Tag: শাহরুখ খান

  • স্ত্রীর যে সাফল্যে গর্বিত শাহরুখ খান

    বলিউডের সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। তাদের দাম্পত্য জীবন প্রায় ৩০ বছরের। অনেক চড়াই উতরাইয়ের পরও একে অপরের সঙ্গ ছাড়েননি। 

    rnrn

    গৌরি বলিউ তারকার স্ত্রীই নন! তার নিজেরও একটা পরিচয় রয়েছে। এই মুহূর্তে তিনি ভারতের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার। গৌরীর এই অন্দরসজ্জাশিল্পী হয়ে ওঠার পেছনেও রয়েছেন শাহরুখ। 

    rnrn

    গৌরীর গর্ভে ছেলে আরিয়ান আসার পর মুম্বাইয়ে থাকার জন্য সেই সময়ে সামর্থ্যের তুলনায় বেশি দামে বাড়ি কেনেন শাহরুখ। বাড়িটি কেনার পর আর্থিক শঙ্কটে ঘর সাজানোরর মতো তেমন অর্থ ছিল না। তখন থেকেই গৌরী বাড়িতে বসে খাতা-কলমে ডিজাইন করা শুরু করেন। 

    rnrn

    এক সাক্ষাৎকারে গৌরী বলেন, আমি খুব ভালো কাজ করতে চাই। হয়তো বিশ্বখ্যাত ইন্টিরিয়র ডিজাইনার হতে পারব না। তবে জীবনে নতুন কিছু করার কোনও বয়স নেই। আমি আমার লক্ষ্যে চলছি। সেই লক্ষ্য রোজ পূরণ হচ্ছে। 

    rnrn

    তিনি আরও বলেন, আমার সাজানো সব কিছু যখন স্পর্শ করি, তখন নিজেকে একজন সফল নারী হিসেবে গর্ব অনুভব করি। গৌরীর এই সাফল্যে গর্বিত শাহরুখ খানও।

    বিনোদন ডেস্ক

  • বানসালির ছবিতে শাহরুখের নায়িকা কি কিয়ারা!

    ‘পাঠান’-এর বিপুল সাফল্যের পর শাহরুখ খানের ক্যারিয়ারে নতুন মোড় নিয়েছে বলে মনে করছেন পরিচালকরা। বলেউডে গুঞ্জন উঠেছে— ২১ বছর পর শাহরুখকে ফিরে চাইছেন সঞ্জয় লীলা বানসালিও। সঞ্জয় পরিচালিত ‘দেবদাস’ ছিল শাহরখের সঙ্গে তার শেষ কাজ।

    rnrn

    তবে এবার ‘ইনশাল্লাহ’ ছবিতেই নায়ক হিসাবে দেখা যাবে শাহরুখকে। নায়িকা কিয়ারা আদভানি। তবে তার পাশে শাহরুখকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না এতদিন। চুক্তিতে ছিলেন আরেক খান, ‘ভাইজান’। তবে সালমান খানের সঙ্গে মতান্তর দেখা দিতে এ ছবির কাজ বহু দিন তুলে রেখেছিলেন পরিচালক। মাঝে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ বানিয়েছেন সঞ্জয়। তার পর আবার এখন ধুলো ঝেড়ে নামালেন ‘ইনশাল্লাহ’র কাজ।

    rnrn

    নব্বইয়ের দশকের দুই মেগাতারকাই রয়েছেন সঞ্জয়ের ভাবনায়। তার মধ্যেই হঠাৎ ভাইরাল এক টুইট। যাতে বলা হয়েছে— সঞ্জয়ের পরবর্তী ছবিতে কিয়ারার সঙ্গে দেখা যাবে শাহরুখকে। রোমান্টিক কমেডি ছবি সেটি, মুক্তি পাবে ২০২৫ সালের প্রেম দিবসের আশপাশে।

    rnrn

    যদিও এই তথ্য ভুয়া বলেই মনে করছেন অনেকে। শাহরুখ ও কিয়ারাকে নিয়ে অহেতুক গুজব রটানো হচ্ছে বলে তাদের দাবি। বর্তমানে ‘সত্য প্রেম কি কথা’ নিয়ে ব্যস্ত আছেন কিয়ারা। সেটিও এক রোমান্টিক কমেডি, মুক্তি পাবে ২০২৩ সালের জুনে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ১০০ প্রভাবশালীর তালিকায় শাহরুখ খান

    বিশ্বের একশ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বৃহস্পতিবার ২০২৩ সালের এই তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিনে। 

    rnrn

    শাহরুখের সঙ্গে এই তালিকায় আরও রয়েছেন জেনিফার কুলিজ, কে হুয়ে কোয়ান, লেখক সালমান রুশদি ও পেড্রো প্যাস্কাল।

    rnrn

    গত বছর রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ খানের একটি ছবি শেয়ার করা হয়েছে টাইম ম্যাগাজিনে। বলিউড সুপারস্টারের এই কৃতিত্বেরে জন্য বেজায় খুশি দীপিকা পাড়ুকোন।

    rnrn

    তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, শাহরুখ খানের সঙ্গে প্রথমবার দেখা করার কথা আমি কখনোই ভুলতে পারব না। আমি সবেমাত্র একটি স্যুটকেস এবং একটি স্বপ্ন নিয়ে বেঙ্গালুরু থেকে মুম্বাই এসেছিলাম। পরের জিনিসটি হল আমি তার বাড়িতে বসে আছি! জানলাম আমাকে একটি চরিত্রের জন্য বিবেচনা করা হচ্ছে, তার বিপরীতে একটি ছবিতে। সেই ঘটনার ১৬ বছর হয়ে গিয়েছে। আমাদের সম্পর্ককে বিশেষ করে তোলে একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং শ্রদ্ধা। শাহরুখ খান চিরকাল সর্বকালের সেরা অভিনেতাদের একজন হিসেবে পরিচিত হবেন। 

    rnrn

    তিনি আরও লেখেন, যারা শাহরুখ খানকে কাছ থেকে চেনে বা তার প্রতি টান রয়েছে, তারা কখনওই মাত্র ১৫০ শব্দে এই বিষ্ময়, শাহরুখ খানের ব্যাপারে লিখে শেষ করতে পারবে না। 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে শাহরুখের সঙ্গে ১৬ বছর কথা বলেননি সানি দেওল

    শুধু হিরোইনরাই নয়, অনেক সময় হিরোরাও পরস্পরের বন্ধু হতে পারেন না। এর প্রধান কারণ হচ্ছে— একে অপরের প্রতি ঈর্ষা। এটা কেউ বলতে চায় না।
    rnতবে প্রকাশ্যে পরিচালক যশ চোপড়ার সঙ্গে ‘ঝামেলা’ এবং শাহরুখের প্রতি রাগের কারণ ফাঁস করেছিলেন বলিউড অভিনেতা সানি দেওল।

    rnrn

    একসঙ্গে ‘ডর’ ছবিতে কাজ করেছিলেন সানি-শাহরুখ। বলিউড বাদশার ক্যারিয়ারের একদম শুরুর দিকে ‘ডর’, ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন এ অভিনেতা। অন্যদিকে ছবির নায়ক সানি দেওল ততদিনে বলিউডের প্রতিষ্ঠিত নায়ক।
    rnআশ্চর্যজনকভাবে ‘ডর’ ছবিতে নায়ক সানিকে ছাপিয়ে যান ‘ভিলেন’ শাহরুখ। বিষয়টা ভালোভাবে মেনে নিতে পারেননি সানি। এর জন্য যশ চোপড়াকেই দায়ী করেন সানি।

    rnrn

    ছবির একটি দৃশ্যে সানি দেওলকে, রাহুল অর্থাৎ শাহরুখের ছুরি মারার যে দৃশ্য রয়েছে তা নিয়ে যশ চোপড়ার সঙ্গে রীতিমতো তর্কাতর্কি হয়েছিল সানির।
    rnঅভিনেতার কথায়, ‘আমি চেষ্টা করছিলাম এটা বোঝানোর যে আমি ছবিতে কমান্ডোর চরিত্রে অভিনয় করছি। যে ভীষণ ফিট ও অভিজ্ঞ। এই ছেলেটা এত সহজে কীভাবে আমাকে হারাতে পারে? যদি আমি ওকে দেখতে না পাই তা হলে অন্য বিষয় কিন্তু আমি ওকে দেখছি আর সে এসে আমাকে মেরে চলে গেল, তা হলে তো আমি কমান্ডোই নই।

    rnrn

    যদিও যশ চোপড়া অভিনেতার এই তত্ত্বে বিশেষ পাত্তা দেননি। রাগে ও অভিমানে প্যান্ট টেনে ছিঁড়ে ফেলেছিলেন সানি। তার কথায়, ‘শিগগিরই রাগে আমি হাত দিয়ে টেনে প্যান্ট ছিঁড়ে ফেলেছিলাম, দুর্ভাগ্যবশত আমি সেটা বুঝতেও পারিনি। ’
    rnধর্মেন্দ্র পুত্র আরও যোগ করেন, ডর মুক্তির পর ১৬ বছর আমাদের কোনো কথা হয়নি (শাহরুখ-সানি)। যদিও সেটা ইচ্ছাকৃত ছিল বলা যাবে না। আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। এমনি আমি সামাজিকভাবে খুব বেশি লোকজনের মিশি না। আমাদের আর দেখাই হয়নি, তাই কথা বলার পরিস্থিতি ছিল না।

    rnrn

    ১৯৯৩ সালে মুক্তি পায় শাহরুখ খান, সানি দেওল, জুহি চাওলা অভিনীত ডর। ‘কিরণ’ (জুহি)-এর প্রেমে পাগল রাহুল (শাহরুখ) সারাক্ষণ তাকে স্টক করত— এই প্রেক্ষাপটেই গড়ে উঠেছিল ‘ডর’। সদ্য উদয় চোপড়া ফাঁস করেন, এই ছবির আসল ভাবনা এসেছিল হৃতিক রোশনের কাছ থেকে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের ওপর রাগ করে প্যান্ট ছিঁড়েন সানি, অতঃপর…

    শুধু হিরোইনরাই নয়, অনেক সময় হিরোরাও পরস্পরের বন্ধু হতে পারেন না। এর প্রধান কারণ হচ্ছে— একে অপরের প্রতি ঈর্ষা। এটা কেউ বলতে চায় না।তবে প্রকাশ্যে পরিচালক যশ চোপড়ার সঙ্গে ‘ঝামেলা’ এবং শাহরুখের প্রতি রাগের কারণ ফাঁস করেছিলেন বলিউড অভিনেতা সানি দেওল।
    rnএকসঙ্গে ‘ডর’ ছবিতে কাজ করেছিলেন সানি-শাহরুখ।

    rnrn

    বলিউড বাদশার ক্যারিয়ারের একদম শুরুর দিকে ‘ডর’, ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন এ অভিনেতা। অন্যদিকে ছবির নায়ক সানি দেওল ততদিনে বলিউডের প্রতিষ্ঠিত নায়ক।
    rnআশ্চর্যজনকভাবে ‘ডর’ ছবিতে নায়ক সানিকে ছাপিয়ে যান ‘ভিলেন’ শাহরুখ। বিষয়টা ভালোভাবে মেনে নিতে পারেননি সানি। এর জন্য যশ চোপড়াকেই দায়ী করেন সানি।

    rnrn

    ছবির একটি দৃশ্যে সানি দেওলকে, রাহুল অর্থাৎ শাহরুখের ছুরি মারার যে দৃশ্য রয়েছে তা নিয়ে যশ চোপড়ার সঙ্গে রীতিমতো তর্কাতর্কি হয়েছিল সানির।

    rnrn

    অভিনেতার কথায়, ‘আমি চেষ্টা করছিলাম এটা বোঝানোর যে আমি ছবিতে কমান্ডোর চরিত্রে অভিনয় করছি। যে ভীষণ ফিট ও অভিজ্ঞ। এই ছেলেটা এত সহজে কীভাবে আমাকে হারাতে পারে? যদি আমি ওকে দেখতে না পাই তা হলে অন্য বিষয় কিন্তু আমি ওকে দেখছি আর সে এসে আমাকে মেরে চলে গেল, তা হলে তো আমি কমান্ডোই নই।

    rnrn

    যদিও যশ চোপড়া অভিনেতার এই তত্ত্বে বিশেষ পাত্তা দেননি। রাগে ও অভিমানে প্যান্ট টেনে ছিঁড়ে ফেলেছিলেন সানি। তার কথায়, ‘শিগগিরই রাগে আমি হাত দিয়ে টেনে প্যান্ট ছিঁড়ে ফেলেছিলাম, দুর্ভাগ্যবশত আমি সেটা বুঝতেও পারিনি। ’

    rnrn

    ধর্মেন্দ্র পুত্র আরও যোগ করেন, ডর মুক্তির পর ১৬ বছর আমাদের কোনো কথা হয়নি (শাহরুখ-সানি)। যদিও সেটা ইচ্ছাকৃত ছিল বলা যাবে না। আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। এমনি আমি সামাজিকভাবে খুব বেশি লোকজনের মিশি না। আমাদের আর দেখাই হয়নি, তাই কথা বলার পরিস্থিতি ছিল না।

    rnrn

    ১৯৯৩ সালে মুক্তি পায় শাহরুখ খান, সানি দেওল, জুহি চাওলা অভিনীত ডর। ‘কিরণ’ (জুহি)-এর প্রেমে পাগল রাহুল (শাহরুখ) সারাক্ষণ তাকে স্টক করত— এই প্রেক্ষাপটেই গড়ে উঠেছিল ‘ডর’। সদ্য উদয় চোপড়া ফাঁস করেন, এই ছবির আসল ভাবনা এসেছিল হৃতিক রোশনের কাছ থেকে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • বাদশাহকে টেক্কা দিচ্ছেন রানী

    'পাঠান' সিনেমা দিয়ে নজির গড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে এবার বাদশাহকে টেক্কা দিতে চলেছেন রানী মুখার্জি। নরওয়েতে নজির গড়ল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। 

    rnrn

    ছবিটি মুক্তি পেয়েছে ১৭ মার্চ। সপ্তাহান্তের বক্স অফিস সংগ্রহে বলিউডের আগের সব নজির ভেঙে দিয়েছে এই ছবি। ৭৪৫ হাজার নরওয়েজিয়ান মুদ্রা (ক্রোন) এসেছে ছবির সংগ্রহে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৯ লাখ টাকা। সেই সঙ্গে তিন দিনে ৪.৮ হাজার অকুপেন্সি। এর আগে সালমান খান অভিনীত ‘সুলতান’ ৪.৪ হাজার অকুপেন্সি অর্জন করেছিল ৫ দিনে। সাম্প্রতিককালের সবচেয়ে জনপ্রিয় ছবি ‘পাঠানকে’ও ছাপিয়ে গেছে রানী অভিনীত এই ছবি। পাঁচ দিনে ‘পাঠান’-এর আগে দেশের বাইরে অকুপেন্সি ছিল ৪.১ হাজার।

    rnrn

    বলিউড ছবি হিসাবেও নতুন মানদণ্ড স্থাপন করেছে অসীমা ছিব্বর পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। 

    rnrn

    সন্তানের অধিকার চেয়ে এক প্রবাসী মায়ের লড়াইয়ের কাহিনি এ ছবির উপজীব্য। মায়ের চরিত্রে রানী। বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও এ ছবির অন্যতম আকর্ষণ। ছবির আবেগ ছুঁয়ে গেছে দর্শকদের।

    rnrn

    প্রযোজক সংস্থার পক্ষ থেকে ছবিটির সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। প্রযোজক নিখিল আদভানি বলেন, একজন সাহসী লড়াকু মায়ের গল্প এত মানুষকে ছুঁয়ে গেছে দেখে ভালো লাগছে। দর্শকদের প্রাণিত করতে এমন ছবি আরও তৈরি করব আমরা।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখকে খোঁচা প্রিয়াংকার

    বলিউড বাদশাহ শাহরুখ খানের ফ্যান ছিলেন প্রিয়াংকা চোপড়া। ‘ডন’ সিরিজের দুটি সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয়ও করেছিলেন ভারতীয় এ অভিনেত্রী। পরবর্তী সময়ে তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠেন। ওই সময়ে তাদের মধ্যে প্রেমের গুঞ্জনও ওঠে। ভারতের সংবাদমাধ্যমে এ নিয়ে বিস্তর লেখালেখি শুরু হলে বেঁকে বসেন শাহরুখের স্ত্রী গৌরী খান।

    rnrn

    স্ত্রীর আপত্তির কারণে প্রিয়াংকার সঙ্গে আর কাজ করা হয়নি শাহরুখের। গুঞ্জন রয়েছে, গৌরী খান-করণ জোহরের প্রভাবে বলিউডে একঘরে হয়ে পড়েছিলেন প্রিয়াংকা। অনেকটা বাধ্য হয়েই বিকল্প পথ খুঁজছিলেন। একসময় ‘কোয়ান্টিকো’ সিরিজ দিয়ে পশ্চিমের দেশে পরিচিত হয়ে ওঠেন প্রিয়াংকা। 

    rnrn

    ২০১৭ সালে মুক্তি পায় তার প্রথম হলিউড সিনেমা ‘বেওয়াচ’। এখন তো সেখানেই পাকাপাকি আসন তৈরি করে নিয়েছেন প্রিয়াংকা। আগামী ২৮ এপ্রিল আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে তার নতুন হলিউড সিরিজ ‘সিটাডেল’।
    rnসম্প্রতি এ সিরিজের প্রচারে গিয়ে শাহরুখকে খোঁচা মেরে কথা বললেন প্রিয়াঙ্কা। বিরোধিতা করলেন শাহরুখের করা একটি মন্তব্যের।

    rnrn

    কিছু দিন আগে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, তিনি হলিউডে কাজ করতে চান কিনা। উত্তরে অভিনেতা বলেছেন, আমি ওখানে যাব কেন? বলিউডেই আমি আরামে আছি। সিটাডেল সিরিজের প্রচারে গিয়ে প্রিয়াংকা বলেন, আরাম শব্দটা আমার কাছে একঘেয়ে। আমি অহঙ্কারি নই। আমি নিজের ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী। নিজের দেশের সাফল্যের ভর করে, অন্য দেশে কাজ করতে চাই না। এখনো আমি নতুন কাজের জন্য অডিশন দিতে পছন্দ করি।

    rnrn

    প্রিয়াংকা চোপড়া আরও বলেন, আমি ভীষণ প্রফেশনাল। আমার আশপাশের মানুষের জিজ্ঞেস করলে ওরা এটাই বলবে। কিন্তু আমি সেটাকে নিয়ে গর্ব করি না। আমার বাবা আর্মিতে ছিলেন। উনি আমাকে ডিসিপ্লিনের গুরুত্ব শিখিয়েছেন। কাজের চেয়ে আমি নিজের ইগোকে বড় করে দেখি না। এ কথা বলে শাহরুখকেই যে খোঁচা দিয়েছেন অভিনেত্রী, তা আর কারও বোঝার বাকি নেই।   
    rn 

    বিনোদন ডেস্ক

  • রাতের অন্ধকারে প্রাচীর টপকে শাহরুখের বাড়িতে!

    আলিয়া ভাটের গোপন মুহূর্ত লেন্সবন্দি করা নিয়ে শোরগোলের মধ্যেই বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলোয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মান্নাতের ম্যানেজার দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বৃহস্পতিবার পুলিশের হাতে তুলে দিয়েছেন। 

    rnrn

    ঘটনার বর্ণনা দিয়ে নিরাপত্তারক্ষীরা জানান, বুধবার রাতে প্রাচীর টপকে মান্নাতের ভেতরে ঢুকে লুকিয়েছিলেন ওই দুই ব্যক্তি। তবে শাহরুখ ‘জওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত থাকায় সেই রাতে বাড়ি ফেরেননি।

    rnrn

    পের বৃহস্পতিবার ভোরবেলা বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন শাহরুখ। তার পরই মান্নাতের মধ্যে লুকিয়ে থাকা ওই দুই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। 

    rnrn

    শাহরুখের ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের শাহরুখ-ভক্ত হিসাবে পরিচয় দেন। মান্নাতের পেছন দিকের প্রাচীর টপকে তারা ভেতরে ঢুকেছিলেন। তাদের ধরে ফেলা হলেও কাকুতি-মিনতি করতে থাকেন শাহরুখের সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়ার জন্য। তবে না বলে তারকার বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে তাদের আটক করেছে পুলিশ। 

    rnrn

    তবে এ বিষয়ে শাহরুখ এখনো মুখ খোলেননি।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে শাহরুখকে চড় মেরেছিলেন সরোজ খান!

    অতিরিক্ত কাজের চাপে নাজেহাল হয়ে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চাপ সামলাতে না পেরে কাজ নিয়ে অভিযোগ করেছিলেন তিনি। আর সেটার পরিণামে কপালে জুটেছিল চড়! আর সেটা মেরেছিলেন বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান।

    rnrn

    দিলওয়ালে ছবির প্রমোশনে গিয়ে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের কথা মনে করেছিলেন অভিনেতা। তিনি বলেছিলেন, এক একদিনে তিনি তিনটি করে শিফট করতেন তখন। ক্লান্ত হয়ে যেতেন এত কাজের চাপে। একবার নাকি এত কাজ দেখে তিনি অভিযোগ করে ফেলেছিলেন। শেষ না হতে চাওয়া কাজের চাপে তিনি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আর তখন নাকি সরোজ খান এসে তার মাথায় গাট্টা মেরেছিলেন। যদিও সেটা মজা করেই এবং আলতো করে।

    rnrn

    সেই সময়ের কথা মনে করে শাহরুখ বলেন, উনি এখানে থাপ্পড় মেরেছিলেন। (মাথার পিছন দিকটা দেখিয়ে বলেন) তারপর বলেছিলেন বাবু একটা কথা মনে রাখবে শিল্পী হিসেবে কখনও অভিযোগ করবে না যে কাজ বেশি বা কম। কারণ যখন কাজ থাকে না সেটা আরও অনেক বড় অভিযোগ। সব জিনিস নিয়ে অভিযোগ জানিও, কিন্তু এটা নিয়ে নয়। তাই আমি সবসময় চেষ্টা করি, যতটা পারি, আমার দ্বারা যতটা সম্ভব ততটা করে নিতে।

    rnrn

    ২০২০ সালে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে সরোজ খান চলে যান। শাহরুখ তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, এই ইন্ডাস্ট্রিতে উনি আমার প্রকৃত শিক্ষক ছিলেন। তিনি আমায় শিখিয়েছিলেন কী করে নাচ করতে গিয়ে ডিপ করতে হয়। নাচতে হয়। আমার দেখা অন্যতম আদুরে, ভালোবাসার মানুষ ছিলেন, যিনি সবসময় অনুপ্রেরণা জোগাতেন। 

    rnrn

    সরোজ খানের একাধিক কাজ চিরস্মরণীয় হয়ে থেকে গিয়েছে। এর মধ্যে আছে তাম্মা তাম্মা, হাওয়া হাওয়াই, চলি কী পিছে, ইত্যাদি।

    বিনোদন ডেস্ক

  • আমি বলিউড থেকে সরব না: শাহরুখ খান

    বলিউডের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা শাহরুখ খানের অবসর নিয়ে কৌতূহলের যেন কমতি নেই। প্রায় সময়ই অনুরাগীদের মাঝে এ নিয়ে আলোচনায় থাকেন। কবে অভিনয় থেকে অবসর নেবেন কিং খান?

    rnrn

    এই সময়ে এক ভক্ত জানতে চেয়েছিলেন, বলিউডে তার পরে সবচেয়ে বড় কী? এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেছিলেন, কোনো দিনও বিনোদন জগৎ থেকে আমি সরে যাব না। হয়তো আমি এর পর আরও বড় হয়ে আকর্ষণীয় হয়ে ফিরে আসব। নয়তো আমাকে বলিউড থেকে সরিয়ে দিতে হবে।
    rnঅভিনেতার মুখে এই উত্তর শুনে খুশি হন শাহরুখ ভক্তরা। অপর একজন তাকে জিজ্ঞাসা করেন, আপনি কী নিজেকে বিশ্বের রাজা মনে করেন?

    rnrn

    উত্তরে খান বলেন, এসব আমি নিজেকে মনে করি না। আমি ছেলের খেলনাও পরিষ্কার করি। এ সময় তিনি আবারও বলেন, আমি নিজে বলিউড থেকে সরব না।

    rnrn

    উত্তরে অভিনেতা বলেন, আমার কাছে কোনো বিলাসবহুল দামি গাড়ি নেই, আমার হুন্দাই গাড়ি আছে। অনেকেই আমার অনেক দামি গাড়ির কথা বলে সোশ্যাল মিডিয়ায়, তা কিন্তু আমার নেই।
    rnকিছু দিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখের পাঠান ছবিটি। সিনেমাটি দারুণ সাফল্য লাভ করেছিল। সিনেমাটি শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও দারুণভাবে জনপ্রিয় হয়েছে এবং বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করেছে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক