Home / Entertainment / ছেলেদের বিষয়ে দাদি ‘চ্যাম্পিয়ন’: সারা

ছেলেদের বিষয়ে দাদি ‘চ্যাম্পিয়ন’: সারা

বলিউড তারকা সাইফ আলি খান ও অমৃতা সিংহের যখন বিবাহবিচ্ছেদ হয়, সারা আলি খানের বয়স তখন মাত্র ৯ বছর। তার পরে মা আর ভাইয়ের সঙ্গেই থাকতেন অভিনেত্রী। বাবার সঙ্গে সারার সম্পর্ক ভালোই। সাইফ আর কারিনা কাপুরের বিয়ের পর সারার সঙ্গে সম্পর্কে অবনতি হয়নি সাইফের। ইনস্টাগ্রাম হোক কিংবা পাপ্পারাজ্জিদের ক্যামেরা, প্রায়ই বাবার সঙ্গে খোশমেজাজে দেখা যায় সারাকে। মা খান পরিবার ত্যাগ করার পর দাদি শর্মিলা ঠাকুরের সঙ্গে জমাটি রসায়ন সারার।

rnrn

দাদি শর্মিলা ঠাকুর, আর নাতনি হালের ‘হার্টথ্রব’ সারা আলি খান। ষাট ও সত্তর দশকে বলিউডে শর্মিলা ঠাকুরে মুগ্ধ হননি, এমন সিনেপ্রেমীর সংখ্যা বিরল। টানা টানা চোখ, বাহারি কেশসজ্জায় বঙ্গললনা রীতিমতো রুপোলি পর্দা কাঁপিয়েছিলেন। রাজেশ খন্নার সঙ্গে শর্মিলার পর্দার রসায়নে মজেছিল বি-টাউন। যদিও ক্রিকেট তারকা মনসুর আলি খান পাতৌডির সঙ্গে বিবাববন্ধনে আবদ্ধ হন শর্মিলা। একসময়ে যেমন শর্মিলাকে নিয়ে চর্চা হত তেমনই এখন চর্চায় নাতনি সারা। তার ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডের নানা মহলে নানা জল্পনা। এ ছাড়াও সম্প্রতি জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাইয়ের সঙ্গে সারা প্রেমে চর্চা বর্তমান। তবে পুরুষ সঙ্গীদের নিয়ে সারা যাবতীয় বুদ্ধি নেন শর্মিলার কাছ থেকে। তাকে ‘বড়ি আম্মি’ বলেন অভিনেত্রী।

rnrn

শর্মিলা যে তাদের পরিবারের ভিত্তি সে কথাই জানালেন সারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন,‘আমার দাদি আমাদের পরিবারের কণ্ঠ। ২০২০ সালে যখন খুব কঠিন সময় দেখলাম। সেই সময় দাদিই সামলে ছিল। আমার বাবাও ছিল সঙ্গে। দাদি আমাদের শিকড়ের সঙ্গে জুড়ে রাখতে সাহায্য করে। আমার দাদি যেমন ঐতিহ্যকে আগলে রাখলেন ততটাই আধুনিক। আমাকে তো ছেলেদের বিষয়ে ভালো-মন্দ দিকগুলো তিনিই বুঝিয়ে দেন। আমার দাদি ‘চ্যাম্পিয়ন’ এ ব্যাপারে। তেমনই সমাজ জীবন নিয়ে আমাকে প্রতিমুহূর্তে আগলে রাখনে।’

যুগান্তর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *