Tag: নায়িকা

  • নায়িকাদের কেমন ছেলেকে বিয়ে করা উচিত, জানালেন রচনা 

    ভারতের জনপ্রিয় অভিনেত্রী টেলিভিশন উপস্থাপক ও রাজনীতিবিদ রচনা ব্যানার্জি বলেছেন, আমরা যারা অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছি, বিশেষ করে মেয়েরা, তাদের এমন কাউকে বিয়ে করা উচিত, যারা এই পেশাটাকে বুঝবে।

    rnrn

    ১৯৯১ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতাসহ ভারতের পাঁচটি সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী রচনা ব্যানার্জি। চলতি বছরের জুন থেকে পশ্চিমবঙ্গের হুগলি (লোকসভা কেন্দ্র) সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

    rnrn

    জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেছেন, নায়িকাদের স্বামী যদি অভিনয় পেশার মানুষ হন, খুবই ভালো, না হয় সেই বোধটা থাকা প্রয়োজন। তেমন মানুষের সঙ্গেই সংসারটা করা উচিত। কারণ আমাদের পেশাটা এতটা আলাদা অন্যদের থেকে, সেটা বোঝা, জানা, সেই মানুষটাকেও অনেক ক্ষেত্রে অনেকটা মানিয়ে নিতে হয়। নয়তো পারিবারিক জীবনে সুখি হওয়া খুব মুশলিক।

    rnrn

    টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসঙ্গে রচান ব্যানার্জি বলেছেন, প্রসেনজিতের সঙ্গে আমার কনসার্ট করতে সব থেকে বেশি ভয় লাগে। হাতে অনেকটা সময় নিয়ে বের হতেন তিনি। তার গাড়িতে উঠলে তো রক্ষা নেই। গাড়ি মোটেও ৪০-এর ওপরে উঠবে না। বেশি জোরে গাড়ি চলুক পছন্দ করেন না অভিনেতা। এমন কি তাকে দেখতে যখন অনেক  দর্শকদের সমাগম ঘটে, তখন তিনি রীতিমতো সেখান থেকে লুকিয়ে থাকতেন। তিন ঘণ্টার রাস্তা ৬ ঘণ্টা ধরে যান প্রসেনজিৎ।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে জাজের নায়িকা হওয়ার প্রস্তাব ফেরালেন দীপ্তি

    কোটা সংস্কার আন্দোলন চলাকালে হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বেসরকারি টিভি চ্যানেল প্রচারিত টক শোর ক্লিপ। যেখানে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের রোষানলে পড়তে দেখা যায় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে। অনুষ্ঠানে অতিথির আক্রমণাত্মক আচরণের মুখে দীপ্তির ধৈর্য এবং সহনশীলতা তখন ব্যাপক প্রশংসিত হয়।

    সম্প্রতি আলোচিত এই উপস্থাপিকাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছে দেশের অন্যতম শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি চৌধুরী।

    একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে দীপ্তিকে সিনেমার প্রস্তাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা। কিন্তু এই মুহুর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

    প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের অসংলগ্ন আচরণের জন্য দীপ্তি চৌধুরীর কাছে ক্ষমা চেয়েছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। গত ২৩ আগস্ট ভারতে পালানোর সময় মানিককে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার বিরুদ্ধে সিলেটে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • দেবের নায়িকা ফারিণ

    বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আবারও ওপার বাংলার সিনেমায় নাম লেখালেন। সিনেমার নাম ‘প্রতীক্ষা’। পরিচালনায় আছেন অভিজিৎ। 

    rnrn

    এ সিনেমায় তার বিপরীতে থাকছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব। সেই সঙ্গে থাকছেন ফাটাকেষ্টখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী।

    rnrn

    এর আগে গত বছর অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণের। 

    rnrn

    ফারিণকে অভিনয়ে নেওয়ার প্রসঙ্গে পরিচালক অভিজিৎ গণমাধ্যমকে জানান, দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে খুঁজছিলাম। এরপর ‘তাসনিয়াকে অতনু রায়চৌধুরী নির্বাচন করেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। 

    rnrn

    গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘প্রতীক্ষা’ সিনেমায় ফারিণ-দেবের সঙ্গে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। ছবি শুটিং শুরু হবে নভেম্বর মাসে। সিনেমার বেশিরভাগ শুটিং লন্ডনে হওয়ার কথা রয়েছে। কলকাতাতেও ছবির কিছু অংশ শুটিং হবে। 

    rnrn

    এদিকে সিনেমার কাহিনি নির্মাতা খোলাসা করতে না চাইলেও এ ছবিতে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে। পরিচালক অভিজিৎ জানান, সিনেমার গল্প চূড়ান্ত। এখন শুধু চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। ‘প্রতীক্ষা’র চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। আর প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করছেন অতনু রায়চৌধুরী।

    rnrn

    উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন বাংলার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘কারাগার’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিলেন সেখানে।

    বিনোদন ডেস্ক

  • হাসপাতালে ভর্তি জাহ্নবি, যা বললেন নায়িকার বাবা

    অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের মধ্যমণি ছিলেন, সেখান থেকে সোজা হাসপাতালে নায়িকা জাহ্নবি কাপুর! ভক্তদের জন্য খারাপ খবর, দক্ষিণ মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন শ্রীদেবী কন্যা। 

    rnrn

    জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ার জেরে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন এই বলিউড সুন্দরী। 

    rnrn

    আম্বানিদের বিয়ে বাড়ির ঘোর কাটার আগেই চেন্নাই গিয়েছিলেন এই তরুণ অভিনেত্রী। তার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, মঙ্গলবার চেন্নাই থেকে ফেরার পথে এয়ারপোর্টে কিছু খেয়েছিলেন নায়িকা। বাড়ি ফেরার পর থেকেই অসুস্থবোধ করছিলেন জাহ্নবি। শারীরিক অবস্থা আরও খারাপ হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

    rnrn

    তবে এয়ারপোর্টের সেই খাবারের জেরেই জাহ্নবি ফুড পয়জনিংয়ের শিকার কিনা- তা স্পষ্ট জানা যায়নি। 

    rnrn

    মেয়ের অসুস্থতার খবর স্বীকার করেছেন বনি কাপুরও। প্রযোজক নিজে দু-দিন আগে কলকাতায় হাজির হয়েছিলেন সিসিএলের জয়ের সেলিব্রেশনের অংশ হতে। তবে আচমকা মেয়ে জাহ্নবির অসুস্থ হয়ে পড়ার খবরে মুম্বাই ফিরেছেন তিনি। আপাতর মেয়ের পাশেই রয়েছেন বনি কাপুর। 

    rnrn

    সংবাদমাধ্যমকে তিনি জানান, জাহ্নবি আপতত আগের চেয়ে ভালো আছেন। তবে আরও দু-দিন হয়ত চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখবেন। শুক্রবার কিংবা শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন অভিনেত্রী। 

    rnrn

    এদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জাহ্নবি অভিনীত মিস্টার অ্যান্ড মিসেস মাহি। এ সিনেমায় রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাধেন জাহ্নবি। আগামীতে লাস্যময়ী এই অভিনেত্রীকে দেখা যাবে উলঝ নামের এক সিনেমাতে। যেখানে কূটনীতিবিদের ভূমিকায় অভিনয় করছেন নায়িকা। সুধাংশু সারিয়া পরিচালিত স্পাই থ্রিলার ঘরনার এই সিনেমায় সুহানা ভাটিয়ার চরিত্রে দেখা যাবে তাকে। 

    rnrn

    দেশের সর্বকনিষ্ঠ ডেপুটি হাই কমিশনার হিসাবে কাজে যোগ দেওয়ার পরেই হঠাৎ গায়েব সুহানা। এর পেছনে রয়েছে কোন রহস্য? সেই প্রশ্নের জবাব পেতে অপেক্ষা করতে হবে ২ আগস্ট পর্যন্ত, কেননা ওই দিনেই সিনেমাটি মুক্তি পাবে। সূত্র: হিন্দুস্তান টাইমস 

    বিনোদন ডেস্ক

  • শিক্ষার্থীদের আন্দোলনে পাশে দাঁড়ালেন কলকাতার নায়িকা

    কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ উত্তাল। সাধারণ ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনে হামলা করেছে ছাত্রলীগ ও পুলিশ। তাদের হামলায় এ পর্যন্ত ১০জন মারা গেছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অসংখ্য।

    rnrn

    বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কারের আন্দোলনের খবর পৌঁছে গেছে আন্তর্জাতিক মিডিয়ায়। বিষয়টি নজর কেড়েছে ভারতের অভিনেত্রীদেরও। 

    rnrn

    এ বিষয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনয়শিল্পী স্বস্তিকা মুখার্জী, গায়ক কবির সুমন ও অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি। বাংলাদেশে চলমান এ পরিস্থিতিতে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ালেন কলকাতার নায়িকা দর্শনা বণিক।

    rnrn

    বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে দর্শনা বণিককে রক্তদাতাদের একটি লম্বা তালিকা প্রকাশ করতে দেখা যায়। এক ফেসবুক পোস্টে রক্তদাতাদের বিস্তারিত তথ্য তুলে নায়িকা লিখেছেন, ‘আন্দোলনকারীদের জন্য যদি রক্তের প্রয়োজন হয় যোগাযোগ করবেন।’ ব্রাকেটে উল্লেখ করে দেন ‘শুধুমাত্র ঢাকার জন্য।’

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় বিয়ের বিষয়ে যা বললেন শ্রীলেখা

    পশ্চিমবঙ্গে সিনেমা জগতের এক পরিচিত মুখ শ্রীলেখা মিত্র। বরাবরই ভীষণ স্পষ্টবক্তা বলা যায় তাকে। নিজের ভাবনা চিন্তা নিয়ে কখন লুকোচুরি করতে পছন্দ করেন না এই অভিনেত্রী। 

    সম্প্রতি দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয় শ্রীলেকাকে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি আর বিয়ে করতে চান না। 

    অভিনেত্রীর কথায়, ‘না, আমি দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছি না। এখনো দূর পর্যন্ত এমন কাউকে দেখতে পাইনি যাকে দেখে মনে হতে পারে হ্যাঁ, এই তো সে যার জন্য অপেক্ষা করছি। নিজে নিজে বস হয়ে যাওয়ার পর আর এসব ভালো লাগে না।’

    অভিনেত্রী আরও বলেন, ‘টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি,পাশে শুয়ে কেউ নাক ডাকছে এটা এখন আর সহ্য করতে পারব না। আমি কুকুরদের নিয়ে ভালো আছি। ওদের সঙ্গে শুয়ে থাকি রাজার মতো। পাশে আরেকজনকে নিয়ে শুতে পারব না।’

    শ্রীলেখা জানালেন প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও এখনো সাবেক শ্বশুরবাড়িতে যাতায়াত আছে তার। তাদের সঙ্গে এখনো সুসম্পর্ক বজায় রেখেছেন। 

    তার কথায়, ‘আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। গত ১০ বছর আমরা আমাদের মতো করে নিজেদের আবিষ্কার করেছি। হয়তো ওটুকুই ছিল আমাদের জন্য বরাদ্দ। একে অন্যকে সম্মান দিয়ে ভালোভাবে সিভিল জীবনযাপন করছি, মেয়ে বড় হচ্ছে এটাই তো যথেষ্ট।’

    তথ্যসূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • নব্বইয়ের দশকে বলিউড নায়িকাদের গোপন কথা ফাঁস করলেন মনীষা

    নব্বই দশকের অনেক কথাই ফাঁস করলেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। বলিউডে তার কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সবসময়েই খোলা মনে কথা বলেন এ অভিনেত্রী। সম্প্রতি নব্বইয়ের দশকে বলিউডের হালচাল নিয়ে কথা বলেন তিনি। সেই সঙ্গে অভিনেত্রীদের প্রতি ইন্ডাস্ট্রির মনোভাব কেমন ছিল, সে প্রসঙ্গেও আনন্দবাজার অনলাইনের কাছে তুলে ধরেন মনীষা ।

    rnrn

    তিনি বলেন, সেই সময় অভিনেত্রীরা মদপান করলে, তা গোপন রাখার নির্দেশ দিত। সওদাগরের সময়ে নরম পানীয়ের সঙ্গে ভদকা মিশিয়ে আমাকে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল— মদ্যপান করছি, সেটি কাউকে যেন না জানানো হয়। আমি নরম পানীয় খাচ্ছি, সেটিই বলতে বলা হয়েছিল। 

    rnrn

    মনীষা বলেন, এ বিষয়টি তিনি পরে তার মাকে জানিয়েছিলেন। কিন্তু তার মা সবসময় সত্যি কথা বলার পরামর্শ দেন তাকে।

    rnrn

    মনীষা আরও বলেন, যদি আমি কারও সঙ্গে সম্পর্কে জড়াই, তা হলে আড়াল করব কেন? কেউ আমাকে তার জন্য বিচার করতেই পারেন। কিন্তু আমি আমার নিজের শর্তে বাঁচতে চাই। তিনি বলেন, সেই সময় ইন্ডাস্ট্রিতে নায়কের একাধিক প্রেমিকা থাকা নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে বলতে হতো— ‘না, না আমায় কেউ স্পর্শ করেনি।’ ফলে অনেকেই মনে করতেন যে, অভিনেত্রীদের সঙ্গে সহজেই সম্পর্কে জড়ানো যায়।

    rnrn

    মনীষা বলেন, কোনো অভিনেত্রী যদি তার ব্যক্তিগত জীবনে বেশি মন দিতেন, তা হলে অনেকেই নাকি তাকে ‘অপেশাদার’ বলে মনে করতেন। কারণ ব্যক্তিগত জীবন বা কারও সঙ্গে সম্পর্কে থাকার অর্থ এই নয় যে, আমি কাজের প্রতি সৎ থাকব না। সেই সময় ইন্ডাস্ট্রিতে খুবই সংকীর্ণ মনোভাবের দাপট ছিল বলেই তিনি নিজেকে মেলাতে পারেননি বলে জানান এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • তারকা সন্তানদের নিয়ে আক্ষেপ মৌসুমীর

    ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। একসময় নিয়মিত অভিনয় করলেও এখন খুব একটা দেখা মেলে না এই অভিনেত্রীকে।  তবে এবার শিল্পীদের সন্তান নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মৌসুমী।  

    rnrn

    হলিউড-বলিউডের পাশাপাশি অন্যান্য ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের অনেকের সন্তানেরা সিনেমায় নাম লিখিয়েছেন। তবে বাংলাদেশের চিত্র ভিন্ন। শাবানা, ববিতা, কবরী থেকে শুরু করে জসিম-ফারুক-আলমগীরদের মতো তারকাদের তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও তাদের সন্তানেরা সিনেমায় আসেননি। এমনকি মৌসুমীর সন্তানেরাও আসেননি রুপালি পর্দায়। যা নিয়ে আক্ষেপ মৌসুমীর।

    rnrn

    ভিডিও সাক্ষাৎকারে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই চিত্রনায়িকা। 

    rnrn

    মৌসুমী বলেন, ছেলে সন্তানদের ক্ষেত্রে বাধা না থাকলেও কন্যা সন্তানদের নায়িকা হতে দিতে চাইছেন না শিল্পীরা। সব নায়ক-নায়িকাকে দেখি তাদের ছেলেরা যদি সিনেমা করতে চায়, তাদের ‘না’ করেন না। কিন্তু মেয়ে কখনো যদি নায়িকা হতে চায়, সেটা নিয়ে সবাই একটু অমত পোষণ করেন।

    rnrn

    ‘ভাত দে’ সিনেমায় নজর কেড়েছিলেন নায়ক আলমগীরের মেয়ে শিল্পী আঁখি আলমগীর। যদিও পরে গানে নিয়মিত হলেও অভিনয়ে তাকে পাওয়া যায়নি। 

    rnrn

    এ প্রসঙ্গে মৌসুমী বলেন, আঁখি আলমগীর খুব সম্ভাবনাময় ছিল। তাকে কিন্তু ভাইয়া (আলমগীর) কাজ করতে দেননি। ও (আঁখি আলমগীর) খুবই সুন্দর মিষ্টি দেখতে ছিল। সে সময় একঝাঁক নতুন মুখ আসছিল। কিন্তু আঁখিকে দেওয়া হয়নি। তাকে পেলে আমরা খুব ভালো একজন নায়িকা পেতাম। চম্পা আপার মেয়েও কিন্তু অনেক কিউট। চম্পা আপা তাকে কখনো নায়িকা হতে উৎসাহ দেননি। দেখা যায় যে, আমাদের অনেকেরই মেয়ে আছে, যাদের আগ্রহ থাকার পরও সিনেমায় আসতে দেওয়া হয়নি। অন্যভাবে বড় করা হয়েছে। কেন যেন আর্টিস্ট হওয়ার ব্যাপারে সবার বাধা।

    rnrn

    মৌসুমী বলেন, এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন দোয়েল আপা, তিনি অনেক সময় দিতেন দীঘিকে। আপা আমাকে বলেছিলেন, আমার খুব ইচ্ছা দীঘিকে নায়িকা হিসেবে তৈরি করার। আমি নিজে যা মেইনটেইন করতে পারিনি। আমি বড় জায়গায় যেতে পারতাম। এত সাপোর্ট পেয়েও আমি আমার জায়গাটা ধরে রাখতে পারিনি। এটা আমি দীঘির মধ্যে দেখতে চাই।
    rn 

    বিনোদন ডেস্ক

  • আবারও নিশোর নায়িকা তমা মির্জা

    গত বছর বড় পর্দায় নাম লেখান অভিনেতা আফরান নিশো। প্রথম ছবি ‘সুড়ঙ্গ’ দিয়ে সিনেমায় নিজের অবস্থান সম্পর্কে জানান দেন। 

    rnrn

    এ সিনেমায় নিশোর নায়িকা ছিলেন তমা মির্জা। পরিচালনা করেছেন রায়হান রাফি। সংশ্লিষ্টদের দাবি, সিনেমাটি ব্যবসাসফল হয়েছিল। তবে সে সিনেমার পর অনেকটা আড়ালেই চলে যান নিশো। কিছুদিন আগে দুই সিনেমায় যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন এ নায়ক। 

    rnrn

    তবে ওই দুই সিনেমার নাম কী, পরিচালক কারা হবেন বা কবে শুটিং শুরু হবে তার কিছুই অফিসিয়ালি জানানো হয়নি। এরপর আবার চুপ আফরান নিশো। নিজেকে কেন যেন আড়ালে রাখছেন এ অভিনেতা! 

    rnrn

    অনেকের ধারণা, আড়ালে নয়, নিশো নিজেকে তার নতুন সিনেমার জন্য প্রস্তুত করছেন। তবে একটি সূত্রের খবরে জানা গেছে, চুক্তিবদ্ধ হওয়া নিশোর দুই সিনেমার একটির নাম ‘অসিয়ত’। পরিচালক রায়হান রাফী এটি নির্মাণ করবেন। নায়িকা হিসাবে থাকছেন তমা মির্জা। ইতোমধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। 

    rnrn

    সূত্রের তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। মুক্তি পাবে আগামী রোজার ঈদে। তবে সিনেমা সম্পর্কে এখনো প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

    rnrn

    এদিকে সুড়ঙ্গের পর তমা মির্জাও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন। শিগ্গির নামবেন শুটিংয়ে। তবে এখনই বিস্তারিত বলতে নারাজ। 

    rnrn

    তমা মির্জা বলেন, ‘সুড়ঙ্গ সিনেমার পর অনেক কাজেরই প্রস্তাব এসেছে। অনেক ফিরিয়ে দিয়েছি। কিছু কাজ নিয়ে কথাবার্তা এগিয়েছি। এখন তো প্রোডাকশন হাউজগুলো অনেক বিধিনিষেধ দিয়ে দেয়। তাদের ঘোষণার আগে কিছু বলা যাবে না। সে কারণে চূড়ান্ত হলেও অনেক সময় আমরা অনেক কিছু বলতে পারি না। এ যেমন নতুন দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। 

    rnrn

    এ বছরে রিলিজ হবে কিনা জানি না, তবে মাস দুয়েকের মধ্যে শুটিং শুরু হবে। এর মধ্যে অঞ্জন দত্তের একটা ওয়েবের কাজ শেষ করেছি, যেটা শিগ্গির মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।’

    আনন্দনগর প্রতিবেদক

  • নায়িকাদের বিতর্কিত কর্মকাণ্ড ক্ষুণ্ন হচ্ছে সিনেমার ভাবমূর্তি

    ‘নেই কাজ তো খই ভাজ’-বহুল প্রচলিত এই প্রবাদটি এখন ঢাকাই সিনেমার গুটিকতক নায়িকার জন্য প্রযোজ্য। সম্প্রতি কয়েকজন নায়িকার বিতর্কিত কর্মকাণ্ডে বেশ উত্তাল সিনেমাপাড়া। বইছে সমালোচনার ঝড়। নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি, প্রযোজকের ফ্ল্যাট-গাড়ি ভোগ, সিনেমা থেকে বাদ পড়া, পরিচালককে মারধর- এরকম নানান ঘটনায় উঠে এসেছে নায়িকাদের নাম। তাদের এহেন কর্মকাণ্ডে বিরক্ত ও বিব্রত সিনেমার অগ্রজ শিল্পীরা।

    rnrn

    ঢাকাই সিনেমায় বিদেশি নায়িকার আনাগোনা, বেকার দেশের শিল্পীরা- এমনটা দাবি করে সংশ্লিষ্টরা বলছেন, ‘আমাদের দেশের নায়িকারা বেকার বসে আছেন, এদিকে বিদেশি নায়িকা নিয়ে এসে করানো হচ্ছে সিনেমা। কাজ না থাকায় বেকার মস্তিস্কে শয়তান ভর করে, এমনটাই স্বাভাবিক। কাজ না থাকায় নায়িকারা যে যার মতো করে ইস্যু তৈরি করে আলোচনায় থাকার চেষ্টা করছেন। তাতে করে যে পুরো সিনেমা শিল্প সমালোচিত হচ্ছে, তা তাদের বোধগম্য হচ্ছে না।’ 

    rnrn

    সম্প্রতি নায়িকাকাণ্ডে নাম উঠে এসেছে অপু বিশ্বাস, শবনম বুবলী, মাহিয়া মাহি, ইয়ামিন হক ববির নাম। তাদের কর্মকাণ্ডে সিনেমার শিল্পীদের নিয়ে হাসাহাসি করছে সাধারণ মানুষ। শিল্পীদের কতটা সংবেদনশীল হতে হয় তা হয়তো ভুলেই গেছেন এই শিল্পীরা।

    rnrn

    শাকিব ইস্যুতে ফের দ্বন্দ্বে জড়ালেন অপু-বুবলী
    rnঅপু বিশ্বাস ও শবনম বুবলী- দু’জনেই নিজেদের শাকিব খানের স্ত্রী দাবি করেন। যদিও শাকিব খান তা এখন আর মানতে নারাজ। দু’জনকেই তিনি তালাক দিয়েছেন। অথচ এই শাকিবকে নিয়েই নিজেদের মধ্যে প্রতিনিয়ত চলে তাদের খোঁচাখুঁচি। কে কাকে অপমান করবেন- এ নিয়েই চলে নিত্য প্রতিযোগিতা। 

    rnrn

    এই ঈদেই মুক্তি পায় বুবলীর সিনেমা ‘রিভেঞ্জ’। তবে মুক্তির পর দর্শক খরায় পড়ে সিনেমাটি। নানা অভিযোগে পরিচালক ইকবাল তার পরবর্তী সিনেমা ‘বিট্রে’ থেকে বাদ দেন বুবলীকে। তবে এ প্রসঙ্গে বুবলী তার অবস্থান পরিষ্কার করে জানান, ‘সিনেমা থেকে আমাকে বাদ দেওয়ার কিছু নেই। আমি নিজেই এ সিনেমা থেকে তিন বছর আগে সরে এসেছি। এছাড়াও আমার স্বামীকে (শাকিব খান) নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে আমি তো তাকে এড়িয়ে চলব, এটাই স্বাভাবিক।’

    rnrn

    বুবলীর এমন মন্তব্যে চটলেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আজ বুবলী এতো স্বামী দরদী হয়ে গেল! কিছু দিন আগেও যখন আফরান নিশো (অভিনেতা) শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করলেন, তখন তার এই ভালোবাসা কোথায় ছিল? এখন আত্মরক্ষা করার জন্য শাকিবের নাম ব্যবহার করছে।’

    rnrn

    এক শাকিবকে নিয়ে এই দুই নায়িকার টানাটানি সিনেমাশিল্পের প্রতি মানুষের সম্মানবোধ কমিয়ে দিচ্ছে বলেই বিশিষ্টদের অভিমত।

    rnrn

    প্রযোজকের উপহার নিয়ে সমালোচিত মাহিয়া মাহি
    rnজাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শোবিজে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ প্রকাশ্যে বলেন, মাহিকে তিনি উপহার হিসেবে গাড়ি-ফ্ল্যাট দিয়েছেন। আর তাতেই শুরু হয় গুঞ্জন। 

    rnrn

    এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। সুতরাং ফ্ল্যাট, গাড়ি এগুলো তো অনেক ক্ষুদ্র বিষয়। তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনো কিছু বলব না। আমার কাছে জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি, আজীবন রাখব। আমি যেহেতু সম্মান করি, সেই সম্মানটা আমিও তাদের কাছ থেকে চাইব।’ 

    rnrn

    তবে নায়িকারা যে সিনেমার সম্মানির বাইরেও প্রযোজকের কাছ থেকে আলাদা কিছু উপহার হিসাবে পান, সেটাও প্রকাশ্যে আসায় সমালোচনা চলছে সিনেমা অঙ্গনের মানুষদের নিয়ে।

    rnrn

    নির্মাতাকে মারলেন ববি 
    rnগেল ঈদেই মুক্তি পায় রাশিদ পলাশ নির্মিত সিনেমা ‘ময়ুরাক্ষী’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। সিনেমাটি নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় সেভাবে আলোচনায় আসেনি। আর তাতেই ক্ষুব্ধ নায়িকা। এছাড়াও আরও নানান অভিযোগে নায়িকা হাত তুললেন নির্মাতার গায়ে। যা সিনেমা পাড়ায় সমালোচনার জন্ম দিয়েছে। 

    rnrn

    নায়িকার অভিযোগ, এই সিনেমায় তাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। গল্প পরিবর্তন করা হয়েছে। অনেক দৃশ্য কেটে ফেলা হয়েছে। এছাড়াও আরও নানান অভিযোগ রয়েছে। 

    rnrn

    তবে এ ব্যাপারে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুর সম্পর্ক, তাই এই হাতাহাতির ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই হয়। এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নাই।’ 
    rn 
    rnনায়িকাদের এসব কাণ্ডে সাধারণ দর্শকদের কাছে সিনেমার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেই মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। 

    rnrn

    ক্ষোভ প্রকাশ করে বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘মযূরাক্ষীর ক্ষেত্রে বলব, নির্মাতা ও নায়িকা দুজনেই অপরাধ করেছে। প্রযোজক যদি পরিচালককে টাকা দিয়ে থাকে, আর সে যদি শিল্পীদের না দেয়, তাহলে এটা অপরাধ করেছে। এদিকে শিল্পী পরিচালকের গায়ে হাত তুলেছে এটাও অপরাধ। তাদের এই কর্মকাণ্ডের জন্য সিনেমা শিল্পীদের নিয়ে মানুষ হাসাহাসি করে। তারা সিনেমার ভালো চায় না। যদি তাই চাইতো তাহলে তারা সিনিয়র শিল্পীদের দেখে শিখত। নিজেদের মধ্যে এরকম মারামারি করে লোক হাসাতো না ও সিনেমার শিল্পীদের এভাবে দেশের মানুষের কাছে ছোট করত না।’

    rnrn

    নায়িকাদের এসব বিতর্কিত কর্মকাণ্ড প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চিত্রপরিচালক কাজী হায়াত বলেন, ‘শুধু সিনেমায় নয়, সমাজের প্রত্যেকটি জায়গাতেই অনেক কিছুই হয়। কিন্তু ফোকাস হয় সিনেমা। তবে নায়িকাদের এসব কর্মকাণ্ড সত্যিকার অর্থেই সিনেমার জন্য অমঙ্গলের। সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে।’ 

    rnrn

    এছাড়াও এই কাণ্ডে ক্ষোভ ঝেড়েছেন সিনেমা সংশ্লিষ্ট অনেক নির্মাতা-প্রযোজকসহ সিনিয়র শিল্পীরা। অনেকেই বলছেন, ‘বর্তমান সিনেমার অবস্থা যেমন বাজে, তেমনি শিল্পীদেরও। এখন সিনেমার কাজ কমে গেছে। অনেকেই বেকার বসে আছেন। এখন সিনেমা নিয়ে শিল্পীরা যেমন ভাবেন না, তেমনি তারা নিজেদের নিয়েও ভাবেন না। যদি তারা তাদের মধ্যে শিল্পীর মন মানসিকতা পোষণ করতেন, তাহলে দেশের মানুষের কাছে এই শিল্প তথা শিল্পীদের এভাবে ছোট করতেন না। তাদের এসব কাণ্ডে পুরো দেশ তথা বিশ্বের কাছে আমাদের সিনেমার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

    বিনোদন ডেস্ক