কলকাতার কোন জিনিস ভালো লাগে ফারিণের

Written by

in

দেশের ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে অবস্থান করছেন কলকাতায়। সেখানে ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় সেখানকার অলিগলিতে শুটিং করতে হচ্ছে তাকে।

সম্প্রতি এক আলাপচারিতায় এই অভিনেত্রী কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা, সেখানকার সংস্কৃতি এবং বাংলাদেশ ও ভারতের শোবিজ নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।

এর আগেও অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ শিরোনামের একটি সিনেমার শুটিং করতে কলকাতা গিয়েছিলেন তিনি। তবে এবারের মতো কলকাতা শহরের অলিগলিতে পুরোদমে শুটিং করার স্বাদ নিতে পারেননি তখন।

ফারিণ বলেন, ‘শুটিংয়ের জন্য ঘোরাঘুরি খুব কম হচ্ছে, তবে কলকাতার ক্যাফে কালচারটা খুব ভালো লাগে। স্পেশালি হিন্দুস্তান পার্কের ওই রাস্তাটায় যে পরিমাণ ক্যাফে আছে, ওটা মনে হয় এক মাস ঘুরলেও শেষ হবে না।’

আরও পড়ুন
আরও পড়ুন

দুই ইন্ডাস্ট্রির কাজের ধরনে মিল-অমিল সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, ‘যেহেতু আমরা একই ভাষায় কথা বলি আমাদের কালচার, খাওয়া-দাওয়া সবকিছুতে অনেক মিল।  আমাদের সেন্টিমেন্ট এবং ফ্যামিলি ভ্যালুসের ক্ষেত্রেও আমরা একই সুতোয় গাঁথা বলতে পারি।

অমিল বলতে দুই ইন্ডাস্ট্রির প্যাটার্ন বা নিয়মগুলো আলাদা। বাংলাদেশে সিনেমা বা ওটিটির ক্ষেত্রে একটু লং টাইম শুটিং হয়, আর নাটকগুলো খুব তাড়াতাড়ি শুট হয়।’

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের দুই বাংলায়ই কাজ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তাসনিয়া ফারিণ বলেন, ‘অবশ্যই হওয়া উচিত। এতে ইন্ডাস্ট্রির পরিসর বৃদ্ধি পাবে এবং ইকোনমিক্যালিও মঙ্গলজনক হবে। যখন দুই দেশ এক হয়ে কাজ করবে তখন আরও বড় বড় সিনেমা তৈরি হবে।’

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *