Tag: রণবীর সিং

  • রণবীরের ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ালেন কিয়ারা, নেপথ্যে যা জানা গেল

    ‘ডন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান জানান দেন যে, তিনি শুধু রোমান্টিক সিনেমা নয়, অ্যাকশনধর্মী সিনেমাতেও সেরা। ‘ডন’ ও ‘ডন ২’ এর কাহিনীও সিনেমাপ্রেমীদের অনেক মুগ্ধ করেছিল। এরপর সবাই প্রত্যাশা করছিল কবে ডন ইউনিভার্সের পরবর্তী সিনেমা আসবে। 

    গত বছর পরিচালক ফারহান আখতার ঘোষণা দেন ‘ডন ৩’ সিনেমা নির্মাণ করার। যদিও এতে শাহরুখ খানকে দেখা যাবে না, প্রধান চরিত্রে থাকছেন রণবীর সিং। তার বিপরীতে কিয়ারা আদভানির নাম ঘোষণা করা হয়। তবে এবার জানা গেল, সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা। 

    জানা গেছে, ঘরে নতুন অতিথির আগমন উপলক্ষে কিয়ারা এখন নিজের দিকে বেশি খেয়াল রাখছেন। অনাগত সন্তানের ভেবে ‘ডন ৩’ সিনেমা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

    সিনেমা নয় বরং সন্তান বেশি গুরুত্বপূর্ণ কিয়ারা কাছে। তাই এমন জনপ্রিয় মুভি সিরিজ থেকে সরে দাঁড়ালেন।  যদিও আগে থেকে চলমান ‘ওয়ার ২’ এবং ‘টক্সিক’ সিনেমার কাজ চালিয়ে যাবেন তিনি।  খুব দ্রুত শেষ হতে চলেছে এ সিনেমা দুটির কাজ। 

    তবে কিয়ারা আদভানি বা ‘ডন ৩’-এর নির্মাতাদের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    ‘ডন ৩’ সিনেমা নির্মাতারা গত বছর ঘোষণা করেছিলেন যে, কিয়ারা ‘ডন ৩’ সিনেমায় অভিনয় করবেন। এক্সেল এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘ডন ইউনিভার্সে স্বাগতম কিয়ারা আদভানি।’

    এদিকে গত সপ্তাহেই এই অভিনেত্রী মা হওয়ার ঘোষণা দেন। কিয়ারা এবং সিদ্ধার্থ মালহোত্রা একটি যৌথ পোস্ট শেয়ার করে এই সুসংবাদ দেন। পোস্টটিতে একজোড়া ছোট মোজার ছবি দেন তারা। ক্যাপশনে লেখা ছিল, আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শীঘ্রই আসছে।

    ‘ওয়ার ২’ ও ‘টক্সিক’ সিনেমা ছাড়াও আরও দুটি সিনেমা ‘শক্তি শালিনী’ ও ‘ধুম ৪’তে অভিনয়ের কথা রয়েছে কিয়ারার। সিনেমা দুটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। তবে সন্তানসহ ব্যক্তিগত জীবনকে সামনে রেখে কিয়ারা সিনেমাগুলিতে অভিনয় করবেন কিনা, এখনো বলা যাচ্ছে না। 

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ শাহরুখের পা ছুঁয়ে প্রণাম রণবীর কাপুরের, হতবাক আরেক রণবীর

    ভারতের মহারাষ্ট্রের মসনদে ফের দেবেন্দ্র ফড়নবিস। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হয় গতকাল বৃহস্পতিবার। সেখানে উপস্থিত ছিলেন বাদশাহ শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং, রণবীর কাপুরসহ একঝাঁক বলি তারকা। অনুষ্ঠান যেন একেবারে জমজমাট। যেন ফিল্মি দুনিয়ার তারকাদের রিইউনিয়ন। ঠিক এরই মাঝে হঠাৎ কাণ্ড ঘটালেন অভিনেতা রণবীর কাপুর, যা দেখে একেবারে হতবাক রণবীর সিং। 

    তবে রণবীরের কাণ্ড দেখে আরেক রণবীর হতবাক হলেও সেই ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিং খানের জয়গান। ভাবছেন এ আবার কেমন কাণ্ড! দুই রণবীর তো বুঝলেন, হঠাৎ করে কিং খান শাহরুখ কোত্থেকে এলেন?

    সংবাদ প্রতিদিনের রিপোর্ট বলছে, ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ছিল গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। এ নিয়ে তৃতীয়বারের মতো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসলেন দেবেন্দ্র ফড়নবিস। আর সেখানেই বসে চাঁদের হাট।

    এর মধ্যে দুই রণবীর ও শাহরুখের একটি ভিডিওটি ভাইরাল হয়েছে। সেখানে দেবেন্দ্র ফড়নবিসের শপথগ্রহণের অনুষ্ঠানে সোফায় বসে আছেন শাহরুখ খান। আর দুই রণবীর ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছেন। এমন সময় আচমকাই শাহরুখের সঙ্গে কথা বলতে বলতে রণবীর কাপুর টুক করে শাহরুখের পা ছুঁয়ে প্রণাম করে ফেললেন। তা দেখে রণবীর সিং হতবাক। আর রণবীর যে এমন কাণ্ড করে বসবেন, তা আগে থেকেই আন্দাজ করতে পারেননি বাদশাহ। তবু ছোটভাইয়ের মতো রণবীরকে আগলে ধরলেন কিং খান। কাছে ডাকলেন রণবীর সিংকেও। সেই ভিডিওই এখন ভাইরাল। 

    যেমন ভারতীয় নাগরিক হিসেবে দায়িত্ববোধ থেকেই ভোট দিতে গিয়েছিলেন; ঠিক তেমনই এবার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে পৌঁছে গেলেন বলিউড তারকারা। প্রাণনাশের হুমকির মাঝেই শপথগ্রহণ অনুষ্ঠানে ভাইজানকেও দেখা গেছে।

    দেবেন্দ্র ফড়নবিসের শপথগ্রহণ অনুষ্ঠানেই দুই রণবীরকে দেখা গেল একফ্রেমে। স্ত্রীর একসময়কার সাবেককে নিয়ে মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখেননি রণবীর সিং। বলিপাড়ার দুই রণবীরকে খোশমেজাজে আড্ডা দিতেও দেখা যায়।

    বিনোদন ডেস্ক

  • কেন মুম্বাইয়ের বিলাসবহুল বাড়ি ভাড়া দিচ্ছেন দীপিকা-রণবীর?

    বলিউডপাড়ার পাওয়ার কাপলখ্যাত দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং মুম্বাইয়ের বিউ মন্ডে টাওয়ার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে মাসিক ভাড়ায় একটি অ্যাপার্টমেন্ট লিজ নিয়েছেন। স্কয়ার ইয়ার্ড অনুযায়ী যার জন্য প্রতিমাসে ৭ লাখ টাকা খরচ করতে হবে তাদের।

    অ্যাপার্টমেন্টটি প্রভাদেবীতে অবস্থিত মুম্বাইয়া পশ্চিম ও মধ্য শহরতলির উভয় ক্ষেত্রেই নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করে। এটি ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এবং ওয়ারলি-বান্দ্রা সি লিঙ্কের মতো প্রধান সড়কপথকে সংযুক্ত করে।

    এই এলাকাটি সিদ্ধিবিনায়ক মন্দিরের জন্য বিখ্যাত এবং প্রধান ল্যান্ডমার্কের কাছাকাছি দাদার সৈকত এবং হাই স্ট্রিট ফিনিক্স।

    দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের অ্যাপার্টমেন্টের বিল্ট-আপ এলাকা ৩২৪৫ বর্গফুট এবং কার্পেট এলাকা ২৩১৯.৫০ বর্গফুট। এতে তিনটি গাড়ি পার্কিং স্পেস রয়েছে। ইজারা চুক্তির মেয়াদ ৩৬ মাস এবং নভেম্বর ২০২৪ এ নিবন্ধিত হয়েছিল। প্রাথমিক নিরাপত্তা আমানত হল ২১ লাখ। ইজারা চুক্তি একটি টায়ার্ড কাঠামো অনুসরণ করবে, মাসিক ভাড়া সেটসহ প্রথম ১৮ মাসের জন্য ৭ লাখ এবং পরবর্তী ১৮ মাসের জন্য ৭.৩৫ লক্ষ টাকা।

    এই ভাড়া করা অ্যাপার্টমেন্ট ছাড়াও, দীপিকা পাড়ুকোনের বিউ মন্ডে টাওয়ারে একটি সম্পত্তি রয়েছে। তার অন্যান্য রিয়েল এস্টেট বিনিয়োগের মধ্যে রয়েছে বান্দ্রায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং আলিবাগে একটি সুবিশাল বাংলো।

    দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং দুজনেই বলিউডের শীর্ষস্থানীয় সেলিব্রিটি। ৮ সেপ্টেম্বর এই দম্পতি একটি কন্যা সন্তানকে স্বাগত জানায়। পাডুকোনও বিশ্বব্যাপী স্বীকৃত। তিনি অস্কার ২০২৩ এ একজন উপস্থাপক হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। পাঠান ছবিতে তার সর্বশেষ অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে। 

    রণবীর সিংয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল রকি অর রানি কি প্রেম কাহানি, যা ২০২৩ সালে মুক্তি পায়। ছবিটি বক্স-অফিসে হিট হয়েছিল যার সংগ্রহ প্রায় বিশ্বব্যাপী ৩১৫ কোটি।

    বিনোদন ডেস্ক

  • জীবনের নানা উত্থান-পতন নিয়ে কথা বলতে হয় জীবনসঙ্গীর সঙ্গে: রণবীর

    চলতি বছরের শুরুতেই বলিউড অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ঘোষণা করেছিলেন— সেপ্টেম্বর নাগাদ তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তারপরই রণবীর বলেছিলেন— সন্তানের দেখভালের জন্য কিছু দিন বিরতি নেবেন তিনি। পিতৃত্বকালীন ছুটি। ইতোমধ্যে রণবীর-দীপিকার কোলে এসেছে প্রথম সন্তান ‘দুয়া’। আর প্রকাশ্যে জানালেন অভিনেতা— দুয়ার জন্য যে কাজ করতে পারেন তিনি।

    সম্প্রতি দম্পতিকে দেখা গেছে বিমানবন্দরে। দীপিকার কোলে ছোট্ট দুয়া। ফটোসাংবাদিকরা তাকে ক্যামেরায় ধরতে না পারলেও দীপবীরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এক অনুষ্ঠানে মেয়েকে নিয়ে নিজের মনের কথা জানালেন রণবীর।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে বলিউড অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলে এসেছে প্রথম সন্তান। দীপাবলির সময় দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন—তাদের মেয়ের নাম দুয়া, যার অর্থ প্রার্থনা। বাবা ও মা দুজনের পদবিই ব্যবহার করবে দুয়া। কিন্তু এই সময়ের মধ্যেই বাবা রণবীরের জীবনে বড়সড় পরিবর্তন এনে ফেলেছে মাস দুয়েকের দুয়া।

    বাবা হিসাবে কেমন লাগছে?—এমন প্রশ্ন উঠতেই নিজের অনুভূতি সম্পর্কে রণবীর বলেন, অপার আনন্দ। বাবা হওয়ার অনুভূতি নিয়ে বলতে গিয়ে অভিনেতা দাবি করেন, আপাতত এই ভালোলাগা আর ভালোবাসায় ডুবে রয়েছেন তিনি। নিজের স্বভাবগত রসিকতায় ভক্তদের তিনি বলেন, বেশ কয়েক দিন ধরে আমি বাবার ভূমিকায় রয়েছি। তাই এখন তোমাদের সবাইকে ছেড়ে দিতেও প্রস্তুত।

    এই বিশেষ সফরে স্ত্রীর ভূমিকাও তার কাছে প্রশংসনীয়। দীপিকার ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেন অভিনেতা— ‘জাদু’। তার মতে, জীবনের নানা উত্থান-পতন নিয়ে কথা বলতে হয় জীবনসঙ্গীর সঙ্গে। আর এই বন্ধনটাই তার কাছে জাদুর মতো।

    বিনোদন ডেস্ক

  • বেডরুমের গোপন কথা ফাঁস করলেন দীপিকা

    দেখতে দেখতে বিয়ের ছয় বছর কাটিয়ে ফেললেন বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিপড়ার অন্যতম চর্চিত দম্পতি তারা। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ছিল ‘দীপবীর’-এর ‘বিবাহবার্ষিকী’। এবার মেয়ে ‘দুয়া’ কে কোলে নিয়েই বিবাহবার্ষিকী কেটেছে এ তারকা দম্পতির। একে অপরকে শুভেচ্ছাও জানিয়েছেন তারা। তবে রণবীরের থেকেও দীপিকার পোস্ট বেশি নজর কেড়েছে নেটিজেনদের মাঝে। কারণ বেডরুমের গোপন কথা ফাঁস করলেন এ অভিনেত্রী। কী এমন গোপন কথা ফাঁস করলেন দীপিকা?

    জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিম শেয়ার করে স্বামী রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা পাড়ুকোন। Shelly Shells-এর শেয়ার করা একটা মিমের সঙ্গে রণবীরকে ‘শুভ বিবাহবার্ষিকী’ জানিয়েছেন অভিনেত্রী। যে মিমের মাধ্যমে মজা করে আখের নিজেদের কথা-ই বলতে চেয়েছেন বলে অনুমান নেটিজেনদের। ‘স্বামী বিছানা ছেড়ে উঠে গেলে ঠিক কী করি, তৎক্ষণাৎ স্বামীর বিছানার দিকে হামাগুঁড়ি দিয়ে সরে যাই। কারণ তখন সেই জায়গাটা আরও উষ্ণ, তার (স্বামীর) গন্ধমাখা, সেখানে গিয়ে আরও ভালো ঘুম হয়’ বলে জানান অভিনেত্রী। 

    দীপিকার ইনস্টাগ্রাম স্টোরিতে এ মিম ভিডিও পোস্টের পর অনেকেই দেখে ফেলেছেন। আর ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন— দীপিকার ইনস্টাগ্রাম স্টোরি দেখার পর কে কে এই ভিডিও দেখতে চলে এসেছেন? মিম ভিডিওর নিচে এমন কমেন্টের বন্যা বয়ে গেছে।

    অন্যদিকে রণবীর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকার হাসিখুশি ছবি পোস্ট করে, তার সঙ্গে জুড়ে দিয়েছিলেন— ‘হাস্তি রাহে তু হাস্তি রাহে, হায়া কি লালি খেলাতি রাহে’ গানটি। এরপর ক্যাপশনে রণবীর সিং লিখেছেন— প্রতিটি দিনেই স্ত্রীর প্রশংসা করা যায়। তবে আজ বিশেষ দিন— শুভ বিবাহবার্ষিকী দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, আমি তোমাকে ভালোবাসি। 

    এই বিবাহবার্ষিকী একান্তে কাটাতে ইতোমধ্যে দেশের বাইরে চলে গেছেন রণবীর-দীপিকা। মেয়ে দুয়ার জন্মের পর এটিই তাদের প্রথম ছুটিতে যাওয়া। আর ছোট্ট দুয়াও এবার প্রথমবার বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গেছে।

    উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ে করেছিলেন রণবীর-দীপিকা। ইতালির লেক কোমোতে বসেছিল বিয়ের আসর। পরে অবশ্য দেশে ফিরে রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন তারা। এদিকে কাজের ক্ষেত্রে রণবীর-দীপিকা জুটিকে দীপাবলিতে মুক্তি পাওয়া ‘সিংগাম-অ্যাগেইন’ ছবিতে দেখা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • রণবীর-দীপিকার মেয়ের নাম ‘দুয়া’ নিয়ে উঠে এলো নতুন তথ্য

    বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিংয়ের মেয়ের নাম ‘দুয়া’ রাখার কারণ হিসাবে নতুন তথ্য পাওয়া গেছে। এখন সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তত্ত্বে পৌঁছে গেছে। এ নিয়ে নেটিজনদের মাঝে ঝড় উঠেছে। একেকজন একেক মন্তব্যে ‘দুয়া’র ব্যাখ্যা দিচ্ছেন। 

    গত সেপ্টেম্বর মাসেই দীপিকা পড়ুকোন-রণবীর সিংয়ের পরিবারে এসেছে তাদের প্রথম সন্তান। মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং রেখেছেন এ দম্পতি। এ খবর নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন ‘দীপবীর’। 

    মেয়ের এমন নাম রাখার কারণ হিসাবে দীপিকা বলেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ হলো প্রার্থনা। আর ও আমাদের সব প্রার্থনার ফসল। আমাদের মন আজ ভালোবাসা ও কৃতজ্ঞতায় কানায় কানায় ভরে উঠেছে। —ইতি দীপিকা ও রণবীর।

    যদিও এরপরও ‘দুয়া’ নাম রাখার জন্য কিছু লোকজন দীপিকা-রণবীরকে ট্রল করতে ছাড়েননি। অনেকেরই প্রশ্ন— মেয়ের মুসলিম নাম কেন রাখলেন? হিন্দু নাম কি কম পড়ে গিয়েছিল? কেউ আবার লিখেছেন— এত মুসলিম প্রীতি কীসের? হিন্দু নাম ভালো লাগে না, উর্দুই পছন্দ?  

    আরেকজন লিখেছেন— প্রার্থনা রাখলে কী হতো?’ কেউ আবার বলেছেন— দুয়ার থেকে প্রার্থনা অনেক বেশি সুন্দর। আরেক নেটিজেন লিখেছেন— কোনো হিন্দু দেবীর নাম পেলেন না মেয়ের নাম রাখার জন্য? আবার কেউ লিখেছেন—দুর্বা রাখতে পারতেন।

    তবে কেন দীপবীরের মেয়ের নাম দুয়া রাখা হলো তা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নতুন করে সমালোচনা। কেন এই স্টার কিডের নাম দুয়া পাড়ুকোন সিং? এটা নিয়ে বিশেষ জল্পনা উসকে ফিল্মি জ্ঞানের তরফে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। যদিও পুরো বিষয়টিই কাকতালীয়ভাবেও ঘটতে পারে।

    DUA নামটিতে রয়েছে দীপিকার নামের আদ্যাক্ষর D, আর U-হতে পারে দীপিকার মা উজ্জ্বলা পাড়ুকোনের নামের আদ্যাক্ষর, আর A হতে পারে অভিনেত্রীর গলফর বোন আনিশা পাড়ুকোনের নামের আদ্যক্ষর। এই তিনটি মিয়ে নিলে হয় D + U + A অর্থাৎ দুয়া। এই পোস্টটি দেখার পর অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন মেয়ের নামের সঙ্গে রণবীরের নামের আদ্যাক্ষর কেন ব্যবহার করলেন না দীপিকা? 

    দুয়ার নামের পেছনে এই তত্ত্ব অনুসারে রণবীরের আদ্যাক্ষরকে কেন গুরুত্বপূর্ণ বলে মনে হলো না? তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

     আবার নেটিজেনদের কাছে এর জবাবও রয়েছে। একজন লিখেছেন— রণবীরের মায়ের নামও তো আঞ্জু, সেখান থেকেও তো মেয়ের নামের A লেটার রেখে থাকতে পারেন দীপবীর। আরও একজন সহমত পোষণ করে লিখেছেন—’D+U+A-তো দীপিকা+উজ্জ্বলা (দীপিকার মা) +অঞ্জু (রণবীরের মা) নামের প্রথম লেটার নিয়েও রাখা হতে পারে, তাই না?’ 

    প্রসঙ্গত, এ বিষয়টি আমাদের প্রিয়াংকা চোপড়া জোনাস এবং নিক জোনাসের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের কথা মনে করিয়ে দেয়। প্রিয়াংকা-নিকের মেয়ের নামও তার ঠাকুমাদের নামানুসারে রাখা হয়েছে।

    উল্লেখ্য, এ মুহূর্তে রণবীর-দীপিকা দুজনেই কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে সদ্যোজাত কন্যার জন্য বাবা-মায়ের দায়িত্ব সামলাচ্ছেন। কাজের ক্ষেত্রে রণবীর-দীপিকা দুজনকেই রোহিত শেঠির দিওয়ালি রিলিজ ‘সিংহাম অ্যাগেইন’-এ পুলিশের ভূমিকায় দেখা গেছে।

    বিনোদন ডেস্ক

  • মেয়ের আরবি নাম রাখায় কট্টর হিন্দুত্ববাদীদের নিশানায় দীপিকা-রণবীর

    গত সেপ্টেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জন্মের দুই মাস পর সন্তানের নাম ও ছবি প্রকাশ করেছেন দীপিকা ও তার স্বামী অভিনেতা রণবীর সিং। তবে নাম প্রকাশের পর থেকেই একশ্রেণির সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের তাদের সমালোচনায় মুখর হয়।

    সামাজিক মাধ্যমে মেয়ের পায়ের ছবি দিয়ে করা পোস্টে দীপিকা-রণবীর লিখেছিলেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়া যার অর্থ প্রার্থনা। সে আমাদের সব প্রার্থনার জবাব। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ।’

    দুয়া মূলত আরবি শব্দ। এর অর্থ প্রার্থনা। ইসলামে দুয়া বলতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাকে বুঝায়।

    দীপিকা-রণবীর মেয়ের আরব নাম রাখতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে কট্টর হিন্দুত্ববাদীরা। তাদের মধ্যে একজন লিখেছেন, ‘কেন প্রার্থনা নয়, কেন দুয়া? হিন্দি কেন নয়, কেন উর্দু???’

    অপর এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি একজন সনাতনী। তবে শুধু নামে?’

    এভাবেই একের পর এক মন্তব্যে দীপিকা-রণবীর দম্পতিকে আক্রমণ করেছেন কট্টর হিন্দুত্ববাদীরা।

    সমালোচনা নিয়ে দীপিকা-রণবীর এখন মুখ না খুললেও অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী কট্টর হিন্দুত্ববাদীদের পাল্টা জবাবও দিয়েছেন। ইপ্স নামের এক এক্স ব্যবহারকারী এই সংক্রান্ত একটি পোস্ট রিপোস্ট করে লিখেছেন, ‘ধর্মীয় উগ্রতা আসলে একটা রোগ।’

    তরুণ গৌতম নামের অপর এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘দীপিকা-রণবীর তাদের মেয়ের নাম প্রার্থনা না রেখে দুয়া রাখায় ক্ষুব্ধ উত্তর প্রদেশের অর্জুন ভিডিওগ্রাফার। অথচ সে প্রার্থনা শব্দের বানানটিও ঠিক মতো জানে না।’

    বিনোদন ডেস্ক

  • অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, জানালেন নামও

    গত ৮ সেপ্টেম্বর ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। আর কয়েকদিনের মধ্যেই দুমাস বয়স হয়ে যাবে বলিউডের পাওয়ার কাপল খ্যাত তারকা দম্পতির ছোট্ট সোনামনির। জন্মের পর থেকে দীপিকা একবারের জন্যও সামনে আনেনি কন্যাকে। তবে এবার দীপাবলিতে ভক্তদের প্রতিক্ষার অবসান করে প্রকাশ্যে নিয়ে আসলে কন্যার প্রথম ছবি ও নাম। 

    তবে মুখের নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের পায়ের ছবি শেয়ার করেছেন এই তারকা দম্পতি। লাল কাপড়ের ওপর শুয়ে রয়েছে জরির কাজ করা পাজামা পরা দুটি পা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। দীপিকা ও রণবীর।’

    এই পোস্ট করার পর থেকেই তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকারা তাদের শুভকামনা জানিয়েছেন।

    মেয়ে হওয়ার পরে আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন দীপিকা ও রণবীর। শোনা যাচ্ছে, দীপিকা তার মেয়ের জন্য কোনো সহকারি রাখেননি। নিজের হাতেই নাকি মেয়েকে বড় করে তুলতে চান দীপিকা। সন্তানকে নিয়ে ঘরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বায়ো বদলে ফেলেছিলেন দীপিকা।

    সেখানে লেখা ছিল, ‘খাওয়াও, ঢেকুর তোলাও, ঘুম পাড়াও এবং আবার একই কাজ করো।’ বোঝাই যাচ্ছে, দীপিকা নিজের হাতেই সন্তানের সব কাজ করছেন।

    অন্তঃসত্ত্বা থাকা অবস্থায়ও শুটিং করেছেন দীপিকা। সেই সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’ মুক্তি পেয়েছে।

    বিনোদন ডেস্ক

  • আমি আমার জীবনে আরও সন্তান দেখতে চাই: আলিয়া

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অনেক দিনের স্বপ্ন— ভবিষ্যতে প্রযোজকের ভূমিকাতেও দেখতে চান নিজেকে। সেই সঙ্গে বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়ানো তার স্বপ্ন। আর সুস্থ, সাধারণ, সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে চান তিনি। এবং আরও সন্তান দেখতে চান বলেও জানান আলিয়া ভাট। 

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর রণবীর কাপুরকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ঘরোয়া অনুষ্ঠানে ২০২২ সালের ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধেন এ তারকা জুটি। সে বছরেই নভেম্বরে প্রথম সন্তান রাহার আগমন আলিয়া-রণবীরের কোলে। ইতোমধ্যে রাহা ফটোসাংবাদিকদের কাছে প্রিয় হয়ে উঠেছে। তার যে কোনো ছবি সামাজিকমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়। 

    রণবীর ও একমাত্র কন্যা রাহাকে নিয়ে সুখের সংসার আলিয়ার। কিন্তু ভবিষ্যতে কি ফের মা হওয়ার পরিকল্পনা রয়েছে তার? সম্প্রতি এমন এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বললেন আলিয়া ভাট।

    অভিনেত্রী বলেন, আশা করি এখনো বহু ছবিতে কাজ করা বাকি। তবে শুধু অভিনেত্রী হিসাবেই নয়;  আমি নিজেকে প্রযোজকের ভূমিকায় দেখতে চাই।  তিনি বলেন, বিশ্বের নানা জায়গায় ভ্রমণের পরিকল্পনাও রয়েছে তার। এ ছাড়া আমি আমার জীবনে আরও সন্তান দেখতে চাই। সুস্থ, সাধারণ, সুখী ও শান্তিপূর্ণ একটা জীবনযাপন করতে চাই বলেও জানান এ অভিনেত্রী।

    আলিয়া ভাটের এমন মন্তব্যেই স্পষ্ট হয়— ভবিষ্যতে রাহা বড় দিদির ভূমিকা পালন করতে চলেছে। রাহাকে নিয়েও বেশ কিছু পরিকল্পনা রয়েছে তার। নিজের প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ কন্যাকে দেখাতে চান অভিনেত্রী। এখনই নয়, উপযুক্ত সময় এলে। আলিয়ার বলেন, এই ছবিটা বাচ্চারা দেখতে পারে। আর এটাই আমার প্রথম ছবি। যদিও ওই ছবিতে নিজের অভিনয় নিয়ে আমি তেমন গর্ববোধ করি না। কিন্তু বেশ কিছু গান রয়েছে, যেগুলো রাহার ভালো লাগবে। রণবীরের ‘বরফি’ ছবিটিও রাহাকে দেখাতে চান আলিয়া।

    উল্লেখ্য, বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত আছেন তার আসন্ন ছবি ‘জিগরা’র প্রচার নিয়ে। এ ছবিটি করণ জোহরের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন তিনি। আলিয়ার ভাইয়ের চরিত্রে দেখা যাবে বেদাঙ্গ রায়নাকে।

    বিনোদন ডেস্ক

  • রণবীরে মুগ্ধ আলিয়া আরও ৪ জনের প্রেমে বুঁদ ছিলেন

    বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রায় ৫ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের ১৪ এপ্রিল কাপুর বাড়িতেই বসেছিল তাদের বিয়ের আসর। পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ছিমছাম ভাবেই বিয়ে সেরেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। 

    তবে বিয়ে বা প্রেমের আগে থেকেই রণবীরের জন্য পাগল ছিলেন আলিয়া। একাধিকবার রণবীরের প্রতি তার মুগ্ধতার কথা জানিয়েছিলেন আলিয়া। এক সাক্ষাৎকারে এটাও বলেছিলেন, প্রাপ্তবয়স্ক হলে রণবীর কাপুরকে বিয়ে করব। আলিয়ার খুব করে চাওয়ায় হয়তো সৃষ্টিকর্তা তার ইচ্ছেটা পূরণ করেছেন। 

    কিন্তু যে আলিয়ার রণবীরে এত মুগ্ধতা, সেই তিনি নাকি রণবীর ছাড়া আরও চার জনের প্রেমে বুঁদ হয়েছিলেন। সেই তালিকা প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

    হাইস্কুলে থাকার সময় প্রথম প্রেমে পড়েন আলিয়া ভাট। প্রেমিক রমেশ দুবে। একই স্কুলে পড়ার কারণে তারা ডেট করতে পারতেন। যদিও আলিয়ার এই প্রেম প্রসঙ্গে বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি।

    ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার শুটের সময় সিদ্ধার্থ মালহোত্রার প্রেমে পড়েন আলিয়া। যদিও এই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি; প্রকাশ্যে তারা কথা বলেছিলেন বিচ্ছেদ নিয়েও।

    বলিউডে অভিষেকের আগে আলি দাদারকারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আলিয়া। দুজনেই ছোটবেলার বন্ধু ছিলেন এবং বেশ কিছু দিন একসঙ্গে ছিলেন। এমনকি ডিনার ডেট এবং নৈমিত্তিক আউটিংয়ের জন্য দুজনকেই একাধিকবার একসঙ্গে দেখা গেছে। আলি জানিয়েছিলেন, বলিউডে যোগ দেওয়ার পর আলিয়ার আচরণ বদলে গেছে।

    সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ব্রেকআপ করার ঠিক পরে এবং রণবীর কাপুরের সঙ্গে ডেটিং গুজবের মধ্যে কাভিন মিত্তালের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন আলিয়া। কাভিন হলেন হাইক মেসেঞ্জারের প্রতিষ্ঠাতা এবং একজন জনপ্রিয় ব্যবসায়িক টাইকুন সুনীল মিত্তালের পুত্র, যিনি টেলিকম কোম্পানি এয়ারটেলের মালিক। উভয়েরই প্রথম বারের মতো অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে দেখা হয়েছিল বলে জানা যায়।

    বিনোদন ডেস্ক