Tag: বিচ্ছেদ

  • বিচ্ছেদের পর কেমন আছেন, জানালেন নুসরাত ফারিয়া

    বাগদানের তিন বছরের মাথায় বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। ১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে এই কঠিন সময়ে তার জন্য দোয়া ও আশীর্বাদ চান। তিনি ভালো আছেন এবং ভীষণ ব্যস্ততায় সময় কাটছে তার।

    rnrn

    বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানের উপস্থাপনা করেন নুসরাত। সেখানেই সংবাদমাধ্যমকে ফারিয়া জানান, ভীষণ ব্যস্ততায় সময় কাটছে তার। গত একমাসে তিনি পাঁচটি গানের শুটিং করেছেন। বাংলাদেশে অনম বিশ্বাসের পরিচালনায় ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং করেছেন। এর মধ্যে কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং করেছেন।

    rnrn

    বিচ্ছেদের কারণ নিয়ে এক প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, আসলে আমি আমার ফ্যানদের বিষয়টি জানিয়েছি। আমার জানানো উচিত ছিল তাই জানিয়েছি। এটাই যথেষ্ট। এখন আমি অনেক ভালো আছি।

    rnrn

    তিনি বলেন, এত ভালো আছি যে আমাকে যদি কেউ বলে নুসরাত ফারিয়া হতে চাও নাকি অন্যকিছু হতে চাও? আমি বলব, যতবার জন্মাবো এই নুসরাত ফারিয়া হয়েই জন্মাতে চাই।

    বিনোদন ডেস্ক

  • এবার আদিলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন রাখি সাওয়ান্ত

    ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত এবং স্বামী আদিল দুরানির দাম্পত্য কলহ তুঙ্গে। আদিলের বিরুদ্ধে দিন কয়েক আগে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। এবার আদিলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করলেন রাখি। আদিলের জন্যই মৃত্যু হয়েছে তার মায়ের, সাংবাদিকদের সামনে কেঁদে কেঁদে এ দাবি করেন ড্রামা কুইন। 

    সোমবার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন। রাখি জানিয়েছেন, তাকে ছেড়ে এখন নাকি সেই মেয়েটির সঙ্গেই থাকছেন আদিল। 

    রাখির অভিযোগ, ‘তোমার জন্যই আমার মায়ের মৃত্যু হলো। সঠিক সময়ে চিকিৎসা হলে মাকে হয়তো বাঁচানো যেত। আর কত কষ্ট দেবে আদিল’, বলতে বলতে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন রাখি। 

    রাখির কথায়, আমি যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই।  বলে গিয়েছিলাম, মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়।  ওই টাকা আমার, আদিলের নয়। এর পর আমার মায়ের অর্থের প্রয়োজন হয়, একটি অস্ত্রোপচার করানোর প্রয়োজন ছিল। কিন্তু আদিল প্রয়োজনমতো টাকা হাসপাতালে দেয়নি।  খুব সামান্য টাকা আমার বৌদির হাতে দিয়েছিল ও। আদিল টাকা না দেওয়ার জন্যই সময়মতো অস্ত্রোপচার করানো যায়নি মায়ের। আদিলের জন্যই মা আমাকে ছেড়ে চলে গেছেন।

    রাখি আরও বলেন, আদিল তার সমস্ত জিনিসপত্র নিয়ে ওই মহিলার বাড়িতে থাকতে চলে গেছে। ৫-৬ লাখ টাকা আর তার মায়ের সব গহনা সঙ্গে করে নিয়ে গেছে। 

    সাক্ষাৎকারে রাখি দাবি করেন, ওই মেয়েটির নাম তনু। মেয়েটির সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। ড্রামা কুইন জানিয়েছেন, ‘আদিল আমাকে বলেছিল সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চাইতে।  বলেছিল যে, আমি যদি ক্ষমা চাই, তা হলে ও ফিরে আসবে। ও বলেছিল সবাইকে ছেড়ে দিয়ে আমার কাছে আসবে। কিন্তু ও আসেনি।’ 

    খানিক হতাশার সুরেই রাখির মন্তব্য, ‘আদিল এখন ওই মহিলার সঙ্গেই থাকছে, ওই মহিলার লজ্জা হওয়া উচিত’।

    উল্লেখ্য, কিছু দিন আগে কান্নায় ভেঙে পড়েছিলেন রাখি। অভিযোগ ছিল, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে তার স্বামী আদিল।  রাখি স্পষ্ট করে দেন, ‘৮ মাসের বিয়েতে তিনটি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে আদিল।’ এবার মিডিয়ার সামনেই সাবধান করে দেন তার স্বামী ও স্বামীর বান্ধবীকে। সঙ্গে জানিয়ে দেন এবার আর তিনি চুপ থাকবেন না। সঙ্গে রাখিকে বলতে শোনা যায়, আদিল যদি এই সম্পর্ক শেষ করে ফিরে আসে তার কাছে, তা হলে তিনি ক্ষমা করতে প্রস্তুত আছেন।

    রাখি এর পর বলেন, বিগ বস মারাঠির ঘরে তিনি যখন ছিলেন গত বছর, তখনই এসব শুরু হয়। নাম না প্রকাশ করে এর পর তিনি যোগ করেন, মহিলাটি তার স্বামীকে ব্ল্যাকমেল করছিল, এমনকি তাকে হুমকিও দিচ্ছিল। সঙ্গে রাখির দাবি এই মেয়েটির কারণেই নাকি নিজেদের বিয়ে সকলের থেকে লুকিয়ে রেখেছিলেন তারা। 

    প্রসঙ্গত, গত মাসে রাখি-আদিল ঘোষণা সেরেছিলেন তারা বিয়ে করেছেন। অবশেষে সোমবার স্বামী আদিলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন টেলি তারকা রাখি।

    সূত্র: হিন্দুস্তান টামইস

    বিনোদন ডেস্ক

  • পরীমনির বিচ্ছেদ নিয়ে যা বলছেন অভিনেত্রীরা

    হঠাৎ করেই শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পরীমনি লেখেন— ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

    rnrn

    গভীর রাতে পোস্ট করা হলেও এ ঘটনা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বুঝে উঠতে পারছিলেন না ঘটনা কতটা সত্য। 

    rnrn

    তবে পরে অবশ্য পরীমনি জানান, তিনি সংসার করছেন না। তাদের বিচ্ছেদ হচ্ছে। 

    rnrn

    তবে এই দুঃসময় তার পাশে দাঁড়িয়ে সমবেদনা এবং সাহস জুগিয়েছেন তরুণ অভিনেত্রীরা। 

    rnrn

    অভিনেত্রী ও উপস্থাপিকা ফারজানা বীথি লিখেছেন, ‘শান্ত থাকো।’ 

    rnrn

    চিত্রনায়িকা নিশাত সালওয়ার লিখেছেন, ‘মানসিক শান্তির চেয়ে বড় কিছু নেই।’ 

    rnrn

    পরীমনির এমন স্ট্যাটাসের অর্থ কী— সেটি বুঝে উঠতে পারেননি অন্তরাখ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। তিনি লিখেছেন, ‘এর মানে কী?’ 

    rnrn

    অভিনেত্রী ও উপস্থাপিকা মিশু চৌধুরী লিখেছেন, ‘পরী সুস্থ থাকুন, সুস্থ হয়ে বাঁচুন। জীবন অনেক সুন্দর।’

    rnrn

    চিত্রনায়িকা সুবহা হুমায়রা পরীর উদ্দেশে স্ট্যাটাসে মন্তব্য করেছেন, ‘জীবনটা তোমার, জীবনের সমস্যাগুলোও, তোমার জীবনের অর্জনও তোমার। জীবনের যা সমস্যা হবে, সেটিও তোমার নিজেকেই সমাধান করতে হবে। কে কী বলল, তাতে কোনো কিছু তোমার আসেনি বা আসার কথাও না। তোমার জীবনে তোমার বাচ্চাটা আর তোমার নিজের নানা ছাড়া আপনজন কেউ-ই না, এখন মনে রেখো। মানুষ শুধু দূর থেকে তোমার সমস্যা দেখে মজা নিতে পারবে আর সমালোচনা করতে পারবে। তোমার জীবনের জন্য আর তোমার বাচ্চার ভালোর জন্য যা ভালো মনে হয়, তা–ই করো। দিনশেষে ভালো থাকা খুবই জরুরি।’

    rnrn

    অভিনেত্রী এলিনা শাম্মী লিখেছেন, ‘মাথা ঠান্ডা রাখো, বোন। আরেকটু ভেবে দেখার সুযোগ থাকলে একটু ভাবো, তোমার ছেলে রাজ্যর জন্য হলেও।’ 

    rnrn

    চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। গত চার মাস আগে তাদের ঘর আলো করে আসে ছেলেসন্তান রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • বিছানায় রক্তের দাগ, সংবাদ সম্মেলনে আসছেন পরীমনি

    বিছানায় রক্তের দাগওয়ালা দুটি ছবি ফেসবুকে প্রকাশ করে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। একই সঙ্গে তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানান ফেসবুক স্ট্যাটাসে।

    রোববার ভোর ৫টা ১৩ মিনিটে ফেসবুকে ওই ছবি পোস্ট করলেও বিস্তারিত লেখেননি পরীমনি। তবে একদিন আগেই দিয়েছিলেন স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসারে ভাঙনের খবর।

    শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পরীমনি লেখেন— ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

    আরেক অংশে এ নায়িকা লিখেছেন— ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’

    পরীমনি এ স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকেই তাদের সম্ভাব্য বিচ্ছেদের কারণ নিয়ে প্রশ্ন তোলেন।

    স্ট্যাটাসের বিষয়ে পরীর সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরীমনি। 

    পরীমনি বলেন, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

    আলাদা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে পরীমনির ভাষ্য— ‘বেশ কিছু দিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তার (রাজ) যে আচার-আচরণ তাতে একসঙ্গে থাকার পরিস্থিতি নেই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মানসিক অবস্থা এখন ভালো নেই; এর বেশি আর কিছু বলতে পারছি না।’

    চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। গত চার মাসে তাদের ঘর আলো করে আসে ছেলেসন্তান রাজ্য।

    ঢাকাই সিনেমার আলোচিত এক নায়িকাকে ঘিরে সংসারে অশান্তি এমন ইঙ্গিত দিয়ে কিছু দিন আগে একটি পোস্ট করেন পরীমনি। সেটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

    বিনোদন ডেস্ক

  • পরীমনির সঙ্গে বিচ্ছেদ নিয়ে কি ভাবছে রাজের পরিবার

    বিয়ের এক বছর না যেতেই বিচ্ছেদের সুর পরীমনির কণ্ঠে। রাজের সঙ্গে আর সংসার করা হবে না—সাফ জানিয়ে দিয়েছেন এই ঢালিউড নায়িকা। 

    rnrn

    দুজনের মধ্যে এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও শিগগিরই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন পরীমনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন নায়িকা

    rnrn

    শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’
    rnআরেক অংশে এই নায়িকা লিখেছেন, ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’

    rnrn

    পরীমনি এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকেই তাদের সম্ভাব্য বিচ্ছেদের কারণ নিয়ে প্রশ্ন তুলেন।

    rnrn

    স্ট্যাটাসের বিষয়ে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরীমনি। তবে এ ব্যাপারে এই মুহূর্তে মিডিয়ায় বেশি কথা বলতে চাননি অভিনেত্রী। 

    rnrn

    পরীমনি বলেন, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

    rnrn

    আলাদা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে পরীমনির ভাষ্য, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তার (রাজ) যে আচার-আচরণ তাতে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মানসিক অবস্থা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।’

    rnrn

    পরীমনির বক্তব্যের বিষয়ে রাজের ফোন নম্বরও বারবার কল করেও সেটি বন্ধ পাওয়া যায়।

    rnrn

    তবে পরীমনির ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, রাজের পরিবার থেকেও বিয়েবিচ্ছেদের বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। 

    rnrn

    চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। গত চার মাসে তাদের ঘর আলো করে আসে ছেলে সন্তান রাজ্য।

    rnrn

    ঢাকাই সিনেমার আলোচিত এক নায়িকাকে ঘিরে সংসারে অশান্তি— এমন ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে একটি পোস্ট করেন পরীমনি। সেটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

    rnrn

    পরীমনি ও রাজের মধ্যে বেশ কয়েকদিন থেকেই সম্পর্কে টানাপড়েন চলছিল। কিছুদিন আগে এ চিত্রনায়িকাই ফেসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন।

    rnrn

    তিনি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেন। তাদের দুজনের দীর্ঘ ফোনালাপ নিয়ে অনেক কথা বলেন।

    rnrn

    পরীমনি সেসময় রাজ-মিমের বিয়েবহির্ভূত সম্পর্কের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এসব বন্ধ করো’। 

    rnrn

    তখন থেকে রাজ-মিমের প্রেম ও পরীর সংসারে ভাঙনের গুজব ছড়াতে থাকে।

    rnrn

    পরাণ ও দামাল সিনেমায় রাজের নায়িকা ছিলেন মিম। দামাল সিনেমা মুক্তির সময় রাজ ও মিমকে মেনশন করে পোস্ট দেন পরী। তখন বিষয়টি নিয়ে বেশ আলোচনাও হয়।

    rnrn

    তবে মিম বরাবরই রাজের সঙ্গে তার বন্ধুত্বের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। 

    rnrn

    রাজের সঙ্গে পরীমনির এবারের অভিমান মিমকে ঘিরে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
    rn 

    বিনোদন ডেস্ক