Tag: প্রেম

  • জাফর ইকবালের সঙ্গে প্রেম নিয়ে যে তথ্য দিলেন ববিতা

    ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি জাফর ইকবাল-ববিতা। রুপালি পর্দার এই যুগল ক্যারিয়ারে একসঙ্গে প্রায় ৪০টি সিনেমায় অভিনয় করেছেন। দুজনের প্রেম নিয়ে বিনোদনপাড়ায়ও গুঞ্জনের শেষ ছিল না। দীর্ঘদিন পর এবার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন কিংবদন্তি এই চিত্রনায়িকা। 

    প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, তবে কখনোই বিয়ে বা ভবিষ্যৎ নিয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না বলে জানান তিনি। 

    ববিতার ভাষায়, ‘তাকে আমি ভালোবাসতাম, সে-ও আমাকে ভালোবাসত।’ 

    অভিনেত্রী বলেন, ‘একেবারে অল্প বয়সে আমি আর ইকবাল একসঙ্গে ছবিতে অভিনয় করি। একটানা অনেক ছবিতে অভিনয় করেছি। সেই সময় আমার বয়স ছিল ১৫ কি ১৬ বছর। ওই বয়সে কিশোর-কিশোরী মন, যা দেখি সবই ভালো লাগে—এ রকম অবস্থা। জাফর ইকবাল ছিল মোস্ট হ্যান্ডসাম বয়। খুব ভালো গান গাইত। এককথায় সুপার স্মার্ট যাকে বলে সেটাই ছিল সে। একই সঙ্গে খুব ভদ্রও। ওই সময় একসঙ্গে কাজ করতে ভালো লাগত। দর্শকেরাও আমাদের খুব পছন্দ করতে শুরু করল। পত্রপত্রিকাও আমাদের নিয়ে লেখালেখি করতে মজা পেত। আমরাও এসব বেশ এনজয় করতাম। একটা সময় সহকর্মী থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম-ভালোবাসায় সম্পর্ক গড়ায়।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জাফর ইকবালকে তিনি তার সময়ের সবচেয়ে স্মার্ট, সুদর্শন ও ভদ্র অভিনেতা হিসেবে উল্লেখ করেন। শুধু অভিনয় নয়, গান ও গিটার বাজানোর প্রতিও জাফর ইকবালের আগ্রহ অভিনেত্রীকে মুগ্ধ করেছিল বলে জানান তিনি। 

    ববিতা জানান, শুটিংয়ের ফাকে অন্যরা আড্ডা দিলেও ববিতা-ইকবাল প্রায়ই গান গাইতেন। জাফর ইকবাল তাকে গিটার বাজিয়ে ইংরেজি গানও শিখিয়েছিলেন। দর্শকেরাও তাদের জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন। 

    কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে ভুল–বোঝাবুঝি তৈরি হয়। এরপর দুজনই আলাদা আলাদা সহশিল্পীর সঙ্গে সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েন। 

    ববিতা স্পষ্ট করে বলেন, তাদের সম্পর্ক শেষ হয়ে যায়নি, কিন্তু প্রেমের সেই অধ্যায় স্বাভাবিকভাবেই ফিকে হয়ে যায়। তিনি বলেন, ‘প্রেম হলেই তো বিয়ে করতে হয় না।’ 

    আলাউদ্দিন আলীর সুর ও সংগীতে এবং মনিরুজ্জামান মনিরের লেখা ‘সুখে থাকো ও আমার নন্দিনী, হয়ে কারও ঘরণী’ এমন কথার একটি গান গেয়েছিলেন জাফর ইকবাল। কারো কারো মতে, ববিতার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে তাকে উদ্দেশ্য করেই গানটি গেয়েছিলেন এই নায়ক। তবে এই প্রচলিত ধারণাটি পরবর্তীতে ববিতা নিজেই নাকচ করে দেন। তার দাবি, বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন করলে জাফর ইকবাল নিজেই জানিয়েছিলেন, গানের স্রষ্টাদের পরিকল্পনার কারণেই তিনি গানটি গেয়েছিলেন এবং সবার এমন ধারণা তৈরি হয়েছিল। 

    জীবনের শেষ দিকে জাফর ইকবালের সঙ্গে আবারও এক ছবির শুটিংয়ে দেখা হয়েছিল বলে জানান ববিতা। তখন অভিনেতাকে অসুস্থ ও অগোছালো মনে হয়েছিল তার। পরে ক্যানসারে আক্রান্ত হয়ে জাফর ইকবালের মৃত্যুর খবর পান। অসুস্থ জাফর ইকবালকে দেখতে হাসপাতালে যেতে না পারলেও তার মৃত্যুর পর এফডিসিতে শেষবারের মতো সহশিল্পীকে দেখতে গিয়েছিলেন এই অভিনেত্রী।  

    বিনোদন ডেস্ক

  • নতুন প্রেমে পড়েছেন প্রভা?

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে পথচলা শুরু করেন। তিনি মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেলসহ অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করে নিজেকে পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে নাটক ও টেলিফিল্মে নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে ছোটপর্দায় নিজেকে অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 

    সম্প্রতি নেপালে ছুটির আমেজে ঘোরাঘুরি করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ঘোরাঘুরির ফাঁকে তোলা তার কিছু ছবি নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা চলছে। বেলুন হাতে তোলা একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রভা। বেলুনের গায়ে লেখা— ‘আই লাভ ইউ’। 

    কার উদ্দেশে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। কেউ কেউ সামাজিক মাধ্যমে লিখছেন— প্রভার জীবনে কি আবারও প্রেম এলো? তবে সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মেঘ–পাহাড়ের দেশে বৃষ্টির মধ্যে ঘুরছেন প্রভা। সামাজিক মাধ্যমে একের পর এক ঘোরাঘুরির ছবি পোস্ট করছেন তিনি। আয়েশ করে চেয়ারে বসে তোলা ছবিটি পোস্ট করে প্রভা লিখেছেন— পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম।

    পোখারার সারাংকোট মাউন্টেন লজে তোলা ছবিটি পোস্ট করেছেন প্রভা। সেই পোস্টে তিন হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। দেড় শতাধিক মন্তব্য এসেছে সেই ছবিতে। মাহমুদ নামে এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনাকে সুন্দর লাগছে।

    বিনোদন ডেস্ক

  • প্রেম-বিচ্ছেদ নিয়ে যা বললেন বলিউড তারকারা

    প্রেম ও বিচ্ছেদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে নানা সময়ে অকপট হয়েছেন বলিউড তারকারা। তাদের প্রেম-বিচ্ছেদ বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। বিচ্ছেদের পর নিজেদের মানসিক যন্ত্রণা, ভুল বোঝাবুঝি এবং ব্যক্তিগত অভিজ্ঞতার কথা খোলামেলাভাবে শেয়ার করে নেন তারা। 

    গ্ল্যামারের আড়ালে যে তারকারাও সাধারণ মানুষের মতোই ভালোবাসেন, ভাঙেন, কষ্ট পান এবং আবার নতুন করে শুরু করেন— সে কথাই যেন বারবার মনে করিয়ে দেয় কিছু স্মৃতি। আর তাই হয়তো তাদের এই অকপট স্বীকারোক্তি দর্শকদের কাছেও বাস্তব মনে হয়।

    বলিউডের বিনোদন দুনিয়ায় প্রেম যেমন দ্রুত শিরোনামে আসে, ঠিক তেমনই সম্পর্ক ভাঙার খবরও মুহূর্তে ছড়িয়ে পড়ে চারদিকে। তবে বিচ্ছেদের পর অনেকেই মুখ বন্ধ রাখতেই পছন্দ করেন বেশি। আবার কেউ কেউ নিজের কষ্ট, হতাশা থেকে নেওয়া শিক্ষার অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যেই কথা বলেন। তারকাদের এমন কিছু আলোচিত ও বক্তব্য তুলে ধরা হলো—

    তালিকায় নতুন করে উঠে এসেছে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাকুলপ্রিত সিংয়ের নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকুলপ্রিত সিং, সারা আলি খান এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে সম্পর্ক ও প্রতারণা নিয়ে আলোচনা করেন। 

    সেখানে ‘চিটিং’ কোনো পরিস্থিতিতে ক্ষমা করা যায় কিনা, সেই প্রশ্ন উঠতেই রাকুলপ্রিত বলেন, তিনি ব্যক্তিগতভাবে প্রতারণাকে সমর্থন করেন না। জীবন এত বড় যে একটা ভুলের জন্য কাউকে সারাজীবন ক্ষমা না করে থাকা যায় না। যদিও সঙ্গে সঙ্গেই তিনি পরিষ্কার করে দেন, এই মন্তব্য তার ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে জড়িত নয়।

    রাকুলপ্রিত এ মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয় গুঞ্জন। কারণ এর কয়েক দিন আগেই স্বামী জ্যাকি ভগনানি তাদের সম্পর্ককে ‘সিচুয়েশনশিপ’ বলায় নেটদুনিয়ায় নানা জল্পনা তৈরি হয়েছিল। পরে অবশ্য রাকুলপ্রিত ও জ্যাকি দুজনেই মজার ছলে সেই বিতর্ক সামলে নেন।

    তবে বলিউডে সম্পর্ক ভাঙা নিয়ে অকপট হওয়ার ঘটনা নতুন কিছু নয়। অভিনেত্রী  দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা রণবীর কাপুরের সম্পর্ক ও বিচ্ছেদ আজও বলিপাড়ার অন্যতম চর্চিত অধ্যায়। বিচ্ছেদের পর দীপিকা এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, তিনি রণবীরকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন। কারণ অভিনেতা নাকি তার কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু পরে হাতেনাতে প্রতারণার প্রমাণ পান তিনি। দীপিকা বলেন, সেই সম্পর্ক ভাঙা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। তবে সেই অভিজ্ঞতাই তাকে আরও শক্ত মানুষ করে তুলেছে। 

    অন্যদিকে রণবীর কাপুরও নিজের ভুল স্বীকার করতে পিছপা হননি। প্রকাশ্যেই তিনি মেনে নিয়েছিলেন যে অপরিণত মানসিকতা এবং দায়িত্বজ্ঞানহীনতার কারণেই তিনি সম্পর্কে ভুল করেছিলেন। অভিনেতা বলেন, কোনো সম্পর্কে থাকলে প্রতিশ্রুতির মূল্য বোঝা খুব জরুরি।

    এদিকে শহিদ কাপুর ও কারিনা কাপুর খানের সম্পর্কও একসময়ে ছিল বলিউডের ‘হট টপিক’। পাঁচ বছরের সম্পর্ক ভাঙার পর শহিদ বলেন, সময়টা তার কাছে অত্যন্ত কঠিন ছিল। ব্যক্তিগত অনুভূতি আর পেশাদার জীবনের মধ্যে ভারসাম্য রাখা সহজ ছিল না। 

    অন্যদিকে কারিনা কাপুর এক সাক্ষাৎকারে বলেন, ভাগ্যের নিজস্ব পরিকল্পনা থাকে। ‘জব উই মেট’ সিনেমার সময়ে তাদের সম্পর্ক ভাঙলেও সেই অভিজ্ঞতা থেকেই নাকি তৈরি হয়েছে সিনেমার আবেগ।

    রণবীর সিং ও আনুশকা শর্মার সম্পর্কও খুব বেশি দিন টেকেনি। কিন্তু বিচ্ছেদের পরও দুজনের মধ্যে তিক্ততা দেখা যায়নি। ‘দিল ধড়কনে দো’ সিনেমার সময়ে রণবীর বলেছিলেন— আনুশকা শর্মা তার জীবনের বিশেষ মানুষ হয়েই থাকবেন। অন্যদিকে আনুশকা শর্মা বলেন, বহুদিন পর দেখা হলেও তাদের বন্ধুত্বের জায়গাটা অটুট ছিল।

    অভিনেতা জন আব্রাহাম ও বিপাশা বসুর দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার খবর একসময়ে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছিল। বিচ্ছেদের পর জন আব্রাহাম বলেন, দুজনের ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে গিয়েছিল। তিনি তখন হয়তো সেই সম্পর্ককে পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। 

    অন্যদিকে বিপাশা বসু বলেন, প্রতারণা ও বিশ্বাসভঙ্গ ক্ষমা করা খুব কঠিন। তাই সেই সম্পর্কের পর আর বন্ধুত্ব সম্ভব নয়।

    অভিনেত্রী শিল্পা শেঠিও সম্পর্ক ভাঙার কষ্ট নিয়ে সরাসরি কথা বলেছিলেন। অক্ষয় কুমারের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী অভিযোগ করেছিলেন, তাকে প্রতারণার মুখে পড়তে হয়েছিল। যদিও তিনি এটাও বলেছিলেন যে, অন্য কোনো নারীকে দোষ দেওয়ার কোনো মানে হয় না। কারণ ভুলটা করেছিলেন তার সঙ্গীই।

    সম্প্রতি সাইফ আলি খানও ব্যক্তিগত জীবন নিয়ে এক পুরোনো ঘটনার কথা প্রকাশ্যে আনেন। অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ের সময় এক প্রবীণ অভিনেতা নাকি তাকে পরামর্শ দিয়েছিলেন বিয়ের খবর গোপন রাখতে। কারণ তাতে নাকি তার জনপ্রিয়তা কমে যেতে পারে। তবে সাইফ সেই পরামর্শ মানেননি। অভিনেতা বলেন, ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই।

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মার্কিন র‌্যাপারের বিচ্ছেদের ঘোষণা

    জনপ্রিয় মার্কিন র‌্যাপার মেগান থি স্ট্যালিয়ন এবং বাস্কেটবল তারকা ক্লে থম্পসনের বহুল আলোচিত প্রেমের সম্পর্কের অবসান ঘটেছে। মেগানের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে। 

    বিচ্ছেদের এই আনুষ্ঠানিক ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন চারদিকে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন তুঙ্গে। 

    মেগান তার প্রতিনিধির মাধ্যমে সংবাদমাধ্যম ‘টিএমজেড’কে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমি ক্লে-র সঙ্গে আমার সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস, সততা এবং সম্মান—এসব বিষয়ে কোনো আপস নেই। যখন এই মূল্যবোধগুলো ক্ষুণ্ণ হয়, তখন আর একসঙ্গে এগিয়ে যাওয়ার কোনো পথ থাকে না। এখন আমি নিজের মানসিক প্রশান্তি ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দিচ্ছি।’

    এদিকে বিবৃতি দেওয়ার ঠিক আগ মুহূর্তে মেগান তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু রহস্যময় এবং সরাসরি অভিযোগ জানিয়ে পোস্ট করেন। 

    সেখানে তিনি ক্লে-র বিরুদ্ধে পরকীয়া বা বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দিয়ে লেখেন, ‘প্রতারণা! আমাকে তোমার পুরো পরিবারের সামনে নিয়ে গিয়ে ঘর-সংসারের নাটক করালে… আর এখন তোমার পা কাঁপছে?’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি ক্ষোভ উগরে দিয়ে আরও লেখেন, ‘বাস্কেটবল সিজন চলাকালীন তোমার ভয়াবহ সব ‘মুড সুইং’ এবং খারাপ আচরণ সহ্য করে আমি তোমার পাশে ছিলাম। আর এখন তুমি জানো না যে তুমি ‘একগামী’ থাকতে পারবে কিনা? আমার এখন একটা লম্বা বিরতি দরকার। বিদায় সবাই।’

    সম্পর্কের শুরু ও ভাঙন 

    ২০২৫ সালের ১৬ জুলাই নিউইয়র্ক সিটিতে মেগানের ‘পিট অ্যান্ড থমাস ফাউন্ডেশন গালা’-তে এই যুগলকে প্রথমবার রেড কার্পেটে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে মেগান ক্লের ভূয়সী প্রশংসাও করেছিলেন।

    ভক্তরা ধারণা করেছিলেন এই বন্ধন বেশ শক্ত, কিন্তু শেষ পর্যন্ত ক্লে-র বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ সেই আশায় জল ঢেলে দিল। 

    তবে এখন পর্যন্ত ক্লে থম্পসনের পক্ষ থেকে এই বিচ্ছেদ বা মেগানের করা অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেখানকার সংবাদমাধ্যমগুলো তার প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর মেলেনি। 

    সূত্র: হাঙ্গামা এক্সপ্রেস 

    বিনোদন ডেস্ক

  • প্রেমজীবন প্রকাশ্যে আনলেন সিডনি সুইনি, প্রেমিক কে?

    দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি করে অবশেষে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন ‘ইউফোরিয়া’ খ্যাত অভিনেত্রী সিডনি সুইনি এবং খ্যাতনামা মিউজিক এক্সিকিউটিভ স্কুটার ব্রাউন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করার মাধ্যমে তারা নিজেদের এই সম্পর্কের বিষয়টি ভক্তদের কাছে নিশ্চিত করেছেন।

    বুধবার (১৫ এপ্রিল) সিডনি সুইনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদাকালো ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, ৪৪ বছর বয়সী স্কুটার ব্রাউন পেছন থেকে সিডনিকে জড়িয়ে ধরে আছেন এবং সিডনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। ছবির সঙ্গে কোনো দীর্ঘ ক্যাপশন না দিলেও এক কোণায় একটি ‘সাদা হার্ট’ (ভালোবাসার চিহ্ন) জুড়ে দিয়েছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।

    ২০২৫ সালের জুন মাসে সিডনি ও স্কুটারের প্রেমের গুঞ্জন প্রথম ডালপালা মেলতে শুরু করে। তবে এতদিন তারা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করতেন।

    উল্লেখ্য, স্কুটার ব্রাউন ইউটিউব থেকে জাস্টিন বিবারকে আবিষ্কার করার জন্য বিশ্বজুড়ে পরিচিত।

    এর আগে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকান অ্যাক্টিভিস্ট ইয়েল কোহেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের ঘরে জ্যাগার, লেভি এবং হার্ট নামে তিন সন্তান রয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে ‘এনিওয়ান বাট ইউ’ তারকা সিডনি সুইনি এর আগে ব্যবসায়ী জোনাথন ডাভিনোর সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন। ২০১৮ সাল থেকে সম্পর্কে থাকার পর ২০২৫ সালের শুরুর দিকে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়।

    এর আগে কসমোপলিটান ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি জানিয়েছিলেন, কেন তিনি নিজের সম্পর্কগুলো জনসমক্ষে আনতে চান না। তিনি বলেছিলেন, ‘আমি প্রায় সাড়ে সাত বছর ধরে একটি সম্পর্কে ছিলাম এবং সেটি নিয়ে কখনোই জনসমক্ষে কথা বলিনি। আমি ব্যক্তিগত বিষয় গোপন রাখতে পছন্দ করি। কারণ আমার মনে হয়, কিছু বিষয় কেবল নিজের জন্য রাখা খুবই গুরুত্বপূর্ণ।’

    তবে স্কুটার ব্রাউনের সঙ্গে এই নতুন ছবি পোস্ট করার মাধ্যমে সিডনি তার সেই দীর্ঘদিনের গোপনীয়তার বলয় থেকে বেরিয়ে আসারই ইঙ্গিত দিলেন বলে মনে করছেন ভক্তরা।

    বিনোদন ডেস্ক

  • শিখরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রীদেবীকন্যা?

    বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর প্রেমিক শিখর পাহাড়িয়াকে নিয়ে কথা বলার সময়ে কোনো রাখঢাক করেন না। তাকে নিয়ে নিজের প্রেমের কথা উজাড় করে দেন অভিনেত্রী। বেশ কয়েক বছর হয়ে গেল, তারা একে অপরকে সম্পর্কে জড়িয়ে আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন জাহ্নবী কাপুর? প্রেমকে যেভাবে দেখেন অভিনেত্রী জানালেন সে কথা। যে কোনো সমস্যা ও দুশ্চিন্তায় প্রেমিকের কাছে অনায়াসেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান বলে জানান জাহ্নবী কাপুর। 

    অভিনেত্রী বলেন, ভালোবাসা আসলে নিরাপত্তার মতো, যেখানে সবচেয়ে স্বচ্ছন্দ ও নিরাপদে থাকা যায়। যখন খুব অসহায় লাগে, তখন ভালোবাসাই সাহায্য করে। এর চেয়ে বড় কিছু হয় না। তিনি বলেন, ও (শিখর) রয়েছে বলেই আমার আর আগের মতো অসহায় লাগে না। ওর উপস্থিতি সব সময়ে আমাকে সাহায্য করেছে।

    তিনি বলেন, শুধুই স্বাচ্ছন্দ্যবোধ নয়; শিখর সঙ্গে থাকলে তার মনে কোনো নিরাপত্তাহীনতা থাকে না। শুধুই শান্তি নয়; ও আমার নিরাপদ স্থলও। ওর সামনে আমি একটা বাচ্চার মতোও থাকতে পারি। আমি আর কারও সঙ্গে এত আনন্দ পাই না। ভালোবাসা খুঁজে পেলে এমনই লাগে। আমার মনে হয়, ভালোবাসা পেলে একেবারে নিজের মতো করে বাঁচা যায় বলেও জানান জাহ্নবী কাপুর।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী বলেন, শিখর তার সব কথা মন দিয়ে শোনেন। তাকে সব সময়ে গুরুত্ব দেন। কোনো বিষয় নিয়েই শিখর তাকে কখনো বাঁকা চোখে দেখেন না কিংবা তির্যক মন্তব্যও করেন না। প্রতিটি কাজে উৎসাহ পান তিনি। তাদের বিয়ে নিয়ে জল্পনাও বারবার উঠে এসেছে বলে জানিয়েছেন জাহ্নবী কাপুর। অভিনেত্রী বলেন, তবে তারা কবে বিয়ে করবেন, এখনো সে বিষয়টি স্পষ্ট নয়।

    উল্লেখ্য, অভিনেত্রী জাহ্নবী কাপুর আলো ঝলমলে বেড়ে ওঠা জীবনে কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন। সেই ছোটবেলা থেকেই মায়ের ওপরই শ্রীদেবীকন্যার সম্পূর্ণ নির্ভরতা ছিল। কিন্তু ২০১৮ সালে তার প্রথম সিনেমা ‘ধড়ক’ মুক্তির আগেই মায়ের মৃত্যু তাকে হঠাৎ করেই পরিণত করে তোলে। জীবনের সেই সময়টি ছিল তার জন্য অত্যন্ত কঠিন— একদিকে শোক, অন্যদিকে নিজের জীবন সামলানোর দায়িত্ব। মায়ের মৃত্যুর পর জীবনের কিছু ক্ষেত্রে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কিছু মানুষকে বিশ্বাস করেছিলেন, যা পরে তার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে সামলে নিতেও সক্ষম হন।

    বিনোদন ডেস্ক

  • প্রেম থেকে প্রতারণার শিকার, যা জানালেন মিনার

    তরুণ সংগীতশিল্পী মিনার রহমান। গেল কিছুদিন ধরেই তার একটি চ্যাটের স্ক্রিনশট নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কানাঘুষা চলছিল। সেখানে দেখা যায়, এই সংগীতশিল্পী একজন নারীকে একের পর এক খুদে বার্তা পাঠাচ্ছেন, কিন্তু তার থেকে কোনো উত্তর আসছে না।

    এরই মাঝে বৃহস্পতিবার (৫ মার্চ) ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে জীবনের প্রথম প্রেমের গল্প ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন মিনার রহমান। যদিও সেই প্রেমের শেষটা সুখকর ছিল না। তবে সেই প্রেমের গল্পই এখন তার জীবনে প্রতারণার স্মৃতি হয়ে আছে।

    মিনার লিখেছেন, জীবনের এই ছোট কিন্তু সত্য গল্পটি কখনো প্রকাশ করবেন—এমনটা তিনি ভাবেননি। কিন্তু বহু বছর পর পবিত্র রমজান মাসের এক নির্জন মধ্যরাতে হঠাৎ মনে হল, গল্পটি সবার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    স্কুলজীবন থেকেই মিনারের সংগীতজীবন শুরু হয়। এসএসসি পরীক্ষার পর প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম ‘ডানপিটে’ (২০০৮)।  অ্যালবামের ‘সাদা’ গানটি সেসময়ে তুমুল জনপ্রিয় হয় এবং অল্প সময়েই মিনার পরিচিতি পান শ্রোতাদের মধ্যে। এর কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। নতুন বন্ধু, নতুন পরিবেশ—সব মিলিয়ে জীবনে রঙিন এক অধ্যায়ের সূচনা হয় তার।

    এ সময় প্রথমবার প্রেমে পড়েন মিনার।  তখন তার বয়স ২০ বছর। এই সংগীতশিল্পী জানান, শুরুতে সম্পর্কটি খুবই সুন্দর ছিল। তবে ধীরে ধীরে রহস্যময় ‘বড় মামা’ নামে একটি কলের কারণে তার সন্দেহ জাগে।

    যতবার তারা শহরের বিভিন্ন জায়গায় দেখা করতেন, মেয়েটির ফোনে প্রায়ই সেই কল আসত। প্রথমে মিনার বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলেন, কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারেন, নম্বরটি ছিল প্রেমিকার সাবেক প্রেমিকের।  এরপর তার প্রথম প্রেমের সমাপ্তি ঘটে।

    মিনার লিখেছেন, ওই ঘটনার পর থেকে ‘বিশ্বাস’ শব্দটি তার কাছে অনেকটা মিথের মতো হয়ে গিয়েছিল। জীবনে তখন নতুন একটি শব্দের সঙ্গে পরিচয় হয়—‘চিট’ বা প্রতারণা। তবে তিনি জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষটিকে ক্ষমা করে দিয়েছেন। যদিও ঘটনাটি ভুলে যাননি তিনি। মিনার বলেন, ‘সে যেখানে থাকুক, ভালো থাকুক—এই কামনাই করি।’

    পাশাপাশি যেন অন্য কেউ জীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি না হয়- সেই প্রত্যাশার কথাও ব্যক্ত করেন এই সংগীতশিল্পী।

    বিনোদন ডেস্ক

  • মেয়ে দেখলেই প্রেমে পড়তাম: শাহিদ কাপুর

    বলিউড অভিনেতা শাহিদ কাপুর বর্তমানে মীরা রাজপুতের সঙ্গে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করলেও, এক সময় নিজের চঞ্চল স্বভাবের প্রেম নিয়ে বেশ খোলামেলা ছিলেন। সম্প্রতি এক পুরোনো সাক্ষাৎকারে অভিনেতার প্রেম, অপরিপক্কতা এবং ‘পরিপক্ক ভালোবাসা’ নিয়ে করা কিছু মন্তব্য পুনরায় আলোচনায় এসেছে।

    সিমু গারেওয়ালের সঙ্গে এক আলাপচারিতায় শাহিদকে প্রশ্ন করা হয়েছিল তিনি কতবার প্রেমে পড়েছেন। প্রশ্নটিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে এই অভিনেতা রসিকতা করে বলেন, ‘এটি একটি কঠিন প্রশ্ন। সত্যি বলতে, তিন বছর বয়স থেকে শুরু করে যখনই কোনো মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি প্রেমে পড়েছি। সেটাই ছিল আমার কাছে প্রকৃত ভালোবাসা।’

    ২০১১ সালে ‘ইন্ডিয়া’স মোস্ট ডিজায়ারেবল’ অনুষ্ঠানে শাহিদ জানিয়েছিলেন, তিনি মাত্র দুবার প্রেমে পড়েছেন। তবে পরবর্তীতে তিনি স্বীকার করেন যে, সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার সংজ্ঞা বদলে যাওয়ায় সেই সংখ্যাটি আসলে আরও বেশি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘সিরিয়াস গ্রোন-আপ লাভ’ বা প্রাপ্তবয়স্কদের গম্ভীর প্রেমের সংজ্ঞা দিতে গিয়ে শাহিদ কিছুটা অনিশ্চয়তা প্রকাশ করেন। তিনি জানান, তার অতীতের সম্পর্কগুলোতে সবসময়ই কেউ না কেউ অপরিপক্ক ছিল। শাহিদের ভাষায়, ‘আমার ক্ষেত্রে এমন (পরিপক্ক প্রেম) এখনো ঘটেনি। আমাদের মধ্যে একজন সবসময়ই ইমম্যাচিউর ছিল। যদি তেমন কিছু ঘটত, তবে সেই সম্পর্ক চিরস্থায়ী হতো।’

    উল্লেখ্য, শাহিদ কাপুর ও মীরা রাজপুত দম্পতির বর্তমানে মিশা ও জেইন নামে দুই সন্তান রয়েছে। বিয়ের পর শাহিদের ব্যক্তিগত জীবনে এক নতুন ও স্থিতিশীল অধ্যায়ের সূচনা হয়েছে বলে অভিনেতাকে প্রায়ই কথা বলতে দেখা যায়।

    এদিকে পেশাদার ক্ষেত্রে শাহিদ কাপুর বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। হুসেন জায়দির ‘মুম্বাই’স মাফিয়া কুইনস’-এর গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ‘ও রোমিও’ সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এটি খ্যাতনামা পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে তার চতুর্থ কাজ। সিনেমাটিতে তৃপ্তি দিমরি, নানা পাটেকর এবং তামান্না ভাটিয়ার মতো তারকারা অভিনয় করেছেন।

    এছাড়া সামনে ‘কবির সিং’খ্যাত এই অভিনেতাকে রাশমিকা মান্দানা এবং কৃতি শ্যাননের বিপরীতে রোমান্টিক কমেডি ‘ককটেল ২’-এ দেখা যাবে।  

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • ধানুশের সঙ্গে বিয়ের আগেই ম্রুণাল ঠাকুরের প্রেম প্রকাশ্যে

    আগামী ১৪ ফেব্রুয়ারি-ভালোবাসা দিবসে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ধানুশ ও বলি অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। যদিও বিয়ে বা প্রেমের বিষয়ে এখন পর্যন্ত তারা কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। এর মাঝে সামাজিক মাধ্যমে চলছে নেটিজেনদের মাঝে তাদের বিয়ের গুঞ্জন। 

    এ তারকা জুটির বিয়ের আলোচনা-সমালোচনার মধ্যেই প্রকাশ্যে এলো ম্রুণাল ঠাকুরের পুরোনো এক প্রেমকাহিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর সাবেক প্রেমিক ভয়ে পালিয়ে গিয়েছিলেন বলে নিজেই জানিয়েছেন ম্রুণাল ঠাকুর। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ছোটপর্দা থেকে বড়পর্দায় তার যাত্রার সময়টি ব্যক্তিগত জীবনের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানান এ অভিনেত্রী। তার তৎকালীন প্রেমিক ছিলেন অত্যন্ত রক্ষণশীল পরিবারের। অভিনেত্রীর ক্যারিয়ার ও ব্যস্ত জীবনের সঙ্গে তাল মেলাতে না পেরে সেই প্রেমিক সম্পর্ক বিচ্ছেদ করেন। ম্রুণাল বলেন, তার সাবেক বলেছিলেন— তোমার এই জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। 

    তবে এ বিচ্ছেদকে এখন ইতিবাচক হিসেবেই দেখছেন ম্রুণাল ঠাকুর।  অভিনেত্রী বলেন, ওই সময় সম্পর্কটি ভেঙে যাওয়া তার জন্য এক প্রকার আশীর্বাদ ছিল। তিনি মনে করেন, তাদের চিন্তাধারার যে অমিল ছিল, তাতে ভবিষ্যতে সন্তানের লালন-পালন নিয়ে আরও বড় ধরনের জটিলতা তৈরি হতে পারত বলেও মনে করেন ম্রুণাল ঠাকুর। 

    বিনোদন ডেস্ক

  • কনসার্ট বিতর্কের পর তারা-বীরের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন

    কয়েকমাস প্রেমের পর বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা বীর পাহাড়িয়া আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বহুল আলোচিত এপি ঢিল্লোঁর মুম্বাই কনসার্ট ঘিরে বিতর্কের কয়েকদিনের মধ্যেই তাদের বিচ্ছেদের বিষয়টি সামনে এল, যা বিনোদন মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

    ফিল্মফেয়ারের এক প্রতিবেদন অনুযায়ী, কনসার্ট বিতর্কের পরপরই এই প্রেমিক যুগলের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়ায়। তবে তারা সুতারিয়া বা বীর পাহাড়িয়া- দুজনের কেউই এখনো পর্যন্ত তাদের বিচ্ছেদের কারণ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। 

    উল্লেখ্য, এর আগে মুম্বাইয়ে এপি ঢিল্লোঁর কনসার্টে একটি ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা ও সমালোচনার সৃষ্টি হয়।  সেই ভিডিওতে মঞ্চে গায়কের সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতা দেখে বীর পাহাড়িয়ার প্রতিক্রিয়াকে দর্শকদের একাংশ অস্বস্তিকর হিসেবে ব্যাখ্যা করলে বিষয়টি আরও আলোচনায় আসে। সেসময়ে এই জল্পনার জবাবে তারা ইনস্টাগ্রামে এসব দাবিকে ‘মিথ্যা আখ্যান’ বলে উল্লেখ করেছিলেন। এছাড়াও ভালোবাসা ও সত্যই শেষ পর্যন্ত জয়ী হয় বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। বীর পাহাড়িয়াও দাবি করেন, ভাইরাল ভিডিওটি কেটে কেটে সম্পাদনা করা হয়েছিল। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই জুটি বরাবরই একে অপরের প্রতি পারস্পরিক সমর্থনের জন্য বলিপাড়ায় পরিচিত ছিল। এর আগে ২০২৫ সালের শুরুতে একাধিক ব্যক্তিগত অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখতে পাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। দ্রুতই তাদের রসায়ন সকলের নজরে আসে এবং ২০২৫ সালের মাঝামাঝি সময়ে একটি ফ্যাশন ইভেন্টে একসঙ্গে শো-স্টপার হিসেবে উপস্থিত হয়ে ও জনসমক্ষে গণেশ চতুর্থী উদযাপনের মাধ্যমে নিজেদের সম্পর্ককে কার্যত আনুষ্ঠানিক রূপ দেন তারা। 

    উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই এই জুটি সম্পূর্ণ ভিন্ন কারণে শিরোনামে এসেছিলেন। এপি ঢিল্লোঁর কনসার্টের মঞ্চে গায়কের সঙ্গে অভিনেত্রী তারা সতারিয়ার একটি ভিডিও ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তখন অবশ্য তারা ও বীর প্রকাশ্যে একে অপরের পাশে দাঁড়িয়ে সব জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। 

    তবে সাম্প্রতিক বিচ্ছেদের খবরে সেই জল্পনা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসা পর্যন্ত তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 

    বিনোদন ডেস্ক