Tag: নায়িকা

  • হঠাৎ মাহিয়া মাহির রহস্যময় স্ট্যাটাস

    নিজের অভিনয় ও পরিশ্রম দিয়ে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহির। ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। এক যুগেরও বেশি সময়ের দর্শকদের অনেক সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী।

    এ অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন মাহি। গত বছরের ফেব্রয়ারিতে এক ফেসবুক লাইভে এসে রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। পরে অবশ্য আর বিয়ে করেননি তিনি। এরইমধ্যে এক বছর কেটেছে তার একক জীবনের।

    এদিকে হঠাৎ করেই এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন মাহিয়া মাহি। বুধবার (৩০ এপ্রিল) সকাল পৌনে ৬টার দিকে ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘একটু আদরে আমাকে রাখো।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি লাল রঙের হার্টের ইমোজি। ‘লাল হার্ট’ অবশ্য প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ।

    অভিনেত্রী মাহি এ স্ট্যাটাস দেওয়ার পর তা অবশ্য নজর কেড়েছে নেটিজেনদের। একইসঙ্গে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একাংশের প্রশ্ন―তাহলে কী নতুন প্রেমে পড়লেন তাদের প্রিয় তারকা? অবশ্য রহস্যময় এই স্ট্যাটাসের অর্থ কিংবা প্রশ্নের জবাব এই নায়িকা ছাড়া অন্য কারও পক্ষে দেয়া সম্ভব নয়।

    মাহিয়া মাহি বরাবরই সম্পর্ক ভাঙা-গড়া কিংবা বিচ্ছেদ নিয়ে কখনো কোনো রাখঢাক রাখেন না। প্রেমে পড়লে কিংবা সম্পর্কের বিচ্ছেদ হলে নিজেই তা জানান দেন। এখন অপেক্ষা, কবে নতুন সম্পর্কের কথা জানাবেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • অস্তিত্ব সংকটে ঢাকাই সিনেমার যেসব নায়িকা

    ঢাকাই সিনেমায় নায়িকা সংকট রয়েছে- এ কথাটি অবশ্য মানতে নারাজ প্রযোজক পরিচালকরা। তাদের দাবি, নায়িকা পর্যাপ্ত আছে। তবে দর্শক গ্রহণযোগ্য চাহিদাসম্পন্ন নায়িকার সংকট রয়েছে। 

    এছাড়াও অনেক নায়িকা রয়েছেন ইমেজ ও অস্তিত্ব সংকটে। একসময় এসব নায়িকার চাহিদা থাকলেও, এখন আর কোন চাহিদা নেই। দর্শক চাহিদা না থাকায়, প্রযোজক পরিচালকের আগ্রহ নেই তাদের নিয়ে। ব্যক্তিগত গুজব-গুঞ্জন, বিয়ে-বিচ্ছেদসহ আরও অনেক কারণে প্রতিষ্ঠিত এসব নায়িকারা নিজেদের ইমেজ হারাচ্ছেন। ফলে ভুগছেন অস্তিত্ব সংকটে। তাদের কারও কারও নাম শুনলেই দর্শকের মধ্যে যেন আতঙ্ক ভর করে। 

    সংশ্লিষ্টদের মতে, গুটিকয়েক নায়িকা বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। বাকিদের কোনো কাজ নেই। আলোচনায় থাকতে ব্যক্তিগত নানাবিধ বিতর্কিত ইস্যু সামনে নিয়ে আসছেন। 

    ৯০ দশকের পর্দা কাঁপানো মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমাদের মতো নায়িকা এখন আর তৈরি হচ্ছে না। যারা কিছুটা অবস্থান তৈরি করেছিলেন তাদের মধ্যে অনেকরই এখন অভিনয়ে মনোযোগ নেই। ব্যক্তি জীবন নিয়েই তারা বেশি ব্যস্ত। এ কারণেই নায়িকা সংকট তৈরি হয়েছে। কারণ, নামসর্ব্যস্ব অনেক নায়িকা রয়েছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু তাদের প্রধান নায়িকা করে সিনেমা বানিয়ে লোকসানের পাল্লা আর ভারি করতে চাননা প্রযোজকরা।

    এদিকে দর্শক চাহিদা না থাকায় সিনেমার বাইরেও অন্য পেশাায় বা কাজে নিজেদের ব্যস্ত রাখছেন ইমেজ সংকটে থাকা নায়িকারা। তাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, মাহিয়া মাহি, পরীমনি, নুসরাত ফারিয়াসহ অনেকেই। 

    তাদের অনেকের হাতেই নেই কোন সিনেমার কাজ। এছাড়াও দু’একটি সিনেমায় তাদের উপস্থিতি দেখা গেলেও, সেই সিনেমার ভাগ্যে ঘটে ভরাডুবি।

    গত ঈদুল-ফিতরেই মুক্তি পেয়েছিল সমালোচিত নায়িকা নুসরাত ফারিয়ার একটি সিনেমা। আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেধে অভিনয় করেছিলেন ‘জ্বীন-৩’ সিনেমায়। মুক্তির এক সপ্তাহ পরই সিনেমাটি সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়। ঈদের ব্যর্থ তিন নায়িকার তালিকায়ও রয়েছে এ নায়িকার নাম। 

    এছাড়াও দীর্ঘদিন পর একটি সিনেমা মুক্তি পেলেও, দর্শক চাহিদা না থাকায়, সিনেমার কপালে লাগে শনির দশা। সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা যায়, ‘মুজিব : একটি জাতির রূপকার’ নামে একটি সিনেমায়। সেখানে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী। রাজনৈতিক পরিবর্তনের পর বেশ সমালোচিত হন তিনি। এছাড়াও জুলাই-আগস্ট  ছাত্র আন্দোলনের সময় বিদেশে বসে গণহত্যার বিরুদ্ধে ছিলেন নীরব ভূমিকায়। যা এ অভিনেত্রীকে সাধারণ মানুষের কাছে ফ্যাসিস্টের দোসর হিসাবে পরিচিত করে। এটিও তার দর্শক আগ্রহ কমার একটি কারণ হতে পারে। 

    এদিকে এ অভিনেত্রী অভিনীত আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘ফুটবল একাত্তর’ নামের এ সিনেমাটিরও নাম পরিবর্তন করা হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর। নতুন নাম দেয়া হয়েছে ‘ঠিকানা বাংলাদেশ’। এটিও আর মুক্তি পাবে কিনা রয়েছে সংশয়।

    ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ততম নায়িকা ছিলেন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি একাধারে ৭০টিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন। যেগুলোর অধিকাংশই ছিল ব্যবসাসফল। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হলে, অপু বিশ্বাস তার সেই দর্শকপ্রিয়তা আর ধরে রাখতে পারেননি। 

    বর্তমানে সিনেমায় খুব একটা দেখা যায় না তাকে। তবে বসে নেই তিনি, নতুন পরিচয়ে ইউটিউবার হয়ে অনলাইন কনটেন্টে মনোযোগী হয়েছেন। বলা যায়, অপু বিশ্বাস এখন ইউটিউবার। সিনেমা ছেড়ে সেদিকেই এখন বেশি ব্যস্ত তিনি। এ অভিনেত্রীকে সর্বশেষ ‘ট্র্যাপ : দ্য আনটোল্ড স্টোরি’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে দুটি সিনেমায় দেখা গিয়েছিল। ২০২৪ সালে এগুলো মুক্তি পায়। 

    ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে সিনেমায় অভিষেক হয় মাহিয়া মাহির। ক্যারিয়ারে ৩০টির অধিক সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে আলোচিত একাধিক সিনেমা। এ অভিনেত্রীকে নিয়েও স্বপ্ন বুনতেন পরিচালক-প্রযোজকরা। কিন্তু হঠাৎ করেই সিনেমা ছেড়ে রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ শুরু করেন তিনি। 

    আওয়ামী লীগের হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। পরাজয় নিয়েই রাজনীতির মাঠ ছাড়তে হয় তাকে। 

    আবার সিনেমায় ফেরার চেষ্টা করছেন এ নায়িকা। কিন্তু আগের মতো আর তার তারকা ইমেজ নেই। দর্শকচাহিদা কমায় পাচ্ছেন না সিনেমার কাজ। তাকে সবশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত শাকিবের ‘রাজকুমার’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। 

    ঢাকাই সিনেমার আরেক নায়িকা পরীমনি। আলোচনার চেয়ে সমালোচনা বেশি হয় তাকে নিয়ে। অভিনয়ের চেয়ে বেশি ব্যস্ত থাকেন ব্যক্তিজীবন নিয়ে। প্রেম-বিয়ে মামলা-হামলাসহ একাধিক কর্মকান্ডে বিতর্কিত এ নায়িকা। সিনেমায় এখন তার ব্যস্ততা নেই বললেই চলে। কারণ, সিনেমায় দেখার চাইতে, দর্শক এখন তাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে বেশি অভ্যস্ত। সম্প্রতি তরুণ এক গায়কের সঙ্গে প্রেমকান্ডে আলোচনায় রয়েছেন তিনি।  

    এরকম নানা ইস্যুতে বিতর্কের জন্ম দিয়ে সমালোচিত হয়েছেন এ নায়িকা। তাকে নিয়ে সিনেমা করাটাকেও একধরনের ‘রিস্ক’ মনে করছেন প্রযোজক পরিচালকরা। সর্বশেষ তাকে ‘মা’ নামে একটি সিনেমায় দেখা যায়। এটি ২০২৩ সালের মে মাসে মুক্তি পায়। 

    এছাড়া জাহারা মিতু নামে এক মেয়ে নায়িকা হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার আগেই ঝরে গেছেন অযাচিত কর্মকান্ডের কারণে। তালিকায় আরও অনেকেই রয়েছেন। নায়িকা নিপুণও রয়েছেন অস্তিত্ব সংকটে। বিশেষ করে জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী তার সামাজিক অবস্থান এখন বলা যায় শুন্যের কোটায়।

    আনন্দনগর প্রতিবেদক

  • ঈদে ব্যর্থ তিন নায়িকা

    ঈদ আসলেই ঢাকাই সিনেমা জমে উঠে। প্রেক্ষাগৃহে বাড়ে দর্শক সমাগম। সিনেমা ও শিল্পীদের নিয়ে আলোচনায় মেতে উঠেন দর্শকরা। গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এগুলো হচ্ছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর’, ‘জ্বীন-৩’ ও ‘অন্তরাত্মা’। 

    এরমধ্যে একাধিক সিনেমা রয়েছে দর্শকদের আলোচনায়। তবে এবারের ঈদে খুব একটা সুবিধা করতে পারেননি তিন নায়িকা। ব্যাবসায়িকভাবে সিনেমার ভরাডুবির পাশাপাশি, অপরদিকে অভিনয় তাদের ক্যারিয়ারকে নিয়ে গেছে ‘রিস্ক জোনে’। এদের তিনজন হচ্ছেন ‘বরবাদ’ সিনেমার নায়িকা ইধিকা পাল (কলকাতা), ‘অন্তরাত্মা’র দর্শনা বণিক (কলকাতা) ও ‘জ্বীন-৩’র নুসরাত ফারিয়া।

    ঈদে সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমাটি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। কলকাতার এ অভিনেত্রীর ক্যারিয়ার শুরুই হয়েছে মাত্র দুই বছর আগে। তা-ও শাকিব খানের সঙ্গে ঢাকাই সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে। সেসময় খানিকটা উতরে গেলেও, ক্যারিয়ারের তৃতীয় সিনেমায় তার অভিনয় এতটাই অপরিপক্ষ ছিল যে, দর্শক একেবারেই গ্রহণ করেনি। সিনেমায় তার অভিনয়ের যথেষ্ঠ সুযোগ থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে পারেননি এ অভিনেত্রী। এছাড়াও তার উচ্চারণগত (কলকাতার টান) সমস্যাও দর্শকদের বিরক্তির কারণ হয়েছে এ সিনেমায়। 

    শাকিব খান অভিনীত ঈদের আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’। এটিতে কাজ করেছেন কলকাতার দর্শনা বণিক। এ অভিনেত্রীও সুবিধা করতে পারলেন না। কারণ সিনেমাটি ঈদে মুক্তি পেলেও, সেভাবে শো পায়নি। যেক’টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সেখানেও এ সিনেমার ভরাডুবি ঘটেছে। দর্শক খরায় প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলা হয় সিনেমাটি। এছাড়াও সিনেমায় এ অভিনেত্রীর অভিনয়ও তেমন ছাপ রাখতে পারেনি। পুরোনো দিনের ঢাকাই সিনেমার আদলে নির্মিত এ সিনেমা মুখ থুবড়ে পড়েছে।  

    ঈদের আরেকটি সিনেমা আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন ৩’। সিনেমা মুক্তির আগেই এর গান বেশ আলোচনায় ছিল। ধারণা করা হয়েছিল সিনেমাটিও সেভাবেই সাড়া ফেলবে। কিন্তু ঘটেছে উল্টো। মুক্তির পর দর্শক অনাগ্রহই বেশি ছিল সিনেমাটি ঘিরে। 

    এছাড়াও নুসরাত ফারিয়ার অতিরঞ্জিত অভিনয় নিয়েও বেশ সমালোচনা হয়। পুরো সিনেমা জুড়েই চরিত্রে প্রবেশ করতে পারেননি তিনি। বলা যায়, সিনেমার ব্যর্থতার পাশাপাশি অভিনয়েও ব্যর্থ হয়েছেন নুসরাত ফারিয়া। ঈদে আলোচিত সব নায়িকাদের সঙ্গে তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে এটিই চ্যালেঞ্জ ছিল এ অভিনেত্রীর কাছে। অবশেষে ফলাফল শুণ্য। এবারই প্রথম ঈদের সিনেমার নায়িকা হয়ে প্রেক্ষাগৃহে এসেছিলেন, অবশেষে ব্যর্থতার স্বাদ নিয়েই সন্তুষ্ঠ থাকতে হচ্ছে সমালোচিত এ অভিনেত্রীকে।

    এদিকে এ তিন নায়িকা ব্যর্থ হলেও, দেশীয় অন্য নায়িকারা দাপট দেখাচ্ছেন প্রেক্ষাগৃহে। বলা যায়, এবার ঈদের সিনেমার চালিকাশক্তিই এসব নায়িকা। দর্শক ভালোবাসায় শবনম বুবলী, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, প্রার্থনা ফারদিন দীঘিরা রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। এ চার নায়িকা অভিনয় করেছেন দুই সিনেমায়। ‘দাগি’তে রয়েছেন তমা মির্জা ও সুনেরাহ, ‘জংলি’ সিনেমায় বুবলী ও দীঘি। সুনেরাহ ও দীঘি দু’জনই সিনেমায় অল্প সময়ের জন্য পর্দায় হাজির হলেও দর্শক মনে দাগ কাটেন। 

    এদিকে তমা মির্জা ও শবনম বুবলী ছিলেন দুই সিনেমার চালকের আসনে। ঈদ পরবর্তী দুই সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে তাদের অভিনীত সিনেমা। বাড়ছে শো-এর সংখ্যা। এছাড়াও ‘দাগি’ এরইমধ্যে মুক্তি দেয়া হয়েছে দেশের বাইরে। সেখানেও দর্শক আগ্রহে রয়েছে এটি। 

    অন্যদিকে ‘জংলি’ সিনেমাটিও বিদেশে মুক্তির পরিকল্পনা রয়েছে। বলা যায়, এবার ঈদে সফল এ চার নায়িকা। ‘জংলি’ সিনেমায় শবনম বুবলীর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এটি পরিচালনা করেছেন এম রাহিম। শিহাব শাহীনের পরিচালনায় ‘দাগি’ সিনেমায় জুটি বেঁধেছেন তমা মির্জা ও আফরান নিশো। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা।

    রিয়েল তন্ময়

  • সিনেমা নিয়ে ব্যস্ত নায়িকারা

    ঢাকাই সিনেমা নানা সংকটের মধ্য দিয়েও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। প্রতি বছর অর্ধশতাধিক নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। বাণিজ্যিক ঘরানার সিনেমাগুলো খুব একটা ব্যবসা করতে না পারলেও নির্মাণ প্রক্রিয়া যে চলমান, তাতেই তৃপ্তির ঢেঁকুর তুলছেন সংশ্লিষ্টরা।

    এদিকে বেশ কয়েক বছর ধরেই ঢাকাই ইন্ডাস্ট্রিতে কলকাতার নায়িকাদের ভিড় একটু বেশি। ঈদের মতো বড় উৎসবেও এসব অভিনেত্রীর উপস্থিতি মেলে। তাহলে কি আমাদের দেশে নায়িকা সংকট? এ কথা অবশ্য মানতে নারাজ সিনেমা সংশ্লিষ্টরা। 

    প্রযোজক-পরিচালকরা বলছেন, নায়িকা আছেন অনেক, তবে দর্শকের কাছে গ্রহণযোগ্য নায়িকার সংকট রয়েছে। যার ফলে সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কমেছে, সিনেমার ব্যবসায় নেমেছে ধস, বন্ধ হচ্ছে প্রেক্ষাগৃহ। 

    বর্তমানে নামসর্বস্ব অনেক নায়িকাই আছেন, দর্শক চাহিদা একেবারেই নেই তাদের। এছাড়া ব্যক্তিগত গুজব-গুঞ্জন, বিয়ে-বিচ্ছেদসহ আরও অনেক কারণে প্রতিষ্ঠিত নায়িকাদের অনেকেই নিজেদের ইমেজ হারিয়ে ফেলেছেন। তাদের কারও কারও নাম শুনলেই দর্শকরা বিরক্ত হন। তবে এসবের মধ্য দিয়েও, বিতর্কিতদের পাশ কাটিয়ে বর্তমানে গুটি কয়েক নায়িকা সিনেমা নিয়ে ব্যস্ত হচ্ছেন। এটাকেও আশা জাগানিয়া বিষয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। 

    নায়িকাদের সিনেমা নিয়ে ব্যস্ত হওয়ার বিষয়টি ইন্ডাস্ট্রির জন্যও শুভলক্ষণ বলেই মনে করছেন তারা। এ সময়ে কলকাতার নায়িকাদের ঢাকাই সিনেমার প্রতি যেমন ঝোঁক বেড়েছে, তেমনই ঢাকাই সিনেমার নায়িকারাও নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে মরিয়া। কাজের তালিকা লম্বা করার পাশাপাশি চাইছেন ব্যস্ততাও বাড়াতে। 

    তাদের মধ্যে রয়েছেন- জয়া আহসান, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, ইয়ামিন হক ববি, পূজা চেরী, নুসরাত ফারিয়া। এছাড়া টিভি নাটক থেকে উঠে এসে সিনেমা নিয়ে ব্যস্ত হচ্ছেন এমন অভিনেত্রীর সংখ্যাও নেহায়েত কম নয়। তাদের মধ্যে রয়েছেন- মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, নাজিফা তুষি, সাদিয়া আয়মান প্রমুখ।  

    জয়া আহসান : ঢাকা ও কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমানতালে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই ইন্ডাস্ট্রিতেই তার জনপ্রিয়তা রয়েছে। সিনেমার বাইরে সম্প্রতি নাম লিখিয়েছেন ওটিটিতে। গত ঈদে ‘জিম্মি’ নামের একটি সিরিজ দিয়ে শুরু করেন ওটিটি যাত্রা। এখানেও পেয়েছেন সাফল্যের স্বাদ। 

    এছাড়া গত বছরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এ অভিনেত্রীর দুটি সিনেমা, ‘পেয়ারার সুভাস’ ও ‘নকশী কাঁথার জমিন’। সিনেমা দুটো ব্যবসায়িকভাবে সফল না হলেও অভিনয়ে বেশ প্রশংসা কুড়ান এ অভিনেত্রী। এছাড়া নতুন সিনেমা নিয়েও আলোচনা চলছে। 

    এদিকে বাংলাদেশ ও ভারতে মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেত্রীর একাধিক সিনেমা। এগুলোর মধ্যে  রয়েছে ‘ডিয়ার মা’, ‘কালান্তর’, ‘ওসিডি’। 

    শবনম বুবলী : বর্তমানে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যস্ত নায়িকা শবনম বুবলী। সিনেমা নিয়ে তার ব্যস্ততা ক্রমশ বাড়ছে। প্রতিবছরের মতো গত রোজার ঈদেও মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জংলি’ নামে একটি সিনেমা। এতে তিনি অভিনয় করেছেন সিয়াম আহমেদের সঙ্গে। এছাড়া ঈদে ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর ‘ছায়া’ নামে একটি সিনেমা। দুটি সিনেমাতেই অভিনয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছেন বুবলী। 

    এ অভিনেত্রীর একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এগুলো হচ্ছে ‘চাদর’, ‘ফুলসিরাত’, ‘প্রেম পুরাণ’, ‘কয়লা’, ‘তুমি যেখানে আমি সেখানে’ ইত্যাদি। 

    নিজের অভিনীত সিনেমা নিয়ে আশাবাদ ব্যক্ত করে এই নায়িকা বলেন, প্রত্যেকটি সিনেমার গল্প এক কথায় অসাধারণ। গল্পে এতো বৈচিত্র্য পেয়েছি যে চরিত্রগুলো ফুটিয়ে তুলতে অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি। নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। দর্শক যেন সিনেমায় নায়িকা বুবলীর মাঝে একজন জাত অভিনেত্রীকে খুঁজে পায় সেই চেষ্টাই করে যাই। 

    তমা মির্জা : ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির গ্লামারাস নায়িকা তমা মির্জা। ক্যারিয়ারে অনেক উত্থান পতনের মধ্যেও তিনি নিজের অবস্থান ধরে রেখে নিয়মিত থাকার চেষ্টা করছেন। নাটকের অভিনেতা আফরান নিশোর সিনেমায় অভিষেকের সঙ্গে যুক্ত ছিলেন এ নায়িকা। গত বছর ‘সুড়ঙ্গ’ দিয়ে দর্শক মাত করেছেন। 

    চলতি বছর একই জুটির ‘দাগি’ও রয়েছে আলোচনায়। তমা মির্জার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। শিগগিরই শুরু করবেন নতুন একটি প্রজেক্ট, এমনটাই জানিয়েছেন তিনি। 

    বিদ্যা সিনহা মিম : অনেকদিন সিনেমা নিয়ে কোনো আওয়াজে না থাকলেও বর্তমানে বিদ্যা সিনহা মিম ব্যস্ত থাকার চেষ্টা করছেন বলে জানা গেছে। কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনার কথা জানিয়েছেন তিনি। 

    মাঝে ‘আমি ইয়াসমিন বলছি’ নামে একটি সিনেমা করার কথা শোনা গিয়েছিল। সবকিছু ঠিক থাকলে হয়তো শিগগিরই এর শুটিং শুরু করবেন। 

    এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমা। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় মিম অভিনয় করেছেন পান্না কায়সারের চরিত্রে। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। 

    ইয়ামিন হক ববি :  এই নায়িকাকে সর্বশেষ দেখা গেছে ‘ময়ুরাক্ষী’ নামে একটি সিনেমায়। তবে বর্তমানে তার হাতে রয়েছে নতুন একাধিক সিনেমা। এরইমধ্যে শুটিং করেছেন ‘বউ’ নামে একটি সিনেমার। পরিচালনা করেছেন কে এ নিলয়। 

    জানা গেছে, এর শুটিং প্রায় শেষ পর্যায়ে। তিনটি গানের শুটিং শেষ হলেই ক্যামেরা ক্লোজ হবে। 

    এদিকে একই নির্মাতার ‘দিওয়ানা’ নামে নতুন আরও একটি সিনেমায় যুক্ত হয়েছে ববি। এছাড়া ‘তছনছ’ নামে আরও একটি সিনেমা রয়েছে এ অভিনেত্রীর হাতে। 

    পূজা চেরী : অনেক দিন পূজা চেরীরও দেখা নেই বড়পর্দায়। তবে শুটিং করছেন নতুন সিনেমায়। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘টগর’ নামে একটি সিনেমা নিয়ে। এটি পরিচালনা করছেন আলোক হাসান। 

    এতে পূজার নায়ক হচ্ছেন আদর আজাদ। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। এছাড়াও পূজা অভিনীত মুক্তির অপেক্ষায় ‘নাকফুলের কাব্য’ ও ‘মাসুদ রানা’ নামে দুটি সিনেমা। 

    মেহজাবীন চৌধুরী : নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী গত বছর থেকেই সিনেমা নিয়ে ব্যস্ত। এরই মধ্যে ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন। 

    সিনেমাগুলো নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও অংশ নিচ্ছেন নিয়মিত। তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত বছর। এটি ছিল অভিনেত্রীর অভিষেক সিনেমা। এছাড়াও তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ রয়েছে মুক্তি তালিকায়। 

    এদিকে ক্যারিয়ারের তৃতীয় সিনেমার শুরুর অপেক্ষায় আছেন এই অভিনেত্রী। শিগগিরই শুরু করবেন নতুন সিনেমার কাজ।  

    তাসনিয়া ফারিণ : গত বছর ঢাকাই সিনেমায় অভিষেক হয় নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তার অভিনীত ‘ফাতিমা’ নামে একটি সিনেমা মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। 

    এর আগেও কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে এ অভিনেত্রীর। নাটকের পাশাপাশি এখন তিনি সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে শেষ করেছেন ‘ইনসাফ’ নামের একটি সিনেমার কাজ। 

    এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। সব ঠিক থাকলে আগামী ঈদ উল আযহায় এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

    সাদিয়া আয়মান : নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনিও এখন মনোযোগ দিয়েছে সিনেমায়। তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘কাজলরেখা’ গত বছর মুক্তি পায়। এটি থেকে বেশ প্রশংসা পান এই অভিনেত্রী। 

    সম্প্রতি জানিয়েছেন, নতুন আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন। সবকিছু ঠিক থাকলে এটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

    আশনা হাবিব ভাবনা : নাটকের পাশাপাশি আশনা হাবিব ভাবনা এখন সিনেমা নিয়েও ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন। নতুন সিনেমায় যুক্ত হওয়ার পাশাপাশি তিনি শেষ করে রেখেছেন একাধিক সিনেমার কাজ। 

    এর মধ্যে একটি হচ্ছে সরকারি অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’।  এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এর শুটিং শেষ, এখন রয়েছে মুক্তির মিছিলে। 

    এছাড়া নতুন আরও তিনটি সিনেমা হাতে রয়েছে বলে জানিয়েছেন ভাবনা। এগুলো হচ্ছে ‘আলতাবানু জোছনা দেখেনি, ‘চারুলতা’, ‘জেনুবিয়া’। 

    নাজিফা তুষি : ‘হাওয়া’ সিনেমা দিয়ে পরিচিতি পান নাজিফা তুষি। এটি মুক্তির পর আর কোনো সিনেমায় এ অভিনেত্রীকে দেখা যায়নি। 

    তিনি জানিয়েছেন, এরইমধ্যে নতুন তিনটি সিনেমার কাজ শেষ করেছেন। ধারাবাহিকভাবে সেগুলো মুক্তি পাবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই প্রেক্ষাগৃহে আসবেন এই অভিনেত্রী।

    রিয়েল তন্ময়

  • নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি

    গৃহকর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি হওয়ার পর ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গ্রেফতার দাবি উঠেছে। 

    জানা গেছে, পরীমনির এক বছরের দত্তক কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি।  এ ঘটনায় পিংকি আক্তার নামের গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার এই জিডিটি করেন পিংকি আক্তার। বিষয়টি নিশ্চিত করেছে ভাটারা থানা পুলিশ। 

    ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

    গৃহকর্মীকে মারধরের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনিকে নিয়ে তুমুল সমালোচনা চলছে। নেটিজেনরা নায়িকাকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। 

    আবদুর রহমান ভুট্টো নামে এক ব্যক্তি লিখেছেন, পরীমনিকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না?

    নিজাম নামে একজন লিখেছেন, যারা গৃহকর্মীকে নির্যাতন করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিৎ।

    মানিক খান লিখেছেন, যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করা হোক।

    শরীফুল ইসলাম বলেছেন, তাকে আইনের আওতায় আনা হোক।

    পরীমনিকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন আশরাফুল ইসলাম নামে আরেক নেটিজেন। 

    প্রসঙ্গত, এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরীমনির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। 

    ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান।

    বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

    এছাড়া ২০২১ সালের ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির একই বছরের ৫ আগস্ট চারদিন ও ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

    যুগান্তর ডেস্ক

  • ‘পোশাক বদলের সময় পরিচালক ঢুকে পড়েন’

    দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রির অন্ধকার জগতের নানা দিক নিয়ে গত বছর একাধিক অভিনেত্রী মুখ খুলেছেন। এবার এক ‘অস্বস্তিকর’ অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেত্রী শালিনী পান্ডে। দক্ষিণী সিনেমা ‘অর্জুন রেড্ডি’ থেকে জনপ্রিয়তা পেতে শুরু করেন অভিনেত্রী। সম্প্রতি ‘মহারাজ’ ও ‘ডাব্বা কার্টেল’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। কর্মজীবনের শুরুর দিকের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

    সিনেমা জগতে নানা রকমের পুরুষের মুখোমুখি হয়েছেন শালিনী পান্ডে। কেউ কেউ অত্যন্ত ভদ্র। আবার ভদ্রতার ধার ধারেন না এমন কিছু মানুষও আছেন। আবার কিছু পুরুষের জন্যই নিজের চারদিকে গণ্ডি নাকি টানতে শিখেছেন শালিনী। দক্ষিণী সিনেমা ইন্ডস্ট্রির এমনই একজন পরিচালকের কথা জানান অভিনেত্রী। 

    তিনি বলেন, একবার প্রসাধনী ভ্যানে তৈরি হচ্ছিলেন। তিনি যখন পোশাক বদলাচ্ছেন, ঠিক তখনই সিনেমার পরিচালক ঢুকে পড়েছিলেন ভ্যানে। প্রবেশ করার আগে ভ্যানের দরজায় কড়া পর্যন্ত নাড়েননি! এমন ঘটনায় চমকে গিয়েছিলেন শালিনী পান্ডে। 

    সম্প্রতি এক সাক্ষাৎাকারে অভিনেত্রী বলেন, তিনি ভ্যানে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে আমি চিৎকার করতে শুরু করি। আমি থতমত খেয়ে গিয়েছিলাম। তখন আমার বয়স মাত্র ২২। পরিচালক বেরিয়ে যাওয়ার পর কলাকুশলীরা বলেছিলেন— শালিনীর ওই ভাবে চিৎকার করা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী।

    শালিনী স্পষ্ট জানিয়েছিলেন, কারও ঘরে ঢোকার আগে কড়া নাড়া ন্যূনতম সভ্যতার মধ্যে পড়ে। অভিনেত্রী বলেন, আমি চিৎকার করছিলাম বলে অনেকেরই মনে হয়েছিল আমি খুব রাগী মানুষ। কিন্তু আমি নিজেকে রক্ষা করার জন্য প্রতিক্রিয়া দিয়েছি মাত্র। এ ঘটনার পর থেকে নিজের চারপাশে আরও সচেতনভাবে গণ্ডি টানতে শিখেছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • বাবা-মায়ের নাম লিখল বীর

    ঢাকাই সিনেমার অন্যতম প্রথম সারির নায়িকা শবনম বুবলী। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে, তবে অভিনয়ের মাধ্যমে সিনেমায় পদার্পণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনয়ের দক্ষতা ও পরিশ্রমের ফলস্বরূপ, দর্শকমহলে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

    শবনম বুবলী শুধু অভিনয়ে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব। প্রায়শই তিনি তার ভক্তদের সঙ্গে নিজের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করেন। সম্প্রতি, তিনি একটি ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে, যেখানে তার ছেলে শেহজাদ খুব মনোযোগ দিয়ে খাতায় শাকিব, বুবলী ও নিজের নাম লিখছে। এ সময় বুবলী তাকে বলতে শোনা যায়, ‘বাবা, তুমি এগুলো কী লিখেছো?’

    ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা, মাশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’ এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা শেহজাদের লেখার বেশ প্রশংসা করেছেন। 

    জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী কমেন্ট বক্সে বলেন, ‘ওরে! অনেক দোয়া। শবনম ইয়াসমিন বুবলী তোমার তো আজ অনেক আনন্দের মুহূর্ত।’ আরেকজন নেটিজেনের কথায়, ‘মাশাল্লাহ অনেক সুন্দর একটা ভিডিও আপু, ভালোবাসা রইলো।’

    বিনোদন ডেস্ক

  • নতুন বছরে নতুন প্রেমে মজেছেন মিমি!

    টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা মিমি চক্রবর্তী। কাজের ফাঁকে রাজনীতিতেও সরব এই অভিনেত্রী। সবকিছু নিয়ে প্রকাশ্যে কথা বললেও প্রেমজীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ নায়িকার।

    একটা সময় মিমির প্রেম জীবন নিয়ে চর্চা হয়েছে বিস্তর। এমনকি গত কয়েক বছর ধরেই নিজেকে সিঙ্গেল বলেও দাবি করছেন নায়িকা। তবে এবার ছুটি কাটাতে গিয়ে প্রেমের ইঙ্গিত দিয়ে দিলেন অনেকটাই। সেটি নিয়ে আবার সন্দেহও প্রকাশ করেছেন তার বান্ধবী পার্ণো মিত্র।

    বিভিন্ন সময় একাকী ভ্রমণে যান মিমি। যেখানে যান সেখানকার ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে শেয়ার করেন। এবার মিমি গিয়েছিলেন সমুদ্রের পাড়ে। সেখান থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। সেই ছবিগুলো নিয়েই তৈরি হয়েছে মিমির প্রেমের গুঞ্জন।

    মিমির ছবিগুলো কে তুলে দিল, যদিও ক্রেডিটে কারও নাম লেখেননি তিনি। শুধু ব্যবহার করেছেন একটি লাল হৃদয়ের ইমোজি। আর তা নিয়েই নানান প্রশ্ন জেগে উঠেছে নেটিজেনদের মনে।

    মিমির একটি ছবিতে কমেন্ট করেন পার্ণো মিত্র। সেখানে তিনি লেখেন, ‘কৃতজ্ঞতা স্বীকার হৃদয়ের চিহ্ন? হুমম!’ যদিও পার্ণোকে পালটা উত্তর দেননি মিমি।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে ভীষণ কান্না পাচ্ছে পরীমনির

    মন খারাপ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির। এমনকি কান্না পাচ্ছে তার। তবে ঠিক কী কারণে কাঁদছেন, তা নিজের ভেরিফায়েড ফেসবুকেও জানিয়েছেন এই অভিনেত্রী। ভারতের ভিসা না পাওয়ায় তার কান্না পাচ্ছে বলে জানান তিনি।

    শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতে মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। এর মধ্যদিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হচ্ছে তার। তবে ভিসা না পাওয়ায় সিনেমার প্রচারে ভারতে যেতে পারছেন না তিনি।

    বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে এক ফেসবুক পোস্টে পরীমনি লেখেন, ‘আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।’

    তিনি আরও লেখেন, ‘ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু, মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। কান্না পাচ্ছে আমার। ডানাকাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি, কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’

    ‘ফেলুবক্সী’ সিনেমাটি মূলত থ্রিলার ঘরানার। সিনেমাতে পরীমনি ছাড়াও সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা।

    উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা। এখনও দেশটিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভানেত্রী। আর অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে ভারত। যে কারণে আবেদন করেও ভিসা পাননি পরীমনি।

    বিনোদন ডেস্ক

  • বিমানবন্দরে পুলিশ হেফাজতে নিপুণ

    বহুল বিতর্কিত ও আলোচিত নায়িকা নিপুণ আক্তার। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন ও হার-জিত নিয়ে নানা নাটকের জন্ম দেন তিনি। 

    এবার তাকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে জানা গেছে এ তথ্য। এদিন সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাচ্ছিলেন নিপুণ। এ সময় হেফাজতে নেওয়া হয় তাকে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় তাকে।

    ৫ আগস্ট গণআন্দোলনের মুখে শোবিজের আওয়ামীপন্থি তারকাদের অনেকে এখনো গায়েব। তারা কোথায় আছেন, সেই তথ্য অজানা। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশেই রয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

    নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, নিপুণ দেশেই আছেন। তবে বাসা থেকে বের হচ্ছেন না তিনি। বিভিন্ন আওয়ামী নেতার সঙ্গে এখনো তার যোগাযোগ রয়েছে। তবে মামলার ভয়ে নিজেকে আড়াল করে রেখেছেন নিপুণ। আরও জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নিজস্ব লোক দিয়ে মিথ্যাচার করাচ্ছেন তিনি।

    নিপুণের ক্যারিয়ারে সেভাবে ব্যবসা সফল সিনেমা না থাকলেও করছেন রাজকীয় জীবন-যাপন। মূলত শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় নিপুণ হয়ে উঠেন অপ্রতিরোধ্য।

    নিপুণ উচ্চমাধ্যমিকের পর ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। সেখানে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সাল পর্যন্ত নিপুণ তার স্বামী এবং এক মেয়ে তানিশার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে থাকতেন। অনেকে আগেই স্বামীকে ডির্ভোসে দিয়েছিলেন তিনি।

    নিপুণ অভিনীত প্রথম সিনেমা ‘রত্নগর্ভা মা’। কিন্তু সিনেমাটি আজও আলোর মুখ দেখেনি। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন নিপুণ। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অধিকাংশ সিনেমায় দ্বিতীয় সারির নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।

    বিনোদন ডেস্ক