Tag: মৃত্যু

  • মারা গেছেন অভিনেতা পার্থসারথি দেব

    চলে গেলেন অভিনেতা পার্থসারথি দেব। ৪২ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন এ অভিনেতা। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার রাতে তার মৃত্যুর খবর জানা যায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রর ফেসবুক পোস্ট থেকে। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

    rnrn

    এ ছাড়া আর্টিস্ট ফোরামের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে মারা গেছেন পার্থসারথি দেব। 

    rnrn

    শোক প্রকাশ করে বলা হয়, ‘তার অকাল প্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। আজ ২৩ মার্চ, ২০২৪ টেকনিশিয়ানস স্টুডিওতে ১২টার সময় অভিনেতার নশ্বর দেহ রাখা থাকবে। অভিনেতার প্রিয়জন, সতীর্থ, গুণগ্রাহীরা সেই সময় স্টুডিওতে এসে শেষ শ্রদ্ধা ও মাল্যদান করতে পারবেন।’ 

    rnrn

    জানা যায়, দীর্ঘদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন পার্থসারথি দেব। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তার। অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রসহ তার বিভিন্ন সহশিল্পীরা।

    rnrn

    প্রসঙ্গত, দীর্ঘ ৪০ বছর অভিনয় দুনিয়ার সঙ্গে জুড়ে ছিলেন অভিনেতা পার্থসারথি দেব। তাকে চেনেন না টেলিভিশনের এমন দর্শক খুব কমই আছেন। বহু ধারাবাহিকসহ ২০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। নাটকের মঞ্চেও ছিল তার সাবলীল অভিনয়। ‘চুনী-পান্না’, ‘জয়ী’, ‘মিঠাই’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • সাদির মৃত্যুর আগে কী ঘটেছিল, বর্ণনা দিলেন ছোট ভাই শিবলী মহম্মদ

    রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক সাদি মহম্মদের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার ছোট ভাই প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ। 

    বুধবার সন্ধ্যায় নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সংগীতশিল্পীর মরদেহ। শিবলী নিজেই প্রথমে ঘরের দরজা ভেঙে ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। যে মুহূর্ত কোনোভাবেই ভুলতে পারছেন না তিনি। 

    আরও পড়ুন: 

    বৃহস্পতিবার সাংবাদিকদের শিবলী মহম্মদ বলেন, আমার ভাই মনে কষ্ট নিয়ে চলে গেছে। সে মনে করত, তাকে মূল্যায়ন করা হয়নি। কত মানুষ কত পদক পাচ্ছে, এসব তাকে খুব ভাবাতো। সে বড্ড অভিমানী ছিল। আমরা তাকে বুঝাতাম, আমাদেরকে মানুষ ভালোবাসে। পদক দিয়ে কী হবে? কিন্তু তার মনে চাপা কষ্ট ছিল। সেই কষ্ট নিয়েই চলে গেল। 

    বুধবার সন্ধ্যার পরের ঘটনা বর্ণনা করে এই নৃত্যশিল্পী বলেন, ইফতার করে ভাই নিজের রুমে গিয়ে গানের রিহার্সেল করছিল। এর পর তার সহকারীকে বলেছে, তুমি বাইরে যাও আমি রিহার্সেল শেষ করে ফোন করলে এসো। তখন আমি তার রুমের সামনে গিয়ে দেখতে পাই ভেতর থেকে দরজা বন্ধ। যেটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়। কারণ, তিনি কখনোই রুমের দরজা বন্ধ করেন না রিহার্সেলের সময়। এর পর কড়া নাড়লেও ভেতর থেকে কোনো শব্দ মেলে না। পরে আমি বলি দরজা ভাঙো। দরজা ভেঙে ভেতরে যে দৃশ্য আমি দেখলাম….।’ 

    শিবলী মহম্মদ বলেন, আমার ভাই রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পেলে একটু তৃপ্তি পেত। সাদি মহম্মদ তো আমার বড়, তার সামনে যখন আমি একুশে পদক পাই সেটা ছিল আমার জন্য বিব্রতকর। আমি ভাইকে বলি, একুশে পদক নিব না।

    কিন্তু সে আমাকে বলে, কেন নিবি না? তুই তো নাচের জন্য বাংলাদেশে কম কিছু করিস নি। পরে তাকে যখন একুশে পদক অনুষ্ঠানে যাওয়ার জন্য কার্ড দিলাম, সে বললো- না থাক রে। তুই যা। আমি সেখানে যাব না। গেলে অনেকেই প্রশ্ন করবে, আমি কেনো পদক পাই না। এগুলো আমাদেরকে বিব্রত করবে।

    সাদি মহম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। 

    ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।
     

    বিনোদন ডেস্ক

  • মৃত্যুর আগে শেষ পোস্টে কী লিখেছিলেন সোফিয়া

    অ্যাডাল্ট ফিল্ম স্টার সোফিয়া লিওনের লাশ চলতি মাসের শুরুতে তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ২৬ বছর। 

    rnrn

    বেশ কিছু দিন সোফিয়ার মৃত্যুর খবর আড়ালেই রেখেছিল তার পরিবার। 

    rnrn

    পরে সোফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার সৎবাবা মাইক রোমেরো। তিনি বলেন, ১ মার্চ সোফিয়া লিওনকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত এখনো চলছে।

    rnrn

    মৃত্যুর আগে শেষ পোস্টে জীবন নিয়ে কথা বলেছিলেন সোফিয়া লিওন। শেষ পোস্টে ভক্তদের তিনি বলেছিলেন, ‘ঘর থেকে বের হও এবং জীবনে একটু বাড়তি উপভোগ করুন’। 

    rnrn

    মাইক রোমেরো সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সোফিয়া লিওনের মৃত্যুর খবর শেয়ার করে ভক্তদের কাছে মেয়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন।

    rnrn

    তিনি লিখেছেন, ‘সোফিয়া ছিল প্রিয় কন্যা, বোন, নাতনি এবং বন্ধু। সব প্রাণীর প্রতিই তার গভীর ভালোবাসা ছিল, বিশেষ করে তার তিনটি পোষা প্রাণীর প্রতি। ও ঘুরতে ভালোবাসত এবং সবসময় ওর চারপাশের সবাইকে হাসিখুশি রাখার উপায় খুঁজে বের করত। সোফিয়াকে আমরা খুব মিস করব কিন্তু যারা ওকে ভালোবাসে তাদের হৃদয়ে ওর স্মৃতি বেঁচে থাকবে’।

    rnrn

    নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছরের সোফিয়া সেপ্টেম্বরে একটি ছবির ক্যাপশনে সাদা সানগ্লাস পরে পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘বাইরে যান এবং আজকে জীবন একটু বাড়তি উপভোগ করুন’।

    rnrn

    সোফিয়ার মডেলিং এজেন্সি ১০১ মডেলিং। প্রতিষ্ঠানটি এক্সের একটি পোস্টে লিখেছে- ‘একটি সুন্দর আত্মা যে আমাদের অনেককে স্পর্শ করেছে। মিষ্টি দেবদূতের আত্মার শান্তি কামনা করি। আমরা আপনাকে অনেকটা ভালোবাসতাম। পরিবারের জন্য একটি গোফান্ড মি শুরু করা হয়েছে’।

    rnrn

    আরও দাবি করা হয়েছে, আত্মহত্যা করে মারা যাননি সোফিয়া লিওন। তার মৃত্যু একটি ‘হোম ইনভেসন হোমিসাইড’ হিসেবে তদন্ত করা হচ্ছে।

    rnrn

    ১৯৯৭ সালের ১০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্ম সোফিয়া লিওনের। মাত্র ১৮ বছর বয়সে পর্নো ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • কেন সোফিয়ার মৃত্যুর কথা দেরিতে জানাল পরিবার

    অ্যাডাল্ট ফিল্ম স্টার সোফিয়া লিওনের লাশ চলতি মাসের শুরুতে তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ২৬ বছর। 

    rnrn

    বেশ কিছু দিন সোফিয়ার মৃত্যুর খবর আড়ালেই রেখেছিল তার পরিবার। 

    rnrn

    পরে সোফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার সৎবাবা মাইক রোমেরো। তিনি বলেন, ১ মার্চ সোফিয়া লিওনকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত এখনো চলছে।

    rnrn

    রোমেরো আরও জানান, চিকিৎসকের কাছে নিয়ে গেলে সোফিয়াকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে কেন সোফিয়ার মৃত্যুর এত দিন বাদে পরিবারের তরফে এ খবর প্রকাশ্যে আনা হয়- সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। 
    rnতার সৎবাবা জানান, মৃত্যুর কারণ খুঁজতে স্থানীয় পুলিশ তদন্ত চালাচ্ছে। ‘হোম ইনভেসন হোমিসাইড’ হিসেবে তদন্ত করা হচ্ছে তার মৃত্যুর ঘটনা।

    rnrn

    সোফিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও বন্ধুরা শোকাহত। সোফিয়ার জন্য শোক প্রকাশ করার পাশাপাশি অনেকেই তার মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন। পরিবারও এ মুহূর্তে এমন আর্থিক টানাটানির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল না। 

    rnrn

    ১৯৯৭ সালের ১০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্ম সোফিয়া লিওনের। মাত্র ১৮ বছর বয়সে পর্নো ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। 

    rnrn

    তিন মাসের মধ্যে পরপর চার অ্যাডাল্ট ফিল্ম তারকার মৃত্যু হয়েছে। গত ফেব্রুয়ারিতে আত্মহত্যা করেন অ্যাডাল্ট ফিল্ম তারকা কাগনি লিন কার্টার। 

    rnrn

    টিএমজেডের প্রতিবেদন অনুসারে, তার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করেছেন এবং সবাইকে চমকে দিয়েছেন। 

    rnrn

    গত সপ্তাহে ওহাইওতে নিজ বাসভবনে মারা যান কাগনি। গত জানুয়ারিতে ওকলাহোমায় জেসি জেন ও তার প্রেমিক ব্রেট হাসেন মুলারের মৃতদেহ উদ্ধার হয়।

    বিনোদন ডেস্ক

  • নীল ছবির নায়িকা সোফিয়ার রহস্যজনক মৃত্যু 

    অ্যাডাল্ট ফিল্ম স্টার সোফিয়া লিওনের লাশ চলতি মাসের শুরুতে তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ২৬ বছর। 

    সোফিয়া লিওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার সৎবাবা মাইক রোমেরো। 

    রোমেরো বলেন, ১ মার্চ সোফিয়া লিওনকে তার অ্যাপার্টমেন্টে পাওয়া যায় এবং তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত এখনো চলছে।

    আরও পড়ুন: 

    শনিবার সকালে তার সৎবাবা মাইক রোমেরোর একটি পোস্ট করেন। সেখানে সোফিয়া লিওনের মৃত্যুর খবর শেয়ার করেন এবং সমর্থকদের তার শেষকৃত্য সম্পন্নের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান। 

    সেই পোস্টে লেখেন— সোফিয়া ছিল প্রিয় কন্যা, বোন, নাতনি ও বন্ধু। সব প্রাণীর প্রতিই তার গভীর ভালোবাসা ছিল, বিশেষ করে তার তিনটি পোষা প্রাণীর প্রতি। ও ভ্রমণ করতে ভালোবাসত এবং সবসময় ওর চারপাশের সবাইকে হাসিখুশি রাখার উপায় খুঁজে বের করত। সোফিয়াকে আমরা খুব মিস করব; কিন্তু যারা ওকে ভালোবাসে, তাদের হৃদয়ে ওর স্মৃতি বেঁচে থাকবে।

    সোফিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও বন্ধুরা শোকাহত। সোফিয়ার জন্য শোক প্রকাশ করার পাশাপাশি অনেকেই তার মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন। পরিবারও এ মুহূর্তে এমন আর্থিক টানাটানির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। মাইক রোমেরো জানিয়েছেন, মৃত্যুর কারণ সম্পর্কে স্থানীয় পুলিশের তদন্ত এখনো চলছে।

    প্রসঙ্গত, ১৯৯৭ সালের ১০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্ম সোফিয়া লিওনের। মাত্র ১৮ বছর বয়সে পর্নো ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। সাউথে ১ মিলিয়ন ডলার নেট মূল্য রয়েছে বলে জানা গেছে। 

    তিন মাসের মধ্যে পর পর চার অ্যাডাল্ট ফিল্ম তারকার মৃত্যু হয়েছে। গত ফেব্রুয়ারিতে আত্মহত্যা করেন অ্যাডাল্ট ফিল্ম তারকা কাগনি লিন কার্টার। 

    টিএমজেডের প্রতিবেদন অনুসারে, তার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করেছেন এবং সবাইকে চমকে দিয়েছেন। 

    গত সপ্তাহে ওহাইওতে নিজ বাসভবনে মারা যান কাগনি। গত জানুয়ারিতে ওকলাহোমায় জেসি জেন ও তার প্রেমিক ব্রেট হাসেন মুলারের মৃতদেহ উদ্ধার হয়।
     

    বিনোদন ডেস্ক

  • মাত্র ২৮ বছর বয়সেই না ফেরার দেশে ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’

    ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ২৮ বছরেই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ রিঙ্কি চাকমা। 

    গত ২২ ফেব্রুয়ারি রিঙ্কি চাকমার অবস্থা অত্যন্ত সংকটজনক হলে তাকে সকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। তার একটি ফুসফুস কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছিল।

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ২০২২ সালে রিঙ্কির শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসাও চলছিল কিন্তু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আর ফেরা হলো না। তার আগেই পাড়ি জমালেন না ফেরার দেশে। 

    প্রতিবেদনে বলা হয়েছে- ম্যালিগন্যান্ট ফাইলোডেস টিউমার বা ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে রিঙ্কি চাকমার। এরপর সার্জারি হয় তার কিন্তু তবুও এড়ানো যায়নি বিপদ। ক্যানসার ছড়িয়ে পড়ে ফুসফুসে। পরবর্তীতে মস্তিষ্কেও থাবা বসায় এ রোগ। ব্রেন টিউমার ধরা পড়ে রিঙ্কি চাকমার। শেষদিকে তার স্বাস্থ্যের চরম অবনতি হয়। 

    ফেমিনার একটি রিপোর্ট অনুযায়ী- শেষদিকে কেমো পর্যন্ত নিতে পারতেন না। লড়াই করেও বাঁচতে পারেননি সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’। 

    সূত্রে জানা গেছে, ক্যানসার চিকিৎসার এই বিপুল খরচ বইতে পরেছিলেন না প্রাক্তন মিস ইন্ডিয়া ত্রিপুরা। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সবার থেকে আর্থিক সাহায্য প্রার্থনা করেন। একই সঙ্গে জানান, একটা সময় তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের রোগ নিয়ে কথা না বললেও এখন বাধ্য হচ্ছেন।

    তিনি সেই পোস্টে লেখেন- আমি এবং আমার পরিবার অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গত দুই বছর ধরে আমার চিকিৎসার জন্য আমাদের সমস্ত সঞ্চয় খরচ হয়ে গেছে। তাই এখন কেউ ডোনেশন দিলে আমরা সেটা গ্রহণ করছি।

    ২০১৭ সালে মিস ইন্ডিয়া ত্রিপুরা খেতাব জেতেন রিঙ্কি। একই বছর মিস ইন্ডিয়া খেতাব জেতেন মানুষী চিল্লার। যিনি পরবর্তীতে মিস ওয়ার্ল্ড খেতাবও জয় করেন।
     

    বিনোদন ডেস্ক

  • নায়িকা পপির বাবার প্রয়াণ  

    ঢালিউডের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে না ফেরার দেশে চলে গেছেন তিনি। 

    rnrn

    পপির পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

    rnrn

    জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি ঢাকার হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। 

    rnrn

    কুলি সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন পপি। এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করেন এই নায়িকা। 

    rnrn

    একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথম দিকে পপির অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। শোনা যাচ্ছে বিয়ে করে সংসারী হয়েছেন পপি। তার নাকি এক পুত্র সন্তানও রয়েছে।  

    বিনোদন ডেস্ক

  • ড্যান্স দিওয়ানের মঞ্চে ‘মৃত্যু’, অঝোরে কাঁদলেন মাধুরী

    ড্যান্স দিওয়ানে ৪-এর একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রতি এসেছে প্রকাশ্যে। যেখানে মাধুরী দীক্ষিত ও সুনীল শেঠিকে দেখা গেছে অশ্রুসিক্ত নয়নে। ২০১১ সালে হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ ছবির ‘আভি মুঝ মে কহিন’ গানে পারফর্ম করেন দুই প্রতিযোগী। বিগ বস ১৭-এর বিজয়ী মুনাওয়ার ফারুকিও এই পর্বের অংশ ছিলেন।

    ১৮ বছরের হর্ষা ও ৮ বছরের দীবংশের নাচ দেখে বারবার চোখের জল মুছছিলেন মাধুরী। অভিনয়ের একপর্যায়ে হর্ষকে দীবংশের প্রাণহীন দেহকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করতে দেখা যায়। সুনীল শেঠি এবং মাধুরী দুজনেই মঞ্চে এ রকম আবেগঘন পারফরম্যান্স দেখে কেঁদে ফেলেন।

    আরও পড়ুন: 

    ‘ড্যান্স দিওয়ান’-এর চতুর্থ সিজনের সম্প্রচার শুরু হয় ৩ ফেব্রুয়ারি থেকে। বিচারকের ভূমিকায় রয়েছেন মাধুরী দীক্ষিত ও সুনীল শেঠি। এবং উপস্থাপকের ভূমিকায় কমেডিয়ান ভারতী সিং।

    এই ভিডিও প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন মন্তব্য করলেন, আমিও চোখের জল ধরে রাখতে পারিনি। খুব কষ্ট হয়েছে। 

    আরেকজনের মন্তব্য, মাধুরীর কান্না দেখে অন্তত আমার মনে হয়নি টিআরপি পেতে নাটক করছে। এদিন সাদা রঙের একটি শাড়ি পরে রিয়েলিটি শোর মঞ্চে এসেছিলেন তিনি। 

    আপাতত ড্যান্স দিওয়ানে ৪-এর বিচারকের আসন সামলানোর পাশাপাশি মাধুরী ব্যস্ত তার মারাঠি সিনেমা পঞ্চক নিয়ে। যার জন্য প্রযোজক হয়েছেন। এটি ২০২৪ সালের ৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। 

    কোঙ্কনের মনোরম পটভূমিতে সেট করা, পঞ্চক একটি ডার্ক কমেডি, যা কুসংস্কার এবং মৃত্যু ভয়ের থিমগুলোকে হাইলাইট করে।

    গত বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হয় মাধুরীকে। 

    শেষবার পর্দায় দেখা গেছে আনন্দ তিওয়ারি পরিচালিত মাজা মা ছবিতে। এটির আগে মাধুরী ২০২২ সালের নেটফ্লিক্স শো, ‘দ্য ফেম গেম’-এ অভিনয় করেছিলেন।
     

    বিনোদন ডেস্ক

  • মনে হচ্ছে ওনার কাছে ছুটে যাই: জয়া

    রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির লেভেল ৮-এর স্টার সিনেপ্লেক্সে বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিক পরিচালিত নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনীতে যোগ দিতে ঢাকায় আসছিলেন অভিনেতা আহমেদ রুবেল। ওই সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। কিন্তু নিজের শেষ প্রদর্শনী দেখার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করেন এই অভিনেতা। 

    rnrn

    আহমেদ রুবেলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন। বিশেষ করে ‘পেয়ারার সুবাস’-এ রুবেলের সহ-অভিনয়শিল্পী জয়া আহসানসহ অন্যরা মৃত্যু সংবাদটি বিশ্বাস করতে পারছেন না। স্টার সিনেপ্লেক্সে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সামনে কথা বলেন জয়া। এ সময় সহ-অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুর খবরে বিষাদ নেমে আসে। চোখের কোণে স্পষ্ট জল সবার।

    rnrn

    জয়া উপস্থিত সাংবাদিক ও দর্শকদের উদ্দেশে বলেন, ‘এ মুহূর্তে কী বলব, বলার কিছুই নেই। বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে ওনার কাছে ছুটে যাই। আমার মনে হচ্ছে, স্ক্রিনে আবার তাকে দেখি। পর পর আমার ভীষণ দুটি কাজ ‘অলাতচক্র’ ও ‘পেয়ারার সুবাস’-এ আমার সহ-অভিনেতা তিনি। এ মুহূর্তে কিছু বলার মতো স্টেজে আমি নেই, কেউ নেই।’

    rnrn

    এ সময় জয়া আরও বলেন, ‘রুবেল ভাইকে নিয়ে এভাবে আমাকে বলতে হবে, এটা কখনো ভাবিনি। খুব অদ্ভুত ব্যাপার ঘটে গেল। তাকে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করছি না যে তিনি নেই।’

    rnrn

    সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয় জীবন শুরু হয় আহমেদ রুবেলের। তার অভিনীত প্রথম নাটক ‘স্বপ্নযাত্রা’। যার পরিচালক ছিলেন গিয়াস উদ্দিন সেলিম। এর পর তিনি হুমায়ূন আহমেদের ঈদের নাটক ‘পোকা’-তে অভিনয় করেন, যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

    rnrn

    একুশে টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘প্রেত’-এও অভিনয় করেন। ‘প্রেত’ নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর পরিচালক ছিলেন আহির আলম। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয় করেন। মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় (চলচ্চিত্রে) পা রাখেন। পরে তিনি অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’,‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়।

    rnrn

    অভিনেতা আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তার মাতুলালয় (নানির বাড়ি)। পিতামাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে, বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

    বিনোদন প্রতিবেদন

  • পুনমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি

    বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবরে শোকের ছায়া নামে সিনেমাঙ্গনে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকতেন ইন্ডাস্ট্রির নাসাখ্যাত এ অভিনেত্রী। 

    তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চিরবিদায়ের খবর ছড়ানোর পর পুনমের মৃত্যু নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তার মৃত্যু নিয়ে সংশয়ে ছিলেন। তবে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন খোদ পুনম পাণ্ডে, বললেন বেঁচে আছেন!

    পুনম পাণ্ডে ভুয়া মৃত্যু সংবাদ ছড়িয়ে অন্যায় করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এ মর্মে মুম্বাই পুলিশের কাছে আর্জি জানালেন মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে। তার মতে, মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পুনম যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ।

    শুক্রবার সকালে মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছিল, জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ বছরের এ তারকার। 

    একদিন পর শনিবার পুনম একটি ভিডিওর মাধ্যমে জানান, তিনি বেঁচে আছেন। এই আসলে জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতনা বৃদ্ধির একটি প্রচার কৌশলমাত্র। যদিও মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। তবে তার এই কাজের জন্য পুনমের শাস্তি পাওয়া উচিত বলে মনে করেন তাম্বে।

    তাম্বের কথায়, ‘সামাজিকমাধ্যমে ভুয়া খবর আটকানোর জন্য পুলিশি তৎপরতা খুবই প্রয়োজন। পুনমের বিরুদ্ধে মামলাও করা উচিত। উনি অন্যায় করেছেন।’

    তাম্বের দাবি, পুনমের পোস্ট সবাইকে বিভ্রান্ত করেছে। তিনি বলেন, ‘জরায়ুমুখের ক্যানসার সমন্ধে সচেতনতা তৈরির বদলে তিনি মানুষকে ভয় পাইয়ে দিয়েছেন। তার ভুয়া মৃত্যু সংবাদের মাধ্যমে কোনো সচেতনতা তৈরি হয়নি; বরং সমস্যা বেড়েছে।’

    বিনোদন ডেস্ক