Tag: তারকা

  • বিশ্বজয়ী হাফেজদের নিয়ে আরটিভিতে ‘বিশ্বজয়ী তারকা’

    জাতীয় পুরস্কার প্রাপ্ত ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা’র পরিচালনা ও উপস্থাপনায় আরটিভিতে শুরু হল সাপ্তাহিক অনুষ্ঠান বিশ্বজয়ী তারকা। 

    rnrn

    এটি সম্প্রচারিত হচ্ছে প্রতি বুধবার বিকাল ৫.৩০মিনিটে। এ অনুষ্ঠানে বিশ্বজয়ী শতাধিক হাফেজ ও আলেম অংশ নেবে।  তারা তাদের জীবন গল্প, মন জুড়ানো তেলাওয়াত ও হামদ শোনাবেন।

    rnrn

    মাসুম বিল্লাহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় এ পর্যন্ত প্রায় আড়াই হাজার অনুষ্ঠান করেছেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলামও লিখেন।  

    যুগান্তর ডেস্ক

  • রাজের সঙ্গে উদ্দাম ‘নাচ’ নিয়ে মুখ খুললেন কৌশানী

    কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চৌধুরী ওটিটিতে পা দিয়েই বাজিমাত করেছেন। 'আবার প্রলয়' ওয়েব সিরিজ দিয়ে রাজ করেছেন দর্শক মনে। সিরিজের সাফল্যের পর পার্টির আয়োজন করেন তিনি।

    সেখানে উপস্থিত ছিলেন টালিউডের একঝাক তারকা। ছিলেন সিরিজের অন্যতম চরিত্রে অভিনয় করা কৌশানী মুখোপাধ্যায়।

    তিনি মোহিনী মা তথা মণি চরিত্রে নজর কেড়েছেন সবার। অভিনয় দক্ষতা দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি।

    আরও পড়ুন

    পার্টিতে রাজ-কৌশানীকে 'লারকি আখ মারে' গানে উদ্দাম নাচ করতে দেখা যায়। আর এতেই কটাক্ষের শিকার হন অভিনেত্রী।  

    এদিকে পার্টিতে উপস্থিত থাকলেও অন্তঃসত্ত্বা শুভশ্রী নিজেকে ডান্স ফ্লোর থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন। কিন্তু কৌশানীকে রাজের সঙ্গে নাচ করাকে একেবারেই ভালো চোখে দেখেননি সমালোচকরা।
    অনেকেই সমালোচনা করে বলেছেন, বিবাহিত রাজের সঙ্গে এত নাচের কী রয়েছে!

    তবে এসব সমালোচনার জবাব দিয়েছেন কৌশানী। অভিনেত্রী বলেন, আমার সঙ্গে শুভদির (শুভশ্রী) খুবই ভালো সম্পর্ক। আমি তাকে অত্যন্ত সম্মান করি। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে নারী প্রডিউসারের সংখ্যা অত্যন্ত কম। আলাদা করে আমি মহিলাদের ক্ষমতায়ন নিয়ে শুভদির সঙ্গে কথা বলেছি। খুব ভালো সম্পর্ক আমাদের। আমিও তাদের সন্তানের জন্য অপেক্ষা করছি। আমাদের এই সুসম্পর্ক কেউ দেখে না!

    কৌশানী আরও বলেন, শুভদি এখন অন্তঃসত্ত্বা, তাই নাচেননি। আমরা বেরোচ্ছিলাম। সেই সময় একটা ভালো গান চলে। তাতেই আমরা নেচেছিলাম। এর আগেও আমরা একাধিকবার বিভিন্ন গানে একসঙ্গে ডান্স করেছি। এটা কীভাবে এত বড় বিষয় হতে পারে!

     

    বিনোদন ডেস্ক

  • চাঁদে পা রেখেছে ভারত, আনন্দে ভাসছে বলিউড

    নির্ধারিত সময়ের আগেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। ভারতীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে অবতরণ করে এটি। এ নিয়ে গর্বিত পুরো ভারতবাসী।

    আনন্দে ভাসছেন বলিউড তারকারাও। শাহরুখ থেকে আনুশকা-করণরা প্রকাশ করেছেন তাদের উচ্ছ্বাস। অনিল কাপুর, করণ জোহর, ভিকি কৌশল, কারিনা কাপুর খান, আল্লু অর্জুন, সারা আলি খান, কার্তিক আরিয়ান, ভূমি পেডুনেকর, শিল্পা শেঠিসহ তারকারা অভিনন্দন জানিয়েছেন।

    ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় ‘ইয়েস বস’-এর গানের দু-কলি শেয়ার করে লেখেন- আজ ইন্ডিয়া আর ইসরোর গোটা বিশ্বে জয়জয়কার। সব বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন। পুরো টিম আমাদের দেশকে গর্বিত করেছে। 

    আলিয়া ভাট চন্দ্রযান-৩-এর ল্যান্ডিংয়ের ছবি শেয়ার করে লেখেন- বাকিটা ইতিহাস…।

    অক্ষয় কুমার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন- কোটি কোটি ভারতবাসী ইসরোকে ধন্যবাদ জানাচ্ছে। আপনারা আমাদের গর্বিত করেছেন। ইতিহাসের সাক্ষী থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। চাঁদের মাটিতে ভারত, ভারতের চাঁদ জয়। 

    বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখল ভারত। মাত্র ৫১৫ কোটি টাকা খরচে সফল হলো এই অভিযান, যা এক বিরল কীর্তি। কিভাবে এটা সম্ভব করলেন, এ নিয়ে মুখ খুলতে নারাজ ইসরো চিফ এস সোমনাথ।

    বিনোদন ডেস্ক

  • ১১ বছর পর বাবা হলেন আরআরআর অভিনেতা

    বিয়ের ১১ বছর পর বাবা হলেন দক্ষিণের তারকা রামচরণ। মঙ্গলবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে একটি ফুটফুটে মেয়ের জন্ম দেন স্ত্রী উপাসনা। হাসপতালের বুলেটিনে জানানো হয়, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ খবর জানায়।

    অবশ্য সপ্তাহখানেক আগেই পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন আরআরআর অভিনেতা রামচরণ। দীর্ঘদিন পর এমন খুশির খবরে একটি গান বানিয়ে ফেলেছেন অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক কলা ভৈরব। ভক্তদের শুভেচ্ছায় সিক্ত তারকা দম্পতি।

    মাত্র কয়েক মাস আগেই উপাসনা বলেছিলেন, বিয়ের পর বাচ্চা নেওয়াটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখনই সন্তান চাই না আমরা। আমার সন্তান হওয়া নিয়ে ভয় রয়েছে। আমি এখন ওজন ঝরাচ্ছি।

    সন্তান না চাওয়ার কারণ হিসেবে গত বছর তিনি জানিয়েছিলেন, তার উদ্দেশ্য জনসংখ্যা নিয়ন্ত্রণ। ২০১২ সালের ১৪ জুন বিয়ে করেন রামচরণ-উপাসনা। যাই বলুক, এতদিন পর এ সুখবরে খুশির বন্যা বয়ে যাচ্ছে তাদের পরিবারে।

    বিনোদন ডেস্ক

  • মঞ্চে ওঠার ৫ মিনিট আগে যে কাণ্ড ঘটল জাহ্নবীর

    তারকাসন্তান হয়েও নিজের চেষ্টায় বলিউডে আত্মপ্রকাশ করেছেন জাহ্নবী কাপুর। সামাজিক মাধ্যমেও অত্যন্ত সক্রিয় জাহ্নবী। তার সাম্প্রতিক দুর্ভোগের কথাও ছবিসহ জানালেন সামাজিকমাধ্যমে। 

    rnrn

    দেখা যায়, গাঢ় বেগুনি রঙের এক সুদৃশ্য গাউন নিয়ে নাস্তানাবুদ জাহ্নবী এবং তার সজ্জাশিল্পী। কিছুতেই চেন আটকানো যাচ্ছে না। অভিনেত্রীর মুখভার। সেই ছবি দিয়ে জাহ্নবী লিখেছেন— 'যখন রেড কার্পেটে হাঁটার ৫ মিনিট আগে এবং স্টেজে পারফরম করতে ওঠার ১২ মিনিট আগে তোমার গাউনের চেন কেটে যায়! ভাবো, সেই অবস্থা আর কী!'

    rnrn

    ইনস্টাগ্রামে জাহ্নবীর একগুচ্ছ ছবির একটিতে দেখা যায়, একজন দর্জি বসে জাহ্নবীর পোশাক সেলাই করছেন পেছন থেকে। আর একটি ছবিতে দেখা যায় জাহ্নবী অন্য এক জনের দেওয়া পোশাক পরে সিঁড়িতে বসে হাঁটছেন। সেই পোশাক পরেই শেষমেশ মঞ্চে পারফরম করতে ওঠেন জাহ্নবী।

    rnrn

    সেই পুরস্কার অনুষ্ঠানে জাহ্নবী মনোনীত হয়েছিলেন সেরা অভিনেত্রীর তালিকায়। তবে তাকে টেক্কা দিয়ে সেরার সম্মান জিতে নেন আলিয়া ভাট। জাহ্নবী এতে একটুও দমেননি। তিনি লম্বা ইনিংস খেলতে চান। 

    rnrn

    ‘মিলি’র পর তাকে দেখা যাবে ক্রিকেটভিত্তিক ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে। তেলেগু ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘এনটিআর ৩০’ নামের সেই ছবির পোস্টার ইতোমধ্যে সাড়া ফেলেছে। এ ছাড়া জাহ্নবীর হাতে রয়েছে ‘বাওয়াল’সহ আরও একগুচ্ছ ছবির কাজ।

    বিনোদন ডেস্ক

  • প্রভাবশালীদের তালিকায় রয়েছেন যেসব তারকা

    এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমা অস্কার জয় করেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত— বিশ্বজুড়ে ভারতীয় সিনেমা অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। শাহরুখ-দীপিকার ‘পাঠান’ও সমাদৃত হয়েছে গোটাবিশ্বে। আর এবার আই-১০০-এ প্রকাশ করল চলতি বছরের সবচেয়ে প্রভাবশালী ভারতীয় অভিনেতাদের তালিকা।

    rnrn

    এ তালিকায় উঠে এসেছেন শাহরুখ খান, এসএস রাজামৌলি, দীপিকা পাড়ুকোনসহ একাধিক বলিউড তারকার নাম। এ ছাড়া তালিকায় নাম রয়েছে আলিয়া ভাট এবং রণবীর সিংয়েরও।

    rnrn

    এ তালিকায় ব়্যাংকিং ৮২ নম্বর থেকে এক লাফে ৫০তম স্থানে উঠে এসেছেন অভিনেতা শাহরুখ খান। 

    rnrn

    এদিকে শাহরুখ খান ‘পাঠান’ সিনেমার মাধ্যমে চার বছর পর পর্দায় ফিরেছেন। ভারতের গণ্ডি পেরিয়ে মোট ঊনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলছে পাঠান, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও তানজানিয়া।

    rnrn

    শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ প্রথম দিনের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল। তালিকায় এর পরই রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। তার স্থান ৮৭তম। 
    rn২০২২ সালে অমিভাত অভিনীত ‘ঝুন্ড’, ‘উনচাই’, ‘রানওয়ে-৩৪’, ‘গুডবাই’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পায় ও গোটা বিশ্বে সমাদৃত হয়। এ তালিকায় ৯৫তম স্থানে রয়েছেন চিত্রপরিচালক এসএস রাজামৌলি। এই পরিচালকের ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’ অস্কার জয় করেছে।

    rnrn

    অন্যদিকে এ তালিকায় ৯৯ নম্বর স্থানে আছেন আলিয়া ভাট। ২০২২ সালে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘ডার্লিংস’, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় নজর কেড়েছেন আলিয়া। ‘আরআরআর’ সিনেমাতেও একটি বিশেষ চরিত্রে দেখা যায় আলিয়াকে। গত বছর রণবীর কাপুরের সঙ্গে তার বিয়ে বলিউডের অন্য়তম বড় ইভেন্ট ছিল। আই-১০০-এর তথ্য় অনুযায়ী, এই তালিকায় ১০০ তম স্থানে আছেন অভিনেতা রণবীর সিং।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • বলিউডের অন্ধকার জগত নিয়ে মুখ খুললেন যেসব তারকা

    বিনোদন জগতে কাজ করতে গেলে সবসময় মুখে হাসি রাখতে হয় তারকাদের। আর সে কারণেই মানুষ ভাবেন তারা হয়তো সবসময় সুখেই রয়েছেন। তবে আসল সত্যিটা কিন্তু একেবারেই ভিন্ন। এ বিষয়ে বহুবার মুখ খুলেছেন বলিউডের অনেক তারকা।

    কেবল আলো নয়, বলিউডেও রয়েছে অন্ধকার জগত। তারকাদের নাম, যশ, খ্যাতি যতই থাকুক না কেন। সবাই একটা সময় পেরিয়ে এসেছে সেই অন্ধকার অধ্যায়। আর তার পরেই দেখেছেন আলোর মুখ। হয়েছেন জগৎ বিখ্যাত বলিউডের এই জগৎ নিয়ে জনসম্মুখে মুখ খুলেছেন বিদ্যা বালান, প্রিয়াংকা চোপড়াসহ আরও অনেকেই।

    বিদ্যা বালান
    বলিউড জগতের জনপ্রিয় নাম বিদ্যা বালান। উপার্জনের দিক থেকে অন্যান্য নায়িকার তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন এই অভিনেত্রী। যদিও বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে তার অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। মোটা হওয়ার কারণে বহুবার খারাপ মন্তব্য শুনতে হয়েছে তাকে। এমনকি সেই কারণে নাকি মানসিক অবসাদেরও শিকার হয়েছিলেন বিদ্যা।

    প্রিয়াংকা চোপড়া
    এ তালিকায় রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। অভিনেত্রী তার নিজের রূপ নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন একটা সময়। অনেকবারই নাকি তাকে শুনতে হয়েছে অভিনয় করতে হলে ভালো চুল ও গায়ের রঙ পরিষ্কার থাকা দরকার। যদিও এসবে খুব একটা পাত্তা দেননি তিনি।

    আনুশকা শর্মা
    বলিউড জগৎ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন আনুশকা। তার মতে, অভিনেতাদের বয়স বাড়লেও তারা কাজ পান। কিন্তু অভিনেত্রীদের বয়স বাড়লে এবং ত্বকের জেল্লা কমে গেলে আর কাজ পাওয়া যায় না বলিউডে।

    নওয়াজউদ্দিন সিদ্দিকী
    বলিউড জগতে গায়ের রঙ ও উচ্চতা নিয়ে সর্বদাই সমস্যা রয়েছে। অভিনেতা জানিয়েছিলেন, তার উচ্চতা কম হওয়ার কারণে বহু স্ট্রাগল করতে হয়েছে এ অভিনেতাকে।

    দীপিকা পাড়ুকোন
    বলিউডে নাকি পারিশ্রমিকের ভেদাভেদ রয়েছে এমনই অভিযোগ তুলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার অভিযোগ, একটি ছবিতে কাজ করতে গিয়ে তিনি জানতে পারেন তার তুলনায় অনেকটাই বেশি পারিশ্রমিক দেওয়া হচ্ছে অভিনেতাকে। তখনই ছবি থেকে সরে দাঁড়ান তিনি। 

    সূত্র: বাংলাহান্ট

    বিনোদন ডেস্ক