Tag: বিচ্ছেদ

  • এবার রকিবের সঙ্গে ভিডিও দিয়ে যে বার্তা দিলেন মাহি

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ১৬ ফেব্রুয়ারি ভিডিওবার্তায় নিজের বিচ্ছেদের খবর দিয়েছেন। তবে স্বামী রকিব সরকারের সঙ্গে সংসার ভাঙার খবর জানালেও কারণ স্পষ্ট করেননি এ নায়িকা। 

    বিচ্ছেদের ঘোষণার পর ফেসবুকে একেক সময় একেক পোস্ট দিয়ে যাচ্ছেন তিনি। তবে রোববার ভোররাতে স্বামী রাকিবের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন মাহি।

    আরও পড়ুন: 

    ক্যাপশনে লেখেন— যদিও এটি আমাদের মধ্যে শেষ হয়ে গেছে এবং আমি তোমাকে আমার জীবনে ফিরে পেতে চাই না। এই ভালোবাসা আমাদের ইতিহাসের অংশ হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে। শেষে হৃদয়ভাঙার ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী। 

    ভিডিওতে দেখা যায়— সমুদ্রসৈকতের ধারে স্বামীর সঙ্গে বাইকে ঘুরে বেড়াচ্ছেন মাহি।

    অন্যদিকে বিচ্ছেদ প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন রকিব সরকার। বলেন, গত বছরের জুন মাস থেকে আমরা আলাদা থাকতে শুরু করেছি। আমি ও মাহি উত্তরার বাসায় আলাদা থাকতাম।

    কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমার মোবাইলে আসা আমারই পরিবারেরই একজনের একটি ‘এসএমএস’ কেন্দ্র করে মাহির মন খারাপ হয়। এর পর সে আমার বাসা থেকে তার মায়ের বাসায় চলে যায়। 

    তিনি আরও বলেন, মাহি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাকে একাধিকবার ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। একপর্যায়ে আমি নিজেই মাহির সঙ্গে মায়ের বাসায় উঠি। দুই পরিবারের সদস্যরা মিলেও মাহিকে বোঝাতে পারেনি। একবার বুঝে তো, পরেরবারই উল্টে গেছে। 

    প্রসঙ্গত, মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিবাহ। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্রসন্তান জন্ম দেন।
     

    বিনোদন ডেস্ক

  • ‘মনে হচ্ছে যেন কাউকে খুঁজতে দ্বারে দ্বারে ঘুরছি’, সাংবাদিককে মাহি

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বামী রাকিব সরকারকে নিজের জীবনের ‘অতীত’ বলে মন্তব্য করেছেন। 

    একই সঙ্গে এই অভিনেত্রী বলেছেন, আমার পেটের মধ্যে বোমা মারলেও মাথায় পিস্তল ধরলেও আমি রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না।

    মঙ্গলবার রাতে ফেসবুকে এক ভিডিওবার্তা নিয়ে হাজির হয়ে এই কথাগুলো বলেন মাহি। এ সময় সিনেমা থেকে দূরে সরে আসার কারণও জানান অভিনেত্রী। 

    আরও পড়ুন: 

    মাহি বলেন, ‘রাকিব আমার সাবেক স্বামী ছিলেন, আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে ভালোবেসেছি। অল্প না, অনেক ভালোবাসি। যার কারণে আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কেন গিয়েছি? কারণ তিনি তা পছন্দ করতেন না। সে আমাকে কখনো বলে নাই যে তুমি সিনেমা করতে পারবে না। আমার মনে হয়েছে যে, ওর এটা (সিনেমা) পছন্দ না। আমি এ জন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম।’

    রাকিবকে এখনো সম্মান করেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘রাকিব ফেসবুকে কি লিখল, কি লিখল না সেটি আমার কিছু না— আমি ‘ডন্ট কেয়ার’। আমার পেটের মধ্যে বোমা মারলেও, আমার মাথায় পিস্তল ধরলেও আমি রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না। আমি তাকে সম্মান করি এবং এটা মৃত্যু পর্যন্ত থাকবে। ওর কি কোনো নেগেটিভ সাইট নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কী প্রবলেম। বিয়ের হলে বোঝা যায় কার কী প্রবলেম।’

    এ সময় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমার কোনো গান ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি, কোনো সিনেমা দেখলে ডায়ালগ ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি, সে জন্য আমার মন খারপ এমন নয়। তবে হ্যাঁ, দীর্ঘদিনের এক সম্পর্ক থেকে বের হয়ে এসেছি, সে জন্য মন খারাপ। তবে এটা নিয়ে যেভাবে নিউজ করছে, মনে হচ্ছে যেন আমি কাউকে খুঁজতে দ্বারে দ্বারে ঘুরতেছি। না, আমার কাউকে লাগবে না। আমার ফারিশ আছে। আমি তাকে নিয়েই ভালো আছি।’  

    প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে এক ভিডিওবার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাহিয়া মাহি। এর পর থেকে ফেসবুকে বিভিন্ন সময় করা পোস্টে নিজের একাকিত্বে ভোগা ও আস্থাহীনতার বিষয় তুলে ধরেছেন তিনি।
     

    বিনোদন ডেস্ক

  • ‘আমাকে ও রাকিবকে এক করতে পারে শুধু একজন’

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি কয়েক দিন আগেই স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। বিচ্ছেদ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব উপস্থিতি দেখা গেছে মাহিকে। প্রায় প্রতিদিনই ফেসবুকে নিজের অনুভূতি, বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করছেন তিনি। যার অধিকাংশই ইঙ্গিতপূর্ণ। 

    মঙ্গলবার দিবাগত রাত ২টায় একটি ভিডিওবার্তা দেন মাহিয়া মাহি। 

    আরও পড়ুন: 

    চিত্রনায়িকা মাহি বলেন, প্রেম করার সময় বুঝা যায় না, বিয়ে করলে বুঝা যায় কার কী প্রবলেম। আমার যে এত এত প্রবলেম নিশ্চয়ই রাকিব বিয়ের আগে বুঝেনি, তেমিন রাকিবের বিষয়ে আমিও বুঝিনি। ওর যেগুলো প্রবলেম ছিল সেগুলো পরে দেখেছি। একসঙ্গে যখন থাকব তখন ভালো লাগবে। আর যখন সম্পর্ক নাই হয়ে যাবে, তখন আর শত্রু  হব— আমি আর রাকিব এ ক্যাটাগরির মানুষ না।  

    আরও পড়ুন: 

    মাহি বলেন, সব সময় আমরা বলতাম, কোনো দিন যদি আমরা একসঙ্গে না থাকি, তা হলে সব শেষ দুজন দুজনের শত্রু হয়ে গেলাম আমরা এ রকম না। রাকিব জীবন থেকে অতীত হয়েছে, আমি ওর (রাকিবের) জীবন থেকে অতীত হয়ে গেছি। কিন্তু আমাদের একজন আছে, যিনি আমাদের দুজনকে আবার এক হওয়াতে পারে। যদি টান থেকে থাকে তা হলে বাচ্চাটার জন্যই হতে পারে। আমি হচ্ছি ফারিশের মা, রাকিব সরকার ফারিশের বাবা। তার জন্য দুজনের প্রতি সর্বোচ্চ রেসপেক্ট থাকবে।  

    এর আগে গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ ফেসবুক লাইভে এসে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাহি। ভিডিওতে তিনি বলেন, এ রকম ভিডিও করতে হবে সেটি কখনো ভাবিনি।

    তিনি বলেন, আমাদের নিজেদের জন্য এটা বলাটা উচিত। সবার জানা উচিত। আমি আর রাকিব সরকার আসলে খুব আন্ডারস্টান্ডিং থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। একপর্যায়ে মনে হয়েছে দুজন দুজনের জন্য না।  

    এর পর থেকে ধারাবাহিকভাবে কখনো স্ট্যাটাস, কখনো ফেসবুকে ভিডিওবার্তা দিচ্ছেন এই চিত্রনায়িকা। 

    উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে রয়েছে পুত্রসন্তান ফারিশ। 

    এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এর পরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।
     

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন নেহা কক্কর

    দীর্ঘদিন প্রেমের পর প্রেমিক রোহনপ্রীতের সঙ্গে ২০২০ সালে বিবাহবন্ধনে আবন্ধ হন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। বিয়ের পর থেকে খুব ভালো সময় কেটেছে নেহা ও রোহনপ্রীতের। তবে গেল বছর নেহার জন্মদিনের সময় থেকেই চর্চায় এ দম্পতি। গুঞ্জন উঠেছে―বিচ্ছেদের পথে হাঁটছেন রোহন-নেহা।

    rnrn

    অনেকেই বলছেন, ৮ বছরের ছোট স্বামী রোহনের সঙ্গে বনিবনা হচ্ছে না নেহার। তবে এবার বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নেহা।

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা কক্কর জানান, মানুষ তাদের নিয়ে সমালোচনা করতে ভালোবাসে, যেটা খুবই দুঃখজনক।
    rn 
    rnস্বামীর সঙ্গে বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, আসলে কিছু মানুষ নিজের মনের মতো গল্প বানিয়ে নেন। আমি তাদের খুব বেশি পাত্তা দিই না। আমাদের দিকে গল্পটা কেবল আমার জানা।

    rnrn

    নেহার ভাষ্য, একটা সময় তিনি তার পুরো ধ্যান জ্ঞান পরিবার ও স্বামীকে দিয়েছিলেন। তবে এখন কাজে ফিরেছেন পুরোদমে। সেদিকে মন দিতে চান।
    rn 
    rnশেষে এ গায়িকা জানান, আমার স্বামীকে আমি এখন আমার একটা সময়ের বড় অংশ দেওয়ার চেষ্টা করি। তবে যেহেতু আমাদের বিয়ে তিন বছর পেরিয়ে গিয়েছি, তাই ফের কাজেই মনযোগ দিতে চাইছি।

    rnrn

    নেহা ও রোহানের দেখা হয় চণ্ডীগড়ে। প্রথম দেখাতেই প্রেমে পড়েন এই তারকা যুগল। নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহান পেশায় গায়ক। তাকে মনে ধরে যায় গায়িকার। এরপর প্রেমকে পরিণয়ে রূপ দেন। ২০২০ সালের ২৪ অক্টোবর ধুমধাম আয়োজনে মালাবদল করেন তারা।

    অনলাইন ডেস্ক

  • বিচ্ছেদ ঘোষণার পর এবার নতুন চুক্তিতে মাহি

    ঢাকাই সিনেমার অগ্নিকন্যা মাহিয়া মাহি সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। মাতৃত্বকালীন অবসর নেওয়ায় অভিনয়ে না ফিরলেও রাজনীতিতে সরব হন এ সুন্দরী। ব্যস্ত ছিলেন একমাত্র সন্তান ফারিশকে নিয়েও। তার সন্তানের বয়স এক বছর ছুঁই ছুঁই। এদিকে সন্তানকে দেখাশোনার পাশাপাশি কাজে মনোযোগী হচ্ছেন মাহি। 

    সম্প্রতি একটি বেবিফুড ব্র্যান্ড জাফরিনস হোম মেইড ফুডের সঙ্গে যুক্ত হয়েছেন মাহি। অপু বিশ্বাসের এবি ক্যাফেতে বসে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তিনি। এ সময় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রমোটার বারিশ হক ও প্রতিষ্ঠানটির কর্ণধার নুজহাত তাবাসসুম জাফরিন উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন:

    জাফরিনস হোম মেইড ফুড নিয়ে মাহি বলেন, ‘এই খাবারগুলো ইজি টু মেইক, ২ থেকে ৫ মিনিটে চটজলদি তৈরি করা যায়। ভ্রমণ করার সময়ে সহজভাবে বহন করা যায়। বেড়াতে গিয়েও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কোনো চিন্তা নেই। আমি যেহেতু শুটিং নিয়ে ব্যস্ত থাকি, আমার জন্য এই ঝটপট পুষ্টিকর খাবারগুলো লাইফ সেভার। এখানে ৬ মাস থেকে শুরু করে সব বয়সি শিশুর জন্য খাবার আছে।’

    মাহি বর্তমানে ছেলে ফারিশ সরকারকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন। ছেলের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করছেন। তা ছাড়া ফেসবুক রিলে সাজগোজের ভিডিও, অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে মাহিকে।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ ঘোষণার এক সপ্তাহের মধ্যে রহস্যময় স্ট্যাটাস মাহির

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির সময়টা ভালো যাচ্ছে না। রাজনীতি মাঠে ব্যর্থতার পর এবার বিচ্ছেদের খবর দিয়ে আরেকটি কষ্টের অধ্যায় শুরু করলেন তিনি। এক ভিডিওবার্তায় বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। সেই বার্তার প্রায় এক সপ্তাহ পর তিনি নিজের একাকিত্বের কথা জানালেন।

    বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় নিজের ফেসবুকে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘একা একা লাগে।’

    এর আগে গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ৮ মিনিটের বেশি সময়ের একটি ভিডিওতে তিনি জানান, কিছু দিন হলো তারা আলাদা থাকছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

    আরও পড়ুন: 

    তিনি বলেন, ‘আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য ‘না’। সে খুব ভালো একজন মানুষ। খুবই পরোপকারী একজন মানুষ। খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি। সে আমার অনেক যত্ন নিয়েছে, আমারও অনেক টেক কেয়ার করেছে, আমার পুরো পরিবারের মানুষকে সম্মান করেছে। যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।’

    ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি তার দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে।

    আরও পড়ুন: 

    সেই ভিডিওবার্তায় ছেলে ফারিশকে নিয়ে অভিনেত্রী বলেন, আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্টস করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্টস করবেন না, সে যেমনি হোক না কেন দেখতে।

    এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিয়ের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। তার আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

    অনলাইন ডেস্ক

  • মাহির বিচ্ছেদ, শুভ কাজ দ্রুত সারতে চান প্রথম স্বামী

    স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। মাহির সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুও অবগত প্রাক্তনের বিচ্ছেদ সম্পর্কে। 

    rnrn

    তবে এ বিষয়ে অপু বলেন, এখন তো আমার এখানে কিছু করার নেই। তবে আমি দ্রুত শুভ কাজ সম্পন্ন করতে চাই।

    rnrn

    জানা গেছে, ভালোবেসে বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু ও মাহি। বেশ সুখেই কাটছিল তাদের সংসার; কিন্তু বিয়ের পাঁচ বছরের মাথায় হঠাৎই বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি।  

    rnrn

    মাহির বিচ্ছেদের খবরে তার সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপু বলেন, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। তবে আমি নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি। খুব দ্রুতই বিয়ে করব। সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নই আসে না। পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব। আমি মনে করি পারিবারিকভাবেই ভালো। পরিবার মেয়ে খুঁজছে। এখন মেয়ে যত দ্রুত পাওয়া যায়, পেলেই বিয়ে। আমিও দ্রুত শুভ কাজটি সম্পন্ন করতে চাই।

    rnrn

    উল্লেখ্য, ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। সেই সংসারও ভাঙতে চলেছে বিয়ের আড়াই বছরের মাথায়।

    বিনোদন প্রতিবেদন

  • রাকিবের সঙ্গে মাহির বিচ্ছেদ! (ভিডিও)

    কান্নাজড়িত কণ্ঠে বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি।

    rnrn

    শুক্রবার রাতে ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের সংসার ভাঙনের খবর নিশ্চিত করেন এ নায়িকা নিজেই।

    rnrn

    ভিডিওর শুরুতে মাহি বলেন, আজকে এ রকম একটা ভিডিও করতে হবে সেটা ভাবিনি। তবে মনে হয়েছে সবাইকে বলার সময় হয়েছে। নিজেদের ভালোর জন্যই সবার জানা উচিত। একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না। অনেক দিন ধরে আমরা আলাদা থাকছি।

    rnrn

    ভিডিওবার্তায় মাহি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রাকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।

    rnrn

    এ সময় ছেলের জন্য দোয়া চেয়ে মাহি বলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। ওকে নিয়েও অনেকে বাজে মন্তব্য করেন। সে তো বাচ্চা, বুঝে না। কিন্তু আমি কষ্ট পাই। কোনো বাচ্চাকে নিয়েই আপনারা এমন মন্তব্য করবেন না। বুকটা ফেটে যায় একজন মা হিসেবে কষ্টে। আপনারা আমার ও ফারিশের জন্য দোয়া করবেন।

    rnrn

    ভিডিওর শেষে মাহি বলেন, আমি নতুন করে কাজ শুরু করব। জীবনে আমার অনেক যুদ্ধ। বাচ্চাটা বড় হবে। ওর জন্য অনেক কিছু করার আছে। সবাই দোয়া করবেন, যেন ফারিশকে নিয়ে আমার পথচলা মসৃণ হয়।’

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে পুত্রসন্তান ফারিশ রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এর পরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। এটি রাকিবের দ্বিতীয় সংসার।

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ বিচ্ছেদের খবর এষার!

    সম্পর্ক ভাঙছে ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বড় মেয়ে এষা দেওলের। হিরা ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে ১২ বছরের দাম্পত্যে ছেদ পড়তে চলেছে। বিচ্ছেদের খবরে যৌথ সিলমোহর দিয়েছেন এষা এবং তার স্বামী ভরত। এই খবরে অনুরাগীরাও খানিকটা অবাক হয়েছেন। 

    কারণ এষা আর ভরতের সম্পর্কের ওঠানামা কখনই তেমন প্রকাশ্যে আসেনি। বরং অনেক সাক্ষাৎকারে তাদের দুজনকে একসঙ্গে দেখে যথেষ্ট সুখী দাম্পত্য যাপন করছেন বলেই মনে হয়েছে। শুধু তাই নয়, যখনই এষা ও ভরত পাশাপাশি বসে সাক্ষাৎকার দিয়েছেন, পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দুজনে। 

    একটি সাক্ষাৎকারে এষা বলেছিলেন, ভরতের মতো আবেগপ্রবণ মানুষ আমি কম দেখেছি। এষা জীবনে আসায় তিনি কতটা খুশি সেটাও নিজের মুখেও জানিয়েছিলেন ভরত। সেই সুখী দাম্পত্যের ছবিতে এমন চিড় ধরেছে, সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে অনুরাগীদের।

    ২০১২ সালে এষা ও ভরত বিয়ে করেন। তার আগে তাদের প্রেমের সম্পর্ক বহু দিনের। বিয়ের পর পরিপাটি সংসার ছিল দুজনের। বিয়ের পাঁচ বছরের মাথায় তাদের প্রথম সন্তান রাধ্যা জন্মায়। তার দুবছর পর ঘরে আসে দ্বিতীয় সন্তান মীরা। দুই মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে প়ড়েন এষা। আর তখন থেকেই নাকি একটু একটু করে ভাঙন ধরতে শুরু করে সম্পর্কে। 

    আরও পড়ুন: 

    তবে নিজেদের সম্পর্কের সমীকরণ প্রকাশ্যে আনতেন না দুজনের কেউ। গত বছরের মাঝামাঝি সময় থেকেই সবর্ত্র একা দেখা যায় এষাকে। পাশে ছিলেন না ভরত। তখন থেকেই গুঞ্জন বিচ্ছেদের শোনা যাচ্ছিল।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের দ্বারপ্রান্তে ব্র্যাড পিট-জোলি

    ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন ৮ বছর আগে। এবার বিচ্ছেদের দ্বারপ্রান্তে চলে এসেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ২০১৬ সালে থেকে তাদের আইনি লড়াই চলছে তো চলছেই। 

    সম্প্রতি দুজনেই অবশেষে তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস জমা দিয়েছেন আদালতে। আইনগত বিচ্ছেদের জন্য এটি ছিল চূড়ান্ত পদক্ষেপগুলোর একটি।

    গত দুই বছর ব্র্যাড পিট-জোলির আইনি লড়াইয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। দুজনের কাছেই একাধিকবার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস চাওয়া হলেও সাড়া মেলেনি। অবশেষে তারা জমা দিলেন। ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার ছয় সন্তান। ম্যাডক্স, জাহারা, শিলো, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন বর্তমানে মায়ের সঙ্গেই আছে। সন্তানদের হেফাজত চুক্তি নিয়েও চলছিল আইনি লড়াই।

    সিনেমায় কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। এর পর দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর বিচ্ছেদ হয় তাদের। 

    সূত্র : টিএমজেড

    বিনোদন ডেস্ক