Tag: বিচ্ছেদ

  • বিচ্ছেদের পর নতুন কোন সম্পর্কে জড়ালেন তিয়াসা?

    ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিয়াসা রায়। প্রথম সিরিয়ালের পরই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় নায়িকার। তিন বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অনেক দিন হলো। 
    rn 
    rnসাবেক স্বামীর মাধ্যমেই স্টুডিওপাড়ার সঙ্গে পরিচয় হয় তিয়াসার। প্রথম সিরিয়াল ‘কৃষ্ণকলি’র পর নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। মাঝেমাঝেই তাদের একসঙ্গে রিল ভিডিও তৈরি করতে দেখা যায়।

    rnrn

    নতুন সিরিয়ালটি শুরুর পরই তৈরি হয়েছিল নতুন গু়ঞ্জন। সেই সময়ই নীল ও তৃণা সাহার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা। শোনা গিয়েছিল, নায়িকা তিয়াসার সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে নীলের। যদিও সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি দুজনের কেউ-ই। স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদের পর রাজনৈতিক মিছিলে হাঁটতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

    rnrn

    আনন্দবাজার অনলাইনকে তিয়াসা বলেন, সবাইকে তো বলছি— ভালো ছেলে খুঁজে দিতে। কেউ দিচ্ছে না। বিচ্ছেদের পর আমি এখন শুধু মন দিয়ে কাজ করে যেতে চাই। প্রেম নিয়ে ভাবার কোনো সময় নেই। আর রাজনৈতিক মিছিলে দেখা গেলেও রাজনীতি নয়, অভিনয়েই মন দিতে চাই আপাতত।

    বিনোদন ডেস্ক

  • স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সানাই

    আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুবের দাম্পত্যজীবন ভালো যাচ্ছে না। এ কারণে বিচ্ছেদের পথে হাঁটছেন। আর এ বিচ্ছেদের জন্য স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করলেন এ অভিনেত্রী।

    সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছিলেন সানাই। এবার সরাসরি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন তিনি। সোমবার তিনি বলেন, শাশুড়ির জন্য আমাদের সংসার এখন ভাঙনের পথে। এ নিয়ে স্বামীকে কিছু বললেও চুপ থাকে সে।

    আগামী ৭ জুন কোর্টের মাধ্যমে স্বামী আবু সালেহ মুসার সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হবে বলেও জানিয়েছেন আলোচিত এ মডেল। তিনি বলেন, আমাদের আর একসঙ্গে থাকা হচ্ছে না। একটি সংসার টিকিয়ে রাখার জন্য দুজনের চেষ্টা প্রয়োজন। কিন্তু ওর মাঝে আমি সেটা দেখি না।

    এছাড়া একই দিন ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, যে স্বামী বোঝেনি তার স্ত্রী তার কাছে কতো টুকু দামি। ছেড়ে দেওয়াই উত্তম সেই পুরুষের হাত যে বোঝেনি নারীর কদর।

    এই পোস্ট দেওয়ার কয়েক দিন আগেই অন্য এক পোস্টে তিনি লেখেন, বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো জীবনের অংশ। সব দোষ যে মেয়েদেরই, এমনটাও ভাবার কিছুই নাই। স্বামী-স্ত্রী উভয়েরই কারণে বিচ্ছেদ হয়। একজনের দোষ খোঁজে লাভ কী? যাইহোক জীবন এমনই।

    সানাই মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে মিউজিক ভিডিওতে কাজ করেন। এরপর ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ নামের দুটি সিনেমায় অভিনয় করেন। যদিও সিনেমা দুটি পরবর্তীতে মুক্তির মুখ দেখেনি।

    প্রসঙ্গত, ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় আসা এ মডেল ২০১৮ সালে ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে ব্রেস্টের আকৃতি বড় করে বেশি আলোচিত হন। এ কারণে সোশ্যালে অনেক নেতিবাচক মন্তব্যের মুখেও পড়েন তিনি।

    এছাড়া সানাই ২০১৯ সালে এক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন। যদিও শেষ পর্যন্ত ২০২২ সালে একজন ব্যাংক কর্মকর্তাকে বিয়ে করে সংসার শুরু করেন আলোচিত এ মডেল।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে এবার মুখ খুললেন দীপিকা

    সাধারণ মানুষ হোক কিংবা তারকা, প্রেমের ভাঙন কিংবা বিবাহবিচ্ছেদ লেগেই রয়েছে। তবে তারকাদের জন্য বিষয়টা দুর্বিষহ হয়ে ওঠে, যখন প্রেম বা বিচ্ছেদ নিয়ে মিথ্যা গুঞ্জন ভেসে বেড়ায়। একের পর এক গুঞ্জনে বলিউডের আকাশ সব সময় ভারি হয়েই থাকে। 

    কিছু দিন ধরেই গুঞ্জন চলছে, দীপিকা পাড়ুকোন ও রণবীরের মধ্যে নাকি সম্পর্ক ভালো নেই। বিচ্ছেদের দিকে গড়াচ্ছে এই জুটির ভবিষ্যৎ। তবে এবার গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন দীপিকা। তার মতে, তাদের মধ্যে অশান্তি খুব একটা হয় না। 

    অভিনেত্রী বললেন, ‘আমার মনে হয় এখন বিয়ের সম্পর্কে ভালো থাকার একটাই রাস্তা, সেটা হলো ধৈর্য। আমরা সিনেম্যাটিক বিয়ে অথবা আশপাশের মানুষের বিয়ে দেখে বড় হই। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর বোঝা যায়, সবার পথচলা আলাদা ধরনের।’ 

    অভিনেত্রী আরও বলেন, ‘কথাগুলো শোনাতে অদ্ভুত লাগলেও আমাদের মতো সব কাপলদের আগের জেনারেশনের থেকে ধৈর্য ধরে সংসার করাটা শেখা উচিত।’

    ২০১৮ সালে বিয়ে করেন বলিউডের এই শক্তিমান জুটি। তারও আগে ছয় বছর প্রেম করেন দুজন। দীপিকার বিশ্বাস অর্জন করতে শুটিং ফ্লোর থেকে রিয়ালিটি শো সব জায়গায় হাজিরা দিতেন রণবীর। এমনিতেও দুজনের চারিত্রিক বৈশিষ্ট্যে অনেক পার্থক্য রয়েছে। একদিকে এনার্জিতে ভরপুর রণবীর, অপরদিকে শান্ত মিতভাষী দীপিকা। তবে দুজনের সম্পর্কে নিয়েই যতই গুজব ছড়াক, সব কিছু হাওয়ায় উড়িয়ে দিলেন দীপিকা। নিশ্চিত করলেন, রণবীরের সঙ্গেই থাকছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের কষ্ট ভুলে নতুন সম্পর্কে শাকিরা!

    স্প্যানিশ পপতারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কে ইতি টেনেছেন গত বছর। ২০২২ সালের মাঝামাঝি তারা বিচ্ছেদ ঘোষণা করেন। 

    জানা যায়, ফুটবল তারকার পরকীয়ার কারণেই নাকি এমন সিদ্ধান্ত। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে। সেই পরকীয়ার খবর সামনে চলে আসার পরই বিপত্তির সূত্রপাত। খবর ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন এই যুগল।

    পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে অবসাদে ভুগেছেন শাকিরা। সাবেক  প্রেমিকের ওপর রাগ মেটাতে গানের কথাতেই উগরে দিয়েছেন ক্ষোভ। তবে এবার শাকিরার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। 

    সূত্রের খবর, হলিউডের এক বড় তারকার সঙ্গে সময় কাটাচ্ছেন লাতিন পপতারকা।

    সম্প্রতি মায়ামি গ্রাঁ প্রিতে ফর্মুলা ওয়ানের প্রাইভেট স্যুটে একসঙ্গে দেখা গেছে শাকিরা ও হলিউড তারকা টম ক্রুজকে। ‘টপ গান : ম্যাভেরিক’খ্যাত অভিনেতার সঙ্গে নাকি আজকাল অনেকটাই সময় কাটাচ্ছেন লাতিন পপতারকা।

    জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর বার্সেলোনা ছেড়ে মায়ামিতে চলে এসেছেন শাকিরা। দুই ছেলেকে নিয়ে সৈকত শহরেই এখন বাস ‘হিপস্ ডোন্ট লাই’ গায়িকার। সম্প্রতি মায়ামি গ্রাঁ প্রিতে ফর্মুলা ওয়ানে একসঙ্গে দেখা গেছে শাকিরা ও টম ক্রুজকে। রেসের আগেও নাকি একসঙ্গে সময় কাটিয়েছেন দুই তারকা। তবে কি ইতোমধ্যে একে অপরকে মন দিয়ে ফেলেছেন শাকিরা ও টম?

    ২০১১ সাল থেকে ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্ক কলম্বিয়ান তারকা শাকিরার। প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকে একসঙ্গেই জীবনযাপন করেন এ যুগল। শাকিরা ও পিকের পরিবারে রয়েছে দুই সন্তানও।

    ২০২২ সালের মাঝামাঝি নাগাদ খবর পাওয়া যায়, পিকে নাকি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। বাড়িতে আচারের খালি শিশি দেখে সন্দেহ জেগেছিল শাকিরার মনে। তার পরই নাকি পিকের পেছনে গোয়েন্দা লাগান শাকিরা। তাতেই শাকিরা জানতে পারেন, ক্লারা চিয়া নামক এক নারীর প্রেমে মজেছেন পিকে। তার পরই বিচ্ছেদ ঘোষণা করেন শাকিরা।

    বিনোদন ডেস্ক

  • টেইলর সুইফটের ৬ বছরের সম্পর্কে বিচ্ছেদ

    মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙে গেছে। দীর্ঘ ছয় বছর ধরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের সম্পর্কের কথা অজানা ছিল না কারো। কিন্তু এবার আলাদা হয়ে গেছে দুজনের পথ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। 
    rn 
    rnসুইফট ও অ্যালনের ঘনিষ্ঠ এক সূত্রমতে, কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ করেছেন তারা। এ কারণেই তাদের একসঙ্গে আর দেখা যাচ্ছে না।
    rn 
    rnকিছু দিন আগেই এই জুটির ব্রেকআপের গুঞ্জন ছড়ায়। তখন এক ঘনিষ্ঠজন দাবি করেন, তাদের মধ্যে সব ঠিক আছে। জো যখন সময় পাবে, সুইফটের সঙ্গে মিউজিক ট্যুরে যাবে। তারা একসঙ্গে ভালো আছেন। সুইফটের ক্যারিয়ার নিয়ে জো দারুণ সহযোগী।

    rnrn

    কিন্তু সপ্তাহ না গড়াতেই সেই মসৃণ সম্পর্কের ইতি ঘটেছে। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও তাদের কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি।
    rn 
    rn২০১৬ সাল থেকে সম্পর্কে ছিলেন টেইলর সুইফট ও জো অ্যালন। ২০১৮ সালে ‘ভোগ’ এর এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন জো। বলেছিলেন, ‘আমি জানি যে মানুষ আমাদের সম্পর্ক নিয়ে জানতে চায়। আমরা খুব সফলভাবে গোপনীয়তা বজায় রেখেছি, কিন্তু মানুষের জন্য সেটা এখন হারিয়ে গেছে।’

    rnrn

    গেল বছর এন্টারটেইনমেন্ট টুনাইটকে সুইফট বলেছিলেন, ‘আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি। আপনি যদি কারো সঙ্গে প্রেমে জড়ান, তাহলে সেটা প্রকাশ্যে আসবেই। আমার ছয় বছরের প্রেমে, আমরা অনেক উদ্ভট গুঞ্জন শুনেছি। তবে সেগুলো আমরা এড়িয়ে গেছি।’

    rnrn

    টেইলর সুইফট বর্তমানে মিউজিক্যাল ট্যুরে রয়েছেন। কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অ্যার্লিংটনে কনসার্ট সেরেছেন গায়িকা।

    অনলাইন ডেস্ক

  • বিচ্ছেদের গুঞ্জনের মুখে প্রেমিক পারস বললেন ‘ব্রেকআপ’ নাটক করছেন মাহিরা!

    প্রেমিক পারসকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন মাহিরা শর্মা। চারিদিকে তাদের বিচ্ছেদের গুঞ্জন। এ কথা শুনে হতবাক পারস।

    rnrn

    বলিপাড়ায় আবারো বিচ্ছেদের গুঞ্জন। এবার নাকি প্রেম ভেঙেছে পারস ছাবড়া এবং মাহিরা শর্মার। ‘বিগ বস’-এর বাড়ি থেকে তাদের প্রেমের শুরু। ‘বিগ বস’-এর ১৩ নম্বর সিজনে প্রতিযোগী হিসেবে তাদের দেখেছিল দর্শক। এই বাড়ি থেকেই তাদের প্রেমের শুরু।

    rnrn

    শো শেষ হয়েছে অনেক দিন, কিন্তু সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। হাতে হাত রেখে মাঝে মাঝেই ফ্রেমবন্দি হন তারা। কখনো রেস্তরাঁর সামনে, কখনও আবার কোনো ফিল্মি অনুষ্ঠানে। কিন্তু আচমকা কী ঘটল?

    rnrn

    মাহিরার ইনস্টাগ্রামে ঢুঁ দিলে দেখা যাবে পারসের সঙ্গে তার কোনো ছবি নেই। শুধু তা-ই নয়, পারসকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন তিনি। এ ঘটনায় চারিদিকে যেমন প্রশ্ন উঠছে, তেমনই পারসও সমানভাবে হতবাক! সে কথাই এক সাক্ষাৎকারে বলেছেন তিনি। প্রায় তিন বছর পর মুম্বাইয়ে ফিরেছেন পারস এবং মাহিরা। তারা দু’জনেই ব্যস্ত নিজেদের বাড়ি গোছাতে। পারস থাকছেন তার মায়ের সঙ্গে। অন্যদিকে মাহিরা মাও এসেছেন সব গুছিয়ে দিতে। শেষ কয়েক দিন ধরে এত ব্যস্ততার কারণে একে অপরের সঙ্গে কথা বলতে পারেননি তারা (মাহিরা-পারস)।

    rnrn

    পারস বলেন, আমাদের মধ্যে আগেও ঝগড়া হয়েছে। বিগ বসের বাড়িতেও দর্শক আমাদের দেখেছেন, অনেক সময়েই ঝামেলা হয়েছে। তবে আমি কিছুতেই বুঝতে পারছি না, মাহিরা কেন আমায় আনফলো করল। কেন আমাদের সব ছবি মুছে দিল? আমি বুঝতেই পারিনি, আমাদের এই ছোট ঝামেলা ব্রেকআপের আকার নেবে। আমিও অবশ্য ওকে আনফলো করেছি ইনস্টাগ্রামে। কিন্তু আশা করছি, ওর রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। পারসের ধারণা, প্রচারের জন্যই হয়তো এমনটা করেছেন মাহিরা।
    rn 

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর সেই দুঃসময়ের কথা স্মরণ করে যা বললেন সামান্থা

    দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ধীরে ধীরে বলিউডে নিজেকে মেলে ধরছেন। ইতোমধ্যে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। পেশাগত জীবনের অন্যতম সেরা সময় পার করছেন সামান্থা। তার সত্ত্বেও অন্ধকার নাকি মাঝেমধ্যেই গ্রাস করে তাকে। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ের জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

    গত ২০২১ সালের অক্টোবর মাসে সামাজিকমাধ্যমে নিজেদের বিবাহবিচ্ছেদের খবর জানান নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তার দিন কয়েক পরেই ছিল যুগলের চতুর্থ বিবাহবার্ষিকী। কিন্তু অনুরাগীদের চমকে দিয়ে বিবাহবিচ্ছেদের মতো মন খারাপ করা খবর প্রকাশ করেন এই জুটি। অথচ দীর্ঘ দিনের বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ের আগে ছিলেন লিভ ইন রিলেশনশিপে। সব মিলিয়ে প্রায় এক দশকের সম্পর্ক।

    সেই সম্পর্ক ভেঙে যায় বিয়ের মাত্র চার বছরের মাথায়। বিবাববিচ্ছেদের পর তাই অবসাদের অন্ধকারে তলিয়ে গিয়েছিলেন সামান্থা। অভিনেত্রী বলেন, ‘খুব খারাপ ভাবনা-চিন্তা ভিড় করত মনের মধ্যে। আমি ভাগ্যবতী যে, আমার খুব কাছের কিছু মানুষ ওই সময়ে আমার পাশে ছিলেন।’ 

    সামান্থার দাবি, ‘আমি, আমার বিয়েতে ১০০ শতাংশ চেষ্টা করেছিলাম। তার পরও আমার সম্পর্ক ভেঙে যায়।’ তবে সামান্থা জানান, এখন সেই অন্ধকার সময় থেকে অনেকটা বেরিয়ে এসেছেন তিনি। এখনো নাকি মাঝে মধ্যে খারাপ চিন্তা মাথায় ঘোরে তার। তবে আগের চেয়ে এখন অনেক ভালো আছেন তিনি।

    দিন কয়েক আগে সামাজিকমাধ্যমে ভাইরাল হয় নাগা চৈতন্য ও তার বর্তমান চর্চিত প্রেমিকা শোভিতা ধুলিপালার ছবি। নাগা চৈতন্যর সঙ্গে একটি ছবি পোস্ট করেন এক নামি রেস্তোরাঁর শেফ। সেই ছবিতে দেখা যায়, ঠিক পেছনের টেবিলেই বসে রয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। নাগা চৈতন্যর ছবিতে শোভিতাকে দেখতে পাওয়ার পরেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয় সেই ছবি। দুই তারকার দীর্ঘ দিনের প্রেমের জল্পনায় কি তবে সিলমোহর পড়ল? কৌতূহলী হয়ে ওঠেন অনুরাগীরা।

    তবে ভাইরাল হওয়ার পরেই রন্ধনশিল্পীর ইনস্টাগ্রামের পাতা থেকে উধাও হয়ে যায় ওই ছবি। গত বছর থেকেই তাদের দুজনের প্রেমের গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রিতে। তবে সামাজিকমাধ্যম থেকে ছবি সরে যাওয়ার ঘটনায় স্পষ্ট, এখনই নিজেদের সম্পর্ক ‘অফিশিয়াল’ করতে চাইছেন না নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ নিয়ে নওয়াজ-আলিয়াকে যে পরামর্শ দিল হাইকোর্ট 

    কয়েক বছর ধরেই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে তার স্ত্রী আলিয়ার। এমনকী নিজেদের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই দুজনের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি চলেছে। 

    শুধু তাই নয়! কিছু দিন আগে নওয়াজের বিরুদ্ধে মন্তব্য করেন আলিয়ার ভাই শামস নবাব সিদ্দিকি। যে কারণে কয়েক দিন আগে স্ত্রী ও তার ভাই শামসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন নওয়াজ। সেই ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই অভিনেতা নাকি আলিয়ার কাছে মামলার নিষ্পত্তি চেয়ে চিঠি পাঠিয়েছেন। 

    এ ব্যাপারে সংবাদমাধ্যমকে আলিয়া সিদ্দিকি জানান, নওয়াজ মীমাংসা চেয়েছেন। বিবাহ-বিচ্ছেদ হবেই, এটা নিশ্চিত। আমি আমার উভয় সন্তানের হেফাজতের জন্য লড়াই করব। নওয়াজও হেফাজতের জন্য আবেদন করেছেন কিন্তু সেটা আমি হতে দেব না। বাচ্চারা আমার সঙ্গেই থাকতে চায়, তারা বাবার সঙ্গে থাকতে চায় না।

    এই ঘটনার পরেই মুম্বাইয়ের আদালত দুই জনকে তলব করেছে। ৭ ও ১২ বছর বয়সী সন্তানদের কথা ভেবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় কিনা সে নিয়ে চিন্তার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। 

    বিনোদন ডেস্ক

  • যেভাবে পিকের পরকীয়া ধরে ফেলেন শাকিরা 

    এক দশকেরও বেশি সময়ের পর সম্পর্কে চিড় ধরে গত বছরেই। ২০২২ সালের মাঝামাঝি নাগাদ বিচ্ছেদ ঘোষণা করেন স্প্যানিশ পপতারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে। সম্পর্কের ভাঙনের পর বিচ্ছেদ নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর আগেও শাকিরা প্রকাশ্যে মন্তব্য করেছেন। 

    rnrn

    এবার তিনি জানালেন পিকের পরকীয়ার কথা। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে। সেই পরকীয়ার খবর প্রকাশ্যে চলে আসার পরই বিপত্তি ঘটে। এর পরই সামাজিক মাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন স্প্যানিশ যুগল। 

    rnrn

    আনন্দবাজারের খবরে বলা হয়, পিকের এই পরকীয়ার কথা নাকি জানতেন তার মা। তা সত্ত্বেও নাকি সেই খবর শাকিরার থেকে লুকিয়েছিলেন তিনি। এ কথা জানতে পারার পরেই নাকি পিকের মায়ের সঙ্গে হাতাহাতিও হয় শাকিরার।

    rnrn

    ২০১১ সাল থেকে ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে প্রেম স্প্যানিশ তারকা শাকিরার। প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকে একসঙ্গেই জীবনযাপন করেছেন তারা। শাকিরা ও পিকের পরিবারে রয়েছে দুই সন্তানও। ২০২২ সালের মাঝামাঝি নাগাদ খবর পাওয়া যায়, পিকে নাকি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। বাড়িতে আচারের খালি শিশি দেখে সন্দেহ জেগেছিল শাকিরার মনে। তার পরেই নাকি পিকের পেছনে গোয়েন্দা লাগান শাকিরা। তাতেই শাকিরা জানতে পারেন, ক্লারা চিয়া নামক এক নারীর প্রেমে মজেছেন পিকে।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সারা আলী

    বলিউডে সারা আলী খান ঠোটকাটা স্বভাবের নায়িকা হিসেবে সবমহলে পরিচিত।সম্পর্ক, ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রাখঢাক নেই তার।কথা বলেন খোলামেলা।
    rn 
    rnএবার বাবা সাইফ আলী খান ও মা অমৃতা সিংয়ের বিচ্ছেদ নিয়ে অনেকটা বিস্ফোরক তথ্য দিলেন সারা আলী খান। 

    rnrn

    নতুন ছবি ‘গ্যাসলাইট’-এর প্রচারে পারিবারিক প্রসঙ্গ আনলেন সারা।  

    rnrn

    তিনি জানালেন, বিচ্ছেদের কথা তুলে মা-বাবাকে অপরাধবোধে ভোগানোর চেষ্টা করতেন। সারা ও ভাই ইব্রাহিম আলী খান নিজেদের দেখাতে চাইতেন যে, মা-বাবার সেই সিদ্ধান্তের জন্য ভুগছেন তারা। 

    rnrn

    সারা জানান, এখনো মজার ছলে এমনটা করে থাকেন তিনি। 

    rnrn

    ১৯৯১ সালে ভালোবেসে বিয়ে করেন সাইফ ও অমৃতা। কিন্তু তাদের দাম্পত্য শেষমেশ টেকেনি।

    rnrn

    ২০০৪ সালে ১৩ বছরের সম্পর্কে ইতি টানেন তারা। 

    rnrn

    ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। সারা জানান, মা-বাবার বিচ্ছেদের প্রসঙ্গ তুলে তাদের থেকে নানাধরনের সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করতেন তারা। 
    rn 

    বিনোদন ডেস্ক