Home / Entertainment / রণবীর-আলিয়ার প্রেম কাহিনি দেখতে দর্শকে পূর্ণ প্রেক্ষাগৃহ

রণবীর-আলিয়ার প্রেম কাহিনি দেখতে দর্শকে পূর্ণ প্রেক্ষাগৃহ

সাত বছর পর পরিচালনায় ফিরলেন করণ জোহর। পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি। অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস-পাগল, ধনী পরিবারের ছেলে রকি। ভিন্ন সংস্কৃতির দুজনের প্রেমের গল্প ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’। 

দর্শকে প্রেক্ষাগৃহ পূর্ণ। আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু করেছিল ১১.১ কোটি রুপি দিয়ে। তবে শনি ও রোববার এসে সেই আয় বেড়ে যায় অনেকটাই। প্রথম তিন দিনে ছবিটি আয় করে ৪৫.৯০ কোটি রুপি। প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহ থেকে ৭০ কোটি রুপির বেশি এসেছে। বুধবার ছবির আয় ছিল ৬.৯ কোটি রুপি। 

সোম বা মঙ্গলবারের থেকে আয়ের অঙ্ক খানিকটা কম হলেও সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে তা একেবারেই খারাপ নয় বলে মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। অভিনয় করেছেন কলকাতার চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরী।

হলিউডের ‘ওপেনহাইমার’, ‘বার্বি’ এবং ‘মিশন ইম্পসিবল ৭’ এর সঙ্গে প্রতিযোগিতা করছে এ সিনেমা। সমালোচক ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় এর কদর বেড়ে যেতে পারে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *