Tag: ঢালিউড

  • খোলামেলা দৃশ্যে অভিনয় করা নিয়ে যা বললেন সানাই

    একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব আবারও কাজে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এবার আগের মতো খোলামেলা দৃশ্যে দেখা যাবে না তাকে এমন ঘোষণা নিজেই দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পর্দায় থেকে যতটুকু করা সম্ভব ঠিক ততটুকুই করবেন বলেও জানান অভিনেত্রী।

    rnrn

    শুক্রবার বিকালে সানাই তার ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওবার্তা প্রকাশ করেন।

    rnrn

    সেখানে তিনি বলেন, ‘আমাকে নিয়ে বেশ কিছু উল্টাপাল্টা নিউজ হচ্ছে। আমি নাকি আগের মতো খোলামেলা অবতারে আইটেম সং কিংবা মডেলিং নিয়ে ফিরব। এ ব্যাপারেই আজকের এই ভিডিওবার্তা।’

    rnrn

    তিনি নিশ্চিত করে বলেন, ‘আমাকে কখনই আগের মতো আইটেম সং কিংবা মডেলিং বা আগের মতো খোলামেলা শর্টফিল্ম কোনো কিছুতেই দেখা যাবে না আর। হ্যাঁ, আমি মিডিয়ায় ফিরছি এবং সেটি কিছু অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে। যেমন আমার কাছে ইতোমধ্যে দুটো রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করার অফার এসেছে। তো এ রকম রান্নার অনুষ্ঠান উপস্থাপনা বা কোনো ছোটদের অনুষ্ঠান উপস্থাপনা বা কোনো

    rnrn

    টকশো— এই টাইপের উপস্থাপনা দিয়েই আমি ফিরতে চাচ্ছি। অবশ্যই আমার সম্মানী বা সেলারি আলোচনা সাপেক্ষে হবে।’

    rnrn

    পর্দার ভেতরে থেকে কাজ করতে চান জানিয়ে তার ভাষ্য, ‘আমাকে কখনই আগের মতো খোলামেলা অবতারে দেখা যাবে না। আমি পর্দা মেইনটেইন করে যতটুকু মিডিয়ায় পার্টিসিপেট করা সম্ভব ততটুকুই করতে চাচ্ছি। এবং আমি চাচ্ছি আমার পরিচিত ডিরেক্টর-প্রডিউসার আমার সঙ্গে যোগাযোগ করুক। আমি আবারও বলছি, রান্নার অনুষ্ঠান উপস্থাপনা বা টকশো এই টাইপের অনুষ্ঠান উপস্থাপনার জন্য অপেক্ষা করছি। আমি সে রকম কিছু নিয়েই মিডিয়ায় ফিরতে চাই। আগের মতো খোলামেলা কিছু নিয়ে না। থ্যাংক ইউ।’

    rnrn

    এদিকে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছিলেন সানাই। গত শনিবার (২০ মে) রাতে তিনি তার ফেসবুক পেজে লেখেন, ‘যে স্বামী বুঝেনি তার স্ত্রী তার কাছে কতটুকু দামি, যে স্বামী বুঝেনি তার ওপর তার বিবাহিত স্ত্রীর অধিকার কতটুকু, যে স্বামী বুঝেনি সংসার কী? যে স্বামী বুঝেনি ইসলাম স্বামীর ওপর স্ত্রীর অধিকার কতখানি দিয়েছে, যে স্বামী স্ত্রীর অধিকার আদায় কী জিনিস, সেটা সম্পর্কে অবগত না, যে স্বামী-স্ত্রীর সম্পর্কের চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দেয়, তার হাতটা আস্তে করে ছেড়ে দেওয়াই উত্তম।’

    rnrn

    প্রসঙ্গত, মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব। পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এর পর ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি। পরে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেও তার কোনো সিনেমাই মুক্তি পায়নি।

    rnrn

    পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে ছিলেন সানাই। শরীরে সার্জারি করিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন এই মডেল।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • নির্বাচন নিয়ে যা বললেন চিত্রনায়ক ফেরদৌস

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ প্রায় ১৫ বছর পর নিজ গ্রামে গেছেন। বুধবার কুমিল্লার তিতাসের কাপাশকান্দি এলাকায় প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা।

    rnrn

    এদিন দুপুর ১২টায় কাপাশকান্দিতে পৌঁছান নায়ক ফেরদৌস। তখন তাকে গ্রামবাসী ও তার বাবার প্রতিষ্ঠিত কাপাশকান্দি মডেল একাডেমির শিক্ষার্থীরা ফুলেল অভ্যর্থনা জানায়। এ ছাড়া আশপাশের গ্রামের বাসিন্দারাও ভিড় জমান তাকে দেখার জন্য।

    rnrn

    এ অভিনেতা বর্তমানে তার বাবার প্রতিষ্ঠিত কাপাশকান্দি মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতির পদে রয়েছেন। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকসহ তিন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে সেখানে যাওয়া তারকার।

    rnrn

    ফেরদৌস বলেন, আমার চাচাদের ইচ্ছা থাকার কারণে বিদ্যালয়টির সভাপতির দায়িত্ব নিয়েছি আমি। এলাকার উন্নয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের আপডেট করা প্রয়োজন। এ জন্য সরকার আমাকে বিশাল একটি দায়িত্ব দিয়েছে। আমি মাঝে মাঝে এখানে আসব এবং সেটা স্কুলের স্বার্থে।

    rnrn

    এ ছাড়া তাকে প্রশ্ন করা হয় কুমিল্লা-২ আসনে সংসদ নির্বাচনে তার নাম শোনা যাচ্ছে—এ প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, এখন সামাজিক কাজে এসেছি এলাকায়। যখন রাজনৈতিক কাজে আসব, সেই সময় নির্বাচন নিয়ে কথা বলব।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • এখনো বৃদ্ধাশ্রমের অপেক্ষায় ববি

    ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি সিনেমায় অনেক আগে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এটি পরিচালনা করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। বারবার ঘোষণা দিয়েও সিনেমাটি মুক্তি পায়নি।

    rnrn

    তবে এবার মুক্তির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। তবে মুক্তির নির্ধারিত তারিখ এখনো ঘোষণা করেননি। এরই মধ্যে ট্রেইলার প্রকাশ হয়েছে। এতে ববির অভিনয় এবং সিনেমাটির নির্মাণ দুটি নিয়েই প্রশংসা করেছেন নেটিজেনরা-এমনটাই জানিয়েছেন নির্মাতা।

    rnrn

    সিনেমায় অভিনয়ও করেছেন এসডি রুবেল। এ সিনেমা প্রসঙ্গে ববি বলেন, ‘অনেকদিন ধরেই সিনেমাটির জন্য অপেক্ষা করছি। খুবই টাচি একটা গল্প। রুবেল ভাই বানিয়েছেনও ভালো। আমার বিশ্বাস মুক্তি পেলে সিনেমাটি দর্শক পছন্দ করবেন।’

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • যে কারণে ভ্রমণ বাদ দিয়ে দেশে ফিরলেন তিশা

    একটি বিজ্ঞাপনের শুটিং ও পরে ফটোশুট করার জন্য ঈদের আগে ও পরে দুবার ভারত গিয়েছিলেন এ প্রজন্মের জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানজিন তিশা। ফটোশুটের কাজ শেষ করেই গতকাল দেশে এসেছেন তিনি।

    rnrn

    ইচ্ছা ছিল কাজ শেষে আরও কয়েকদিন থাকার। উদ্দেশ্য বেড়ানো। কিন্তু সেটা হয়নি। তড়িঘড়ি করেই দেশে ফিরেছেন। এর কারণ, আজ তার জন্মদিন। দিনটি পরিবারের সঙ্গেই কাটাতে চেয়েছেন তিনি। তাই ভারতে কাজ শেষে বেড়ানোর পরিকল্পনা বাদ দিয়ে দেশে ফিরেছেন।

    rnrn

    এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, জন্মদিনের সময়টা আসলে পরিবারের কাছেই থাকতে চেয়েছি। যে কারণে কাজ শেষ করেই ঢাকায় চলে এসেছি। বিশেষত আম্মুর সঙ্গে জন্মদিনের সময়টা কাটাতে চেয়েছি।

    rnrn

    পরিবারের অন্যান্য সদস্যদের চাওয়া তো ছিলই। গত বছর চেষ্টা করেছি খুব কাছের কিছু মানুষ নিয়ে জন্মদিনটা উদযাপন করতে। এবারও তেমন কিছুই হবে। আমার জন্মদিন ঘিরে পরিবারের সারপ্রাইজ তো থাকেই।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • অপুর বিরুদ্ধে শাকিবের পক্ষে বুবলীর ৬ বছর আগের স্ট্যাটাস ভাইরাল

    ঢাকাই সিনেমার তারকাদম্পতি শাকিব খান ও শবনম বুবলীর মধ্যে কিছুদিন থেকেই চলছে পাল্টাপাল্টি অভিযোগ। সর্বশেষ শুক্রবার এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে শাকিবের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন বুবলী। শুধু তাই নয়, শাকিবের নামও উচ্চারণ করেননি এ অভিনেত্রী। এর আগে গণমাধ্যমে বুবলীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন শাকিব খান।

    rnrn

    অথচ ২০১৭ সালের এপ্রিলে সাবেক স্ত্রী অপুর বিশ্বাসের সঙ্গে যখন শাকিবের দ্বন্দ্ব চরমে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়ে শাকিবের পক্ষে দাঁড়িয়েছিলেন বুবলী। সেসব স্ট্যাটাসের একটি নতুন করে সামনে এসেছে। সেখানে নানা মন্তব্য করছেন ভক্তরা। আবার বিভিন্ন ফেসবুক পেজেও অনেকেই শেয়ার করছেন বুবলীর সেই স্ট্যাটাস।    
    rnওই বছর ৩০ এপ্রিল ফেসবুকে শাকিবের একটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রে একটি ইতিহাস। উনি ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। কোনো অপশক্তি, ষড়যন্ত্র, চক্রান্ত তাকে দমাতে পারবে না।’

    rnrn

    তিনি আরও লেখেন, ‘যখনই তিনি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলা চলচ্চিত্রকে নিয়ে যাচ্ছে তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে, যার প্রমাণ এর মধ্যে পাচ্ছেন সবাই। কিন্তু আমরা শিল্পীরা, সহকর্মীরা, দর্শকরা, ভক্তরা তাকে আজীবন সাপোর্ট দিয়ে যাব। আমরা আমাদের নিজেদের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থেই কাজ করতে চাচ্ছি। তাই আমাদের নিজেদের শিল্পীদের সম্মান করুন, পাশে থাকুন।’

    rnrn

    বুললী এই স্ট্যাটাসে অনেকেই নতুন করে মন্তব্য করছেন। তারা বলছেন, ‘স্বার্থ’ শেষ তাই শাকিবকে নিয়ে নিজের অবস্থানও পরিবর্তন করে ফেলেছেন বুবলী।

    rnrn

    একজন ভক্ত লিখেছেন, ‘বেচারি, কখনো ভাবেনি যে অপু বিশ্বাসের সঙ্গে যা করেছেন, সময়ের ব্যবধানে তা নিজের জীবনেও ঘটতে পারে। এ শিক্ষাটা পাওয়া আপনার দরকার ছিল।’ অন্য একজন লিখেছেন, ‘সকালে এক কথা বিকালে আরেক কথা।’

    rnrn

    নতুন করে এমন অনেক মন্তব্য পড়েছে বুবলীর সেই পোস্টে। এছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপেও তার এ স্ট্যাটাস শেয়ার দিয়ে এমন নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

    rnrn

    প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এর ফলে তৈরি হয় শাকিবের সঙ্গে দ্বন্দ্ব। সেটি শেষ পযর্ন্ত বিচ্ছেদে গিয়ে পৌঁছায়।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • সবকিছুর বাইরে শাকিব আমার সন্তানের বাবা: অপু বিশ্বাস

    ঢালিউড সুপারস্টার শাকিব খান-অপু বিশ্বাস জুটির অধ্যায় শেষ হওয়ার পর বুবলীর সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান। তাদের কোলজুড়ে আসে সন্তানও। এর পরও শাকিব গণমাধ্যমে একাধিকবার বলেছেন— বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বুবলী সব সময় বলে আসছেন— শাকিব এখনো তার স্বামী। এ নিয়ে ধোঁয়াশা ছিল ভক্তদের মধ্যে।

    rnrn

    সম্প্রতি শাকিব গণমাধ্যমে শাকিব বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। শুধু তাই নয়, বুবলীর বিরুদ্ধে গুরুতর কয়েকটি অভিযোগ তোলেন। এর পাল্টা জবাবও দেন বুবলী। এ বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়।

    rnrn

    শাকিব বুবলীর দ্বন্দ্বের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের একটি মন্তব্য। যদিও এ অভিনেত্রী শুরু থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে ছেলে আব্রাহাম খান জয়ের বাবা এবং সাবেক স্বামী শাকিবের মঙ্গল কামনা করেছেন।

    rnrn

    এ ছাড়া কখনো কখনো শাকিবের মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য শুভকামনাও জানিয়েছেন। এবারও ব্যতিক্রম হলো না তার। শাকিবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হলেও তার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে—এমনই আভাস পাওয়া গেল ঢালিউড কুইনের বক্তব্যে।

    rnrn

    সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এ সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সবকিছুর বাইরে আমার সন্তানের বাবা তিনি (শাকিব)। যাই কিছু হোক না কেন, আমি তার কোনো ক্ষতি চাইব না। তার নতুন সিনেমার জন্যও শুভ কামনা রইল।’

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • যুদ্ধাপরাধীকে ধরতে লন্ডনে ববি

    জনপ্রিয় চিত্র নায়িকা ইয়ামিন হক ববি। সিনেমা নিয়েই ব্যস্ততা তার। গত ঈদুল ফিতর উপলক্ষ্যে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। এরই মধ্যে নতুন সিনেমার কাজও শুরু করেছেন। নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    * ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পাপ’ সিনেমা নিয়ে দর্শক সাড়া কেমন পেলেন?

    rnrn

    ** ভালোই দর্শক সাড়া পেয়েছি। ক্রাইম থ্রিলার গল্পের এ সিনেমাটি যারা দেখেছেন সবাই প্রশংসা করেছেন। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখেছি। অনেকেই বলেছেন আপনাকে ববি নয়, এসি শায়লাই মনে হচ্ছে। কারণ, সিনেমায় আমার চরিত্র ছিল পুলিশের সহকারী কমিশনার।

    rnrn

    * অল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি প্রচারণাও কম ছিল এ সিনেমার। বিশেষ কোনো কারণ ছিল?

    rnrn

    ** বিশেষ কোনো কারণ ছিল না। সত্যিকার অর্থে সিনেমাটি প্রচারণায় পিছিয়ে ছিল, আমার এটা মনে হচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথেষ্ট প্রচারণা চালানো হয়েছে। তবে এটি আরও বেশিসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলে আরও ভালো ও প্রশংসিত হতো।

    rnrn

    * প্রশংসার পাশাপাশি ঈদের সিনেমা নিয়ে সমালোচনাও শোনা যায়। বিষয়টি কীভাবে দেখছেন?

    rnrn

    ** ভিন্ন গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা আমার সব সময় ছিল। আমার মনে হয়, তা কিছুটা হলেও পেরেছি। তা না হলে দর্শক আমাকে এতদিন মনে রাখত না। শুরু থেকে যেসব সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছি সবগুলো কাজই সুন্দর ছিল। আর গল্প, চরিত্র যেমনই হোক তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য চ্যালেঞ্জ নিয়ে অভিনয় করেছি। আমি আলোচনা ও প্রশংসা যেমন গ্রহণ করি, তেমনই কাজের সমালোচনাও সাদরে গ্রহণ করার চেষ্টা করি।

    rnrn

    * সিনেমার বর্তমান বাজার নিয়ে মন্তব্য কী?

    rnrn

    ** দিন যত গড়াচ্ছে হলমুখী হচ্ছে মানুষ। এটি বেশ আনন্দের। আমরা চাই এ ধারা অব্যাহত থাকুক। যার সিনেমাই মুক্তি পাক, দর্শক প্রেক্ষাগৃহে গেলে খুব ভালো লাগে।

    rnrn

    * নতুন কোনো সিনেমার খবর আছে?

    rnrn

    ** ‘মাস্টারমাইন্ড, ‘ময়ূরাক্ষী’-এ দুটি সিনেমার শুটিং শেষ হয়েছে। ‘এবার তোরা মানুষ হ’ নামে একটি সিনেমায় যৌন নির্যাতিত একজন নারীর চরিত্রে কাজ করেছি। ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। লন্ডনে গত মাসে একটি সিনেমার শুটিং করে এলাম। নাম ‘বেঈমান’। যুদ্ধাপরাধীকে ধরার গল্প নিয়ে নির্মিত হয়ে এটি। এ সিনেমায় মূলত যুদ্ধাপরাধীকে ধরতেই লন্ডনে যাই আমি। অন্যদিকে গ্রাম ও শহরের দুই নারীর শিকল ভাঙার গল্পে নির্মিত হয়েছে ‘মেঘনা কন্যা’।

    rnrn

     

    হাসান সাইদুল

  • স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন: বুবলী

    ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেই যাচ্ছেন। এক সময়ের এই জনপ্রিয় তারকার এখন যেন সাপে-নেউলে সম্পর্ক।

    rnrn

    সংবাদমাধ্যমকে দেওয়া শাকিব খানের সাক্ষাতকার থেকে শুরু হয় এ ঝামেলা। যেখানে বুবলীর বিরুদ্ধে ‘অবৈধ সম্পর্কের’ অভিযোগ আনেন শাকিব। বুবলী কীভাবে সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলেন, সে বিষয় নিয়েও কথা বলেন। 

    rnrn

    এসব বিষয় নিয়ে বুবলীও এক সাক্ষাতকারে ক্ষোভ ঝেড়েছেন। 

    rnrn

    স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম বুবলী। 

    rnrn

    এই অভিনেত্রী বলেন, তিনি (শাকিব) যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া, বানোয়াট অভিযোগ দিয়ে উনি বোল্ড হতে চান, উনি উনার পুরুষত্ব প্রমাণ করতে চান; এটি কী আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছেন। উনি উনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছেন। এতে কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে?

    rnrn

    বুবলী আরও বলেন, উনি নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন, আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, কোনো ইচ্ছাই নেই। কারণ উনি বারবার বলেছেন আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন। এটা কি আমার ভুল হয়েছে? এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না।

    অনলাইন ডেস্ক

  • আমি তো আর ভাইরাল হতে পারি না: পূর্ণিমা

    ঢালিউডের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয় জগতে ২৫ বছর পার করছেন। ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ে মধ্য দিয়ে নায়িকা হিসাবে অভিষেক হয় এ অভিনেত্রীর। ৮০টির বেশি সিনেমাতে অভিনয় করেছেন পূর্ণিমা।

    rnrn

    বর্তমানে তথ্যপ্রযুক্তির আবাহনে জনপ্রিয়তার ধারা পাল্টে গেছে। ফেসবুক-ইউটিউবের কল্যাণে রাতারাতি সেলিব্রেটি বনে যাচ্ছেন অনেকে। সেই স্রোতে গা ভাসাতে পারেন না বলে জানিয়েছেন পূর্ণিমা। তবে ভাইরাল না হলেও পূর্ণিমার জনপ্রিয়তা কোনো অংশে কম নয় ভক্তদের মাঝে।

    rnrn

    সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন পূর্ণিমা। সেখানে তিনি বলেন, আমি তো আর এখন ভাইরাল হতে পারি না। এখন ভাইরালের যুগ। যে যত ভাইরাল সে তত জনপ্রিয়। বলতে গেলে আমি ভাইরালের তালিকায় নেই। ভাইরাল হতে গেলে ভিন্ন আঙ্গিকে কনটেন্ট তৈরি করতে হয়। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে একটিভ থাকি, তবে ভাইরাল হওয়ার দিক থেকে পিছিয়ে আছি।

    rnrn

    অভিনয় জীবনের ২৫ বছর পূর্তি প্রসঙ্গে টেনে পূর্ণিমা বলেন, দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে উত্থান-পতন তো ছিলই। একটা সময় এসে আমি হতাশও হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে উপস্থাপনা দিয়ে আলোচনায় এসে আবারও আমি আমার আগের অবস্থানে ফিরে আসি।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • দুই ছেলেকে নিয়ে ‘মা’ দেখতে চান পরীমনি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনীত সিনেমা ‘মা’ কান চলচ্চিত্র উৎসবে ৭৬তম আসরে প্রিমিয়ার হয়েছে। আর কদিন পর দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

    এদিকে সিনেমাটি মুক্তির আগে পরিচালকের কাছে বিশেষ আবদার জানিয়েছেন পরীমনি। সেখানে সিনেমাটির প্রথম শো দেখার সময় পর্দার সেই ছোট্ট ছেলেটিও তার সঙ্গে চাই। নিজের ছোট্ট সন্তান রাজ্যসহ দুই ছেলে নিয়ে সিনেমাটি দেখতে চান তিনি।

    রোববার সকালে পর্দার সেই ছোট্ট ছেলেটির সঙ্গে নিজের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে পরিচালকের কাছে এমন দাবি করেছেন পরীমনি।

    ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন— ‘মা’ সিনেমার প্রধান এবং সর্বকনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলেটার সঙ্গে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো— আমার কি ছেলে হবে! বাচ্চাটা কত বড় হয়ে গেছে, আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটি চাওয়া থাকল। আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে— এই দুই ছেলেকে নিয়ে ‘মা’ সিনেমার প্রথম শো-টা দেখতে চাই।'

    আগামী ২৬ মে মুক্তি পেতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। এতে পরীমনি ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য চৌধুরী ও শাহাদাত হোসেনসহ অনেকে।

     

    বিনোদন ডেস্ক