Tag: তারকা

  • ইতালিতে ঘুরতে গিয়ে সর্বস্ব খোয়ালেন ভারতীয় তারকা দম্পতি

    ইতালিতে দিনদুপুরে ডাকাতির শিকার হলেন ভারতীয় তারকা দম্পতি। ঘুরতে গিয়ে সর্বস্ব খোয়ালেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়া। তাদের কাছ থেকে প্রায় ১০ লাখ রুপি, পাসপোর্টসহ নানা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। গাড়িটিও ভেঙেছে, ফলে তারা ফ্লোরেন্সের বাইরে বের হতে পারছেন না।

    এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

    জানা গেছে, দিন কয়েক আগে হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। একটু সুস্থ হয়েই স্বামী বিবেক দাহিয়ার সঙ্গে হাওয়া বদল করতে গিয়েছিলেন ইতালি। 

    নিজেদের গাড়ি একটি হোটেলের বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলতে হোটেলের ভেতরে ঢুকেছিলেন তারা। ফিরে এসে দেখেন গাড়ি ভাঙা। ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শুধু জামাকাপড় আর খাবারদাবার। খোয়া গেছে পাসপোর্টসহ সব জরুরি কাগজপত্র, নগদ অর্থ যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লাখ রুপি।

    অভিনেত্রীর দাবি, ফ্লোরেন্সের কাছে তারা দিনদুপুরে ডাকাতির শিকার হয়েছেন। স্থানীয় পুলিশের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন।

    দিব্যাঙ্কারের দাবি, তিনি ও তার স্বামী ভয়ংকর সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। তাই ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কারণ এই মুহূর্তে দম্পতির হাতে একটি টাকাও নেই। 

    জানা গেছে, ওই এলাকায় নাকি সন্ধ্যা ৬টার পর থানায় তালা পড়ে যায়। এছাড়া এলাকায় কোনো সিসিটিভি না থাকায় কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ।

    বিনোদন ডেস্ক

  • ছেলেদের বিষয়ে দাদি ‘চ্যাম্পিয়ন’: সারা

    বলিউড তারকা সাইফ আলি খান ও অমৃতা সিংহের যখন বিবাহবিচ্ছেদ হয়, সারা আলি খানের বয়স তখন মাত্র ৯ বছর। তার পরে মা আর ভাইয়ের সঙ্গেই থাকতেন অভিনেত্রী। বাবার সঙ্গে সারার সম্পর্ক ভালোই। সাইফ আর কারিনা কাপুরের বিয়ের পর সারার সঙ্গে সম্পর্কে অবনতি হয়নি সাইফের। ইনস্টাগ্রাম হোক কিংবা পাপ্পারাজ্জিদের ক্যামেরা, প্রায়ই বাবার সঙ্গে খোশমেজাজে দেখা যায় সারাকে। মা খান পরিবার ত্যাগ করার পর দাদি শর্মিলা ঠাকুরের সঙ্গে জমাটি রসায়ন সারার।

    rnrn

    দাদি শর্মিলা ঠাকুর, আর নাতনি হালের ‘হার্টথ্রব’ সারা আলি খান। ষাট ও সত্তর দশকে বলিউডে শর্মিলা ঠাকুরে মুগ্ধ হননি, এমন সিনেপ্রেমীর সংখ্যা বিরল। টানা টানা চোখ, বাহারি কেশসজ্জায় বঙ্গললনা রীতিমতো রুপোলি পর্দা কাঁপিয়েছিলেন। রাজেশ খন্নার সঙ্গে শর্মিলার পর্দার রসায়নে মজেছিল বি-টাউন। যদিও ক্রিকেট তারকা মনসুর আলি খান পাতৌডির সঙ্গে বিবাববন্ধনে আবদ্ধ হন শর্মিলা। একসময়ে যেমন শর্মিলাকে নিয়ে চর্চা হত তেমনই এখন চর্চায় নাতনি সারা। তার ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডের নানা মহলে নানা জল্পনা। এ ছাড়াও সম্প্রতি জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাইয়ের সঙ্গে সারা প্রেমে চর্চা বর্তমান। তবে পুরুষ সঙ্গীদের নিয়ে সারা যাবতীয় বুদ্ধি নেন শর্মিলার কাছ থেকে। তাকে ‘বড়ি আম্মি’ বলেন অভিনেত্রী।

    rnrn

    শর্মিলা যে তাদের পরিবারের ভিত্তি সে কথাই জানালেন সারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন,‘আমার দাদি আমাদের পরিবারের কণ্ঠ। ২০২০ সালে যখন খুব কঠিন সময় দেখলাম। সেই সময় দাদিই সামলে ছিল। আমার বাবাও ছিল সঙ্গে। দাদি আমাদের শিকড়ের সঙ্গে জুড়ে রাখতে সাহায্য করে। আমার দাদি যেমন ঐতিহ্যকে আগলে রাখলেন ততটাই আধুনিক। আমাকে তো ছেলেদের বিষয়ে ভালো-মন্দ দিকগুলো তিনিই বুঝিয়ে দেন। আমার দাদি ‘চ্যাম্পিয়ন’ এ ব্যাপারে। তেমনই সমাজ জীবন নিয়ে আমাকে প্রতিমুহূর্তে আগলে রাখনে।’

    যুগান্তর ডেস্ক

  • অভিনয় থেকে রাজনীতির মাঠে নেমেই সফল তারকা

    অভিনয় থেকে রাজনীতির মাঠে নেমেই সফল ভারতের অনেক তারকা। এবারের লোকসভা নির্বাচনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক তারকারা লড়াই করেছেন।

    rnrn

    এবারের লোকসভা নির্বাচনে একাধিক তারকা প্রার্থী লড়াই করেছেন। ভারতের হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি প্রার্থী হয়ে লড়াই করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রথমবার রাজনীতির মাঠে নেমেই চমক দিলেন তিনি। 

    rnrn

    ভারতের উত্তর প্রদেশের মথুরাতে জয়ের হাসি হাসলেন জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। 

    rnrn

    ভারতের উত্তর প্রদেশের মিরাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অরুণ গোভিল। তিনি ভোট গণনায় প্রথমে পিছিয়ে থাকলেও পরে বেশ লিড নেন।

    rnrn

    বিজেপির আরেক প্রার্থী রবি কিষানও জয়ী হয়েছেন এবারের ভোটে। তবে বিহারের কারাকাট কেন্দ্র থেকে জিততে পারেননি ললিপপ লাগেনু গানের গায়ক পবন সিং।

    rnrn

    অন্যদিকে বাংলায় বিজেপির দুই প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায় দুজনেই পরাজিত হয়েছেন। দেব বিপুল ভোটে হিরণকে হারিয়ে আবারও ঘাটাল কেন্দ্রে জয়ী হলেন। অন্যদিকে হুগলি কেন্দ্রে প্রথমবার লড়াইয়ে নেমেই জয়ী হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পরাজিত করলেন লকেটকে।

    rnrn

    দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে জয়ী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। জুন মালিয়াও বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়ে মেদিনীপুরে জয়ী হয়েছেন। শতাব্দী রায় বীরভূমে আবারও জয়ী হয়েছেন।

    rnrn

    চমক দিয়ে এবার বহরমপুরে জয়ী হয়েছেন ইউসুফ পাঠান। আসানসোল কেন্দ্রে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন শত্রুঘ্ন সিনহা।

    বিনোদন ডেস্ক

  • আমি এখন আন্তর্জাতিক তারকা: জায়েদ খান

    সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের বিনোদনে মাতিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। তার সঙ্গী ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী প্রতীক হাসান।

    rnrn

    অস্ট্রেলিয়ার পর এবার লন্ডন মাতাতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। এ যাত্রায় তার সঙ্গে আছেন নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। এ উপলক্ষে বুধবার দেশও ছেড়েছেন তারা। আর বিষয়টি এই চিত্রনায়ক এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন।

    rnrn

    জানা গেছে, আগামী ২৬ ও ২৭ মে লন্ডনে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’। এতে এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকাকে। জায়েদ খানের উপস্থাপনায় সেখানে মঞ্চ মাতাবেন কিংবদন্তি শিল্পী জেমস।

    rnrn

    জায়েদ খান বলেন, আমি এখন শুধু দেশের দর্শকদের জন্যই না, বিদেশেও প্রচুর শো করি। এই তো কদিন আগে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে শো করে আসলাম। ভক্তদের জন্য এখন আমাকে দেশ-বিদেশ ছুটতে হয়। বেশ ভালো লাগে তাদের ভালোবাসা পেতে। দর্শকদের এমন ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি।

    rnrn

    রকস্টার জেমসের প্রসঙ্গ টেনে এই অভিনেতা বলেন, আমার উপস্থাপনায় আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই গান পরিবেশন করবেন, এটা আমার জন্য অনেক বড় আনন্দের।

    rnrn

    নগর বাউল’খ্যাত জেমস ছাড়াও এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, সাব্বির জামান, দোলা, তৌহিদ আফ্রিদিসহ অনেকে। এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন। এ ছাড়াও ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ আয়োজন করা হয়েছে মেলার।

    rnrn

    জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। গত ঈদে মুক্তি পায় এটি। এখনো সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

    অনলাইন ডেস্ক

  • পাকিস্তানি অভিনেত্রীর কাছে যে কারণে ক্ষমা চাইলেন ভারতীয় তারকা

    মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কে অবনতি ঘটে। প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক এই বৈরিতার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গন, বিনোদনসহ অনেক কিছুতে। 

    rnrn

    যে কারণে বেশ কয়েক বছর ধরে ভারতে পাকিস্তানি শিল্পীদের অবাধ যাতায়াত বন্ধ। অনুষ্ঠান কিংবা সিনেমায় কাজ করা নিয়ে বিধিনিষেধ রয়েছে।

    rnrn

    তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে একটি অনুষ্ঠানে পাকিস্তানি শিল্পীদের হয়ে আওয়াজ তোলেন অরিজিৎ; কিন্তু এবার এক পাকিস্তানি অভিনেত্রীর কাছেই ক্ষমা চাইতে হলো তাকে।

    rnrn

    দুবাইতে নিজের কনসার্ট করতে গিয়েছেন অরিজিৎ। সেখানে গায়কের গান শুনতে আসেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ভারতে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবিতে কাজ করেছেন তিনি। সেই ছবিতে অরিজিতের কণ্ঠে একটি গানও রয়েছে, ‘জালিমা’, যা খুবই জনপ্রিয় হয়।

    rnrn

    অরিজিতের মঞ্চের পাশেই ভিআইপি আসনে বসে ছিলেন অভিনেত্রী। প্রথমবার দেখে তাকে চিনতে পারেননি অরিজিৎ। পরে বুঝতে পেরে দর্শকের সঙ্গে মাহিরার পরিচয় করিয়ে দেন অরিজিৎই। প্রথম দেখায় চিনতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নেন।

    rnrn

    গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে অরিজিৎ বলেন, ‘আপনারা হয়তো শুনে চমকে যাবেন। আচ্ছা আমি একটু অন্যভাবেই বিষয়টি উপস্থাপন করছি। ওখানে কি কোনো ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে ওকে চেনার চেষ্টা করছিলাম। তারপর মনে পড়ল, আরে ওর জন্য তো আমি ‘জালিমা’ গানটা গেয়েছিলাম।’

    rnrn

    কালো পোশাকে বসে ছিলেন মাহিরা। গায়কের কথা শুনে তার চোখে মুখে হাসি। শেষে অরিজিৎ বলেন, ‘আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। 'জালিমা' গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত ম্যাম।’

    বিনোদন ডেস্ক

  • বলিউডের যেসব তারকা বিয়ের আগেই সংসার শুরু করেন

    ভারতের মুম্বাইভিত্তিক হিন্দি চলচ্চিত্রকে আগে বোম্বে সিনেমা নামে ডাকা হতো; যা বলিউড নামেও পরিচিত। আজ বলিউডের সেসব দম্পতির সম্পর্কে জানব, যারা বিয়ের আগেই সংসার জীবন শুরু করেন। 

    আমির খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিয়ের প্রায় দেড় বছর আগে কিরণ রাওয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। বিয়ের ১৫ বছর পর তাদের বিচ্ছেদ হয়।

    অভিনেত্রী কারিনা কাপুরও বিয়ের আগে সাইফ আলি খানের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাকে প্রায়ই লিভ-ইন সম্পর্ক সমর্থন করতে দেখা গেছে।

    সাইফ আলি খানের বোন সোহা আলি খানও বিয়ের আগে কুণাল খেমুর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন।

    অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে প্রায় ছয় বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। এরপর তারা আলাদা হয়ে যান।

    জন আব্রাহাম এবং বিপাশা বসু বলিউডের জনপ্রিয় দম্পতি ছিলেন। প্রায় ৯ বছর ধরে তারা লিভ ইন রিলেশনশিপে ছিলেন। এখন দুজনেই স্বাধীন বিবাহিত জীবনযাপন করছেন।

    অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্নাও বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে ছিলেন। এবার দুজনকেই সমর্থন করলেন টুইঙ্কলের মা ডিম্পল কাপাডিয়া।

    আমির খানের ভাগ্নে ইমরান খান এবং তার সাবেক স্ত্রী অবন্তিকা ছিলেন ছোটবেলার বন্ধু। বিয়ের আগে কিছু সময় লিভ-ইন রিলেশনে কাটিয়েছেন তারা। কয়েক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

    বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফও প্রায় ৬ বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। এখন দুজনেই আলাদা আলাদা সুখে সংসার করছেন।

    বিনোদন ডেস্ক

  • শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন যেসব তারকা

    আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে এফডিসি। শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এক প্যানেলে আছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেলে আছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। 

    নির্বাচনে লড়ছেন যারা
    মাহমুদ কলি-নিপুণ প্যানেলে প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান, সহসাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান।

    আরও পড়ুন:

    কার্যকরী পরিষদের সদস্য পদের প্রার্থীরা হলেন— সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো. সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান।

    মিশা-ডিপজল পরিষদে সহসভাপতি মাসুম পারভেজ রবেল ও ডিএ তায়েব, সহসাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল।

    কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন, ফিরোজ মিয়া।

    বিনোদন ডেস্ক

  • কুরআন পড়ে মুগ্ধ হয়ে যা বললেন হলিউড তারকা

    পবিত্র কুরআনের ভালোবাসায় এবার মুগ্ধ হলেন মার্কিন অভিনেতা ও হলিউড সুপারস্টার উইল স্মিথ। শুধু মুগ্ধ হননি, জানিয়েছেন কুরআন সম্পর্কে তার নিজের মতামত। তিনি পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফ পড়েছেন। কুরআনকে তিনি ‘খুবই স্পষ্ট’ হিসেবে অভিহিত করেছেন।

    সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, আমি সরলতাকে পছন্দ করি, কুরআন স্পষ্ট; এটি খুবই স্পষ্ট। কুরআন নিয়ে ভুল বোঝাবুঝির কোনো উপায় নেই। কুরআনের সারমর্ম ছিল খুবই সুন্দর ও পরিষ্কার।

    তিনি জানিয়েছেন, তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন। তিনি বেশ অবাক হয়েছেন যখন কুরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন।

    স্মিথ বলেন, আমি অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনো ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এর পর ঈসা ও ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।

    এই হলিউড তারকা এখন সৌদি আরব সফরে রয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।

    তিনি মজা করে বলেছেন, আমার মনে হয় আমার পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতেই রয়েছি। আমি বিষয়টি পছন্দ করছি।

    উইল স্মিথ বিখ্যাত আলাদিন ছবিতে দৈত্যের চরিত্রে অভিনয় করেছিলেন।

    গত বছর রমজান মাসে কুরআন শরিফ পড়েছিলেন বলে জানিয়েছেন এই তারকা। 

    সূত্র: আলআরাবিয়া

    বিনোদন ডেস্ক

  • তারকাদের ভ্যালেন্টাইনস ডে

    একদিনে বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস গেছে। বসন্তে মন রাঙিয়েছে তারকারা। সেজেছেন নানা সাজে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার সন্তান নিয়ে ঘুরতে গেছেন দেশের বাহিরেও।

    অপু বিশ্বাস নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে লিখেছেন- সবাইকে ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা।

    বুবলী ছেলে ও পরিবারের সঙ্গে ভারতে ঘুরতে গেছেন। সেখানে তাজমহলে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করে তিনি লেখেন- ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী।’ তিনি লেখেন- ‘প্রতিটি দিনই ভালোবাসার তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী!’

    এদিকে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া লিখেছেন, ‘শুভ ভ্যালেন্টাইনস ডে সবাইকে…।’

    এছাড়া সামিরা খান মাহি, তাসনিয়া ফারিণ ও বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা দিবসের ছবি শেয়ার করে সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
     

    বিনোদন ডেস্ক

  • তারকারা কে কত ভোট পেলেন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিনোদন জগতের একঝাঁক তারকা অংশ নিয়েছিলেন। যাদের বেশিরভাগই হেরেছেন। তবে ভিন্নচিত্রও রয়েছে। 

    আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর ও ফেরদৌস আহমেদ বিজয়ী হয়েছেন। আসাদুজ্জামান নূর পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আর প্রথমবারই বাজিমাত করেছেন চিত্রনায়ক ফেরদৌস। 

    মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু তারকারা কে কত ভোট পেলেন, জেনে নেওয়া যাক।

    লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী আসাদুজ্জামান নূর 

    পঞ্চমবারের মতো নীলফামারী-২ (সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বরেণ্য অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোটসংখ্যা ছিল ১ লাখ ১৯ হাজার ৩৩৯। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।

    ফেরদৌস পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট

    প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়েই জয়ের মালা গলায় পরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার এই প্রার্থী পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।

    বড় ব্যবধানে হারলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

    রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বড় ব্যবধানে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৯ হাজার ৯টি ভোট। এ আসনে জিতেছেন আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী। মোট এক লাখ তিন হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।

    নৌকা প্রতীকেও ধরাশায়ী সংগীতশিল্পী মমতাজ

    মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন তিনবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ বেগম নৌকা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ১৩৮টি ভোট। 

    নৌকার প্রার্থীর কাছে পাত্তাই পাননি সংগীতশিল্পী ডলি সায়ন্তনী

    পাবনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ডলি সায়ন্তনী হেরে গেছেন। এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ কবির। তিনি পেয়েছেন এক লাখ ৬৫ হজার ৮৪২টি ভোট। ডলি সায়ন্তনী পেয়েছেন মাত্র চার হাজার ৩৮২ ভোট, যা ফিরোজের মোট ভোটের ৩৭ ভাগের একভাগ। 

    হিরো আলম পেলেন মাত্র দুই হাজার ১৭৫ ভোট

    জামানত হারিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ডাব প্রতীকের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। মাত্র দুই হাজার ১৭৫ ভোট পেয়েছেন আলোচিত-সমালোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। এ আসনে নৌকা প্রতীকের রেজাউল করিম তানসেন ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে স্থানীয়ভাবে ঘোষিত ফলে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা পেয়েছেন ৪০ হাজার ৬১৮টি ভোট।
     

    যুগান্তর প্রতিবেদন