Home / Entertainment / আমি আমার জীবনে আরও সন্তান দেখতে চাই: আলিয়া

আমি আমার জীবনে আরও সন্তান দেখতে চাই: আলিয়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অনেক দিনের স্বপ্ন— ভবিষ্যতে প্রযোজকের ভূমিকাতেও দেখতে চান নিজেকে। সেই সঙ্গে বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়ানো তার স্বপ্ন। আর সুস্থ, সাধারণ, সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে চান তিনি। এবং আরও সন্তান দেখতে চান বলেও জানান আলিয়া ভাট। 

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর রণবীর কাপুরকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ঘরোয়া অনুষ্ঠানে ২০২২ সালের ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধেন এ তারকা জুটি। সে বছরেই নভেম্বরে প্রথম সন্তান রাহার আগমন আলিয়া-রণবীরের কোলে। ইতোমধ্যে রাহা ফটোসাংবাদিকদের কাছে প্রিয় হয়ে উঠেছে। তার যে কোনো ছবি সামাজিকমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়। 

রণবীর ও একমাত্র কন্যা রাহাকে নিয়ে সুখের সংসার আলিয়ার। কিন্তু ভবিষ্যতে কি ফের মা হওয়ার পরিকল্পনা রয়েছে তার? সম্প্রতি এমন এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বললেন আলিয়া ভাট।

অভিনেত্রী বলেন, আশা করি এখনো বহু ছবিতে কাজ করা বাকি। তবে শুধু অভিনেত্রী হিসাবেই নয়;  আমি নিজেকে প্রযোজকের ভূমিকায় দেখতে চাই।  তিনি বলেন, বিশ্বের নানা জায়গায় ভ্রমণের পরিকল্পনাও রয়েছে তার। এ ছাড়া আমি আমার জীবনে আরও সন্তান দেখতে চাই। সুস্থ, সাধারণ, সুখী ও শান্তিপূর্ণ একটা জীবনযাপন করতে চাই বলেও জানান এ অভিনেত্রী।

আলিয়া ভাটের এমন মন্তব্যেই স্পষ্ট হয়— ভবিষ্যতে রাহা বড় দিদির ভূমিকা পালন করতে চলেছে। রাহাকে নিয়েও বেশ কিছু পরিকল্পনা রয়েছে তার। নিজের প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ কন্যাকে দেখাতে চান অভিনেত্রী। এখনই নয়, উপযুক্ত সময় এলে। আলিয়ার বলেন, এই ছবিটা বাচ্চারা দেখতে পারে। আর এটাই আমার প্রথম ছবি। যদিও ওই ছবিতে নিজের অভিনয় নিয়ে আমি তেমন গর্ববোধ করি না। কিন্তু বেশ কিছু গান রয়েছে, যেগুলো রাহার ভালো লাগবে। রণবীরের ‘বরফি’ ছবিটিও রাহাকে দেখাতে চান আলিয়া।

উল্লেখ্য, বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত আছেন তার আসন্ন ছবি ‘জিগরা’র প্রচার নিয়ে। এ ছবিটি করণ জোহরের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন তিনি। আলিয়ার ভাইয়ের চরিত্রে দেখা যাবে বেদাঙ্গ রায়নাকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *