Tag: মিথিলা

  • আবারও বিচ্ছেদের ইঙ্গিত সৃজিত-মিথিলার!

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে দাম্পত্য জীবনে নিয়ে ফের বিচ্ছেদের ইঙ্গিত শোনা যাচ্ছে। 

    সৃজিত ও মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু এক ছাদের নিচে তাদের দেখা হয় খুব কম। কাজ নিয়ে দুজনেই ভীষণ ব্যস্ত। চলতি মাসের ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। 

    ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রমতে, ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে সৃজিতের উদ্দেশে মিথিলার কোনো শুভেচ্ছাবার্তা পাওয়া যায়নি। আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন।

    বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতাতেই থাকছিলেন মিথিলা। বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা। ভর্তি করিয়েছেন বাংলাদেশের এক স্কুলে। কাজের সূত্রে কখনো আফ্রিকার তানজানিয়া তো কখনো ইউরোপে থাকেন মিথিলা। সময়-সুযোগ পেলে স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায়। দুজনের এই দূরত্বের কারণেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে ফিসফিসানির শেষ নেই।

    মাঝেমধ্যেই শোনো গেছে, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দুপক্ষই। তবে লং ডিসট্যান্স বিয়েটা টিকিয়ে রাখতে চান দুজনেই। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি সৃজিত বা মিথিলার পক্ষ থেকে। 

    মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।

    বিনোদন ডেস্ক

  • যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ: মিথিলা

    শোবিজের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন তিনি। যুক্ত রয়েছেন সামাজিক কর্মকাণ্ডেও। ইতোমধ্যে নিজ দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন ওপার বাংলায়। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ফ্যাশন হাউস নীলাঞ্জনা পল্লীর সঙ্গে মডেলিং কর্মজীবন শুরু করেছিলেন। 

    rnrn

    টেলিভিশন নাটক ‘শুনছেন একজন রেডিও জকির গল্প’ তে কাজের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন আলোচিত-সমালোচিত এ অভিনেত্রী। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করে ভ্ক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন।

    rnrn

    বাংলাদেশের বন্যা পরিস্থিতিসহ অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন রাফিয়াত রশীদ মিথিলা। বাংলাদেশটা সাম্যের হোক বলে মিথিলা বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যার এই সময়টাতে সবাই বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। আমি সাধ্যমতো যতটুকু পারছি অসহায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছি। যখনই বন্যা হয়, চেষ্টা করি কিছু করতে এবারও করছি।’

    rnrn

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিয়ে তিনি বলেন, ‘আমরা সমর্থন করেছি, তাদের পাশে থেকেছি। শিক্ষার্থীরা মূল আন্দোলনটা করেছেন, ধন্যবাদ ও ভালোবাসা পাওয়ার কৃতিত্ব তাদেরই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে রাস্তায় নেমেছিলেন।’

    rnrn

    অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত বলে এ মিথিলা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মারা হচ্ছে, এটা দেখে প্রতিবাদ করেছিলেন। সবারই অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত। তাহলেই ভালো কিছু হবে বলে তিনি মনে করেন। 

    rnrn

    এ অভিনেত্রী আরও বলেন, ‘যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, তখন আমাদের সংহতি জানানো দরকার। যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে তাহলেই দেশটা সুন্দর হবে। আমার প্রত্যাশা হচ্ছে-অন্যায় যেন না হয়। বিনা কারণে মানুষ যেন আর মারা না যায়। ক্ষমতার অপব্যবহার যেন না হয়। সাম্যের দেশ হোক। সবাই যেন সমান অধিকার পাই।’

    বিনোদন ডেস্ক

  • চোখ ভিজে এল, মাথা নত হল মিথিলার

    অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা। শোবিজের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ পরিচিতি। এছাড়াও লেখালেখিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় তিনি।

    rnrn

    সম্প্রতি বেশ খারাপ সময় কাটাচ্ছেন মিথিলা। সামাজিক মাধ্যমে তার প্রোফাইল ঘাঁটলেই বুঝতে বাকি থাকবে না যে এই মুহূর্তে এক শোকাবহ পরিস্থিতির মাঝে কাটাচ্ছেন অভিনেত্রী।

    rnrn

    তার ফেসবুক প্রোফাইলে দেখা যায়, মূল ছবির বদলে কালো পর্দা! একের পর এক শোকসন্তপ্ত পোস্ট; ক্যাপশনের কথাগুলো যেন অভিনেত্রীর শোকে ভেঙে পড়ার প্রতিফলন। 

    rnrn

    কিন্তু কী এমন হলো অভিনেত্রীর? সম্প্রতি দেশে ঘটে যাওয়া সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার ফেসবুক পোস্ট করেন মিথিলা। এর আগে সদ্য প্রয়াত দেশের কালজয়ী সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুর খবরও তাকে মর্মাহত করে তোলে। সব মিলিয়ে দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বেশ হতাশ তিনি।

    rnrn

    এই মুহূর্তে মেয়েকে নিয়ে ঢাকায় বাবার বাড়িতে সময় কাটাচ্ছেন মিথিলা। এরই মধ্যে অভিনেত্রী তার বিষাদে ভরা মনে কিছুটা শক্তি সঞ্চার করতে মেয়ের সঙ্গে কবিতা পাঠ করতে বসলেন। এক ফেসবুক স্ট্যাটাসে তা শেয়ার করে লেখেন, স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আব্বু সকাল সকাল আমার মেয়েকে বাংলা পড়াতে বসলো। বাংলা পাঠ্যবই ‘আমার বই’ এর প্রথম কবিতাটাই হলো কাজী নজরুল ইসলাম এর ‘সংকল্প’ কবিতা। সেই ছোটবেলা থেকেই কবিতাটা আমার মুখস্থ। তাই আমিও যোগ দিলাম কবিতাপাঠে।’

    rnrn

    এরপর কবিতার অংশ তুলে ধরে তিনি লিখলেন,

    rnrn

    ‘থাকবো নাকো বদ্ধ ঘরে 
    rnদেখবো এবার জগৎটাকে
    rnকেমন করে ঘুরছে মানুষ 
    rnযুগান্তরের ঘূর্ণিপাকে
    rnদেশ হতে দেশ দেশান্তরে 
    rnছুটছে তারা কেমন করে।
    rnকিসের নেশায় কেমন করে 
    rnমরছে যে বীর লাখে লাখে
    rnকিসের আশায় করছে তারা
    rnবরণ মরন যন্ত্রণাকে।’

    rnrn

    এরপর থামলাম। আবার এই চার লাইন পড়লাম। 
    rn‘কিসের নেশায় কেমন করে 
    rnমরছে যে বীর লাখে লাখে
    rnকিসের আশায় করছে তারা
    rnবরণ মরন যন্ত্রণাকে।’

    rnrn

    সব শেষে তিনি লিখলেন, ‘চোখ ভিজে এলো। মাথা নত হলো।’

    অনলাইন ডেস্ক

  • পরকীয়া নিয়ে যা বললেন মিথিলা

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ক্যারিয়ারে অভিনয় দিয়েই নয়, সেচ্ছাসেবী কর্মকাণ্ড, গান আরও নানা গুণে আলো ছড়িয়েছেন তিনি। 

    rnrn

    সম্প্রতি আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন এই তারকা। যেখানে বর্তমান স্বামী সৃজিত মুখার্জি ও সাবেক তাহসান খানকে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। 

    rnrn

    ওই সাক্ষাৎকারেই র্যাপিড ফায়ারে অংশ নিয়েছেন মিথিলা। এসময় তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। যেখানে তাকে একটি করে শব্দে প্রশ্ন করা হয়, মিথিলারও কোনো কিছু না ভেবেই চট করে উত্তর দিতে হয়।

    rnrn

    মিথিলাকে প্রশ্ন করা হয়, পরকীয়া? অভিনেত্রীর উত্তর- এটা কী? আমি বুঝি না। আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না।

    rnrn

    এরপর স্বামী সৃজিত ও অভিনেতা মোশাররফ করিম প্রসঙ্গেও জানতে চাওয়া হয় এই তারকার কাছে। সৃজিতকে নিজের ‘বর’, মোশাররফ করিমকে শক্তিশালী একজন অভিনেতা বলে মন্তব্য করেন অভিনেত্রী। 

    rnrn

    এই র্যাপিড ফায়ারে অংশ নেওয়ার আগে সৃজিত ও তাহসান খানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কথা বলেন মিথিলা। যেখানে অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে তার যোগাযোগটা ছিল। নিয়মিত কথা হতো দুজনের মধ্যে। সেটা মেয়ে আয়রার কথা চিন্তা করেই। 

    rnrn

    মিথিলার কাছে প্রশ্ন করা হয়, বিবাহবিচ্ছেদের পরও সম্পর্ক রাখা কি স্বাভাবিক? জবাবে অভিনেত্রী বলেন, ‘সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারে। কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে। এটাই উচিত।’

    rnrn

    মিথিলা আরও বলেন, ‘আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। আমি আর তাহসান চৌদ্দ বছর একসঙ্গে থেকেছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ। দুজন দুজনকে ভালো করে জানি। আয়রা আমাদের দুজনের কাছে সবার আগে।’

    rnrn

    মিথিলার সবকিছু জেনেই তাকে বিয়ে করেছেন সৃজিত। বিষয়টি উল্লেখ করে এই তারকা বলেন, ‘সৃজিত সবটাই জানত। বাংলাদেশে গিয়েছে, আমার পরিবারকে দেখেছে। তাহসানের সঙ্গে আমার সম্পর্ক দেখেছে। বিয়ের মতো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ থাকে, সৃজিত সবকিছু জেনেই আমাকে গ্রহণ করেছে।’

    বিনোদন ডেস্ক

  • অনেক দিন পর তাহসানের সঙ্গে কাজ করলাম: মিথিলা

    একটা সময়ে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয়ও করেছেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়। এরপর তারা বিয়ে করে দীর্ঘদিন একসাথেই ছিলেন। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 

    rnrn

    বিচ্ছেদের পর একসাথে তাদের অভিনয়ে আর দেখা যায়নি। ৭ বছরের বিরতির পর ‘বাজি’ ওয়েব সিরিজের মাধ্যমে ফের একসঙ্গে জুটি বাঁধছেন তাহসান-মিথিলা। 

    rnrn

    গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। তাহসানকে নিয়ে কৌশলে উত্তর দিয়েছেন মিথিলা। তিনি বলেছেন, ‘অনেক দিন পর তাহসানের সঙ্গে কাজ করা হলো। তার সঙ্গে সিন শেয়ার না হলেও স্ক্রিন শেয়ার করেছি আমরা।  শুধু তাহসান নয়, এই সিরিজে অনেক সহশিল্পীর সঙ্গেই দীর্ঘদিন পর কাজ করা হলো। গুণী অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এছাড়া বাজি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা আরিফুর রহমানের প্রথম সিরিজ। আশা করি অনেক কিছু প্রথম মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’

    rnrn

    গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। দীর্ঘদিন পর মিথিলার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘মিথিলা অনেক গুণী অভিনেত্রী। অনেক বছর পর তার সঙ্গে কাজ করছি। যদিও সিরিজটির সাত পর্বের মধ্যে মাত্র একটি দৃশ্যে আমাদের একসঙ্গে দেখা যাবে। তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা খুব ভালো।’

    যুগান্তর ডেস্ক

  • বিচ্ছেদের পর ফের জুটি বাঁধছেন তাহসান-মিথিলা

    একটা সময়ে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয়ও করেছেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়। এরপর তারা বিয়ে করে দীর্ঘদিন একসাথেই ছিলেন। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 

    rnrn

    বিচ্ছেদের পর একসাথে তাদের অভিনয়ে আর দেখা যায়নি। ৭ বছরের বিরতির পর ‘বাজি’ ওয়েব সিরিজের মাধ্যমে ফের একসঙ্গে জুটি বাঁধছেন তাহসান-মিথিলা। 

    rnrn

    গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার। দীর্ঘদিন পর মিথিলার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘মিথিলা অনেক গুণী অভিনেত্রী। অনেক বছর পর তার সঙ্গে কাজ করছি। যদিও সিরিজটির সাত পর্বের মধ্যে মাত্র একটি দৃশ্যে আমাদের একসঙ্গে দেখা যাবে। তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা খুব ভালো।’

    rnrn

    তাহসানকে নিয়ে কৌশলে উত্তর দিয়েছেন মিথিলা। তিনি বলেছেন, ‘অনেক দিন পর তাহসানের সঙ্গে অনস্ক্রিন কাজ করা হলো। শুধু তাহসান নয়, এই সিরিজে অনেক সহশিল্পীর সঙ্গেই দীর্ঘদিন পর কাজ করা হলো। গুণী অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এছাড়া বাজি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা আরিফুর রহমানের প্রথম সিরিজ। আশা করি অনেক কিছু প্রথম মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’

    rnrn

    এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি এমনিতেই কম কাজ করি। তাই কাজ করাটাই মিস করি।’ 

    বিনোদন ডেস্ক

  • দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড জিতলেন মিথিলা

    সম্প্রতি দিল্লিতে বসেছিল ১৪তম দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল। উৎসবে ও অভাগী ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান মিথিলা। 

    rnrn

    সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘ও অভাগী’। কালজয়ী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোটগল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তীর। 

    rnrn

    ছবিতে নাম ভূমিকাতেই অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। আর সেই চরিত্রই তাকে এনে দিল এ পুরস্কার।

    rnrn

    এ পুরস্কার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি খুব খুশি পুরস্কার পেয়ে। আমার গোটা টিমকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রযোজক এবং পরিচালককে সাধুবাদ জানাই।’

    rnrn

    ও অভাগী সিনেমার পরিচালক অনির্বাণ চক্রবর্তী এবং প্রযোজক ড. প্রবীর ভৌমিকও খুব খুশি। প্রবীর ভৌমিক গণমাধ্যমকে বলেন, মিথিলার এই পুরস্কারটি প্রাপ্য ছিল। ও এই পুরস্কারের জন্য যোগ্য।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সবার ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ: মিথিলা

    গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘কাজলরেখা’ সিনেমায় কঙ্কন দাসী চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সিনেমায় তার অভিনয়ের প্রশংসাও করেছেন অনেকে। এদিকে অফিসিয়াল কাজে বেশকিছুদিন কানাডায় থাকার পর ২৬ এপ্রিল রাতে ঢাকায় এসেছেন এই অভিনেত্রী। 

    জানিয়েছেন, ঢাকা ও কলকাতা মিলে তার অভিনীত চারটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। বাংলাদেশে তিনি অভিনয় করেছেন অরুণ চৌধুরীর ‘জ্বলে জ্বলে তারা’ ও লুবনা শারমিনের ‘নূলিয়াছড়ির সোনার পাহাড়’। 

    আরও পড়ুন:

    অন্যদিকে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে অর্ণব মিদ্দার ‘মেঘলা’ ও দুলাল দের ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। কাজলরেখার ও মুক্তি প্রতিক্ষীত এসব সিনেমা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘কাজল রেখা মুক্তির পর এখন পর্যন্ত যে অভূতপূর্ব সাড়া আমি পেয়েছি, এতটা আশা করিনি। কারণ আমার পর্দায় উপস্থিতি ছিল কম এবং চরিত্রটিও ছিল নেগেটিভ। যেহেতু প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করা, তাই একটু চিন্তাতেও ছিলাম। কিন্তু সবমিলিয়ে যা হলো, যেভাবে সবার ভালোবাসা পাচ্ছি, তাতে সত্যিই মুগ্ধ আমি। আর মুক্তির অপেক্ষায় থাকা চারটি সিনেমা নিয়েই আমি আশাবাদী। বিশেষত মেঘলায় আমাকে নাম ভূমিকায় দেখা যাবে। বাকিগুলোরও গল্প এবং নির্মাণ এককথায় দুর্দান্ত।’

    আরও পড়ুন:

    আনন্দনগর প্রতিবেদন

  • এরপর যখন ৮টা হবে, তখন তো ভয়ের কারণ হবেই: মিথিলা

    কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি বাসায় পাইথন সাপ পুষছেন। বর্তমানে তার বাসায় ৪টি পাইথন রয়েছে। আরও সাপ আনার চিন্তা করছেন তিনি। বিষয়টি নিয়ে শুধু চিন্তিত নন, ভয়ের মধ্যেও আছেন তার স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

    সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ঝিলাম গুপ্তাকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা এমনটাই জানিয়েছেন।

    অভিনেত্রী জানান, বাড়িতে অনেকগুলো আছে। আমার বরের সাপ খুবই পছন্দের প্রাণী। বাড়িতে ৪টি পাইথন আছে। প্রথমে একটা ছিল, তারপর হলো ৪টি। এখন শুনছি আরও আসবে। প্রথমে যখন একটা ছিল, তখন ভয়ের কারণ ছিল না। এরপর এটা যখন ৮টা হবে, সেটা তো ভয়ের কারণ হবেই। তিনি নাকি সাপের ভয়েতেই বাড়ি ঢুকতে পারছেন না বলেও জানান। 

    সম্প্রতি কলকাতায় নিজের ছবি ‘ও অভাগী’ প্রচারে গিয়েছিলেন মিথিলা। এরপর বাড়ি ফিরে অভিনেত্রী দেখেন সেখানে একটা নয়, মোট ৪টি বল পাইথন রয়েছে। যা দেখে খানিকটা চমকেই গিয়েছিলেন মিথিলা। 

    আরও পড়ুন:

    আরও পড়ুন:

    অনলাইন ডেস্ক

  • আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই: মিথিলা

    দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘদিন দেশের শোবিজ অঙ্গনে কাজ করার পরে বর্তমানে ওপার বাংলাতেও ব্যস্ত সময় পার করছেন তিনি।

    rnrn

    এরই মধ্যে সম্প্রতি কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-এর মুখোমুখি হয়েছিলেন এই তারকা। 

    rnrn

    সেখানে এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই। সংখ্যায় অনেক বেশি কাজ করতে হবে, ব্যাপারটি তেমন না। এখানে দুটো ছবি হলো, বাংলাদেশে কিছু ছবি করেছি, টেলিভিশনে লম্বা সময় কাজ করেছি। মনে হয় এ পর্যন্ত যা করেছি, করছি, আমার জন্য অনেক।’

    rnrn

    সিনেমায় মিথিলার অভিনয় দারুণভাবে প্রশংসিত হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মন থেকে কাজ করলে এমনই হয়, যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া যায়। আমি এই ছবিতে সেভাবেই কাজটি করেছি। চরিত্রটি তুলে আনতে পেরেছি। দর্শক পছন্দ করছেন।’

    rnrn

    মিথিলার সঙ্গে কথোপকথনে সৃজিত মুখার্জির প্রসঙ্গ এসে পড়ে। এই সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে সিনেমা করার বিষয়ে এই অভিনেত্রী বলেন, এটি তো পরিচালক সিদ্ধান্ত নেন, আর্টিস্ট সিদ্ধান্ত নেন না যে কোন ছবিতে কে থাকবে। এ কারণে প্রশ্নটি আমার কাছে বোকা বোকা লাগে।

    rnrn

    সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘অভাগীর স্বর্গ’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। 

    বিনোদন ডেস্ক