Tag: শাহরুখ খান

  • সালমানের সম্পত্তির পরিমাণ কত?

    বলিউড তারকাদের সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের জানার শেষ নেই। মূলত ব্লকবাস্টার সিনেমা এবং বিভিন্ন ব্রান্ডের বিজ্ঞাপন তাদের আয়ের প্রধান উৎস। খানদের মধ্যে সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখ খান।

    rnrn

    এদিকে চার দশকেরও বেশি সময় ধরে অগণিত অনুরাগীকে বিনোদন জুগিয়ে আসছেন সালমান খান। তার দীর্ঘ সফরে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। পাহাড়সম সম্পত্তির অধীশ্বরও হয়েছেন ভাইজান। 

    rnrn

    আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে- সালমান বছরে আয় করেন প্রায় ২০০ কোটি টাকা! সেই অনুপাতে বর্তমানে সালমানের মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ৮৫০ কোটি টাকা! ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল সালমানের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’। এ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেন তিনি। ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ১১ হাজার রুপি। এখন তিনি ছবিপ্রতি ১০০ থেকে ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সালমান ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ১২৫ কোটি টাকা। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির জন্য তিনি নিয়েছিলেন ১৩০ কোটি টাকা। এরপর টাইগার সিরিজের তৃতীয় পর্বে দর্শক আবারো সালমানকে দেখবেন। সেই ছবির জন্য অভিনেতা নাকি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

    rnrn

    তারকাদের আয়ের আরেকটি উৎস বিজ্ঞাপন। ইনস্টাগ্রাম বা টুইটারে বিজ্ঞাপনী পোস্টপিছু ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়াও সারা বছরে প্রায় ১০ থেকে ১৫টি ব্র্যান্ডের হয়ে প্রচার করেন সালমান। পাশাপাশি অভিনেতার রয়েছে নিজস্ব ব্যবসা। নিজস্ব প্রযোজনা সংস্থা, পোশাকের ব্র্যান্ড, জিমের সরঞ্জামের ব্র্যান্ড থেকেও তিনি প্রচুর অর্থ আয় করেন।

    rnrn

    সালমানের মতো তারকাকে ছোটপর্দায় নিজের ছবির প্রচার ছাড়া খুব একটা দেখা যায় না। তবে দীর্ঘ দিন তিনি রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করছেন। শোয়ের প্রতি পর্বের জন্য প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। এছাড়াও দেশের কয়েকটি জনপ্রিয় স্টার্ট আপ কোম্পানিতেও তিনি বিনিয়োগ করেছেন।

    rnrn

    তার বাড়ি-গাড়ির সংখ্যাও কম নয়। পাশাপাশি এগুলোর দাম জানতেও অনেকেরই চক্ষু চড়কগাছ হতে পারে। অনুরাগীরা জানেন, মুম্বাইতে সালমান বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে একটি এক কামরার ফ্ল্যাটে থাকেন। সমীক্ষা অনুসারে ওই বাড়িটির দাম প্রায় ১১৫ কোটি টাকা। পানভেলে সালমানের একটি ফার্ম হাউস রয়েছে। সেটির দাম প্রায় ৯৪ কোটি টাকা। গোয়া বিচে অভিনেতার যে নিজস্ব হলিডে হোম রয়েছে।  সেটির দাম ৩৫ কোটি টাকা। মুম্বাইয়ের চিম্বাই রোডে তার একটি বাড়ি রয়েছে। সেটির দাম ১৭ কোটি টাকা। এছাড়াও মুম্বাই এবং দুবাই মিলিয়ে সালমানের আরও তিনটি বাড়ি রয়েছে।

    rnrn

    অডি, বিএমডব্লিউ, মার্সেডিজ়, রেঞ্জ রোভার ভোগ, ল্যান্ড ক্রুজার এবং একটি লেক্সাসসহ সালমানের ব্যক্তিগত মালিকানায় মোট ছয়টি বিলাসবহুল গাড়ি রয়েছে। মোটরবাইকের প্রতি সালমানের ভালোবাসা অনেকেরই জানা। তার কাছে সুপারবাইকও রয়েছে। সূত্রের খবর, সালমানের মোট চারটি মোটরবাইক রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • সালমানের নিরাপত্তায় ৭০০ পুলিশকর্মী

    ভারতের জনপ্রিয় অভিনেতা সালমান খান এক যুগ পর কলকাতায় যাচ্ছেন। এ অনুষ্ঠানকে ঘিরে অনুরাগীদের মধ্যে প্রচণ্ড উন্মাদনা কাজ করছে। একই সঙ্গে অনুষ্ঠানকে ঘিরে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও কড়া নিরাপত্তার নিশ্চিত করা হয়েছে।

    rnrn

    কলকাতা পুলিশ সূত্র জানায়, সালমানের অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবেন ৭০০ পুলিশকর্মী। অভিনেতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার এবং দুজন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার, সাতজন ডিসিসহ ৭০০ পুলিশকর্মী।

    rnrn

    পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারিতেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এ ছাড়া শহরের পা রাখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। সালমানকে দই-মিষ্টি দিয়ে আপ্যায়নের পরিকল্পনা রয়েছে কলকাতার।

    rnrn

    শহরে পৌঁছে আলিপুরের একটি পাঁচতারা হোটেলে উঠবেন ভাইজান। সন্ধ্যায় কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে হবে অনুষ্ঠান। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই কাজ করবে কলকাতা পুলিশ।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • যে কারণে দেশে ‘পাঠান’-এর মুক্তি আবারও পেছাল

    নানা বিতর্কের অবসান ঘটিয়ে দেশের প্রেক্ষাগৃহে বলিউড কিং শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাওয়ার কথা ছিল ৫ মে। তবে এক সপ্তাহ পিছিয়ে আগামী ১২ মে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

    rnrn

    বুধবার এ তথ্যটি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু এবং ‘পাঠান’ সিনেমার আমদানিকর্তা অনন্য মামুন।

    rnrn

    প্রযোজক নেতা খসরু বলেন, ৩ মে সেন্সরে দুটি সিনেমার শো আছে। এর মধ্যে একটি বাংলা, একটি ইংরেজি। সে তালিকায় ‘পাঠান’ নেই। এর পর বৃহস্পতিবার (৪ মে) সরকারি ছুটি। ফলে সেদিন সেন্সর বোর্ড বন্ধ থাকবে। এর মধ্যে চলচ্চিত্র সম্মিলিত পরিষদের পক্ষ থেকেও আবেদন করা হয়েছে— ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর স্বার্থে ‘পাঠান’ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য। তবে দুই সপ্তাহ নয়, আমরা এক সপ্তাহ পিছিয়ে সিনেমাটি আগামী ১২ মে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছি।

    rnrn

    সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার মামুন বলেন, চলচ্চিত্র সম্মিলিত পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতেই উপমহাদেশীয় সিনেমা আমদানি করার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। তারা সিদ্ধান্ত নিয়েছে ‘পাঠান’ এক সপ্তাহ পর মুক্তি পাবে। দেশের সিনেমার মঙ্গলের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে- ১২ মে মুক্তি দেওয়া হবে ‘পাঠান।’
    rnপ্রসঙ্গত, গত ১১ এপ্রিল পাঁচটি শর্তে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশে উপমহাদেশীয় ভাষায় নির্মিত সিনেমা আমদানির অনুমতি দেয় সরকার।

    rnrn

     

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • যে শর্তে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান

    বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে চলতি বছরের ২৫ জানুয়ারি। এর পর ছবিটি অতীতের সকল রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে। বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা ছবির তকমা পায় পাঠান। ভারত জয় করার পর এবার বাংলাদেশ মাতাতে যাচ্ছে ছবিটি।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যগুলো জানিয়েছে, বাংলাদেশে পাঠান সিনেমা আনার দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় পরিচালক অনন্য মামুন। 

    rnrn

    তিনি দাবি করেছেন, গোটা পৃথিবীজুড়ে যত মানুষ ছবিটির ট্রেলার দেখেছেন, তার মধ্যে ৩৫ শতাংশই নাকি বাংলাদেশের। ফলে ভারতের মতোই বাংলাদেশেও পাঠান ঝড় তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

    rnrn

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ৫ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান। যদিও এর আগে বলা হয়েছিল, ঈদুল ফিতরেই ঢাকায় আত্মপ্রকাশ করবে শাহরুখের ছবি। কিন্তু ঈদে কেন মুক্তি পেল না এই ছবি? এর জবাবে অনন্য জানান, বাংলাদেশের প্রেক্ষাগৃহে যখন খুশি তখন উপমহাদেশের যে কোনো ছবি রিলিজ করা যায় না।

    rnrn

    তিনি জানান, বাংলাদেশে নিয়ম হলো- এদেশের কোনো ছবির বিনিময়ে ভারতীয় কোনো ছবি রিলিজ করা যায়। এবারও তাই হয়েছে। বাংলাদেশে পাঠান রিলিজের অনুমতি তখনই মিলেছে যখন বাংলাদেশের ‘পাঙ্কু জামাই’ ভারতে মুক্তির জন্য পাঠানো হয়েছে। ছবিটির নায়ক শাকিব খান।

    বিনোদন ডেস্ক

  • তরুণীর সঙ্গে ‘প্রতারণা’, শাহরুখকে দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ 

    মধ্য় প্রদেশের একটি রাজ্যে ‘প্রতারণামূলক আচরণ’এবং ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’এর ঘটনায় বলিউড কিং শাহরুখ খান ও এডুটেক সংস্থা বাইজুকে ক্রেতা আদালত দোষী সাব্যস্ত করেছে। ইন্দোর শহরের যুবতীকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালাত।

    rnrn

    এর আগে এই সংস্থাকে ঘিরে একাধিক অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে শনিবার বাইজুর বেঙ্গালুরুর অফিসে অভিযান করেছিল ভারতীয় পুলিশ। 
    rnবলিউড সুপারস্টার শাহরুখ খান এবং বাইজুর ম্যানেজারের বিরুদ্ধে প্রিয়াঙ্কা দীক্ষিত নামের এক তরুণী অভিযোগ করেছিল আদালতে। সেই অভিযোগে দোষী সাব্যস্ত করেছে ক্রেতা সুরক্ষা আদালত। এবার নতুনভাবে জড়িয়ে গেল সংস্থার সাবেক ব্র্যান্ড অ্যাম্বেসাডার শাহরুখ খানের নামও। 
    rn 
    rnইন্দোরের বাসিন্দা প্রিয়াঙ্কা দীক্ষিত আদালতের অভিযোগে বলেন, এডুটেক সংস্থাকে ১ লাখ ৮ হাজার টাকা কোচিং ফি দিয়েছিলাম। আইএএস এর প্রস্তুতি সংক্রান্ত ক্লাসে ২০২১ সালে ভর্তি হলেও কোনো রকম কোচিংএর সুবিধা পাননি। এই অভিযোগের ভিত্তিতে এ রায় দেয় আদালত। 

    rnrn

    এদিকে প্রিয়াঙ্কা দীক্ষিতকে তার কোচিং ফি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কনজিউমার কোর্ট। 

    rnrn

    প্রিয়াঙ্কা আদালতকে জানান, বারবার তাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও একটা টাকাও ফিরত দেয়নি বাইজু। 

    rnrn

    এদিকে ২০২১ সালের ১৩ই জানুয়ারি কোর্টে অভিযোগ দেন প্রিয়াঙ্কা। সেই সময় শাহরুখ খান ছিলেন সংস্থার প্রচারের মুখ। এরপরই গত সপ্তাহেই ইন্দোর জেলা ক্রেতা সুরক্ষা আদালতের তরফে জানানো হয়, প্রিয়াঙ্কাকে শুধু তার জমা দেওয়া ফি ফিরত দিলেই চলবে না। সঙ্গে দিতে হবে ১২% বার্ষিক সুদ।

    rnrn

    মামলার খরচ বাবদ প্রিয়াঙ্কা দীক্ষিতকে  ৫হাজার টাকা দিতে হবে। সঙ্গে আর্থিক ও মানসিক যন্ত্রণা ভোগের জন্য আরও ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ ও তার ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় 

    বড় ছেলে আরিয়ানকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন বলিউড কিং শাখরুখ খান। তবে পোশাকের নতুন ব্যবসা আরিয়ান শুরু করলে সেটাকে সমর্থন দেন শাহরুখ। শুধু সমর্থনের মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকেননি, সেটির প্রচারে নেমে পড়েন তিনি।

    rnrn

    তবে সেই ব্র্যান্ডের ওয়েবসাইটের যাত্রা শুরু হতে না হতেই তীব্র সমালোচনায় পড়েছে। পোশাকের অনেক বেশি দাম হওয়ায় শাখরুখ ও ছেলে আরিয়ানের ব্যাপক সমালোচনা করছে অনুরাগীরা। আরিয়ান খানের বিলাসবহুল পোশাকের ব্র্যান্ড ‘ডি অ্যাভল এক্স’। 

    rnrn

    রোববার এ ব্যান্ডের পথচলা শুরু হয়। এরপর থেকেই সমালোচনা শুরু হয় শাহরুখের ছেলের পোশাক ব্র্যান্ডের। তবে এ পোশাক ব্র্যান্ড নিয়ে অনুরাগীদের ব্যাপক আগ্রহ ছিল। এর কারণ হচ্ছে, ছেলের ব্যবসায় মডেলিং করছেন পিতা শাহরুখ খান।

    rnrn

    এদিকে ওয়েবসাইট লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক পরিচিত পায় এ ব্র্যান্ডটি। একসঙ্গে অনেক লোক ওয়েবসাইটে প্রবেশ করার ফলে শুরু হয় ঝামেলা। কিছুক্ষণ পরই ব্র্যান্ডটির টুইটারে একটি স্ট্যাটাস দেওয়া হয়, ‘আমরা খুব বেশি পরিমাণে ট্রাফিক এবং চেকআউটের সম্মুখীন হচ্ছি। অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন। কিছু সময় পরে আবার জানানো হয়, ব্যবহারকারীরা সাইটটি সহজেই অ্যাক্সেস করতে পারবেন।

    rnrn

    এদিকে সাইটে প্রবেশ করে পোশাকের দাম দেখে মাথায় হাত ওঠে ভক্তদের। টুইটারে শুরু হয় সমালোচনা। একাধিক ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা দাম দেখে বেশ হতবাক হয়েছেন। কমেন্টে কড়া সমালোচনাও করেছেন। একজন লিখেছেন, ‘খান সাহেব আমি আমার একটি কিডনি বিক্রি করলেও একটা টি-শার্ট কিনতে পারব না’।

    rnrn

    আরেকজন লিখেছেন, ‘দাম দেখতে এসেছিলাম। দাম দেখা হয়ে গেছে। চলে যাচ্ছি।’ তৃতীয়জন লিখেছেন, ‘এসব পাগলামি। এত দাম দিয়ে পোশাক কেনে কারা আমি তাদের দেখতে চাই।’

    rnrn

    চতুর্থজন লিখেছেন, ‘টি-শার্ট ২৪ হাজার, জ্যাকেট ২ লাখ! এসবের কী মানে!’

    rnrn

    আরিয়ানের ওয়েবসাইটে দেখা গেছে, প্রিন্টেড ডিজাইনের একটি সাদা টি-শার্টের দাম ২৪ হাজার টাকা। কালো হুডির দাম ছিল ৪৫ হাজার ৫০০ টাকা। একটি লেদার জ্যাকেটের দাম ২ লাখের বেশি।

    বিনোদন ডেস্ক

  • ঝগড়া থেকে হাতাহাতি, শাহরুখ খানকে গুলি করেন সালমান!

    বলিউডের প্রথম সারির তারকা হলেন শাহরুখ খান ও সামলান খান। তাদের দুইজনের বন্ধুত্ব কয়েক দশকের। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তারা। 

    rnrn

    এত কিছুর পরও এক সময় নাকি রাগের মাথায় শাহরুখ খানকে গুলি করেছিলেন সালমান খান।  সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে সরল স্বীকারোক্তি দিলেন বলিউডে ‘ভাইজান’ খ্যাত সালমান খান।

    rnrn

    ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘করণ অর্জুন’ ছবিতে দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমান খান। দুই ভাইয়ের মায়ের ভূমিকায় ছিলেন রাখি গুলজার। খলনায়কের চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা অমরিশ পুরী।  সেই ছবির সেটেই নাকি শাহরুখকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন সালমান খান। 

    rnrn

    সালমান খান বলেন, শুটিংয়ের সময় আমাদের খালি বন্দুক দেওয়া হত। আমি আমাদের অ্যাকশন পরিচালক ভিকু বর্মার কাছ থেকে একটা খালি বন্দুক পেয়েছিলাম। একটা পার্টির দৃশ্য শুট হওয়ার কথা তখন। সেটে ভর্তি লোক। আমি তখন শাহরুখকে বললাম, আমি তোকে নাচ করার জন্য ডাকব, তুই তাতে মানা করবি, আমাদের মধ্যে একটা হাতাহাতি হবে। এই যে, খালি বন্দুক রয়েছে, আমি তোকে গুলি করব, আর তুই লুটিয়ে পড়বি। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তখন শাহরুখ বলল, ও নাকি ক্লান্ত, এখন নাকি ওই দৃশ্য শুট করার ইচ্ছা নেই।

    rnrn

    সালমান খান আরও বলেন, আমার ভাই সোহেলও ওখানে ছিল। আমি শাহরুখের হাত টানতেই ও ছিটকে পড়ে যায়। এরপর শাহরুখের সঙ্গে আমার হাতাহাতি হয়। আমি তখন বন্দুক নিয়ে শাহরুখ খানকে গুলি করি। গুলি খেয়ে শাহরুখ মাটিতে লুটিয়ে পড়ে।  সেখানে জাভেদ আখতারের স্ত্রী হানি ইরানি ছিলেন, একজন সাংবাদিকও ছিলেন।

    rnrn

    সেই স্মৃতিচারণ করে সালমান আরও বলেন, ১০ মিনিট ধরে আমরা অপেক্ষা করছি যে শাহরুখ উঠে বসবে, আমার চোখ লাল হয়ে গিয়েছে। আমি শাহরুখকে ডাকছি, ও উঠছে না। যখন ও চোখ খুলছেই না, তখন সোহেল আর ভিকুও চিন্তায় পড়ে গিয়েছিল। তারপরে শুনতে পেলাম শাহরুখ নাক ডাকছে।

    rnrn

    সেটে শাহরুখের সেই দুষ্টুমির ঘটনা নিয়ে সালমান খান আরও বলেন, ছবিতে অর্জুনের পারফরম্যান্সের থেকে ওই নাকডাকা বেশি ভালো ছিল। সবাই বিশ্বাস করে নিয়েছিলেন যে কিছু একটা অঘটন ঘটে গিয়েছে।

    rnrn

    এই উদাহরণ দিয়ে সলমন বলেন, শাহরুখের মতো ‘পারফর্মার’ এই মুহূর্তে গোটা দেশে আর এক জন নেই। সম্প্রতি ‘পাঠান’ ছবিতে টাইগারের চরিত্রে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছে সলমনকে। আগামী ‘টাইগার ৩’ ছবিতেও সলমনের সঙ্গে জুটি বাঁধবেন শাহরুখ।

    বিনোদন ডেস্ক

  • যে শর্ত পালনে ‘হত্যা থেকে’ বাঁচবেন সালমান খান

    একাধিকবার বিষ্ণোই সম্প্রদায়ের কাছে খুনের হুমকি পেয়েছেন বলিউড কিং সালমান খান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে প্রথম মুখ খুলেছেন বলিউড সুপারস্টার। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় কারাগারে যেতে হয়েছিল সালমান খানকে।

    rnrn

    সম্প্রতি এ নিয়ে প্রথমবার মুখ খুললেন কিসি কা ভাই কিসি কি জান—এর অভিনেতা। বিচার বিভাগের প্রতি তার পূর্ণ আস্থা আছে এবং বিচারকদের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

    rnrn

    এর আগে ১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে ফিল্মের শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। সেই সময় সুরজ বারজাতিয়ার 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং করছিলেন তিনি যোধপুরের কাছে মাথানিয়ার বাওয়াদে। অভিনেতার বিরুদ্ধে সেই সময় অভিযোগ করেছিলেন বিষ্ণোই সম্প্রদায়ের সদস্যরা।

    rnrn

    সেই বছরই গ্রেফতার করা হয় সালমান খানকে। তবে তিনি জামিনে ছাড়া পান। ২০১৬ সালের জুলাই মাসে রাজস্থান হাইকোর্ট সালমানকে মামলা থেকে খালাস দেন। হাইকোর্ট জানান, খানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। রাজস্থান সরকার এর পর সুপ্রিমকোর্টে আপিল করে।
    rnগণমাধ্যমকে সালমান খান বলেছেন, তিনি সত্যিই জানেন না আদালতের সিদ্ধান্ত কী হবে। তবে যাই হোক না কেন, মাথা পেতে নেবেন। এবং ভারতের বিচারব্যবস্থার ওপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে।

    rnrn

    তবে সালমান যাই বলুন না কেন, তার ওপর থেকে রাগ কমছে না বিষ্ণোই সম্প্রদায়ের। সাম্প্রতিক সময়ে একাধিকবার তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্য সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই জানিয়েছেন খুন করবেন তিনি সালমানকে।

    rnrn

    এমনকি স্বীকার করে নিয়েছেন এর আগেও শার্প শুটার দিয়ে ভাইজানকে খুনের চেষ্টা করা হয়েছে। তবে তা ব্যর্থ হয়। সঙ্গে লরেন্সের দাবি, যদি সালমান বিকানেরে তাদের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে নেন, তাহলে তারা ক্ষমা করার কথা ভেবে দেখবেন।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • এবার যে ব্যবসায় জড়ালেন শাহরুখপুত্র আরিয়ান

    বলিউড কিং শাহরুখের মতো ছেলে আরিয়ানও নায়ক হবেন- ভক্তদের মনে এমনটাই প্রত্যাশা ছিল। তবে ছেলে হেঁটেছেন ভিন্ন পথে। যদিও প্রথমে পরিচালনায় আসবেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। তার পর হঠাৎ খবর, অ্যালকোহলের ব্র্যান্ড খুলেছেন আরিয়ান।

    rnrn

    এবার সোজাসুজি জামাকাপড়ের ব্যবসায় নেমে পড়লেন শাহরুখপুত্র আরিয়ান। যার নাম ড্য়াভোল ডট এক্স। সেই পোশাক কোম্পানির আসন্ন প্রচারেও নামলেন শাহরুখ খান। টুইটারে পোস্ট করলেন প্রোমোও।

    rnrn

    মাদককাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। এবারটাও আরিয়ান পাশে পেলেন তাকে। শাহরুখের হাত ধরেই নতুন ব্যবসায় পা রাখলেন আরিয়ান খান।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিদেশের এক জনপ্রিয় মদ কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছেন আরিয়ান। শিগগিরই ভারতে সেই ব্র্যান্ডের মদ লঞ্চ করতে চলেছেন তিনি। এরইমধ্যে আরিয়ানের সঙ্গে যাবতীয় ব্যবসায়ীক চুক্তিও সই করে ফেলেছে সংস্থাটি।
    rnতবে নতুন এই ব্যবসা নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি আরিয়ানের।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ঈদ শুভেচ্ছা জানালেন বলিউড বাদশা

    বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষ্যে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন।

    ঈদ উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

    পোস্টে শাহরুখ বলেন, এই উৎসবের দিনে তোমাদের সবাইকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে!!! এবার চলো ভালোবাসা ছড়িয়ে দেই। সৃষ্টিকর্তার আশীর্বাদ আমাদের সবার ওপর বর্ষিত হোক। ঈদ মোবারক।

    বিনোদন ডেস্ক