Tag: মিথিলা

  • লড়াকু নারীর ভূমিকায় অভিনয় করতে পেরে আমি গর্বিত: মিথিলা 

    দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতাতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন এ অভিনেত্রী। ইতোমধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিথিলা।

    সম্প্রতি ‘মেঘলা’ নামে নতুন একটি ছবির সঙ্গে যুক্ত হয়েছেন মিথিলা। ছবির নাম ভূমিকায় দেখা যাবে তাকে। এটি নির্মাণ করছেন অর্ণব মিদ্যা। এরই মধ্যে ছবির পোস্টারও প্রকাশিত হয়েছে।

    এতে লড়াকু এক নারীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর এমন চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে অনেক গর্বিত বলে জানিয়েছেন মিথিলা।

    এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যখন একজন নারীর মাঝে প্রতিবন্ধকতা দূর করার সেই শক্তি জেগে ওঠে, তখন সব নেতিবাচক অপশক্তি তার হার মানে। আর এমনই এক লড়াকু নারীর নাম মেঘলা। একজন সাধারণ এক মেয়ে কীভাবে অসাধারণ হয়ে ওঠে, মেঘলা তার জলন্ত উদাহরণ। সেই গল্পই পর্দায় ফুটিয়ে তোলা হবে। আর এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি গর্বিত।

    মিথিলা আরও বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে বিভিন্ন দেশের নানা জনগোষ্ঠীর নারীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে আমার। তাদের নানা নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাদের এই নিজেকে ভেঙে দাঁড় করানো ও অদম্য শক্তির সঙ্গে আমি ভীষণ পরিচিত।

    প্রসঙ্গত, ‘মেঘলা’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য নিজেই লিখেছেন নির্মাতা। মিথিলা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, অর্ণ মুখোপাধ্যায়, সায়ন ঘোষ, গৌরব চট্টোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, অমিত সাহা, দীপক হালদার প্রমুখ। আগামী মে মাসে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন মিথিলা

    জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলায় সমান জনপ্রিয়। ভক্তদের নিয়ে বহুদিন পর সুখবর নিয়ে এলেন সৃজিতপত্নী।

    rnrn

    এখন আগের মতো অভিনয়ে ব্যস্ততা নেই মিথিলার। তবে অভিনয় ছেড়ে দেননি। সর্বশেষ তার অভিনীত ‘অমানুষ’ নামে একটি সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে। 

    rnrn

    সিনেমাটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে এতে মিথিলার অভিনয় প্রশংসিত হয়েছে। 

    rnrn

    জনপ্রিয় এ অভিনেত্রী সম্প্রতি ভক্তদের সুখবর দিয়েছেন। অভিনয়ের নয়, নিজের কণ্ঠ দিয়ে নতুন যাত্রা শুরু করেছেন তিনি। তাও দেশের বাইরে। 

    rnrn

    ভারতের রেডিও স্টেশন ‘রেডিও মিরচি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘সানডে সাসপেন্স’। দীর্ঘদিন ধরে শ্রোতাদের মন জয় করে নিয়েছে এ জনপ্রিয় অনুষ্ঠানটি। 

    rnrn

    এবার এ অনুষ্ঠানে নিজেকে তুলে ধরেছেন মিথিলা। শমীতা দাশগুপ্তের লেখা গল্প ‘মৌমাছির শোক’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। গল্পটি মূলত ‘ছায়া জগতের গল্প’ বই থেকে নেওয়া। এতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, তিনজন নারীকে ঘিরে এ গল্পের মূল কাহিনি। এ নাটকে মূল তিন নারী চরিত্রের একজনের কণ্ঠে অভিনয় করেছি আমি। আমার কণ্ঠ চরিত্রের নাম রোকসানা। অভিবাসী এক নারীর চরিত্র এটি। খুব ভালো লেগেছে কাজটি করতে। এমন কাজ আরও করতে পারলে নিজেকে আরও ধন্য মনে করব।’ এর মাধ্যমে মিথিলা এবারই প্রথম রেডিওর কোনো গল্পে কণ্ঠাভিনয় করেছেন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • দুষ্টু বাচ্চাদের লিডার মিথিলা

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা; যিনি মিথিলা নামেই সমধিক পরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে অনেক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার অভিনীত অনেক চরিত্রই হয়েছে জনপ্রিয়। তবে এবার তার প্রথম শিশুতোষ সিনেমায় অভিনয়।

    rnrn

    সম্প্রতি শিশুতোষ সিনেমাতে দুষ্টু বাচ্চাদের লিডার নেলী খালা চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    rnrn

    এ সিনেমায় অভিনয় আরও করছেন চিত্রনায়ক ইমন। শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালনা করছেন লুবনা শারমিন। বর্তমানে এফডিসিতে সিনেমার শেষ ভাগের শুটিং চলছে। দ্রুত কাজ শেষ করে চলতি বছরেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

    rnrn

    ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ সিনেমায় নেলী খালা চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে মিথিলা বলেন, সবাই জানে আমি শিশুদের নিয়ে কাজ করি। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে রয়েছি। এ বিষয়ে পিএইচডিও করছি। তাই শিশু-কিশোরদের নিয়ে তৈরি এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া। আর একটি কারণ আছে, সেটি হলো, সিনেমাটি তৈরি হচ্ছে শাহরিয়ার কবিরের বিখ্যাত উপন্যাস থেকে।

    rnrn

    নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘সিনেমাটি মূলত শিশু-কিশোরদের নিয়ে। তারাই এ সিনেমার মূল চরিত্র। নেলী খালা হয়ে আমি তাদের সঙ্গ দিয়েছি। নেলী খালা আসলে দুষ্টু বাচ্চাদের লিডার। অনেক ভার্সেটাইল, একসঙ্গে অনেক ধরনের কাজ করে সে। দৃঢ়প্রতিজ্ঞ একজন মানুষ। ব্যক্তিগতভাবে আমিও দৃঢ়চেতা, মানসিকভাবে শক্তিশালী। সে হিসেবে চরিত্রটা আমার সঙ্গে যায়। পরিচালকও বিশ্বাস করেছেন এ চরিত্রটা আমি ঠিকঠাক করতে পারব।’

    rnrn

    উপন্যাসের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলাটা অনেক চ্যালেঞ্জিং মনে করেন মিথিলা। তবে নিজের সর্বোচ্চ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন বলে জানান তিনি।

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন মিথিলা

    দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি এই অভিনেত্রী জানালেন— নতুন একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন তিনি। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’-এর সিক্যুয়েলে দেখা যাবে তাকে।

    সিরিজটির সিক্যুয়েলের নাম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এতে শায়লা চরিত্রে দেখা যাবে মিথিলাকে। রোববার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন— ‘শায়লা শিগগিরই ফিরছে মাইশেলফ অ্যালেন স্বপন-এ।’

    জানা গেছে, এবার সিরিজটিতে চট্টগ্রামের ইয়াবাসম্রাট অ্যালেন স্বপন থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূলহোতা হওয়ার গল্প তুলে ধরা হবে। রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে এর শুটিংও হয়েছে।

    সিরিজটিতে মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণ প্রমুখ।

    অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে বিভিন্ন কাজে সক্রিয় থাকেন মিথিলা। প্রায়ই বিভিন্ন সমাজসেবামূলক কাজের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে আপডেট জানিয়ে থাকেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • মন খারাপের দুপুরগুলো এমনই হয়: মিথিলা

    জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অনেক কিছুর পাশাপাশি লেখালেখিও করে থাকেন। কয়েকটি গানের কথাও লিখেছেন এ তারকা। তাহসানের সঙ্গে গাওয়া তার লেখা ‘রোদেলা দুপুরে’ তো একসময় তুমুল জনপ্রিয় ছিল।

    মিথিলা এবার নতুন কবিতা লিখেছেন। বৃহস্পতিবার সকালে সেই কবিতা নিজের ফেসবুকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি সদ্য তোলা ছবি।

    ছবিতে সাদা রঙের শাড়িতে শুভ্র দেখা যাচ্ছে দুই বাংলার অভিনেত্রীকে। ছবির সঙ্গে কবিতার কথাগুলো মিলেমিশে যেন একাকার। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন।

    ছবির সঙ্গে কবিতার কথাগুলো মিলেমিশে যেন একাকার। তবে মিথিলার কবিতাজুড়ে আছে অজানা এক অভিমানের সুর। 

    মিথিলা লেখেন— 

    মন খারাপের দুপুরগুলো এমনই হয়
    ঠোঁটের হাসি চোখের কোনে হারিয়ে যায় 
    বইয়ের পাতায় বুকমার্কটা থমকে থাকে
    মাথার ভেতর আবোলতাবোল চলতে থাকে
    ভাবনাগুলো কক্ষপথে ঘুরে ফিরে
    আবার যখন সেই শূন্যে এসেই থামে  
    মনকে বোঝাই শূন্যটাকেই আপন করে
    নকল হাসি লেপটে নিয়ে মুখের প'রে 
    যাহোক হবে, এ ব্রহ্মাণ্ডে কতই তো হয়
    মন খারাপের দুপুরগুলো এমনই হয়। 
    ~রাফিয়াত রশিদ মিথিলা

    বিনোদন ডেস্ক