Tag: তাসনিয়া ফারিণ

  • ওটিটিতে ফারিণের ‘ফাতিমা’

    ঢাকা শহরে ভাগ্যের সন্ধানে আসেন ফাতিমা। সে আসলে ভাগ্য খুঁজছেন না, খুঁজছেন পালাবার পথ। এই দেশ ও শহর থেকে দূরে কোথায় চলে যেতে চান। পালাতে পারেন না। ভাগ্যের ফেরে অভিনয়ে নাম লেখান। অভিনয় করে বীরাঙ্গনা সুবর্ণা চরিত্রে। রিলের সেই বীরাঙ্গনা সুবর্ণা যেন ফাতিমাকে অভিনয় থেকে নিয়ে আসে বাস্তবতায়।

    এমন গল্পের সিনেমাটি বেশ সাড়া জাগিয়েছে। ২০২৪ সালের ২৪ মে ফারিণের ‘ফাতিমা’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দর্শক-সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয় এটি। ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে ফারিণ সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। অবশেষে সিনেমাটি ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে। 

    উৎসব ও প্রেক্ষাগৃহ ঘুরে সেই সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ১৭ এপ্রিল বঙ্গতে মুক্তির খবর নিশ্চিত করেছেন নির্মাতা ধ্রুব হাসান। আরও বেশি দর্শকদের কাছে যাওয়ার জন্য ওটিটিতে আসছে সিনেমাটি।

    সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। শুরুতে এ সিনেমার নাম ঠিক করা হয় ‘দাহকাল’। এ নামেই শুরু হয় শুটিং। পরবর্তীকালে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’। অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রের নামে।

    তাসনিয়া ফারিণ ছাড়াও এখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। এ সিনেমার মধ্য দিয়ে দেশের প্রেক্ষাগৃহে অভিষেক হয় তাসনিয়া ফারিণের।

    বিনোদন ডেস্ক

  • কেমন কাটছে ফারিণ মাহি নিলয়দের ঈদ

    সেলিব্রেটিদের জীবনযাপন নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের। উৎসব পার্বণে তারা কী করেন, কী পরেন সেদিকে দৃষ্টি সবার।তারকারাও তাদের দর্শক-ভক্তদের টাচে রাখতে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বিভিন্ন কিছু শেয়ার করেন।

    এবারের ঈদেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা ভক্ত-অনুরাগীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। অভিনেত্রী সামিরা খানা মাহি একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘কাল তো ঈদ, চাঁদ দেখেছেন তো? সবাই কে চাঁদ রাত মোবারক।’

    সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার ঈদ করছেন যুক্তরাজ্যে।  সেখানে চাকরি করেন তার স্বামী শেখ রেজওয়ান। সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ফারিণ যুক্তরাজ্যে যাওয়ার আগে লাগেজভর্তি কাপড় নিয়ে গেছেন। সবই স্বামীর জন্য তার পরিবার ও শ্বশুরবাড়ির উপহার। ফারিণ নিজেও অনেক উপহার পেয়েছেন।

    জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

    ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর তার বাবার সঙ্গে ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • লাগেজভর্তি করে লন্ডনে কী নিয়ে গেলেন তাসনিয়া ফারিণ

    এবারের ঈদটা তাসনিয়া ফারিণের জন্য অন্যরকম। বিশেষ দিনটি কাটাচ্ছেন সুদূর বিলাতে। সেখানে যাওয়ার আগে লাগেজভর্তি জিনিসপত্র নিয়ে গেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

    তাসনিয়া ফারিণের স্বামী রেজওয়ান যুক্তরাজ্যের বার্হিংহামে থাকেন। তিনি সেখানে চাকরি করেন। তার আত্মীয় স্বজনরাও সেখানে থাকেন।মূলত স্বামীর জন্যই লন্ডনযাত্রা ফারিণের।

    তাসনিয়া ফারিণ জানান, ঈদের আগে স্বামীর কাছে যাওয়ার উপলক্ষ্যে লাগেজ ভরে নানা কিছু নিয়ে যেতে হয়েছে। নিজে যেমন কেনাকাটা করেছেন, স্বামীর জন্য তেমনি শেখ রেজওয়ানের মা–বাবা এবং শ্বশুর–শাশুড়ির দেওয়া জিনিসপত্রও নিয়ে গেছেন তিনি।

    আট বছরের সম্পর্কের পর ২০২৩ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। যখন ফারিণ কলেজে পড়তেন, তখন থেকেই তাদের মধ্যে সম্পর্ক। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে থেকেই বন্ধুত্ব ছিল ফারিণ আর রেজওয়ানের। ফারিণ দেশে অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও রেজওয়ান যুক্তরাজ্যে চাকরি করেন। বিয়ের পর একবার তারা দুজন ঈদ উদ্‌যাপন করেন তুরস্কে। এবার যুক্তরাজ্যে কাটবে।

    লন্ডনযাত্রা উপলক্ষ্যে তাসনিয়া ফারিণ বলেন, এখানে আসার আগে অনেক কিছু নিয়ে আসছি। পাঞ্জাবি, শার্টসহ যা যা আছে। আম্মু ইলিশ মাছ ভেজে বক্সে করে পাঠিয়েছেন। রেজওয়ানের বাসা থেকে কোপ্তা রান্না করে দিয়েছে। আচার বানিয়ে পাঠিয়েছে। মসলাপাতি যা যা আছে সবই নিয়ে আসা লাগছে। লাগেজে এমন অবস্থা, আমার কিছুই ছিল না, সবই আমার স্বামীর। লন্ডনে এখন ঠান্ডা, তাই ওর পাঞ্জাবি কেনার ক্ষেত্রে মোটা কাপড়ের কিনতে হয়েছে। তা ছাড়া এখানে কেউ কালারফুল কিছু পরে না, তাই হালকা রঙের কাপড় নিয়েছি। 

    বিয়ের আগের ঈদ আর এখনকার ঈদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান—এমন প্রশ্নে ফারিণ বলেন, ‘পার্থক্য বলতে আমি তো এখন লন্ডনে। সে হিসেবে বলতে পারি, এটা তো অবশ্যই ভিন্ন রকম। আমার পরিবার ঢাকায়, তাঁদের সঙ্গে ঈদ করা হচ্ছে না। এখানে আমার মামা-মামি আছেন, তাঁদের এখানেই আছি। ঈদ তাদের সঙ্গে হবে। এরপর স্বামীর সঙ্গে তার বাসায় যাব।’

    জানা গেছে, মাসখানেক যুক্তরাজ্যে থাকার পর বাংলাদেশে ফিরবেন তাসনিয়া ফারিণ। এরপর মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। ‘ইনসাফ’ নামের সেই ছবির পরিচালক সঞ্জয় সমাদ্দার। ইনসাফ ছবির আগেই এবারের ঈদে এই অভিনেত্রীর একটি ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে। কাজল আরেফিন অমি পরিচালিত ‘হাউ সুইট’ নামের এই ওয়েব ফিল্মে তাঁর সহশিল্পী অপূর্ব। এরই মধ্যে হাউ সুইট ছবির ট্রেলার এবং গান প্রকাশিত হয়েছে।  

    বিনোদন ডেস্ক

  • ওটিটিতে তিন নায়িকার লড়াই

    ঈদসহ যেকোনো উৎসবেই শোবিজ অঙ্গন থাকে সরগরম। শুরু হয় শিল্পীদের ব্যস্ততার ধুম। দর্শকরাও অপেক্ষায় থাকেন প্রিয় তারকার কাজের জন্য। নতুন সব টিভি নাটক, ওটিটি কনটেন্ট, গান ও সিনেমা মুক্তি পায় উৎসবে। 

    বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। তাই ঈদের সিনেমা নিয়ে আওয়াজ একটু বেশিই হয়। তবে আলোচনার বাইরে নয় ওটিটি কনটেন্ট। সিনেমার পরেই পেইড ভার্সনের ওটিটি কনটেন্টগুলোর দিকেও নজর থাকে দর্শকদের। এবারও তার ব্যতিক্রম নয়। এ ঈদেও ভিন্ন ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন তিন কনটেন্ট। যা নিয়ে লড়াই করবেন দেশের জনপ্রিয় তিন নায়িকা। তাদের মধ্যে রয়েছেন জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা ও তাসনিয়া ফারিণ। 

    দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা ও কলকাতা- দুই ইন্ডাস্ট্রিতেই তিনি সমানতালে কাজ করছেন। এবারের ঈদে আসছে তার অভিনীত ‘জিম্মি’ নামে একটি ওয়েব সিরিজ। এ সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। ২৮ মার্চ হইচই নামে একটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে। 

    নির্মাতা সূত্রে জানা গেছে, লোভের কাছে যেন জিম্মি হয়ে পড়া এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। যেখানে দেখা যাবে, ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সরকারের নিম্নপদস্থ এক কর্মচারী। স্বামীকে নিয়ে তার টানাপোড়েনের সংসার। হঠাৎ একদিন অফিসের স্টোর রুমে বাক্সভর্তি টাকা পায় সে। এই টাকা নিয়ে শুরু হয় তার নতুন টানাপোড়েন। 

    এ প্রসঙ্গে জয়া বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটি বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। এ সিরিজের ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। পাশাপাশি ঈদে মুক্তি পাচ্ছে আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ, সবমিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।’ 

    এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার প্রমুখ।

    অন্যদিকে দেশের আরেক জনপ্রিয় একজন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও ঢাকা-কলকাতা, দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করছেন। গত ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এবার ঈদেও থাকছেন। তবে সিনেমা নয়, তিনি আসছেন তার অভিনীত আলোচিত্র সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র দ্বিতীয় সিজন নিয়ে। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম সিজন। 

    এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিরিজটিতে অ্যালেন স্বপনের  চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। প্রথম সিজনের শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ ঢেকে রাখা এক ব্যক্তির সঙ্গে কথা বলছে স্বপন। কে সে? কেনইবা স্বপনকে খুঁজছে মানুষটি? আরো অনেক প্রশ্ন দেখা দিয়েছিল দর্শকের মনে। সেসব প্রশ্নের উত্তর মিলবে এ সিজনে। এটি ঈদ উপলক্ষ্যে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তবে এখনও তারিখ এবং প্ল্যাটফর্ম চুড়ান্ত হয়নি। 

    সিরিজ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘প্রথম সিজনের মতো এবারও আমরা দারুণ একটি গল্প নিয়ে হাজির হব। আশা করছি এবারও দর্শক সিরিজটি খুব পছন্দ করবেন। কারণ টিমের প্রতিটি লোক দারুণ দক্ষতার সঙ্গে কাজ করছেন। তবে এখনই সিরিজে আমার অভিনীত চরিত্র ও গল্প নিয়ে কিছুই জানাতে চাই না। এতে মজা নষ্ট হয়ে যাবে।’ 

    এদিকে একাধিক নাটক ও সিনেমার পাশাপাশি ঈদে ওটিটি প্ল্যাটফর্মেও হাজির থাকছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঈদে তিনি আসছেন ‘হাউ সুইট’ নামে একটি ওয়েবফিল্ম নিয়ে। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এতে ফারিণ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন। 

    সম্প্রতি এর ট্রেলার প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায়, বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির ধাক্কায় শখের ফটোগ্রাফার আদনানের ক্যামেরা পড়ে যায় নদীতে। ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে সে। একের পর এক অপ্রত্যাশিত ঘটনা সামনে আসে তাদের। সমান্তরালে উঁকি দেয় আদনান-সুইটির প্রেমও। এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। 

    এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘এটি খুব মিষ্টি একটি প্রেমের গল্প। নির্মাতা ও অপূর্ব ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে। তাই এবারের অভিজ্ঞতাও ভালো। আশা করি ঈদ উৎসবে এটি দর্শকদের আনন্দ বাড়াবে।’

    রিয়েল তন্ময়

  • মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে

    নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে দশর্কদের মন জয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন। যেখানে নিজের ভালো লাগার বিষয় গুলো ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন। 

    বুধবার (১৯ মার্চ) শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, খোলা চুলে মিষ্টি হাসিতে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন ফারিণ।

    ক্যাপশনে লিখেছেন, ‘মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে।’ অভিনেত্রীর মিষ্টি হাসির এই ছবি দেখে কমেন্ট বক্সে নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন।

    শফিকুল ইসলাম সাগর নামে একজন লিখেছেন, অসাধারণ লাগছে, অনেক অনেক ভালোবাসা রইলো। আল-আমিন লিখেছেন, চমৎকার হাসি খুব ভালোবাসি। মোহাম্মদ রাজ্জাক রাজ লিখেছেন, অসাধারণ হয়েছে হাসিটা। জ্যোতি নামে আরেকজন লিখেছেন, মাশাআল্লাহ হাসিটা অনেক সুন্দর আপু।

    প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের।

    এরপর ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে তিনি মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর তার অভিনীত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে বেশ পরিচিতি এনে দেয়।

    তারপর থেকে আর থেমে থাকেননি এই অভিনেত্রী। নিয়মিত নাটক ও ওয়েব ফিল্মেও দেখা গেছে তাকে। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন পশ্চিমবঙ্গেও।

    বিনোদন ডেস্ক

  • অপেক্ষা বাড়ালেন অপূর্ব-ফারিণ

    নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। দুজনে জুটি বেঁধে নাটকে অভিনয় করলেও, প্রথমবার কাজ করেন ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্মে। এটি পরিচালনা করেন কাজল আরেফিন অমি। ওটিটির পেইড ভার্সনের একটি অ্যাপের জন্য নির্মাণ করা হয়েছে ফিল্মটি। এটি গত ভালোবাসা দিবসে মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। 

    তবে কাজ শেষ করতে না পারায় মুক্তি দিতে পারেননি। নির্মাতা অমি বলেন, ‘পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে না পারায় আমরা ভালোবাসা দিবসে এটি মুক্তি দিতে পারিনি। এখন আমরা ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করি ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে ভালোবাসার গল্পে নির্মিত এ ফিল্মটি।’

    অপূর্ব বলেন, ‘কাজটি অনেক ভালোবাসার। গল্পটিও দারুণ। এর শুটিং অভিজ্ঞতার পেছনেও অনেক গল্প রয়েছে যা সবার জানা। ভালোবাসা দিবসে এটি মুক্তি পায়নি, তাতে অনেকেই হয়তো হতাশ হয়েছেন। ঈদে আসবে ফিল্মটি। আশা করি সবার ভালো লাগবে।’ 

    ফারিণ বলেন, ‘আমাদের অনেক পরিশ্রমের কাজ এটি। কাজটিকে ভালো করার জন্যই একটু সময় নেওয়া। অপেক্ষার পর দর্শক যখন দেখবেন, তখন আশা করি ভালো লাগবে।’

    বিনোদন ডেস্ক

  • এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

    নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে গত বছর নাম লেখান সিনেমায়। প্রথম সিনেমা ‘ফাতিমা’ দিয়ে বেশ প্রশংসা কুড়ান এ অভিনেত্রী। এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। 

    সিনেমাটি দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে অর্জন করেছে বিভিন্ন পুরষ্কারও। ঢাকা আন্তর্জাতিক উৎসবেও এটি প্রদর্শিত হয়েছে। এবার সিনেমাটি ঘরে বসেই দেখতে পারবেন দর্শকরা। 

    জানা গেছে, ২০ ফেব্রুয়ারি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি মুক্তি দেয়া হবে। 

    এ প্রসঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, এটি আমার প্রথম সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ভালো সাড়া পেয়েছি। এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়। আমি চাই সবাই সিনেমাটি দেখুক।

    সংশ্লিষ্টরা জানান, এটি গত বছরেই ওটিটিতে মুক্তি দেয়ার কথা থাকলেও গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে সেই সিদ্ধান্ত পিছিয়ে যায়।  সিনেমাটিতে উঠে এসেছে এক নারীর জীবন সংগ্রামের গল্প। পরিবারের মায়া ছেড়ে ঢাকা শহরে এসে নতুন করে জীবন শুরু করার যে সংগ্রাম তাই দেখানো হয়েছে তাতে। এদিকে ক্যারিয়ারের প্রথম সিনেমার সাফল্যে এরকম আরও কাজ করতে চান বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

    আনন্দনগর প্রতিবেদক

  • অনিশ্চয়তায় ফারিণ

    বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটকেই তার বিচরণ। গত বছর ‘ফাতিমা’ নামে একটি সিনেমা দিয়ে বড়পর্দায়ও অভিষেক হয় তার। ইরানে সিনেমাটি প্রথম প্রদর্শিত হয়। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে। এবার নতুন একটি সিনেমায় অভিনয় করছেন বলে জানা গেছে। এটি বাণিজ্যিক ঘরানার সিনেমা। নির্মাণ করছেন সঞ্জয় সমাদ্দার। গত কয়েকদিন ধরেই এমন গুঞ্জন মিডিয়াপাড়ায় চাউর হয়েছে।

    জানা গেছে, শরিফুল রাজের বিপরীতে ফারিণ এতে অভিনয় করবেন। এ সিনেমায় নেতিবাচক এক চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে এ নিয়ে অভিনেত্রী কোনো কথা বলতে রাজি হননি।

    অন্যদিকে দুই পুরুষ শিল্পীর বিষয়ে নিশ্চিত করে পরিচালক বলেন, ‘ইতোমধ্যে এ দুই শিল্পীর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’

    তবে নায়িকা নিয়ে এখনও রয়েছে বিভ্রান্তি। কিছুদিন আগে তানজিন তিশার নাম আসলেও , এখন বলা হচ্ছে তাসনিয়া ফারিণের কথা।

    এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নায়িকার বিষয়টি এখনও চ‚ড়ান্ত হয়নি। একটি সিনেমা নির্মাণের আগে তো অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কথা হয়। অডিশন পর্ব হয়। আমার নতুন সিনেমার ক্ষেত্রেও তেমনটা হচ্ছে। শুধু ফারিণ নয়, আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। এর মধ্যে যার সঙ্গে ব্যাটে-বলে মিলে যাবে, তাকেই চ‚ড়ান্ত করা হবে। শিগগির সিনেমার সকল শিল্পীদের নাম অফিসিয়ালি জানান হবে।’

    সিনেমার নাম প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনও নাম চুড়ান্ত হয়নি। ইনকিলাব ও ইনসাফ দুটি নাম পছন্দ করেছি। সিনেমার গল্প অনুযায়ী আলোচনার মাধ্যমে একটি নাম নেয়া হবে।’

    আনন্দনগর প্রতিবেদক

  • ঢাকার উৎসবে ফারিণের ‘ফাতিমা’

    বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক, ওটিটির পাশাপাশি সিনেমায়ও অভিনয় করছেন তিনি। অভিনয় দিয়ে মানুষের মন কেড়ে নিচ্ছেন এই অভিনেত্রী।

    ২০২২ সালে কলকাতায় ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ফারিণের। তবে, এর অনেক আগেই সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে, ‘ফাতিমা’ নামের সিনেমাটি মুক্তি পায় গত বছর অর্থাৎ ২০২৪ সালে। সে হিসেবে ফাতিমা-ই ফারিণের ক্যারিয়ারের প্রথম সিনেমা।

    ফাতিমা সিনেমাটি পরিচালনা করেছিলেন ধ্রুব হাসান। মুক্তির আগেই বিদেশের বেশ কিছু উৎসবে প্রকাশ করা হয় সিনেমাটি। সেসব উৎসবে সবার মন কাড়ে ফাতিমা। নিয়ে আসে বিভিন্ন পুরস্কারও। এবার ফারিণের ফাতিমা দেখা গেল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

    শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটি প্রদর্শিত হয়। এ বিষয়ে ফারিণ বলেন, বিদেশে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এবার দেশের উৎসবে সিনেমাটি প্রদর্শিত হলো।

    দর্শকদের প্রতি অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, আপনারা সিনেমাটি দেখুন, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে।

    বিনোদন ডেস্ক

  • এবার ভক্তদের ইংরেজি গান শুনিয়ে প্রশংসায় ভাসছেন ফারিণ

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে গানও গেয়ে থাকেন। ইতোমধ্যে গান গেয়ে তা প্রমাণ করেছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে। অভিনেতা-সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ডুয়েট গান করেছিলেন তিনি। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গাইতে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। এবার গান গাইলেন ইংরেজিতে। মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গানটি শোনা যায় ফারিণের কণ্ঠে। 

    গতকাল বুধবার রাতে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে ‘পপুলার’ গানটির কভার করতে দেখা যায় তাকে। সাধারণত বাংলায় গাইতে শোনা গেলেও এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইলেন অভিনেত্রী। 

    ফারিণের কণ্ঠে ইংরেজি গান শুনে ভক্ত-অনুরাগীরাও বেশ পছন্দ করেছেন। অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। সেই সঙ্গে তার মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারও মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। তবে গত বছর ফারিণ আরও যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন, সেটি হচ্ছে তার গান! নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন একাধিকবার। সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিণ। চলতি বছরে কিছু গান নিয়েও হাজির হতে দেখা যেতে পারে তাকে।

    উল্লেখ্য, ক্যারিয়ারের সেরা সময়েই নতুন বছর শুরু করেছেন ফারিণ। বেশ কিছু কাজ নিয়ে রয়েছে তার ব্যস্ততা। এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান।

    বিনোদন ডেস্ক