Tag: মামলা

  • অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালকের বিরুদ্ধে মামলা

    ৭৭ বছর বয়সি পরিচালক বেনোইট জ্যাকুটের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ৫১ বছর বয়সি ফরাসি অভিনেত্রী জুডিথ গোডরিচ। এ অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছেন প্রসিকিউটররা। 

    rnrn

    অভিযোগে গোডরিচ বলেছেন, ১৯৮৬ সালে তার ১৪ বছর বয়সে তাকে ধর্ষণ করেছেন পরিচালক জ্যাকুট। এ ছাড়া ১৯৯০-এর দশকে তাদের সম্পর্ক যখন টিকেছিল, তখন পর্যন্ত তার ওপর নানা রকম অপরাধ সংগঠিত করেছেন ওই পরিচালক। 

    rnrn

    গোডরিচের আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই অভিযোগে মঙ্গলবার মামলা করা হয়েছে। তবে অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন পরিচালক জ্যাকুট। 

    rnrn

    উল্লেখ্য, ১৯৮৭ সালে ‘দ্য বেগারস’ এবং ১৯৯০ সালে ‘দ্য ডিসেনচ্যান্টেড’ ছবি নির্মাণ করেন এই পরিচালক। এতে অভিনয় করেন মিস গোডরিচ। ওই অভিনয়ের কারণে তিনি ব্যাপক পরিচিতি পান।

    rnrn

    সম্প্রতি তিনি বেনোইট জ্যাকুটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ফরাসি একটি টিভির অটোবায়োগ্রাফিক্যাল শো ‘আইকন অব ফ্রেঞ্চ সিনেমা’তে। তবে এ ক্ষেত্রে তার নাম উল্লেখ করেননি গোডরিচ। তবে গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে জ্যাকুটের নাম প্রকাশ করেন। 

    rnrn

    বলেছেন, ২০১১ সালের একটি প্রামাণ্যচিত্র দেখার পর এই সম্পর্ক ছিন্ন করে তার নাম প্রকাশ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গোডরিচ। ওই প্রামাণ্যচিত্রে এক টিনেজারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন জ্যাকুট। এর প্রেক্ষিতে তার সাক্ষাৎকার নিয়েছে লা মন্ডে পত্রিকা। 

    rnrn

    এতে জুডিথ গোডরিচের আনা অভিযোগ জোর দিয়ে প্রত্যাখ্যান করেন জ্যাকুট। এ বিষয়ে বুধবার তিনি আবার বলেছেন, ওই পত্রিকাকে তিনি যা বলেছেন, সেটাই তার বক্তব্য। এর বাইরে আর কিছু বলবেন না। মিস গোডরিচের অভিযোগ মামলা হিসেবে দাখিল করা হয়েছে প্যারিসে জুভেনিল প্রটেকশন ব্রিগেডে। তার পক্ষে মামলা করেছেন আইনজীবী লরা হেইনিচ। 

    rnrn

    উল্লেখ্য, জুডিথ গোডরিচ অনেক ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে দ্য ওভারনাইট (২০১৫), দ্য স্প্যানিশ অ্যাপার্টমেন্ট (২০০২) এবং দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক (১৯৯৮) সুপরিচিত।

    বিনোদন ডেস্ক

  • অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার মামলা

    ঢালিউড সিনেমার প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন শাফিল নাওয়াজ চৌধুরী নামে এক ব্যবসায়ী। অনন্ত জলিল ছাড়াও আরও পাঁচজনকে আসামি করে মামলাটি করেন তিনি। 

    মামলায় অনন্ত জলিল ছাড়াও তার মালিকানাধীন পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রি, তার স্ত্রী জাহানারা বেগম (কোম্পানির নিবন্ধিত তথ্য অনুযায়ী), কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত মো. শরীফ হোসাইন, সাকিবুল ইসলাম, মিলন ও শহিদুল ইসলামকে আসামি করা হয়েছে।

    বাদীর আইনজীবী মো. রাফিনূর রহমান সাংবাদিকদের জানান, বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলাম অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

    মামলায় অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১৭ অক্টোবর আসামিরা পলো কম্পোজিট কোম্পানির নামে বাদীর কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেন। এর পর বাদী কাজ শুরু করে কাজের বিপরীতে টাকা চাইলে আসামিরা কাজ চালিয়ে যেতে বলেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানায়।

    পরে তারা আরও বেশ কিছু কাজের অর্ডার দেন। একই বছরের মার্চ পর্যন্ত বাদী সব কাজ আসামিদের বুঝিয়ে দেন। এর পর গত ১৫ মার্চ টাকা পরিশোধের জন্য মার্কেন্টাইল ব্যাংকে আসামিরা বাদীর জন্য একটি এলসি করেন। পরে বাদী টাকার জন্য ব্যাংকে যোগাযোগ করলে এলসির কাগজপত্রে ত্রুটি থাকায় তা ওঠাতে ব্যর্থ হন।

    মামলায় আরও বলা হয়, বাদী চুক্তি অনুযায়ী প্রায় ২৯ হাজার ২০০ ডলারের কাজ সম্পন্ন করলেও অনন্ত জলিলের মালিকানাধীন কোম্পানিটি এখন পর্যন্ত এক টাকাও পরিশোধ করেনি।

    বিনোদন ডেস্ক

  • জ্যাকুলিনের বিরুদ্ধে সব তথ্যপ্রমাণ প্রকাশ করবেন সুকেশ!

    ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্র শেখর। তার সঙ্গে এই মামলায় নাম জড়িয়েছিল জ্যাকুলিনেরও। বর্তমানে এ মামলার অন্যতম সাক্ষী জ্যাকুলিন। 

    বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে তথ্যপ্রমাণ প্রকাশ করার হুমকি দিয়েছেন কথিত প্রেমিক সুকেশ চন্দ্র শেখর। বলেছেন, তার কাছে জ্যাকুলিনের বিরুদ্ধে একাধিক প্রমাণ আছে।

    ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় সুকেশ কারাগার থেকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন- সমস্ত চ্যাট, স্ক্রিনশট এবং রেকর্ডিং প্রকাশ করে নিজের বক্তব্যের সত্যতা প্রমাণ করবেন তিনি।

    সম্প্রতি জ্যাকুলিন ফার্নান্দেজ দিল্লি পাটিয়ালা কোর্টের দ্বারস্থ হয়েছেন, যাতে সুকেশ তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ না করতে পারেন। এরপরই নাম না উল্লেখ করে সুকেশ সাফ জানিয়ে দেন তিনি একটি নতুন চিঠিতে সব প্রকাশ করবেন। সুকেশের আইনজীবী অনন্ত মালিক ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন চিঠিটি জ্যাকুলিনের উদ্দেশে লেখা হয়েছে।

    ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুকেশের দাবি- তিনি সেই তারকার সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের রিচ বাড়াতে বিপুল অর্থ খরচ করেছেন, যাতে সেই সময় তার প্রতিদ্বন্দ্বী সহকর্মীকে টেক্কা দিতে পারেন তিনি। ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত এদিন তার চিঠিতে লিখেছেন ‘পৃথিবীর সত্যটা জানা উচিত, বাস্তবটাও।’

    সুকেশের হুমকি প্রকাশ্যে আসার পরই তিনি ম্যান্ডলি জেলার সুপার দিল্লি পুলিশের ইকোনমিক অফেনস শাখায় গিয়ে আবেদন জানান, তারা যেন সুকেশকে আর কোনো চিঠি প্রকাশ করতে বা স্টেটমেন্ট দিতে না দেন। তার মতে, সুকেশের গত ১৫ অক্টোবর লেখা চিঠির বয়ান অত্যন্ত আপত্তিকর ছিল।

    এ মামলায় আগেই জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ও নোরা ফাতেহির নাম। দিল্লি পুলিশের ইকোনমিক উইং জিজ্ঞাসাবাদ করেছে জ্যাকুলিন ও নোরা ফাতেহিকে। 
     

    বিনোদন ডেস্ক

  • প্রতারণার মামলা বাতিলের আবেদন নিয়ে হাইকোর্টে জ্যাকুলিন

    ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলা বাতিলের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

    সম্প্রতি এই ফৌজদারি মামলা বাতিল করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। 

    গত বছরের আগস্ট মাসে চন্দ্রশেখরের বিরুদ্ধে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার তরফে দায়ের হয়েছিল এফআইআর। এর পর কেসের দায়িত্ব ইডির কাছে এলে নাম জড়ায় জ্যাকুলিনেরও। গত এক বছরে অনেকবার আদালতে যেতে হয়েছে অভিনেত্রীকে। তবে এবার তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থে এই ফৌজদারি মামলা বাতিল করার আবেদন জানিয়েছেন। 

    সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এ মামলায় জড়িত থাকার কারণ এরই মধ্যে ইডির পক্ষ থেকে ফৌজদারি মামলা করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। 

    ইডির ২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় সহ-অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জ্যাকুলিনের। এদিকে দিল্লি পুলিশের তরফে করা একটি চাঁদাবাজির মামলায় প্রধান সাক্ষী তিনি। 

    গত বছরের আগস্ট মাসে চন্দ্রশেখরের বিরুদ্ধে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার তরফে দায়ের হয়েছিল এফআইআর। রেলিগার এন্টারপ্রাইজের সাবেক প্রোমোটারের স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে প্রতারণার অভিযোগ আসতেই নড়েচড়ে বসেছিলেন আধিকারিকরা। 

    অভিযোগ বাতিল করার আবেদন করে জ্যাকুলিন দাবি করেন, ইডি যেসব নথি দাখিল করেছে, তা প্রমাণ করে যে তিনি চন্দ্রশেখরের একজন চক্রান্তের শিকার। 

    যদিও ইডির তরফে বারবার দাবি করা হয়েছে, সুকেশের বেআইনি ব্যবসার ব্যাপারে আঁচ ছিল জ্যাকুলিনের। এমনকি অভিনেত্রীর ঘনিষ্ঠরা অনেকেই তাকে সতর্ক করেছিল, কিন্তু তিনি সেভাবে কান দেননি। ব্র্যান্ডেড ব্যাগ, দামি পোশাক, গাড়ি, গহনা থেকে শুরু করে আর্থিক সুবিধে নিয়েছিলেন তিনি সুকেশের থেকে। এমনকি সুকেশের পাঠানো প্রাইভেট জেটে চড়ে দেখাও করতে যেতেন। এমনকি তাদের একাধিক ঘনিষ্ঠ ছবিও একাধিক সময়ে সামনে এসেছে, যা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে জ্যাকুলিনের ক্যারিয়ারকে।

    বিনোদন ডেস্ক

  • প্রতারণার মামলায় নোবেলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ জানুয়ারি

    কনসার্ট না করে এক লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

    মঙ্গলবার (৫ ডিসেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

    এর আগে গত ২২ মে বাদীকে কনসার্টের এক লাখ ৭৫ হাজার টাকা দেওয়ার শর্তে জামিন পান নোবেল। এরপর নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান দুই বাংলার জনপ্রিয় গায়ক নোবেল।

    জানা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার অভিযোগে গত ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন।

    মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য গত ২৫ মার্চ আসামি নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকা ঠিক করেন বাদী। তখন নোবেলকে নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়। এসময় নোবেল অনুষ্ঠানের পূর্বেই অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে বলে জানান এবং তার ব্যাংক অ্যাকাউন্ট দেন।

    মামলায় আরও উল্লেখ করা হয়, পরে এসএসসি ব্যাচের সদস্যদের থেকে টাকা সংগ্রহ করে গত ৩০ মার্চ সিটি ব্যাংক এটিএম বুথ শরীয়তপুর ব্রাঞ্চ থেকে ৪৭ হাজার টাকা পাঠানো হয়। এরপর গত ১৪ এপ্রিল একই ব্রাঞ্চ থেকে এক লাখ ১০ হাজার টাকা নোবেলের অ্যাকাউন্টে পাঠানো হয়। অনুষ্ঠান উপলক্ষে তাকে সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা প্রদান করা হয়। তবে নোবেল অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।

    বিনোদন ডেস্ক

  • গেমিং কাণ্ডে রণবীরকে তলব ইডির

    আইনি জটিলতার মুখোমুখি বলিউড স্টার রণবীর কাপুর। অনলাইন গেমিং বেটিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। শুক্রবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

    মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। তদন্তে নেমে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

    ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলতি বছরেই সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। একই সময়ে মহাদেব অ্যাপের সাফল্য উদযাপনেও পার্টি রেখেছিলেন সৌরভ। সেখানেও বসেছিল বলিউড তারকাদের আসর। মহাদেব অ্যাপের প্রচারকের সঙ্গে তাদের সমীকরণ নিয়ে তারকাদের প্রশ্ন করতে চায় ইডি। পাশাপাশি অনলাইন গেমিংকাণ্ডে তারা ওয়াকিফহাল কিনা, সে বিষয়েও তথ্য অনুসন্ধানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    রণবীর ছাড়াও ইডির স্ক্যানারে রয়েছেন অন্তত ১৫-২০ জন তারকা। সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কাক্কার। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, সানি লিওন, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার মতো অভিনেতারাও। ইডির স্ক্যানারে রয়েছেন কৌতুকাভিনেতা ভারতী সিংহ, কৃষ্ণা অভিষেকও।

    মহাদেব অ্যাপের অনলাইন বেটিংকাণ্ডের তদন্তে নেমে একাধিক রাজ্যের পুলিশ বিভাগে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, হাওয়ালার মাধ্যমে ১১২ কোটি টাকা দেওয়া হয়েছিল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। সেখানেই শেষ নয়। আরও ৪২ কোটি টাকা খরচ করা হয়েছিল হোটেল বুকিংয়ের জন্য।

    বিনোদন ডেস্ক

  • সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনায় মামলা

    তারকাদের নিয়ে আয়োজন করা সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মারামারির ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জি নেক্সট জেনারেশনের সিইও মাসুদুর রহমান। 

    শনিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    মামলার বিষয়টি নিশ্চিত করলেও কতজনের নামে এবং কোন থানায় মামলা করা হয়েছে তা জানাননি তিনি। মাসুদুর রহমান বলেন, সংখ্যাটি পাঁচের অধিক নয় এবং তিনের কম নয়।

    এ ছাড়া কোন থানায় মামলা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা বলতে পারছি না— এ জন্য দুঃখিত। কেননা ওসি সাহেব আমাদের বলেছেন— আমরা যেন থানার নাম কিছুতেই না বলি। নাম প্রকাশ করলে কিছু সমস্যা হবে। কাজ এগোবে না। এ কারণে থানার নাম বলছি না।

    আরও পড়ুন:

    শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ এবং দীপঙ্কর দীপনের দলের খেলার সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এতে আহত হন ছয়জন। আহতরা হলেন―শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

    এ ঘটনায় পালটাপালটি মন্তব্য ছোড়ার মধ্যে শনিবার বিষয়টি নিয়ে মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপনের টিম এবং সংশ্লিষ্টদের নিয়ে সমঝোতায় বসে আয়োজক কমিটি। টানা কয়েক ঘণ্টার বৈঠকের পর এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়।

    এর আগে জানা যায়, শুক্রবার রাতে দুই দলের খেলা চলাকালীন মাঠে হঠাৎ উত্তেজনা বিরাজ করে। এই উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠের বাইরে থাকা সতীর্থদের মধ্যে। তার পরই শুরু হয় দুই পক্ষের হাতাহাতি। প্রথম পর্যায়ে হাতাহাতি পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও বিপত্তি ঘটে রাত সাড়ে ১১টার দিকে। তখন শুরু হয় দ্বিতীয় দফার মারামারি। সেই সময় আহত হন ছয়জন।

    বিনোদন ডেস্ক

  • ফ্ল্যাট প্রতারণায় ইডির তলব: কে এই রূপলেখা মিত্র?

    ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় ইডি তলব করেছে অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহানকে। আগামী সপ্তাহে হাজিরা দিতে হবে নুসরাতকে। ইডি সূত্র এ তথ্য জানিয়েছে। 

    এই মামলাতেই তদন্তকারী সংস্থা ডেকে পাঠাল আরও এক অভিনেত্রীকে। তার নাম রূপলেখা মিত্র। 

    নুসরাতের মতো প্রথমসারির নায়িকা না হলেও টালিউডের পরিচিত মুখ রূপলেখা। রাকেশ সিং যে কোম্পানির মাথা ছিলেন- সেই ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের’ তিনজন ডিরেক্টর ছিলেন- রাকেশ সিং, নুসরাত জাহান এবং রূপলেখা মিত্র। 

    প্রথম দুজনের পর এবার তৃতীয় ডিরেক্টরকেও তলব করল ইডি। তদন্ত সূত্রে উঠে আসছে রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে ২০ কোটি টাকা নয়ছয় করা হয়েছে রাকেশ সিংয়ের কোম্পানি থেকে। 

    শিবপ্রসাদ-নন্দিতা জুটির সিনেমা ‘ইচ্ছে’-তে অভিনয় করেছেন রূপলেখা। রাকেশ সিংয়ের প্রযোজনাতেই তৈরি সিনেমা ‘কলি’তে নায়িকার চরিত্রে কাজ করেছিলেন রূপলেখা। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। যেখানে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও অভিনয় করেছিলেন। ছিলেন তুলিকা বসু, রাজেশ শর্মা, খরাজ মুখোপাধ্যায়ের মতো টালিউডের নামি অভিনেতারা। ওড়িয়া সিনেমায়ও কাজ করেছেন রূপলেখা। 

    ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের’ বোর্ড অব ডিরেক্টরসদের যে বৈঠক হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন রূপলেখা মিত্র। নথিতে সই রয়েছে তার। বাজার থেকে যে ২০ কোটি টাকা তোলা হয়েছিল, তা কোথায় গেল? জানতে চায় ইডি। এই টাকা থেকে কারা লাভবান হয়েছেন? সংস্থার সঙ্গে নুসরাত জাহানেরই বা কী লেনদেন হয়েছে- এসব প্রশ্নের মুখোমুখি হতে হবে রূপলেখাকে। 

    সোমবার ইডি অফিসে হাজির হয়ে নুসরাত তথা ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান একাধিক অবসরপ্রাপ্ত ব্যাংককর্মী। সঙ্গে ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। 

    অভিযোগকারীদের দাবি, সমবায়ের মাধ্যমে ফ্ল্যাট পাওয়ার জন্য টাকা জমা দিলেও আজ পর্যন্ত ফ্ল্যাট পাননি তারা। এ ঘটনায় অভিযোগ করা হয়েছে গড়িয়াহাট থানা এবং সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। এর তদন্ত করছেন কলকাতা পুলিশ ও ইডির গোয়েন্দারা। 

    নুসরাতকে ইডি সমন পাঠিয়েছে এ খবর জানাজানি হওয়ার পর থেকেই আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বসিরহাটের সংসদ সদস্য। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, এরকম যদি কোনো বিষয় থাকে আমি নিশ্চিতভাবে সহযোগিতা করব। যদি এমন কিছু সত্যিই ঘটে থাকে তাহলে আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো তদন্তে সহযোগিতা করব।

    বিনোদন ডেস্ক

  • সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলার হুমকি অভিনেত্রী জেবার

    অসহযোগিতা ও অসদাচরণের কারণে অভিনেত্রী জেবা জান্নাতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এ নিয়ে দেশের গণমাধ্যমগুলো ফলাও করে নিউজ কাভার করেছিল। 

    তবে এবার তিনি সংবাদমাধ্যমে উঠে এসেছেন অন্যের কারণে। চলচ্চিত্র নায়িকা হিসেবে পরিচয়দানকারী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আর এই নিউজে জেবা চৌধুরীর ছবির বদলে দেশের বেশিরভাগ গণমাধ্যম ব্যবহার করেছে জেবা জান্নাতের ছবি। আর এ কারণে বিরক্ত অভিনেত্রী। তিনি গণমাধ্যমগুলোর নিউজের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে শেয়ার করেছেন এবং এসব গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করার কথা জানান।   

    জেবা জান্নাত টিকটকে প্রথম নিজের দ্যুতি ছড়িয়েছিলেন। পরে সেখান থেকে নাটকে নাম লেখান। প্রথম তাকে দেখা যায় জয়নাল হাজারীর লাইভ শো অনুষ্ঠানে। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন জেবা।

    আফরান নিশোর সঙ্গে তার ‘ক্রস কানেকশন’ নাটকের একটি ক্লিপস ভাইরাল হয়। এ ছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • যেসব শর্তে যুক্তরাষ্ট্র যাওয়ার অনুমতি পেলেন জ্যাকুলিন

    ২০২১ সালে শুরু হওয়া কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানিলন্ডারিং ও চাঁদাবাজির মামলায় ফেঁসে গেছেন বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। আর এ কারণে এতোদিন দেশের বাইরে যাওয়ার অনুমতি পাননি তিনি। 

    তবে অবশেষে খানিকটা স্বস্তি পেলেন জ্যাকুলিন। তাকে আমেরিকার সান ফ্রান্সিসকোতে যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট। শনিবার তিনি এই ছাড়পত্র পান। তবে সেখানে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। 

    শর্তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যাওয়ার আগে ১ কোটির ফিক্সড ডিপোজিটের রিসিট জমা দিতে হবে অভিনেত্রীকে। একই সঙ্গে কোর্টের কাছে জ্যাকুলিনের আমেরিকা ভ্রমণের সব বিস্তারিত দিয়ে যেতে হবে। অর্থাৎ জ্যাকুলিন আমেরিকায় গিয়ে কবে কোথায় যাবেন, থাকবেন সবটাই কোর্টকে জানাতে হবে।

    জানা গেছে, আগামী ৭ আগস্ট থেকে সান ফ্রান্সিসকোতে নিজের কোম্পানি ব্লাস্ট এলএলসির প্রচারের জন্য যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি।

    স্পোর্টস ডেস্ক