Tag: তাসনিয়া ফারিণ

  • আমি গানেও কিছু একটা করতে চাই: তাসনিয়া ফারিণ

    বিনোদন জগতের ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়জীবনে এক দশক।
    এর মধ্যেই তিনি
    নাটক, সিনেমা এবং ওটিটি
    সিরিজে পুরোদমে কাজ করে চলেছেন।
    সব জায়গায়ই কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিনেত্রী। এবার কণ্ঠশিল্পী
    হিসাবে গান গেয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই
    গানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান অভিনেত্রী। তার অনুপ্রেরণা টেইলর সুইফট বলে জানান
    তিনি।

    অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসাবে প্রতিষ্ঠা পেতে চান তাসনিয়া
    ফারিণ। তাই টেইলর
    সুইফটের অনুপ্রেরণায় গানকে
    সিরিয়াসলি নিয়েছেন অভিনেত্রী। আবার নতুন
    চমকের
    কতা জানালেন ফারিণ— সম্প্রতি
    রুপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে
    এমন কথাই জানিয়েছেন
    ফারিণ।

    অভিনয়ের মানুষ তাসনিয়া ফারিণ এখন গান নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালেমন গলবে নাগানটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই গানে অন্য রকম এক ফারিণকে দেখা গেছে। পপ ধাঁচের গানটি নিয়ে অভিনেত্রীর মন্তব্য
    ঠিক এমন—
    আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এই সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি। সঙ্গে একটা গল্প রেখেছি। আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও রয়েছে। আমি আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তাভাবনা তুলে ধরতে।

    এর আগে ২০২৪ সালে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন
    তাসনিয়া
    ফারিণ। তার গাওয়া প্রথম গানরঙে রঙে রঙিন হব’, ম্যাগাজিন অনুষ্ঠানইত্যাদিতে প্রচার করা হয়েছির। গানটির সাফল্য তাকে আরও গাইতে অনুপ্রাণিত করে।

    ফারিণ বলেন, নতুন গানটি নিয়ে তিনি সন্তুষ্ট। আমাদের তো অনেক বাজেট সীমাবদ্ধতা। তারপরও চেয়েছি গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে গিয়ে নতুন কিছু করতে। কেউ এটাকে শুধুই বাণিজ্যিক কিংবা কেউ শুধু শিল্পও বলতে পারবে না।মন গলবে নাগানের কথা লিখেছেন কবির বকুল, সুরসংগীত করেছেন ইমরান মাহমুদুল।

    ফারিণ আরও বলেন, আমার অভিনয়ের ধরন এক রকমভাবে প্রতিষ্ঠিত। আমি গানেও কিছু একটা করতে চাই। গানটা এখন সিরিয়াসলি করছি। সামনে আমার প্রোডাকশন হাউস থেকে গানটা নিয়মিত করব। বরাবরই আমার প্রেরণায় টেইলর সুইফট। স্কটল্যান্ডে যখন সরাসরি তার কনসার্ট দেখেছিবুঝেছি শিল্পী হিসেবে তিনি কতটা শক্তিশালী, ব্যক্তিত্ববান।
    সেই
    সঙ্গে তার বিশাল ভক্তকুল।

    তিনি বলেন, এ বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে নিজে প্রশ্ন করেছিকেন আমি গানটা সিরিয়াসলি নিচ্ছি না? কারণ আমার তো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল গায়িকা হব। মনে হয়েছে, এখনো যদি সিরিয়াসলি গানটা করি, তাহলে মানুষের ভালোবাসার একটা জায়গায় যেতে পারব। সেই জায়গা থেকে আমি আমার নতুন গানকে ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছি। পপ গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে কস্টিউম থেকে শুরু করে অন্য বিষয়ে সেভাবে নজর দিয়েছি। তবে টেলর সুইফটকে কপি করিনি, ভিডিওতে যেভাবে বাণিজ্যিক ধাঁচে উপস্থাপন করেছি, তাতে অনেকে অনুপ্রেরণা মনে করতেও পারেন বলে জানান অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • এবার শাকিবের সিনেমায় নাম লেখালেন ফারিণ

    শাকিব খানের নতুন সিনেমায় যুক্ত হলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আসন্ন এই ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক উপহার দিতে যাচ্ছে শাকিব-ফারিণের নতুন রসায়ন।

    ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে একটি ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা, আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’-এ যোগ দিলেন।

    ক্যাপশনে আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারুণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রকাশিত ছবিতে, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দি থেকে নজরে আসেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পরে নিজের সামাজিক মাধ্যমে পোস্টটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘হৃদয় ভরে গেছে , আমি প্রিন্সের জন্য প্রস্তুত।’

    ‘প্রিন্স’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের ঘোষণা দেওয়া হলেও শাকিরের বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে ফারিণ থাকছেন কি না, এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

    আবু হায়াত মাহমুদের পরিচালনায়, সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই সিনোমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

    বিনোদন ডেস্ক

  • নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করলেন ফারিণ

    আগেই জানিয়ে ছিলেন প্রযোজনায় আসছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘ফড়িং ফিল্মস’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনরে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

    সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি ছবি প্রকাশ্য করেছেন ফারিণ। এর পর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায়ের শুরু— ‘ফড়িং ফিল্মস’ আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন‍্য দোয়া করবেন।

    এর আগে প্রতিষ্ঠানটি নিয়ে ফারিণ জানান, এ বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে ফারিণের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি তিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে এর পর নতুন পরিকল্পনা করবেন এই অভিনেত্রী। তবে প্রতিষ্ঠানটি থেকে আপাতত নিয়মিত কাজ করার প্রকাশ করই প্রধান চ্যালেঞ্জ তার। এদিকে ফারিণ বর্তমানে বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আছে কলকাতার সিনেমায় অভিনয়ের গুঞ্জনও।

    এই অভিনেত্রীকে সব শেষ বড় পর্দায় দেখা যায় পরিচালক সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ।

    বিনোদন ডেস্ক

  • ইধিকা নন, ‘প্রিন্সে’ শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার অন্যতম নায়িকা হচ্ছেন টিভিতারকা তাসনিয়া ফারিণ। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। এবার খবরের সত্যতা পাওয়া গেল। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ ছবিতে দেখা যাবে নয়া জুটিকে।

    ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এ সপ্তাহেই ফারিণ চুক্তিবদ্ধ হবেন। ডিসেম্বর থেকে হবে শুটিং। এর আগে শোনা গিয়েছিল, ‘প্রিন্স’-এ অভিনয় করবেন ইধিকা পাল।

    তখনই নির্মাতা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকেই চূড়ান্ত করা হবে নায়িকা।

    ‘প্রিন্স’ ছবির প্রযোজনা টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইধিকাকে বাদ দেওয়া হচ্ছে। এর প্রধান কারণ ইধিকা পালের পারিশ্রমিকের অঙ্ক ফাঁস হওয়া। এরই মধ্যে বিষয়টি নিয়ে সমালোচনা ও নানামাত্রিক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কলকাতার প্রতিষ্ঠিত ও খ্যাতিমান তারকা অভিনেতারাও যে অঙ্কের পারিশ্রমিক পান না, নতুন অভিনেত্রী হিসেবে ইধিকা কীভাবে বাংলাদেশ থেকে ওই অঙ্ক নিচ্ছেন?

    বিনোদন ডেস্ক

  • ‘স্বার্থপর’ দেখে আফসোস, যা বললেন তাসনিয়া ফারিণ

    ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণ এ মুহূর্তে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন। টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে কলকাতায় অভিনেত্রী। একটা সময় দেবের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ হারিয়ে ফেলেন অভিনেত্রী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিকের ‘স্বার্থপর’ দেখে আফসোস করেন। কেন এ রকম সিনেমা বেশি বেশি তৈরি হয় না বলেও জানিয়েছেন তাসনিয়া ফারিণ।

    তিনি বলেন, গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেছিলাম। অনেক দিন পর আসায় যেন বেশি ভালো লাগছে। সবার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। ঘুরছি এদিক-সেদিক। পছন্দের খাবারগুলোও খাওয়ার চেষ্টা করেছি।

    কলকাতায় সবে কালীপূজা শেষ হয়েছে। ভাইফোঁটার উদযাপন চলছে।—এমন প্রশ্নের উত্তরে তাসনিয়া বলেন, হ্যাঁ, এয়ারপোর্ট থেকে আসার সময়েই চারদিকে দেখেছি আতসবাজি পুড়ছে। সারা শহর আলোয় সাজানো। কী যে ভালো লাগছিল! 

    এই শহরে কী কারণে? উত্তরে অভিনেত্রী বলেন, আরও আগেই আসার কথা ছিল। ভিসা পাচ্ছিলাম না। একটি সিনেমায় তো অভিনয় করাই হলো না (দেবের সিনেমায়)। এখন সেই সমস্যা মিটেছে। অনেক দিন ধরেই এখানে কাজের কথা চলছে। ফোনে সেসব কথা তো হয় না। তা ছাড়া ঘুরতেও এলাম। আসতে পারি না আপনাদের কাছে?

    আপনি আর চঞ্চল চৌধুরী অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী সিনেমায় আছেন? তিনি বলেন, আগামী সিনেমা কিনা জানি না। তবে অনেক আগে থেকেই টোনিদার সঙ্গে কথা চলছে। ফলে ওর সঙ্গে কাজের জন্য মুখিয়ে আছি। আর চঞ্চলদা সেই কাজে থাকবেন কিনা এটিও জানি না।

    বাংলাদেশের মানুষেরা যখন আমাদের কাছে আসেন, তখন আমরা জানতে চাই— ও পার বাংলা কেমন আছে?

    তাসনিয়া ফারিণ বলেন, ভালো আছে বাংলাদেশ। ভালো ভালো কাজ হচ্ছে। আমিও কাজ করছি। এখন ওখানে সিনেমার বাজেট আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যদিও হল সংখ্যা নিয়ে এখনো প্রশ্ন আছে। সব মিলিয়ে ভালোই।

    মাঝখানে ‘অন্ধকার সময়’ পেরিয়ে এসেছেন?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, দেখুন, আমি না একেবারেই রাজনীতিমনস্ক নই। বেশি কথা বলতেও ভালোবাসি না। এ বিষয়টি নিয়ে খুব বেশি বলতে পারব না। বলতে চাইও না। 

    মোস্তফা সরয়ার ফারুকীর সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ আপনাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। তাকে রাজনীতিতে দেখে খুশি? শিল্পীদের এই আঙিনায় পা রাখা উচিত? এ প্রসঙ্গে তাসনিয়া বলেন, আমার খুশি-অখুশি হওয়ার কিছু নেই। প্রত্যেকের স্বাধীন ইচ্ছা রয়েছে। আমি রাজনীতি বুঝি না। তাই আমি কোনো দিন এই ময়দানে পা রাখব না। 

    দেবের নায়িকা হওয়ার সুযোগ হারানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আর বলবেন না! ওরা অনেক দিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিলেন। আমিও আসার খুবই চেষ্টা করেছি। বেশ টানাপোড়েন গেছে তখন। শেষ পর্যন্ত ব্যাটে-বলে হলো না। এই তো, দিন দুই আগে ‘স্বার্থপর’ সিনেমার প্রিমিয়ারে দেখাও হলো দেবদার সঙ্গে। উনি বললেন…

    দেব নিশ্চয়ই বললেন— সেই এলে, আমার বেলায় এলে না…। তাসনিয়া ফারিণ বলেন,  না না, তা বলেননি। বললেন— যাক অবশেষে এলে। দেখা হলো আমাদের। এর আগে দেবদার সঙ্গে সব কথা ফোনে হয়েছিল। মুখোমুখি এই প্রথম।

    নারীর উন্নতি দেখতে চান। অথচ ৫ বছর বয়সেই বিয়ে সেরে ফেললেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তার মানে আমি ব্যতিক্রমী। আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন— অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছে (হা হা হাসি)। 

    অভিনেত্রী বলেন, বিয়ের সঙ্গে অভিনয়ের সত্যিই বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন? আমার সঠিক সময় কোনটা, সেটি আমি ঠিক করব। তিনি বলেন, আমি তো দেখছি, বিয়ের পর আমার কাজ বেড়েছে! ঈশ্বরকে ধন্যবাদ, বিশ্ব এই ট্যাবু ভাঙতে পেরেছে। 

    তিনি বলেন, হলিউড থেকে আমাদের দেশ— নায়িকার বিয়ে নিয়ে আর কেউ মাথা ঘামান না! হয়তো আগে বিয়ের পর নায়িকারা সময় বের করতে পারতেন না, তাই বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছিল।

    আপনিই তো বলেছিলেন— বিয়ের পর স্বামী-সংসারের জন্য অভিনয় ছাড়তে রাজি। উত্তেজিত কণ্ঠে তাসনিয়া বলেন, না, না, আমার সে বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। স্বামীর গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলাম— স্বামীর আগে কিছুই না। তার মানে কাজ ছেড়ে দেব এ কথা বলিনি? আমার স্বামী কোনো দিন কাজ ছাড়ার কথা বলেননি।

    তাহসান খানের সঙ্গে নাম জড়ানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এদিকে আমার আর আমার প্রেমিকের (স্বামী) হাতের ছবি দিচ্ছি। লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দিল। তারপরেই প্রেমিককে প্রকাশ্যে আনি। সবার ভুল ভাঙে।

    দুই দেশের সংস্কৃতির আদান-প্রদান নিয়ে বলছিলেন। ধরুন, যদি কাঁটাতারের বেড়া না থাকত, ভিসা সমস্যা না থাকত, দুই দেশ যদি আবার আগের মতো একটাই দেশ হতো?

    একটু থমকে তাসনিয়া ফারিণ বলেন, দেখুন, এটা খুব হাইপোথেটিক্যাল ভাবনা। কোনো দিন যা হওয়ার নয়। এ রকম চিন্তা করতেও চাই না। আমি আমার দেশ নিয়ে গর্বিত। তিনি বলেন, গর্ব করার কারণও আছে। আমার দেশের মুক্তিযুদ্ধ আমায় গর্বিত করে। অনেক কষ্টে স্বাধীন হয়েছি। মুক্তিযুদ্ধ তাই আমাদের রক্তে, আমাদের ইতিহাস, ঐতিহ্যে। 

    অভিনেত্রী বলেন, দেখুন, ইচ্ছা থাকলে উপায় হয়। আলাদা দুটো দেশ মানেই আমরা আলাদা নই। আমাদের দেশ আমাদের মেলামেশার সুযোগ করে দিয়েছে বলেই আমি আপনার দেশে বসে আপনার সঙ্গে কথা বলতে পারছি। সেই জায়গা থেকেই বলছি— আলাদা দেশে বাস করেও সুস্থ চিন্তা, দুই দেশের স্বার্থ রক্ষা করে স্বাভাবিক আদান-প্রদান সম্ভব। তাতে দুই দেশের অর্থনৈতিক পরিকাঠামো আরও জোরালো হবে। সে জন্য দুই দেশকে এক হতে হবে না।

    বিনোদন ডেস্ক

  • ‘কিছু লোক আমার সঙ্গে তাহসানের নাম জড়িয়ে দেয়’

    বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসানের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি এমন গুঞ্জন রটে যায়। 

    এব্যাপারে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এদিকে আমার আর আমার প্রেমিকের (তিনিই স্বামী) হাতের ছবি দিচ্ছি। লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দিল।’

    অভিনেত্রী বলেন এই চাউর হওয়া এই গুঞ্জন ভাঙতেই কার সঙ্গে প্রেম করছেন তার নাম সামনে আনেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রী বলেন, ‘হঠাৎ করে এমন গুঞ্জন রটে যাওয়ায় প্রেমিককে প্রকাশ্যে আনি। এতে সবার ভুল ভাঙে।’

    সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন করা হয় ফারিণকে। তবে এ প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি। ফারিণ বলেন, ‘দেখুন, আমি না একেবারেই রাজনীতিমনস্ক নই। বেশি কথা বলতেও ভালোবাসি না। ফলে এ বিষয়টি নিয়ে খুব বেশি বলতে পারব না। বলতে চাইও না। আর আমার মনে হয়, একজন শিল্পীর এত জটিল বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।’

    বিনোদন ডেস্ক

  • কলকাতায় একসঙ্গে চঞ্চল-তাসনিয়া ফারিণ

    ঢালিউডের দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে একসঙ্গে দেখা গেল কলকাতায়। টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তারা উপস্থিত ছিলেন ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে।  

    বর্তমানে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার শুটিং করছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে তাসনিয়া ফারিণও রয়েছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয়েছিল তার। এরই মধ্যে দুজনের কলকাতায় একসঙ্গে উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয় নানা জল্পনা-কল্পনা। 

    সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে। সেও জানত না আমি এসেছি। তিনি বলেন, আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল— বেশ মজার এক কাকতালীয় ঘটনা।

    এর আগে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’ সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী জয়া আহসান। তিনি সম্পর্কভিত্তিক নানা বিষয় নিয়ে একাধিক প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। তাই এবার চঞ্চল–ফারিণকে নিয়ে সিনেমায় দেখা গেলে তা হবে দুই বাংলার দর্শকদের জন্য বড় চমক।

    তাহলে কি অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এবার একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও ফারিণকে? এ প্রশ্নে দুজনেই হাসিমুখে বলেন, এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে কথা চলছে। আশা করি একসঙ্গে কাজ করব।

    চঞ্চল বলেন, ‘টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ (ব্রেকফাস্ট+লাঞ্চ) করেছি, আসলে সবাই দেরি করে ঘুম থেকে উঠি। তাই ব্রেকফাস্ট ও লাঞ্চ দুটোই একসঙ্গে করেছি, নানা বিষয়ে গল্প হয়েছে। তিনিই আমাদের এখানে আসতে বলেছেন, কোয়েলও আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন ‘স্বার্থপর’ সিনেমাটি দেখার অপেক্ষায় আছি।

    এর মধ্যেই টালিউডে গুঞ্জন ছড়িয়েছে, পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী সিনেমায় একসঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশের এই দুই তারকাকে। যদিও তারা মুখে কিছু বলেননি, তবু অনেকে মনে করছেন— একই পরিচালকের সঙ্গে একসঙ্গে দেখা হওয়া নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়। 

    বিনোদন ডেস্ক

  • শাকিবের নায়িকা হতে চান ফারিণ

    ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ এবার সরাসরি বড় পর্দার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন। তাও আবার শাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে, আর পাশেই তখন ছিলেন অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠানে আফরান নিশোকে ‘খোঁচা’ মারতেও ছাড়েননি এ অভিনেত্রী। 

    ঘটনাটি ঘটে সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর জমকালো অনুষ্ঠানে।

    উপস্থাপনার ফাঁকে মঞ্চে শাকিবকে পেয়ে তার কাছে সিনেমার সুযোগ চাইতেও দেরি করেননি তিনি। 

    এ সময় শাকিবের কাছাকাছি ঘেঁষে তার হাত ধরে ফারিণ বলেন, ‘ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

    এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’ সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে?’

    পাশ থেকে হাসি মুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’

    এরপর এ  অভিনেতা বলেন, ‘আগামী ঈদে আমার ‘তাণ্ডব’ সিনেমা রিলিজ হচ্ছে। ইতোমধ্যে সবার মধ্যে তাণ্ডব চলছে। ‘প্রিয়তমা’ দিয়ে বিদেশযাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে ‘তুফান’ দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, তাণ্ডবও তাই হবে।’

    ফারিণ ও নিশোর এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

    মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পান শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

    বিনোদন ডেস্ক

  • ‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে ফারিণ

    কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘ইনসাফ’। তার আগে একের পর এক এই সিনেমার অভিনয়শিল্পীদের লুক প্রকাশ করছেন নির্মাতা। ইতোমধ্যে শরিফুল রাজ এবং মোশাররফ করিমের লুক সামনে এসেছে। এবার সিনেমারে প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুকও প্রকাশ করেছেন নির্মাতা।

    রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত লুক পোস্টারে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে। পোস্টারে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে।

    ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।

    এর আগে গত ৪ মে  ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই কিংবদন্তি অভিনেতা।

    তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার।

    তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এই সিনেমা নিয়ে দীর্ঘ সময় পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র।

    বিনোদন ডেস্ক

  • ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

    জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’ এবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। গত বছর ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

    প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটির প্রিমিয়ার হয় ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে নিজের অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন তাসনিয়া ফারিণ। আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি এবং ফারিণের অভিনয় অর্জন করে প্রশংসা।

    দর্শকপ্রিয়তা এবং উৎসব প্রদর্শনীর পর এবার সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

    ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমায় এক নারীর অতীত, বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার মিশেলে তৈরি হয়েছে এক গভীর হৃদয়ছোঁয়া কাহিনি।

    তাসনিয়া ফারিণ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।

    ওটিটিতে মুক্তি প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘ফাতিমা’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর আন্তর্জাতিক মহল থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়া ছিল দারুণ অভিজ্ঞতা। এবার সেই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আশা করছি, ওটিটিতে দর্শকরা সিনেমাটি খুব উপভোগ করবেন।

    বিনোদন ডেস্ক