Tag: প্রেম

  • নেইমারের প্রাক্তনের প্রেমে মজেছেন শন মেন্ডেজ

    কানাডিয়ান সংগীতশিল্পী শন মেন্ডেজ এবার তার নতুন প্রেমের খবর প্রকাশ্যে আনলেন। সম্প্রতি এই গায়ককে লস অ্যাঞ্জেলেসে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী ব্রুনা মারকুইজিনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগাভাগি করতে দেখা গেছে। বিষয়টি সংবাদের শিরোনাম হওয়ার পরই মেন্ডেজ তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত করেছেন।  এর মধ্য দিয়ে অবশেষে তাদের সম্পর্ক নিয়ে চলমান কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটল। 

    ই! নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি সুপার শপে কেনাকাটার সময় এই জুটিকে একাধিকবার একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়।  সেখানে তারা দুজনেই ছিলেন স্বাচ্ছন্দ্য ও প্রফুল্ল। কিছু কিছু সময়ে গায়ককে অভিনেত্রীর পেছন থেকে তাকে জড়িয়ে ধরতেও দেখা যায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গত ডিসেম্বরে ‘স্টিচেস’ খ্যাত গায়ক ও ‘ব্লু  বিটল’ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন প্রথম সামনে আসে।  সেসময়ে তাদের একসঙ্গে ব্রাজিলে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। ২০২৩ সালে বিগ ব্রাদার ইউকে–এর প্রাক্তন প্রতিযোগী চার্লি ট্র্যাভার্সের সঙ্গে মেন্ডেজের সম্পর্কের খবর প্রকাশের পর এটিই তার প্রথম প্রকাশ্যে স্বীকৃত প্রেমের সম্পর্ক বলে ধারণা করা হচ্ছে।

    অন্যদিকে, অভিনেত্রী ব্রুনা মারকুইজিন তার অভিনয়ের থেকেও বেশি পরিচিত ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের সঙ্গে সম্পর্কের কারণে। ২০১২ সাল থেকে নেইমারের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ব্রাজিলিয়ান ব্রুনা। ২০১৪ সালে তাদের প্রেমের সম্পর্কে একবার ফাটলও ধরেছিল। তবে সেই ফাটল ধরা প্রেমে ফের জোড়াও লেগে যায়। কিন্তু চারবছর একসঙ্গে থাকার পর তারা ঠিক করেন আলাদা হয়ে যাবেন। ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান।

    বিনোদন ডেস্ক

  • যেখানেই যাচ্ছেন প্রেমিকাকে সঙ্গে রাখছেন আমির খান!

    বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান নিজের ৬০তম জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে নিয়ে আসেন। এই বয়সেও দারুণ রসায়নে মজেছেন তারা। যেখানেই আমির যাচ্ছেন সেখানেই প্রেমিকা সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন। 

    সম্প্রতি ভারতের ক্রিকেটার শেখর ধাওয়ান ও তার কথিত গার্লফ্রেন্ড সোফি শাইনের সঙ্গে এক সুন্দর সন্ধ্যা কাটালেন আমির-গৌরী জুটি। সোফি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন। 

    ছবিতে দেখা যায়, চারজনই ক্যামেরার সামনে মিষ্টি হাসি দিয়ে পোজ দিচ্ছেন।  এতে আমির ও গৌরীকে ক্যাজুয়াল পোশাকে দেখা যায়। সোফি পরেছিলেন একেবারে অল-ব্ল্যাক পোশাক। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুন্দর এক সন্ধ্যা।’

    এই সপ্তাহের শুরুতে প্রেমিকাকে সঙ্গে নিয়ে উপস্থিত হন চীনের ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যালে।  এতে আমির গৌরীর হাত ধরে অনুষ্ঠানে পৌঁছান এবং তারা দুজনেই পড়েছিলেন ভারতের ঐতিহ্যবাহী পোশাক। তাদের সঙ্গে ছিলেন চীনের জনপ্রিয় অভিনেতা শেন তেং এবং মা লি।  পরে সবাই একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন।

    জন্মদিনে গৌরীকে নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়ে আমির বলেছিলেন, ‘আমি এমন একজনকে খুঁজছিলাম, যে দয়ালু, ভদ্র এবং যত্নশীল হবেন।  আর এত কিছুর পর তুমি আমাকেই খুঁজে পেলে?’

    আমির গৌরীকে ২৫ বছর ধরে চিনতেন, যদিও তারা সবসময় যোগাযোগ রাখেননি। মাত্র দুই বছর আগে তারা আবার যোগাযোগ শুরু করেন এবং উভয়েই প্রেমে পড়েন। 

    গৌরীর সঙ্গে প্রেমের প্রসঙ্গে আমির বলেন, ‘আমি এমন কাউকে খুঁজছিলাম যার সঙ্গে শান্ত থাকতে পারব, যে আমাকে মানসিক শান্তি দেবে। আর সেখানেই ছিল গৌরী।’

    গৌরী মুম্বাইয়ের একটি সেলুনের মালিক, তবে বর্তমানে তিনি আমির খানের প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করছেন।

    বিনোদন ডেস্ক

  • পরীমনি-সাদীর সম্পর্কে ফাটল, নেপথ্যে কি সেই গৃহকর্মী?

    ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের খবর বহুদিন ধরেই ছিল ‘ওপেন সিক্রেট’। তাদের ফেসবুক পোস্ট, ভিডিও এবং একসঙ্গে সময় কাটানোর ছবি ভক্তদের সহজেই সে সম্পর্কেরই বার্তা দিত। এমনকি সাদীর মায়ের বানানো বিভিন্ন পিঠার ভিডিও-ও পরীমনি ফেসবুকে পোস্ট করেছিলেন, যেখানে সম্পর্কের ইঙ্গিত ছিল স্পষ্ট।

    তবে এখন গুঞ্জন উঠেছে—তাদের সেই প্রেমে এসেছে ভাঙন। সম্প্রতি দুজনই ফেসবুকে দিয়েছেন রহস্যময় পোস্ট। পরীমনি কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, ‘ব্ল্যাকমেলার’। 

    অন্যদিকে সাদী ফেসুবকে পোস্ট করেছেন তিনটি ডট (…), যেটিকে অনেকে সম্পর্কের ইঙ্গিতপূর্ণ ভাঙন হিসেবেই ব্যাখ্যা করছেন।

    নেটিজেনদের মন্তব্যও তেমনটাই। কেউ লিখেছেন, ‘শেষ পর্যন্ত পরীও ছ্যাঁকা দিয়ে দিল’। আরেকজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করিনি, সাদী ভাই।’

    পরীমনি তার পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখলেও, অনেকে সেই পোস্ট শেয়ার করে সরাসরি সাদীকে ট্যাগ করছেন। কেউ কেউ বলছেন, ‘সাদী নিশ্চয়ই কিছু একটা করেছেন।’

    তবে দুজনের কেউই এখনো পর্যন্ত সম্পর্ক ভাঙার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

    পরীমনির অতীত সম্পর্কের ইতিহাস বেশ আলোচিত। তিনি একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যার মধ্যে একজন পরিচালক ও একজন নায়ক রয়েছেন। সর্বশেষ চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে তার বিবাহিত সম্পর্কের ইতি ঘটে। তাদের এক পুত্রসন্তানও রয়েছে।

    রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমনিকে গায়ক শেখ সাদীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায়। একসঙ্গে ঘোরাঘুরি, সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রশংসা, এমনকি পরীমনির গ্রেফতারি পরোয়ানার সময় সাদীর জামিনদার হওয়া—সব মিলিয়ে তাদের সম্পর্ক ছিল গভীর ও দৃঢ়।

    তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, তাদের সেই প্রেমে এখন চলছে টানাপোড়েন। রয়েছে মান-অভিমান, যা প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে।

    অনেকে মনে করছেন, মান-অভিমান কাটিয়ে তারা আবার একসঙ্গে হতে পারেন। আবার কেউ কেউ বলছেন, সম্পর্কের যে অবস্থান এখন তা থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয়।

    গুঞ্জন রয়েছে, তাদের সম্পর্কের টানাপোড়েনের পেছনে রয়েছে পরীমনির বাসায় অল্প কিছুদিন কাজ করা এক গৃহকর্মীর ভূমিকা। সন্তানের দেখভালে নিয়োজিত সেই কর্মীকে পরীমনি বাসা থেকে বের করে দেন। এরপর ওই গৃহকর্মী পরীমনি ও সাদী সম্পর্কে বিভিন্ন মুখরোচক কথা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন।

    পরীমনির ঘনিষ্ঠজনরা এই অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন। তারা বলেন, এই অপপ্রচারের কারণেই দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এতে তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পরীমনি বর্তমানে সন্তান ও কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে সাদীও তার সংগীতজগতে সক্রিয় রয়েছেন। একসময় তারা একে অপরের ভরসা হয়ে উঠেছিলেন।

    সাদী সম্পর্কে পরীমনি বলেছিলেন, ‘একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

    সাদীও বলেছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করছি। পরীমনির অনেক ইতিবাচক দিক রয়েছে। তিনি বিপদে পাশে থাকেন। সবসময় আমি তার মঙ্গল কামনা করি।’

    যুগান্তর প্রতিবেদন

  • বিয়ে ঠিক হওয়ার পরও কেন ভেঙে যায় শহিদ-কারিনার প্রেম

    বলিউড অভিনেতা শহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেমের রসায়ন একসময় সবার নজড় কাড়ে।  পর্দার পাশাপাশি বাস্তাবেও তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হতো। কিন্তু হঠাৎ করেই ভেঙে যায় তাদের সেই সম্পর্ক। 

    পরবর্তীতে কারিনা বিয়ে করেন সাইফ আলি খানকে, আর শহিদের স্ত্রী হন মীরা রাজপুত। কিন্তু শহিদ-কারিনার এমন গাঢ় সম্পর্ক ভেঙে যাওয়ার কারণটা কী ছিল?

    তাদের প্রথম পরিচয় হয় ২০০৪ সালে ‘ফিদা’ সিনেমার শুটিংয়ে। সে সময় শহিদ সদ্য বিচ্ছেদের পরবর্তী সময়ে ছিলেন এবং কারিনাও হৃতিক রোশনের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন। তাই একে অপরের কাছাকাছি আসতে বেশি সময় লাগেনি। প্রথমদিকে কারিনার মা ববিতা আপত্তি করলেও পরে মেনে নেন মেয়ের পছন্দ। এমনকি কারিনা তার ঘনিষ্ঠদের বলেছিলেন, শহীদকেই তিনি বিয়ে করবেন।

    পরবর্তীতে ‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করতে করতে তাদের প্রেম আরও গভীর হয়।  কারিনাকে পুরোপুরি কব্জা করে ফেলেছিলেন শহিদ। ‘যব উই মেট’ সিনেমায় অভিনয়ের পেছনেও শহিদের অনুরোধই ছিল মূল কারণ। এই সিনেমা বক্স অফিসে দারুণ সাফল্য পায়। তবে যখন সিনেমাটি মুক্তি পায়, তখন কারিনার জীবনে এসেছেন আরেকজন—সাইফ আলি খান।

    ‘যব উই মেট’-এর গীত ও আদিত্যর বিয়ে হলেও বাস্তবে শহিদ ও কারিনার সম্পর্ক তত দিনে ভেঙে গেছে। ‘তাশান’ সিনেমার শুটিংয়ে সাইফ ও কারিনার প্রেমের শুরু। যদিও সিনেমাটি বক্স অফিসে সফল হয়নি।  তবে সেই সময় কারিনা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সাইফের সান্নিধ্যেই তিনি সান্ত্বনা খুঁজে পান।

    তবে শহিদ-কারিনার বিচ্ছেদের আসল কারণ আজও পরিষ্কার নয়। কখনোই দুই তারকা তা প্রকাশ্যে আনেননি। 

    সাম্প্রতিক এক সাক্ষাতকারে কারিনা বলেন, ‘ভাবছিলাম ‘তাশান’ আমার ক্যারিয়ার পাল্টে দেবে, কিন্তু বদলে দিল ‘যব উই মেট’। আর ‘তাশান’ বদলে দিল আমার জীবন।’

    তিনি আরও বলেন, ‘শহিদই বলেছিল, এই চরিত্রটা (গীত) তোমার করা উচিত, দারুণ স্ক্রিপ্ট। ওর কথাতেই সিনেমাটা করেছিলাম। কিন্তু ব্রেকআপ? মনে হয়, সেটাই ছিল নিয়তির লেখা। এই সময়টার মধ্যে অনেক কিছু ঘটে গেছে, আমরা দুজন দুই পথে হেঁটে গেছি।’

    শহীদ একবার বলেছিলেন, তারা দুজন ছিলেন সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষ—একদিকে প্রাণচঞ্চল কারিনা, অন্যদিকে শান্ত ও গম্ভীর শহীদ। সম্পর্ক ভাঙার পর তাদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ প্রায় ছিন্ন হয়ে যায়।

    গুঞ্জন রয়েছে, সাইফ আলি খানের কারণেই শহীদ-কারিনার সম্পর্কে ফাটল ধরে। শহিদকে না জানিয়ে কারিনার সাইফের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছিল বলেও শোনা যায়। পরে বিষয়টি জানার পর শহিদ আর সম্পর্ক রাখতে চাননি।

    তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। অতীতের তিক্ততা পেছনে ফেলে তারা আবার একসঙ্গে কাজ করেছেন ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায়।  যদিও সেখানে তাদের কোনো দৃশ্য একসঙ্গে ছিল না। তবুও প্রমাণ করে, সময় হয়তো ক্ষত মুছে দিতে পারে, কিন্তু স্মৃতি ঠিকই থেকে যায়।

    বিনোদন ডেস্ক

  • ডিভোর্সের একমাস পরই নাটালির নতুন প্রেম!

    বিয়ে বিচ্ছেদ হয়েছে বেশি দিন হয়নি, মাত্র এক মাস! এরই মধ্যে নতুন প্রেমিকের সঙ্গে ডেটিংও শুরু করেছেন ‘ব্ল্যাক সোয়ান’খ্যাত তারকা হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান! 

    সম্প্রতি এমন খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম পিপলস ম্যাগাজিন। স্বামী বেঞ্জামিন মিলেপিডের সঙ্গে ডিভোর্সের পর ৪৩ বছর বয়সি অস্কারজয়ী এ অভিনেত্রী তার প্রেম জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন। প্রেমিকের নাম টাঙ্গুই ডেস্টেবল। ফরাসি সংগীতশিল্পী এবং প্রযোজক তিনি। সংগীত জগতে যিনি ‘টেপার’ নামে পরিচিত। 

    চলতি বছরের ফেব্রুয়ারিতে মিলিপিডের সঙ্গে নাটালির ১১ বছরের দাম্পত্য জীবন আনুষ্ঠানিকভাবে শেষ হয়। অবশ্য বিয়েবিচ্ছেদের আবেদন করেছিলেন তারও আটমাস আগে। 

    নাটালির অভিযোগ, মিলিপিড বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। এ কারণেই তাদের বিচ্ছেদ ঘটে। নাটালি এবং মিলেপিডের প্রথম দেখা হয় ২০১০ সালে ‘ব্ল্যাক সোয়ান’ সিনেমার সেটে। এ সিনেমাটি অভিনেত্রীকে কেবল একাডেমি পুরস্কারই জিতিয়ে দেয়নি বরং ২০১২ সালে তিনি যে পুরুষকে বিয়ে করেছেন তার সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। এরপর তাদের ঘরে আসে দুই সন্তান, ১৩ বছর বয়সি আলেফ এবং ৮ বছর বয়সি আমালিয়া। কিন্তু পারিবারিক জীবনে বেশ অশান্তিতেই ছিলেন বলে জানিয়েছেন নাটালি। যদিও এ অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনকে বেশিরভাগ সময় গোপন রেখেছিলেন। 

    ২০২৪ সালের গোড়ার দিকে ভ্যানিটি ফেয়ারের ৩০তম বার্ষিক হলিউড সংখ্যার জন্য এক সাক্ষাৎকারে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনকে ঘিরে জল্পনা-কল্পনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘খুবই ভয়াবহ এবং এটি কন্টিনিউ করার কোনো ইচ্ছা নেই আমার।’ তখন থেকেই মূলত মিলেপিডের সঙ্গে ডিভোর্সের খবর চাউর হয়। বিচ্ছেদের চূড়ান্ত রায় আসার পর মোটেও দেরি করেননি নাটালি। ডেটিং শুরু করেছেন নতুন প্রেমিকের সঙ্গে। ৭ মার্চ প্যারিসের রাস্তায় ৪৪ বছর বয়সি টাঙ্গুইয়ের সঙ্গে বাহুবন্দি অবস্থায় হাঁটতেও দেখা গেছে তাকে। অবশ্য এ সম্পর্ককে এখনো বন্ধুত্বের পর্যায়েই রেখেছেন বলে নাটালির ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। 

    গত জুনে ইনস্টাগ্রামে এক পোস্টে বন্ধুত্বের মর্যাদা তুলে ধরে তিনি লিখেছেন, ‘বন্ধুত্বের মাঝেই আমি শক্তি খুঁজে পাই। আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, যারা আমাকে বারবার খাদের কিনারা থেকে তুলে এনেছেন।’ মিলেপিডের সঙ্গে দাম্পত্য কলহ এবং বিচ্ছেদের পর নতুন বন্ধু টাঙ্গু তার ক্ষত কতটা সারিয়ে তুলতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।

    শাহনাজ হেনা

  • পরীমনি-সাদীর প্রেম নিয়ে যা বললেন মডেল শ্যামন্তী

    ঢালিউড অভিনেত্রী পরীমনির ব্যক্তিগত জীবন এখন প্রায়ই শিরোনাম হচ্ছে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছিলেন অভিনেত্রী। এরই মধ্যে তার সঙ্গে সংগীতশিল্পী শেখ সাদীর নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, পরীমনি আবারও প্রেমে পড়েছেন। তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে। 

    সম্প্রতি ভালোবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করে নতুন প্রেমের চর্চায় জড়িয়ে যান পরীমনি। যেখানে অনুরাগীরা অভিনেত্রীর সেই ভালোবাসার মানুষটিকে তরুণ গায়ক শেখ সাদীকে অনুমান করছেন।

    এদিকে শোবিজ অঙ্গনে পরীমনি ও সাদীর প্রেমের গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই চলছে। বিষয়টি নিয়ে যেন আরও আলোচনা বেড়ে চলছে, যেখানে সেই ভালোবাসার মানুষটির সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায় পরীমনিকে। আর তখনই বিষয়টি নিয়ে মন্তব্য করতে দেখা যায় ছোটপর্দার পরিচিত মুখ ও মডেল শ্যামন্তী সৌমীকে। 

    এই অভিনেত্রী আবার শেখ সাদীর বেশ ঘনিষ্ঠজন। তাই সাদী ও পরীর সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। শ্যামন্তী আদতে পরীমনির সঙ্গে সাদীর এই রসায়নকে প্রেম গুঞ্জন বলেই মনে করছেন। তবে সেটি গুঞ্জন হতো না, যদি সাদী অভিনেত্রী শ্যামন্তীকে কিছু বলতেন এ নিয়ে। তাই অনিশ্চিত হয়ে তেমন কিছু বলতে অপারগতা প্রকাশ করেন শ্যামন্তী।

    এর পরও অভিনেত্রী বলেন, শেখ সাদী আর পরীমনির প্রেম চলছে, এ গুঞ্জন আমিও শুনেছি। যদি এ বিষয়ে সাদীর মুখ থেকে কিছু শুনতে পারতাম, যে সে ডেট করছে, তাহলে একটা কথা ছিল। আমি যেহেতু শুনিনি, তাই আমি কিছু বলতে পারছি না।

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর ঢালিউড অভিনেত্রী পরীমনি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। এরপর একাকী জীবনে অভিনেত্রী পরীমনি। 

    বিনোদন ডেস্ক

  • আবার প্রেমে পড়েছেন পরীমনি

    ঘটনা ২০২১ সালের ১৭ অক্টোবর। ঢালিউড অভিনেত্রী পরীমনি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। 

    বর্তমানে পরীমনি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন। এরই মধ্যে তার সঙ্গে সংগীতশিল্পী শেখ সাদীর নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, পরীমনি আবারও প্রেমে পড়েছেন। তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে ‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে দেখা মিলল অভিনেত্রীর। 

    পরীমনি নিজেই সেই ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। যার ক্যাপশনে ০৫-০৩-২৫ তারিখ উল্লেখ করে পায়রার ইমোজি দিয়ে অভিনেত্রী লিখেছেন— প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে….. ?️। পরীমনি আরও বলেছেন, আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…….?।

    সামাজিক মাধ্যমে আবার বসন্তের বাতাস বইছে অভিনেত্রীর মনে। যদিও ভালোবাসার মানুষকে এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল তার হাতটাই দেখা গেছে। 

    যেই হাতে আবার ভালোবাসার দাগও যেন স্পষ্ট। অনেকেই পরীমনির পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করেছেন। কেউ কেউ আবার নিজেকেই পরীমনির ভালোবাসার মানুষ বলে দাবি করেছেন। 

    অভিনেত্রী নিজেও বিষয়গুলো বেশ উপভোগ করছেন। ভক্তদের বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন। 

    বিনোদন ডেস্ক

  • ছ্যাঁকা কেবল তো শুরু, সারাজীবনই দেব: পরীমনি

    তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জনের আলোচনায় নতুন করে ‘ঘি ঢাললেন’ ঢালিউড অভিনেত্রী পরীমনি। ছ্যাঁকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নায়িকা। 

    গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’। এই গানটি পরীমনি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। সেই সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনও দিয়েছেন। 

    অভিনেত্রীর সেই ফেসবুক পোস্টে এক নেটিজেন লিখেছেন—এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। সেই মন্তব্যের উত্তরে পরীমনি লিখেছেন— কেবল তো শুরু, সারাজীবনই দেব। 

    পরীমনির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদী। এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমনি, তা মন্তব্যে বোঝা গেছে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন— ‘লাল লাগবে আমার।’

    সম্প্রতি পরীমনির মামলায় গায়ক শেখ সাদী জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন। এর আগে ‘ললনা’ শিরোনামের একটি গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। তারপর থেকেই নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • নতুন বছরে নতুন প্রেমে মজেছেন মিমি!

    টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা মিমি চক্রবর্তী। কাজের ফাঁকে রাজনীতিতেও সরব এই অভিনেত্রী। সবকিছু নিয়ে প্রকাশ্যে কথা বললেও প্রেমজীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ নায়িকার।

    একটা সময় মিমির প্রেম জীবন নিয়ে চর্চা হয়েছে বিস্তর। এমনকি গত কয়েক বছর ধরেই নিজেকে সিঙ্গেল বলেও দাবি করছেন নায়িকা। তবে এবার ছুটি কাটাতে গিয়ে প্রেমের ইঙ্গিত দিয়ে দিলেন অনেকটাই। সেটি নিয়ে আবার সন্দেহও প্রকাশ করেছেন তার বান্ধবী পার্ণো মিত্র।

    বিভিন্ন সময় একাকী ভ্রমণে যান মিমি। যেখানে যান সেখানকার ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে শেয়ার করেন। এবার মিমি গিয়েছিলেন সমুদ্রের পাড়ে। সেখান থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। সেই ছবিগুলো নিয়েই তৈরি হয়েছে মিমির প্রেমের গুঞ্জন।

    মিমির ছবিগুলো কে তুলে দিল, যদিও ক্রেডিটে কারও নাম লেখেননি তিনি। শুধু ব্যবহার করেছেন একটি লাল হৃদয়ের ইমোজি। আর তা নিয়েই নানান প্রশ্ন জেগে উঠেছে নেটিজেনদের মনে।

    মিমির একটি ছবিতে কমেন্ট করেন পার্ণো মিত্র। সেখানে তিনি লেখেন, ‘কৃতজ্ঞতা স্বীকার হৃদয়ের চিহ্ন? হুমম!’ যদিও পার্ণোকে পালটা উত্তর দেননি মিমি।

    বিনোদন ডেস্ক

  • ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন কুবরা

    বিয়ের পিঁড়িতে বসছেন পাকিস্তানের প্রখ্যাত অভিনেত্রী কুবরা খান। ফেব্রুয়ারিতেই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানান কুবরা নিজেই। খবর জিও নিউজের।

    পাকিস্তানি গণমাধ্যমটি বলছে, সাং-ই-মার মার দিয়ে টেলিভিশনে পা দেন কুবরা খান। এরও কয়েক বছর আগে ‘না মালুম আপরাধ’ দিয়ে বড়পর্দায় হাজির হন যুক্তরাজ্য ও পাকিস্তানের দ্বৈত নাগরিক কুবরা। অভিনয় ও মায়াবী চেহারায় সবার মন কেড়ে নিয়েছেন তিনি।

    সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কুবরাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন? জবাবে, তিনি হ্যাঁ উত্তর দেন। কুবরা বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে বিয়ে করছি।’ প্রতিক্রিয়ায় প্রশ্নকারী বলেন, ইনশা আল্লাহ।

    কুবরার সঙ্গে অভিনেতা গোহর রশিদের প্রেম চলছে এবং তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন- বেশ কয়েকদিন আগে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এমনই গুঞ্জন ওঠে। তবে, এই গুঞ্জনের ব্যাপারে কিছুই জানাননি দুজনের কেউই।

    কয়েকদিন আগে গোহর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকেও দেখা যায়। সেই ভিডিওতে ‘মেরি ইয়ার কি সাদি’ নামে হ্যাশট্যাগ ব্যবহার করেন এই অভিনেতা।

    কুবরা ও গোহর একসঙ্গে জুটি বেঁধে কয়েকটি কাজ করেছেন। আর দর্শকরাও বাস্তব জীবনে তাদের একসঙ্গে দেখতে চাই। তবে, কার সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন কুবরা, তা এখনো জানা যায়নি।

    বিনোদন ডেস্ক