Tag: দেব

  • চার বছরের অপেক্ষার পর আসছে দেবের ‘রঘু ডাকাত’

    টালিউড অভিনেতা দেব রঘু ডাকাতের নাম ভূমিকায় আছেন। ‘রঘু ডাকাত’ আর কল্পনা নয়; দীর্ঘ চার বছর পর অবশেষে শুরু হচ্ছে ছবির শুটিং। এ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দেবকে। ‘রঘু ডাকাত’ দেবের ক্যারিয়ারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সিনেমা। 

    ‘টেক্কা’ ও ‘খাদান’ ছবির ঝলক দেখার পর ভক্ত-অনুরাগীদের দাবি— অভিনেতা হিসাবে নিজেকে এখনো ভেঙে চলেছেন দেব। ‘রঘু ডাকাত’ তার মুকুটে নতুন পালক হয়ে উঠতে পারে।

    ‘রঘু ডাকাত’ ছবির ঘোষণা হয়েছিল চার বছর আগে। ২০২১ সালে ‘রঘু ডাকাত’-এর ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। তার পর নানা কারণে ছবিটির মুক্তি পিছিয়েছে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন দেব। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন— নির্মাতারা এ ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নিয়েছেন।

    সেই সময় এ ছবিতে ডাকাত রূপে দেবের আংশিক ঝলকও প্রকাশ্যে এসেছিল। তার পর থেকে নির্মাতারা এ ছবির কাজ এগিয়ে নিয়ে গেলেও কখনো বাজেট, কখনোবা চিত্রনাট্যের কারণে ছবির শুটিং শুরু হয়নি। এ ছবি নিয়ে আনন্দবাজার অনলাইনকে ধ্রুব বলেছিলেন— রঘু ডাকাতের থেকে বড় ছবি আর কী হতে পারে! সে জন্যই তো ছবিটার প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি। পরিচালক বলেন, এ ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন। শুটিংয়ের তারিখ নিয়েও দেবের সঙ্গে তার কথাবার্তা হয়েছে।

    অভিনেতা দেব এ মুহূর্তে ‘খাদান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। মঙ্গলবার ছবির ইউনিট আউটডোরের জন্য আসানসোলে পৌঁছেছে। তার পরও ছবির একটি গানের শুটিং বাকি থাকবে। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    এদিকে শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ‘রঘু ডাকাত’-এর শুটিং। ছবির প্রচার সামলে ধ্রুবর ছবির জন্য কীভাবে সময় বার করবেন দেব? টালিপাড়ার এক সূত্রের দাবি, ‘খাদান’-এর কথা চিন্তা করেই প্রথমে দেবকে ছাড়াই ছবির শুটিং শুরু হবে। ‘খাদান’-এর প্রচার শেষে নতুন ছবির শুটিংয়ে যোগ দেবেন অভিনেতা।

    সূত্রের খবর, এ মুহূর্তে টিম ছবির লোকেশন রেকিতে ব্যস্ত। রাজ্যের বিভিন্ন জায়গায় ছবির শুটিং হওয়ার কথা। তবে এখনো সব জায়গা চূড়ান্ত হয়নি। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা। গত বছর নভেম্বর মাসে মুক্তি পায় ধ্রুব পরিচালিত ছবি ‘বগলা মামা যুগ যুগ জিও’। ছবিটি নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সূত্রের দাবি, তার পর ‘রঘু ডাকাত’ ছবির কাজে মনোনিবেশ করেন ধ্রুব। এ ছবিতে তিনি কোনো রকম খুঁত রাখতে চাইছেন না। যদিও নির্মাতারা এখনই ছবি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে নারাজ।

    বিনোদন ডেস্ক

  • দেবের প্রতীক্ষায় ফারিণের পর সুযোগ হাতছাড়া হলো ফারিয়ারও

    টালিউডের জনপ্রিয় নির্মাতা অতনু রায় চৌধুরীর ‘প্রতীক্ষা’ সিনেমাটিতে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। কিন্তু ভিসা জটিলতার কারণে সিনেমাটি থেকে সরে এসেছেন এই অভিনেত্রী।

    এরপর থেকেই ফারিণের পরিবর্তে নতুন নায়িকার খোঁজ চলছিল বলে জানা যায়। তবে এরইমধ্যে গুঞ্জন ওঠে, ফারিণের চরিত্রটির জন্য প্রযোজক-পরিচালক নাকি বাংলাদেশের আরেক জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কথা ভেবেছেন। দেশের পাশাপাশি ফারিয়া ইতিমধ্যেই কলকাতার বেশকিছু ছবিতে অভিনয় করে সেখানেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। আর তাই ফারিণের পরিবর্তে ফারিয়াকে নিয়েই কাজটি করতে চেয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।

    এ বিষয়ে সিনেমাটির প্রযোজক অতনু রায় চৌধুরী আনন্দবাজার পত্রিকাকে বলেন, তাসনিয়ার মতো নুসরাতও বাংলাদেশের অভিনেত্রী। প্রথম জন ভিসার কারণে আসতে না পারলে দ্বিতীয় জনেরও তো একই সমস্যা! তিনিই বা কী করে আসবেন? ফলে বাংলাদেশের কোনো নায়িকাকে তাই ছবির জন্য নিচ্ছেন না তারা। 

    অতনু জানিয়েছেন, আপাতত তারা কলকাতার কোনো নায়িকাকে নিয়ে চিন্তা করছেন। 

    বিনোদন ডেস্ক

  • দেবকে নায়ক হিসেবে চান চয়নিকা চৌধুরী, কে হবেন নায়িকা?

    শোবিজ অঙ্গনে দীর্ঘ ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর। এ পর্যন্ত চারশতাধিক নাটক ও তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষবেলায়’ নাটকে পরিচালনা দিয়ে ক্যারিয়ার শুরু তার। বর্তমানে নতুন একটি সিনেমা নিয়ে কাজ করছেন এই নির্মাতা। যার নাম ‘সখা সোলমেট’। এরই মধ্যে সিনেমাটির শ্যুটিংও শুরুর প্রস্ততি নিচ্ছেন তিনি।
    বুধবার সামাজিক মাধ্যমে নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করে বেশ আপ্লুত হন চয়নিকা চৌধুরী। তার পরিচালনার জীবনের শুরুটা কেমন ছিল, কারা সঙ্গে ছিলেন, কেমন ছিল সময়টি – পেছনে থাকা সব গল্পগুলো তুলে ধরেন চয়নিকা।
    বিষয়টি ভারতীয় গণমাধ্যমের নজরে আসলে সেখানে বিষয়টি খোলাসা করেন চয়নিকা চৌধুরী। 
    এই পরিচালক জানান, শুরুর দিকটা খুব লড়াই করে চলতে হয়েছে তাকে। একেতো মহিলা পরিচালক, তার ওপরে আনকোরা স্বভাবের। তার প্রথম নাটকে তাই কোনও নায়কও কাজ করতে চাননি। যদিও সেই অনুভূতি তিনি ধরে রাখেননি। তবে শিক্ষা নিয়েছেন সেই ঘটনা থেকে।
    চয়নিকার কাছে প্রশ্ন করা হয়, টালিউডে বাংলা ছবি পরিচালনা করবেন কী না? করলে নায়ক-নায়িকা হবেন কে? উত্তরে টালিউড নায়ক দেবকে নিয়ে উচ্ছসিৎ হন চয়নিকা।
    এই পরিচালক বলেন, টালিউডে আমার পছন্দের একগুচ্ছ মানুষ আছেন। সব সময়ের প্রিয় উত্তমকুমার-সুচিত্রা সেনের ছবি। ভাল লাগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রেখা, কাজল, মাধুরী দীক্ষিতকে। কিন্তু, দেবকে কী যে ভাল লাগে! ওর মধ্যে নায়কের সমস্ত গুণ রয়েছে। খুব আপন মনে হয় ওকে। দেবকে নিয়ে একটা প্রেমের ছবি বানানোর স্বপ্ন দেখি। লোকে বলে, আমি নাকি প্রেমের গল্প খুব ভাল বানাতে পারি।
    এর আগে টালিউডে যৌথ পরিচালনার ডাক পেয়েছিলেন চয়নিকা চৌধুরী। তখন ব্যস্ততার কারণে সাড়া দিতে পারেননি তিনি। এবার তিনি একা একটি ছবি পরিচালনা করতে চান বলে জানান। দেবের বিপরীতে বেছে নিতে পারেন তার দুই ‘মানসকন্যা’ পরীমণি কিংবা বুবলীকে। 
    তার কথায়, আমার প্রথম মেয়ে যেমন দেখতে, তেমনই মিষ্টি স্বভাবের। দ্বিতীয় জন দুর্দান্ত পেশাদার।

    বিনোদন ডেস্ক

  • দেবের সিনেমা থেকে সরে এলেন ফারিণ, যা বললেন প্রযোজক

    মাত্র এক মাস আগেই ঘোষণা করা হয়— অভিজিৎ সেনের পরিচালনায় দেবের বিপরীতে ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কিন্তু সে দেশের অভ্যন্তরীণ সমস্যা এখনো কাটেনি। তাই এপার বাংলায় আসার ভিসা পাওয়া যাচ্ছে না। যার জেরে দেবের নায়িকা হচ্ছেন না তাসনিয়া ফারিণ। দেবের বিপরীতে নতুন নায়িকার খোঁজে প্রযোজক অতনু রায়চৌধুরী।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, মাত্র এক মাস আগের কথা। সেই সময় আনন্দবাজার জানিয়েছিল— অভিজিৎ সেনের পরিচালনায় দেবের বিপরীতে প্রথম অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। সেই সময় কোটা আন্দোলন নিয়ে উত্তাল ওপার বাংলা। তার পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই সময় অতনু বলেছিলেন, রোজ কথা হচ্ছে। আগস্টে ফারিণের কলকাতায় আসার কথা ছিল। আমাদের সঙ্গে বসে চিত্রনাট্য শুনবে। তার পর মহড়া দেবে। আপাতত সব বন্ধ। তারপরও তার আশা— নভেম্বরে শুটিং হলে হাতে সময় রয়েছে। তার আগে পরিস্থিতি শান্ত হয়ে যাবে।

    কিন্তু বর্তমান পরিস্থিতি ভালো না। এপার-ওপার দুই বাংলার বিনোদন জগতের পরিস্থিতি খারাপ। দুই বাংলার সেতুবন্ধের চেষ্টা আপাতত স্থগিত। এ কারণে প্রযোজক অতনু রায়চৌধুরীর আগামী ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে না ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। 

    এ বিষয়ে আনন্দবাজারের প্রতিবেদক যোগাযোগ করেছিল প্রযোজকের সঙ্গে। প্রযোজক অতনু রায়চৌধুরী জানিয়েছেন, ভিসাঘটিত সমস্যার কারণে ভারতে কাজ করতে পারছেন না নায়িকা তাসনিয়া। আনন্দবাজার অনলাইন তার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিল। নায়িকা কোনো সাড়া দেননি।

    অতনু বলেন, আমাদের পাশাপাশি তাসনিয়াও ওর তরফ থেকে চেষ্টা করেছিল, যাতে আমাদের সঙ্গে কাজ করতে পারে। কিন্তু বাংলাদেশে অভ্যন্তরীণ পালাবদলের কারণে তা সম্ভব হচ্ছে না। এমনিতেই ভিসা পেতে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখন সেই প্রক্রিয়া আরও জটিল হয়ে গেছে। ফলে তাসনিয়া আমাদের সঙ্গে কাজ করতে পারছে না। ওর মতো আমরাও অত্যন্ত ব্যথিত।

    দেবের নতুন নায়িকা কে হচ্ছে?—এমন প্রশ্নের উত্তরে অতনু বলেন, আমি এখনো কিছুই ঠিক করে উঠতে পারিনি, পারেননি দেব-অভিজিৎও। তবে চিত্রনাট্য তৈরি। নায়িকা ঠিক হয়ে গেলেই বছরের শেষে তারা উড়ে যাবেন লন্ডনে। ‘প্রজাপতি’র পর এ ছবিতে আরও একবার দেবের সঙ্গে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। 

    বিনোদন ডেস্ক

  • কাঞ্চনকে চেনেন না দেব! 

    আরজি করকাণ্ডে চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কলকাতাসহ ভারতজুড়ে আন্দোলন চলছে। দেশটির বিভিন্ন রাজ্যে এ নিয়ে প্রতিবাদ করছেন সব শ্রেণিপেশার মানুষ। পিছিয়ে নেই বিনোদন জগতের বলিউড, দক্ষিণী ও টালিউড ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরাও। তারা রাজপথে নেমে বিচার দাবির প্রতিবাদে আন্দোলনে আছেন। এ ঘটনার পর দুর্গাপূজার অনুদানও ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন ক্লাব। 

    rnrn

    ভারতজুড়ে যখন এ অবস্থা, তখন সরকারি পুরস্কার ও সরকারের কাছ থেকে বেতন নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। তিনি বলেছিলেন— যারা প্রতিবাদ করছেন, তারা কি বেতন নেবেন না? আর এ অভিনেতার কথাতেই ক্ষুব্ধ হয়ে উঠেন অন্য তারকারা।

    rnrn

    কাঞ্চন মল্লিকের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সরকারি বিভিন্ন পুরস্কার ফিরিয়ে দেওয়া শুরু করেছেন অনেক অভিনেতা। এ নিয়ে তীব্র সমালোচনাও শুরু হয়েছে চারদিকে। কেউ কেউ আবার তার সঙ্গে কাজ করবেন না বলেও জানিয়েছেন। 

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমের এক খবরে— অভিনেতা কাঞ্চন মল্লিকের এমন মন্তব্যের প্রতিবাদে টালিউড তারকা দেব বলেছেন, কাঞ্চন মল্লিক যা বলেছে তা সত্যিই দুঃখজনক। কল্যাণ দা যে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, অবশ্য সেটিকে সমর্থন করিনি আমি। আমিই প্রচারে ডেকে নিয়েছিলাম কাঞ্চন মল্লিককে। কিন্তু…

    rnrn

    এ অভিনেতা বলেন, সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এ বিবৃতি যে কাঞ্চন মল্লিক দিয়েছেন, তাকে চিনি না আমি। আর তিনি যেহেতু আমারই সহকর্মী এবং আমাদের দলেরই একজন— এ জন্য তার হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি।

    rnrn

    দেব বলেন, আমাদের সবার আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত বলে মনে করি আমি। আমরা সবাই চাই— সবাই ন্যায়বিচার পাক। এই কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও— এসব অর্থহীন হবে, যদি প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটতে থাকে। কেন্দ্রীয় সরকারের এখনই সব দল নিয়ে বৈঠকে বসা উচিত এবং ধর্ষকদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা উচিত বলেও মনে করেন দেব।

    rnrn

    প্রসঙ্গত, গত ৯ আগস্ট ভোরে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের রেস্টরুম থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ময়নাতদন্তের পর জানা যায়, ওই চিকিৎসককে দলবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অথচ মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল— আত্মহত্যা করেছেন ওই নারী চিকিৎসক। আর কর্তৃপক্ষের বিরূপ মন্তব্যের পর ফুঁসে উঠে পশ্চিমবঙ্গ।

    বিনোদন ডেস্ক

  • ‌‘খাদান’-এর টিজার দেখে আবেগে দেবকে যা বললেন সৃজিত

    টালিউড অভিনেতা দীপক অধিকারী দেবের সিনেমা ‘খাদান’-এর টিজার আজ মুক্তি পেতে চলেছে। এ সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রিনো দত্ত। দেব ও যিশুকে একসঙ্গে দেখা যাবে এ সিনেমায়। নায়িকা হচ্ছেন ইধিকা পাল।

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, ‘খাদান’ সিনেমায় বাবা-ছেলের দুই ভূমিকাতেই থাকছেন দেব। এ ছবি নায়িকা থাকছেন ইধিকা পাল। কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে ‘খাদান’। শ্যাম মাহাতো ও মোহন দাসের বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এ সিনেমা। যে চরিত্রে থাকছেন দেব ও যিশু। 

    আজ ২৯ আগস্ট ‘খাদান’ সিনেমার টিজার মুক্তি পেতে চলেছে। এই মর্মে বুধবারই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে ফেলেন দেব। বেলা ১১টায় টিজার আসবে সামনে। তবে তার আগেই কাছের মানুষ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে টিজারটি দেখিয়ে ফেলেছেন এ অভিনেতা। কী প্রতিক্রিয়া জানালেন সৃজিত।

    দেবকে দরাজ সার্টিফিকেট দিলেন সৃজিত মুখোপাধ্যায়। সেই ভিডিও তৃণমূল সংসদ সদস্য-অভিনেতা নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো আপ্লুত তিনি খাদানের টিজার দেখে।

    সেই ভিডিওতে সৃজিতকে বলতে শোনা গেল—‘বাংলা কমার্শিয়াল ছবির এরকম টিজার আমি আগে কখনো দেখিনি। বাংলা কমার্শিয়াল সিনেমাকে যদি ফিরিয়ে আনতে হয়, তবে খাদানের মতো সিনেমা আরও বানানো দরকার।’ তিনি বলেন, ‘আমার দুর্দান্ত লেগেছে। আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব।’

    সৃজিতের এই ভিডিওটি শেয়ার করে দেব লিখেছেন— ‘খাদানের টিজার নিয়ে আমাদের পাওয়া প্রথম রিভিউ। ধন্যবাদ সৃজিত মুখোপাধ্যায়। এবার আপনাদের দেখার অপেক্ষায় রইলাম। আগমীকাল দেখা হচ্ছে।’

    দেব-সৃজিতের সোশ্যাল পোস্টে সিনেমাপ্রেমী নেটিজেনদের একজন লিখেছেন— ‘খাদানের মতো সিনেমাই এখন দরকার। অনেক ধন্যবাদ দেবদা তোমাকে’। দ্বিতীয়জন লিখেছেন— ‘তাহলে কি পুজোতে টেক্কার বদলে খাদান?’ তৃতীয়জন লিখেছেন— ‘আমার তো উত্তেজনায় রাতে ঘুম আসবে না’।

    আরজি করকাণ্ড নিয়েও সমালোচিত হয়েছেন দেব। এক নেটিজেন লিখেছেন— ‘এত কিছু হয়ে গেল, বান্ধবীর সঙ্গে ছুটি কাটিয়ে এলেন। এবার ছবি মুক্তির আগে একটু ভাষণ তো দিতে হবে। তাই একদিন রাস্তায় নামো। কেন্দ্রীয় সরকার নতুন আইন আনবে, এসব ভুলভাল বলে, সবার নজর ঘোরানোর চেষ্টা করলেন। অভিনেতা হিসেবে না পারেন, একজন সংসদ সদস্য হিসেবে দেশের প্রতি এটুকু দায়িত্ব তো পালন করতেই পারেন।’

    বিনোদন ডেস্ক

  • আরজি করকাণ্ডের ভয়াবহতা মিলিয়ে দিল দেব ও রূপাকে, যা বললেন অভিনেত্রী

    আরজি করকাণ্ডের ভয়াবহতা মিলিয়ে দিল দেব ও রূপাকে। শনিবার এর প্রতিবাদে জড়ো হন আর্টিস্ট ফোরামে। এদিন জমায়েতের মঞ্চে পাশাপাশি দেখা যায় অভিনেতা দেব ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। একসঙ্গেই তারা প্রতিবাদ জানান আরজি করকাণ্ডে চিকিৎসকের মৃত্যুতে। উদ্দেশ্য একটাই— বিচার চাই।

    rnrn

    রূপা বলেন, তারা এ মুহূর্তে একত্রিত হয়ে পথে নামবেন বলেই ঠিক করেছেন। আমি গোটা দেশের হিসাব রাখতে পারি না। বছরে এই রাজ্যে ৩০-৩৫ হাজার নারী নির্যাতনের ঘটনা ঘটে। তিনি বলেন, আজ আমরা সবাই একত্রিত হয়েছি। এই রাজ্যে দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষা তো আমরা করেই আছি। কিন্তু কোনো একটা রাজ্য নয়, আমরা সবাই চাই— প্রত্যেক জায়গায় এমন ঘটনার প্রতিবাদে আমরা একত্রিত হব।

    rnrn

    এ অভিনেত্রী বলেন, এ মুহূর্তে কোনোভাবেই রাজনৈতিক দল, জাত, ধর্ম ভাষার হিসাব করব না। যে রাজ্যেই যে অপরাধী হবে, তার শাস্তির দাবিতে সবাই একত্রিত হব। কোনটা বিজেপির রাজ্য, কোনটা তৃণমূলের রাজ্য, কোনটা সিপিআইএমের রাজ্য, তা দেখা হবে না। কেউ বেছে বেছে প্রতিবাদ করবে না।

    rnrn

    আনন্দবাজার সূত্রে জানা গেছে, কয়েকজন ‘মিটু’ অভিযুক্তও এই আন্দোলনে শামিল হচ্ছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, হয়তো তাদেরও বোধদয় হয়েছে। যদি কেউ অন্যায় কাজ করে এখন এই আন্দোলনে শামিল হন, তবে বুঝতে হবে সেটি শুভ লক্ষণ।

    rnrn

    এদিকে অনেকেই দাবি করেছেন, অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে নারী নির্যাতনের হার কম। এই দাবি মানতে নারাজ রূপা। তিনি বলেন, অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সংখ্যাতত্ত্বের কিছু ফারাক আছে। আমি সাক্ষী। নিরপেক্ষভাবে বলছি— কামদুনিকাণ্ডের সময়ও দেখেছি। অন্যান্য রাজ্যে অপরাধের শাস্তি দ্রুত হয়। কিন্তু এই রাজ্যে সরকারি হাসপাতালের মধ্যে কর্মরত চিকিৎসকের এমন পরিণতি হচ্ছে।

    rnrn

    অন্যদিকে ঘটনার সময় ছুটি কাটাতে বিদেশে ছিলেন তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা দেব। সেখান থেকে প্রাথমিক প্রতিক্রিয়া জানালেও প্রতিবাদে তেমন ভাবে যোগ দিতে দেখা যায়নি তাকে। আর্টিস্ট ফোরামের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে দেব বলেন, আমরা চাই দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক। শুধু তাই নয়, যারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক।  তিনি অবশ্য দাবি করলেন— তদন্তের স্বার্থে যতটা সময় দেওয়া প্রয়োজন ততটুকু দিতেই হবে। এ অভিনেতা বলেন, তদন্তের ভার রয়েছে ভারতবর্ষের সেরা সংস্থার হাতে। সিবিআইয়ের ওপর ভরসা আমাদের করতেই হবে। কলকাতা পুলিশের হাতে একসময় তদন্তের দায়িত্ব ছিল; কিন্তু তারা দুদিনের বেশি সময় পায়নি। এখন সিবিআইকে প্রয়োজনীয় সময়টুকু দিতেই হবে।

    rnrn

    আরজি করের পাশাপাশি সারা দেশে ঘটে যাওয়া অজস্র নারী নির্যাতনের কথা উল্লেখ করে দেব বলেন, শুধু কি আরজি কর? গত ১৪ দিনে সারা দেশে একের পর এক ধর্ষণ ঘটে গেছে। দেশজুড়ে এত প্রতিবাদ চলছে তবু কারও মনে কোনো ভয় নেই! কিছুই করতে পারছি না আমরা? এই সময় আমাদের সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    বিনোদন ডেস্ক

  • ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই: দেব

    আরজি করকাণ্ডে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে রাজপথে নেমেছিলেন বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরা। এ ঘটনার পেরিয়ে গেছে ১৪ দিন। এতদিনেও কোনো সুরাহা না হওয়ায় টালিউড অভিনেতা দেব বলেছেন, আমরা চাই দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক। শুধু তাই নয়, যারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, আরজি করকাণ্ডে মৃত্যুর প্রতিবাদ জানিয়ে মাঠে আছেন বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরা। এ ঘটনার ১৪ দিন পেরিয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় রাজপথে থাকার অঙ্গীকার করেছেন তারা। যদিও পুলিশ একজন অভিযুক্তকে আটক করেছে। কিন্তু তারপরও তদন্তে তেমন অগ্রগতি হয়েছে বলে মনে করছে না শহর কলকাতা। এ কদিন দফায় দফায় রাজপথে নেমেছেন মানুষ। রাজনীতিবিদ থেকে সাধারণ স্কুলপড়ুয়া ছাত্রসমাজও মিছিল করেছে কলকাতার রাস্তায়। মোটামুটি সবাই মনে করছেন— তদন্তে যত দেরি হবে, বিচারে তত সমস্যা হবে। আশঙ্কা প্রকাশ করছেন, ন্যায়বিচার পেতে অসুবিধা হবে নির্যাতিত চিকিৎসক পড়ুয়ার পরিবারের।

    ঘটনার সময় ছুটি কাটাতে বিদেশে ছিলেন তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা দেব। সেখান থেকে প্রাথমিক প্রতিক্রিয়া জানালেও প্রতিবাদে তেমন ভাবে যোগ দিতে দেখা যায়নি তাকে। 

    শনিবার সন্ধ্যায় টালিগঞ্জে আর্টিস্ট ফোরামের প্রতিবাদ সমাবেশে যোগ দেন দেব। তিনি অবশ্য দাবি করলেন— তদন্তের স্বার্থে যতটা সময় দেওয়া প্রয়োজন ততটুকু দিতেই হবে। দেব বলেন, তদন্তের ভার রয়েছে ভারতবর্ষের সেরা সংস্থার হাতে। 

    সিবিআইয়ের ওপর ভরসা আমাদের করতেই হবে। কলকাতা পুলিশের হাতে একসময় তদন্তের দায়িত্ব ছিল; কিন্তু তারা দুদিনের বেশি সময় পায়নি। এখন সিবিআইকে প্রয়োজনীয় সময়টুকু দিতেই হবে।

    এ অভিনেতা বলেন, আমরা চাই দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক। শুধু তাই নয়, যারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। 

    আরজি করের পাশাপাশি সারা দেশে ঘটে যাওয়া অজস্র নারী নির্যাতনের কথা উল্লেখ করে দেব বলেন, শুধু কি আরজি কর? গত ১৪ দিনে সারা দেশে একের পর এক ধর্ষণ ঘটে গেছে। দেশজুড়ে এত প্রতিবাদ চলছে তবু কারও মনে কোনো ভয় নেই! কিছুই করতে পারছি না আমরা? এই সময় আমাদের সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    বিনোদন ডেস্ক

  • আন্দোলন সমর্থন করে যে ঘোষণা দিলেন দেব

    তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব এ মুহূর্তে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিদেশে অবস্থান করছেন। এদিকে আরজি করকাণ্ডে রাজ্যে তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়ে কোনো কথা বলেননি দেব। সামাজিকমাধ্যমেও কোনো বক্তব্য মেলেনি তার। বিষয়টি কি তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা এড়িয়ে গেলেন? নাকি নীরব থাকাটাই শ্রেয় মনে করলেন— এমন প্রশ্ন যখন বিনোদন দুনিয়া এবং রাজনৈতিক মহলে ঘুরছে, তখনই সামাজিকমাধ্যমে বার্তা দিলেন দেব। 

    সংঘবদ্ধভাবে আরজি করকাণ্ডের প্রতিবাদ জানালেন তিনি। একই সঙ্গে পিছিয়ে দিলেন তার পুজোর ছবি ‘খাদান’ মুক্তির তারিখও।

    এ মুহূর্তে বান্ধবীকে নিয়ে বালির দেশে বেড়াতে গেছেন অভিনেতা। সেখান থেকেই সামাজিকমাধ্যমে দেব জানান, ১৪ আগস্ট তার আগামী ছবির ঝলক মুক্তি পাওয়ার কথা। কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যু কেন্দ্র করে। আর স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন আরজি করকাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাত দখল করবেন মেয়েরা। সব মিলিয়ে দেব সম্ভবত তাই তার ঝলক মুক্তির দিনক্ষণও বদলে ফেললেন।

    সামাজিকমাধ্যমে দেব লিখেছেন— বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিম ‘খাদান’ ঝলক মুক্তি স্থগিত রাখা হয়েছে। আরজি করকাণ্ডে তরুণী মৃত চিকিৎসকের প্রতি দলের প্রত্যেকের গভীর সমবেদনা রয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদও জানাচ্ছি আমরা। 

    তিনি আরও লিখেছেন— বাকিদের মতো তার এবং তার দলেরও একমাত্র লক্ষ্য— মৃত তরুণী ও তার পরিবার যেন ন্যায্যবিচার পায়। অভিযুক্ত যেন কড়া শাস্তি পায়। তিনি এবং টিম ‘খাদান’ মৃতের পরিবারের পাশে রয়েছেন— এ কথাও জানাতে ভোলেননি দেব। সামাজিকমাধ্যমে বার্তা শেয়ার করে নেওয়ার পরই তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতাকে তার ভক্ত-অনুরাগীরা অভিনন্দন জানিয়েছেন। তারা মন্তব্যের ঘরে লিখেছেন— এ জন্যই তাদের প্রিয় নায়ককে এত ভালোবাসেন তারা।

    বিনোদন ডেস্ক

  • দেবের নায়িকা ফারিণ

    বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আবারও ওপার বাংলার সিনেমায় নাম লেখালেন। সিনেমার নাম ‘প্রতীক্ষা’। পরিচালনায় আছেন অভিজিৎ। 

    rnrn

    এ সিনেমায় তার বিপরীতে থাকছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব। সেই সঙ্গে থাকছেন ফাটাকেষ্টখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী।

    rnrn

    এর আগে গত বছর অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণের। 

    rnrn

    ফারিণকে অভিনয়ে নেওয়ার প্রসঙ্গে পরিচালক অভিজিৎ গণমাধ্যমকে জানান, দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে খুঁজছিলাম। এরপর ‘তাসনিয়াকে অতনু রায়চৌধুরী নির্বাচন করেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। 

    rnrn

    গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘প্রতীক্ষা’ সিনেমায় ফারিণ-দেবের সঙ্গে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। ছবি শুটিং শুরু হবে নভেম্বর মাসে। সিনেমার বেশিরভাগ শুটিং লন্ডনে হওয়ার কথা রয়েছে। কলকাতাতেও ছবির কিছু অংশ শুটিং হবে। 

    rnrn

    এদিকে সিনেমার কাহিনি নির্মাতা খোলাসা করতে না চাইলেও এ ছবিতে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে। পরিচালক অভিজিৎ জানান, সিনেমার গল্প চূড়ান্ত। এখন শুধু চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। ‘প্রতীক্ষা’র চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। আর প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করছেন অতনু রায়চৌধুরী।

    rnrn

    উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন বাংলার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘কারাগার’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিলেন সেখানে।

    বিনোদন ডেস্ক