Tag: তারকা

  • আজ জেমসসহ পাঁচ ব্যান্ডের উন্মুক্ত কনসার্ট

    দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস উন্মুক্ত কনসার্টে গান গাইবেন। সেখানে কোনো টিকিট লাগবে না। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বসুন্ধরা টগি ক্লাব মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। যেখানে গান গাইবে নগর বাউলের জেমসসহ আরও পাঁচটি ব্যান্ড।

    ‘রিদম অব ইউথ’ শিরোনামে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টি আয়োজনের প্রধান উদ্দেশ্য তরুণ সমাজকে সংগীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করা। যার জন্যই এমন ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে। আয়োজকরা মনে করছেন এটি একটি স্মরণীয় কনসার্ট হয়ে থাকবে।

    আর এই কনসার্টে প্রধান আকর্ষণ নগর বাউল জেমস। এ ছাড়া আরও থাকবে আর্টসেল, শিরোনামহীন, এভয়েড রাফা, মেঘদল ও অ্যাঞ্জেল নুর অ্যান্ড ব্যান্ড।

    ‘রিদম অব ইউথ’ উন্মুক্ত কনসার্টটি শুরু হবে দুপুর ২টায়। চলবে মাঝ রাত পর্যন্ত। আয়োজিত কনসার্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী

    বলিউড তারকা মানে কি শুধুই চাকচিক্যে ভরা জীবন? পর্দায় তাদের দেখে বহু দর্শকের ধারণা, জীবন যেন রঙের পাত্রে ডোবানো। সেই পেলব জীবনে যেন কোনো সমস্যাই নেই। দশটা-পাঁচটা চাকরির মতো যন্ত্রণা নেই। কিন্তু সত্যটা কী? সম্প্রতি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন কৃতি শ্যানন। কাজের চাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল তার। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে নাকি দুর্বিষহ অবস্থা হয়েছিল।

    কৃতি বলেছেন, ‘ছবির প্রচার কিন্তু খুবই ক্লান্তিকর একটা কাজ। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে আমি খুবই ভেঙে পড়েছিলাম। সেই বছর আমার আরও দু’তিনটি ছবি মুক্তি পেয়েছিল। তাই দুই-তিন সপ্তাহ আগে থেকেই আমাকে ছবির প্রচারের কাজ করতে হচ্ছিল। ভেড়িয়ার জন্য আমাদের বিভিন্ন শহরে প্রচারে যেতে হচ্ছিল। রাতেও কাজ করতে হচ্ছিল। সব সাক্ষাৎকারে একই কথা বলতে হচ্ছিল। মনে হত, এই উত্তরগুলি রেকর্ড করে রাখলেই তো হয়। এমনকি বরুণের উত্তরও আমার মুখস্থ হয়ে গিয়েছিল।’

    ছবির প্রচারের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয় তারকাদের, যা যথেষ্ট বেগ দেয়। কৃতি তাই বলেছেন, ‘ছবির প্রচারের শেষ দিনে এক রিয়্যালিটি শো-তে উপস্থিত থাকার কথা ছিল। ভ্যানিটি ভ্যানে আমি তৈরি হচ্ছিলাম। কথা বলতে বলতে হঠাৎ আমি কেঁদে ফেলি। বাধ্য হয়ে বলি, ‘আমি খুব ক্লান্ত। আর পারছি না আমি।’ চারপাশের সবাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মানসিক স্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়ে।’

    তবে যতই ক্লান্তি ও পরিশ্রম থাকুক, নিজের কাজকে ভালোবাসেন কৃতি। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ‘দো পত্তি’ নামে এক ছবিতে। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন নায়িকা।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করছেন পাকিস্তানি তারকা শেহেরিয়ার ও মাহিন

    বিয়ে করছেন পাকিস্তানি তারকা অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার ও অভিনেত্রী মাহিন সিদ্দিকী। ইতোমধ্যে দুজনের বিয়ে-পূর্ব আনুষ্ঠানিকতা ‘ধোলকি’ শুরু হয়েছে। এতে গাঢ় বাদামি রঙের কুর্তার সঙ্গে মিলিয়ে শাল জড়িয়েছেন শেহেরিয়ার। কনে মাহিনকে হলুদ রঙের জামা ও পালাজ্জোর সঙ্গে ওড়নায় দেখা গেছে।

    রোববার ‘ধোলকি’ আয়োজন করেছেন নির্মাতা ও প্রযোজক অসিম রেজা। এতে তারকা অভিনেত্রী মাহিরা খান, নির্মাতা ও প্রযোজক মমাল শেখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    এদিন সন্ধ্যায় আলী হামজা ও জিমি খানের পরিবেশনা আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করেছে।

    অভিনয়ের পাশাপাশি নির্মাতা ও প্রযোজক হিসেবেও পরিচিত শেহেরিয়ার। মাহিন সিদ্দিকী ‘দোবারা’সহ বেশ কয়েকটি ড্রামা সিরিজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। খবর জিও নিউজ।

    বিনোদন ডেস্ক

  • ২০২৪: হলিউড তোলপাড় করা ৬ বিচ্ছেদ

    প্রেম ও বন্ধুত্বের পাশাপাশি ২০২৪ সালটি হলিউডের জন্য ছিল বেশ হৃদয়বিদারক। কারণ বেশ কিছু হাইপ্রোফাইল সেলিব্রিটি জুটির বিচ্ছেদ ঘটে এ বছরে। প্রেম ও বন্ধুত্বের সঙ্গে বছর পার করেও সম্পর্ক ধরে রাখতে না পারা এই জুটিদের বিচ্ছেদ বিনোদন দুনিয়ায় রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে।

    আসুন, জেনে নেওয়া যাক তোলপাড় করা সেই ৬ জুটি সম্পর্কে-

    জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

    দুই বছরের বিবাহিত জীবন শেষে চলতি বছরের আগস্টে এসে বিচ্ছেদের আবেদন করেন জনপ্রিয় হলিউড জুটি জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। ২০০৪ সালে প্রথম বিচ্ছেদের পর ২০২১ সালে তারা পুনর্মিলিত হন এবং ২০২২ সালে বিয়ে করেন। তবে তাদের এ সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

    Hollywood Heartbreak: The most shocking celebrity splits of 2024

    মেগান ফক্স ও মেশিন গান কেলি

    ২০২৪ সালের নভেম্বরে হলিউড অভিনেত্রী মেগান ফক্স এবং অভিনেতা মেশিন গান কেলি তাদের সম্পর্কের ইতি টানেন। দুই বছরের এই অন-অফ সম্পর্কের মাঝে মেগান তার গর্ভাবস্থার খবরও জানান। 

    একটি সূত্র জানিয়েছে, মেগান কেলির বিশ্বাসঘাতকতার কারণে হতাশ এবং এ সম্পর্কের প্রতি তিনি আস্থা হারিয়েছেন।

    Hollywood Heartbreak: The most shocking celebrity splits of 2024

    সাব্রিনা কার্পেন্টার ও ব্যারি কিওগান

    এক বছরের ঝড়ো সম্পর্কের পরে সাব্রিনা কার্পেন্টার এবং ব্যারি কিওগান এ বছরেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ব্যারির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার গুজব তাদের বিচ্ছেদের মূল কারণ হিসাবে উঠে আসে।

    Hollywood Heartbreak: The most shocking celebrity splits of 2024

    কার্ডি বি ও অফসেট

    ২০২৪ সালে এসে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন কার্ডি বি এবং অফসেট। কার্ডি বি দুই সন্তানের প্রাথমিক হেফাজতের আবেদন জানিয়েছেন। 

    বিচ্ছেদের কারণ সম্পর্কে তার প্রতিনিধি জানিয়েছেন, এটি দীর্ঘদিনের জটিলতার ফল। বিশ্বাসঘাতকতার গুজব নয়।

    Hollywood Heartbreak: The most shocking celebrity splits of 2024

    হ্যালি বেইলি ও ডিডিজি

    ২০২৪ সালের অক্টোবরে দুই বছরের সম্পর্কের সমাপ্তি ঘটে হ্যালি বেইলি এবং ডিডিজি-র। ডিডিজি এক আবেগপ্রবণ বিবৃতিতে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি বলেন, এটি তাদের উভয়ের জন্য সঠিক সিদ্ধান্ত।

    Hollywood Heartbreak: The most shocking celebrity splits of 2024

    চ্যানিং টাটাম ও জো ক্রাভিটজ

    তিন বছরের সম্পর্ক এবং বাগদানের পর চ্যানিং টাটাম এবং জো ক্রাভিটজ তাদের বিচ্ছেদ ঘটান। ২০২১ সালে জো-এর পরিচালনায় কাজ করার সময় তাদের প্রথম সাক্ষাৎ হয় এবং সম্পর্ক শুরু হয়।

    Hollywood Heartbreak: The most shocking celebrity splits of 2024

    এই বিচ্ছেদগুলো হলিউডের ভক্তদের জন্য হতাশাজনক এবং হৃদয়বিদারক ছিল। তবে এগুলো তারকাদের ব্যক্তিগত জীবনের বাস্তব চিত্রই তুলে ধরে। সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • বিতর্কের পর সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা টিকটক তারকার

    সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি টিকটক তারকা মিনাহিল মালিক। সম্প্রতি একটি বিতর্কের পর তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন। 

    সম্প্রতি তার একটি অশ্লীল ভিডিও অনলাইনে ফাঁস হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় তিনি। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং এর ফলে শুরু হয় ব্যাপক ট্রোলিং ও সাইবার বুলিং। 

    ফাঁস হওয়া ভিডিওতে, মিনাহিল মালিককে একটি ঘরে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে দাবি করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

    এছাড়াও, তার আরও কিছু আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

    সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের খবর অনুসারে, টিকটকার মিনাহিল মালিকের ব্যক্তিগত ভিডিওগুলো তিনি নিজেই ফাঁস করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

    তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে এ টিকটক তারকা জানিয়েছেন, অনলাইনে ফাঁস হওয়া ভিডিওগুলো ভুয়া।

    ওই বিতর্ককে ঘিরে রীতিমত অনলাইন হয়রানির মুখোমুখি হতে হয় তাকে।

    বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগপূর্ণ বার্তায় তিনি তার অনুসারীদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

    মিনাহিল জানান, সোশ্যাল মিডিয়ার চাপ তার জন্য সহজভাবে বাঁচার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

    টিকটক তারকার এই আবেগপূর্ণ বার্তায় অনলাইন খ্যাতির সঙ্গে যুক্ত চ্যালেঞ্জ ও তিক্ততার বিষয়টিও উঠে এসেছে। 

    ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘আমি অনেক চাপে ছিলাম এবং অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি।

    এছাড়া আরও এক পোস্টে মিনাহিল উল্লেখ করেন, ‘আমার জন্য এটা সহজ ছিল না। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি। বিদায় বলাটা আসলে কঠিন। কোনো ঝগড়া নয়, ভালোবাসা ছড়ান। আমি চলে যাচ্ছি। আপনাদের মিস করব। ভালোবাসি সবাইকে। সাবধানে থাকুন’।

    যদিও কিছু অনুরাগী তার এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন। অনেকে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন এবং তাকে সমর্থন করেছেন।

    তবে, তিনি আবার ঠিক কবে নাগাদ সোশ্যাল মিডিয়ায় ফিরে আসবেন, তা এখনো স্পষ্ট নয়।  

    উল্লেখ্য, ইনস্টাগ্রামে মিনাহিল মালিকের ফলোয়ার সংখ্যা প্রায় ২০ লাখ। সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • নিজেদের ‘গোপনীয়তা’ ফাঁস করলেন তারকা জুটি

    বলিউডে অভিনয় করতে গিয়ে পরিচয় হয় শাহিদ কাপুর ও মীরা রাজপুতের। এরপর থেকে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। সেই সখ্যতা রূপ নেয় প্রেমে। সেই প্রেম থেকেই বিয়ে করে সংসারি হন তারা। 

    বিয়ের পর ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেন মীরা। বর্তমানে তিনি ব্যবসায় মন দিলেও স্বামী শাহিদ আগের মতোই বলিউড কাঁপাচ্ছেন।

    পর্দায় খুব রাগী চরিত্রে শাহিদকে অভিনয় করতে দেখা গেলেও বাস্তবে কেমন অভিনেতা- সেই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে জানান দেন তিনি।

    এক সাক্ষাৎকারে কবির সিং খ্যাত এই নায়ক জানালেন, তার বাড়ির দায়িত্ব নাকি সম্পূর্ণ মীরার; তার কথাতেই নাকি বাড়িতে সবকিছু হয়।

    একপর্যায়ে তাদের দাম্পত্য জীবনে বেডরুমের গোপন কথা শেয়ার করেন শাহিদ। মজা করে শাহিদ জানালেন, বেডরুমেও নাকি সবকিছু মীরার ইচ্ছাতেই হয়। তিনি ও তার স্ত্রী নাকি রাতে নগ্ন হয়েই ঘুমাতে যান! রাতে নাকি তারা এভাবেই ঘুমাতে পছন্দ করেন।

    এমন কথা ফাঁস হতেই লজ্জা পেলেও সম্মতি জানান মীরা। তবে একবার নয়, একাধিকবার এ তথ্য ফাঁস করেছেন শাহিদ কাপুর।

    একে অপরের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাসই তাদের সুখী দাম্পত্যের একমাত্র চাবিকাঠি। দুজনের বয়সের বেশ ফারাক থাকলেও শাহিদ-মীরার ভালোবাসা হার মানাবে বলিউডের রোমান্টিক ছবিকেও।

    বিনোদন ডেস্ক

  • বলিউড তারকাদের আড়ালের জগত, নেপথ্য কারিগরদের তথ্য ফাঁস!

    বলিউড তারকাদের বডিগার্ডদের বেতন প্রকাশের পর, এবার তাদের আড়ালের জগত তথা নেপথ্য কারিগর বা ম্যানেজারদের আয়ের বিশদ তথ্য প্রকাশ্যে এসেছে। এ ম্যানেজাররাই মূলত তারকাদের ক্যারিয়ার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এর মাধ্যমে তারা উল্লেখযোগ্য পরিমাণে অর্থও উপার্জন করে থাকেন।

    বলিউড তারকাদের কারও সঙ্গে যোগাযোগ করতে চাইলে, প্রথমে তাদের ম্যানেজারদের সঙ্গেই যোগাযোগ করতে হয়। কারণ তারকারা এ ম্যানেজারদের মাধ্যমেই নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখেন। 

    বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, কিছু ক্ষেত্রে এই ম্যানেজাররা তাদের পরিচালিত তারকাদের থেকেও বেশি আয় করেন।

    বলিউড কিং শাহরুখ খানের বিশ্বস্ত ম্যানেজার পূজা দাদলানি থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়ার আন্তর্জাতিক কৌশলবিদ অঞ্জুলা আচারিয়া পর্যন্ত- এই প্রভাবশালী ব্যক্তিত্বদের মোট সম্পদ আপনি জানতে পারলে রীতিমত চমকে উঠেবন!

    তাহলে চলুন, তাদের আয় এবং এ লাভজনক ভূমিকার পেছনের কারণগুলো দেখে নেওয়া যাক।

    শাহরুখ খানের ম্যানেজার: পূজা দাদলানি

    পূজা দাদলানি ২০১২ সাল থেকে শাহরুখ খানের পেশাগত বিষয়গুলো পরিচালনা বা দেখভাল করে আসছেন। তার সুপরিকল্পিত ব্যবস্থাপনা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির জন্য তিনি কিং খানের বিশ্বব্যাপী সুপারস্টার স্ট্যাটাস বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

    বার্ষিক আয়: ৮,৫০,০০০ থেকে ১.১ মিলিয়ন ডলার।

    মোট সম্পদ: ৫.৪ মিলিয়ন থেকে ৬ মিলিয়ন ডলার।

    প্রভাব: শাহরুখ খানের মতো বিশ্বখ্যাত তারকার ক্যারিয়ার পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।

    প্রিয়াঙ্কা চোপড়ার ম্যানেজার: অঞ্জুলা আচারিয়া


    অঞ্জুলা আচারিয়া একজন অ্যাঞ্জেল ইনভেস্টর এবং ম্যানেজার। যিনি বলিউডের বাইরেও প্রিয়াঙ্কা চোপড়ার বিশ্বব্যাপী ক্যারিয়ার বিস্তারে বড় ভূমিকা রেখেছেন।

    বার্ষিক আয়: ৭২৫,০০০ ডলার।

    প্রভাব: অঞ্জুলা আচারিয়া প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড এবং আন্তর্জাতিক সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

    কারিনা কাপুরের ম্যানেজার: পুনম দামানিয়া

    পুনম দামানিয়া এক দশকেরও বেশি সময় ধরে কারিনা কাপুর খানের ক্যারিয়ার পরিচালনা করছেন। তার দক্ষতা এবং সময়োপযোগী পরিকল্পনা কারিনার পেশাগত দায়িত্ব এবং জনসাধারণের সামনে তার ভাবমূর্তি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    বার্ষিক আয়: ৩৬৫,০০০ ডলার।

    প্রভাব: কারিনা কাপুর খানের দীর্ঘকালীন পেশাগত সাফল্যের পেছনে পুনমের ভূমিকা অনেকটাই।

    রণবীর সিং-এর ম্যানেজার: সুসান রডরিগেস

    সুসান রডরিগেস বলিউড তারকা রণবীর সিংয়ের ক্যারিয়ার পরিচালনা করতেন, যখন তিনি ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে যুক্ত ছিলেন। রডরিগেস রণবীর সিংয়ের ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ সময়েই তার পাশে ছিলেন।

    বার্ষিক আয়: ২৪০,০০০ ডলার।

    প্রভাব: রণবীর সিংয়ের উজ্জ্বল ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সময়ে সুসান তার ম্যানেজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    সলমান খানের ম্যানেজার: জর্দি প্যাটেল

    জর্দি প্যাটেল এক দশকেরও বেশি সময় ধরে বলিউড সুপারস্টার সলমান খানের ম্যানেজার হিসেবে কাজ করছেন। তিনি একজন উদ্যোক্তা এবং প্রযোজকও বটে। 

    প্রভাব: জর্দি প্যাটেল একজন সফল উদ্যোক্তা ও প্রযোজক হওয়ার পাশাপাশি সলমান খানের ক্যারিয়ার পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

    মোট সম্পদ: ৫.৪ মিলিয়ন ডলার।

    এসব সেলিব্রিটি ম্যানেজাররা বলিউড তারকাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের দক্ষতা এবং পরিশ্রমের ফলে তারা নিজেদের জন্য উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেন। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

    বিনোদন ডেস্ক

  • ‘আলো আসবেই’ গ্রুপের তারকাদের উদ্দেশে যা বললেন মামুনুর রশীদ

    দেশের শোবিজ অঙ্গন ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর থেকেই গ্রুপে থাকা তারকাদের প্রতি ঘৃণা প্রকাশ করছে 
    rnকেউ কেউ দাবি জানাচ্ছেন তাদের বিচারের আওতায় আনার। বিষয়টি নিয়ে এবার কথা বললেন বর্ষীয়ান অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। 

    rnrn

    তিনি মনে করেন, ‘আলো আসবেই’ গ্রুপে এমন কিছু অপ্রত্যাশিত মন্তব্য উঠে এসেছে, যা ক্ষমার অযোগ্য।

    rnrn

    তার কথায়, ‘শিল্পীরা সেই গ্রুপে এমনটা করে দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। তারা এমন সব কমেন্ট করেছে, যেটা ক্ষমার অযোগ্য। এসব উক্তি একজন শিল্পীর কাছ থেকে অনভিপ্রেত বলে মনে করি। গরম পানি ঢেলে দাও-এটা একজন শিল্পী বলতে পারে না। যারা এসব উক্তি করেছে, তাদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।’

    rnrn

    মামুনুর বলেন, ‘আমি শিল্পীদের মধ্যে স্পষ্ট বিভাজন লক্ষ্য করছি, যেটা অত্যন্ত বেদনাদায়ক। এটা যে কীভাবে সমাধান হবে, সেটাই বুঝতে পারছি না।

    rnrn

    আমার মনে হয়, সেই শিল্পীদের উচিত হবে নিজ দায়িত্বে ক্ষমা চাওয়া। তবে এত দিন পরে এই কথাগুলো তুলে আরও বিভাজন সৃষ্টি করা উচিত নয়। যে স্ক্রিনশটগুলো ফাঁস হয়েছে, সেখানে অভিনয়শিল্পীদের ফোন নম্বর দেওয়া ছিল। এর কারণে অনেকে হয়রানির শিকার হচ্ছে। এটাও তো ঠিক নয়।’

    rnrn

    উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনকে দমিয়ে রাখতে ছাত্রদের ওপর বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরিকল্পনায় মত্ত ছিল হাসিনাপন্থী তারকারা। 

    rnrn

    সরকার পতনের আগ মুহূর্তেই এসব পরিকল্পনার সুতো বাঁধা হচ্ছিল। চাটুকার খ্যাতি পাওয়া সেসব তারকাদের কাজ ছিল, কারা ছাত্র আন্দোলনের পক্ষে, আর কারা বিপক্ষে, তা চিহ্নিত করা। বলে রাখা ভাল, ছাত্র আন্দোলন চলাকালে দেশের তারকা অঙ্গন দু ভাগে বিভক্ত হয়।

    rnrn

    মূলত ‘আলো আসবেই’ নামের সেই গ্রুপে সরব ছিল আওয়ামীপন্থি তারকারা। 

    rnrn

    সেই গ্রুপের নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। 

    rnrn

    আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকেই।

    বিনোদন ডেস্ক

  • ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই

    ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই। আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় আজ (২৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা গেছেন। 

    বৃহস্পতিবার সকালে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আর্টসেল ব্যান্ডের ভোকালিস্ট কাজী ফয়সাল আহমেদ।

    তিনি যুগান্তরকে বলেন, যতদুর জানতে পেরেছি সাফিন ভাই (সাফিন আহমেদ) একটি কনসার্টের জন্য যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় যান। সেখানে কনসার্ট শুরুর আগে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

    সাফিনের ভাই হামিন আহমেদ বলেন, ‘২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শোটা ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাকে আর ফেরানো গেল না।’

    হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে আমেরিকা রওনা হবেন হামিন। এর পর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের লাশ দেশে ফেরানো হবে।

    বিনোদন ডেস্ক

  • কোটাবিরোধী আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানালেন যেসব তারকা

    সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ।শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এনিয়ে মুখোমুখি আন্দোলনকারী ও ছাত্রলীগ।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভ্ন্নি বিশ্ববিদ্যালয় এবং রাজধানীসহ সারা দেশে আন্দোলকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটছে।

    rnrn

    গতকাল (সোমবার) ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছেন।

    rnrn

    শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এতদিন নীরব থাকলেও সোমবার ঢাবির ঘটনায় সরব হয়েছেন দেশের বিনোদন জগতের অনেক তারকা।শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন একাধিক তারকা।

    rnrn

    চিত্রনায়িকা পরীমনি আহত এক শিক্ষার্থীর ছবি শেয়ার করে লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’

    rnrn

    শবনম বুবলী লিখেছেন, ‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’

    rnrn

    প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।’

    rnrn

    শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির লেখেন, ‘এমন কোনো ছাত্র আছেন, যিনি হামলার শিকার হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের খেয়াল রাখব।… কারও যদি থাকার জায়গার প্রয়োজন হয় অথবা চিকিৎসাসেবার প্রয়োজন হয়, আমি আছি।… আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি।’

    rnrn

    বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার জবাব চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’

    rnrn

    শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নির্মাতা সুমন আনোয়ার লেখেন, ‘দুর্দান্ত ঢাকা, উত্তেজিত দেশ। ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ।’

    rnrn

    নির্মাতা বদরুল আনাম সৌদ লেখেন, ‘একের পর এক ভুল। সব পক্ষেরই ভুল। যুক্তি, চিন্তা, স্ট্যাটিকস— সব ভুলে বসে আছি সবাই। হুজুগ আর ক্ষমতা লড়ছে। সংলাপ বসে আছে অসহায় হয়ে।’

    rnrn

    নির্মাতা খিজির হায়াত খান লিখেছেন, ‘আমাদের আগামীরা আজকে দেশব্যাপী রাজপথে। ওদের স্লোগান নিয়ে অনেক প্রশ্ন কিন্তু কেন এই স্লোগান সেটা নিয়ে কোনো কথা নাই। ন্যায্য অধিকারের আন্দোলন কাউকে রাজাকার বানায় না, বরং ওদের হাত ধরেই স্বাধিকার আসে। আমি ওদের পক্ষে দাঁড়ালাম।’

    rnrn

    নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত লেখেন, ‘এরা বুক ফুঁলিয়ে যতই জয় বাংলা বলে চেঁচাক, ১৯৭১-র মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ এর আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আজ এরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয়। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোন আদর্শের রাজনীতি আমি জানি না। তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই, তা ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতিই চেতনাহীন, পথভ্রষ্ট, ও অর্থলোভী হয়ে যায়!’

    rnrn

    চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি লেখেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সকলের নিরাপত্তা ও সুদিন; সদ্বিবেচনার সঙ্গে নিশ্চিত করার বিনীত অনুরোধ রইল।’ শিক্ষার্থীদের সমর্থন দিয়ে চিরকুটের ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে।

    rnrn

    নির্মাতা আশফাক নিপুন তার ফেসবুক স্ট্যাটাসে কোটা আন্দোলনকারীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

    rnrn

    শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ফেসবুকে এ প্রসঙ্গে শোবিজের মানুষদের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা মিশুক মনি।

    rnrn

    এদিকে কোটাবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন অনেক তারকা। মিছিলে ‘রাজাকার’ স্লোগান দেওয়ার নিন্দা জানিয়েছেন তারা।

    rnrn

    লেখক ও নির্দেশক মাসুম রেজা ফেসবুকে লিখেছেন, ‘যারা একাত্তরে পরাজিত হলো তাদের পরিচয়ে নিজেদেরকে পরিচিত করছেন! কী দারুণ মেধাবী আপনারা! এত মেধা আপনাদের কোন প্রেতাত্মা সাপ্লাই করছে!’

    rnrn

    অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘কোটা সংস্কার হতেই পারে।..কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টারমাইন্ড কারা।’

    rnrn

    অভিনেত্রী শামীমা তুষ্টি লেখেন, ‘যারা নিজেদের রাজাকার বলতেও দ্বিধা করে না, আবার তারাই সরকারি চাকরির জন্য কোটা চায়, তাদের হাতে দেশ গেলে কী হবে সেটাই ভাবছি।’

    rnrn

    চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার নানা-দাদা মুক্তিযোদ্ধা। আমার কোটা লাগে না। অনেক চাকুরি আছে, কেন শুধু সরকারি চাকুরিই করতে হবে। আর কিছু কোটা থাকলে সমস্যাটা কি? এত মারামারি কেন?’

    rnrn

    এ ছাড়া কোটা নিয়ে আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে- এমন দাবি করে বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

    যুগান্তর প্রতিবেদন