Tag: দেব

  • মিমির পরিচালকের সঙ্গে কাজ করা নিয়ে যা বললেন দেব

    দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘তুফান’। সম্প্রতি বাংলাদেশে ঈদে মুক্তি পেয়েছে ছবিটি। ইতোমধ্যে বাংলাদেশের বক্স অফিসে আলোড়ন তুলেছে শাকিব-মিমি অভিনীত তুফান। ইতোমধ্যে ২০ কোটি টাকা মুনাফা করেছে এ ছবিটি। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে ৫ জুলাই। 

    rnrn

    আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘তুফান’। গত মাসে ঈদের মৌসুমে ছবিটি বাংলাদেশে মুক্তির পর থেকে সে দেশের বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। যদিও পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ছবির ব্যবসা নিয়ে তেমন সাড়া মেলেনি। এর মধ্যেই অন্য আলোচনা শুরু হয়েছে টালিউডে। জিৎ ও দেবের তরফ থেকে নাকি এ ছবির পরিচালক রায়হান রাফির কাছে নতুন কাজের প্রস্তাব গেছে। 

    rnrn

    এ বিষয়ে অভিনেতা দীপক অধিকারী দেব সামাজিকমাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। রবিবার এ প্রসঙ্গে একটি পোস্ট করেছেন তিনি। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেতা একটি সংবাদমাধ্যমের খবরের অংশ ভাগ করে নিয়েছেন। সেখানে রাফির বয়ানে দাবি করা হয়েছে— দেব ও জিৎ তার সঙ্গে কাজ করতে রাজি। এ নিয়ে দেব লেখেন, ‘খবরটি সত্যি নয়; তবু আমার তরফে ওর জন্য শুভেচ্ছা।‘

    rnrn

    এতদিন লোকসভা নির্বাচনের কারণে অভিনয় থেকে কয়েক মাসের বিরতিতে ছিলেন দেব। ভোট শেষে তিনি আবার অভিনয়ে ফিরেছেন। বাকি থাকা কাজ শেষ করছেন দেব। 

    rnrn

    ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, এ মুহূর্তে দেবের যে ব্যস্ততা, তাতে আরেকটি নতুন ছবি নিয়ে আলাদা করে সময় বের করা তার পক্ষে কঠিন। কারণ আগামী ৯ জুলাই থেকে কলকাতায় ‘খাদান’ ছবির শেষ পর্বের শুটিং শুরু করবেন তিনি। চলতি মাসের শেষ পর্যন্ত চলবে এ ছবির শুটিং। ‘খাদান’-এর পর সম্ভবত প্রযোজক অতনু রায়চৌধুরী ও পরিচালক অভিজিৎ সেনের নতুন ছবির ঘোষণা হতে পারে। এ ছবিতেও থাকছেন দেব। ছবিটি বছরের শেষে মুক্তি পেতে পারে। 

    rnrn

    অন্যদিকে পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দেব নিয়ে আসছেন ‘টেক্কা’। তাই রাফির নতুন ছবি নিয়ে এখনো দেবের কোনো ভাবনা না থাকাটাই স্বাভাবিক। অভিনেতার ঘনিষ্ঠ মহল আরও জানিয়েছে, এখনো এ রকম কোনো সম্ভাবনা তৈরি হয়নি বলেই অভিনেতা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। নতুন ছবি চূড়ান্ত হলে, দেব তা আড়াল করেন না।

    rnrn

    এদিকে দেব ও জিৎ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, এখনো তাদের নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে পরিচালক ‘তুফান’ ছবির মুক্তি উপলক্ষে টালিউডে গিয়ে বলেছিলেন— এপার বাংলার সুপাস্টারদের সঙ্গে তিনি কাজ করতে ইচ্ছুক। তবে আগামী দিনে রাফির ছবিতে দেব থাকবেন কিনা, তা জানার জন্য অপেক্ষা করতে হবে।

    rnrn

    এ তুফান ছবিতে অভিনয় করেছেন টালিউড অভিনেতা লোকনাথ দে। শাকিব খানের ক্যারিশমা দেব-জিৎদের ছাপিয়ে গেছে কিনা—এমন প্রশ্নে খানিক দোনাটানায় লোকনাথ দে বলেন, ‘আসলে উত্তরটা হ্যাঁ আবার না। শাকিব খান বাংলাদেশে যে জায়গাটায় রয়েছেন, সেখানে আমার মনে হয় এক থেকে দশের মধ্যে তিনিই। সেই জায়গায় অন্য অভিনেতারা ‘ব্যাকফুটে’। কিন্তু আমাদের এখানে তেমন নয়। আমাদের জিৎ-দেব আছে। ওদের শুধুই শাকিব। জিৎ যেমন চেষ্টা করছেন। দেব অন্যধারার ছবি করছেন। যে ধরনের ছবি করে দেব সেই উচ্চতায় পৌঁছেছেন সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। তবেই ইন্ডাস্ট্রির ভালো হবে। তবে বর্তমান সময় দুই দেশের যৌথ প্রযোজনায় আরও ছবি হওয়ার দরকার বলে মনে করেন তিনি।

    rnrn

    তিনি বলেন, ছবির পরিচালক রায়হান রাফি যে ছবি বানিয়েছেন, সেটিতে কুর্নিশ জানানোর মতো। ইতোমধ্যে এ ছবিটি বাংলাদেশে নজির গড়েছে। অনেকেই হয়তো বলিউডের ছবির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কিংবা দক্ষিণী ছবি ‘কেজিএফ’-এর তুলনা টানতে পারেন। কিন্তু ‘তুফান’ অবশ্যই ওই ধরনের বড় বাজেটের ছবি নয়। রাফির ভাবনার ক্যানভাসটা বড়। যেটি ভালো লেগেছে, এই ছবিতে পরিচালক বাংলাদেশের তারকা শাকিবকে যে মুনশিয়ানা দিয়ে ব্যবহার করেছে, সেটি প্রশংসার দাবি রাখে। সামগ্রিকভাবে এটা ‘মাল্টিস্টার’ ছবি।

    rnrn

    সামাজিকমাধ্যমে অনেকেই রণবীর কাপরের ‘অ্যানিমেল’ ছবির সঙ্গে মিল খুঁজে পান—এমন প্রশ্নে সেটি মানতে নারাজ লোকনাথ বলেন, গল্পের দিক থেকে একেবারেই ‘অ্যানিমেল’-এর সঙ্গে এই ছবির তুলনা করা যাবে না। তবে নায়কের সাজসজ্জা মিলতেই পারে, সেটি নিয়ে বিতর্ক তৈরি করা অনর্থক।

    rnrn

    বাংলাদেশের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ লোকনাথ দে বলেন, ‘মোশাররফ করিমকে আমার মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা অভিনেতা।’

    rnrn

    উল্লেখ্য, ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন বাংলার কিং শাকিব খান, টালিউড নায়িকা মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, নাবিলার ছাড়াও বাংলাদেশের একাধিক জনপ্রিয় অভিনেতা। সূত্র: আনন্দবাজার।

    বিনোদন ডেস্ক

  • নতুন লুকে দেব

    টলিউডের অন্যতম সফল অভিনেতা দেব। মূল ধারার বাণিজ্যিক ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ। সময়ের সঙ্গে বদলেছে চরিত্রের ধরন। চাঁদের পাহাড়, ব্যোমকেশ ও দুর্গরহস্য, প্রজাপতির মতো বেশ কিছু ছবিতে নিজেকে ভেঙেচুরে বারবার নতুন ভাবে নিজেকে দর্শকের দরবারে উপস্থাপন করেছেন। 

    rnrn

    এবার মুক্তির অপেক্ষায় সৃজিতের টেক্কা ও দেবের প্রযোজনা সংস্থার আরও এক নতুন ছবি ‘খাদান’। সোমবার দেব তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। প্রযোজক হিসেবে সাত বছরের সফল জার্নি দেবের। সিনেমার কোলাজে এক মিনিট ১০ সেকেণ্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। সেই সঙ্গে আবেগপ্রবণ হয়ে মনের কথা লিখেছেন এই অভিনেতা।

    rnrn

    দেব তার সাত বছরের প্রযোজনা সংস্থার জার্নি প্রসঙ্গে লিখেছেন, ‘আমি আমার সকল সিনেমাপ্রেমীদের এই সুন্দর জার্নিটার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমার পার্টনার, পরিচালক, অভিনেতা, টেকনিশিয়ান আর আমার টিমের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সকলের সাহায্য ছাড়া আমার এই জার্নি সম্ভব হত না। আমরা টিম ওয়ার্কে নই, তাদের সঙ্গে পরিবারের মতো কাজ করায় বিশ্বাসী। আমাদের সুখের সাত বছর।’

    rnrn

    সাত বছরের প্রযোজকের জার্নি পূর্তির দিনে ‘খাদানের’ আরও একটি লুকও শেয়ার করলেন দেব। একফ্রেমে যীশু সেনগুপ্ত আর দেব। দেবের জীবনের বিশেষ দিনে এটা ভক্তদের উপহার তা বলাই যেতেই পারে। 

    rnrn

    এদিকে গত ৭ জুন মুক্তি পেয়েছে জিৎ-রুক্মিণী জুটির প্রথম ছবি বুমেরাং। বান্ধবীর ছবির প্রমোশনে হাজির ছিলেন দেব। ভোটের কাজের ব্যস্ততা শেষ করে রুক্মিণীর হাত ধরে বুমরাংয়ের স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়েছিলেন এই সুপারস্টার।

    rnrn

    সৃজিতের ছবিতে প্রথমবার কাজ করছেন দেব-রুক্মিণী। বড় পর্দায় এই জুটিকে ভালোবাসায় ভরিয়ে দেয় দর্শক। কিন্তু, সৃজিতের  পরিচালনায় প্রথম কাজ দুজনের। টেক্কার লুকও প্রকাশ্যে এসেছে। সম্ভবত দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে। আর ছোট চুলে বন্দুকধারী রুক্মিণীর লুকও সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। 

    rnrn

    দেব-রুক্মিণী ছাড়াও টেক্কায় রয়েছে টলিপাড়ার একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন গ্ল্যাম কুইন স্বস্তিকা মুখোপাধ্যায়।

    rnrn

    দেবের সঙ্গে টেক্কার প্রচারে স্বস্তিকা লেখেন, ‘আমাদের ফেভারিট হিরো দেব। প্রচণ্ড হ্যান্ডসাম অ্যান্ড কিউট। আর যা দারুণ অভিনয় করেছে, পুরো ফাটাফাটি। খুব শীঘ্রই সিনেমাহলে আসছে ‘টেক্কা’। পুজোর বাকি আর মাত্র চার মাস। তার আগে দেব-স্বস্তিকা পরবর্তী ছবি টেক্কার প্রচার করলেন।

    বিনোদন ডেস্ক

  • সোহমকাণ্ডে দেবের পর এবার মুখ খুললেন রচনা ব্যানার্জি

    টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে সম্প্রতি গুরুতর অভিযোগ আনেন নিউটাউনের একটি রেস্তোরাঁর মালিক। এই সোহমকাণ্ডে দেব, মদন মিত্রসহ অনেকেই সমালোচনা করেছেন। এবার সমালোচনা কররলেন হুগলির নবনির্বাচিত সংসদ সদস্য রচনা ব্যানার্জি। জানালেন তীব্র নিন্দা— যেটা হয়েছে তা ভালো হয়নি।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন নিউটাউনের এক রেস্তোরাঁর মালিক। তাকে এবং তার কর্মীদের গায়ে হাত তোলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। টেকনো সিটি থানায় রেস্তোরাঁর মালিক এফআইআরও দায়ের করেছেন। 

    রেস্তোরাঁর মালিক এ ঘটনায় প্রকাশ্যে এনেছেন সিসিটিভি ফুটেজ। তবে অভিনেতার দাবি— ভিডিওফুটেজ নাকি অর্ধেক সত্য সামনে এসেছে। তাই  সোহমও থানায় এফআইআর দায়ের করেছেন। পুলিশ এর মধ্যে সেই রেস্তোরাঁর কর্মীদের প্রাথমিকভাবে বয়ান রেকর্ড করেছে। সেই বয়ান ও অভিযোগে নাম এসেছে সোহম এবং তার কয়েকজন সঙ্গীর। 

    রচনা ব্যানার্জি সোহমের এ ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের বলেন, যেটা হয়েছে তা ভালো হয়নি। যে ঘটনাটি ঘটেছে, সেটিকে কেউই সমর্থন করতে পারবে না। 

    তিনি বলেন, সব মানুষই তো আলাদা। ফলে চিন্তাভাবনাও আলাদা। কে কোন ঘটনায় কেমন আচরণ করবে, সেটি তার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো, সোহম ওর মতো। সেদিন সেখানে কী ঘটেছিল কেনইবা সোহম এমন করেছিল, সেটা ওই বলতে পারবে। আমি তো আর সেখানে ছিলাম না। তবে যেটা হয়েছে, তা ভালো হয়নি।

    এর আগে সোহমের এ ঘটনায় দেব জানিয়েছেন, সোহম তার বন্ধু হলেও তিনি এ ঘটনাকে কখনই সমর্থন করছেন না। অন্যদিকে মদন মিত্র বলেন, যে ঘটনা ঘটেছে নিউটাউনের রেস্তোরাঁয়, সেটি অন্যায়। তাই বলে সেটা নিয়ে এত লাফালাফি করারও কিছু নেই। তিনি আরও বলেন, সোহমের মতো ভালো ছেলে হয় না। প্রয়োজনে টালিউডের হরলিক্স বয়কে জামিন পর্যন্ত করাবেন তিনি।

    উল্লেখ্য, সোহম গত শনিবার সন্ধ্যায় গিয়ে নিউটাউন থানায় সেই রেস্তোরাঁর মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অন্যদিকে টেকনো সিটি থানায় রেস্তোরাঁর মালিক অভিনেতার নামে এফআইআর দায়ের করেছেন।

    বিনোদন ডেস্ক

  • দেবের সঙ্গে ৩ বছর আগে বিয়ে ও সন্তানের বিষয়ে মুখ খুললেন রুক্সিণী 

    টলিউড জনপ্রিয় জুটি দেব-রুক্সিনীর প্রেমের কথা কারও অজানা নয়। তারা নিজেরাও স্বীকৃতি দিয়েছেন তাদের সম্পর্ককে। নেটিজেনরা উপভোগ করেন দুজন প্রেম।

    এদিকে কয়েকদিন আগে গুগল জানায়, দেব-রুক্সিণী বিয়ে ৩ বছর আগেই সেরেছেন। সন্তানও রয়েছে। ঘটনাটি যে মিথ্যা সে কারও বুঝতে বাকি ছিল না। বিষয়টি নিয়ে মজা করেছিলেন স্বয়ং দেবও। তবে চুপ ছিলেন রুক্সিণী। এবার মুখ খুললেন। 

     এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ওহ গড! এটা যে কোথা থেকে আসছে! গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়, একটা বাচ্চার কথাও আছে, সে আমার ভাগনি। যেহেতু ‘আমাইরা’-র সঙ্গে এত ছবি, ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে।

    আনুষ্ঠানিক বিয়েটা কবে করবেন? জবাবে অভিনেত্রী বলেন, যে বছর মিডিয়া স্পেকুলেট করবে না, বোধহয়– সেই বছর বিয়েটা করে নেব। আর আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখো যেদিন মনে হবে আই অ‌্যাম রেডি টু গেট ম‌্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। এবং বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব‌্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল‌্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে

    আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ‌্য। মুক্তি পেয়েছে রুক্সিণীর ছবি ‘বুমেরাং’। এতে তার বিপরীতে দেখা গেছে টলিউড সুপারস্টার জিৎকে। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গেছে রুক্সিণী। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ে ও সন্তানের তথ্যফাঁস, যা বললেন দেব

    অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও জড়িয়েছেন টালিউড অভিনেতা দেব। ব্যক্তিজীবন নিয়ে প্রায় আলোচনা আসেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরে দেব আর রুক্মিণীর প্রেম নিয়ে নেটদুনিয়ায় বেশ সরব। ইতোমধ্যে এই জুটি অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন। জুটি হয়ে সিনেমায় অভিনয়ের কারণে তাদের প্রেম আরও গভীর হয়েছে। তারা কখনো পারস্পরিক ‘সম্পর্ক’ নিয়ে অস্বীকারও করেননি। প্রেমের গভীরে ডুবে থাকা পাগলুখ্যাত দেবের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে টালিউড অঙ্গন। কী বলছেন ‘পাগলু’? জানা গেল তিন বছরের সন্তানের বাবা তিনি।

    এর আগে গুগলে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেব-রুক্মিণীর রসায়ন নিয়ে। সেখানেই প্রশ্ন— দেবের স্ত্রী কে? উত্তর— ‘দেব একজন অভিনেতা। তিনি কবীর, মাউন্টেন অফ দ্য মুন, সাঁঝবাতির জন্য পরিচিত।’ তার পরেই টুইস্ট, তিনি ৬ মে, ২০২১ থেকে রুক্মিণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ! তাদের একটি সন্তানও রয়েছে, যার বয়স তিন বছর। এমন একটি পোস্ট নায়কের ফ্যান ক্লাব থেকে হতেই নেটদুনিয়ায় ভাইরাল!

    আনন্দবাজার সূত্রে জানা যায়, ‘গুগল না থাকলে জানতেই পারতাম না!’ বিস্ময় কাটতেই জবাব দিয়েছেন দেবও। তিনিও কি কম রসিক? মাত্র একটি শব্দ— ‘আমিও’, খরচ করে দুধ আর জল আলাদা করে দিয়েছেন।

    এ মুহূর্তে নির্বাচন নিয়ে ব্যস্ত দেব। ১ জুন লোকসভা নির্বাচন। প্রচারও শেষ। একদিকে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রার্থী দীপক অধিকারী দেব দলমত নির্বিশেষে সব প্রার্থীকে ১ জুন ভাগ্যপরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। 

    অন্যদিকে তাকে শুভেচ্ছা জানিয়েছে গুগল! নির্বাচনের আগে প্রযোজক-নায়কের ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যফাঁস। তিন বছর আগে তার নাকি বিয়ে হয়ে গেছে! এখানেই শেষ নয়; তার নাকি তিন বছরের একটি সন্তানও আছে। খবর প্রকাশ্যে আসতেই ‘হায় হায়’ করে উঠেছেন তার অগণিত শুভাকাঙ্ক্ষী । এ খবরে টালিউডও নড়েচড়ে বসেছে। কী বলছেন দেব? খবর— তিনিও হতভম্ব।

    ১ জুন সপ্তম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুর, বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর (এসসি), মথুরাপুর (এসসি), ডায়মন্ড হারবারে। ৩০ মে ছিল নির্বাচনি প্রচারের শেষ দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন দেব। গত তিন মাস ধরে সব দল তাদের কর্মীদের নিয়ে প্রচার চালিয়েছেন। নিজের প্রার্থীকে জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। বার্তায় তাদের পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন তিনি। দেবের প্রার্থনা— যে দলই জিতুক, দেশ যেন এগিয়ে যায়। 

    দেব বরাবরই ব্যতিক্রমী। তিনি দলমত নির্বিশেষে সবাইকে সম্মান জানিয়েছেন। ব্যক্তিজীবনেও যে তিনি এত বড় ব্যতিক্রমী হবেন তা কে জানত?

    বিনোদন ডেস্ক

  • ‘মৃত্যুকে কাছ থেকে দেখলাম’

    মুর্শিদাবাদে যাওয়ার পথে দেবের হেলিকপ্টারে ধোঁয়া দেখা গেল। জরুরিভিত্তিতে হেলিকপ্টারটি মালদায় অবতরণ করানো হয়। আপাতত ওই হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি সারাইয়ের চেষ্টা করা হচ্ছে। হেলিকপ্টারকে ‘সুস্থ’ করে তুলতে কতক্ষণ লাগবে, তা স্পষ্ট না হওয়ায় দেব সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। 

    একটি বড় বিপদ কেটে যাওয়ার পরে হেলিকপ্টার নিয়ে আতঙ্কে দেব। তাই সড়কপথেই মুর্শিদাবাদে যাচ্ছেন। এরই মধ্যে ভক্তদের আশ্বস্ত করে দেব জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন। আগে থেকে কর্মসূচি থাকায় মুর্শিদাবাদে যাচ্ছেন। সেখানে দেব রাতে থাকবেন বলে সূত্রের খবর।

    ঠিক কী হয়েছিল দেবের হেলিকপ্টারে? 

    শুক্রবার লোকসভা নির্বাচনের প্রচারে মালদার রতুয়ায় আসেন দেব। রোড শো করেন। সেখান থেকে মুর্শিদাবাদের রানিনগরের কাছে যাওয়ার জন্য রতুয়া স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে চড়েন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। উড়ানোর পাঁচ মিনিটের মধ্যেই হেলিকপ্টারে ধোঁয়া দেখা দেয়। কোনোরকম ঝুঁকি না নিয়ে মালদা বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। আপাতত বিমানবন্দরে ওই হেলিকপ্টার সারাইয়ের কাজ চলছে। এরইমধ্যে গাড়িতে চেপে রানিনগরের উদ্দেশে রওনা দিয়েছেন দেব।

    দেব বলেন, মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় বেঁচে গিয়েছি। এটা বলব যে মৃত্যুকে কাছ থেকে দেখলাম। ঠিক আছে। এখন ভালো আছি। ঠাকুর সঙ্গে আছেন। মানুষ সঙ্গে আছে। 

    তিনি বলেন, পাইলটরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন। সেরা পাইলটরা ছিলেন। সবাই এখন ভালো আছেন। সুস্থ আছেন। বাবা-মায়ের আশীর্বাদ, বাংলার মানুষের আশীর্বাদে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে গাড়িতে করে যাচ্ছি। যেটা ৩০ মিনিট লাগত, সেটা চার ঘণ্টা লাগবে কিন্তু দল কথা দিয়েছে। আমাকে রাখতেই হবে।

    তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এটা অত্যন্ত বিপজ্জনক। আমরা উদ্বিগ্ন। ভালোভাবে অবতরণ হয়েছে, সেজন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। দেব ও তার সহযাত্রীরা যে সুস্থ আছেন, সেটা ভালো বিষয়। ভালোভাবে হেলিকপ্টারের স্বাস্থ্য পরীক্ষার পরে চলতে থাকুক।
     

    বিনোদন ডেস্ক

  • আমার পিঠেও ছু্রি মারা হয়েছিল, বলছেন দেব

    লোকসভা নির্বাচনী প্রচারে ব্যস্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা দেব চৌধুরী। তিনি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনুপুর জেলার ঘাটাল থেকে লোকসভা নির্বাচন করছেন। 

    rnrn

    লোকসভা নির্বাচনের প্রচারণার ফাঁকে সম্প্রতি তার ছবি ‘প্রধান’-এর সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানেও হাসিমুখে হাজির হলেন নায়ক দেব। 

    rnrn

    দেবের সাফল্যের নেপথ্যে রহস্য কী? এমন প্রশ্নের জবাবে নায়ক হেসে বলেন, ‘বলা খুব কঠিন। সিনেমা প্রতিদিন নতুন কিছু শেখায়। তাই সিনেমাকে কোনো ফর্মুলাতে বেঁধে ফেলা যায় না।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘সৎ প্রচেষ্টা থেকে ছবিটা করেছি। মধ্যপন্থা অবলম্বন করিনি। তাই আজ মনে হচ্ছে, কখনো কখনো মানুষের কাজ অনেক কিছু প্রমাণ করে দেয়।’

    rnrn

    দেব বলেন, ‘আগে কলকাতা এবং গঙ্গার ও পারের দর্শককে একজোট করার লড়াই ছিল। এখন সেটা বাংলা ছবি এবং বাংলা ছবির দর্শককে এক করার লড়াই।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘চ্যালেঞ্জ নিতে আমার ভালো লাগে। গত বছর ব্যোমকেশ বা ‘বাঘা যতীন’-এর ক্ষেত্রেও আমি সেটাই চেষ্টা করেছিলাম। একই জিনিস করতে গেলে আমার মধ্যেও একঘেয়েমি চলে আসবে।’ 

    rnrn

    এক প্রশ্নের জবাবে দেব বলেন, ‘আমি প্রযোজনায় আসার পর অনেকেই আমার পিঠে ছুরি মেরেছিল। তাই নতুন কারও যন্ত্রণাটা আমি বুঝি। আমি আমার ছোটদের সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে দিতে চাই না।’

    rnrn

    রাজনীতির মাঠে নেমে নির্বাচনী প্রচার নিয়ে অভিনেতা বলেন, ‘রাস্তায় অগণিত মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। অভিযোগও করছেন অনেকে। কোথাও আমি দেরিতে পৌঁছলে ওদের দেখে নিজেরই খারাপ লাছে। কিন্তু শেষ পর্যন্ত আমাকে দেখার পর মানুষের মুখে হাসি দেখে এগিয়ে চলার শক্তি পাচ্ছি।’

    বিনোদন ডেস্ক

  • ভাইরাল অডিওর বিষয়ে যা বললেন দেব

    লোকসভা ভোটের ঠিক আগে তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কমিটি থেকে টালিউড অভিনেতা ও সাংসদ দেবের (দীপক অধিকারী) সরে দাঁড়ানো নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। এরই মাঝে বুধবার একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। 

    বিষয়টি নিয়ে দিল্লি থেকে মুখ খুললেন তৃণমূলের সাংসদ দেব। তার বক্তব্য, এ ব্যাপারে তার বিশেষ কিছু বলার নেই। যা বলার তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলবেন। তার কথায়, ‘দিদিই উত্তর দেবেন।’

    প্রকাশ্যে আসা অডিও ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, দেব নাকি তার কাছ থেকে এমপি ল্যাডের (সাংসদ তহবিল) ৩০ শতাংশ কমিশন চেয়েছেন। ওই ব্যক্তির কথায়, ‘আমি দিদিকে এমন কথা বলেছি যে, দেব আমার কাছ থেকে তার এমপি ল্যাড থেকে ৩০ শতাংশ কমিশন চাইছেন। দিদি বলেছেন, ‘ছেড়ে দে। ওর কাজটা করিস না।’ 

    কিন্তু আমি তো দিদিকে বলেছি। দিদি জানে। সব দেখেও তো ওকে সাপোর্ট করেছেন। কেন করেছেন? ওকে আবার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালোমন্দ, এখানে সততা বলে কিছু নেই। সততার মূল্য নেই। যে যত চুরি জোচ্চুরি-বাটপাড়ি করতে পারবে, তারাই গিয়ে ওই…। বিরোধীদের দাবি, অডিও ক্লিপের কণ্ঠস্বর যার, তিনি আর কেউ নন, ঘাটালের সাবেক তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই। শঙ্কর অবশ্য দাবি করেছেন, ওই কণ্ঠস্বর তার নয়।

    ওই অডিও ক্লিপ প্রসঙ্গে দেবের বক্তব্য, যেহেতু ওই ব্যক্তির সঙ্গে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) কথা হয়েছে, তাই যা উত্তর দেওয়ার দিদিই দেবেন। বাজেট অধিবেশনের জন্য এখন দিল্লিতে রয়েছেন দেব। 

    সেখান থেকে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার ওপর কিছু নির্ভর করে নেই। আমার যা করার, যা বলার, তা আমি দলকে বলে দিয়েছি। যে অডিও ক্লিপটি বেরিয়েছে, সেই মতো দেখলে, দিদি আর ওর মধ্যে কিছু কথা হয়েছে। দিদিই উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই।’

    এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, ‘দেবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। সে কারণেই কেউ একটা এ রকম অডিও ক্লিপ বানিয়ে বাইরে ছড়িয়ে দিয়েছে।’

    আরও পড়ুন: 

    ২০১৪ সালের লোকসভা ভোটে ঘাটালে বাংলা সিনেমার সুপারস্টার দেবকে প্রার্থী করে চমক দিয়েছিলেন মমতা। প্রথম বার ভোটে দাঁড়িয়ে বামফ্রন্টের সিপিআই প্রার্থী সন্তোষ রানাকে পরাজিত করে সাংসদ হন তিনি। ২০১৯ সালে প্রাক্তন আইপিএস তথা বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারিয়ে দ্বিতীয়বার জয়ী হন দেব।

    বিনোদন ডেস্ক

  • এবার দুর্গ রহস্যভেদ করবেন দেব-রুক্মিণী!

    ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’ সিনেমায় গোয়েন্দার চরিত্রে দেখা যাবে দেবকে। এ তথ্য অনেক আগে প্রকাশ পেলেও আড়ালে ছিল সত্যবতীর চরিত্র। 

    rnrn

    এই চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। এই সিনেমায় একসঙ্গে দেখা মিলবে এই জুটির। ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির শুভ মহরতের পর শুটিংও শুরু হয়েছে। 

    rnrn

    এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে নায়িকা জানালেন, 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিতে আমার চরিত্রের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো এটার লুক। এখানে আমায় অন্তঃসত্ত্বা দেখানো হবে। এর আগেও আমি চ্যাম্প ছবিতে অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এটা সেই তুলনায় অনেকটাই আলাদা। এই চরিত্রের জন্য আমি এখন দামিনী বসু বেণীদির সঙ্গে ওয়ার্কশপ করছি।'

    rnrn

    দেবের সঙ্গে কোনো রসায়নের দেখা মিলবে কি— এমন প্রশ্নে রুক্মিণী বলেন, আমি এখনো পর্যন্ত অনেক অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। কিন্তু সব থেকে সিরিয়াস হয়ে গম্ভীরভাবে কাজ করেছি দেবের সঙ্গেই। আমার সব সময় ভয় হয় ও কখন বকবে। তাই ক্যামেরা অফ হওয়ার পরও আমরা আমাদের চরিত্রের মধ্যে থাকি। আমাদের ব্যক্তিগত সম্পর্ক যাই হোক, সেটি আমরা সেটে আনি না। এই ছবিতে যেহেতু ব্যোমকেশ সত্যবতীর দাম্পত্য জীবনের অনেক দিন কেটে গেছে এমন সময় দেখানো হবে, সেহেতু ওদের মধ্যে একটা নির্ভরশীলতা দেখাতে হবে। থাকবে বন্ধুত্বও। কিন্তু আমার আর দেবের বাস্তব জীবনের রসায়ন পর্দার রসায়ন গড়ে তুলতে সাহায্য করেনি। ক্যামেরার সামনে আমরা দুজন আলাদা মানুষ।

    বিনোদন ডেস্ক

  • দেবকে ফিরিয়ে দিলেন শ্রাবন্তী 

    টালিউড সুপারস্টার দেব ও বিউটি কুইন শ্রাবন্তীকে নিয়ে ‘খেলাঘর’ নামে একটি সিনেমা হওয়ার কথা ছিল। গত বছরের এপ্রিলে দেবই এই ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি ‘খেলাঘর’-এ শ্রাবন্তীর সঙ্গে দেখা যাবে তাকে। 

    rnrn

    কিন্তু এক বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু! আপতত ‘খেলাঘর’ আর হচ্ছে না। দেব নিজের মুখেই জানালেন ‘আপতত ওটা হচ্ছে না’।

    rnrn

    সোমবার টুইটারে অনুরাগীদের যেমন খুশি প্রশ্ন করার জবাব দিয়েছিলেন দেব। সেখানেই এই খোলাসা করলেন দেব। তবে কেন ভেস্তে গেল এই প্রজেক্ট সেই নিয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেতা-প্রযোজক। 

    rnrn

    শোনা যাচ্ছে, সুপারস্টার দেবের সঙ্গে কাজ করার জন্য নাকি হাতে সময় নেই শ্রাবন্তীর। এক ভক্ত দেবকে প্রশ্ন করেন, ‘দাদা তুমি আর শ্রাবন্তী সামনে কোনো ছবিতে কি (একসঙ্গে) আসতে পারো?’ 

    rnrn

    জবাবে দেব লেখেন, ‘প্রস্তাব দিয়েছিলাম, বললো ডেট নেই (কান্নার ইমোজি) কিন্তু ও আমার অন্যতম প্রিয় অভিনেত্রী’। 

    rnrn

    দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’ থেকে ‘বুনো হাঁস’-এর মতো অন্য ধারার ছবিতে জুটি বেঁধেছেন শ্রাবন্তী। এই জুটি বরাবরই খুব প্রিয় বাংলা ছবির ভক্তদের। ২০১৫ সালের দুর্গাপুজো রিলিজ ‘শুধু তোমারই জন্য’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গেছে দেব-শ্রাবন্তীকে। তারপর দীর্ঘ ৭ বছর পার হলেও জুটি বাঁধেননি তারা, স্বভাবতই দুজনকে দেখতে উদগ্রীব ভক্তরা। 

    বিনোদন ডেস্ক