Tag: রণবীর সিং

  • ৩০০ কোটির ক্লাবে যেতে পারে রণবীর-আলিয়ার ‘প্রেম কাহানি’

    প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহ হাউজফুল যাচ্ছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ১০ দিনে ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে সিনেমাটির কালেকশন। 

    ভারতের চেয়ে বিদেশেই বেশি আয় করছে সিনেমাটি। বিশ্বব্যাপী টিকিট বিক্রিতে এটি ৩০০ কোটির ক্লাবেও ঢুকে পড়তে পারে বলে এ সময়ের বিশ্লেষণে মনে হচ্ছে। খবর পিঙ্কভিলার।

    রোববার ভারত থেকে ছবিটির কালেকশন হয় ১৩ কোটি ৫০ লাখ রুপি। সেই সুবাদে লোকাল বাজারে এর কালেকশন দাঁড়ায় ১০৫ কোটি ৮ লাখ রুপিতে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে এর টিকিট বিক্রি ছাড়িয়েছে ১৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ১২৪ কোটি রুপির বেশি। 

    আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি কালেকশন এসেছে উত্তর আমেরিকা থেকে। ১০ দিনে নর্থ আমেরিকার প্রেক্ষাগৃহে ছবিটির টিকিট বিক্রি হয়েছে ৪৭ লাখ ২০ হাজার ডলারের। দ্বিতীয় সর্বোচ্চ কালেকশন মধ্যপ্রাচ্যে; ২২ লাখ ৮০ হাজার ডলার।

    বলিউড সিনেমার বিশ্লেষকরা বলছেন, গল্প আর অভিনয়ের জোরে পাল্টে দিয়েছে হিসাব-নিকাশ। প্রেম ও পারিবারিক গল্পে নির্মিত হয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এছাড়া আছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, টোটা রায় চৌধুরী, চূর্ণী গাঙ্গুলি প্রমুখ। 

    গত ২৮ জুলাই ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পায় করন জোহর নির্মিত এই সিনেমা। ১৮০ কোটি রুপি বাজেটের ছবিটি মুক্তির আগেই লগ্নির সিংহভাগ তুলে নিয়েছে বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমে।

    বিনোদন ডেস্ক

  • রণবীর-আলিয়ার প্রেম কাহিনি দেখতে দর্শকে পূর্ণ প্রেক্ষাগৃহ

    সাত বছর পর পরিচালনায় ফিরলেন করণ জোহর। পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি। অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস-পাগল, ধনী পরিবারের ছেলে রকি। ভিন্ন সংস্কৃতির দুজনের প্রেমের গল্প ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’। 

    দর্শকে প্রেক্ষাগৃহ পূর্ণ। আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু করেছিল ১১.১ কোটি রুপি দিয়ে। তবে শনি ও রোববার এসে সেই আয় বেড়ে যায় অনেকটাই। প্রথম তিন দিনে ছবিটি আয় করে ৪৫.৯০ কোটি রুপি। প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহ থেকে ৭০ কোটি রুপির বেশি এসেছে। বুধবার ছবির আয় ছিল ৬.৯ কোটি রুপি। 

    সোম বা মঙ্গলবারের থেকে আয়ের অঙ্ক খানিকটা কম হলেও সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে তা একেবারেই খারাপ নয় বলে মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।

    সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। অভিনয় করেছেন কলকাতার চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরী।

    হলিউডের ‘ওপেনহাইমার’, ‘বার্বি’ এবং ‘মিশন ইম্পসিবল ৭’ এর সঙ্গে প্রতিযোগিতা করছে এ সিনেমা। সমালোচক ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় এর কদর বেড়ে যেতে পারে।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের সঙ্গে যেভাবে ফটোশুট করতে চান শার্লিন চোপড়া

    বলিউডে অনেক দিন ধরেই অভিনয় করছেন শার্লিন চোপড়া। ক্যারিয়ারে বিভিন্ন সময় খোলামেলা দৃশ্যে অভিনয় করে আলোচনার সৃষ্টি করেছিলেন তিনি। তবে দীর্ঘ কয়েক বছর পর্দায় দেখা না দিলেও খবরের শিরোনামে এসেছেন নানা বিতর্কের জন্য। 

    rnrn

    কখনও রাখি সাওয়ান্তের সঙ্গে বিবাদের জেরে, আবার কখনও বা রাজ কুন্দ্রার পর্নোকাণ্ডে নাম জড়ানোর কারণে থেকেছেন চর্চায়। এবার রণবীর সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।

    rnrn

    এ নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে জানানো হয়, নিজের আসন্ন সিরিজ ‘পৌরুষপুর টু’ নিয়ে এক সংবাদ সম্মেলনে শার্লিন বলেন, ‘রণবীরের সঙ্গে কোনো নির্জন দ্বীপে গিয়ে নগ্ন ফটোশুট করতে চাই। আমি ম্যাগাজিনের কভারশুটে নগ্ন হয়ে যেটা কয়েক বছর আগে করে দেখিয়েছি। সেটা রণবীর সিং সম্প্রতি করেছেন। ওর বেলায় সকলে প্রশংসা করেছেন কিন্তু আমাকে বহু কটাক্ষ শুনতে হয়েছিল।’

    rnrn

    প্রসঙ্গত, একতা কাপুরের হাত ধরে পর্দায় ফের পুনর্জন্ম হতে চলেছে শার্লিনের। অভিনেত্রী নিজেই এমনটা দাবি করেছেন। ‘টেলিভিশন কুইন’-এর হাত ধরে তার পরবর্তী প্রজেক্ট ‘পৌরুষপুর টু’ দিয়েই দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন বলিপাড়ার বোল্ড নায়িকা।

    বিনোদন ডেস্ক

  • আমাকে ‘জোকার’ বললেও পাত্তা দিই না: আলিয়া

    ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া ভাট। যেখানে শিক্ষিত, বুদ্ধিমতী বাঙালি নারী আলিয়া। তার অভিনীত চরিত্রের নাম ‘রানী চট্টোপাধ্যায়’। সিনেমার ট্রেলারের শেষদিকে আলিয়াকে স্পষ্ট বাংলায় বলতে শোনা গেছে ‘খেলা হবে’। এ নিয়ে দুই বাংলায় চলছে আলোচনা। 

    রণবীর সিং পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞানশূন্য এক পাঞ্জাবি তরুণ। রানির মা-বাবার চরিত্রে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়। ২৮ জুলাই মুক্তি পাচ্ছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। 

    কিছুদিন আগেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। নায়িকারা তো ট্রলের শিকার হবেনই, এটা তারা জানেন। এসব তারা পাত্তাও দেন না।

    এক অনুষ্ঠানে বলিউড নায়িকা বলেন, ট্রলিংয়ে আমার কিছু যায় আসে না। অনেকের অনেক কথা শুনতে হয়। এমনকি আমাকে ‘জোকার’ বললেও আমি পাত্তা দিই না। শুধু আমার কাজের প্রতি নিবেদিত। এজন্য ভালো পারিশ্রমিক আশা করি।

    আলিয়া বলেছেন, আমার শুধু একটাই মন্ত্র, কঠিন পরিশ্রম করে যাও। আর সফলতাকে কখনই মাথায় চড়তে দিও না। সব সময় সব কিছুর প্রতি আমি কৃতজ্ঞ থাকি। আর ছোট ছোট পদক্ষেপ ফেলে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাই। 

    আলিয়া বলেন, আমরা কখনো আমাদের জীবন নিয়ে পরিকল্পনা করতে পারি না। জীবনই তার নিজের পরিকল্পনা করে নেয়। আর আমাদের শ্রম, মেধা দিয়ে শুধু সেই পথকে অনুসরণ করতে হয়। তবে আমি সব সময় চাই আমার জীবন নিয়ে আমার হৃদয়ই সিদ্ধান্ত নিক। মনের ডাকে আমি এগিয়ে যাই।

    বড়পর্দায় আলিয়াকে শেষ ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা গেছে।

    বিনোদন ডেস্ক

  • একের পর এক হোঁচট খাচ্ছেন রণবীর সিং!

    একের পর এক হোঁচট খেয়েই চলেছেন বলিউড তারকা রণবীর সিং। ‘এইট্টি থ্রি’, ‘জয়েশ ভাই জোরদার’, ‘সার্কাস’-এর মতো বিগ বাজেট সিনেমা পর পর ব্যর্থ। 

    rnrn

    সঞ্জয় লীলা বানশালীর ‘বৈজু বাওরা’ নিয়ে আশায় বুক বেঁধেছিলেন রণবীর। শোনা যাচ্ছে, এবার এ সিনেমা থেকেও নাকি বাদ পড়েছেন রণবীর। শুধু তাই নয়, অনিশ্চিত হয়ে পড়েছে এ সিনেমার আরেক মূল তারকা আলিয়া ভাটের ভূমিকাও।

    rnrn

    বক্স অফিসে একের পর এক ফ্লপ। নামি প্রযোজনা সংস্থার তালিকাতেও আর ‘ফার্স্ট বয়’ নন তিনি। হাতছাড়া হয়েছে ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’, ‘ডন থ্রি’র মতো ড্রিম প্রজেক্ট। এখানেই শেষ না! এবার নাকি ‘বৈজু বাওরা’ও হাতছাড়া হয়েছে রণবীর সিংয়ের। তবে কি সঞ্জয় লীলা বানশালীর সংস্থায় অনিয়মিত হতে যাচ্ছেন তিনি?

    rnrn

    কথা ছিল ২০২৪-এর শুরুর দিক থেকেই কাজ শুরু হবে সিনেমার। প্রায় চূ়ড়ান্ত হয়ে গিয়েছিল মুখ্য অভিনেতাদের তালিকাও। জুটি বাঁধার কথা ছিল রণবীর সিং ও আলিয়া ভাটের। 

    rnrn

    তবে এখন শোনা যাচ্ছে, যে এখনো এ সিনেমার অভিনেতাদের নাম চূড়ান্ত করেননি বানশালী। শোনা যাচ্ছে, এখনই আর কাস্টিং নিয়ে মাথা ঘামাতে চান তিনি। বরং চিত্রনাট্যের কাজ শেষ করাতেই বেশি মন দিতে আগ্রহী এ নির্মাতা।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা নয়, মঞ্চে উঠে কাকে চুমু দিলেন রণবীর সিং

    বলিউডে চর্চার কেন্দ্রে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের দাম্পত্য জীবনের নানা রসায়ন। দিনকয়েক আগে এক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন তারকা দম্পতি। তবে আর পাঁচটা উপস্থিতির থেকে বেশ কিছুটা আলাদা ছিল এ উপস্থিতি। 
    rnসাধারণত একে অপরের হাত ধরেই লাল গালিচায় হাজির হন তারকা দম্পতিরা। রণবীর ও দীপিকার ক্ষেত্রেও তার অন্যথা হয় না। নিজেদের প্রিয় জুটিকে সেভাবে দেখেই অভ্যস্ত অনুরাগীরাও।  

    rnrn

    তবে সেদিন রণবীর হাত বাড়িয়ে দিলেও তার হাত ধরেননি দীপিকা। ওই ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কি দাম্পত্যে চিড় ধরল রাম ও লীলার? শুরু হয়েছিল গুঞ্জন। 

    rnrn

    কিন্তু সম্প্রতি ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সেই জল্পনায় জল ঢেলে দিলেন দীপিকা ও রণবীর। একে অপরের হাত ধরে, হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তারকা দম্পতি। প্রিয় তারকা জুটিকে একসঙ্গে দেখে স্বস্তি পেয়েছিলেন অনুরাগীরাও। 

    rnrn

    তবে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আবার ফিরল পুরনো চিত্র। রণবীরকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন দীপিকা। মঞ্চে উঠে নাচ করতে গিয়ে শেষমেষ অন্য নারীকে চুম্বন করে বসলেন পর্দার বাজিরাও।

    rnrn

    কালো পোশাকে মঞ্চে পারফরম করতে উঠেছিলেন রণবীর। একের পর এক গানে মঞ্চ কাঁপাচ্ছেন তারকা অভিনেতা। হঠাৎ করেই দর্শকসারি থেকে রণবীর তুলে নিয়ে এলেন প্রিয়াংকা চোপড়া জোনাসকে। একসঙ্গে নাচ করলেন ‘দিল ধড়কনে দো’ ছবির ‘গল্লা গুঁড়িয়া’ গানে। জ়োয়া আখতার পরিচালিত ওই ছবিতে ভাইবোনের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর ও প্রিয়াংকা। 

    rnrn

    শনিবার সেই গানেই পা মেলালেন পর্দার বাজিরাও ও কাশিবাঈ। দীর্ঘদিন পর বলিউডের কোনো অনুষ্ঠানে নাচ করলেন দেশি গার্ল। স্বাভাবিকভাবেই উৎসাহ পেয়েছিলেন দর্শক ও অনুরাগীরাও। নাচ শেষে প্রিয়াংকার গালে চুমু এঁকে দিলেন রণবীর। 

    rnrn

    দর্শকাসনে বসে সবটা দেখলেন প্রিয়াংকার স্বামী ও হলিউডের পপ তারকা নিক জোনাস। তবে রণবীরের এই কীর্তি কি চোখ এড়িয়ে গেল স্ত্রী দীপিকার?

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক