Home / Entertainment / হানিমুনে যে কারণে স্বামীকে ছেড়ে চলে আসেন বলিউড অভিনেত্রী

হানিমুনে যে কারণে স্বামীকে ছেড়ে চলে আসেন বলিউড অভিনেত্রী

বলিউড ছাড়াও কন্নড়, মালয়ালাম, তামিল, তেলেগু, বাংলা, ভোজপুরি— এমনকি ইংরেজি ভাষার ছবিতেও অভিনয় করতে দেখা গেছে রম্ভাকে। ছোটপর্দাতেও কাজ করেছেন তিনি। নববইয়ের দশক থেকে শুরু করে প্রায় তিন দশক অভিনয় করে গেছেন রম্ভা। ২০১০ সালে কানাডার এক ব্যবসায়ী ইন্দ্রকুমার পাঠমনথনকে বিয়ে করেন তিনি।

rnrn

কিন্তু বিয়ের পর রম্ভার মাথায় বাজ ভেঙে পড়ে। হানিমুনে বিদেশে ঘুরতে গিয়েছিলেন রম্ভা ও ইন্দ্রকুমার। ঘুরতে গিয়েই রম্ভা জানতে পারেন যে, ইন্দ্রকুমার আগে থেকেই বিবাহিত ছিলেন। প্রথম স্ত্রীকে বিচ্ছেদ না দিয়েই রম্ভাকে বিয়ে করেন তিনি।

rnrn

সত্যি জানার পর আর ইন্দ্রকুমারের সঙ্গে এক ছাদের তলায় থাকেননি রম্ভা। হানিমুন শেষ না করেই নিজের বাড়িতে ফিরে যান অভিনেত্রী।

rnrn

যত দিন না পর্যন্ত ইন্দ্রকুমার তার প্রথম স্ত্রীকে বিচ্ছেদ দিচ্ছেন, তত দিন রম্ভা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।

rnrn

কানাঘুষা শোনা যায় যে, ইন্দ্রকুমারকে বিচ্ছেদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রম্ভা। কিন্তু অভিনেত্রী পরে এ প্রসঙ্গে জানান যে, ইন্দ্রকুমারকে কোনো দিনই বিচ্ছেদ দিতে চাননি তিনি।

rnrn

বিয়ে করার পর বড়পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন রম্ভা। ছোটপর্দার বিভিন্ন রিয়ালিটি শোয়ে কখনো অতিথি শিল্পী হিসাবে, কখনোবা বিচারকের আসনে দেখা গেছে তাকে।

rnrn

দুই কন্যা ও এক পুত্রসন্তান নিয়ে ব্যস্ত রয়েছেন ৪৬ বছর বয়সি রম্ভা। অভিনয়জগত থেকে দূরে থাকলেও তার অনুরাগীর সংখ্যা কোনো অংশে কমেনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *