটির এ প্রজেক্ট নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে হাইপ। ‘সিটাডেল’-এর শুটিং শেষ হয়েছে, আছে মুক্তির অপেক্ষায়।

    rnrn

    এরই মধ্যে আরও একটি প্রজেক্টের গুঞ্জন শোনা যাচ্ছে। পিঙ্কভিলা জানিয়েছে, নতুন একটি হিন্দি সিনেমায় যুক্ত হচ্ছেন সামান্থা। এতে তিনি জুটি বাঁধবেন বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে। করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে এ ছবি।

    rnrn

    যখন থেকেই গুঞ্জনে এসেছে করণ জোহরের সিনেমায় সালমান-সামান্থা জুটি, তখন থেকেই চলচ্চিত্র সমালোচকরা হিসাব মেলাতে ব্যস্ত। অনেকেই মনে করছেন, সালমানের ফ্লপ কপালে হিট আনার জন্যই নাকি এমন পরিকল্পনা করেছেন করণ জোহর। তবে এ নিয়ে নানা গুঞ্জন রটলেও করণ জোহর কিন্তু মুখ খোলেননি। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

    rnrn

    বলিউডের বক্স অফিস এখন রমরমা। একের পর এক সিনেমা দুরন্ত ব্যবসা করে চলেছে। ‘পাঠান’, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’, ‘ও মাই গড টু’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘গদর টু’- প্রায় সব সিনেমাই রেকর্ড ব্যবসা করে চলেছে।

    rnrn

    তবে এরই মধ্যে কিন্তু সালমানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’ একেবারেই চলছে না। বরং এক সময়ের বক্স অফিসে লাকি হিরো সালমানের সিনেমা এখন মুক্তি পেলেও মুখ থুবড়ে পড়ছে।

    rnrn

    ব্যাপারটা নাড়া দিয়েছে সালমানকেও। আর তাই তো সোজা যোগাযোগ করণ জোহরের সঙ্গে। হ্যাঁ, বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী- সালমান নাকি দেখা করেছেন করণ জোহরের সঙ্গে। শোনা যাচ্ছে, করণের প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নতুন সিনেমায় সই করেছেন বলিউড ভাইজান।

    rnrn

    ‘জওয়ান’ দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধেন শাহরুখ খান। ‘জওয়ান’ ব্লক বাস্টার। তবে শুধু দক্ষিণী নায়িকাই নন, এই ছবিতে তো খলনায়কও দক্ষিণের বিজয় সেতুপতি। তাহলে কি সিনেমা হিটের তুরুপের তাস দক্ষিণের ফ্লেভার!

    বিনোদন ডেস্ক

  • অভিনয় ছেড়ে রাজনীতিতে পা দেওয়ার গুঞ্জন সামান্থার

    দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু যখন অভিনয় দিয়ে তার ভক্তদের মাতিয়ে রেখেছেন, ঠিক এমন সময় মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে— খুব শিগগির রাজনীতিতে যোগ দিচ্ছেন এ হার্টথ্রব নায়িকা।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, কিছু দিন আগে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সামান্থা। তার রেশ না কাটতেই এখন রাজনীতি নিয়ে আলোচনায় তিনি।

    আরও পড়ুন 

    সর্বশেষ খুশি সিনেমায় অভিনয় করতে দেখা যায় সামান্থাকে। তেলেগু এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে ওই রাজ্যের গরিব কৃষকদের পাশে দাঁড়াতেও দেখা গেছে সামান্থাকে।
     
    ওই রাজ্যের হাতে বোনা সুতির পোশাক ও শাড়ি প্রমোট করতেও দেখা গেছে অভিনেত্রীকে। এ ছাড়া তেলেঙ্গানা সরকারের বিভিন্ন কর্মসূচিতেও নিয়মিত অংশ নিতে দেখা যাচ্ছে সামান্থাকে।
     
    আর তাই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে মিডিয়ায়। এদিকে নায়িকা বিদেশ থেকে কেবলই বিরল রোগ মায়োসাইটিসের চিকিৎসা করে ভারতে ফিরেছেন। শারীরিক অবস্থা পুরোপুরি এখনো সুস্থ নয় তার। অভিনয় ক্যারিয়ারে তাকালে এখনো বেশ কয়েকটি সিনেমা হাতে রয়েছে দক্ষিণী এই স্টারের।
     
    অভিনয় ক্যারিয়ার, শারীরিক অসুস্থতা সামলিয়ে আবার রাজনীতিতে কীভাবে সময় দেবেন অভিনেত্রী, তা এখনো প্রশ্নবিদ্ধ। তাই নেটিজেন আর সামান্থা ভক্তরা মনে করছেন, সঠিক সময়েই জানা যাবে, কোন দিকে মন দেবেন লাস্যময়ী এ দক্ষিণী অভিনেত্রী?    

    বিনোদন ডেস্ক