Tag: সামান্থা রুথ প্রভু

  • প্রথম দেখা থেকে গোপন প্রেম, অবশেষে পরিণয় সামান্থা–রাজের

    প্রেমের গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। সেই জল্পনাই সত্যি হলো—অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার বিয়ে করলেন নির্মাতা রাজ নিধুমুরুকে। সোমবার সকালে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এনডিটিভির তথ্য অনুযায়ী, একসময়ের আলোচনায় থাকা এই সম্পর্কের গল্প বেশ নাটকীয়।

    অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যান ২–এর কাজ করতে গিয়েই প্রথম দেখা সামান্থা ও রাজের। সিরিজটি পরিচালনা করেন রাজ, আর সামান্থা সেখানে অভিনয় করেন ‘রাজি’ চরিত্রে। তবে শুটিংয়ের সময় দুজনের সম্পর্ক কেবলই পেশাদার ছিল—সেটের বাইরে ব্যক্তিগত ঘনিষ্ঠতা তখনো গড়ে ওঠেনি।

    সিরিজটির সাফল্যের পর দুজন আবার যুক্ত হন সিটাডেল: হানি বানি প্রকল্পে। কাজের সূত্রে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, আর সেখান থেকেই ব্যক্তিগত সম্পর্কের সূচনা। এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজনায় হাত দেন সামান্থা। ইনস্টাগ্রামে ‘নতুন শুরু’ ক্যাপশনে একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে ছিলেন রাজও। এই পোস্ট থেকেই দুজনকে নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়।

    এ বছরের সেপ্টেম্বরের এক ইনস্টাগ্রাম পোস্টে ত্রিশের ঘরে এসে ‘সত্যিকারের ভালোবাসা’ খুঁজে পাওয়ার কথা লিখেছিলেন সামান্থা। তখনই অনেকে অনুমান করেছিলেন, তিনি রাজকে ইঙ্গিত করছেন। এর আগেই নীরবে ডেটিং শুরু হয়েছিল তাদের।

    জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট সফরে দুজনকে একসঙ্গে দেখা যায়। ভাইরাল হওয়া ছবিগুলোর একটিতে দেখা যায়, রাজ হাত ধরে হাঁটছেন সামান্থার সঙ্গে, আর সামান্থার কাঁধে স্বভাবসুলভ মমতায় রাখা রাজের হাত—দুজনের মুখে উজ্জ্বল হাসি।

    সব গুঞ্জন ও আভাসের অবসান ঘটিয়ে সামান্থা রুথ প্রভু এবং রাজ নিধুমুরুর প্রেম অবশেষে বিয়েতে রূপ নিল। ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে সামান্থা লিখেছেন তাদের বিশেষ দিনের তারিখ—‘০১.১২.২০২৫।’

    বিনোদন ডেস্ক

  • সামান্থার বিয়ে হতেই পোস্ট, কী ইঙ্গিত দিলেন চৈতন্য

    দুদিন পরই নাগা চৈতন্য়র বিবাহবার্ষিকী। তার আগেই নতুন জীবন শুরু করেছেন সামান্থা রুথ প্রভু। ডিসেম্বরের প্রথম দিনই প্রেমিক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা। 

    রাজ-সামান্থার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়া বিশেষ পোস্ট করলেন নাগা। নাগা লেখেন, ‘অভিনেতার কাজে যদি সততা এবং সৃজনশীলতা না থাকে, তা হলে দর্শক সেই চরিত্রটির সঙ্গে একাত্ম হতে পারে না। অনেকেরই সেই শক্তি আছে, আবার তারা সেটা ফিরিয়ে দেয়। ‘ধূতা’ হলো সবচেয়ে বড় উদাহরণ।’

    প্রসঙ্গত, ‘ধূতা’ ছবিটির ২ বছর পূর্ণ হলো। তবে সামান্থার বিয়ের পরের দিনই নাগার এই পোস্ট দেখে অবাক হয়েছেন অনেকেই। নেটিজেনদের অনেকেই জানতে চেয়েছেন, হঠাৎ কেন এমন পোস্ট করলেন নাগা? তা জানা যায়নি।

    সোমবার (১ ডিসেম্বর) ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে বিয়ে করেন সামান্থা। এর আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। চার বছর পর তাদের বিচ্ছেদ হয়, পরে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা। 

    বিনোদন ডেস্ক

  • সামান্থার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে রাজের স্ত্রীর রহস্যঘেরা পোস্ট

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও ‘সিটাডেল’ খ্যাত পরিচালক রাজ নিদিমোরুর মধ্যে প্রেমের গুঞ্জন বি-টাউনে জোরেশোরে শোনা যাচ্ছে। যদিও এই জুটি এখনো তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের রহস্যময় পোস্টগুলো যেন অনেক কিছুই ইঙ্গিত করছে।

    এই গুঞ্জনের মাঝেই রাজ নিদিমোরুর স্ত্রী শ্যামলী ডি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও একটি রহস্যময় পোস্ট করেছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

    তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ভালো কর্ম করো। মানুষকে সাহায্য করো এবং সবার সঙ্গে সুবিচার করো।’ এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং অনেকেই মনে করছেন এটি রাজ ও সামান্থার সম্পর্ককে ইঙ্গিত করছে।

    সামান্থার সঙ্গে নিজের স্বামীর সর্ম্পের গুঞ্জনের শ্যামলী ডি এমন আরও একটি পোস্ট করেছিলেন। এতে তিনি লিখেছিলেন, ‘যারা আজ আমাকে ভাবছে, দেখছে, শুনছে, জানছে, বলছে, পড়ছে, লিখছে বা দেখা করছে—সবাইকে আশীর্বাদ ও ভালোবাসা পাঠালাম।’

    এই পোস্টগুলো অনলাইনে দ্রুত ভাইরাল হয় এবং নেটিজেনরা ধরে নেন, তিনি স্বামী রাজ ও সামান্থার সম্পর্কের দিকে পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন।

    সামান্থার সঙ্গে রাজের এ প্রেমের গুঞ্জনে পরিচালকের দাম্পত্য জীবন নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি যে তিনি এখনো শ্যামলীর সঙ্গে সংসার করছেন কিনা।

    গুঞ্জন রয়েছে— ২০২২ সালেই রাজ নিদিমোরু ও শ্যামলী ডি আলাদা হয়ে যান; তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    সামান্থা ও রাজের সম্পর্কের গুজব ছড়াতে শুরু করে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে। এদিন সামান্থা নিজের ইনস্টাগ্রামে ‘ওয়ার্ল্ড পিকলবল লিগ’ ম্যাচের কয়েকটি ছবি শেয়ার করেন। উল্লেখ্য, সামান্থা ‘চেন্নাই সুপার চ্যাম্পস’ নামের একটি পিকলবল দলের মালিক।

    পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটিতে রাজ নিদিমোরুর হাত ধরে থাকতে দেখা যায় সামান্থাকে—যা তাদের প্রেমের গুঞ্জনে ঘি ঢেলে দেয়।

    সম্প্রতি, সামান্থা তার প্রথম প্রযোজিত সিনেমা ‘শুভম’ এর মুক্তি উদযাপন করে আরও কয়েকটি ছবি শেয়ার করেছেন। এতেও রাজের উপস্থিতি ছিল।

    রাজ নিদিমোরু ‘শোর ইন দ্য সিটি’, ‘গো গোয়া গন’র মতো জনপ্রিয় সিনেমা পরিচালনা করেছেন। এছাড়া ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘গানস অ্যান্ড গুলাবস’, ‘ফারজি’র মতো জনপ্রিয় ওয়েব সিরিজ নির্মাণ করে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে আলাদা একটি ঘরানা তৈরি করেছেন।

    উল্লেখ্য, সামান্থা দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। অন্যদিকে নাগা চৈতন্য ২০২৩ সালের ৪ ডিসেম্বর অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তেলেগু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

    বিনোদন ডেস্ক

  • প্রচণ্ড মন খারাপেও অভিনেত্রীদের হাসিমুখে থাকতে হয়: সামান্থা

    দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বছরজুড়ে অভিনয় ক্যারিয়ার ও ব্যক্তিজীবন-দুটো নিয়েই সমানতালে আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর থেকেই স্পটলাইট তার দিকেই। নতুন কোনো সম্পর্কে জড়াচ্ছেন কী না, জড়ালেও কে সেই ব্যক্তি-এসব নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সামান্থা। 

    দক্ষিণ ভারতের অভিনেতা নাগাজুর্নার ছেলে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের সম্পর্কে বেশ কয়েক বছর ছিলেন সামান্থা। কিন্তু গত বছর তাদের মধ্যে ডিভোর্স হয়। এ বিচ্ছেদের কারণ দু’জনের কেউ সরাসরি না বললেও ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে, মূলত ক্যারিয়ার নিয়ে ইগো সমস্যায় ভুগছিলেন নাগা। বিষয়টি নিয়ে সামান্থা ‘সেক্রিফাইস’ করলেও নাগা সেটা পারেননি। তাই সিদ্ধান্ত নিলেন আলাদা হয়ে যাওয়ার। হয়েও গেলেন। 

    এরইমধ্যে নাগা অন্য কারও হাত ধরেছেন। তবে বিচ্ছেদের এক বছর পার হয়ে গেলেও সামান্থা রয়ে গেছেন একা। তাই স্পটলাইট তার উপরই বেশি থাকে। এমনিতেই নাগার সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছুদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অভিনেত্রী। তাই নিজেকেই সময় দিয়েছেন বেশি। তবে সম্প্রতি তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন বলেও গুঞ্জন রটেছে।

    ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিনেত্রী আবার প্রেমে পড়েছেন। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে জড়িয়েছে তার নাম। মূলত সোশ্যাল মিডিয়ায় সামান্থার একটি পোস্ট এ গুঞ্জন উসকে দিয়েছে। অভিনয় ক্যারিয়ারে প্রথমবার প্রযোজক হিসাবে আবির্ভূত হচ্ছেন এ নায়িকা। 

    প্রযোজনা করেছেন ‘শুভম’ নামে একটি সিনেমা। শিগগিরই মুক্তি পাবে এটি। বর্তমানে এ সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন সামান্থা। ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। অনুষ্ঠার শুরুর আগেই নিজের বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এসব ছবিতে ‘সিটাডেল হানি বানি’ সিরিজে পরিচালক রাজও রয়েছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু।’। মূলত এ ছবি ও ক্যাপশন দেখেই ধারণা করা হচ্ছে রাজের প্রেমে পড়েছেন সামান্থা। 

    তবে এ পোস্ট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সব খবরই ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। ছবি ও পোস্টের ক্যাপশন ব্যাখ্যা করে বলেছেন, নতুন শুরুর মানে হলো প্রযোজক হিসাবে তার নতুন যাত্রা শুরু। এ মুহূর্তে তার মাথায় ‘শুভম’ সিনেমা ও নতুন কাজ ছাড়া অন্য কিছু নেই। কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর ইচ্ছাও নেই তার।

    এদিকে সিনেমার প্রচারণার আরেক অনুষ্ঠানে অভিনেত্রী ব্যক্তিজীবনের আরও একটি বিষয় প্রকাশ্যে শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ব্যক্তিজীবনে দুঃখের সমুদ্রে সাঁতার কাটলেও একজন অভিনেত্রী হিসাবে দর্শক ভক্তদের সামনে কতটা হাসিমুখে থাকতে হয়, সেটাই জানিয়েছেন তিনি। বলেছেন, ‘বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরও আমি হাসতে হাসতে ছবি তুলছিলাম’। কিন্তু কেন? সেটাও স্পষ্ট করেছেন অভিনেত্রী। 

    বলেছেন, ‘আমি সেদিন শুটিংয়ে ছিলাম। বাড়ি থেকে ফোন পাই বাবা আর নেই। সঙ্গে সঙ্গেই মুম্বাই থেকে চেন্নাইগামী প্রথম বিমানে বাড়ির পথ ধরি। বাবার জন্য মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলাম। কাজের চাপে বেশকিছুদিন তার সঙ্গে কথা বলা হয়নি। বেশ বিমর্ষ ছিলাম তখন। ঠিক ওই সময় ফ্লাইটে বসা কিছু লোক আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছে। তারা তখনও জানে না আমার বাবা মারা গেছে। তাদেরকে হতাশ করতে চাইনি আমি। তাদের জন্যই উঠে দাঁড়িয়ে হাসছিলাম এবং ছবি তুলছিলাম। কিন্তু ভেতরে আমি মরে যাাচ্ছিলাম।’

    ভক্তদের কেন সেদিন নিষেধ করেননি সেটাও বলেছেন সামান্থা। তিনি বলেন, ‘আমি যদি ছবি তুলতে অস্বীকার করতাম, তাহলে ওদের মানসিক অবস্থা খারাপ হতো। কারণ ওইসময় আমিও খারাপ অবস্থায় ছিলাম। আমি প্রত্যাখ্যান করে তাদের মনে আঘাত দিতে চাইনি। হাসিমুখে সেদিন ছবি তুলতে গিয়ে মনে হলো একজন স্বাভাবিক মানুষের কাছ থেকে তার বাবার মৃত্যুর দিন হাসি আশা করা যায় না। এ এক সম্পূর্ণ ভিন্ন জগৎ (সিনেমা)। যেখানে ভয়ংকর মন খারাপের মধ্যেও আমাদের হাসতে হয়, হাসিমুখে থাকতে হয়।’

    শাহনাজ হেনা

  • বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই আমাকে হাসতে হয়েছিল: সামান্থা

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বলিউডে নতুন রূপে আসছেন। তার ‘শুভম’ সিনেমার হাত ধরে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর। এ সিনেমাটি সামনেই মুক্তি পেতে যাচ্ছে। তবে এবার প্রযোজক হিসাবে নিজেকে উপস্থাপন করছেন তিনি। বর্তমানে ‘শুভম’ সিনেমার প্রচারে ব্যস্ত আছেন সামান্থা। 

    সেই সিনেমার প্রচারেই অভিনেত্রী জানালেন অজানা এক কথা। করুণ কষ্ট আর দুঃখগাঁথা কঠিন সময়েও হাসিমুখে চলার কথা। এমনকি বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরও নাকি তাকে হাসতে হয়েছিল।

    সামান্থা বলেন, কেউ ছবি তুলতে এলে আমি কখনই তাকে ফিরিয়ে দিই না। কারণ এই মানুষের জন্যই, তাদের ভালোবাসাতেই আজ আমি এই জায়গায় পৌঁছেছি। কেমন করে ফিরিয়ে দিই?

    অভিনেত্রী বলেন, আমার মনে আছে—ডিসেম্বরের সকালে আমি আমার মায়ের কাছ থেকে একটা ফোন পাই। মা বলেন— আমার বাবা আর নেই। আমি তখনই মুম্বাই থেকে চেন্নাইগামী প্রথম বিমানে বাড়ি ফিরি। ফেরার পথেই ভাবছিলাম— আমি আমার বাবার সঙ্গে বেশ কিছু দিন কথাই বলিনি। এমন ভাবনায় আমি শোকাহত ছিলাম।

    তিনি বলেন, আমি যখন ফ্লাইটে বসেছিলাম, তখন কিছু লোক আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিল। অগত্যা আমি তাদের জন্যই উঠে দাঁড়িয়ে হাসছিলাম এবং ছবি  তুলছিলাম। যদিও বিষয়টি আমায় খুবই আঘাত করেছে।

    কেন ছবি তুলতে বাধা দিলেন না?—এমন প্রশ্নের উত্তরে সামান্থা বলেন, আমি যদি ছবি তুলতে অস্বীকার করতাম, তাহলে ওরা আমার মানসিক অবস্থা বুঝতে পারতেন না। কারও কাছে গিয়ে ছবি তুলতে বলতে অনেক সাহস লাগে। আমি প্রত্যাখ্যান করে তাদের আঘাত করতে চাইনি বলে জানান অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • নাগা চৈতন্য অসুস্থ হলে অন্য রকম আচরণ করে: শোভিতা

    দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্য জানুয়ারি মাসে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।  এক সাক্ষাৎকারে শোভিতা জানিয়েছেন, নাগা চৈতন্য অসুস্থ হলে অন্য রকম আচরণ করে।  খবর আনন্দবাজার অনলাইনের। 

    জানা যায়, সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে থাকাকালীন শোভিতার প্রেমে পড়েন নাগা চৈতন্য, যা নিয়ে অনেক কটাক্ষও সহ্য করতে হয়েছিল অভিনেতাকে। সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল এবং এন্টারটেনমেন্ট সামিট’-এ উপস্থিত হয়েছিলেন এই যুগলে। সেই ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা আরও বেড়েছে।

    দর্শকের একাংশের দাবি, ইদানীং বেশির ভাগ সময়ই ঢিলেঢালা পোশাক পরেছেন শোভিতা। তাই দেখে অনেকেই ধরে নিয়েছেন এই বুঝি সুখবর শোনাতে চলেছেন নায়িকা। বলিপাড়ায় এ ঘটনা নতুন নয়। বিয়ের এক মাসের মাথায়ই রাহা আসার খবর শুনিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বলিপাড়ার অনেক দম্পতির ক্ষেত্রেই এমনটা দেখা গিয়েছে।

    তবে কি বিয়ের পাঁচ মাসের মাথায়ই মা হতে চলেছেন শোভিতা আর বাবা হচ্ছেন নাগা? না, নায়ক-নায়িকা এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাননি। বেশ ঘটা করেই অভিনেত্রীকে বিয়ে করেন নাগা। বিয়ের পর থেকে তাদের সাংসারিক জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী দর্শক। কিছু দিন আগে একটি বিদেশি পত্রিকাকে সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের নানা দিক তুলে ধরেন তারা। কে প্রথম কার থেকে ক্ষমা চেয়েছিলেন, কে ভালো রান্না করেন, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন তারকা জুটি।

    প্রশ্ন করা হয়েছিল ভুল করলে কে ক্ষমা চায়? শোভিতা বলেন, ‘সব সময় আমি।’ নাগা জানান, তিনি ধন্যবাদ বা ক্ষমা চাওয়ায় বিশ্বাসী নন। কে ভাল রান্না করেন প্রশ্ন করলে চৈতন্য বলেন, ‘আমাদের মধ্যে কেউ রান্না করে না।’ সঙ্গে সঙ্গে শোভিতা বলেন, ‘নাগা রাতে আমার জন্য হট চকোলেট, কফি এগুলো বানায়।’

    স্ত্রীর কথায় হাসতে হাসতে নাগা বলেন, ‘এগুলোকে রান্না বলে না। ন্যূনতম শিক্ষা যেগুলো, সেগুলো তোমার নেই।’ স্বামীর কথায় সম্মতি জানান শোভিতা। তবে এখানেই থেমে যাননি নাগা। এ বার শোভিতার অসুস্থতাকে নাটকের আখ্যা দিলেন। আসলে তাদের কাছে জানতে চাওয়া হয় দু’জনের মধ্যে কে বেশি অসুস্থ হয়ে পড়েন! তাতেই শোভিতা জানান, তিনি নাকি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। যদিও স্বামী চৈতন্য অসুস্থ হলে একটু অন্য ধরনের আচরণ করেন। 

    স্ত্রীর কথা শেষ হতেই নাগা বলেন, ‘একদম না, ও যখন অসুস্থ হয়, তখন ও এমন করতে শুরু করে যেন মনে হয় এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। ও যত না অসুস্থ হয় তার থেকে বেশি নাটক করে।’

    বিনোদন ডেস্ক

  • আলাদা হয়েও যেভাবে সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন সামান্থা-নাগা

    জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য।
    অভিনেত্রী শোভিতা
    ধূলিপালার সঙ্গে বিয়ে সেরেছেন
    তিনি।
    প্রথম স্ত্রী সাবেক অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই শোভিতার সঙ্গে প্রেম শুরু হয় নাগা
    চৈতন্যের।
    অবশেষে ২০২১ সালে সামান্থার সঙ্গে দীর্ঘ চার বছরের বৈবাহিক জীবনে ইতি টানেন অভিনেতা। এরপর দীর্ঘ চাপানউতর চলে নাগাসামান্থা তাদের অনুরাগীদের মধ্যে।

    নাগা এখন সংসারী,
    শোভিতার সঙ্গে সুখী
    সংসার করছেন
    এমনটাই জানিয়েছেন অভিনেতা। অন্যদিকে সামান্থা নিজের কর্মব্যস্ততা বাড়িয়ে দিয়েছেন। একসময় সামান্থা নিজেই জানিয়েছিলেন, তিনি তার সাবেক স্বামী একটা ঘরে থাকলে খুনোখুনি হতে পারে। যদিও সময়ের সঙ্গে প্রলেপ পড়ে ক্ষতে। তাদের পথ আলাদা হয়ে গেলেও এখনো মাবাবা হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন দুই তারকা।

    ২০২১ সালের আগস্ট মাসের মধ্যেই নাকি পরিবারপরিকল্পনা করছিলেন সামান্থা। নাগার সন্তানের মা হওয়ার কথা ভাবছিলেন তিনি। কিন্তু তার দুই
    মাসের
    মাথাতেই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন সামান্থা নাগা। তবে সন্তান আছে। তিনটি পোষ্য রয়েছে অভিনেত্রীর। দুটি কুকুর একটি বিড়াল। যার মধ্যে একটি কুকুরকে নাগসামান্থা দুজনে মিলে পরিবারে আনেন। বিচ্ছেদ হয়ে গেলেও নাকি তাদের প্রিয় হ্যাশের দায়িত্ব এখনো ভাগাভাগি করে সামলান তারা।

    হ্যাশকে সম্প্রতি নাগার সঙ্গে শরীরচর্চা করার সময় যেমন দেখা গেছে, তেমনই দেখা গেছে সামান্থার বিছানায় শুয়ে থাকতে। তার পর থেকেই অনুরাগীদের জল্পনাতা
    হলে
    হ্যাশের কারণে একেবারে যোগাযোগ ছিন্ন হয়নি তাদের। এখনো একটি কারণ রয়ে গেছে তাদের যোগসূত্র হয়ে।

    বিনোদন ডেস্ক

  • নাগার শেষ স্মৃতিচিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর এখন নিজেকে সামলে নিয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ। সম্প্রতি শোনা গেছে নতুন প্রেমের গুঞ্জনও।

    একসময় নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে থাকাকালে একটি ট্যাটু করিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী  সামান্থা রুথ প্রভু। অবশ্য নাগার হাতের ট্যাটুর সঙ্গে মিলিয়ে নিজের হাতে ট্যাটুটি আঁকিয়েছিলেন অভিনেত্রী। দুজনের সম্পর্ক শেষ হওয়ার পরও সামান্থার হাতে সেই ট্যাটু ছিল, যা নিয়ে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হন অভিনেত্রী।

    সম্প্রতি প্রকাশিত ছবিতে সামান্থার হাতের সেই ট্যাটু আর দেখা যায়নি। ফলে নেটিজেনদের অনুমান, অভিনেত্রী অবশেষে নাগার ট্যাটুর অনুকরণে বানানো ট্যাটুটি মুছে ফেলেন। যদিও এখন পর্যন্ত ওই একই ট্যাটু নাগার হাতেও রয়েছে। কিন্তু সাবেককে ভুলে নতুন করে জীবন শুরু করতে আরও একধাপ এগিয়ে গেলেন সামান্থা। তার এ সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন অনুরাগীরা।

    আর কিছু দিন আগেই জানা গিয়েছিল, নিজের বিয়ের পোশাকটি রূপান্তরিত করেছেন সামান্থা। এমনকি বাগদানের সময় নাগার দেওয়া আংটি লকেট হিসাবে ব্যবহার করছেন অভিনেত্রী। বেশ কিছু অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখাও গেছে ওই লকেটটি পরতে। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তার হাতের ট্যাটুটি আর দেখা মেলেনি। তাতেই অনুরাগীদের অনুমান— নাগা চৈতন্যের শেষ চিহ্নটুকুও আর রাখলেন না সামান্থা।

    বিনোদন ডেস্ক

  • সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের পর কী সিদ্ধান্ত নিলেন সামান্থা

    শোভিতা ধুলিপালার সঙ্গে চুটিয়ে সংসার করছেন নাগা চৈতন্য। যদিও তার সাবেক স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কাজ নিয়েই ব্যস্ত। নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদ যে তাকে গভীর ভাবে জখম করেছে, তা আগেই জানতেন অনুরাগীরা।

    বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এ বিবাহবিচ্ছেদে তাকে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং সবটাই মেনে নিতে হয়েছে। নাগার সঙ্গে সামান্থার প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে আলোচনার পাশাপাশি নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। সামান্থা কখন, কোথায়, কী করছেন, সেই দিকে নজর সবার। ব্যক্তিগত জীবনকেও খুব বেশি আড়াল করতে চান না অভিনেত্রীও। এ বার যেমন নাগার শেষ স্মৃতিটুকু মুছে ফেললেন নিজের শরীর থেকে। সে কথাও অকপটে জানালেন অনুরাগীদের।

    এর আগেই তার বিয়ের পোশাক কেটে, রং করে কালো পোশাকে পরিণত করেন সামান্থা। বাগদানের সময় নাগার দেওয়া আংটিখানিও ভেঙে একটি লকেট করে নিয়েছেন। এ বার পালা উল্কির।

    অভিনেতার সঙ্গে প্রেমপর্ব শুরুর পর শরীরে তিনটি উল্কি করান অভিনেত্রী। ২০১০ সালে সামান্থার প্রথম ছবি ‘ইয়ে মায়া ছেসাভে’ ছবি মুক্তি পেয়েছিল, সেই ছবির নাম অনুযায়ী ‘ওয়াইএমসি’ ট্যাটুটি সামান্থার পিঠে রয়েছে। অভিনেত্রীর ডান দিকের পাঁজরের নিচে তার সাবেক স্বামী নাগা চৈতন্যর ডাক নাম ‘চৈ’ লেখা। বিয়ের সময় এই ট্যাটুটি করিয়েছিলেন সামান্থা। আর তৃতীয় ট্যাটুটি রয়েছে কব্জিতে। দুটি তীর আঁকা রয়েছে সেখানে। নাগা চৈতন্যের সঙ্গে মিলিয়ে তখন ট্যাটুটি করিয়েছিলেন তিনি।

    প্রথম দুটি উল্কি আগেই মুছে দিয়েছিলেন। এ বার কব্জিতে করা উল্কিটিও মুছে ফেলছেন সামান্থা। কারণ ওই একই রকম উল্কি ছিল নাগার হাতে। নাগা অবশ্য এখনো সে উল্কি মোছেননি। শোভিতার সঙ্গে বিয়ের পরও ওই উল্কি দেখা গিয়েছে নাগার হাতে।

    সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করেছেন সামান্থা। সেখানেই স্পষ্ট দেখা গিয়েছে আবছা হয়ে যাওয়া তীরের উল্কি। তার পর থেকেই অনুরাগীদের মধ্যে কানাঘুষা শুরু তবে শেষ স্মৃতি টুকি মুছে ফেললেন অভিনেত্রী!

    বিনোদন ডেস্ক

  • এবার সামান্থাকে নিয়ে নাগার বাবার বিস্ফোরক মন্তব্য

    ছেলে নাগা চৈতন্যকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আক্কিনেনি নাগার্জুন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার পর কেমন থাকবেন নাগা?— এমন প্রশ্নই দিনরাত ভাবাচ্ছিল অভিনেতাকে। যদিও শোভিতার সঙ্গে নাগার দ্বিতীয় বিয়ের পর নিশ্চিন্ত বাবা। তবে সাবেক বউমা সামান্থাকে ছেলেকে অবসাদে ফেলে চলে যাওয়ার জন্য দোষারোপ করেন নাগার্জুন।

    সামান্থার সঙ্গে অভিনেতা নাগা চৈতন্যের বিচ্ছেদের পর থেকে সামাজিক মাধ্যমে রোষের মুখে পড়তে হয় নাগাকে। বাবার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ তুলে নাগার দ্বিতীয় বিয়ের কারণ খুঁজেছেন নেটিজেনরা। 

    দুজনে ২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। দুজনে মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখনো তারা পরস্পরকে শ্রদ্ধা করেন। 

    কিন্তু সামাজিক মাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে সমালোচনা হয়, তাতে নিজেকে অপরাধী মনে হয় বলে সম্প্রতি জানিয়েছেন নাগা চৈতন্য। অভিনেতা সাফ জানিয়ে দেন, লোকে এমন করছেন যেন আমি কোনো দোষ করেছি।

    এবার যেন ছেলের কথার রেষ টেনে নাগার্জুন বলেন, আসলে চে খুব দুঃখে ছিল। ও কারও কাছে নিজের অনুভূতি প্রকাশ করে না। বাবা হিসাবে আমি বুঝতাম। ও আসলে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর অবসাদে ডুবে গিয়েছিল। এখন ওকে ফের খুশি দেখে নিশ্চিন্ত। 

    যদিও নাগার্জুনের এই মন্তব্য ভালোভাবে গ্রহণ করেননি সামান্থার অনুরাগীরা। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক