Tag: নায়িকা

  • কবে সন্তানের মা হচ্ছেন মাহি?

    চলচ্চিত্র জগতের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়েছেন নায়িকা মাহিয়া মাহি। উপনির্বাচনে প্রার্থী হতে চেয়েও মনোনয়ন পাননি তিনি। পরে অবশ্য আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষেই প্রচার ও গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। 

    rnrn

    তার কাজের প্রতি আগ্রহ দেখে মাহিকে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সদস্য করতে বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    rnrn

    তবে এসব কিছু করেছেন তিনি অন্তঃসত্ত্বা অবস্থাতেই।  গত ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা মাহি এখন প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায়। সেই দিন সন্নিকটেই। 

    rnrn

    প্রথম সন্তান আগমনের আগে আগে শ্বশুরবাড়ি থেকে উত্তরায় নিজের মায়ের বাড়িতে উঠেছেন মাহি। মাহি বলেন, আমি যে চিকিৎসকের কাছে নিয়মিত শরীর চেকআপ করছি, ইনজেকশন নিচ্ছি, তিনি আমাকে জানিয়েছেন, আড়াই মাসের মধ্যেই সন্তান জন্ম হতে পারে। 

    rnrn

    চিকিৎসকের এমন কথা শুনে দারুণ এক রোমাঞ্চ নিয়ে দিন কাটছে ঢাকাই ছবির এই নায়িকার। মাহি বলেন, শিগগিরই নতুন অতিথি আসছে, এমন খবর শোনার পর পরিবারের সবাই বেশি বেশি যত্ন নিচ্ছে। নিজেও নিজের দিকে সব সময় খেয়াল রাখছি। আমার ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস যেন টের পাচ্ছি, ওর অস্তিত্ব বুঝতে পারছি। মহা আনন্দের দিনের অপেক্ষা যেন আর তর সইছে না। অনাগত সন্তানকে বরণ করে নিতে মায়ের বাড়ি, শ্বশুরবাড়িতে প্রস্তুতিও চলছে।

    rnrn

    এদিকে আগামী ১৭ ফেব্রুয়ারি মাহিয়া মাহির ‘বুবুজান’ ছবিটি মুক্তি পাবে। তার আগে ছবির প্রচারে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন মাহি। তিনি বলেন, শরীর ঠিক থাকলে প্রচারে সব জায়গায় যাব।

    বিনোদন ডেস্ক

  • ভ্রু নাচানো সেই নায়িকা এখন যেমন

    দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র ভ্রু নাচিয়ে ছিলেন বছর চারেক আগে। কেউ কেউ বলে থাকেন চোখ মেরেছিলেন। ওরু আদার লাভ চলচ্চিত্রে চোখ টিপে ইশারা দিয়ে ভাইরাল হয়েছিলেন এই অভিনেত্রী। রাতারাতি ভাইরাল হয়েছিলেন প্রিয়ার সেই ভ্রু নাচানো ভিডিওটি ইনস্টাগ্রাম রিল থেকে শুরু করে ফেসবুক, ইউটিউবসহ সব মাধ্যমে জায়গা করে নিয়েছিল ট্রেন্ডিংয়ে; যা তাকে ২০১৮ সালে গুগলে সর্বাধিক অনুসন্ধানকৃত ব্যক্তিত্বে পরিণত করে।

    প্রিয়ার বর্তমান বয়স ২৩। ভারতের কেরালার ত্রিশূরে ১৯৯৯ সালের ২৮ অক্টোবর জন্ম তার।  বাবা প্রকাশ ওয়েরিয়র একজন কেন্দ্রীয় আবগারি বিভাগের কর্মী এবং মা পৃথা প্রকাশ গৃহিণী।

    স্কুল রোমান্টিক ধরনের এই সিনেমার ট্রেলার ইউটিউবে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ৯৭ মিলিয়ন বার দেখা হয়েছিল। সিনেমার গান ‘মানিক্যায়া মালাড়ায়া পুভি’তে ছিল তার ভ্রু।

    ২০২১ সালে তেলেগু সিনেমায় অভিষেক হয় প্রিয়ার। ‘চেক’ ও ‘ইশক’ নামক দুটি সিনেমায় অভিনয় করেন তিনি। কন্নড় সিনেমায়ও কাজ করেছেন। এছাড়া হিন্দি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি;  যা ২০২৩ সালে মুক্তি পাবে।

    সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সেখানে মাঝে মাঝে বোল্ড ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন।  ইনস্টাগ্রামে সক্রিয় হওয়ার পর মাত্র ৮৩৪ পোস্টে প্রায় ৭৫ লাখ অনুসারী হয়েছে তার।

    ইনস্টাগ্রামে কোনো ছবি পোস্ট করতেই তাতে প্রায় এক লাখের মতো রিঅ্যাকশন পড়ে। এছাড়া শুভাকাঙ্ক্ষীদের মন্তব্য তো রয়েছেই।

    বিনোদন ডেস্ক

  • অভিনয়-রাজনীতি দুটোই চালিয়ে যাব: মাহী

    ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন চেয়েও পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহী। তবে জানিয়েছেন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষে কাজ করবেন। কথা রাখলেন মাহী। 

    rnrn

    জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে চাঁপাইনবাবগঞ্জ-২ শূন্য হওয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহা. জিয়াউর রহমানের জন্য প্রচারণা চালাচ্ছেন এ নায়িকা। নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।

    rnrn

    রাজনীতির কারণে অভিনয় থেকে সাময়িক বিরতিতে থাকলেও নতুন বছরের শুরুতেই ‘অফিসার ইনচার্জ’ নামে একটি সিনেমার শুটিং করেছেন মাহী। এ সিনেমাটি ঈদুল ফিতর উপলক্ষ্যে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া নতুন কোনো সিনেমার কাজ হাতে নেই বলে জানিয়েছেন তিনি। 

    rnrn

    তবে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনায় আছেন। সংসদীয় উপনির্বাচনে মনোনয়ন কিনলেও সমর্থন পাননি। তবু মন খারাপ করেননি। নির্বাচনি প্রচারণায় ব্যস্ত আছেন তিনি। মাঠে-ময়দানে এবং জনসভায় ভোট চাইছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জন্য। গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি গ্রামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় হাজির হন তিনি। সেখানে মঞ্চে বক্তব্য দেন। 

    rnrn

    এদিকে রাজনৈতিক ক্যারিয়ারে মাহীর আপাতত প্রাপ্তি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদ। অন্যদিকে চলতি বছরের শেষের দিকে নতুন সিনেমার শুটিং নিয়ে ফেরার কথা রয়েছে তার। অভিনয় ও রাজনীতি দুটিই একসঙ্গে চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • আমি সব সময়ই ব্লকবাস্টার: শুভশ্রী

    শাহরুখ খানের 'পাঠান' সিনেমা নিয়ে ভয়ঙ্কর উন্মাদনা তৈরি হয়েছে।  টিকিটের পর টিকিট নিমেষে বুকিং! যেন ঝড় চলছে গোটা ভারতজুড়ে। কোথাও প্রি হল বুকিং আবার কোথাও আগাম সেলিব্রেশন, কিং খানকে নিয়ে চরম উন্মাদনা তার ভক্তদের মধ্যে।

    rnrn

    এরই মধ্যে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘ডক্টর বক্সী’। এই ছবি দিয়েই নতুন বছরের খাতা খুললেন শুভশ্রী। ‘ডক্টর বক্সী’র সঙ্গে একই সময়ে মুক্তি পেয়েছে ‘কাবেরী অন্তর্ধান’ এবং ‘দিলখুশ’। সবচেয়ে বড় প্রতিযোগিতায় পড়তে হবে শাহরুখের ‘পাঠান’র সঙ্গে। কিং খানের ছবির জন্য হল পাচ্ছে না কলকাতার ছবিগুলো।

    rnrn

    এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, এত বছর পর শাহরুখ খান বড় পর্দায় আসছেন। সিনেমাটা দারুণ হিট হবে, সেটা নিয়ে সন্দেহ নেই। তবে ১ সপ্তাহ আগে যেহেতু ‘ডক্টর বক্সী’ রিলিজ করছে। তাই আশা করব দর্শকেরা ততদিনে আমাদের সিনেমাটা দেখে নেবেন। কারণ বাঙালি দর্শক আগাগোড়া ভীষণ স্মার্ট।

    rnrn

    নিজের ছবির বক্স অফিস নিয়ে মোটেও চিন্তিত নন নায়িকা। তার কথায়, সিনেমা ব্যবসা নিশ্চয়ই দরকার। বক্স অফিসের ব্যবসাতেই আমাদের ইন্ডাস্ট্রি চলে। বাংলা সিনেমা ভালো ব্যবসা করলে আখেরে সকলেরই লাভ। কারণ বহু মানুষের রুটি-রুজি এই ইন্ডাস্ট্রি। তবে বক্স অফিস গোড়া থেকেই কখনও ভাবায়নি। ঈশ্বরের আশীর্বাদে আমার গোটা ক্যারিয়ারে ফ্লপ কিংবা গড়পড়তা ছবির সংখ্যা খুব কম। আমি সব সময়ে ব্লকবাস্টার ক্লাবেই থেকেছি।

    rnrn

    প্রসঙ্গত, সপ্তাশ্ব বসু পরিচালিত মেডিকেল থ্রিলার ‘ডক্টর বক্সী’ ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

    বিনোদন ডেস্ক

  • কোটিপতিদের বিয়ে করেছেন যেসব বলিউড নায়িকা

    স্বাভাবিকভাবেই অভিনেতা-অভিনেত্রীদের জীবন সাধারণ মানুষের চেয়ে অনেকটা ভিন্ন। তাদের লাইফস্টাইলও যথেষ্ট আলাদা। আর তাদের লাইফস্টাইল যে কাউকেই আকৃষ্ট করে। তাই অনেকেরই সুন্দরী নায়িকাদের বিয়ে করা শখ থাকে। তবে চাইলেই তো কোনো নায়িকাকে বিয়ে করা যায় না! 

    rnrn

    আর এর মূল কারণ তাদের বাড়তি কিছু চাওয়া-পাওয়া। তাই কখনো ধনী ব্যবসায়ী, আবার কখনো সহ-অভিনেতাদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন তারা। চলুন দেখে নেওয়া যাক কোন কোন নায়িকা কোটিপতিদের সঙ্গে ঘর বেঁধেছেন—

    rnrn

    একসময়ের বলিউড মাতানো শিল্পা শেঠি বিয়ে করেছেন লন্ডনখ্যাত ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। জানা গেছে, রাজ কুন্দ্রার মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ মিলিয়ন ডলার। উপহার হিসেবে দ্বিতীয় স্ত্রী শিল্পাকে রাজ একটি বিলাসবহুল বাংলো দিয়েছেন, যেখানে ফ্ল্যাট থেকে শুরু করে অনেক বিলাসবহুল সামগ্রীও রয়েছে।

    rnrn

    বলিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা বালান সিদ্ধার্থ রায় কাপুরের তৃতীয় স্ত্রী। সিদ্ধার্থ রায় কাপুর ইউটিভি মোশন পিকচার্সের প্রধান প্রযোজক। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯০ কোটি টাকা প্রায়। ২০১২ সালে তাদের বিয়ে হয়।

    rnrn

    ১৯৯৫ সালে গোল্ডেন ক্যারিয়ার থেকে ব্রেক নিয়ে দ্বিতীয় স্ত্রী হিসেবে মেহতা গ্রুপের মালিক জয় মেহেতাকে বিয়ে করেছেন জুহি চাওলা। শাহরুখ খানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সেও জয় মেহতার মালিকানা রয়েছে।

    rnrn

    বলিউডের বেশ কিছু সিনেমাতে অভিনয় করে ক্যারিয়ারে তেমনভাবে ডানা মেলে ধরতে পারেননি অসিন দক্ষিণী। ২০১৬ সালে মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করে বলিউডকে বিদায় জানিয়েছিলেন তিনি। জানা গেছে, তার স্বামী রাহুলের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার ৪৫০ কোটি টাকা।

    rnrn

    বলিউডের অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর ২০১৮ সালে লন্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেছেন। আনন্দের মোট সম্পত্তির পরিমাণ চার হাজার ৭৭৩ কোটি টাকা।

    বিনোদন ডেস্ক

  • মাহির সুপ্ত প্রতিভা কী, জানেন? 

    চিত্রনায়িকা মাহিয়া মাহী, অভিনয় করছেন দীর্ঘদিন ধরে। পাশাপাশি ব্যবসাও করেন। ইদানিং রাজনীতিতেও নাম লিখিয়েছেন। 

    rnrn

    এর বাইরেও এ নায়িকার একটি ভিন্ন একটি কাজ করেন শখের বশে। সেটি হচ্ছে, পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ফুলদানি বানানো। অবসরে এটিই মাহীর পছন্দের কাজ। 

    rnrn

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত প্রতিভা থাকে। আমার প্রতিভার জায়গা এটি। এখন অনেকটা ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। তারপরও সময় পেলে আমি পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে অনেক কিছু বানাই। আমরা ব্যস্ততার মাঝে যা কিছু করি না কেন, আমাদের ভালো লাগার কাজগুলো সময় পেলে করতে হবে। এগুলো আমাদের মন ভালো রাখবে ও আমাদের কাজে গতি এনে দেবে।’ 

    rnrn

    মাহী বর্তমানে ‘অফিসার ইনচার্জ’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এ সিনেমাটি আগামী ঈদুল ফিতর উপলক্ষ্যে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব।

    বিনোদন ডেস্ক

  • মঞ্চে বসেই কাঁদছেন সামান্থা

    মায়োসাইটিস নামের এক জটিল রোগে আক্রান্ত সামান্থা রুথ প্রভু। গত অক্টোবরে সামান্থা নিজেই এ রোগ সম্পর্কে সবাইকে জানান। 

    অসুস্থতার জন্য অভিনয় থেকে দূরে থাকলেও সামান্থা অভিনীত ছবি ‘শকুন্তলম’ এখন মুক্তির অপেক্ষায়। সোমবার ছবিটির ট্রেলার মুক্তি পেল।

    সেখানেই দেখা গেল সামান্থার চোখে জল। এক দিকে বড় পর্দায় চলছে ছবির ট্রেলার। অন্য দিকে, মঞ্চে বসে চোখের জল মুছছেন তিনি।

    কিন্তু কী এমন কারণ, যার জন্য ট্রেলার মুক্তির মঞ্চে চোখের জল ফেলতে হলো সামান্থাকে?

    প্রশ্ন করতে সামান্থার উত্তর, জীবনে অনেক ঘাত-প্রতিঘাত পেরোতে হয়েছে, অনেক কষ্ট পেয়েছি। জীবনে যা-ই হোক, সিনেমার প্রতি আমার ভালবাসা সবসময় অটুট। একমাত্র সিনেমাই সেই ভালবাসা একশো গুণ করে ফিরিয়ে দেয়।

    গত কয়েক বছর বিশেষ ভাল যায়নি দক্ষিণী তারকার। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক সত্ত্বেও বিয়ে টেকেনি নাগা চৈতন্যর সঙ্গে। মাত্র চার বছরের মধ্যের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

    এরপর আবার বিরল অটোইমিউন রোগ মায়োসাইটিসে আক্রান্ত তিনি। এই রোগ ধরা পড়ায় সুস্থ হতেও স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে তার, জানান তিনি।

    তবে মন ভাল করতে কাজে ফিরেছেন সামান্থা। ‘শকুন্তলম’-এর ডাবিংয়ের ছবি ভাগ করে নিয়ে সামান্থা লেখেন, শিল্পই আমার সব মনখারাপের ওষুধ।

    ‘শকুন্তলম’ ছবিরই প্রথম ট্রেলার মুক্তি পেল সোমবার। গুণশেখরের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সামান্থা এবং দেব মোহন। এ ছাড়াও একাধিক চরিত্রে অভিনয় করেছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমীসহ আরও অনেক নামী-দামি অভিনেতা। এই ছবিতেই সেলুলয়েডে হাতেখড়ি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের নয় বছরের মেয়ে আল্লু আরহার।

    আগামী ২৭ ফেব্রুয়ারি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় ছবিটি মুক্তি পাবে।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে দুই নায়িকাকে নিয়ে স্টেডিয়ামে গেলেন আরিফিন শুভ

    আসছে ১৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। 

    rnrn

    সিনেমাটির প্রচারের জন্য বিপিএলের চতুর্থ ম্যাচে মাঠে হাজির হয়েছেন তিনি। এ সময় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী ও সাদিয়া আন্দালিব নাবিলা।  

    rnrn

    কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।  

    rnrn

    সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান শওদাগর, খশরু পারভেজ প্রমুখ।
    rn 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে শীতের সকালে হঠাৎ স্কুলে গেলেন পরীমনি

    কুয়াশার চাদর মাড়িয়ে শীতের তীব্রতাকে হার মানিয়ে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।

    সেখান থেকে ফিরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্কুলের মুহূর্তের একটি ভিডিও আপলোড করেছেন।  

    জানা গেছে, আগামী ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। শিশুতোষ সিনেমাটির প্রযোজনার জন্য পরীর এ আয়োজন।

    স্কুলের শিশুদের পরী জানিয়েছেন, তোমাদের (ছাত্রছাত্রী) জন্য এ সিনেমা। এ কথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করছি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।

    পরীকে পেয়ে ছাত্রছাত্রীরা বেশ উচ্ছ্বসিত ছিল। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচি খন্দকার ও পরিচালক আবু রায়হান জুয়েল। সিনেমা টিমের পক্ষ থেকে বাচ্চাদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করা হয়।

    স্কুল থেকে ফিরে ফেসবুকে সবাইকে শুভ সকাল জানিয়ে লেখেন— আমাদের #অ্যাডভেঞ্চার_অব_সুন্দরবন এর প্রধান দর্শকেরা অনেক ভালোবাসা আপনাদের জন্য। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি। শিশুতোষ চলচ্চিত্র 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'। 

    ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা 'রাতুলের দিন, রাতুলের রাত' উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।

    বিনোদন ডেস্ক

  • পরীমনির মাদক মামলা চলবে কিনা, শুনানি আজ

    ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা চলবে কিনা সেই বিষয়ে আপিল বিভাগের শুনানি আজ।

    rnrn

    সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের বেঞ্চে মাদক মামলাটি শুনানির জন্য কার্যতালিকার ৯ নম্বরে রাখা হয়েছে।

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

    rnrn

    গত ২৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরীমনির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    rnrn

    ১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত পরীমনির একদিন, ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত দুদিন এবং গত ৫ আগস্ট একই মামলায় পরীমনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। তিন দফায় পরীমনিকে মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।

    rnrn

    এর আগে ২০২১ সালের ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদরদপ্তরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।

    বিনোদন ডেস্ক