Tag: তাসনিয়া ফারিণ

  • শ্বশুরবাড়ি থেকে অনেক পাকিস্তানি ড্রেস পাই: ফারিণ

    ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন, ঈদে নিজের জন্য খুব বেশি কেনাকাটা না করলেও পরিবার ও কাছের মানুষদের জন্য কেনাকাটা করতে ভালোবাসেন তিনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈদের কেনাকাটা ও শ্বশুরবাড়ির উপহার নিয়ে কথা বলতে গিয়ে ফারিণ বলেন, আগে অনেক কেনাকাটা করলেও এখন তা অনেক কমিয়ে দিয়েছেন। কারণ, তার ঘরে ইতোমধ্যেই প্রচুর কাপড় জমে আছে।

    তিনি বলেন, আমি কোনোদিন ঈদে নিজের জন্য তেমন কিনি না। পরিবারের জন্যই বেশি কেনাকাটা করি। কুরবানির ঈদে তো মূল ব্যস্ততা থাকে গরু কেনা নিয়ে, কাপড় কেনাকাটা তুলনামূলক কম হয়। তারপরও কাছের মানুষদের জন্য কিছু কেনার চেষ্টা করি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শ্বশুরবাড়ির উপহার প্রসঙ্গে ফারিণ বলেন, আমার শ্বশুরবাড়ি থেকে অনেক পাকিস্তানি লন ড্রেস গিফট পাই। মনে হয়, আমাকে উপহার দেওয়ার একটা ভালো অপশন তারা পেয়ে গেছেন।

    কুরবানির ঈদ খুব একটা উপভোগ করতে পারেন না বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, আমি খুব বেশি ‘স্মেল সেনসিটিভ’। তাই কুরবানির দিন ও পরের দিন খুব কম বাইরে বের হই, বেশির ভাগ সময় রুমেই থাকি।

    তবে ঈদের সামাজিকতা ঠিকই বজায় রাখেন বলে জানান ফারিণ। আত্মীয়স্বজনের বাসায় যাওয়া, কুরবানির মাংস পৌঁছে দেওয়া এবং অতিথিদের জন্য রান্নাবান্না—এসব নিয়েই তার ঈদ কাটে।

    বিনোদন ডেস্ক

  • মেরুন শাড়িতে মুগ্ধতা ছড়ালেন ফারিণ

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন বড়পর্দায় দাপুটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। নিয়মিত কাজ করছেন টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্ম ছাড়াও রুপালি পর্দায়। সেই সঙ্গে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার ভক্ত-অনুরাগীদের মাঝে সরব উপস্থিতি। সম্প্রতি শাড়ি পরা ভিন্নধর্মী এক লুকে ধরা দিয়েছেন তাসনিয়া ফারিণ। 

    সামাজিকমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছেন তিনি। গাঢ় বেগুনি রঙের শাড়িতে তার সেই আকর্ষণীয় রূপ এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। চেনা বৃত্তের বাইরে শাড়ির এই ক্ল্যাসিক লুকে ফারিণ আবারও প্রমাণ করেছেন, যে কোনো ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে নিজেকে অনন্য করে তোলা যায়। খোঁপা করা চুল, হালকা মেকআপ আর ঠোঁটে গ্লসি লিপস্টিকের সঙ্গে তার মুখের মিষ্টি হাসি ভক্ত-অনুরাগীদের দারুণভাবে মুগ্ধ করেছে। 

    গলায় পরা পাথরের ভারি লকেটযুক্ত জুয়েলারি ও কানের দুল তার এই লুককে আরও আকর্ষণীয় করে তোলে। আর সেই সঙ্গে আত্মবিশ্বসী চাহনি তো ছিলই! যদিও শাড়িতে খুব একটা দেখা যায় না অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। কিন্তু এবার যেন চমকেই দিলেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্প্রতি একটি শোরুমে ফিতা কাটতে গিয়েছিলেন অভিনেত্রী। শোরুম উদ্বোধনে সাধারণত মডার্ন পোশাকেই দেখা যায় তাসনিয়া ফারিণকে। কিন্তু এবার দেখা গেল ভিন্ন এক লুকে। ঐতিহ্যবাহী ও আধুনিকতাকে মেলে ধরতে শাড়িকেই বেছে নিয়েছেন অভিনেত্রী। সেই থেকে এখন তার ভক্ত-অনুরাগীদের মাঝে এত উচ্ছ্বাস, এত আবেগ আর ভালোবাসা। 

    শাড়িতে ফারিণের এই অনবদ্য রূপ দেখে যেন চোখ সামলাতে পারেননি নেটিজেনরা। অভিনেত্রীর সেই শাড়িতেও ছিল বিশেষত্ব; যেটি ছিল সোনালি জরির পাড়যুক্ত একটি গাঢ় বেগুনি রঙের কাতান শাড়ি। শাড়ির সঙ্গে মিলিয়ে পরা ম্যাচিং ব্লাউজের হাতা ও গলায় থাকা সূক্ষ্ম লেসের কাজ তার পুরো সাজে আনে এক রাজকীয় আভিজাত্য।

    সামাজিকমাধ্যম ফেসবুকে ফারিণের নতুন লুক প্রকাশ্যে আসতেই শেয়ার করে নিয়েছেন নেটিজেনরা। কমেন্ট সেকশনে উপচে পড়ছে ভক্তদের প্রশংসা। এক নেটিজেন লিখেছেন— শাড়িতে ফারিণকে অসম্ভব সুন্দর লাগছে। আরেক নেটিজেন লিখেছেন—তার সাজপোশাকের এই রুচিবোধ সত্যিই প্রশংসনীয়।

    বিনোদন ডেস্ক

  • মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়: ফারিণ

    আলো ঝলমলে পর্দায় আজ যিনি পরিচিত মুখ, সেই ‘তাসনিয়া ফারিণ’ হয়ে ওঠার গল্পটা কেবল তার একার নয়। পেছনে জড়িয়ে আছে তার মায়ের নীরব ত্যাগ, দীর্ঘ সংগ্রাম আর অদম্য লড়াইয়ের গল্প। মা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জীবনের সেই অজানা গল্পগুলো তুলে ধরতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী।

    অনুষ্ঠানে ফারিণ জানান, তার আজকের এই অবস্থানের পেছনে বাবার চেয়ে মায়ের অবদানই মূখ্য। তিনি বলেন, ‘আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছেন। মানুষ ইমোশনটাকে দুর্বলতা মনে করে।’

    ‘আমি সাধারণত অনেক ইমোশনাল, কিন্তু ইমোশন দেখাতে চাই না। তবে আজ এখানে সবার মাঝে হয়তো আমি সবচেয়ে ছোট। এই বয়সে আমার এত অর্জন আমি কখনো স্বপ্নেও ভাবিনি। কিন্তু আমার মা ভেবেছিলেন।’

    ফারিণ আরও বলেন, ‘আমার অভিনয় জীবনের যাত্রা বা গান শেখা সবকিছুর পেছনেই আমার মায়ের অবদান। এটা আমার বাবা না, সম্পূর্ণ আমার মায়ের অবদান। পরীক্ষার মাঝখানে কোনো কাজ আসলে মা বাবার সাথে ফাইট করতেন। তিনি বিশ্বাস করতেন, তোমার মেয়ে পড়াশোনার পাশাপাশি অন্য সব বিষয়েও ভালো করবে।’  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তার কথায়, ‘মা আমার স্কুল ছুটির পর বসে থাকতেন, আমাকে নিয়ে নজরুল একাডেমিতে গানের ক্লাসে যেতেন। রিহার্সাল চললে রাত ১০টা পর্যন্ত আমি স্কুল ড্রেস পরে বসে থাকতাম, মা বাসা থেকে খাবার নিয়ে আসতেন।’

    ক্যারিয়ারের শুরুতে মায়ের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথম যখন কাজের অফার আসে, মা-ই আমাকে জোর করেছিলেন। তিনিই প্রথম আমার ভেতরের সৃজনশীলতাকে চিনতে পেরেছিলেন।’

    ফারিণ বলেন, ‘তিনি সবসময় আমার পাশে বটগাছের মতো ছিলেন, এখনো আছেন। আমি চাই আমার মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়। কারণ, এটা আসলে আমি সইতে পারব না, দেখতে চাই না।’

    বিনোদন ডেস্ক

  • মেকআপ ছাড়াই বেশি স্বাচ্ছন্দবোধ করেন ফারিণ

    ছোটপর্দার গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে বড়পর্দায় নাম লিখিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার অভিনীত ‘ফাতিমা’, ‘ইনসাফ’ ও শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। অভিনয় ছাড়াও নানা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন তিনি। 

    সম্প্রতি এই অভিনেত্রী নিজের সাজসজ্জা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফারিণ শুরুতেই ছোটবেলার স্মৃতিচারণ করে লিখেছেন, ‘ছোটবেলায় মেকআপ নিয়ে আমার তেমন কোনো আগ্রহের জায়গা ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে কখনো মায়ের লিপস্টিক ব্যবহার করতাম, এর বাইরে আমার ড্রেসিং টেবিলে থাকত শুধু একটি চিরুনি আর পারফিউম। সত্যি বলতে, মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করিনি।’ 

    তবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পরই মূলত প্রসাধনীর সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে বলে জানান। দীর্ঘ সময় গ্ল্যামার জগতে কাটানোর পর তিনি উপলব্ধি করেছেন যে, নিজের আসল চেহারায় থাকতেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দবোধ করেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনয় জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ফারিণ উল্লেখ করেন, শোবিজ ইন্ডাস্ট্রিতে সবসময় নিখুঁত ও পরিপাটি দেখানোর একটি অদৃশ্য চাপ কাজ করে। নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে বা গ্ল্যামারাস লুকে উপস্থাপনের এই তাগিদ অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। 

    অভিনেত্রী স্পষ্ট জানান, নতুন নতুন লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে তার ভালো লাগলেও, ব্যক্তিগত জীবনে কিংবা ভ্রমণের সময় তিনি একদম মেকআপ ছাড়া বা খুব হালকা সাজে থাকতেই পছন্দ করেন।

    নিজের আত্মবিশ্বাস ও স্বাচ্ছন্দের কারণে মেকআপের জায়গা থেকে ফারিণ বেরিয়ে আসতে চাইছেন। তিনি লিখেছেন, ‘কাজের জায়গায় এসে যেন সেই অনুভূতিটা বদলে যায়। নিখুঁত দেখানোর একটা চাপ থাকে, নিজেকে নির্দিষ্টভাবে উপস্থাপন করার একটা অদৃশ্য তাগিদ কাজ করে। আমি এখন ঠিক করেছি, এই চাপ থেকে বের হয়ে আসব।’

    পোস্টের শেষাংশে এ অভিনেত্রীর ভাষ্য, ‘এখন থেকে আমি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করি, সেভাবেই নিজেকে উপস্থাপন করব। নিজের সঙ্গে না মেলে এমন কিছু আর জোর করে করতে চাই না। আর হ্যা, আমি শুধু মেকআপের কথাই বলছি না, এর বাইরেও অনেক কিছুই বোঝাতে চেয়েছি।’

    বিনোদন ডেস্ক

  • প্রদর্শনীতে ফারিণের গায়ে হাত রেখে সমালোচনার মুখে শাকিব খান

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এবারের ঈদুল ফিতরে এই তারকার ‘প্রিন্স’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে ভক্ত-অনুরাগীদের অনেক বেশি প্রত্যাশা থাকলেও মুক্তির পর দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

    তবে সবকিছু ছাপিয়ে সম্পূর্ণ ভিন্ন এক কারণে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন শাকিব খান।

    মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান ও তাসনিয়া ফারিণসহ পুরো টিম। সেই আয়োজনের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রী তাসনিয়া ফারিণের কাঁধে হাত রেখেছেন শাকিব খান। ভিডিওটিতে ফারিণকে কয়েকবার অস্বস্তিবোধ করতে এবং হাতটি সরানোর চেষ্টা করতে দেখা গেলেও, তিনি তা সরাতে পারেননি। দৃশ্যটি নেটিজেনদের নজরে আসার পর থেকেই তাদের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা ও আলোচনার জন্ম দিয়েছে।

    এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে শাকিব খানের ব্যক্তিগত আচরণ নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে দুই ধরনের মত দেখা যাচ্ছে। একপক্ষের মতে, একজন পেশাদার অভিনয়শিল্পীর কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং সহ-অভিনেত্রীদের জন্য অস্বস্তিকর। অন্যদিকে, অন্য একটি পক্ষ বিষয়টিকে নিছক মজার বা স্বাভাবিক মুহূর্ত হিসেবে দেখছেন।

    তবে এ বিষয়ে এখন পর্যন্ত মূল তারকা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

    উল্লেখ্য, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ও তাসনিয়া ফারিণের পাশাপাশি ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু অভিনয় করেছেন। ছবিটিতে আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজের মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা।

    বিনোদন ডেস্ক

  • ৫ দিনে কত আয় করল নিশোর ‘দম’ ও শাকিবের ‘প্রিন্স’

    ঈদুল ফিতরে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে দর্শকপ্রিয়তা আর আয়ের দৌড়ে এগিয়ে আছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে আছে ‘দম’। আয়ের দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে এ সিনেমাটি। অন্যদিকে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটিও আয়ের দিক থেকে পিছিয়ে নেই। দর্শক চাহিদাও রীতিমতো দাপট দেখাচ্ছে সিনেমাটি।

    বাংলাদেশ মুভি রেটিংয়ের (বিএমআর) তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম সিনেমা হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে এক কোটি টাকার গ্রস কালেকশনের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘দম’। মুক্তির প্রথম দিনে ৩০ দশমিক ৩৯ লাখ টাকা দিয়ে শুরু হয় ওপেনিং রেভিনিউ। দ্বিতীয় দিনে ৩৪ দশমিক ৭ লাখ, তৃতীয় দিনে ৩৬ দশমিক ৫২ লাখ, চতুর্থ দিনে ৩৪ দশমিক ২১ লাখ এবং পঞ্চম দিনে আয়ের অংক কিছুটা কমে ৩২ দশমিক ১৭ লাখ টাকা দাঁড়ালেও প্রেক্ষাগৃহে এর অবস্থান এখনো শক্ত অবস্থানে। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিন শেষে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকায়।

    রেদওয়ান রনির পরিচালনায় এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ।

    অন্যদিকে ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ প্রেক্ষাগৃহে বেশ দাপট দেখাচ্ছে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মিত এ সিনেমাটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে এর সংগ্রহ বেশ আশাব্যঞ্জক। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির আয়কে দিচ্ছে নতুন গতি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিএমআরের তথ্যানুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ১৬ দশমিক ১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে ২০ দশমিক ৬ লাখ, তৃতীয় দিনে ১৫ দশমিক ২৯ লাখ, চতুর্থ দিনে ১৬ দশমিক ৩৮ লাখ এবং পঞ্চম দিন শেষে ‘প্রিন্স’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ৮৬ লাখ ৪১ হাজার টাকায়। 

    আয়ের এ ধারাবাহিকতা বজায় থাকলে ষষ্ঠ দিনেই সিনেমাটি কোটির ক্লাবে প্রবেশ করবে বলে ইঙ্গিত দিয়েছে বিএমআর।

    আবু হায়াত মাহমুদ পরিচালিত এ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন এক গ্যাংস্টার ইমেজে। অ্যাকশনধর্মী এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু।

    উল্লেখ্য, এবার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশোর ‘দম’ ও শাকিব খানের ‘প্রিন্স’ ছাড়াও মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’, তানিম নূর পরিচালিত ও হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ এবং বুবলীর ‘প্রেশার কুকার’ মুক্তি পেয়েছে। তাদের সিনেমাও আয়ের নিরিখে এখন পর্যন্ত সবাইকে ছাড়িয়ে গেছে ‘দম’।

    বিনোদন ডেস্ক

  • এবারে অন্যরকম ঈদ তাসনিয়া ফারিণের

    বিনোদন জগতের ছোট ও বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি সংগীতশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। অভিনেত্রী, মডেলিংয়ের পর এবার গায়িকা হিসাবে পরিচিতি তাকে নতুন মাত্রা এনে দিয়েছে।

    তিনি মূলত টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত।  বহুমুখী প্রতিভার অধিকারী তাসনিয়া ফারিণ নাটক ও ওটিটি মাধ্যমে দাপিয়ে বেড়ালেও বেশ কিছু দিন ধরেই নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। বর্তমানে মনোযোগ দিচ্ছেন বড়পর্দায়। তার নতুন চলচ্চিত্র ‘প্রিন্স’-এ ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন, যা ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগেই কলকাতায় একটি সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    অভিষেক সিনেমা বিদেশি হলেও এবারের ঈদে দেশের সিনেমায় তাকে প্রথমবার দেখতে পাবেন সিনেমাপ্রেমী দর্শকরা। প্রথম সিনেমাতেই দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে পেয়েছেন তিনি। সব মিলিয়ে এ অভিনেত্রীর সিনেমার যাত্রাটাও যে অন্যরকম হতে যাচ্ছে, তা বলার অবকাশ রাখে না।

    আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি দর্শকের আগ্রহের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। সেই সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘আমি কোনো কাজে যুক্ত হওয়ার আগে নিজের চরিত্রে গুরুত্ব কতটুকু আছে, সেটির দিকে লক্ষ রাখি। বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি। এ সিনেমাতেও নতুন কিছু পাব কিনা সে বিষয়টি মাথায় রেখে যুক্ত হয়েছি। আশা করছি, ঈদে দর্শকরা আমার অভিনয় দেখতে হলে আসবেন।’

    বিনোদন ডেস্ক

  • কলকাতার কোন জিনিস ভালো লাগে ফারিণের

    দেশের ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে অবস্থান করছেন কলকাতায়। সেখানে ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় সেখানকার অলিগলিতে শুটিং করতে হচ্ছে তাকে।

    সম্প্রতি এক আলাপচারিতায় এই অভিনেত্রী কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা, সেখানকার সংস্কৃতি এবং বাংলাদেশ ও ভারতের শোবিজ নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।

    এর আগেও অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ শিরোনামের একটি সিনেমার শুটিং করতে কলকাতা গিয়েছিলেন তিনি। তবে এবারের মতো কলকাতা শহরের অলিগলিতে পুরোদমে শুটিং করার স্বাদ নিতে পারেননি তখন।

    ফারিণ বলেন, ‘শুটিংয়ের জন্য ঘোরাঘুরি খুব কম হচ্ছে, তবে কলকাতার ক্যাফে কালচারটা খুব ভালো লাগে। স্পেশালি হিন্দুস্তান পার্কের ওই রাস্তাটায় যে পরিমাণ ক্যাফে আছে, ওটা মনে হয় এক মাস ঘুরলেও শেষ হবে না।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দুই ইন্ডাস্ট্রির কাজের ধরনে মিল-অমিল সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, ‘যেহেতু আমরা একই ভাষায় কথা বলি আমাদের কালচার, খাওয়া-দাওয়া সবকিছুতে অনেক মিল।  আমাদের সেন্টিমেন্ট এবং ফ্যামিলি ভ্যালুসের ক্ষেত্রেও আমরা একই সুতোয় গাঁথা বলতে পারি।

    অমিল বলতে দুই ইন্ডাস্ট্রির প্যাটার্ন বা নিয়মগুলো আলাদা। বাংলাদেশে সিনেমা বা ওটিটির ক্ষেত্রে একটু লং টাইম শুটিং হয়, আর নাটকগুলো খুব তাড়াতাড়ি শুট হয়।’

    বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের দুই বাংলায়ই কাজ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তাসনিয়া ফারিণ বলেন, ‘অবশ্যই হওয়া উচিত। এতে ইন্ডাস্ট্রির পরিসর বৃদ্ধি পাবে এবং ইকোনমিক্যালিও মঙ্গলজনক হবে। যখন দুই দেশ এক হয়ে কাজ করবে তখন আরও বড় বড় সিনেমা তৈরি হবে।’

    বিনোদন ডেস্ক

  • ফারিণের যে প্রশ্নে ভক্তদের মনে কৌতূহল!

    ছোটপর্দায় দর্শকের মন জয় করে এখন সিনেমার কাজে মন দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পাশাপাশি গানের জগতেও পা রেখেছেন তিনি। তবে এবার এক ভিন্ন কারণে আলোচনায় এই তারকা। 

    সম্প্রতি ফারিণ তার সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন, যেটা নিয়ে অনুসারীদের মনে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। 

    রোববার (১৮ জানুয়ারি) নিজের ফেসবুকে ভক্তদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, ‘একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছা করল। এখানে কেউ কি আছেন যারা জীবনেও ঢাকা আসেন নাই? আর না আসলে আপনি কোন জেলায় বাস করেন?’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রীর ওই পোস্টের কমেন্ট বক্সে রীতিমতো মন্তব্যের ঝড় ওঠে। অনেকেই মন্তব্যের ঘরে নিজেদের জেলার নাম উল্লেখ করে ঢাকায় কখনো এসেছেন কিনা জানাচ্ছেন। তবে এর মাঝেও কারো কারো কৌতূহল, এই পোস্টের মাধ্যমে কি নতুন কোনো কাজের ইঙ্গিত দিচ্ছেন ফারিণ? 

    গত ঈদে শরীফুল রাজের সঙ্গে ফারিণের ‘ইনসাফ’ ছবিটি বেশ আলোচনায় এসেছিল। এবার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নতুন একটি সিনেমায় কাজ করছেন এ অভিনেত্রী। ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ শিরোনামের এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। শিগগিরই পরবর্তী অংশের শুটিংয়ের জন্য তার শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • স্বপ্নপূরণ হচ্ছে তাসনিয়া ফারিণের

    বিনোদন
    জগতের ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া
    ফারিণ অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও প্রবেশ
    করেছেন। এবার অভিনেত্রী কণ্ঠশিল্পী হিসাবে গান গেয়ে নিজেকে আলোচিত করেছেন। যদিও অভিনেত্রী
    এর আগে ২০২৪
    সালে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তার গাওয়া প্রথম গানরঙে রঙে রঙিন হব’, ম্যাগাজিন অনুষ্ঠানইত্যাদিতে প্রচার করা হয়েছিল। সেই গানটির সাফল্য তাকে আরও গাইতে অনুপ্রাণিত করেছে। তবে এবারের নতুন গান নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

    বৃহস্পতিবার
    (৪ ডিসেম্বর)
    বিকালেমন গলবে নাগানটি সামাজিক মাধ্যমে প্রকাশ
    পেয়েছে।
    এই গানে অন্য রকম এক ফারিণকে দেখা গেছে। পপ ধাঁচের গানটি নিয়ে অভিনেত্রীর মন্তব্য ঠিক এমন—আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এই সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি। সঙ্গে একটা গল্প রেখেছি। আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও রয়েছে। আমি আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তাভাবনা তুলে ধরতে।

    মন গলবে নাগানটি সামাজিক মাধ্যমে প্রকাশের
    পর নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এ আনন্দের মাঝেই নতুন খবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি
    রুপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন
    কথাই জানিয়েছেন
    ফারিণ।

    এর
    আগে মেরিল
    প্রথম আলো অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন শাকিব খান। উপস্থাপনায় ছিলেন তাসনিয়া ফারিণ আফরান নিশো। কথোপকথনের একপর্যায়ে শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করার কথা জানান ফারিণ। উপস্থিত দর্শকদের সামনে অভিনেত্রী বলেন, ‘ভাইয়া, আপনার পরের সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

    সেদিন
    শাকিব খান
    বলেছিলেন— ‘তোমার অডিশন লাগবে না।কয়েক মাসের মধ্যেই সেই কথা বাস্তবে রূপ নিল। ঘোষণা এসেছেশাকিব খানের নতুন সিনেমাপ্রিন্স: ওয়ানস আপন টাইম ইন ঢাকা তিন নায়িকার মধ্যে একজন হচ্ছেন— তাসনিয়া ফারিণ। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সেই সিনেমায় তাসনিয়া ফারিণের চরিত্রটি একজন চিত্রনায়িকার। তবে নিয়ে এখনই কিছুই বলতে চাইলেন না অভিনেত্রী।

    শুধু
    এটুকুই তিনি বললেন, শাকিব

    ভাইয়ের সঙ্গে সিনেমা করার আমারও খুব ইচ্ছা ছিল। সে কারণে আমি খুব খুশি। একটা ভালো সিনেমা দিয়েই তা হচ্ছে। চুক্তি সই করার পর শাকিব ভাইকে ফোন করেছিলাম, তিনি অভিনন্দন জানিয়েছেন।ফারিণ বলেন, ডিসেম্বরেই শুরু হচ্ছেপ্রিন্সসিনেমার শুটিং।

    ফারিণ বলেন, ‘ফাতিমাসিনেমা দিয়ে আমার বড়পর্দার জার্নি শুরু। মনে হচ্ছে, জার্নিটা ধাপে ধাপে দারুণ যাচ্ছে।ইনসাফসিনেমায় যা কিছু শিখেছি, সেসব অভিজ্ঞতাপ্রিন্স‘– কাজে লাগবে। একই সঙ্গে যা যা দুর্বলতা ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করব। নাচটা আরেকটু ভালোভাবে রপ্ত করতে চাই। এর বাইরে পুরোটাই মানসিক প্রস্তুতি।

    উল্লেখ্য,
    ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় অভিষেক হয় ধ্রুব
    হাসানেরফাতিমাসিনেমার মধ্যে দিয়ে। এরপর কাজ করেছেন কলকাতার অতনু ঘোষ পরিচালিতআরো এক পৃথিবীএবং গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশি সঞ্জয় সমাদ্দার পরিচালিতইনসাফসিনেমাতে অভিনয় করেন।

    বিনোদন ডেস্ক