Tag: রণবীর সিং

  • ভিড়ে হারিয়ে যাওয়া শিশুর আর্তনাদ, যা করলেন রণবীর

    বহু প্রতীক্ষিত ছবি ‘সিংহম আগেন’-সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে ছবিটির ট্রেলার প্রকাশের অনুষ্ঠান হয়ে গেল ৭ সেপ্টেম্বর। উপচে পড়া ভিড় লক্ষ করা যায় সেখানে। প্রথমে শোনা যাচ্ছিল, মা হওয়ার পরে এই অনুষ্ঠানেই প্রথম প্রকাশ্যে আসবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এ দিন এলেন রণবীর সিং একাই।

    সদ্য এক কন্যাসন্তানের বাবা হয়েছেন রণবীর। বাজিরাও থেকে আলাউদ্দিন খিলজি, পর্দায় তাকে নানা ধরনের চরিত্রে দেখা গেছে। কিন্তু বাস্তবে তিনি যে খুব সহানুভূতিশীল তা আরও একবার প্রমাণ হয়ে গেল সোমবারের অনুষ্ঠানে। পাশাপাশি তার মধ্যে যে সত্যিই একটা বাবার মন তৈরি হয়ে গিয়েছে তাও স্পষ্ট হয়ে গেল।

    এ দিন অনুষ্ঠানে উপচে পড়া ভিড়ে আটকে পড়ে এক বালিকা। ভিড়ের মাঝে ভয় পেয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে সে। এই দেখে দু’বার না ভেবে বাচ্চাটিকে কোলে তুলে আগলে নেন রণবীর। তার পরে বাচ্চাটিকে শান্ত করে তার মায়ের কোলে তুলে দেন তিনি। এই মুহূর্তের ভিডিও সমাজিক মাধ্যমে ভাইরাল। 

    নেটিজেনদের দাবি, বাবা হওয়ার পরে পরিবর্তন এসেছে রণবীরের মধ্যে। আরও সহানুভূতিশীল হয়ে উঠেছেন তিনি। শিশুদের ভাষাও বুঝতে শিখেছেন তিনি।

    ভিডিওটি দেখে একজন লিখেছেন, এই জন্যই ঈশ্বর রণবীরের কোলে এক কন্যাসন্তানকেই পাঠিয়েছেন। অন্য আরেকজন মন্তব্য করেছেন, রণবীরের জন্য অশেষ শ্রদ্ধা। দায়িত্বশীল হয়ে উঠেছেন তিনি।

    গত ৮ সেপ্টেম্বর রণবীর ও দীপিকার কোলে এসেছে এক কন্যাসন্তান। দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। মা হওয়ার পরবর্তীকালের দীপিকাকে এক ঝলক দেখার অপেক্ষায় অনুরাগীরা।

    বিনোদন ডেস্ক

  • বিকট চিৎকারে বাবা হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করলেন রণবীর

    বেশ কয়েক দিন আগে বলিউডের পাওয়ার কাপল রণবীর ও দীপিকার কোলজুড়ে আসে ফুটফুটে একটি কন্যাসন্তান। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা যায় এই তারকা দম্পতিকে।

    তবে এবার মেয়ের বাবা হওয়ার পর মুম্বাইয়ে প্রথমবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে খোলাখুলিভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রণবীর সিং।

    অনুষ্ঠানে পাপারাজ্জিদের সামনে চিৎকার করে রাণবীর বলে উঠেছেন- বাবা হয়ে গেলাম রে। রাণবীরের এ কথায় হাসির হুল্লোড় ওঠে সেখানে, উপস্থিতরা অভিনন্দন জানান অভিনেতাকে।

    হিন্দুস্তান টাইমস লিখেছে, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির বাসভবন আন্তেলিয়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাণবীর।

    ওই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে রাণবীরের আনন্দে উপস্থিত সবাই খুশি।

    বিয়ের ছয় বছরের মাথায় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রাণবীরের ঘরে কন্যাসন্তান আসে গত ৮ সেপ্টেম্বর। এরপর থেকে সন্তান নিয়ে ব্যস্ত তারা।

    এর মধ্যে দীপিকা বলেছেন, তারা তাদের মেয়ের যত্ন মাইনে দিয়ে রাখা ন্যানির হাতে ছাড়বেন না। নায়িকা চাইছেন তারা স্বামী-স্ত্রী মিলে নিজ হাতে মেয়েকে বড় করবেন, এ কাজে কেবল তাদের দুই পরিবারের সদস্যরা এগিয়ে আসতে পারেন, কিন্তু বাইরের কেউ নন।

    এর আগে শনিবার রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে দীপিকার মা ও বোনকে দেখা গেছে। রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর তাদের ঘিরে ধরা পাপারাজ্জি ও সাংবাদিকদের প্রশ্ন ছিল, দীপিকা-রাণবীর তাদের সন্তানকে নিয়ে কেমন আছেন।

    তারা বলেছেন, মেয়েকে নিয়ে তারকা দম্পতি ভালো আছেন।

    কন্যাসন্তান হওয়ার পর থেকে অবশ্য বেশ কয়েকটি রিল সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন দীপিকা। সেসব রিলে দীপিকার বার্তা ছিল, মেয়ে হওয়ার পর থেকে তার নাকি একটিই কাজ, সেগুলো হলো খাওয়ানো, ঢেঁকুর তোলানো, ঘুম পাড়ানো।

    এখনই মেয়ের ছবি প্রকাশ করতে রাজি নয় দীপিকা ও রাণবীর। তারা চাইছেন প্রচারের আলো থেকে সন্তানকে দূরে রাখতে। এমনকি সন্তানের নামও জানাননি তারা।

    বিনোদন ডেস্ক

  • ভিন্ন পথে করণ জোহর

    আপাতত বড়পর্দায় ছবি পরিচালনা করতে আগ্রহী নয় বলিউড পরিচালক করণ জোহর। এবার তিনি ভিন্ন পথে হাঁটতে চলেছেন বলে জানা গেছে।

    ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কভি আলবিদা না কহনা’ বা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’— বলিউডের রোমান্টিক ছবি তৈরি হয়েছে যার হাত ধরে, তিনি আজ ভিন্ন পথে হাঁটার পরিকল্পনা করছেন।

    দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছেন করণ জোহর। সময়ের দাবি মেনে এবার তিনি ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন। জানা গেছে, সব ঠিক থাকলে ২০২৫ সালের প্রথম দিকেই শুরু করবেন নতুন কাজ। 

    এ নির্মাতা আগামী বছর ওটিটির দুনিয়ায় ব্যস্ত থাকতে চলেছেন। জানা যাচ্ছে, নেটফ্লিক্সের জন্য একটি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন তিনি। এখনো ওই সিরিজের নাম স্থির হয়নি। তবে পরিচালকের অন্যতম পছন্দের কাজ হতে চলেছে এটি। শুধু তাই নয়, তারকা খচিত এই সিরিজে থাকতে পারেন একাধিক নামি অভিনেতা-অভিনেত্রী। ইতোমধ্যে চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। নতুন প্ল্যাটফর্মে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন করণ জোহর।

    সূত্রের খবর, চরিত্র অনুযায়ী অভিনেতা বাছাইয়ের কাজ শুরু হচ্ছে শিগগিরই। ২০২৫ সালে শুরু হবে শুটিং। প্রায় গোটা বছরজুড়েই চলবে কাজ। সিরিজটি দেখানো শুরু হবে ২০২৬ সাল নাগাদ।

    শুধু এই ওয়েব সিরিজই নয়, এর কাজ শেষ হলেই করণ ফিরবেন আবার বড়পর্দায়। এবার একটি অ্যাকশন ছবি নিয়ে। এর আগে ২০১৯ সালেই ‘তখ্ত’-এর কাজ শুরু হওয়ার কথা ছিল। তা মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু কোভিড অতিমারীর কারণে পিছিয়ে যায় ‘তখ্ত’-এর কাজ। মনে করা হচ্ছে, এই ছবিতে দেখা যেতে পারে একঝাঁক তারকা— কারিনা কাপুর, রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশল, অনিল কাপুর, ভূমি পেডনেকর, জাহ্নবী কাপুরদের। 

    সবশেষ ২০২৩ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

    বিনোদন ডেস্ক

  • মা হওয়ার পরেই বড় সিদ্ধান্ত দীপিকার

    বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতির সংসারে সদ্য নতুন সদস্য এসেছে। রাজকন্যা জন্মের পরেই জীবনে বড় পরিবর্তন আনতে চলেছেন তারা। ঠিকানা বদল করছেন এ তারকা দম্পতি। মুম্বাইয়ের বান্দ্রায় একটি বহুতলে নতুন ফ্ল্যাট কিনলেন দীপিকা ও রণবীর। 

    গত ৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। তার ঠিক কদিন পরেই অর্থাৎ ১২ সেপ্টেম্বর এই নতুন বাড়ির রেজিস্ট্রেশন করেছেন তারকা দম্পতি।

    জানা গেছে, রণবীরের মা অঞ্জু ভবনানির বাড়ির পাশেই এই নতুন ফ্ল্যাট কিনেছেন তারা। সাগর রেশম আবাসনের ১৫ তলায় এ ফ্ল্যাট কিনেছেন। মুম্বাই শহরে এই বহুতল খুবই বিলাসবহুল বলে পরিচিত। এই বহুতল থেকে সমুদ্র দেখা যায় বলেও জানা গেছে। তাই দামও আকাশছোঁয়া। ১৭.৮ কোটি টাকা দিয়ে এই নতুন ফ্ল্যাট কিনেছেন দীপিকা-রণবীর। এ ফ্ল্যাটের আয়তন ১৮৪৫ বর্গফুট, যার প্রতি বর্গফুটের মূল্য ৯৬,৪০০ রুপি। 

    কয়েক বছর আগে বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে আরও একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা-রণবীর। ১১,২৬৬ বর্গফুটের এই বাড়ি ছিল শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এর কাছে। সমুদ্রমুখী এ বাড়ি আয়তনে ১১,২৬৬ বর্গফুট। এ ছাড়া ১৩০০ বর্গফুটের একটি অতিরিক্ত জায়গাও রয়েছে সেই বাড়ির সঙ্গে। চারটি তল নিয়ে এ বাড়ি। ১০০ কোটির রুপি দিয়ে এ বাড়ি কিনেছিলেন তারকা জুটি।

    ২০২১ সালে আলিবাগেও একটি বাড়ি কেনেন তারা। এই বাড়ির দাম ২২ কোটি রুপি। ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন— সেপ্টেম্বর মাসে তাদের সংসারে আসছে নতুন সদস্য। গণেশ চতুর্থী উপলক্ষ্যে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান তারা। তার পরের দিনই হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর অভিনেত্রীর কোলে আসে প্রথম সন্তান। নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তারকা ও তাদের অনুরাগীরা।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা-রণবীরের মেয়ে কত সম্পত্তির মালিক?

    বলিউডের পাওয়ার কাপল দীপিকা-রণবীরের কোলে জুড়ে আসলো ফুটফুটে এক কন্যা সন্তান। এটা তাদের প্রথম সন্তান। সন্তান পৃথিবীর আলো দেখার পর গত রোববার মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দীপিকা।

    হিসেব অনুযায়ী মাত্র সাতদিন বয়স হল দীপিকা-রণবীর কন্যার। আর এরই মধ্যে নেটদুনিয়ায় আলোচনার তুঙ্গে এই সদ্যোজাত। কারণ, স্টারকিডদের নিয়ে অনুরাগীদের বিভিন্ন আগ্রহ প্রকাশ পায়। বিশেষ করে তাদের জন্মসূত্রে পাওয়া সম্পত্তি নিয়েও জানতে চায় অনেকে। মূলত যেকোনো স্ট্রাকিডদের নিয়ে ঘটে থাকে এমনটা; শুধু যে দীপিকা রণবীরের মেয়ের ক্ষেত্রে, এমন নয়।

    যেমন শোনা যায়, রণবীর কাপুর তার পালি হিলের বাড়িটি মেয়ে রাহার নামেই লিখে দিয়েছেন। তেমনই রণবীর-দীপিকার মেয়ের সম্পত্তির পরিমাণও নাকি কম নয়- জান গেল এমনটি।

    বলিউডসূত্রের খবর, আনুমানিক কয়েকশো কোটি টাকার মালিক দীপিকা-রণবীরের মেয়ে! তো কীভাবে সেটা?

    দীপিকা-রণবীরের মোট সম্পত্তির পরিমাণ ৮৬০ কোটি রুপি। সুতরাং জন্মসূত্রে এই পুরো টাকাই তাদের কন্যার। এছাড়াও এই সদ্যোজাত পাবে মুম্বাইয়ের ওরলির একটি ৫ রুমের ফ্ল্যাট। যার মূল্য প্রায় ৪০ কোটি। এছাড়াও দীপিকা রণবীরের ৪ রুমের আরও একটি ফ্ল্যাট রয়েছে, যার দাম প্রায় ১৬ কোটি।

    সম্প্রতি শাহরুখ খানের বাংলোর পাশেই একটি চারতলা ফ্ল্যাট কিনেছেন দীপিকা-রণবীর। সেখানে তাদের গৃহপ্রবেশের ছবিও এসেছিল প্রকাশ্যে। সেই ফ্ল্যাটের দাম নাকি প্রায় ১১৯ কোটি রুপি। আলিবাগে তাদের একটি হলিডে হোমও আছে। সেটার মূল্যও ২২ কোটি। দুই তারকাই গাড়ি ভালোবাসেন। তাদের বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও রয়েছে। যেগুলোর গড় মূল্য ২ থেকে ৫ কোটির মধ্যে। তাহলে কিছুটা অনুমান করাই যায়, মোট কত সম্পত্তির মালকিন হতে চলেছে দীপিকা-রণবীরের সদ্যোজাত।

    বিনোদন ডেস্ক

  • একাধিক সন্তান দীপিকার গর্ভে? যে কারণে শুরু এমন আলোচনা 

    বলিউডের পাওয়ার কাপল খ্যাত জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন-রণবীর সিং এর সংসারে আসছে নতুন সদস্য। সেপ্টেম্বরেই মা হওয়ার কথা দীপিকার। 

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপিকা-রণবীর সুখবর ঘোষণা করেছিলেন। সেখানেই তারা আভাস দিয়েছিলেন সেপ্টেম্বরে কোলে আসবে তাদের প্রথম সন্তান। 

    সেই হিসেবে সন্তান জন্ম দেওয়ার আর বাকি মাত্র কয়েক দিন। তবে এরই মধ্যে উন্মুক্ত বেবি বাম্প প্রকাশ্যে এনে দীপিকা প্রমাণ দিয়েছেন তিনি সত্যিই মা হচ্ছেন। মা হওয়ার ‘অভিনয়’ করছেন না। 

    তবে এরই মধ্যে ভক্তদের মনে দানা বেঁধেছে নতুন এক প্রশ্ন– এক নয় একাধিক সন্তান রয়েছেন দীপিকার গর্ভে? তার বেবি বাম্পের আকার ও আয়তন দেখে আসছে এমন প্রশ্ন। যদিও জানিয়ে রাখা যাক, মা হওয়ার যে খবর শেয়ার করেছিলেন দীপিকা, তাতে এমনটি কোথাও উল্লেখ করেননি তিনি। 

    তবে বলিউডের বেশ কিছু সূত্রের দাবি, বিদেশে গিয়ে নাকি হবু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে এসেছেন তারা, ভারতে যা দণ্ডনীয় অপরাধ। শোনা যাচ্ছে পুত্র সন্তানের মা হবেন দীপিকা। যদিও দীপিকা বা তার স্বামী অভিনেতা রণবীর সিং এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। 

    জানা গেছে, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে দীপিকা বেছে নিয়েছেন ২৮ সেপ্টেম্বর এই তারিখটি। মা হওয়ার পর বেশ খানিকটা ব্রেক নিতে চান তিনি, এখনই চান না কাজে যোগ দিতে। সদ্যোজাতের সঙ্গে কাটাতে চান বেশ কিছুটা সময়। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী মার্চ মাসে কাজে আবারও যোগ দিতে পারেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • রণবীর-সারার পার্টি মাতানোসহ গোপন তথ্য ফাঁস করলেন ওরি

    বিয়ে কিংবা পার্টিতে বলিউড তারকারা হইহুল্লোড় আর নাচানাচিতে মাতিয়ে রাখেন অনুষ্ঠান। শুধু পর্দায় নয়; পর্দার বাইরেও তারকাদের জীবন কেমন, তা নিয়েও নেটিজেনদের আগ্রহ কম থাকে না। বাস্তবে কোন তারকার স্বভাব কেমন, তা অনেকেই জানতে চান। এবার সেসব তথ্যই ফাঁস করলেন বলিউড তারকাদের ঘনিষ্ঠ বন্ধু তথা নেটপ্রভাবী ওরি। 

    কিছু দিন আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে হইহই করতে দেখা গেছে বলিউড তারকাদের। সেখানে কয়েকজনকে মন খুলে নাচতেও দেখা গেছে।

    ওরি বলেন, যে কোনো পার্টি মুহূর্তে জমিয়ে দিতে পারেন রণবীর সিং। পুরুষদের মধ্যে তিনিই সবচেয়ে উল্লাস করতে বেশি পছন্দ করেন। আর মেয়েদের মধ্যে উচ্ছ্বসিত থাকেন অভিনেত্রী সারা আলি খান। তিনি বলেন, রণবীর খুবই মজার মানুষ। পার্টি মাতানোর জন্য রণবীর নাকি হাতে করে বুমবক্স নিয়ে ঘুরে বেড়ান। পার্টিতে সবার নজর যেন তার দিকেই থাকে। এ বিষয়টি নিশ্চিত করে নেন রণবীর।

    আর মেয়েদের মধ্যে সারা আলি খান খুবই উচ্ছ্বসিত থাকেন পার্টিতে। তিনি বলেন, সারা সব সময় খুব রঙিন ও চকচকে পোশাক পরতে ভালোবাসেন। রঙচঙে নখও পছন্দ তার। আর পার্টি মাতিয়ে রাখতেও তিনি ভালোই পারেন। 

    অন্যদিকে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দাকে খুবই শান্ত-স্বভাবের উল্লেখ করে ওরি বলেন, পার্টিতে চুপচাপ থাকাই নব্যার পছন্দ। অমিতাভ-দৌহিত্রী কোনো পার্টিতে বেশিক্ষণ থাকেন না। তিনি বলেন, অনেক সময় এমনও হয়েছে, তিনি বুঝতেই পারেননি পার্টিতে নব্যা এসেছিলেন। পরে তার ছবি দেখে জানতে পারেন, পার্টিতে নব্যাও উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, আম্বানিদের পার্টিতে অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুরদের সঙ্গে হইহই করে নাচতে দেখা গিয়েছিল ওরিকেও। তিনি নিজেও পার্টি জমিয়ে রাখতে কম যান না! 

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • ডিপফেকের শিকার হয়ে থানায় গেলেন রণবীর সিং

    বলিউড অভিনেতা রণবীর সিং ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন। ভিডিওতে দেখা যায়, কংগ্রেসের সমর্থনে প্রচার করতে এবং মোদির সমালোচনা করতে দেখা যায় অভিনেতাকে। 

    rnrn

    হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, এবার ভিডিও প্রচারকারী অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রণবীর। মামলার তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন রণবীরের মুখপাত্র।

    rnrn

    অভিনেতার এআই-জেনারেটেড ক্লিপটিতে দেখা যায় কংগ্রেসকে সমর্থন করছেন তিনি। ভিডিওতে অভিনেতাকে মোদির সমালোচনা করে বলতে শোনা যায়, দেশের জনগণের সব সমস্যা এবং বেকারত্ব উদযাপন করাই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য।

    rnrn

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পরে ১৯ এপ্রিল নিজের এক্স অ্যাকাউন্টে রণবীর লিখেছেন, ডিপফেক থেকে নিজেদের বাঁচান বন্ধুরা।

    rnrn

    জানা গেছে, মূল ভিডিওটি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া একটি সাক্ষাৎকার ছিল। সেখানে এই অভিনেতা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।

    rnrn

    এর আগে আমির খানের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়। যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করছেন। এ ঘটনায় আমির খান থানায় মামলাও করেছেন।

    অনলাইন ডেস্ক

  • রণবীরের সঙ্গে কেন সম্পর্ক ‘টেকেনি’, জানালেন আনুশকা

    বলিউড সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’ মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় অনুশকা-রণবীর সিংয়ের প্রেমের গুঞ্জন। প্রথম ছবিতেই হিট এই জুটি। তারপর ‘লেডিস ভার্সেস রিকি বহাল’, ‘দিল ধড়কনে দো’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেন। তখন এই গুঞ্জন ডালপালা মেলে।  

    এই জুটির প্রেম নিয়ে চর্চা কম হয়নি। তারা সরাসরি প্রেমের কথা স্বীকার না করলেও তাদের রসায়ন বেশ জমে উঠেছিল। 

    পর্দায় এ জুটির দুর্দান্ত রসায়নের কারণে প্রথম ছবিতেই বাজিমাত। ক্যামেরার পেছনে তাদের সম্পর্কটা কিন্তু অন্য রকমের। আনুশকা নিজেই স্বীকার করেছেন, তারা আসলে একে অপরকে খুন করতে পারেন। 

    সম্প্রতি সিমি গ্রেওয়ালের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন আনুশকা। সেই অনুষ্ঠানেই নায়িকাকে সিমি রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। 

    আনুশকা বলেন, আমরা একে অপরকে খুনও করে ফেলতে পারি। এটা সত্যি কথা। একে অপরের মাথাও কেটে ফেলতে পারি। আসলে আমাদের দু’জনের জীবনবোধ একেবারেই আলাদা। রণবীর খুবই বাস্তববাদী। আর আমি তো সম্পূর্ণ বিপরীত।

    তবে রণবীর যে পুরুষ হিসেবে খুব আকর্ষণীয়, সেটা অবশ্য স্বীকার করেছেন আনুশকা। কিন্তু সম্পর্ক সম্ভব নয় কেন? 

    আনুশকার জবাব, আমাকে এমন কারও সঙ্গে সম্পর্কে জড়াতে হবে, যে আমাকে শান্ত করার কৌশল জানবে। আমরা দুজনেই ভালো মানুষ। তবে সম্পর্কের জন্য একেবারেই তৈরি ছিলাম না।

    আনুশকা পরবর্তীতে বিয়ে করেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। আর রণবীর দীপিকাকে বিয়ে করেছেন।
     

    বিনোদন ডেস্ক

  • তিন বছর আগেই গোপনে বাগদান সেরেছিলেন রণবীর ও দীপিকা

    ভারতের আলোচিত টিভি শো ‘কফি উইথ করণ’-এ প্রথমবারের মতো আসছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আগামীকাল থেকে ডিজনি প্লাস হটস্টারে প্রচারে আসবে কফি উইথ করণ-এর অষ্টম মৌসুম।

    এই শোয়ের অষ্টম মৌসুমের প্রথম পর্বে করণ জোহরের মুখোমুখি হচ্ছেন তারা। পুরো পর্ব প্রচারের আগেই অনু্ষ্ঠানের অংশবিশেষ ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’ হয়েছে।

    এতে দেখা গেছে- ‘তোমরা গোপনে বাগ্দান সেরেছ?’ উপস্থাপক করণ জোহরের এমন প্রশ্নের জবাবে রণবীর সিং স্বীকার করেন, তিন বছর আগে ২০১৫ সালে গোপনে বাগ্দান সেরেছেন তারা। 

    রণবীর বলেন, অন্য কেউ তার সঙ্গে বাগ্দান করার আগেই আমি বাগ্দান করে ফেলেছি। 

    পাশ থেকে দীপিকা রসিকতার সুরে বলেন, ‘অগ্রিম বুকিং’।

    ২০১৮ সালে ইতালিতে জমকালো আয়োজনে বিয়ে করেন রণবীর ও দীপিকা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ইতালি থেকে ভারতে ফিরে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

    ২০১৩ সালে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন রণবীর ও দীপিকা। ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’সহ কয়েকটি সিনেমায় একসঙ্গে পাওয়া গেছে তাদের। পর্দা ও পর্দার বাইরে দুজনের রসায়ন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

    রণবীরের পাশাপাশি আর কার সঙ্গে দীপিকার চমৎকার রসায়ন রয়েছে- এমন প্রশ্নে দীপিকা জানান, অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তার চমৎকার রসায়ন রয়েছে।
     

    বিনোদন ডেস্ক