Tag: রণবীর সিং

  • জাপানে মুখ থুবড়ে পড়ল ‘ধুরন্ধর’, প্রথম দিনে দর্শক মাত্র ৯০০

    রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ জাপানে মুক্তির প্রথম দিনেই হলে দর্শক টানতে ব্যর্থ হয়েছে। এ বছরের ১০ জুলাই দেশটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে মাত্র ৯০০ জন দর্শক টানতে সক্ষম হয়েছে। ফলে উদ্বোধনী সপ্তাহে জাপানের শীর্ষ ২৫ সিনেমার তালিকাতেও জায়গা করে নিতে পারেনি এটি।

    ট্রেড রিপোর্ট অনুযায়ী, মুক্তির দিন দুপুর ২টা পর্যন্ত জাপানের ৫৭টি প্রেক্ষাগৃহে ছবিটির টিকিট বিক্রি হয়েছিল মাত্র ৪৪৯টি। দিন শেষে প্রেক্ষাগৃহের সংখ্যা ৮০টিতে বাড়লেও মোট দর্শকসংখ্যা দাঁড়ায় মাত্র ৯০০।

    ছবিটি মুক্তির আগে জাপানে ব্যাপক প্রচারণা চালানো হলেও তা দর্শক টানতে খুব একটা কাজে আসেনি। প্রথম দিনের এই ফলাফলের কারণে ভারতীয় সিনেমার জাপানি উদ্বোধনী রেকর্ডের শীর্ষ ১০-এও জায়গা করতে পারেনি ‘ধুরন্ধর’। বর্তমানে ওই তালিকার দশম স্থানে রয়েছে সালমান খানের ‘টাইগার ৩’, যার প্রথম দিনের দর্শক ছিল ১ হাজার ৩০০ জন। এর আগে ‘পুষ্পা ২’-ও এই তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল।

    জাপানে ভারতীয় সিনেমার উদ্বোধনী দিনের রেকর্ডে এখনো শীর্ষে রয়েছে ‘আরআরআর’, যার প্রথম দিনের দর্শকসংখ্যা ছিল ৮ হাজার ২৩১। এরপর রয়েছে ‘সাহো’, ‘কাল্কি ২৮৯৮ এডি’, ‘পাঠান’, ‘সালার’, ‘জওয়ান’, ‘রাঙ্গাস্থলম’, ‘দেবারা’, ‘বাহুবলী ২’ এবং ‘টাইগার ৩’।

    তবে জাপানে ব্যর্থ হলেও বিশ্ববাজারে দারুণ সাফল্য পেয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ছবিটি ইতোমধ্যে বিশ্বজুড়ে ১ হাজার ৮১৩ কোটি রুপি আয় করেছে। প্রথম কিস্তিসহ পুরো ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় দাঁড়িয়েছে ৩ হাজার ১৯ কোটি ৩৫ লাখ রুপি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজির ৩ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক।

    আদিত্য ধর পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবন, সারা অর্জুনসহ আরও অনেকে।

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং

    বলিউড অভিনেতা রণবীর সিংয়ের হাত ধরে বদলে যাবে বলিউডের মৌসুম। কারণ ‘ডন’ অভিশাপ উড়িয়ে হাইভোল্টেজ মেজাজে ‘ধুরন্ধর’ অভিনেতা আসছেন নতুন রূপে।

    ‘ধুরন্ধর’ সিনেমা ব্লকবাস্টার ব্যবসার পর ফারহান আখতারের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির কাজ শুরু করবেন। এমন গগনচুম্বী সাফল্যের পরই শেষ মুহূর্তে সেই সিনেমা থেকে সরে দাঁড়ানোয় ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের ‘শাস্তির খাঁড়া’র মুখে পড়েছেন রণবীর সিং। 

    শত বিতর্ক সত্ত্বেও ‘টুঁ’ শব্দটি করেননি অভিনেতা। বরং সংশ্লিষ্ট ইস্য়ুতে অভিনেতা নাকি ১৮ মাসের ‘মৌনব্রত’ পালন করবেন। কিন্তু কেন এহেন সিদ্ধান্ত নিলেন রণবীর সিং? 

    কৌতূহল জাগতেই ফাঁস হলো আসল খবর। আসন্ন ‘প্রলয়’ সিনেমার প্রস্তুতির জন্যই নাকি এহেন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। ‘জঙ্গি’ হামলার প্রেক্ষাপটে কীভাবে সুপারহিরো হয়ে উঠবেন রক্ষাকর্তা রণবীর সিং, সেই গল্পই ফুটে উঠবে মেগাবাজেটের ‘প্রলয়’ সিনেমায়। 

    উল্লেখ্য, ‘গো গোয়া গোন’ ছাড়া বলিউড ইন্ডাস্ট্রিতে সেভাবে ‘জঙ্গি’ ঘটনার সিনেমা হয়নি। তবে এবার তা পাল্টে যাবে রণবীর সিংয়ের হাত ধরেই।

    এর ২০২৫ সালের ডিসেম্বর মাসে রণবীর যখন দীপিকার সঙ্গে বিদেশে ছুটি কাটাতে ব্যস্ত, ঠিক সেই সময়েই জানা যায়— দেশে ফিরে ‘ডন-৩’ নয়; আদতে জয় মেহেতার ‘প্রলয়’ সিনেমার কাজ শুরু করবেন অভিনেতা রণবীর সিং। সে কারণেই প্রস্তুতির প্রাক্কালে বিরতি নিতে গিয়েছিলেন তিনি। 

    আর ‘জঙ্গি’ হামলার প্রেক্ষাপটে কীভাবে সুপারহিরো হয়ে উঠবেন রক্ষাকর্তা রণবীর সিং, সেই গল্পই ফুটে উঠবে মেগাবাজেটের এ সিনেমায়।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বলিউড সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসেই ‘প্রলয়’ সিনেমার শুটিং শুরু করবেন রণবীর সিং। ছবির একটি বড় অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়। বর্তমানে সে দেশেই সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। তবে সব থেকে চমকপ্রদ বিষয় হচ্ছে— ‘প্রলয়’ সিনেমা যেহেতু ‘পোস্ট-অ্যাপোক্যালিপটিক’ বা মহাবিপর্যয়-পরবর্তী অধ্যায়ের গল্প বলবে, তাই মেকিংয়ে বিশেষ জোর দিতে হচ্ছেন নির্মাতারা। 

    ৩০০ কোটি বাজেটের এ সিনেমাকে ব্লকবাস্টার করতে রণবীর সিংও নাকি নিজস্ব ভাবনাচিন্তা শেয়ার করে নিচ্ছেন তাদের সঙ্গে। আর এখন পর্যন্ত কল্যাণী প্রিয়দর্শনকে নায়িকা হিসেবে ভাবা হয়েছে। তবে ভবিষ্য়তে মুখবদলের সম্ভাবনা প্রবল। জঙ্গিদের হামলায় এক দম্পতির টিকে থাকার লড়াইও দেখা যাবে এ সিনেমায়।

    পরিচালক জয় মেহতার টিম অস্ট্রেলিয়ায় এমন সব টেকনিশিয়ানদের নিয়ে কাজ করছেন, যারা এর আগে আন্তর্জাতিক মানের প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। এর পাশাপাশি জঙ্গিকেন্দ্রিক জগতের গল্প সাজানোর জন্য চিত্রনাট্যকাররাও কোমর বেঁধে কাজ করছেন। ‘ডন’ বিতর্ক কাটিয়ে এবার শুধু রণবীর সিংয়ের ফ্লোরে যাওয়ার অপেক্ষা।

    বিনোদন ডেস্ক

  • রণবীরকে সরিয়ে বলিউডের নতুন ‘ডন’ সালমান খান

    ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বেঁধেছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। ‘ডন ৩’ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন তিনি। এরপরও সিনেমা থেকে সরে দাঁড়ানো নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। শেষ মুহূর্তে ‘ডন ৩’ সিনেমা ছাড়ার মাসুলও গুনছেন রণবীর সিং। 

    সেই ইস্যুতে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করেছে। যার অর্থ ভবিষ্যতে ‘ধুরন্ধর’ অভিনেতার কোনো প্রজেক্টের ক্ষেত্রে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার সম্ভাবনা প্রবল। 

    বলিপাড়ায় চলমান বিতর্কে এবার নাটকীয় মোড় নিয়েছে। বলি ইন্ডাস্ট্রির কানাঘুষা— অভিনেতা রণবীরের জুতায় পা গলাচ্ছেন ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফারহান আখতারের সঙ্গে একটি বিগ বাজেট পিরিয়ড ড্রামা নিয়ে আলোচনা সেরেছেন সালমান খান। এ দুই তারকা গত এক মাস ধরে নিয়মিত বৈঠক করছেন এবং একটি সম্ভাব্য সিনেমা নিয়ে আলোচনা চলছে। তবে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানা গেছে।

    এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তিসই হয়নি। সালমানের নাকি সিনেমার স্ক্রিপ্টও পছন্দ হয়েছে। এটি একটি বিশাল স্কেলের পিরিয়ড অ্যাকশন ড্রামা হতে চলেছে। দুটি ভাগে হয়তো সিনেমা মুক্তি পাবে।

    ‘ডন ৩’ বিতর্কের মাঝে ফারহান-সালমান সাক্ষাৎ সব জল্পনা জোরালো করেছে তা বললে অত্যুক্তি হবে না। যদিও এখন পর্যন্ত সিনেমার কাহিনি কিংবা গল্প সম্পর্কে কিছু জানা যায়নি। 

    ফারহান বা সালমানের তরফেও মেলেনি কোনো ইঙ্গিতপূর্ণ বার্তা। তবে এই জল্পনা সত্যি হলে বলিউড যে শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বাদশাহ শাহরুখ খানের পর নতুন ‘ডন’ হিসেবে সালমানকে পেতে চলেছেন, তা বলাই বাহুল্য।

    এদিকে সিনেমার পোস্টার মুক্তির পরই অভিনেতার আইনজীবীর তরফে প্রযোজককে ফৌজদারি মামলার হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও সেই হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’র টিজার। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সালমান খান। 

    টিজার প্রকাশ্যে আসতেই বিন্দুমাত্র বিলম্ব না করে সিনেমা মুক্তির স্থগিতাদেশের আবেদন করেছেন তিনি। ভাইজানের অভিযোগ— ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ নামক এ সিনেমাটি তার ব্যক্তিত্ব ও পাবলিক ইমেজকে কলুসিত করছে।

    এ মুহূর্তে ‘কালা হিরণ’ সিনেমা নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন ভাইজান। ২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ায় দুই রাত জেলেও থাকতে হয় সালমানকে। সেই সময়ে জামিনে ছাড়া পেলেও আজও কৃষ্ণসার হরিণ হত্যা মামলা বিচারাধীন। বাস্তবের গল্প পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক ভরত শ্রীনাথ। জীবনের ‘কলঙ্কিত অধ্যায়’-এর নিরিখে তৈরি চিত্রনাট্য নিয়ে অস্বস্তিতে ষাটোর্ধ্ব বলি সুপারস্টার।

    বিনোদন ডেস্ক

  • বিতর্কের মাঝেই ফেরারি কিনে আবারও আলোচনায় রণবীর সিং

    বলিউড অভিনেতা রণবীর সিং নতুন একটি বিলাসবহুল ফেরারি গাড়ি কিনে আবারও সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। আর এই খবরটি ঠিক এমন এক সময়ে এলো, যখন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডন ৩’ থেকে তার আকস্মিক বিদায় নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে আলোচনা-সমালোচনা চলছে। 

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রণবীর সিং তার বিলাসবহুল গাড়ির তালিকায় এবার যুক্ত করেছেন একটি ‘ফেরারি ২৯৬ জিটিবি’। ভারতীয় বাজারে গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৬.৩৬ কোটি রুপি। 

    সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় তাকে নতুন এই গাড়িটি চালাতে দেখা গেছে, যা স্বাভাবিকভাবেই ভক্ত ও ফটো সাংবাদিকদের নজর কেড়েছে।

    বলিউডে রণবীরের বিলাসবহুল গাড়িপ্রেম নতুন কিছু নয়। তার সংগ্রহে ইতোমধ্যেই রয়েছে মার্সিডিজ-মেবাখ জিএলএস ৬০০, অ্যাস্টন মার্টিন র‍্যাপিড এস এবং ল্যাম্বরগিনি উরুস পার্ল ক্যাপসুল-এর মতো বিশ্বমানের সব গাড়ি। 

    চলমান নানা বিতর্কের মাঝে তার এই নতুন ও ব্যয়বহুল গাড়ি ক্রয় তারকাদের জীবনধারা ও খরচ নিয়ে জনসাধারণের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘ডন ৩’ বিতর্ক ও আর্থিক ক্ষতি 

    রণবীরের এই গাড়ি কেনার খবরটি আসার ঠিক কিছু দিন আগেই ‘ডন ৩’ সিনেমা থেকে তার আকস্মিক বিদায়ের খবরটি চাউর হয়। প্রতিবেদন অনুযায়ী, প্রজেক্টটি থেকে তার সরে দাঁড়ানোর কারণে প্রযোজনা সংস্থা প্রায় ৪৫ কোটি রুপির আর্থিক ক্ষতি ও নির্মাণ সংক্রান্ত জটিলতার সম্মুখীন হয়েছে। 

    এই সিনেমা থেকে তার আকস্মিক প্রস্থান চলচ্চিত্র শিল্প এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিলেও, রণবীর ইতোমধ্যেই তার অন্যান্য বড় প্রজেক্টগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। 

    বিতর্ক পাশে সরিয়ে রেখে রণবীর সিং বর্তমানে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুরন্ধর’-এর বক্স অফিস সাফল্য উপভোগ করছেন। 

    পাশাপাশি তিনি তার আগামী সিনেমা ‘প্রলয়’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। জোনা গেছে, এটি একটি জম্বি-থ্রিলার ঘরানার সিনেমা, যা ২০২৭ সালের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০২৬ সালের আগস্ট মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে রণবীরের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকে। 

    এদিকে নতুন গাড়ি কেনার বিষয়ে রণবীর বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে ‘ডন ৩’ বিতর্কের পরপরই এই ফেরারির খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর সিংকে আলোচনার শীর্ষে ধরে রেখেছে। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমা দেখে যা বললেন দীপিকার বাবা

    গত বছরের শেষে মুক্তি পাওয়া সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে এখনো চলছে আলোচনা। ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির মাস তিনেকের মাথায় মুক্তি পায় এর সিক্যুয়েল। দুটি সিনেমাই বক্সঅফিসে নজিরবিহীন সাফল্য পেয়েছে। ভারতীয় গুপ্তচর হামজা আলির চরিত্রে অভিনয় অভিনেতা রণবীর সিংয়ের জয়জয়কার। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সিনেমাবোদ্ধা ছাড়াও রাজনৈতিক নেতাদের একাংশও। তবে জামাইয়ের এ সিনেমা নিয়ে ভিন্নমত পোষণ করলেন রণবীর সিংয়ের শ্বশুর প্রকাশ পাড়ুকোন।

    দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের খ্যাতনামা ব্যাডমিন্টন তারকা। জামাই হিসেবে প্রাণশক্তিতে ভরপুর রণবীরের প্রশংসায় পঞ্চমুখ প্রকাশ। যদিও জামাইয়ের সিনেমা দেখে উচ্ছ্বসিত দর্শকদের একটি বড় অংশের উদ্দেশে সেই সময়ে প্রকাশ পাড়ুকোন বলেন, তার মনে হয়েছে ‘ধুরন্ধর’ সিনেমা প্রয়োজনের তুলনায় হিংসা বেশি। তিনি বলেন, এটি একটি দুর্দান্ত সিনেমা। খুব ভালোভাবে তৈরি একটি সিনেমা এবং সবার অভিনয়ও খুব ভালো হয়েছে। 

    প্রকাশ পাড়ুকোন বলেন, আমার মনে হয়েছিল যে, এ সিনেমায় হিংসা বোধহয় একটু বেশিই রয়েছে। যদিও বেশিরভাগ সিনেমাপ্রেমী দর্শক এভাবেই ছবিটিকে পছন্দ করেছেন। আমাদের সবার কাছে সেটাই গুরুত্বপূর্ণ। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যদিও জামাই রণবীবর সিংকে নিয়ে গর্বিত প্রকাশ পাড়ুকোন। এ ব্যাডমিন্টন তারকা বলেন, জামাইয়ের সঙ্গে শুধু সিনেমা নয়, খেলাধুলা নিয়েও প্রচুর গল্প হয়। কারণ রণবীর সিংয়ের খেলায় খুব আগ্রহ আছে। এ ছাড়া তাদের চারজনের পরিবারের সবাই খুব চুপচাপ ধরনের মানুষ। কিন্তু রণবীর এসে তাদের জীবন আলো করেছে।

    এদিকে ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংয়ের অভিনয় নিয়ে যখন সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, ঠিক তখনই নীরব ছিলেন তার স্ত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমার বিশেষ প্রদর্শনীতেও স্বামীর পাশে ছিলেন না অভিনেত্রী। সেই সময়ে দীপিকার ওপরে ক্ষোভ উগরে বারবার কটাক্ষ করেন রণবীরের ভক্ত-অনুরাগীরা। 

    কেউ কেউ ক্ষোভ সামলে ধরে রাখতে না পেরে দীপিকার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে পোস্টে লেখেন— আপনি তো একেবারে নীরবে অত্যাচার করছেন! ‘ধুরন্ধর’ সিনেমাটি ৫০০ কোটির ব্যবসা করে ফেলল। অথচ আপনার কোনো হেলদোলই নেই। এ সিনেমার প্রদর্শনীতে পর্যন্ত এলেন না আপনি! শুধু একজনের নয়, একাধিক কটাক্ষের পর অবশেষে মুখ খুলতে বাধ্য হন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

    তিনি বলেন, আমি আপনাদের সবার আগে ছবিটা দেখে ফেলেছি। এবার বরং আপনারা হাসাহাসি করুন। কেমন? ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর দ্বিতীয়বার মা হতে চলেছেন বলে ঘোষণা দেন দীপিকা পাড়ুকোন। বড় মেয়ে দুয়ার দুই বছরের মাথায় আবার রণবীর-দীপিকার সংসারে নতুন অতিথি আসছে।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমা দেখে যা বললেন দীপিকার বাবা

    গত বছরের শেষে মুক্তি পাওয়া সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে এখনো চলছে আলোচনা। ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির মাস তিনেকের মাথায় মুক্তি পায় এর সিক্যুয়েল। দুটি সিনেমাই বক্সঅফিসে নজিরবিহীন সাফল্য পেয়েছে।

    ভারতীয় গুপ্তচর হামজা আলির চরিত্রে অভিনয় অভিনেতা রণবীর সিংয়ের জয়জয়কার। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সিনেমাবোদ্ধা ছাড়াও রাজনৈতিক নেতাদের একাংশও। তবে জামাইয়ের এ সিনেমা নিয়ে ভিন্নমত পোষণ করলেন রণবীরের শ্বশুর প্রকাশ পাড়ুকোন।

    দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের খ্যাতনামা ব্যাডমিন্টন তারকা। জামাই হিসেবে প্রাণশক্তিতে ভরপুর রণবীরের প্রশংসায় পঞ্চমুখ প্রকাশ। যদিও জামাইয়ের সিনেমা দেখে উচ্ছ্বসিত দর্শকদের একটি বড় অংশের উদ্দেশে সেই সময়ে প্রকাশ পাড়ুকোন বলেন, তার মনে হয়েছে ‘ধুরন্ধর’ সিনেমা প্রয়োজনের তুলনায় হিংসা বেশি। তিনি বলেন, এটি একটি দুর্দান্ত সিনেমা। খুব ভালোভাবে তৈরি একটি সিনেমা এবং সবার অভিনয়ও খুব ভালো হয়েছে। 

    প্রকাশ পাড়ুকোন বলেন, আমার মনে হয়েছিল যে, এ সিনেমায় হিংসা বোধহয় একটু বেশিই রয়েছে। যদিও বেশিরভাগ সিনেমাপ্রেমী দর্শক এভাবেই ছবিটিকে পছন্দ করেছেন। আমাদের সবার কাছে সেটাই গুরুত্বপূর্ণ।

    যদিও জামাই রণবীরকে নিয়ে গর্বিত প্রকাশ পাড়ুকোন। এ ব্যাডমিন্টন তারকা বলেন, জামাইয়ের সঙ্গে শুধু সিনেমা নয়, খেলাধুলা নিয়েও প্রচুর গল্প হয়। কারণ রণবীরের খেলায় খুব আগ্রহ আছে। এ ছাড়া তাদের চারজনের পরিবারের সবাই খুব চুপচাপ ধরনের মানুষ। কিন্তু রণবীর এসে তাদের জীবন আলো করেছে।

    এদিকে ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীরের অভিনয় নিয়ে যখন সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, ঠিক তখনই নীরব ছিলেন তার স্ত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমার বিশেষ প্রদর্শনীতেও স্বামীর পাশে ছিলেন না অভিনেত্রী। সেই সময়ে দীপিকার ওপরে ক্ষোভ উগরে বারবার কটাক্ষ করেন রণবীরের ভক্ত-অনুরাগীরা।

    কেউ কেউ ক্ষোভ সামলে ধরে রাখতে না পেরে দীপিকার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে পোস্টে লেখেন— আপনি তো একেবারে নীরবে অত্যাচার করছেন! ‘ধুরন্ধর’ সিনেমাটি ৫০০ কোটির ব্যবসা করে ফেলল। অথচ আপনার কোনো হেলদোলই নেই। এ সিনেমার প্রদর্শনীতে পর্যন্ত এলেন না আপনি! শুধু একজনের নয়, একাধিক কটাক্ষের পর অবশেষে মুখ খুলতে বাধ্য হন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

    তিনি বলেন, আমি আপনাদের সবার আগে ছবিটা দেখে ফেলেছি। এবার বরং আপনারা হাসাহাসি করুন। কেমন? ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর দ্বিতীয়বার মা হতে চলেছেন বলে ঘোষণা দেন দীপিকা পাড়ুকোন। বড় মেয়ে দুয়ার দুই বছরের মাথায় আবার রণবীর-দীপিকার সংসারে নতুন অতিথি আসছে।

    বিনোদন ডেস্ক

  • দীপিকাকে বিয়ে করতে কত কিছুই না করতে হয়েছে রণবীরকে

    কখনো আলাউদ্দিন খিলজির মতো হিংস্র, আবার কখনো রকি রণধাওয়ার মতো সদা-উত্তেজিত— রুপালি পর্দায় এমন রূপেই দেখা যায়। তবে বাস্তবেও ‘রকি আউর রানি কি প্রেম কাহানি সিনেমার রকি রণধাওয়ার মতোই প্রাণোচ্ছল বলিউড অভিনেতা রণবীর সিং। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছিলেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নায়িকা বলেন, এমন একজন মানুষকে বিয়ে করে সংসার করার অভিজ্ঞতাও শেয়ার করে নিয়েছিলেন তিনি। 

    অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে বিয়ে করার আগে নাকি কর্মক্ষেত্রে হিমশিম খেয়েছিলেন রণবীর সিং। সিনেমার সেটে সবার কাছে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল তাকে। ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে জানান সহ-অভিনেতা বিজয় পাটেকর। 

    ‘সিম্বা’ সিনেমায় রণবীর সিংয়ের সহ-অভিনেতা ছিলেন বিজয় পাটেকর। তিনিই এ বিষয়টি প্রকাশ্যে এনেছেন। সেই সময়ে ‘সিম্বা’ সিনেমার শুটিং চলছে। দিনে টানা ২০ ঘণ্টা করে শুটিং। কিন্তু তাও কখনো ধৈর্য হারাতেন না রণবীর। বরং নিজের কাজ নিয়ে সবসময়ে সতর্ক থাকতেন তিনি। প্রয়োজনে অতিরিক্ত কাজ করতেও রাজি ছিলেন অভিনেতা। আর কথায় কথায় রণবীর বলতেন—আমার বিয়ে হচ্ছে। এটুকু তো আমাকে করতেই হবে।

    বিজয় বলেন, সিনেমার সেটে বড়দের খুব শ্রদ্ধা করেন রণবীর সিং। বড়রা ওর সঙ্গে কথা বললে তিনি মন দিয়ে তা শোনেন। তিনি বলেন, ‘আমি বড় তারকা’—এ ধরনের ভাব কখনো ছিল না রণবীর সিংয়ের মধ্যে। শ্রোতা হিসেবে খুব ভালো রণবীর। সে জন্যই তিনি কাজটা এত ভালো করেন। 

    বিজয় আরও বলেন, সিম্বা’ সিনেমার শুটিং চলাকালীন আমি রণবীরকে বলতাম— তোমার চোখটা দেখ। চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। এসব শুনে রণবীর বলেন—কী আর করা যাবে, বিয়ে করছি। এখন তাই এসব করতেই হবে। বিয়ে করতে যাচ্ছেন বলে কাজে কোনো খামতি রাখেননি রণবীর বলে জানান তিনি।

    বিজয় বলেন, টানা ২০ ঘণ্টা শুটিং করতেন রণবীর। টানা সাত দিন মাত্র ২-৩ ঘণ্টা ঘুমিয়েছিলেন। কাজ থেকে কিছুক্ষণ বিরতি নিতে বলা হলেই বারবার বলতেন— বিয়েটা আমার, তাই বিয়ের আগে আমার কাজ আমাকেই শেষ করে যেতে হবে।  সময় নিয়েও খুব সতর্ক থাকতেন রণবীর। একদিন মাত্র ২ মিনিট দেরিতে পৌঁছানোর জন্য সবার কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • গর্ভাবস্থার জটিল সমস্যায় পড়েছিলেন দীপিকা

    বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের ছবি তারা এখনো প্রকাশ্যে আনেননি। অন্তঃসত্ত্বা অবস্থার জটিলতা নিয়েও তিনি কখনই কথা বলেননি। তবে এবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তার গর্ভাবস্থা বেশ জটিল সমস্যার কথা। সেই সঙ্গে জানালেন কীভাবে মেয়ের নাম রাখলেন তারা।

    এ দম্পতি গত বছর ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছিলেন, তারা বাবা-মা হতে চলেছেন। তাদের ঘর আলো করে আসছে নতুন সদস্য। সেই মতে ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দুয়া। দীপিকা বলেন, সন্তান জন্ম দেওয়ার আগের ৮-৯ মাস আমাকে খুব কষ্ট করতে হয়েছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় ভীষণ জটিলতা তৈরি হয়েছিল। সেই সময় এ বিষয়ে কোনো কিছু বলেননি অভিনেত্রী।

    মানসিক স্বাস্থ্য নিয়ে আগেও কথা বলেছেন দীপিকা পাড়ুকোন। দুয়ার জন্মের পর কেমন ছিল তার মানসিক স্বাস্থ্য? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এ সময়ে তিনি ঠিকই ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকেই নিয়মিত তার খোঁজ নিতেন। এ বিষয়ে দীপিকা বলেন, আমি সত্যিই সৌভাগ্যবতী— কিছু মানুষকে আমার জীবনে পেয়েছি। যে কোনো প্রয়োজনে ওদের পাশে পাওয়া যায়।

    সন্তানের নামকরণ নিয়েও বিস্তর ভেবেছিলেন দীপিকা ও রণবীর। অভিনেত্রী বলেন, জন্মের পর শিশুকে কোলে নেব, তাকে এই পৃথিবীটা দেখতে দেব। ওর ব্যক্তিত্বের কিছুটা বৃদ্ধি হবে। এ বিষয়গুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে একদিন হঠাৎ মধ্যরাতে শুটিং করার সময়ে রণবীর জানতে চান— দুয়া নামটি কেমন? নাম পছন্দ হয়ে যায় দীপিকার। কবিতা ও সংগীতের থেকে অনুপ্রাণিত হয়ে এই নাম রাখা হয়েছে বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, আমাদের কাছে ও (দুয়া) কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য এই নামটিই যথাযথ।

    দীপিকা ও রণবীর তাদের কন্যার এক জোড়া পায়ের ছবি সামাজিক মাধ্যমে দিয়ে ভক্ত-অনুরাগীদের শেয়ার করে নিয়েছিলেন। অনুরাগীরা অপেক্ষা করে আছেন, কবে একরত্তির মুখ প্রকাশ্যে আনবেন এ তারকা দম্পতি।

    বিনোদন ডেস্ক

  • রণবীর কাপুর না রণবীর সিং—এ প্রশ্নের জবাবে যা বললেন দীপিকা

    বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ছিল বলিউডের অন্যতম চর্চিত প্রেমের মধ্যে একটি। ভাঙাগড়ায় যেন এক রূপকথা। একইভাবে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার প্রেম ও দাম্পত্য আর এক সোনালি স্বপ্নের আবেশ। 

    বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রির সাক্ষী— এই তিনজনের পর্দার রসায়নও ইর্ষণীয়। একদিকে যখন রণবীর সিংয়ের সঙ্গে ঝড় তুলছেন ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’য়। অন্যদিকে দীপিকা তখনই মায়া বুনছেন রণবীর কাপুরের সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায়। আপাতত তিনজনেই সুখে সংসার করছেন । 

    দীপিকার সঙ্গে সংসার করছেন রণবীর সিং। এক কন্যার বাবা-মা এ দম্পতি। অন্যদিকে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করে সুখে সংসার করছেন রণবীর কাপুরও। তার ঘরেও রয়েছে ফুটফুটে এক কন্যাসন্তান। এরই মধ্যে খবর ছড়িয়েছে— আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। সিনেমায় অভিনয় করবেন রণবীর-পত্নী আলিয়াও।

    অনেক বছর আগে দীপিকাকে বেছে নিতে হয়েছিল একজন রণবীরকে। ২০১৫ সালের একটি ভিডিও এ মুহূর্তে ফের চর্চায় উঠে এসেছে। সেই সময় ইমতিয়াজ আলির ‘তামাশা’ সিনেমার প্রচারে ছিলেন দীপিকা ও রণবীর কাপুর। অনুরাগীদের সঙ্গে এক কথোপকথনে দর্শকদের তরফে প্রশ্ন উঠে আসে দীপিকার কাছে— সেরা অভিনেতা হিসাবে কাকে বেছে নেবেন— রণবীর সিংকে নাকি রণবীর কাপুরকে? ততদিনে দীপিকার জীবনে নতুন করে ভালোবাসার লাল রঙ ছড়িয়েছেন রণবীর সিং।

    এমন প্রশ্ন শুনে দীপিকার চোখেমুখে অস্বস্তির ভাব স্পষ্ট হয়ে ওঠে। তিনি সাফ জানিয়ে দেন— এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তিনি বলেন, আরে এটা তো সেই রকম প্রশ্ন— বাবাকে বেশি ভালোবাস না মা-কে… এটা বলা মুশকিল। ভিডিওতে দেখা যায়, দীপিকার কথার মধ্যেই রণবীর কাপুর বলে বসেন— আমি বাবা হতে চাই।

    পরে অবশ্য নিজের বক্তব্য দৃঢ়তার সঙ্গেই জানান দীপিকা। অভিনেত্রী বলেন, আমরা সবসময় এ রকম একটা বিভাজন করতে ভালোবাসি। সবসময় এই তুলনা টানা ঠিক নয়। 

    দীপিকা সেদিন বলেছিলেন— রণবীর কাপুরের ব্যক্তিত্ব আর সিংয়ের ব্যক্তিত্ব একরকম নয়। তাদের কাজের ধরনও আলাদা। তাই তারা যেমন, তেমনভাবেই তাদের গ্রহণ করা উচিত, প্রশংসা করা উচিত।

    প্রায় ১০ বছর পর সেই কথোপকথন আবার উঠে এসেছে আলোচনায়। নেটেজেনদের একাংশ দীপিকার এ কথায় দ্বিধা খুঁজে পেয়েছেন। তারা বলছেন, নিজের মানুষকে বেছে নিন। 

    আবার দীপিকার মনের কথা বোঝার মতো অনুরাগীও রয়েছেন। তারা পাল্টা জবাবে বলেছেন, দীপিকার কথা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি কী বলতে চেয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • প্যারিস ফ্যাশন উইকে দীপিকার গ্লামারে মুগ্ধ রণবীর

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ২০২৫ সালের প্যারিস ফ্যাশন উইকের একটি ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করছেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে একটি ফরাসি বিলাসবহুল ব্র্যান্ডের হাউস অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দীপিকা প্যারিস থেকে কয়েকটি অসাধারণ ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে তিনি আইফেল টাওয়ারের সামনে পোজ দিয়েছেন। পোস্টে তার স্বামী রণবীর সিং এ ছবি দেখে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন— ভগবান আমার ওপর দয়া করুন।

    সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দীপিকাকে অপরূপ সুন্দরী দেখাচ্ছে। তিনি একটি সাদা শীতকালীন কোট পরেছেন, যার সঙ্গে মানানসই টুপি, বডিকন প্যান্ট এবং হাইহিল রয়েছে। গাঢ় লাল লিপস্টিক ও নিখুঁত মেকআপ তার চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই লুকে তিনি সত্যিই মনোমুগ্ধকর। প্যারিস ফ্যাশন উইকে তার উপস্থিতি আকর্ষণীয় করে তুলেছে। এই ফরাসি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ায় ভারতীয় ফ্যাশন জগতের জন্য একটি গর্বের মুহূর্ত।

    পেশাগত জীবনে এখন মাতৃত্বকালীন বিরতি চলছে দীপিকার। তিনি এখনো তার পরবর্তী প্রকল্প ঘোষণা করেননি। তবে ‘কল্কি ২’ সিনেমার নির্মাতারা তার ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। দীপিকা এখন তার স্বামী রণবীর সিং এবং তাদের সন্তানের সঙ্গে পারিবারিক জীবনে মনোনিবেশ করেছেন। ভক্তরা দীপিকার পর্দায় ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

    বিনোদন ডেস্ক