Tag: ঢালিউড

  • সুখবর দিলেন বুবলী

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর সম্পর্কের টানাপোড়েনের কথা সবারই জানা। দুজনের দ্বন্দ্ব বর্তমানে তুঙ্গে । শাকিব এক কথা বলছেন, আবার পাল্টা জবাবও দিচ্ছেন বুবলী ।

    rnrn

    সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বুবলী বলে আসছিলেন শাকিবের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আছে। বুবলীর কথা মিথ্যা প্রমাণ করে বিষয়টি পরিষ্কার করেছেন শাকিব। এত টানাপোড়েনের মধ্যেও সুখবর দিলেন এ চিত্রনায়িকা।

    rnrn

    বুধবার রাতে নিজস্ব ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছেন বুবলী। সেখানে লিখেছেন, পবিত্র ঈদুল আজহায় সিনেমা ‘প্রহেলিকা’ আসছে। পাশাপাশি ওই সিনেমার ব্যানারও পোস্ট করেছেন।

    rnrn

    সেখানে লেখা আছে, চয়নিকা চৌধুরী প্রযোজিত প্রহেলিকা এবং প্রযোজনা করেছেন জামাল হোসেন।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • বুবলীর জন্য কাঁদলেন মা

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর দাম্পত্য জীবনে চলছে টানাপোড়ন। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। প্রতিটি মা সন্তানের সুখে-দুঃখে উদ্বিগ্ন থাকবেন এটাই স্বাভাবিক। ঠিক তেমনি বুবলীর দুঃসময়ের কথা স্মরণ করে কেঁদেছেন তার মা।

    rnrn

    সম্প্রতি ‘স্বপ্নজয়ী মা সম্মান’ অনুষ্ঠানে বুবলীর জন্য কেঁদেছেন তার মা। বুবলীর মা কেঁদে কেঁদে বলেন, বুবলী আগে বেঁচে থাকুক তার পর তার ছেলের যত্ন নেবে। এটাই আমার চাওয়া। একই সঙ্গে ছেলে ও নাতির জন্য সবার কাছে দোয়া চান বুবলীর মা।

    rnrn

    বুবলীর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বুবলী সবসময় সব কাজের প্রতি দায়িত্বশীল। যখন লেখাপড়ায় ছিল তখনো। সংবাদ উপস্থাপকেও। শুধু তাই নয়, চলচ্চিত্রেও কেয়ারফুলি কাজ করে। আমি বুবলীকে অনুরোধ করব, যেন সে আমার নাতির প্রতি যত্নশীল হয়। এবং সে নিজের প্রতি যেন যত্ন নেয়।

    rnrn

    একই অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে বুবলী বলেন, মা শব্দটি আমার কাছে আবেগের জায়গা। মা যেমন সন্তানের কথা স্মরণ করে কেঁদে ফেললেন। আমি মায়ের স্মৃতিচারণ করে কোন জায়গায় কোন কথা বলতে পারি না।

    rnrn

    তিনি আরও বলেন, ছোটবেলায় আমি শান্ত ছিলাম। তাই আম্মু বলে, আমার মেয়ে অনেক শান্ত ছিল, তা হলে নাতি কি করে এতে দুষ্টু হলো।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ‘প্রিয়তমা’ থেকে বাদ পড়ার বিষয়ে এবার মুখ খুললেন বুবলী

    ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্প্রতি তার সন্তানের মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে বুবলীর বিলাসী জীবনে টাকার উৎসসহ নানা অভিযোগ করেছেন। শুধু তাই নয়, ‘প্রিয়তমা’ ছবি থেকে বাদ পড়ায় আবোলতাবোল কথা বলার অভিযোগ করেন শাকিব বুবলীর বিরুদ্ধে।এসব অভিযোগে চরম বিব্রত হয়েছেন শবনম বুবলী।

    rnrn

    সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। সেখানে উঠে এসেছে সমসাময়িক আলোচিত বিষয়গুলো। সেখানে প্রিয়তমা ছবির বিষয়ে বুবলীর কাছে জানতে চাওয়া হয়।

    rnrn

    প্রশ্নোত্তরে বুবলী বলেন, কীসের প্রিয়তমা? এই প্রিয়তমা নিয়ে তো আমি কোনো কথাই বলিনি বা বলছি না। উনি নিজেই তো কদিন পর পর আমাকে নিয়ে আবোলতাবোল ভুলভাল বকছেন। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। নাকি প্রিয়তমা সিনেমা নিয়ে কথা বলছি না দেখে তার খারাপ লাগছে?

    rnrn

    এই সিনেমা নিয়ে পাঁচ বছর আগে যখন পরিচালক কথা বলেছেন, ফাইনাল করেছেন এবং সিনেমার নাম প্রিয়তমাটাও সেই সময় ঠিক করেছেন।

    rnrn

    সেখান থেকে কোনো কারণে হয়ে ওঠেনি আমার কাজ করা, তারা যেটা ভালো ভেবেছেন করেছেন। তার পরও কেন আমাকে নিয়ে বারবার টানছে এসবে? আমি তো কিছু বলছি না।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাকিবের উদ্দেশ্যে এবার যে বার্তা দিলেন বুবলী 

    ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্প্রতি তার সন্তানের মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে বুবলীর বিলাসী জীবনে টাকার উৎসসহ নানা অভিযোগ করেছেন। শাকিবের এসব অভিযোগে চরম বিব্রত হয়েছেন বলে জানিয়েছেন শবনম বুবলী।
    rnসম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। সেখানে উঠে এসেছে সমসাময়িক আলোচিত বিষয়গুলো। তার মধ্যে সর্বশেষ বুবলীর কাছে জানতে চাওয়া হয় এত কিছুর পরও শাকিবের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? 

    rnrn

    এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, তার উদ্দেশ্যে আর কিছু বলতে চাই না। কারণ সব সম্পর্কের ঊর্ধ্বে তিনি তার সন্তানের মাকে নিয়ে যে নোংরাভাবে মিথ্যাচার করছেন, যে বাজেভাবে কথা বলছেন, আমাকে সামাজিকভাবে হেয় করছেন, মানহানির চেষ্টা করছেন- তার সব কিছুর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন।

    rnrn

    বুবলী বলেন, আমি কীভাবে তাকে সম্মান দিয়ে কথা বলি এবং তিনি কীভাবে আমাকে অসম্মান করছেন। এ ছাড়া পূর্বের সব বিষয় অস্বীকার করে নানান গল্প বলছেন তাও আপনারা দেখছেন। 

    rnrn

    সন্তানের প্রসঙ্গ টেনে এ চিত্রনায়িকা বলেন, এসব আমাকে এবং সন্তানকে বিপর্যস্ত করে তুলছে। কারণ আমি মা হিসেবে মানসিকভাবে ভালো না থাকলে আমার সন্তানের ওপরও তার মারাত্মক প্রভাব পড়ছে। এটা নিয়ে শিগগিরই আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। কারণ এই মানহানি আমার একার নয়, সন্তানেরও।

    বিনোদন ডেস্ক

  • কীভাবে শাকিব-বুবলীর প্রেম, জানালেন অপু বিশ্বাস

    ঢালিউড সুপারস্টার শাকিব খান কাজের মাধ্যমে যেমন খবরের শিরোনামে থাকেন, তেমনি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরেও প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকছেন। এক কথায় বলতে গেলে তার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। অপু বিশ্বাসের পর বর্তমানে বুবলীর সঙ্গে চলছে তার কাদা ছোড়াছুড়ি। শাকিব-বুবলীর প্রেম এবং কীভাবে তারা বিয়ে করেন— এসব বিষয়ে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

    rnrn

    গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমাদের বিয়ের পর যখন আমি শাকিবের সঙ্গে একসঙ্গে থাকতাম, তখন শাকিবকে আমার সামনে অনেক মেয়ে ফোন করত। তার সঙ্গে কাজ করতে চাইত। সে একটু আমার সামনে কথা বলতে ইতস্ততবোধ করত। কিন্তু আমি তাকে বলতাম কথা বলো। কারণ তখন শাকিবের সঙ্গে সম্পর্কটা অনেক বন্ধুত্বপূর্ণ ছিল। 

    rnrn

    পরে কোনো মেয়ের সঙ্গে দু’একদিন কথা হলে শাকিব মেয়েদের দুষ্টুমি করে বলত, আমি ভাবতে পারছি না, আপনাকে নিয়ে কেন এত ভাবছি? মনে হয় আপনাকে আমি ভালোবেসে ফেলেছি? তখন মেয়ে তো একেবারে গুলু গুলু হয়ে যেত। শুধু তাই নয়, শাকিবকে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে যেত ওই মেয়ের। এমনভাবে মেয়েদের সঙ্গে শাকিব দুষ্টুমি করত। 

    rnrn

    আমার যতদূর মনে হয় বুবলীর সঙ্গে এমন দুষ্টুমিও করেছিল শাকিব। তবে বুবলী আসলে শাকিবকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু শাকিব বুবলীর সঙ্গে দুষ্টুমি করেছিল। তবে বুবলী তাকে আর ছাড়েনি। শুধু তাই নয়, আমার সামনে অনেকের সঙ্গে এ রকম দুষ্টুমি করেছে। আমি নাম বলতে চাই না, বর্তমানে এমন হাজারও নায়িকা আছে, যাদের সঙ্গে আমার সামনে শাকিব দুষ্টুমি করেছে। 

    rnrn

    আরও মজার বিষয় হচ্ছে— এমনও ঘটেছে আগের রাতে কোন মেয়ের সঙ্গে আমার সামনে দুষ্টুমি করেছে, পর দিন একসঙ্গে আমরা আমাদের কাজে গেছি। সেখানে আবার ওই হিরোইনের সঙ্গে দেখা হয়েছে। আমার সামনে এবং আমাকে দেখানোর চেষ্টা করছে, শাকিবের সঙ্গে তার যে সম্পর্ক আছে। তখন আমার প্রচণ্ড হাসি পেত। রাতে তো আমার সামনেই কথা হয়েছে। এগুলো দেখে খুব মজা লাগত।
    rn 
    rn 

    বিনোদন ডেস্ক

  • নায়ক ফারুক আর নেই

    সিঙ্গাপুরে চিকিৎসাধীন না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক (ইন্না লিল্লাহি … রাজিউন)।

    rnrn

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপক-নির্মাতা আনজাম মাসুদ। তিনি বলেন, সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মারা গেছেন নায়ক ফারুক। সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।

    rnrn

    এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

    rnrn

    তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

    বিনোদন ডেস্ক

  • যে সুখবর দিলেন জয়া আহসান

    অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল কৌশিকের সঙ্গে জুটি বাঁধছেন জয়া আহসান। ২০১৯ সালে শুরু হয়েছিল ছবির শুটিং।  অবশেষে মুক্তির তারিখ জানালেন জয়া নিজেই।

    rnrn

    বিজয়া, বিসর্জন—এর পর এইবার ‘অর্ধাঙ্গিনী’। শুক্রবার প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার।এই ছবির মধ্য দিয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন জয়া আহসান।

    rnrn

    মূলত দুই নারীর জীবনের গল্প জানাবে ‘অর্ধাঙ্গিনী’। যেখানে জয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়বে দুই নারীর জীবন, তাই নিয়েই অর্ধাঙ্গিনীর গল্প।

    rnrn

    ছবিতে চূর্ণী বা জয়ার বিপরীতে দেখা যাবে কৌশিক সেনকে। এর আগেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘শূন্য এ বুকে’-তে দেখা গিয়েছিল কৌশিক সেনকে। আবারও একবার মুখ্য চরিত্রে পাওয়া যাবে এই পাওয়ারফুল অভিনেতাকে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাকিবকাণ্ডে অপু-বুবলীকে যে পরামর্শ দিলেন ডিপজল

    চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে শাকিব খান ইস্যুতে চুপ থাকার পরামর্শ দিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি শাকিব ও বুবলী অধ্যায়ের সমাপ্তি ইস্যুতে শাকিবের মন্তব্যের বিপরীতে পাল্টা মন্তব্য ছুড়েন বুবলী, যা নিয়ে চলছে সমালোচনা। শুধু তাই নয়; বিষয়টি ‘টক অব দ্যা কান্ট্রি’তে পরিণত হয়েছে। তবে এবার সমসাময়িক বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন ডিপজল।

    rnrn

    সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন ডিপজল। সেখানে তিনি বলেন, অপু-বুবলী শাকিবের জীবনে ‘পাস্ট টেন্স’। এ দুই সাবেকের উদ্দেশ্যে তিনি বলেন, অপু-বুবলীর কাছে রিকোয়েস্ট তোমরা চুপচাপ থাকো। কোনো কিছু হলেই মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে লোকজনকে জানালে তারা আমাদেরই খারাপ জানবে। চুপ থাকো।

    rnrn

    এদিকে দেশের একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেন শাকিব। বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয়ও করবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি। এর পরই ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শবনম বুবলী। সেখানে ছেলে শেহজাদ খান বীর ও স্বামী সম্পর্কে নানা প্রসঙ্গ তুলে ধরেন বুবলী । এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
    rnঅন্যদিকে দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালের গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালের তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন।

    rnrn

    পরে একপর্যায়ে গণমাধ্যমে লাইভে এসে অপু বিশ্বাস কেঁদে কেঁদে গোপন বিয়ে এবং সন্তানে কথা প্রকাশ করে দেন। এ নিয়ে শাকিব ক্ষোপ প্রকাশ করেন । একপর্যায়ে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • এবার শাকিব-বুবলী ইস্যু নিয়ে যা বললেন ডিপজল

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। কাজের মাধ্যমে যেমন খবরের প্রধান শিরোনাম হন, পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খবরের প্রধান শিরোনামে থাকেন। বিশেষ করে অপু বিশ্বাস ও শবনম বুবলী কেন্দ্র করে শাকিব ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছেন। এ কাণ্ডে অনেকে সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করছেন। সমসাময়িক বিষয় শাকিব-বুবলী কাণ্ড নিয়ে মুখ খুলেছেন মনোয়ার হোসেন ডিপজল।

    rnrn

    সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হন ডিপজল। সেখানে তিনি বলেন, নায়ক শাকিব খান সৃষ্টির পেছনে আমার হাত আছে। তার জন্ম হয়েছে আমার ছবি ‘কোটি টাকার কাবিন’র মাধ্যমে। ফিল্মে একজন শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। সে অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে।

    rnrn

    শাকিব খানকে নিয়ে যা আরম্ভ হয়েছে এসব বন্ধ করা উচিত উল্লেখ করে মনোয়ার হোসেন ডিপজল বলেন, সে যদি একাধিক বিয়ে করে তা হলে সে করতেই পারে। তা হলে আপনাদের সমস্যা কোথায়? শাকিব যদি আরও বিয়ে করে রাখতে পারে তা হলে এটা তার ব্যাপার। আর মুসলিম হিসেবে তো চার বিয়ে করা যায়! ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে। অন্য পেশায় যারা আছে তারাও তো একাধিক বিয়ে করে, তা হলে দোষের কী?

    rnrn

    ফিল্ম থেকে শাকিব বহু পয়সা কামিয়েছে বলে জানান ডিপজল। তিনি বলেন, তার যথেষ্ট সামর্থ্য আছে বিয়ে করে খরচ দেওয়ার। তার ব্যক্তিগত এসব নিয়ে কথা বলা মাখামাখি বদনাম বন্ধ করা উচিত। বরং শাকিবকে একটু ভালো পরামর্শ দেওয়া উচিত। যাতে তার আরও ভালো কিছু করার থাকে।

    rnrn

    এর আগে দেশের একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেন শাকিব। বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয়ও করবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি। এর পরই ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শবনম বুবলী। এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর পরই শুরু হয় দেশজুড়ে আলোচনা-সমালোচনা। শুধু তাই নয়, `টক অব দ্য কান্ট্রিতে' পরিণত হয়।  

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • মাদক মামলা স্থগিত চেয়ে পরীমনির আবেদন

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা চূড়ান্তভাবে স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।

    rnrn

    সোমবার পরীমনির আইনজীবী অ্যাডভোকেট শাহীনুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

    rnrn

    এর আগে গত ৯ জানুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ পরীমনির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ৬ মাস স্থগিত থাকবে বলে আদেশ দেন। একই সঙ্গে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় হয়। ৬ মাসের মধ্যে রুল নিষ্পত্তি না হলে বিচারিক আদালতে পুনরায় পরীমনির বিরুদ্ধে মাদক মামলা শুরু হবে বলেও জানানো হয়।

    rnrn

    গত বছরের ৮ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন।

    rnrn

    ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। দাবি করা হয়, ওই সময় বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। ৪ অক্টোবর আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    rnrn

    অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনির করা আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক