প্রদর্শনীতে ফারিণের গায়ে হাত রেখে সমালোচনার মুখে শাকিব খান

Written by

in

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এবারের ঈদুল ফিতরে এই তারকার ‘প্রিন্স’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে ভক্ত-অনুরাগীদের অনেক বেশি প্রত্যাশা থাকলেও মুক্তির পর দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

তবে সবকিছু ছাপিয়ে সম্পূর্ণ ভিন্ন এক কারণে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন শাকিব খান।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান ও তাসনিয়া ফারিণসহ পুরো টিম। সেই আয়োজনের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রী তাসনিয়া ফারিণের কাঁধে হাত রেখেছেন শাকিব খান। ভিডিওটিতে ফারিণকে কয়েকবার অস্বস্তিবোধ করতে এবং হাতটি সরানোর চেষ্টা করতে দেখা গেলেও, তিনি তা সরাতে পারেননি। দৃশ্যটি নেটিজেনদের নজরে আসার পর থেকেই তাদের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা ও আলোচনার জন্ম দিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে শাকিব খানের ব্যক্তিগত আচরণ নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে দুই ধরনের মত দেখা যাচ্ছে। একপক্ষের মতে, একজন পেশাদার অভিনয়শিল্পীর কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং সহ-অভিনেত্রীদের জন্য অস্বস্তিকর। অন্যদিকে, অন্য একটি পক্ষ বিষয়টিকে নিছক মজার বা স্বাভাবিক মুহূর্ত হিসেবে দেখছেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মূল তারকা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

উল্লেখ্য, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ও তাসনিয়া ফারিণের পাশাপাশি ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু অভিনয় করেছেন। ছবিটিতে আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজের মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *