Tag: মিথিলা

  • ‘আমি সৃজিতের স্ত্রী, এটাই দুর্ভাগ্যের’

    বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিয়ে হয় সৃজিত মুখার্জির। তাদের সম্পর্ক নিয়ে অনেকে অনেক কথা বলেন। 

    rnrn

    কেউ কেউ বলেন, তাদের মধ্যে বাদানুবাদ হয়েছে। আবার কেউ বলেন, দুজনের সংসারে গন্ডগোল হচ্ছে। যে কারণে অভিনেত্রী বেশিরভাগ সময় ঢাকায় থাকেন; কিন্তু ঘটনা কি আসলেই সত্যি? 

    rnrn

    সম্প্রতি অভিনেত্রী বলেন, সৃজিতকে কেউ বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করে না, কিন্তু আমায় করে। বাংলাদেশে সবাই সৃজিতকে চেনে ভারতের পরিচালক হিসেবে। আর আমায় সৃজিতের বউ হিসেবে চেনে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি অভিনেত্রী, অভিনয় করি এটা কি আমার নিজের পরিচয় হওয়ার জন্য যথেষ্ট নয়?

    rnrn

    ২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। বিয়ের পর মধুচন্দ্রিমা কাটাতে তারা সুইজারল্যান্ড যান।

    rnrn

    সৃজিতের আগে মিথিলার আরেকটি বিয়ে হয়। ২০০৬ সালের ৩ আগস্ট দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।

    বিনোদন ডেস্ক

  • সৃজিতের স্ত্রীর পরিচয়ে ক্ষুব্ধ মিথিলা

    মুক্তি পেতে চলেছে রাফিয়াত রশিদ মিথিলার নতুন ছবি 'ও অভাগী'। সেই ছবির প্রিমিয়ারের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের 'অতি উত্তম' ছবির প্রিমিয়ারের জন্য কলকাতায় রয়েছেন মিথিলা। 

    rnrn

    সেখানে ওটিটি প্লেকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা বলেছেন, সৃজিতের সদ্য একটি ছবি মুক্তি পেয়েছে। অতি উত্তম ছবির প্রচারে বা সাক্ষাৎকারে ওকে কেউ আমার বিষয়ে, ওর বিবাহিত জীবনের বিষয়ে প্রশ্ন করেনি। কিন্তু আমায় করে। এই এক জিনিস মায়ার প্রমোশনের সময়ও হয়েছিল। বাংলাদেশেও সবাই সৃজিতকে ভারতের পরিচালক হিসেবে চেনে। আর আমি ওর স্ত্রী। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি আন্তর্জাতিক স্তরে কাজ করি, পিএইচডি করছি, অভিনেত্রীও। সেগুলো যথেষ্ট নয় আমার পরিচয়ের জন্য? আমায় কেন কারও স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে হবে?

    rnrn

    সৃজিত প্রসঙ্গে মিথিলা বলেন, সৃজিত আমাকে চমক দিতে কখনই ভোলে না। আমি উলুপির কথা জানতাম। কিন্তু এখন এসে দেখলাম একটা নয় ওর সঙ্গে আরও তিনটি বল পাইথন আছে।'

    rnrn

    এদিন একই সঙ্গে তিনি জানান, 'সত্যি বলতে— আমি পাইথন বা সাপের একেবারেই ভক্ত নই। তাই আমি নিশ্চিত নই যে গোটা বিষয়টায় আমি কেমন ফিল করতে চলেছি। কিন্তু আমি সৃজিতকে বাধাও দিইনি।'

    rnrn

    সৃজিতের সঙ্গে কি ঝামেলা চলছে মিথিলার— এমন প্রশ্নের জবাবে মিথিলা জানান, এসব একেবারেই ভুল কথা। তিনি এবং তার মেয়ে ঢাকায় থাকেন। কারণ সেখানে থেকে তার কাজ করতে সুবিধা হয়। সেখানে তার পরিবার আছে। এখানে এলে অনেক সময় সৃজিত বাইরে থাকে।

    বিনোদন ডেস্ক

  • ‘অভাগী’ মিথিলা!

    বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বিজ্ঞাপন ও নাটকের ক্যারিয়ারে দুই দশক পাড়ি দিলেও সিনেমায় তিনি মন দিয়েছেন গত কয়েক বছর ধরে। আর এই সময়ে কলকাতার সিনেমাতেই বেশি পাওয়া গেছে তাকে।

    rnrn

    চলতি মাসে মিথিলার আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ও অভাগী’ নামের সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আসছেন মিথিলা। ‘ও অভাগী’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা অনির্বাণ চক্রবর্তী।

    rnrn

    ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করেছেন মিথিলা। সেখানে দেখা গেল, মিথিলার সিঁথির সিঁদুর লেপটে আছে পুরো কপালে। চেহারায় চিন্তার ছাপ। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান স্বভূমি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ২৯ মার্চ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ও অভাগী'।

    rnrn

    মিথিলা বলেন, গল্পটি আমার আগে থেকেই পড়া ছিল। গল্পের অ্যাডাপটেশন আর চিত্রনাট্যটাও দারুণ হয়েছে। কাজটা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে পুরো টিমকে। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি। 

    rnrn

    ও অভাগী সিনেমায় ১৬ ও ৩০—দুই বয়সের চরিত্রে দেখা যাবে মিথিলাকে। 

    rnrn

    তিনি জানান, দুটি চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে মানসিকভাবে অনেক পরিশ্রম করতে হয়েছে। 

    rnrn

    এ সিনেমায় আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ন ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।

    rnrn

    টালিউডে এটি মিথিলার মুক্তিপ্রাপ্ত তৃতীয় সিনেমা। ২০২২ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আয় খুকু আয়’ সিনেমার মাধ্যমে টালিউডে পা রাখেন মিথিলা। সর্বশেষ গত বছর মুক্তি পায় ‘মায়া’।

    বিনোদন ডেস্ক

  • নাম থেকে ‘খান’ কেটে দেওয়ার কারণ জানালেন মিথিলা

    রাফিয়াত রশিদ মিথিলা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। যাকে মিথিলা নামেই দেশের মানুষ  বেশি চেনেন। কিন্তু এই অভিনেত্রীর নামের মাঝে ‘খান’ রয়েছে। যেটা তিনি নিজ নাম থেকে বাদ দিয়েছেন।
    তবে কেন এমনটা করেছেন ওপার বাংলার স্বনামধন্য পরিচালক সৃজিতের স্ত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কারণটাই জানিয়েছেন তিনি।

    মিথিলার ভাষায়- হ্যাঁ, আমার নামে ‘খান’ আছে, তবে সেটা ব্যবহার করি না। আসলে আমার আব্বু আর দাদার নামে খান আছে। এত বড় নাম রাখলে খুব লম্বা হয়ে যেত ব্যাপারটা। তাই এসএসসি রেজিস্ট্রেশনের সময় খান শব্দটা বাদ দিয়েছি।

    আরও পড়ুন:

    মিথিলা বিয়ে করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানকে। অনেকেই মনে করেন, তাদের বিচ্ছেদের পরেই নাম থেকে খান বাদ দিয়েছেন অভিনেত্রী। কিন্তু তেমনটা নয়, মিথিলার কথায়— নাম থেকে ‘খান’ বাদ পড়েছে তাহসানকে বিয়ের আগেই।

    এত বড় নাম থেকে নিজের নাম ছোট তো করলেন, কিন্তু অভিনেত্রীর এই নামটা কে রেখেছিলেন? মিথিলা বলেন, ‘রাফিয়াত রশিদ নামটা আমার দাদু রেখেছিলেন এবং মিথিলা নামটা আমার আম্মু রেখেছিলেন।’

    বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক মিথিলার। ছোটবেলায় বাবা নাকি তার চুল বেঁধে দিতেন। এখন মেয়ে আয়রার চুলও বেঁধে দেন।

    মিথিলার কথায়, ‘আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে আব্বু-আম্মু দু’জনেই প্রতিদিন বাড়ির কাজ করেন। আমার মা স্কুলে পড়ান। তাই তিনি বের হয়ে যাওয়ার পর পরিবারের সব প্রয়োজন বাবাই দেখেন। আয়রার টিফিন গুছিয়ে দেওয়া, জামাকাপড় ইস্ত্রি করে দেওয়া সবটাই নিজ হাতে করেন।’

    সম্প্রতি পূজায় দেশে ফিরেছেন মিথিলা। এ সময় স্বামী সৃজিতকেও তার সঙ্গে দেখা গেছে। খুব শিগগির আবারও কলকাতায় উড়াল দেবে এই জুটি।

     

    বিনোদন ডেস্ক

  • ৫ মাস পর মিথিলার প্রশংসায় সৃজিত, নেপথ্যে কী?

    চলতি বছরের ২১ এপ্রিল আলোচিত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ মুক্তি পায় দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। 

    শিহাব শাহীন নির্মিত এই সিরিজের নাম ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছেন নাসির উদ্দিন খান। আর তার সঙ্গে আছেন মিথিলা; যার অনবদ্য অভিনয়ও দর্শকদের নজর কাড়ে।

    আরও পড়ুন 

    মুক্তির পর স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে রেকর্ড গড়েছিল সিরিজটি। চারদিক থেকে মিলেছিল প্রশংসাও। কিন্তু প্রায় সাড়ে পাঁচ মাস পর অ্যালেন স্বপন ও শায়লার বন্দনা করলেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। আপাতদৃষ্টিতে বিষয়টিকে সহজ-স্বাভাবিক মনে হলেও কেউ কেউ ভিন্ন কথা বলছেন।

    সৃজিত ও মিথিলা সম্পর্কে স্বামী-স্ত্রী। সেই সূত্রে মিথিলার কাজ তরতাজা থাকতেই দেখার কথা। কিন্তু অভিনেত্রীর এমন আলোচিত একটি কাজ কিনা সাড়ে পাঁচ মাস পর দেখলেন সৃজিত! বিষয়টির পোস্টমর্টেমে যাওয়ার আগে সৃজিতের প্রতিক্রিয়া জানা যাক।

    বৃহস্পতিবার প্রথম প্রহরে সোশ্যাল হ্যান্ডেলে এই নির্মাতা লিখেছেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ পদ্মাপাড়ের আরও একটি দুর্দান্ত, স্লো বার্নিং (ধীরগতিতে মুগ্ধ করে) কাজ। কেন্দ্রীয় চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় এককথায় অনবদ্য। আর মিথিলাকে নিয়ে কী বলব! অসংখ্য টেলিফিল্মে কাজ করা থেকেই ও সবসময় নিজের কমিক টাইমিং নিয়ে সচেতন। তবে শায়লার (সিরিজে মিথিলার চরিত্রের নাম) চরিত্রের জটিল ধাপগুলো সে যেভাবে ফুটিয়ে তুলেছে, তা নিঃসন্দেহে অসাধারণ। জাদু চরিত্রে আব্দুল্লাহ আল সেন্টু খুবই মুগ্ধকর, তার সূক্ষ্ম চাহনি ভোলার মতো নয়।

    বুধবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে ঢাকার ‘চরকি’। সেই আয়োজনে উপস্থিত ছিলেন সৃজিত মুখার্জিসহ টালিউডের অনেক তারকা। সেখানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আগামী তিন বছরে ৩০টি কনটেন্ট নির্মাণ করা হবে। যেগুলোতে টালিউডের নির্মাতা-শিল্পীরাই কাজ করবেন।

    এই সূত্রেই অনেকে কানাঘুষা করছেন, চরকি থেকে নতুন প্রজেক্ট পেয়েছেন সৃজিত। আর সে কারণেই তাদের পুরনো একটি সিরিজের প্রশংসায় সরব হয়েছেন এই নির্মাতা। 
    সৃজিত নিজেও কলকাতার গণমাধ্যমকে জানিয়েছেন, চরকি থেকে তাকে সিরিজ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রজেক্ট নিয়ে তাদের আলোচনা চলছে।

    কলকাতার ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার চঞ্চল চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, রায়হান রাফী, তমা মির্জাসহ টালিউডের অরিন্দম শীল, কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, ঋত্বিক চক্রবর্তীর মতো তারকারা।
     

    বিনোদন ডেস্ক

  • সৃজিতের কোলে মিথিলা, জন্মদিনে কী উপহার দিলেন?

    ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভেঙে যাচ্ছে! কলকাতার গণমাধ্যমে এমন খবর ফলাও করে প্রকাশ হওয়ার পর বেশ কিছু দিন ব্যক্তিগত সম্পর্ক নিয়েই চর্চায় ছিলেন তারা। 

    তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে স্বামীর জন্মদিনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। সৃজিত মুখার্জির ৪৭তম জন্মদিনে স্বামীর ছায়াসঙ্গী হয়ে ছিলেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে বিয়ে করেন সৃজিত মুখার্জি ও রাফিয়াত রাশিদ মিথিলা।

    আরও পড়ুন 

    এদিকে শনিবার সৃজিতের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল ‘দশম অবতার’-এর ট্রেলারের স্পেশ্যাল প্রিভিউর সঙ্গে জন্মদিনের জমজমাট পার্টি। 

    সেখানে হাজির হন টালিপাড়ার রথী-মহারথীরা। এদিন এক ছাদের নিচে পাওয়া দেখা গেছে জয়া আহসান ও মিথিলাকে। তবে পার্টির সব লাইম লাইট কেড়ে নিয়েছিল সৃজিত-মিথিলা জুটি। 

    পার্টিতে এ যুগলের পোশাকেও ছিল রঙ মিলান্তি। তবে এটা প্ল্যান করে নয়, ‘মাঝে মাঝে হয়ে যায়’—বললেন মিথিলা। 

    এই বিশেষ দিনে সৃজিতকে কী উপহার দিলেন স্ত্রী? এ অভিনেত্রী বলেন, ‘ওর গিফট পাওয়া ঢাকা থেকে শুরু হয়েছে।’

    ‘গত এক সপ্তাহ ঢাকায় ছিল, প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে, উপহারও পেয়েছে। এখন আর সারপ্রাইজের কিছু নেই, গিফটও দিয়েছি। আজ যে পাঞ্জাবিটা পরেছে সেটিও আমি দিয়েছি। আর এই যে আমি এসেছি, সেটাই তো ওর কাছে বড় গিফট’। 

    জন্মদিনে স্বামীর জন্য বিশেষ কিছু রান্না করেননি মিথিলা। কারণ বাংলাদেশে সৃজিতকে প্রচুর কিছু খাইয়েছেন বলেও জানান তিনি। 

    সূত্র: হিন্দুস্তান টাইমস।
     

    বিনোদন ডেস্ক

  • সৃজিতের জন্মদিন আজ, যে বার্তা দিলেন স্ত্রী মিথিলা

    আজ ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন। ৪৭-এ পা দিয়েছেন এ নির্মাতা। ১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সৃজিত মুখোপাধ্যায়। জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসছেন সৃজিত। ব্যস্ততার মধ্যে ঘরোয়াভাবে পালন করছেন জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়েছেন স্ত্রী মিথিলাও।

    ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায় বাংলাদেশের রাফিয়াত রাশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে সৃজিতকে শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা।

    ছবিতে দেখা যায়, সোফার ওপর বসে আছেন মিথিলা, তার গা ঘেঁষে বসে আছেন সৃজিত। মিথিলার ডান দিকে তার পোষ্যপ্রাণী এবং তার পাশে আইরা। ছবিতে সৃজিত-মিথিলার সুখী পরিবারের দৃশ্য উঠে এসেছে।

    সৃজিতের বয়স নিয়ে কম প্রশ্নের মুখোমুখি হননি মিথিলা। তাহসানের মতো হ্যান্ডসামের পর বুড়ো ডিরেক্টরকে বিয়ে করেছেন এমন কথা বলা হয়েছে তাকে। কিন্তু মিথিলা আর সৃজিতের বয়সের ফারাক জানলে আপনি চমকে যাবেন। বয়স প্রসঙ্গে একবার সরাসরি স্বামীর কাছেই প্রশ্ন রেখেছিলেন মিথিলা নিজে। মিথিলা সঞ্চালিত শো ‘আমার আমি’তে হাজির হয়েছিলেন সৃজিত। সেখানেই মিথিলার কথামতো নিজের আসল বয়স ফাঁস করেন ‘কাকাবাবু’ পরিচালক। জন্মের সাল-তারিখ ঘোষণা করে সৃজিত। সঙ্গে বলেন, আমার পাকা দাড়ি দেখে আমার বয়স পঞ্চাশোর্ধ ভাবার কারণ নেই। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী আমার মা। ওনার ২৫ বছর বয়স থেকে চুল পাকতে শুরু করে। এই জিনে আমার কোনো হাত নাই।

    আরও পড়ুন:

    ১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সৃজিত। আর তার ‘বেটারহাফ’ মিথিলার বয়স এখন ৪০। দুজনের বয়সের ফারাক মাত্র ৬ বছরের। যদিও সৃজিতের বয়স প্রসঙ্গে মিথিলা ওই শো-তেই জানিয়েছিলেন, ‘ওর আসল বয়স ছয় কী সাড়ে ছয়। আমার মেয়ে আইরার সঙ্গে যখন ওকে আমি দেখি, এটাই মনে হয়। 

    সৃজিত-মিথিলার দাম্পত্যে ভাঙনের গুঞ্জনও হালে কম শোনা যায়নি। কিন্তু অভিনেত্রী বহুবার স্পষ্ট করেছেন, তাদের সম্পর্ক ‘স্টেবল’। 

    হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘মায়া’খ্যাত তারকা জানিয়েছেন, ‘আমার মনে হয় যে কোনো দাম্পত্যে স্বামী-স্ত্রীর ঝগড়া, খিটিমিটি, খুবই সাধারণ বিষয়। সেটা কোথা থেকে কীভাবে খবরে চলে আসছে বুঝতে পারি না। আমি যেহেতু বাইরে বাইরে থাকি, নিজেদের মধ্যে বিষয়গুলোর সমাধান হওয়ার আগেই বিষয়গুলো পাবলিক হয়ে যায়। এবার যদি সত্যিই সিরিয়াস কিছু ঘটে, সেটি তো আমরা জানাবই। তার অপেক্ষা না করে এই যে গুঞ্জন বলে খবর হয়ে যাচ্ছে। সত্যিই বিচ্ছেদ হলে এর পর কেউ বিশ্বাস করবেন না। সেই পালে বাঘ পড়ার মতো হবে।

    প্রসঙ্গত, মিথিলা আপতত ব্যস্ত টালিউডে নিজের পরবর্তী প্রোজেক্ট ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নিয়ে। ওদিকে সৃজিত ব্যস্ত নিজের পুজো রিলিজ দশম অবতার নিয়ে।

    বিনোদন ডেস্ক

  • কলকাতায় নার্স হলেন মিথিলা

    ঢাকার চেয়ে কলকাতায় সিনেমাতেই বেশি কাজ করছেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। সেখানে কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী হিসাবে অভিনয় করছেন, এ খবর দিয়েছেন গত জুলাইতে। 

    rnrn

    এবার জানা গেল নতুন আরও একটি সিনেমার খবর। ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামের আরও একটি সিনেমায় কাজ শুরু করেছেন তিনি। এতে তাকে দেখা যাবে নার্সের চরিত্রে। এরই মধ্যে চরিত্রটির লুকও প্রকাশ করেছেন। এটি পরিচালনা করছেন দুলাল দে। সিনেমাটি মূলত গোয়েন্দা ঘরানার। 

    rnrn

    প্রকাশিত লুকে মিথিলাকে সাদা শাড়ি-ব্লাউজে নার্সরূপে দেখা গেছে। কলকাতার গণমাধ্যমকে নির্মাতা বলেছেন, ‘মিথিলা ছাড়া অন্য কারও মধ্যে চরিত্রটি খুঁজে পাইনি। তাই অন্য কারও সঙ্গে এটি নিয়ে আলাপও করিনি। আসলে এ গল্পের অনেক দিক রয়েছে। 

    rnrn

    সাধারণ গোয়েন্দাদের মতো নয়। আমার গল্পের নায়ক দারুণ ক্রিকেট খেলে। ডাক্তারির ফাইনাল ইয়ারের ছাত্র। পাশাপাশি খুব বুদ্ধিদীপ্ত। তবে অন্যান্য গোয়েন্দার মতো এটাতেও সাহিত্যের ছোঁয়া থাকবে।’ 

    rnrn

    উল্লেখ্য, মিথিলাকে সর্বশেষ গত ৭ জুলাই মুক্তি পাওয়া ‘মায়া’ সিনেমায় দেখা গেছে। 

    rnrn

    এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়া তার হাতে রয়েছে অর্ণব মিদ্যার ‘মেঘলা’, অরুণাভ খাসনবিশের অ্যান্থলজি ‘নীতিশাস্ত্র’; এছাড়া অনির্বাণ চক্রবর্তীর নির্মাণে কাজ করছেন ‘ও অভাগী’ নামের একটি সিনেমায়।
    rn 

    আনন্দনগর প্রতিবেদক

  • সৃজিতের অসুস্থতা নিয়ে মুখ খুললেন মিথিলা

    টালিউড পরিচালক সৃজিত মুখার্জি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফেসবুকে নিজেই এ খবর জানিয়েছেন তিনি। নিজের সিনেমা ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই ঢঙে পরিচালক লিখেছেন— ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কমে যায় তাই প্লাটিলেট… কনফার্ম।’

    এদিকে পরিচালকের এমন পোস্ট উদ্বিগ্ন তার অনুরাগীরা। সৃজিতের পোস্টে কমেন্ট করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে টালিপাড়ার আরও অনেকেই।

    অপর্ণা সেন লিখেছেন, টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশি করি।

    তার উত্তরে পরিচালক পালটা লিখেছেন, এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, বাক্স গুছাব ভাবছি।

    এদিকে কদিন আগে ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন সৃজিত, অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায় পরিচালক অসুস্থ।

    সৃজিতের অসুস্থতা সার্বিক অবস্থা জানতে স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।

    আরও পড়ুন 

    মিথিলা আরও বলেন, তবে এখন জানা যাচ্ছে তার সেই জ্বর আসলে ডেঙ্গুর কারণেই হয়েছে।

    প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের দর্শকনন্দিত অভিনেত্রী মডেল রাফিয়াথ রশিদ মিথিলার বিয়ের কথা ওঠার পর থেকেই তারা খবরের শিরোনাম হয়েছিলেন। প্রথম গুঞ্জন বলে উড়িয়ে দিলেও পরে ঠিকই গাঁটছাড়া বেঁধেছেন দুই বাংলার এই সেলিব্রিটি।

    বিনোদন ডেস্ক

  • সৃজিত-মিথিলার সংসারে নতুন অতিথি!

    মাসখানেক আগে মেয়ে আইরাকে নিয়ে ইউরোপ গিয়েছিলেন মিথিলা। যদিও পিএইচডির কাজে সুইজারল্যান্ড গিয়েছিলেন, তার ফাঁকে একটু দেশটা ঘুরে দেখেন মা-মেয়ে। 

    অভিনয় কেরিয়ারের পাশাপাশি হাজারো দায়িত্ব তার কাঁধে। সমাজকর্মী, দক্ষিণ আফ্রিকার দেশগুলোর উন্নয়নে নিবেদিত প্রাণ তিনি। সবটাই সমানতালে সামলাচ্ছেন। দুদিন আগেই জ্বরে কাবু ছিলেন স্বামী সৃজিত। এরই মাঝে নতুন অতিথি ঘিরে ব্যস্ত হয়ে পড়েছে গোটা পরিবার।

    আইরা তো সারাক্ষণ এই বেবিকে নিয়েই ব্যস্ত। সে হচ্ছে মিথিলার চারপেয়ে সন্তান এলা। শিহ তাজু (Shih Tzu) প্রজাতির একটি কুকুরছানা। ইনস্টায় ‘বেবি এলা’র সঙ্গে আলাপও করালেন সৃজিত ঘরণী। 

    গলায় গোলাপি রংয়ের বেল্ট ও একটি ঘণ্টা ঝুলছে। গোলগোল চোখে তাকিয়ে দেখে চারিদিক। নতুন পরিবারে এসে সে তো দারুণ খুশি। 

    তার ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন- ‘বেবি এলা…আমাদের আনন্দের ঠিকানা’।

    মিথিলা বলেন, আমার মনে হয় যেকোনও দাম্পত্যে স্বামী-স্ত্রীর ঝগড়া, খিটিমিটি, খুবই সাধারণ বিষয়। সেটা কোথা থেকে কীভাবে খবরে চলে আসছে বুঝতে পারি না। আমি যেহেতু বাইরে বাইরে থাকি, নিজেদের মধ্যে বিষয়গুলোর সমাধান হওয়ার আগেই বিষয়গুলো পাবলিক হয়ে যায়। যদি সত্যিই সিরিয়াস কিছু ঘটে, সেটা তো আমরা জানাবোই। এই যে গুঞ্জন বলে খবর হয়ে যাচ্ছে। সত্যিই বিচ্ছেদ হলে এরপর কেউ বিশ্বাস করবেন না। 

    হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলেন অভিনেত্রী।

    যুগান্তর প্রতিবেদন