Home / Entertainment / তরুণীর সঙ্গে ‘প্রতারণা’, শাহরুখকে দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ 

তরুণীর সঙ্গে ‘প্রতারণা’, শাহরুখকে দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ 

মধ্য় প্রদেশের একটি রাজ্যে ‘প্রতারণামূলক আচরণ’এবং ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’এর ঘটনায় বলিউড কিং শাহরুখ খান ও এডুটেক সংস্থা বাইজুকে ক্রেতা আদালত দোষী সাব্যস্ত করেছে। ইন্দোর শহরের যুবতীকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালাত।

rnrn

এর আগে এই সংস্থাকে ঘিরে একাধিক অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে শনিবার বাইজুর বেঙ্গালুরুর অফিসে অভিযান করেছিল ভারতীয় পুলিশ। 
rnবলিউড সুপারস্টার শাহরুখ খান এবং বাইজুর ম্যানেজারের বিরুদ্ধে প্রিয়াঙ্কা দীক্ষিত নামের এক তরুণী অভিযোগ করেছিল আদালতে। সেই অভিযোগে দোষী সাব্যস্ত করেছে ক্রেতা সুরক্ষা আদালত। এবার নতুনভাবে জড়িয়ে গেল সংস্থার সাবেক ব্র্যান্ড অ্যাম্বেসাডার শাহরুখ খানের নামও। 
rn 
rnইন্দোরের বাসিন্দা প্রিয়াঙ্কা দীক্ষিত আদালতের অভিযোগে বলেন, এডুটেক সংস্থাকে ১ লাখ ৮ হাজার টাকা কোচিং ফি দিয়েছিলাম। আইএএস এর প্রস্তুতি সংক্রান্ত ক্লাসে ২০২১ সালে ভর্তি হলেও কোনো রকম কোচিংএর সুবিধা পাননি। এই অভিযোগের ভিত্তিতে এ রায় দেয় আদালত। 

rnrn

এদিকে প্রিয়াঙ্কা দীক্ষিতকে তার কোচিং ফি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কনজিউমার কোর্ট। 

rnrn

প্রিয়াঙ্কা আদালতকে জানান, বারবার তাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও একটা টাকাও ফিরত দেয়নি বাইজু। 

rnrn

এদিকে ২০২১ সালের ১৩ই জানুয়ারি কোর্টে অভিযোগ দেন প্রিয়াঙ্কা। সেই সময় শাহরুখ খান ছিলেন সংস্থার প্রচারের মুখ। এরপরই গত সপ্তাহেই ইন্দোর জেলা ক্রেতা সুরক্ষা আদালতের তরফে জানানো হয়, প্রিয়াঙ্কাকে শুধু তার জমা দেওয়া ফি ফিরত দিলেই চলবে না। সঙ্গে দিতে হবে ১২% বার্ষিক সুদ।

rnrn

মামলার খরচ বাবদ প্রিয়াঙ্কা দীক্ষিতকে  ৫হাজার টাকা দিতে হবে। সঙ্গে আর্থিক ও মানসিক যন্ত্রণা ভোগের জন্য আরও ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *