Home / Entertainment / মারা গেছেন অভিনেতা পার্থসারথি দেব

মারা গেছেন অভিনেতা পার্থসারথি দেব

চলে গেলেন অভিনেতা পার্থসারথি দেব। ৪২ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন এ অভিনেতা। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার রাতে তার মৃত্যুর খবর জানা যায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রর ফেসবুক পোস্ট থেকে। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

rnrn

এ ছাড়া আর্টিস্ট ফোরামের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে মারা গেছেন পার্থসারথি দেব। 

rnrn

শোক প্রকাশ করে বলা হয়, ‘তার অকাল প্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। আজ ২৩ মার্চ, ২০২৪ টেকনিশিয়ানস স্টুডিওতে ১২টার সময় অভিনেতার নশ্বর দেহ রাখা থাকবে। অভিনেতার প্রিয়জন, সতীর্থ, গুণগ্রাহীরা সেই সময় স্টুডিওতে এসে শেষ শ্রদ্ধা ও মাল্যদান করতে পারবেন।’ 

rnrn

জানা যায়, দীর্ঘদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন পার্থসারথি দেব। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তার। অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রসহ তার বিভিন্ন সহশিল্পীরা।

rnrn

প্রসঙ্গত, দীর্ঘ ৪০ বছর অভিনয় দুনিয়ার সঙ্গে জুড়ে ছিলেন অভিনেতা পার্থসারথি দেব। তাকে চেনেন না টেলিভিশনের এমন দর্শক খুব কমই আছেন। বহু ধারাবাহিকসহ ২০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। নাটকের মঞ্চেও ছিল তার সাবলীল অভিনয়। ‘চুনী-পান্না’, ‘জয়ী’, ‘মিঠাই’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *