ঈদের ছুটিতে কোথায় গেলেন মিম

Written by

in

ঈদের ছুটি উদযাপন করতে সিঙ্গাপুর গিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সঙ্গে রয়েছেন তার স্বামী ও বাবা-মা। থাকবেন এক সপ্তাহ। ঈদের সময়টা একান্তে নিজেদের মতো করে কাটাতেই দেশটিতে গিয়েছেন বলে জানিয়েছেন মিম। 

তিনি বলেন, ‘মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। আমার মা-বাবাই আমার পুরো পৃথিবী। তাই তারা যখন যেখানে ঘুরেত যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন- চেষ্টা করি সেখানে নিয়ে যেতে। এবার মায়ের ইচ্ছা হয়েছে সিঙ্গাপুরে যাবার, তাই সবাই মিলে সেখানেই যাচ্ছি।’ 

আগামী ১৫ এপ্রিল দেশে ফিরবেন তিনি। মিম জানান, এরই মধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। আরও দুটি বিজ্ঞাপন এবারের ঈদে প্রচারে আসার কথা রয়েছে।

যুগান্তর প্রতিবেদন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *