Tag: মৃত্যু

  • মৃত্যুর আগে কাজী হায়াৎকে যা বলে গেছেন সোহানুর রহমান সোহান

    না ফেরার দেশে চলে গেছেন ঢালিউডের বরেণ্য নির্মাতা সোহানুর রহমান সোহান। তার মৃত্যুতে স্তব্ধ ঢালিউড। বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎও মুষড়ে পড়েছেন তার মৃত্যুতে। মৃত্যুর দিন কাজী হায়াতের সঙ্গে শেষ কথা হয় সোহানুর রহমানের।

    সোহানের মৃত্যুর পর সে কথা প্রকাশ করেন কাজী হায়াৎ। বলেন, ‘বুধবার আমার সঙ্গে সোহানের কথা হয়েছে। সে আমাকে কান্নাকাটি করে বলল, হায়াৎ ভাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি স্ত্রী হারানোর শোক সইতে পারি। আল্লাহ যেন আমাকে ধৈর্য দেন।’

    এর পর কাজী হায়াৎ বলেন, ‘আমি মনে করি সোহান ভাগ্যবান, যে স্ত্রীর শোক খুব বেশি সময় ধরে তাকে সইতে হয়নি। সব ছিন্ন করে তিনিও চলে গেলেন।’

    আরও পড়ুন:

    সবশেষে এ নির্মাতা বলেন, ‘সোহানের শূন্যতা পূরণ হওয়ার নয়। তিনি একজন কীর্তিমান পরিচালক ছিলেন। পরিচালকরা সাধারণত খ্যাতিমান হন কম, কিন্তু সোহান খ্যাতিমান পরিচালক ছিলেন। তার জন্য সবাই দোয়া করবেন।’

    বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ সন্ধ্যায় জানিয়েছিলেন, সম্ভবত ঘুমের মধ্যে তিনি মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত এই চলচ্চিত্র নির্মাতা শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)।

    জনপ্রিয় এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি। সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’ (১৯৯৯)।

    বিনোদন ডেস্ক

  • স্মৃতিতে অম্লান সালমান শাহ

    ঢাকাই সিনেমার ইতিহাস সৃষ্টিকারী নায়ক সালমান শাহ। মূল নাম চৌধুরী শাহরিয়ার ইমন। ১৯৯৬ সালের এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান তিনি। তার মৃত্যু আত্মহত্যা, নাকি হত্যা-সে রহস্যের জটিলতা এখনো কাটেনি। মামলা চলছে আদালতে।

    rnrn

    দেখতে দেখতে তার প্রয়াণের ২৭ বছর পেরিয়ে গেছে। এখনো ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন আগের মতোই। এত বছর পরও সালমান শুধু তার দুর্দান্ত অভিনয় এবং ফ্যাশনে ভিন্নমাত্রা দিয়েই আজো দর্শকের হৃদয়ে গেঁথে আছেন। অকাল প্রয়াত এ অভিনেতার জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।

    rnrn

    তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম সিনেমা ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন। স্কুলে পড়াকালীন সালমান শাহ বন্ধু মহলে সংগীতশিল্পী হিসাবে পরিচিত ছিলেন। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাশ করেছিলেন তিনি। সিনেমায় আসার আগেই ১৯৯২ সালের ১২ আগস্ট সামিরা হককে বিয়ে করেন।

    rnrn

    দাম্পত্য জীবনের কলহই তাকে মৃত্যুর মতো শেষ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল বলে এখনো অনেক ভক্ত বিশ্বাস করেন। ‘পাথর সময়’ নামে একটি নাটকের মাধ্যমে সালমান শাহর অভিনয় জীবন শুরু হয়। পরে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন। এরপর মৃত্যুর আগ পর্যন্ত ২৭টি সিনেমায় তিনি অভিনয় করেন।

    আনন্দনগর প্রতিবেদক

  • প্লাস্টিক সার্জারির পর ধুকে ধুকে মৃত্যু অভিনেত্রীর

    প্লাস্টিক সার্জারি করানোর পর শারীরিক নানা জটিলতার কারণে ৪৩ বছর বয়সে মারা গেলেন আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিনা লুনা। তিনি একজন অভিনেত্রী, মডেল এবং টিভি উপস্থাপিকা।

    ২০১১ সালে তার প্লাস্টিক সার্জারি করানো হয়। এর সঙ্গে নানাবিধ সমস্যা দেখা দেয়। তার কিডনি নষ্ট হয়ে যায়।  তার আইনজীবী ফার্নান্দো বুরনান্দো মৃত্যুর খবর প্রচার করেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 

    তার আইনজীবী বলেছেন, লুনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু পরিবারের সদস্যরা তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন।  ফলে তার মৃত্যু নিশ্চিত করা হয়।  তার এক বন্ধু ও অভিনেতা গুস্তাভো কোন্টি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন তার মৃত্যুর এ খবরে।

    তাতে বলেছেন, আমরা সবসময় তোমাকে ভালোবাসি। আমরা সবাই এই একই পথে ধাবিত। হৃদয়ের বন্ধনে আমরা একসঙ্গে বাঁধা থাকবো। কারণ তোমাকে আমার পরিবার পছন্দ করেছিল।

    বুয়েন্স এয়ারস টাইমসের মতে, লুনা মারা গিয়েছেন যে বয়সে, তাতে সবাই হতাশ। অনেক বছর ধরে তিনি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। এ সময় তাকে বার বার হাসপাতালে দৌড়াতে হয়েছে। কসমেটিক সার্জারি করার সময় তার শরীরে যে বিষাক্ত পদার্থ প্রবেশ করেছে তার কারণে একে একে নানাবিধ অসুস্থতা তাকে গ্রাস করেছে। এ জন্য কসমেটিক সার্জারি করা ডাক্তার আনিবল লোটোকির বিরুদ্ধে মামলা হয়েছে। 

    শারীরিক জটিলতার কারণে তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেয়। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হতো। প্রতিটি ডায়ালাইসিসে সময় লাগতো চার ঘণ্টা। 

    এ বছর এপ্রিলে অনলিফ্যানস মডেল হিসেবে পরিচিত ক্রিস্টিনা অ্যাশটেন গোরকানি প্লাস্টিক সার্জারির পর মারা যান হার্ট অ্যাটাকে। তার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। ভারতের ব্যাঙ্গালুরুতে প্লাস্টিক সার্জারির পর মে মাসে মারা যান তরুণ টিভি অভিনেতা চেতনা রাজ।

    বিনোদন ডেস্ক

  • ফ্যাশন শো চলাকালীন মর্মান্তিক মৃত্যু নারী মডেলের

    ফ্যাশন শো র‌্যাম্পে হাঁটতে গিয়ে এক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে বংশিকা চোপড়া নামে এক মডেলের।

    rnrn

    রোববার ভারতের উত্তরপ্রদেশের নয়ডা ফিল্ম সিটি এলাকার লক্ষ্মী স্টুডিওতে একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। সেখানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।  

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শো চলাকালীন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি লাইটিং ট্রাস ভেঙে পড়ে। সেই সময় ওই কাঠামোর ঠিক নিচে র্যাম্প ওয়াক করছিলেন এ মডেল। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

    rnrn

    এ সময় ববি রাজ নামে এক যুবকও আঘাত পান। বংশিকা ও ববিকে কৈলাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গ্রেফতার করা হয় আয়োজকদের মধ্যে চারজনকে। 

    rnrn

    এ ঘটনার তদন্ত করছে পুলিশ। আয়োজক এবং যারা ওই লাইটিং ট্রাস ইনস্টল করেছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতোমধ্যে। 

    rnrn

    নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

    rnrn

    ইন্সপেক্টর ইনচার্জ মনোজ সিং জানিয়েছেন, রোববার দুপুরে নয়ডা ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওতে ফ্যাশন শো চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বংশিকা গ্রেটার নয়ডার গৌর সিটি ২-এর বাসিন্দা ছিলেন। আর আহত ববি আগ্রার গোয়ালিয়র রোডের বাসিন্দা। বর্তমানে তার চিকিৎসা চলছে।

    rnrn

    এদিকে ওই স্টুডিওতে লাইটিং ট্রাসটি স্টেজে পড়ে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। 

    rnrn

    জানা গেছে, বিশাল ওই কাঠামো আচমকাই ভেঙে পড়েছিল বংশিকার ওপর। কেন সতর্কতা অবলম্বন করে এমন শোর আয়োজন করা হয়নি?’ প্রশ্ন তুলছেন অনেকেই। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • স্ট্রোক করে জনপ্রিয় অভিনেত্রীর অ্যানা শের মৃত্যু

    ৬২ বছর বয়সে স্ট্রোক করে মারা গেছেন রিয়েলিটি টেলিভিশন শোর তারকা ‘ব্লিং এম্পায়ার’ খ্যাত তারকা অভিনেত্রী অ্যানা শে। সোমবার (৫ জুন) মৃত্যু হয়েছে অভিনেত্রীর।
    rnমার্কিন যুক্তাষ্ট্রের সংবাদমাধ্যম নেটফ্লিক্সের এক প্রতিনিধি অ্যানার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

    rnrn

    এ ছাড়া অভিনেত্রীর পরিবার জানিয়েছে, এটা হৃদয়বিদারক ঘোষণা যে আমাদের স্নেহময়ী মা, দাদি, ক্যারিশম্যাটিক তারকা ও আমাদের উজ্জ্বল ‍নক্ষত্র স্ট্রোক করে মারা গেছেন।

    rnrn

    বিবৃতিতে আরও বলা হয়, অ্যানা আমাদের জীবনকে বেশি গুরুত্ব দেয়া এবং সূক্ষ্ম জিনিসগুলো উপভোগের শিক্ষা দিয়েছেন। তার প্রভাব জীবন থেকে চিরতরে মিস করা হবে। কিন্তু তাকে আমরা ভুলব না।

    rnrn

    ২০২১ সালে যখন রিয়েলিটি সিরিজের প্রিমিয়ার হয়, তখন নেটফ্লিক্সের ‘ব্লিং এম্পায়ার’-এ অভিনয় করেন তিনি। ব্লিং এম্পায়ার হচ্ছে লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী ধনী এশিয়ান এবং এশিয়ান-আমেরিকানদের একটি নির্বাচিত কাল্পনিক জীবন সম্পর্কে রিয়েলিটি শো। শোটি উদ্বোধনী পর্বের মাধ্যমে জনপ্রিয়তা পায়। তবে তিন পর্বের পর বন্ধ করে দেয়া হয় শোটি।

    rnrn

    অ্যানা শের বাবা এডওয়ার্ড শে ১৯৯৫ সালে মারা গেছেন। তিনি আমেরিকান প্রতিরক্ষা এবং সরকারি পরিষেবা ঠিকাদার প্যাসিফিক অ্যার্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাতা ছিলেন। তার মা মারা গেছেন ২০১৫ সালে।

    বিনোদন ডেস্ক

  • দাদুকে হারিয়ে আলিয়ার আবেগঘন পোস্ট 

    আলিয়া ভাটের দাদু নরেন্দ্র নাথ রাজদান আর নেই। বয়স হয়েছিল ৯৪ বছর। ফুসফুসে সংক্রমণ নিয়ে গত কয়েকদিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। 

    অভিনেত্রী নিজেই বৃহস্পতিবার দাদুর মৃত্যুর খবর জানালেন। মৃত্যুর খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সময় দাদুর ৯২তম জন্মদিনের কয়েকটি মুহূর্ত ভাগ করে নেন। দাদুর মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড সেনসেশন।

    দাদুকে নিয়ে আলিয়ার আবেগঘন পোস্ট— 

    আলিয়া লেখেন, ‘আমার দাদু, আমার হিরো। ৯৩ বছর বয়সেও গলফ খেলেছেন। কাজ করেছেন ৯৩ বছর পর্যন্ত। সেরা অমলেট বানাতেন। আমাকে সেরা গল্প শোনাতেন, ভায়ালিন বাজাতেন। নিজের পপৌত্রী (রাহা)-র সঙ্গে খেলা করতেন। ক্রিকেট ভালোবাসতেন, আঁকতে ভালোবাসতেন আর সর্বোপরি নিজের পরিবারকে ভালোবেসেছেন শেষ মুহূর্ত পর্যন্ত…। জীবনকে ভালোবেসেছেন! 
    আমার হৃদয় বিষাদে ভরপুর, একই সঙ্গে আনন্দে…। কারণ আমার দাদু একটাই কাজ করেছেন, আমাদের আনন্দ জুগিয়েছেন। এর জন্য আমি কৃতজ্ঞ এবং আর্শীবাদ ধন্য যে ওঁনার ছত্রছায়ায় বড় হতে পেরেছি। আবার দেখা না হওয়া পর্যন্ত…’।

    ভিডিওতে দেখা গেল, সপরিবারে জন্মদিনের কেক কাটছেন আলিয়ার দাদু। কেকের উপর লাগানো মোমবাতি হাতে করে নেভাতে সাহায্য করছেন রণবীর। এরপর তাঁর দাদুর বার্তা, ‘সব সময় হাসতে থাকো’।
    আলিয়ার এই পোস্টে সহকর্মীদের সমবেদনা ভরা বার্তা- করণ জোহর লেখেন, তোমার জন্য একটা আলিঙ্গন পাঠালাম। মাসাবা গুপ্তা লেখেন, অনেক ভালোবাসা আলিয়া। অনুরাগীরা আলিয়ার দাদুর আত্মার শান্তি কামনা করেছেন।

    আইফা-তে যোগ না দেওয়ার সিদ্ধান্ত আলিয়ার: আইফা অ্যাওয়ার্ডের আসরে যোগ দিতে আবুধাবি যাওয়ার কথা ছিল আলিয়ার। সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে রওনাও দিয়েছিলেন। এয়ারপোর্টে পৌঁছে দাদুর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে শুনে হাসপাতালে ছোটেন। দুঃসময়ে পরিবারের পাশে থাকতে চেয়েছেন অভিনেত্রী। এর জন্য আয়োজকদের কাছ থেকে ক্ষমা চেয়ে পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আলিয়া।

    বাবার সম্পর্কে কথা বলতে গিয়ে হিন্দুস্তান টাইমসকে বছর কয়েক আগে সোনি রাজদান জানিয়েছিলেন, ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী রাম গোপালের ট্রুপের সঙ্গে সারা ইউরোপ ট্যুর করতেন তার বাবা নরেন্দ্র নাথ রাজদানে। ভায়োলিন বাজাতেন তিনি। তেমনই এক কনসার্টের ব্যাকস্টেজে সোনির মায়ের সঙ্গে পরিচয় হয়েছিল তার, তারপর শুরু সেই প্রেম কাহিনি। নরেন্দ্র নাথ রাজদানের মৃত্যুতে শোকের ছায়া ভাট ও রাজদান পরিবারে।

    বিনোদন ডেস্ক

  • সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রীর মৃত্যু

    বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র একদিন আগেই ভারতীয় অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যু হয়। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার। এর মাঝেই আরও এক দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালখ্যাত এই অভিনেত্রীর। 

    বুধবার মুম্বাইতে বেলা ১১টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

    জ্যাসমিনের চরিত্রে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন বৈভবী। তার মৃত্যুর খবর জানিয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চণ্ডীগড়ের কাছে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। পাহাড়ি রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় তার গাড়ি। তবে গাড়িটিতে বৈভবী শুধু একা নন, তার সঙ্গে ছিলেন তার হবু বরও। মাত্র ৩২ বছর বয়সেই প্রয়াত হলেন এই অভিনেত্রী। দুর্ঘটনার কথা শুনে দ্রুত চণ্ডীগড়ের দিকে রওনা হয়েছেন অভিনেত্রীর ভাই।

    শোনা যাচ্ছে, মুম্বাইয়ে নিয়ে আসা হচ্ছে তার মরদেহ। বৈভবীর সহ-অভিনেতা ও সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া টুইট করে এই খবরটি জানিয়ে লিখেছেন, ‘আমি স্তম্ভিত খবরটা শুনে, সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। যদিও নিজের যোগ্য জায়গা পাননি। প্রাণশক্তি ভরপুর একটা মানুষ, আমার কাছের একটা মানুষ। ও আমার স্মৃতিতে এখনো সারাভাইয়ের জ্যাসমিন হয়েই রয়েছে। জীবন ভীষণ অনিশ্চিত।’

    সারাভাই ভার্সেস সারাভাই সিরিয়ালের সিজন টুতে দেখা গিয়েছিল বৈভবীকে। এ ছাড়া বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। এ ছাড়া ২০২০ সালে ‘ছপাক’ সিনেমাতে দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসির সঙ্গে দেখা গিয়েছিল তাকে।

    বিনোদন ডেস্ক

  • ফারুকের মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

    না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হয়েছে। বরেণ্য এই অভিনেতার প্রয়াণে শোক জানাচ্ছেন অনেকে।  

    rnrn

    চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।  

    rnrn

    ফেসবুকে দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের কিংবদন্তী অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক) – এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৬ সালে তিনি আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হন! এ দেশের চলচ্চিত্র শিল্পে তিনি ছিলেন এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র।’
    rn 

    যুগান্তর ডেস্ক

  • একসঙ্গে সিনেমা করতে গিয়ে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল: ববিতা

    ‘নায়ক ফারুকের সঙ্গে আমার পরিচয় হয় অনেক বছর আগে। শুনেছি ব্যক্তিজীবনে তিনি অনেক সাহসী ও রাগী ছিলেন। তবে শিল্পীজীবনে তিনি ছিলেন মাটির মানুষ। ক্যামেরার সামনে সত্যিই মাটির মানুষ হয়ে যেতেন। কীভাবে সংলাপ দিতে হবে, কীভাবে দৃশ্যটি আরও সুন্দর হবে—বিষয়গুলো নিয়ে তিনি ভাবতেন।’

    rnrn

    প্রখ্যাত অভিনেত্রী ববিতা সোমবার নায়ক ফারুকের মৃত্যুতে এসব কথা বলেন। 'নয়নমণি', 'লাঠিয়াল' ও 'গোলাপী এখন ট্রেনে' বাংলা চলচ্চিত্রে ইতিহাস হয়ে থাকবে যুগের পর যুগ। ফারুক ও ববিতা জুটি হয়ে এসব সিনেমায় অভিনয় করেছিলেন।

    rnrn

    ববিতা বলেন, 'একসঙ্গে সিনেমা করতে গিয়ে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। আমাদের দুজনের সাড়াজাগানো সিনেমাগুলো দর্শকরা এখনো দেখেন। ফারুক ভাই অনেক দিন ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন। শুনেছিলাম অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। কয়েক মাস আগে তার পরিবারের সঙ্গে কথা হয়েছিল। কী থেকে কী যে হয়ে গেল! প্রিয় মানুষটি আর নেই।'

    rnrn

    'ফারুক ভাই নেই— সংবাদটি শোনার পর সকালটা বিষণ্ণ হয়ে গেল। যা ভাবিনি তাই হলো। সব কিছু ছাড়িয়ে তিনি ছিলেন অনেক আপন মানুষ। প্রতিবাদী মানুষ। সিনেমার পর্দায় যেমন প্রতিবাদ করতে পারতেন, বাস্তবেও তাই করতেন। তিনি সিনেমার পর্দার মতো বাস্তবেও প্রতিবাদী ছিলেন।'

    rnrn

    'আমাদের কত স্মৃতি! তার ভরাট কণ্ঠ আর শুনতে পাব না। সাহসী মানুষটিকে আর দেখতে পাব না। রুপালি পর্দার এই মানুষ ওপারে ভালো থাকুক—এটাই চাওয়া।'

    বিনোদন প্রতিবেদন

  • মনে হচ্ছে পৃথিবীটা শূন্যতায় ভরে গেল: রোজিনা

    ‘শুধু আমার নায়ক নন, ফারুক ভাই ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক। আজ সকালে যখন তার চিরবিদায়ের খবরটি পেলাম, কান্না চেপে রাখতে পারিনি। বুকের ভেতর হাহাকার করে উঠল। মনে হচ্ছে পৃথিবীটা শূন্যতায় ভরে গেল।’ 

    rnrn

    চিত্রনায়ক ফারুকের মৃত্যুর খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন অভিনেত্রী রোজিনা।

    rnrn

    টেলিফোনে কথাগুলো বলার সময় কাঁদছিলেন নায়িকা। বললেন, আমাদের মিয়াভাই অবশেষে চলেই গেল! 

    rnrn

    সোমবার সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন   মারা যান ফারুক। তার বয়স হয়েছিল ৭৪ বছর আট মাস। 

    rnrn

    ঢাকাই ছবির ‘লাঠিয়াল’খ্যাত এই নায়কের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেছেন রোজিনা। এর মধ্যে রয়েছে হাসু আমার হাসু, মান অভিমান, সুখের সংসার, সাহেব, শেষ পরিচয়সহ অনেক সিনেমা। সবই ছিল সামাজিক গল্পের সিনেমা। বাঙালি মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সিনেমাগুলো বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন। 

    rnrn

    ফারুককে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে রোজিনা বলেন, ’নায়ক বলি বা সহশিল্পী বলি— ফারুক ভাই সাংঘাতিক রকমের একজন কর্মঠ মানুষ ছিলেন। মুখের ওপর সত্য কথাটা বলে দিতে পারতেন। এমন স্বভাবের মানুষ খুব কমই দেখেছি। চলচ্চিত্রের দুর্দিনে তিনিই তো হুংকার দিয়ে এফডিসিতে এগিয়ে এলেন। সবাইকে এক করে নতুন করে কাজের উদ্যম দিলেন।’

    rnrn

     ‘ফারুক ভাই সিঙ্গাপুরে চিকিৎসারত ছিলেন। তবু মনে হতো তিনি আমাদের পাশে আছেন, কিন্তু এখন তো চিরতরে চলে গেলেন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শক্তিমান এক অভিভাবক হারাল। এমন বলিষ্ঠ অভিভাবক আর আসবে না। যেখানেই থাকুন ভালো থাকুন ফারুক ভাই।’

    বিনোদন প্রতিবেদন