Tag: প্রেম

  • কার সঙ্গে ডেটিংয়ে পরিণীতি চোপড়া!

    কিছু দিন আগেই মনের মানুষ খুঁজছেন বলে জানিয়েছিলেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। তখন তিনি বলেছিলেন, আমাকে একটি ছেলে খুঁজে দিন, যাতে আমার ব্যক্তিগত জীবনটা সাজিয়ে নিতে পারি। 

    সন্তানের মা হতেও ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী। বলেন, যেদিন আমি আমার মনের মানুষটিকে খুঁজে পাব, তার প্রেমে পড়ব, আমিও বিয়ে করতে চাই।

    আর এরই মধ্যে সংসদের তরুণতম সংসদ সদস্য ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে দেখা মেলে পরিণীতির। বুধবার রাতে একসঙ্গে ডিনার করার পর বৃহস্পতিবার দুপুরে ফের দুজনকে লাঞ্চ করতে দেখা গেছে। আর এই ঘনঘন ডেট ঘিরেই সরগরম বিনোদন দুনিয়া। তবে কি দুজনের প্রেম চলছে?

    বুধবার রাতে মুম্বাইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁয় দেখা গিয়েছিল পরিণীতি-রাঘবকে। তবে তারা একসঙ্গে আসেননি। রেস্তোরাঁয় একসঙ্গে সময় কাটানোর পর ফেরার সময় তারা ধরা পড়ে যান ফটোগ্রাফারদের ক্যামেরায়। ডিনারের পর লাঞ্চ! বৃহস্পতিবার দুপুরেই ফের একসঙ্গে দেখা যায় তাদের। 

    পর পর দুদিন দুজনকে একান্তে সময় কাটাতে দেখতে পাওয়ার পর স্বাভাবিকভাবেই তাদের প্রেম নিয়ে গুঞ্জন তুঙ্গে। ক্যামেরা দেখেও সরে না গিয়ে তাদের হাসিমুখে পোজ দেওয়া গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে। 

    এর আগে পরিচালক মণীশ শর্মার সঙ্গেও পরিণীতির মন দেওয়া-নেওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু পরে এও শোনা গিয়েছিল তাদের ব্রেকআপ হয়ে গেছে। এবার নতুন সম্পর্কের গুঞ্জন পরিণীতিকে ঘিরে।

    বিনোদন ডেস্ক

  • ‘মরলে সবাইকে নিয়েই মরব’, সুইসাইড নোটে সুশান্তকে টানলেন অভিনেত্রী 

    বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ একটি অসমাপ্ত সুইসাইড নোট লিখে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। বছর দুয়েক আগে, পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। তখন থেকেই একাধিকবার শিরোনামে উঠে এসেছেন তিনি। 

    rnrn

    এবার ইনস্টাগ্রামে হাতে লেখা একটি অসমাপ্ত সুইসাইড নোটের ছবি পোস্ট করেন পায়েল। পাশাপাশি প্রশ্ন করেন, আচমকা মৃত্যু হলে দায়ী থাকবেন কে? এইটুকু লেখার পর আর কিছু লিখতে চাইছিলেন কিনা, বোঝা যাচ্ছে না। সেই থেকেই তৈরি হয়েছে ধোঁয়াশা।

    rnrn

    পায়েল ওই চিঠিতে লেখেন, ‘আমি পায়েল ঘোষ, যদি আমি আত্মহত্যা করি, কিংবা আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে কে?’

    rnrn

    অভিনেত্রী এ ধরনের হেঁয়ালিপূর্ণ লেখা লিখে একটি ছোট্ট চিরকুটের ছবি তুলে পোস্ট করেন। সেই দেখেই অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ তো তাকে মনোবিদের পরামর্শ নেওয়ারও উপদেশ দেন। অভিনেত্রীর এমন পোস্টের সন্ধান পায় মুম্বাই পুলিশ। 

    rnrn

    পায়েল পুনরায় একটি পোস্ট দিয়ে লেখেন, ‘ওশিওয়ারা থানার পুলিশ এসেছিল আমার খোঁজ নিতে। আমার চিকিৎসকের সঙ্গেই কথা বলেছেন। আমি সুশান্ত (সিংহ রাজপুত) নই, মরলে সবাইকে ফাঁসিয়ে মরব।’ 

    rnrn

    অভিনেত্রী এখানে সুশান্ত সিংহ রাজপুতের প্রসঙ্গ টেনে খানিকটা প্রচ্ছন্ন হুমকি দেন। তবে কার বা কাদের উদ্দেশে তার এই পোস্ট, তা জানাননি পায়েল।

    বিনোদন ডেস্ক

  • নতুন করে কার প্রেমে পড়লেন পরীমনি?

    বছরের শুরুতেই স্বামী শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের অবনতির কথা জানান পরীমনি। বছর শুরুর দিনগুলোতে ঝড়ঝাপটা কম যায়নি তার। একটা সময় বিবাহ বিচ্ছেদের কথাও ঘোষণা করেন অভিনেত্রী। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে রাজের সঙ্গেই ফের সংসার করছেন পরী। একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে চলছে রাজ-পরীমনির সংসার। 

    rnrn

    সবসময় বিভিন্ন কারণে আলোচনায় আসেন পরীমনি। তাই আবারও খবরের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী। জানালেন তিনি নতুন করে প্রেমে পড়েছেন। তবে সেটা তার স্বামী শরিফুল নয়। 

    rnrn

    কোনো আড়াল বা রাখঢাক নয়। বরাবরের মতো এবারও প্রকাশ্যে জানিয়ে দিলেন তিনি প্রেমে পড়েছেন। আর যার প্রেমে তিনি পড়েছেন  তিনি হলেন অভিনেতা মাহফুজ আহমদ।

    rnrn

    পরীমণি তার সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতাকে নিয়ে লেখেন, ‘কী রোম্যান্টিক লুক। প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।’

    rnrn

    ঘটনা হলো সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা ছবির গান মেঘের নৌকা মুক্তি পেয়েছে। আর এই ছবিতে নায়কের ভূমিকায় আছেন মাহফুজ। সেটিতে তার চরিত্রের নাম মনা। ফলে পরীমণি যে প্রহেলিকা ছবির নায়কের রূপে মজেছেন সেটা স্পষ্ট।

    rnrn

    তিনি তার পোস্টে আরও লেখেন, ‘কী সুন্দর মিষ্টি একটা গান! যেমন সুন্দর গানের কথা, সুর, গায়কি, লোকেশন আর শিল্পীরা। কিন্তু এত সব সুন্দরের মাঝে আমার চোখ আটকে রইল মনার দিকে। মানে মাহফুজ় আহমেদ। কী রোম্যান্টিক লুক! জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।’

    rnrn

    চয়নিকা চৌধুরীর এই ছবিতে মাহফুজের বিপরীতে দেখা যাবে শবনম বুবলিকে। তবে পরীমনি যে কেবলই মাহফুজের প্রশংসা করেছেন সেটা নয়। তিনি একই সঙ্গে পরিচালকের প্রশংসাও করেন। 

    rnrn

    লেখেন, ‘চয়নিকা চৌধুরী, তুমি সত্যিই অসাধারণ। এমন করে প্রেমটা তুমি পর্দায় তোলো, তার আরও একটা উদাহরণ হয়ে রইল। আমার গর্ব হয় তোমার জন্যে। আমরা নিশ্চয়ই গর্ব করে বলতে পারি, আমাদের একজন চয়নিকা চৌধুরী আছেন।’

    বিনোদন ডেস্ক

  • সিঙ্গেল থাকার কারণ জানালেন মিমি

    টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর সমসাময়িক অনেক নায়িকাই সংসার পেতে ফেলেছেন। কেউ আবার মাও হয়ে গেছেন। অথচ তিনি এখনো সঙ্গীহীন। তবে সিঙ্গেল থাকার কারণও জানালেন তিনি। 

    rnrn

    মিমি বলেন, বন্ধুরা, আমি খুঁজে বের করেছি, কেন এখনো আমি সিঙ্গেল। বুঝতে পারলাম, সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে, যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনো আমার জীবনে কেউ আসেনি।

    rnrn

    রিল ভিডিওর মাধ্যমেই মনের কথা মুখে এনে ফেললেন নায়িকা। ইনস্টাগ্রামের রিল পোস্টে একটি নতুন রিল পোস্ট করেন নায়িকা। পুরোই রসিকতার ছলে এই রিল বানানো।

    rnrn

    এর আগে মিমির প্রেম নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও কয়েক বছর হলো নায়িকার জীবনে শুধুই কাজ। 

    rnrn

    আনন্দবাজার অনলাইনকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, তিনি কাজ ছাড়া বাকি সময় পুরোটাই পরিবারের সঙ্গে, পোষ্যদের সঙ্গে কাটান। খুব বেশি বাইরেও যান না, পার্টি করেন না। 

    rnrn

    প্রসঙ্গত, আগামীতে মিমিকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পূজার ছবি ‘রক্তবীজ’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে। থ্রিলারধর্মী এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম জুটিতে দেখা যাবে তাকে।

    বিনোদন ডেস্ক

  • শামীমের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন অহনা

    জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিসেবেই পরিচিত অহনা রহমান। নাটকের অভিনয়ে বেশি দেখা গেলেও সিনেমায়ও তার কাজের অভিজ্ঞতা আছে। 

    rnrn

    তিন বছর কাজে বিরতি দিয়ে গত আগস্ট থেকে ফিরেছেন এই অভিনেত্রী। সম্প্রতি আরেক জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে অহনার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। 

    rnrn

    ফেসবুকে অনেকটা ঘনঘনই অহনাকে নিয়ে বিভিন্ন ছবি শেয়ার করছেন শামীম। ভালোবাসা দিবসে শামীমের ফেসবুকে পোস্ট করা রোমান্টিক ছবিতেও একসঙ্গে দেখা গেছে দু’জনকে।  

    rnrn

    এ বিষয়ে জানতে চাইলে একটি গণমাধ্যমকে অহনা বলেন, সম্পর্ক তো থাকতেই পারে। শুধু শামীম নয়, আলভী, রাশেদ সীমান্তের সঙ্গেও তো আমার সম্পর্ক আছে। এ সম্পর্ক কাজের জায়গায়। কিন্তু শামীমের সঙ্গে কী সম্পর্ক আছে, এটা নিয়ে অনেকে কী ভাবছে—এ পারসোনাল বিষয় নিয়ে কথা বলতে চাইছি না।

    rnrn

    শামীমের ফেসবুকে পোস্ট করা বিভিন্ন রোমান্টিক ছবিতে একসঙ্গে দেখা যাওয়ার বিষয়ে অহনা বলেন, আমরা একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের জুটির অভিনয় ভালোভাবে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এখন কাজ করে যেতে চাই। আর জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো তো আল্লাহ ভালো জানেন। আমার বিয়ে যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে। সেটা শামীম হোক বা এক্স ওয়াই জেড হোক, সেটা আমি এখনোই জানি না। ব্যক্তিগত জীবন  নিয়ে এ মুহূর্তে কিছুই বলতে চাইছি না। সেটা সময় হলেই জানিয়ে দেব। 

    rnrn

    একটি ফটোসুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়াতে অহনার অভিষেক হয়েছিল। পরবর্তীতে তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবে এবং নাটকে অভিনয় শুরু করেন। 

    বিনোদন ডেস্ক

  • প্রেমে পড়েছেন কঙ্গনা!

    অনেক বছর হলো প্রেম থেকে নিজেকে দূরেই রাখেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিশেষ করে হৃতিক রোশনের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকে প্রেম নিয়ে কঙ্গনার এই সিদ্ধান্ত। হঠাৎ প্রেমের স্তুতি গাইলেন অভিনেত্রী, তাও আবার ভালোবাসা দিবসের আগের দিন। তবে কি আবার প্রেমে পড়েছেন কঙ্গনা?

    আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভালোবাসা দিবসের একদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে সদগুরুর একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। ওই ভিডিওতে আধ্যাত্মিক আঙ্গিকে প্রেমের বিষয়ে কথা বলেছেন সদগুরু। তাকে বলতে শোনা যায়, ‘প্রেম অত্যন্ত নিঃস্বার্থভাবে কাউকে চাওয়ার অন্য নাম। নিজের আমিত্ব হারিয়ে অন্য এক মানুষের মাধ্যমে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার নামই প্রেম।’  

    সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা লেখেন— ‘প্রেমে পড়ুন… না পড়লে ওঠার আনন্দ কখনো পাবেন না!’

    কঙ্গনার এমন পোস্ট দেখে অবাক হয়েছেন অনেকেই। যিনি কিনা বিতর্কিত মন্তব্যের জন্য খবরে থাকেন তার গলায় এমন নরম সুর, তা আশা করেননি অনেকেই। তাদের কৌতূহল— ‘তবে কি প্রেম দিবসের আগেই প্রেমে পড়লেন কঙ্গনা?’

    এদিকে সপ্তাহখানেক আগে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের আগে তাদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন কঙ্গনা। লিখেছিলেন— ‘বলিউডের ক্যামেরা-সর্বস্ব প্রেমের যুগে ওদের ভালোবাসা সত্যিই বিরল।’

    বিয়ের পরও নবদম্পতিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কঙ্গনা। বলেছিলেন— ‘ওরা দেখনদারির জন্য প্রেম করেননি।’ তাই তো সব মিলিয়ে প্রেম নিয়ে তার এমন আলাপে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন— তবে কি আবারও প্রেমে পড়েছেন কঙ্গনা।

    বিনোদন ডেস্ক

  • সারা-কার্তিকের প্রেম কি জোড়া লাগছে?

    ২০২০ সালে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মুক্তি পায় ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজ কাল’ ছবিটি। এতে প্রথমবারের মতো জুটি বাঁধেন কার্তিক-সারা। শুটিং করতে গিয়েই একে অপরের কাছে আসেন। তারপর জল গড়ায় ভালোবাসার দোরগোড়ায়।

    rnrn

    কিন্তু ছবিটির বক্স অফিস ব্যর্থতার ন্যায় তাদের ভালোবাসাও ব্যর্থ হয়। প্রেমে বিচ্ছেদ ঘটে দুজনার। ভালোবাসা দিবসের আগে একসঙ্গে দেখা গেল দুজনকে। তবে কি বিভেদ ভুলে আবারো এক হচ্ছেন সাবেক এই প্রেমিক জুটি?

    rnrn

    এর আগে যেমনটা দেখা গেছে বলিউড তারকা কার্তিক আরিয়ান ও সারা আলি খানের বেলাতেও! সদ্য এক ফ্রেমে দেখা গেছে দুই প্রাক্তনকে। সামাজিকমাধ্যমে ভাইরাল সেই ছবি। ছবিতে দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে কথা বলছেন কার্তিক ও সারা। দুজনের মুখেই চওড়া হাসি।

    rnrn

    ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে দুই তারকার সম্পর্ক নিয়ে চর্চাও শুরু হয়ে গেছে। অনেকে বলছেন, সারা ও কার্তিক একে অপরের সঙ্গেই সব থেকে বেশি ভালো লাগে। আবার কারো মন্তব্য, এখনই ওদের বিয়ের সানাই বাজানোর কোনো দরকার নেই।

    rnrn

    প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে কার্তিক অভিনীত ‘শেহজাদা’ ছবিটি। এতে তার বিপরীতে দেখা যাবে কৃতী শ্যাননকে। অন্যদিকে ‘গ্যাসলাইট’ ও ‘ইয়ে ওয়াতান মেরে ওয়াতান’ ছবির শুটিং শেষ করেছেন সারা।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে টাকাওয়ালা প্রেমিক চান শ্রীলেখা

    রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে- ভালোবাসার সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। সবাই তাদের ভালোবাসার মানুষকে ফুল আর উপহারে ভরিয়ে দিচ্ছেন। 

    rnrn

    ঠিক এমন সময়ই ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন- রোজ, চকোলেট কিচ্ছু চাই না, বিশ্বাস কর। পারলে বিশ্বাস ফিরিয়ে দাও ভালোবাসায়।

    rnrn

    ১০ বছর আগে স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শ্রীলেখার। তারপর কি আর প্রেম-বিয়ের কথা ভাবেননি-  এমন প্রশ্নে শ্রীলেখা বলেন, না, ভাবতে পারিনি। পাইওনি তেমন কাউকে। ১০ বছর আলাদা থেকে একা থাকার যেন অভ্যাস হয়ে গিয়েছে। নিজের স্পেসে অন্য কাউকে কতটা আমি বরদাশত করতে পারব, সেটাও আমি জানি না। আমিই তো আমার বস। আমার পোষ্যপ্রেম নিয়েই খুশি।

    rnrn

    প্রেমের সপ্তাহ উদ্যাপন নিয়ে শ্রীলেখার মতে, আমার তো মনে হয় চারিদিক এত হিংসা, নেগেটিভিটিতে ভরে আছে, তাই বারবার মনে হয় প্রতি সপ্তাহই প্রেমের সপ্তাহ হওয়া উচিত। প্রেমে থাকলে মন ভালো থাকে, মানুষ ভালো কাজ করে।  

    rnrn

    প্রেম করলে কেমন মানুষ চান-এমন প্রশ্নে শ্রীলেখা বলেন, আমার এমন মানুষ চাই যাকে দেখতে একটু পদের হবে। মাথায় বুদ্ধি থাকবে। আর হ্যাঁ টাকা থাকতে হবে। সৎপথে উপার্জিত টাকা। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে সেই টাকায় সিনেমা বানানোর মতো অসৎ কাউকে চাই না জীবনে। আমার কোনো দিনই বড়লোক বয়ফ্রেন্ড ছিল না। এমন একজন চাই, যে সৎপথে টাকা উপার্জন করেছে। যার টাকায় আমি সিনেমা তৈরি করব।

    বিনোদন ডেস্ক

  • অক্ষয়ের সঙ্গে টুইঙ্কলের যেভাবে প্রেম শুরু

    বলিউডের তারকাযুগল অক্ষয় কুমার আর টুইঙ্কল খান্না বরাবরই দাবি করে আসেন তারা দুই ভিন্ন মেরুর। তবে তা নিয়েই ২২ বছর একসঙ্গে সংসার করে ফেললেন। এক সময় বলিউডে কাজ করলেও আজ তিনি লাইট ক্যামেরা থেকে অনেক দূরে। বরং লেখিকা হিসেবে নিজের পরিচয় গড়েছেন। সঙ্গে আরেক পরিচয় অবশ্যই অক্ষয় কুমারের স্ত্রী।

    rnrn

    টাইমস অব ইন্ডিয়ার জন্য নিজের সর্বশেষ কলামে টুইঙ্কল লিখেছেন- ‘এক সময় বোর হয়ে গিয়ে (যখন স্মার্টফোনের আবির্ভাব হয়নি, আমি ঘণ্টার পর ঘণ্টা ফিডে এয়ারপোর্ট লুক দেখতে পারতাম না) সহ-অভিনেতার সঙ্গে জগিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম; যার পরিণতি হলো সামান্য বেশি অ্যাথলেটিক জনযুক্ত বাচ্চা।

    rnrn

    টুইঙ্কল এবং অক্ষয় ১৯৯৯ সালে ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ এবং ‘জুলমি’র মতো সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর ২০০১ সালে বিয়ে করেন এবং তাদের সন্তান আরাভ এবং নিতারার জন্ম হয় ২০০২ ও ২০১২ সালে।  টুইঙ্কল প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তার বিয়ে নিয়ে হাস্যকর পোস্ট শেয়ার করে থাকেন।

    rnrn

    গত মাসে তাদের ২২তম বিবাহবার্ষিকীতে এরকমই একটা পোস্ট করেছিলেন টুইঙ্কল। ফাঁস করেন যে, ‘আমাদের পঞ্চম ডেটে আমি ওকে বলেছিলাম, তোমার মতো কাউকে আমি কোনোদিন বিয়ে করব না। পালটা জবাবে ও (অক্ষয়) বলেছিলাম, আমার তো মনে পড়ছে না আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি বলে। এই লাইন শুনে আমি ফিদা হয়ে গিয়েছিলাম। সঙ্গে জুড়েছিলেন- ‘দু দশক পার হয়ে গিয়েছে, আমরা একসঙ্গে একটা জীবন গড়েছি, দুই সন্তানকে মানুষ করেছি। আমাদের পরিবার বড় হয়েছে কাজ, বন্ধুত্ব, পোষ্য, স্বাধীনতা আর স্থিরতায় ভরপুর একটা জীবন।'

    rnrn

    এদিকে আপাতত অক্ষয় কুমারের একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাকে সালমান খানের সঙ্গে নাচতে দেখা গেল। অক্ষয়-ইমরানের সেলফি সিনেমার ম্যায় খিলাড়ি তু আনাড়ি গানে নাচলেন একসঙ্গে। দেখা গেল প্রথমে নাচের হুকস্টেপ সালমানকে শেখালেন অক্ষয়, তারপর নাচলেন একসঙ্গে।

    rnrn

    ২৪ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, ইমরান হাসমি অভিনীত সেলফি। এটির পরিচালনা করেছেন রাজ মেহতা। এটি মালায়লাম ছবি ড্রাইভিং লাইসেন্সের হিন্দি রিমেক।

    rnrn

    অন্যদিকে টুইঙ্কল মিসেস ফানি বোনস নামে আজকাল লেখালিখি করছেন। সঙ্গে ২০১৮ সালে সিনেমা জগতে কামব্যাক করেন টুইঙ্কল খান্না, তবে দ্বিতীয় ইনিংসে অভিনেত্রী নয়, প্রযোজকের ভূমিকায়। আর বাল্কির ‘প্যাডম্যান’-এর প্রোডিউসার ছিলেন টুইঙ্কল, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তার স্বামী অক্ষয় কুমার।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন রাশমিকা

    দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা আর বিজয় দেবারাকোন্ডার প্রেমের গুঞ্জন অনেক দিনের। এবার সেই গুঞ্জনের বিষয় মুখ খুলেন রাশমিকা নিজেই। প্রকাশ্যেই জানিয়ে দিলেন, বিজয়কেই মন দিয়েছেন তিনি।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রাশমিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রাশমিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গেছে তাদের। 

    শোনা যাচ্ছে, বিয়ের পাকা কথা বলতেই নাকি রাশমিকা উড়ে গেছেন দুবাইয়ে। তবে এ নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ রাশমিকা ও বিজয়।

    সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দুবাইয়ে ছুটি কাটাতে আগেই পৌঁছে গিয়েছিলেন বিজয়, তার একদিন পরেই দুবাইয়ে উড়ে যান তিনি।

    দক্ষিণী ছবির অভিনেত্রী রাশমিকা মান্দানা এখন ‘ন্যাশনাল ক্রাশ’। ইতোমধ্য়েই ‘পুষ্পা’ ছবিতে তার ‘স্বামী স্বামী’ নাচ দেখে পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। সেই রাশমিকা এবার পেয়ে গেলেন তার প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে— দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এ অভিনেত্রী। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এ সুন্দরীকে।

    দক্ষিণী ছবির সঙ্গে সঙ্গে বিজয়ের চোখ এখন বলিউডে। অন্যদিকে রাশমিকাকে নিয়েও কাজ করতে চাইছেন বলিউডের বেশ কয়েকজন পরিচালক। আর সে কারণেই নাকি মুম্বাইয়ে একটা ফ্ল্যাট কিনেছেন। নিন্দুকদের কথায়, এ ফ্ল্যাটেই নাকি একসঙ্গে থাকার প্ল্যান রাশমিকা ও বিজয়ের।

    বিনোদন ডেস্ক