Tag: মামলা

  • উপস্থাপিকা মৌসুমী মৌ’র মামলায় স্বামীর জামিন

    বিয়ের এখনো ছয় মাস পার হয়নি। এরমধ্যেই স্বামীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন মডেল ও টিভি উপস্থাপিকা মৌসুমী মৌ। বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বামী।

    rnrn

    ২০২৩ সালের ২০ অক্টোবর পেশায় কোচিং শিক্ষক আরিফ বিল্লাহকে বিয়ে করেন মৌসুমী মৌ। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। ছয় মাস না পেরোতেই স্বামীর বিরুদ্ধে আদালতে দাঁড়ালেন তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত মামলার শুনানি শেষে আরিফ বিল্লাহকে ১ হাজার টাকা মুচলেকায় জামিন আদেশ দেন। 

    rnrn

    আদালতে আরিফ বিল্লাহর পক্ষে জামিন শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও মো. বাহাউদ্দিন আল ইমরান।

    rnrn

    আরিফ বিল্লাহর আইনজীবীরা গণমাধ্যমকে জানান, ‘শুনানিতে তারা আদালতকে বলেছেন-স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো ধার হিসেবে নেওয়া হয়েছিল। মোট টাকার বড় একটি অংশ পরিশোধও করা হয়েছে।’

    rnrn

    অন্যদিকে মৌসুমী মৌ এখন দেশে নেই। তাই তার পক্ষে আদালতে সময় আবেদন করেন তার আইনজীবী এএনএম গোলাম জিলানী।

    rnrn

    মৌসুমী মৌ মামলায় অভিযোগ করেন, আরিফ তার কাছ থেকে বিভিন্ন সময়ে ৭ লাখ ৯৫ হাজার টাকা নিয়েছেন, যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে। একই সঙ্গে যৌতুকের টাকার জন্য আরিফ তাকে মারধর করেছেন।

    যুগান্তর প্রতিবেদন

  • ‘৬৪ জেলায় মামলা হচ্ছে নিপুণের বিরুদ্ধে’

    চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনটাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব। কারণ হিসেবে তিনি মানহানিকর কথাবার্তার কথা উল্লেখ করেন।

    rnrn

    বুধবার চলচ্চিত্রের ১৯ সংগঠনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডি এ তায়েব এ কথা জানান।

    rnrn

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা যেন কাটছেই না৷ ফুলের মালা দিয়ে বরণের ২৫ দিন পর আদালতে রিট করেছেন নিপুণ আক্তার। এ নিয়ে বুধবার দিনব্যাপী উত্তাল ছিল এফডিসি।

    rnrn

    এসময় ডি এ তায়েব বলেন, ওনার (নিপুণ) বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমার ভক্তরা তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে। তারা এরই মধ্যে সবকিছু রেডি করে ফেলেছে। ৫০১ ধারায় মামলা করবে। আমার ভক্তরা মনে করছে নিপুণ আমার মানহানি করেছে। সে জন্য তারা নিপুণের নামে মামলা করবে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • নিপুণের বিরুদ্ধে মিছিল, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে ফের উত্তেজনা চলছে। বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজলের সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক নিপুণের দ্বন্দ্ব এখন চরমে ও দৃশ্যমান। এরই মধ্যে নিপুণের রিট আবেদনের প্রেক্ষিতে ডিপজলের পদে বসা স্থগিত হয়েছে হাইকোর্টে। 

    rnrn

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করার ২৫ দিন পর উচ্চ আদালতে রিট করেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। এই রিটের পর সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডিপজলের ফলাফলের ওপর ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

    rnrn

    এসব বিষয় নিয়ে বুধবার বিকালে এক সভার ডাক দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। সভা শুরুর কিছুক্ষণ আগে এফডিসিতে উত্তেজনা দেখা দেয়। পরে সেখানে কয়েকজন শিল্পী নিপুণের বিরুদ্ধে মিছিল করেন। তারা ব্যানার হাতে নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

    rnrn

    প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ অধিকাংশ পদেই জয়লাভ করে মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল পরিষদ। সবার আগে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা গলায় দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। কিন্তু এর ২৫ দিন পরই হাইকোর্টে রিট করেন এই চিত্রনায়িকা।

    rnrn

    আদালতে রিট করা প্রসঙ্গে নিপুণ জানান, ভোটের রাতের অনিয়মের অনেক প্রমাণই রয়েছে তার কাছে। অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশন বাতিল হওয়া ভোটের সংখ্যা সঠিকটি দেননি। আমার জানামতে ৮১টি ভোট বাতিল হয়েছে। কিন্তু তারা ভোট বাতিল দেখিয়েছে ৪১টি। আর এ ব্যাপারে আমার প্যানেলকে নির্বাচন কমিশন স্পষ্ট কিছুই জানায়নি।

    যুগান্তর প্রতিবেদন

  • ডিএ তায়েবের বিরুদ্ধেও মামলা করবেন নিপুণ

    প্রয়োজনে সাইবার ক্রাইম আইনে ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান নিপুণ। 

    চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী কমিটির সভা ছিল গেল বৃহস্পতিবার (১৬ মে)। সভা শেষে ডিএ তায়েব জানান, নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে। নায়কের বক্তব্যের জবাবে নিপুণ তাকে পাল্টা মামলার হুমকি দেন।  

    নিপুণের করা রিট নিয়ে সাংবাদিকরা ডিএ তায়েবের কাছে প্রশ্ন রেখেছিলেন। জবাবে তিনি জানান, নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে। গণমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি। তার সদস্যপদ কেন বাতিল করা হবে না, সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি।

    নিপুণের রিট এবং তার সদস্যপদ চলে যাওয়া নিয়ে যখন সারা দেশে চর্চা হচ্ছে, তখনই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন এই নায়িকা। 

    মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি বলেন, বিষয়টি যেহেতু আদালতে উঠেছে, সেখানেই দেখা যাবে এটা নাটকীয় না বাস্তব।

    ডিএ তায়েবের উদ্দেশে নিপুণ বলেন, আমি ডিএ তায়েবের মতো একদমই ফ্রি লোক না। তিনি কী অভিনেতা, একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, তার কোনো সিনেমা ব্লকবাস্টার? তিনি কি বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনে নিজের নাম নক্ষত্রের সঙ্গে লিখেছেন- তার কাছে আমার প্রশ্ন রইল। আর তিনি আমাকে নিয়ে যেটি বলেছেন, আমার মানসিক সমস্যা রয়েছে। সেটার জন্য আমি দেশে আসার পর তার নামে সাইবার ক্রাইমে মামলা করব।

    চিঠি দেওয়ার পর সাত দিনের মধ্যে সদুত্তর না পেলে এই নায়িকার সদস্যপদ বাতিল করা হবে- এ ব্যাপারে নিপুণ বলেন, সদস্যপদের সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই। রিট যেহেতু করেছি, ওনাদের কোর্টে আসতেই হবে। আর তিনি যদি সদস্যপদ খারিজ করতেই চান, তাহলে সেটার জন্যও কোর্ট রয়েছে। দেশে তো আইন রয়েছে।

    শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মাত্র ১৬ ভোটে ডিপজলের কাছে হেরে যান নিপুণ। ১৯ এপ্রিল অনুষ্ঠিত ফল প্রকাশের পরপরই ডিপজলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলেন তিনি; কিন্তু ফল প্রকাশের এক মাস পর তিনি নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন। গেল বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়ের মাধ্যমে রিট করেন এই নায়িকা।
     

    বিনোদন ডেস্ক

  • নায়ক সোহেল চৌধুরীর মামলার রায় আজ 

    ঢালিউডের সোনালি যুগের নায়ক সোহেল চৌধুরী খুনের ঘটনায় মামলার রায় আজ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করবেন।

    মামলা সূত্রে জানা যায়, ২৫ বছর আগে খুন হওয়ার পরের বছর আশীষ রায় চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযুক্ত এ মামলার ৯ আসামির মধ্যে পাঁচজন পলাতক রয়েছেন। কারাগারে আছেন সানজিদুল ইসলাম ইমন। জামিনে আছেন আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী, তারিক সাঈদ মামুন ও ফারুক আব্বাসী। 

    পলাতক আসামিরা হলেন- ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আবদুল আজিজ, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, সেলিম খান ও আদনান সিদ্দিকী। 

    ২০০১ সালে বিচার শুরুর আদেশ হয়। এক আসামি ওই আদেশ চ্যালঞ্জ করে উচ্চ আদালতে গেলে আটকে যায় বিচারকার্য। এরপর উচ্চ আদালতের আদেশে আবার বিচারকার্য ২০২২ সালে শুরু হয় বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।

    রাষ্ট্রপক্ষের তথ্যানুযায়ী, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশীষ রায় চৌধুরীর সঙ্গে বিরোধের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তে উঠে আসে আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম।

    আজিজ মোহাম্মদ ভাই ও সোহেল চৌধুরীর মধ্যে বিরোধ ছিল। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী রাষ্ট্রপক্ষের সাক্ষী মির্জা মাহাফুজ আদালত ও পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিলেন। ১৬১ ধারার জবানবন্দিতে তিনি পুলিশকে বলেছিলেন, ১৯৯৮ সালের ২৪ জুলাই রাত ১০টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্লাবে যান তিনি। তখন ক্লাবে আসেন আজিজ মোহাম্মদ ভাই। আজিজ মোহাম্মদ তার স্ত্রীকে গান গাইতে বলেন। অন্যদিকে সোহেল চৌধুরী ও তার কয়েক বন্ধু গান থামাতে বলেন। একপর্যায়ে সোহেল চৌধুরী ও তার দলের লোকজন মাহাফুজের টেবিলের সামনে আসেন। তখন তারা আজিজ মোহাম্মদ ভাইয়ের পাশে বসা এক নারীকে উঠে আসতে বলেন। ওই নারী না উঠলে সোহেল চৌধুরী আরও ক্ষিপ্ত হয়ে মারতে যান।

    উল্লেখ্য, সোহেল চৌধুরীকে কীভাবে গুলি করা হয়েছিল, সে ব্যাপারে অভিযোগপত্রে বলা হয়, সেদিন সোহেল চৌধুরী ক্লাবে ঢুকতে চেয়েছিলেন। তবে তাঁকে ক্লাবে ঢোকার অনুমতি না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পরে রাত ৩টার দিকে সোহেল চৌধুরী আবার ক্লাবের সামনে আসেন। তখন পেশাদার খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়।

    বিনোদন ডেস্ক

  • মামলা হওয়ায় জোভান বললেন ‘এসব আর করব না’

    ‘রূপান্তর’ নাটককে কেন্দ্র করে নোয়াখালীতে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। 

    rnrn

    সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতের বিচারক মো. জাকির হোসাইনের নিকট এ মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ।

    rnrn

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক ‘রূপান্তর’ নাটক নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। যে নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি। 

    rnrn

    ইউটিউবে নাটকটি প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। 

    rnrn

    বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ নাটকের অভিনেতা-অভিনেত্রীসহ ৬ জনের বিরুদ্ধে নোয়াখালী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতের বিচারক মো. জাকির হোসাইনের নিকট মামলার আবেদন করেন।

    rnrn

    মামলার বাদী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ সংবাদমাধ্যমকে বলেন, ‘রাফাত মজুমদার রিংকু পরিচালিত এ নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুকে প্রমোট করা হয়েছে। তাই আমি স্বেচ্ছায় মামলার আবেদন করেছি। আশা করি, বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিবেন।’

    rnrn

    নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বলেন, মামলার আবেদন করা হয়েছে সত্য। তবে বিষয়টি নিয়ে কোনো নির্দেশনা আসেনি। আবেদন দেখে বিজ্ঞ বিচারক সিদ্ধান্ত নিবেন এবং নির্দেশনা প্রদান করবেন।

    rnrn

    গত মঙ্গলবার ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর নির্মাতা রাফাত মজুমদার রিংকু। তিনি বলেন, দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখছি, আমি নতুন কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

    rnrn

    অভিনেতা জোভান বলেন, ‘আমি বুঝতে পারছি না, নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয়, তারা না দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না।’

    বিনোদন ডেস্ক

  • অভিযোগের সত্যতা পেল পিবিআই, ফেঁসে যাচ্ছেন পরীমনি

    ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

    গত ১৮ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। 

    এতে পরীমনিসহ জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়েছে। তবে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি। বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জানা গেছে এসব তথ্য। 

    এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন বলেন, পরীমনিসহ দুজনের বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছি। এখন সাক্ষীরা আদালতে এ মামলার অভিযোগ প্রমাণ করবে। বৃহস্পতিবার শুনানির জন্য ধার্য করা হয়েছে। 

    আরও পড়ুন:

    এদিকে তদন্ত প্রতিবেদনে পিবিআই বলছে, ২০২১ সালের ৮ জুন রাতে আসামি পরীমনি অসৎ উদ্দেশে বাদী নাসির উদ্দিন মাহমুদকে ফাঁদে ফেলে সুসম্পর্ক সৃষ্টি করে ঢাকা বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে ফ্রিতে তিন লিটারের ব্লু লেবেল মদ পার্সেল নিতে না পেরে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন।

    পরীমনি ইচ্ছাপূর্বকভাবে বাদীর দিকে এসট্রে ছুড়ে মেরে তার ডান কানের ওপরে মাথায় আঘাত করে জখম করেন। এ ছাড়া আসামিদের ছোড়া ভাঙা গ্লাসের টুকরায় বাদীর বুকে লাল চিহ্নিত স্ক্র্যাচ মার্কযুক্ত জখম করে ও ক্লাবের বারের ভেতরে যত্রতত্র গ্লাস, কাচের বোতল এসট্রে ইত্যাদি ছুড়ে ফেলে তাণ্ডব করে। যার ফলে আসামি পরীমনির বিরুদ্ধে বাদীর আনা ৩২৩/৫০৬ ধারার অপরাধ করেছে মর্মে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

    তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বারের ভেতরে তাণ্ডব করতে থাকলে সাক্ষী তুহিন সিদ্দিকীকে বাদী নাসির আসামিদের নিয়ে বার থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেন। তখন আসামি জুনায়েদ বোগদাদী জিমি তেড়ে এসে বাদী নাসির মাহমুদকে গালমন্দ করতে করতে এবং হুমকি প্রদর্শনপূর্বক ২/৩টা কিল-ঘুষি মারেন। এতে আসামি জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ মতে ৩২৩/৫০৬ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। 

    আসামি ফাতেমা তুজ জান্নাত বনি ঘটনার সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তার বিরুদ্ধে বাদীর আনা কোনো অভিযোগের সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

    এর আগে ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে একই বছরের ১৮ জুলাই এ মামলাটি গ্রহণ করে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    মামলার অভিযোগে বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহলসেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। 

    ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয়তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত সোয়া ১টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমনি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। 

    একপর্যায়ে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। বাদানুবাদের একপর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। 

    এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। মামলায় আরও বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদীসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
     

    বিনোদন ডেস্ক

  • ২৮ বছর আগের মামলায় রাজ বব্বরের সাজা স্থগিত

    কংগ্রেস নেতা এবং বলিউড অভিনেতা রাজ বব্বরের বিরুদ্ধে ২৮ বছর আগে হওয়া একটি মামলার সাজা স্থগিত করেছে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ।

    rnrn

    এনডিটিভি জানিয়েছে, ১৯৯৬ সালে ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের সময় এক নির্বাচনী কর্মকর্তাকে মারধরের অভিযোগে রাজ বব্বরের বিরুদ্ধে ওই মামলা হয়।

    rnrn

    ওই বছর ২ মে মামলাটি করেছিলেন পোলিং কর্মকর্তা কৃষ্ণা সিং রানা। ওই সময় রাজ বব্বর সমাজবাদী পার্টির নেতা ছিলেন।

    rnrn

    যে মামলায় ২০২২ সালের জুলাই মাসে বব্বরকে দোষীসাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন একটি ম্যাজিস্ট্রেট আদালত। ওই রায়ের বিরুদ্ধে সেশন কোর্টে আপিল করেন বব্বর।

    rnrn

    তখন সেশন কোর্ট রাজ বব্বরের আপিল আবেদন গ্রহণ করে তার জামিন দিলেও ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানায়।

    rnrn

    আপিল আবেদনে রাজ বব্বরের আইনজীবীরা দাবি করেন, বিচারিক আদালত শুনানির সময় গুরুত্বপূর্ণ সাক্ষীদের বিবৃতি যথাযথভাবে মূল্যায়ন করে দেখেনি। রাজ্য সরকার থেকে এর বিরোধিতা করা হয়।

    rnrn

    সেশন কোর্ট থেকে সাজা স্থগিতের আদেশ দিতে অস্বীকৃতির বিরুদ্ধে ৭১ বছর বয়সি বব্বর আপিল আদালতের দ্বারস্ত হন।

    rnrn

    শুক্রবার আপিল আদালতের রায়ে বলা হয়, যেহেতু বব্বর পাঁচবারের এমপি এবং নির্বাচন কমিশন সম্প্রতি ভারতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তাই রাজ বব্বরের জন্য বর্তমান আবেদন জমা দিতে পারা ‘খুবই গুরুত্বপূর্ণ এবং আদালত এর গুরুত্ব অস্বীকার করতে পারে না’।

    rnrn

    বব্বরের সাজা স্থগিতের আদেশ দেওয়ার পাশাপাশি আপিল আদালত থেকে রাজ্য সরকারকে এই মামলায় কাউন্টার-এফিডেভিট জমা দিতে নির্দেশ দিয়েছে।

    rnrn

    আগামী ১ মে ২০২৪ এই মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

    অনলাইন ডেস্ক

  • পরীমনির বিরুদ্ধে মাদক মামলার বিচার চলবে

    রাজধানীর বনানী থানায় চিত্রনায়িকা পরীমনির (শামসুন্নাহার স্মৃতি) বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা বাতিলের আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে মাদক মামলা চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। 

    বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    ২০২২ সালের ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক নজরুল ইসলাম এ মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন। বিচার শুরু হওয়া অপর দুই আসামি হলেন পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার।

    চার্জ শুনানিকালে তিন আসামি আদালতে উপস্থিত হন। আসামিপক্ষে আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থনা করা হয়।

    উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করেন। এর পর আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। এর পর তাদের জিজ্ঞাসা করা হয়, তারা দোষী না নির্দোষ। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এর পর আদালত চার্জ গঠনের আদেশ দেন।

    পরে পরীমনি হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। হাইকোর্ট একই সালের ১ মার্চ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুলসহ আদেশ দেন। রুলে এ মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

    এ রুলের ওপর গত বছরের ২৪ আগস্ট শুনানি শেষ হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেডআই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি মো. সারওয়ার হোসেন বাপ্পি।

    ২০২১ সালের  ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির ৫ আগস্ট চার দিন ও ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

    এর পর ১৯ আগস্ট আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। একই বছরের ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরের দিন তিনি কারামুক্ত হন।

    ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

    বিনোদন ডেস্ক

  • এবার পুনমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

    নিজের মৃত্যু নিয়ে মিথ্যা খবর ছড়ানো। জরায়ুমুখে ক্যানসারের মতো বিষয়কে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন পুনম পাণ্ডে—এমনটিই অভিযোগ তার বিরুদ্ধে। এবার পুনম ও তার স্বামীর বিরুদ্ধে কানপুরের পুলিশ কমিশনারের কাছে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। -খবর আনন্দবাজার

    এফআইআর করা হয়েছে পুনমের নামে। ফয়জান আনসারি অভিযোগপত্রে লেখেন, পুনম ও তার স্বামী ষড়যন্ত্র করে মৃত্যুর মিথ্যা খবর ছড়ান। শুধু তাই নয়, ক্যানসারের মতো একটা রোগকে নিয়ে মশকরা করেছেন। কোটি কোটি ভারতীয় ও বলিউড ইন্ডাস্ট্রির সংবেদনশীলতার সুযোগ নিয়ে গোটাটাই তিনি নিজের প্রচারের উদ্দেশে করেছেন।

    শুধু এফআইআর করেই ক্ষান্ত হননি অভিযোগকারী। অভিযোগকারী পুনম ও তার স্বামী স্যাম বোম্বেকেও গ্রেফতারের দাবি করেছেন। অভিযোগে কাজ না হলে আদালত পর্যন্ত যাবেন বলেই জানান অভিযোগকারী।

    এর আগে গত ৪ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের মৃত্যুর খবর জানান পুনম। একদিন পার করে প্রকাশ্যে এসে পুনম জানিয়েছেন, তিনি বেঁচে আছেন। আসলে এই গোটাটাই একটা প্রচার কৌশল, থুড়ি জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির কৌশল। কিন্তু তার কার্যকলাপ একেবারেই ভালো চোখে নেননি সাধারণ মানুষ থেকে বলিউড তারকারা। পুনমের এই কাণ্ডকে কেউ নাম দিয়েছেন ‘গিমিক’, কেউ বলেছেন ‘স্টান্ট’।

    বলিউডের তারকারাও এ অভিনেত্রীকে কড়া ভাষায় নিন্দা করেছেন। ক্যানসার নিয়ে পুনম ‘ঠাট্টা-তামাশা’ করেছেন, এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে এফআইআরের দাবি তোলে ‘দি অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। 

    কেউ কেউ তো তাকে ‘বয়কট’ করার ডাক তুলেছেন। যদিও নিজের কাজের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। তবু তাকে নিয়ে বিতর্ক-নিন্দা থামছে না।

    বিনোদন ডেস্ক